Home Blog Page 169

সিলেটের দুই পরিবহন নেতা ফলিক ও রুনু কারাগারে

0

আধুনিক রিপোর্ট ::
সিলেটের বহুল আলোচিত ও প্রভাবশালী পরিবহন শ্রমিক নেতা সেলিম আহমদ ফলিক এবং রুনু মিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (২৭ জুলাই) সকালে বিস্ফোরক ও ভাংচুরের একটি মামলায় জামিন নিতে গেলে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক শরীফুল হক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

বাদিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. আব্দুল খালিক জানান, ২০২৪ সালের ২৩ ও ২৪ নভেম্বর সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি নং-বি-১৪১৮) এর নির্বাচন চলাকালে কদমতলী টার্মিনালে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলায় সেলিম আহমদ ফলিক ১ নম্বর এবং রুনু মিয়া ২ নম্বর আসামী ছিলেন। এতদিন তারা জামিনে ছিলেন। কিন্তু রোববার (২৭ জুলাই) জামিনের আবেদন নিয়ে আদালতে উপস্থিত হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

২০২৪ সালের ২৩ ও ২৪ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়নের নির্বাচনে সেলিম আহমদ ফলিক ও রুনু মিয়ার নেতৃত্বে কদমতলী টার্মিনালে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ওই বছরের ১৩ ডিসেম্বর দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করেন ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম। সেই মামলায় তারা জামিনে ছিলেন।

সেলিম আহমদ ফলিক ও রুনু মিয় দুজনেই সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। রুনু মিয়া ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত এবং সেলিম আহমদ ফলিক ২০০৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত এ দায়িত্ব পালন করেন।

জুলাই সনদের খসড়া সোমবারের মধ্যে রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে: আলী রীয়াজ

0

আধুনিক ডেস্ক ::

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জুলাই সনদের খসড়া প্রস্তুত হয়েছে। সেটা সোমবারের (২৮ জুলাই) মধ্যে সব কটি রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে। দলগুলো দ্রুত মতামত দিলে সেটা সন্নিবেশিত করা হবে। রোববার (২৭ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনার ১৯তম দিনে সূচনা বক্তব্যে এসব কথা বলেন আলী রীয়াজ।আধুনিক

রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ–সম্পর্কিত মূলনীতি এবং পুলিশ কমিশন গঠন–সংক্রান্ত প্রস্তাব বিষয়ে আজকে আলোচনা চলছে।

আলোচনার অগ্রগতি আশাব্যঞ্জক নয়, জুলাইয়ে ‘জুলাই সনদ’ নিয়ে খানিকটা শঙ্কা: আলী রীয়াজ
সনদের খসড়া নিয়ে সংলাপে আলোচনা করা হবে না জানিয়ে আলী রীয়াজ বলেন, ‘যদি বড় রকমের মৌলিক আপত্তি ওঠে, তাহলে আলোচনায় আনব, না হলে আনব না। আপনাদের পক্ষ থেকে মতামত দেওয়া হলে সেটা সন্নিবেশিত করে প্রাথমিক সনদে ভূমিকা–পটভূমি থাকবে এবং কমিটমেন্টের জায়গা থাকবে।’

আলী রীয়াজ জানান, জাতীয় সনদ সইয়ের জন্য চলমান আলোচনায় একটি দিন বরাদ্দ রাখা হবে। তিনি বলেন, ৩১ জুলাইয়ের মধ্যে ঐকমত্য কমিশনের চলমান আলোচনা শেষ করা হবে। ১০টি বিষয়ে আমরা ঐকমত্য হয়েছি। সাতটি বিষয়ে ঐকমত্য অসমাপ্ত আছে। আর তিনটি বিষয়ে আলোচনা এখনো হয়নি।

আজকের আলোচনায় অংশ নিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণসংহতি আন্দোলনসহ ৩০টি রাজনৈতিক দল।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় আলোচনায় উপস্থিত আছেন সফর রাজ হোসেন, এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, আইয়ুব মিয়া প্রমুখ।

এক বছরে বিএনপির আয় সাড়ে ১৫ কোটি টাকা

0

আধুনিক ডেস্ক ::

২০২৪ পঞ্জিকা বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির আয় হয়েছে ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা। একই সময়ে দলটি ব্যয় করেছে ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২৩ টাকা। এতে ওই বছরে দলটির উদ্বৃত্তের পরিমাণ ১০ কোটি ৮৫ লাখ টাকারও বেশি। রোববার (২৭ জুলাই) নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদের কাছে বিএনপির আর্থিক আয় ব্যয় বিবরণী জমা দেওয়ার পর এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

বিএনপি নেতা বলেন, ২০২৪ সালে বিএনপির আয় হয়েছে ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা। আর ব্যয় ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২৩ টাকা। উদ্বৃত্ত আছে ১০ কোটি ৮৫ লাখ ৯০ হাজার ১৯ টাকা।

যেসব খাত থেকে আয় হয়েছে সেগুলো হলো- সদস্যদের মাসিক চাঁদা, বই-পুস্তক বিক্রয়, ব্যংক সুদ, এককালীন অনুদান। আর ব্যয় হয়েছে ব্যক্তিগত সহযোগিতা, দুর্যোগকালীন সহযোগিতা, কর্মসূচি বাস্তবায়ন, লিফলেট-পোস্টার ইত্যাদি ছাপানোয়।

এ সময় রিজভী বলেন, নির্বচন কমিশন প্রাতিষ্ঠানিক স্বাধীনতা হারয়েছিল পূর্বে। নির্বাহী বিভাগের অধীনে ছিল। ফ্যাসিবাদের অস্ত্র হয়ে উঠেছিল। দিনের ভোট রাতে করেছিল। প্রতিবাদ করায় অকথ্য নির্যাতন করে বিভিন্ন দলের নেতাকর্মীদের। একটি লুটের নির্বাচন করে কমিশন বৈধতা দিয়েছিল। মেরুদণ্ডহীন, চাকরিলোভী লোক দিয়ে ইসি গঠন হয়েছিল, শেখ হাসিনার পদলেহী প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল নির্বাচন কমিশন।

এক প্রশ্নের জবাবে রুহুল কবীর রিজভী বলেন, বর্তমান নির্বাচন কমিশনের প্রতি প্রত্যাশা তারা দায়িত্বশীল ভূমিকা রাখবে, অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করবে। নির্বাচন নিয়ে যেকোন ষড়যন্ত্র প্রতিহত করবে ইসি। আস্থার প্রতিষ্ঠান হবে সবার কাছে বিএনপি এটি প্রত্যাশা করে।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, প্রতি বছর ৩১শে জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব দলগুলোকে নির্বাচন কমিশনে জমা দিতে হয়। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী পর পর তিন বছর দলের আয়-ব্যয়ের হিসাব জমা না দিলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে।

বর্তমানে ইসিতে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় নিবন্ধিত ৫০টি দলকেই চিঠি দেওয়া হয়েছে।

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে ২২১ আইনপ্রণেতার চিঠি

0

আধুনিক ডেস্ক ::

ফিলিস্তিনের গাজায় চলছে খাবারের জন্য হাহাকার। ইসরায়েলের নির্বিচার হামলার মধ্যেও উপত্যকাটির বাসিন্দাদের একমুঠো খাবারের জন্য ছুটে বেড়াতে হচ্ছে। গাজার মোট জনসংখ্যার তিন ভাগের প্রায় এক ভাগ দিনের পর দিন না খেয়ে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এরই মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে চিঠি দিয়েছেন দেশটির ২২১ জন আইনপ্রণেতা।

গাজায় অনাহারে থাকা মানুষদের নিয়ে শনিবার (২৬ জুলাই) বিবৃতি দিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। তাতে উপত্যকাটির প্রায় এক-তৃতীয়াংশ মানুষের অনাহারে থাকার তথ্য তুলে ধরা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, গাজায় অপুষ্টির শিকার মানুষের সংখ্যা বাড়ছে। উপত্যকাটিতে অপুষ্টিতে ভোগা ৯০ হাজার নারী ও শিশুর জরুরি ভিত্তিতে চিকিৎসা প্রয়োজন।

গাজায় অনাহারে মারা যাওয়া মানুষের সংখ্যাও বেড়েছে। উপত্যকাটির আল-শিফা হাসপাতালের তথ্য অনুযায়ী, আগের ২৪ ঘণ্টায় অনাহারে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুটি শিশু। একজনের বয়স মাত্র সাত দিন। এ নিয়ে ২১ মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলের হামলার সময় অনাহারে ১২০ জনের বেশি ফিলিস্তিনির মৃত্যু হলো। তাদের মধ্যে শিশু ৮০ জনের বেশি।

গাজায় বর্তমানে ১৭ হাজার শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে বলে আল-জাজিরাকে জানিয়েছেন উপত্যকাটির মেডিকেল রিলিফের পরিচালক মোহাম্মদ আবু আফাশ। তিনি বলেন, ‘পরিস্থিতির দিন দিন অবনতি হচ্ছে। আমরা পঞ্চম পর্যায়ের দুর্ভিক্ষের মধ্যে রয়েছি। দ্রুত চিকিৎসা সরঞ্জাম না পেরে মৃত্যুর হার আরও বাড়বে। বিগত পাঁচ মাসে এখানে কোনো খাবার, পানি ও ত্রাণ সরবরাহ করা হয়নি।’

দীর্ঘ ১১ সপ্তাহ অবরোধের পর গত মে মাস থেকে গাজায় খুবই সীমিত আকারে ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে ইসরায়েল। এ ছাড়া উপত্যকাটিতে ত্রাণ সরবরাহ করছে বিতর্কিত সংস্থা গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন। এই সংস্থার ত্রাণ সংগ্রহ করতে গিয়ে গত দুই মাসে এক হাজারের বেশি ফিলিস্তিনি হত্যার শিকার হয়েছেন বলে শনিবার জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

এদিকে শনিবারও গাজায় নির্বিচার হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটি জানিয়েছে, সবশেষ এক দিনে ইসরায়েলের যুদ্ধবিমানগুলো উপত্যকাটিতে শতাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। হামলায় শনিবার ভোর থেকে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় সাড়ে ৫৯ হাজারে বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এই পরিস্থিতির মধ্যে আবার কাতারে যুদ্ধবিরতির আলোচনা থেকে ফিরে গেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিনিধিদল। এ জন্য হামাসকে দুষছে তারা। শুক্রবার (২৫ জুলাই) হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, হামাস যুদ্ধবিরতি চুক্তি চাইছে না। হামাসকে এখন খুঁজে খুঁজে বের করা হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখনই পুরোপুরি সংঘাত থামাতে চায় না বলেও ইঙ্গিত দেন তিনি।

গাজায় চরম নৃশংসতার মধ্যে বৃহস্পতিবার (২৪ জুলাই) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার জন্য যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ওপরও চাপ বাড়ছে। শুক্রবার এই স্বীকৃতির দাবি জানিয়ে দেশটির ২২১ জন আইনপ্রণেতা একটি চিঠি দিয়েছেন। তাঁদের মধ্যে ক্ষমতাসীন লেবার পার্টির আইনপ্রণেতারাও রয়েছেন।

চিঠিতে আইনপ্রণেতারা স্টারমারের উদ্দেশে লিখেছেন, ‘আগামী সপ্তাহে অনুষ্ঠেয় সম্মেলনে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি।’ ২৮ ও ২৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের একটি সম্মেলন হওয়ার কথা রয়েছে। শুক্রবার স্টারমার বলেছেন, আলোচনার মাধ্যমে একটি শান্তিচুক্তির অংশ হিসেবেই কেবল ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য।

শুক্রবার যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি একটি যৌথ বিবৃতিও দিয়েছে। তাতে গাজায় ‘মানবিক বিপর্যয়’ থামাতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে তিন দেশ। বিবৃতিতে দেশগুলোর নেতারা বলেছেন, বেসামরিক লোকজনের জরুরি মানবিক সহায়তা বন্ধ রাখাটা অগ্রহণযোগ্য। আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী ইসরায়েলকে অবশ্যই বিধিনিষেধগুলো তুলে নিতে হবে।

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির অভিষেক সম্পন্ন

0

আধুনিক ডেস্ক :

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির অভিষেক সম্পন্ন হয়েছে। শনিবার (২৬ জুলাই) সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসোসিয়েশনের সভাপতি নাজমুল কবীর পাভেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লাস্কর রাব্বির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

অভিষেক অনুষ্ঠানের শুরুতে জুলাই অভ্যূত্থানে শহীদ সাংবাদিক এটিএম তুরাবসহ সকল শহীদ এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে নিহত শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। প্রদর্শন করা হয় শহীদ সাংবাদিক এটিএম তুরাবকে নিয়ে ‘এখন টিভি’ সিলেটের ব্যুরো প্রধান গোলজার আহমেদের নির্মিত প্রামাণ্যচিত্র। অনুষ্ঠানে অভিষেক উপলক্ষে প্রকাশিত স্মারকের মোড়ক উন্মোচন করা হয়।

অভিষেক অনুষ্ঠানে বক্তারা বলেন, ফটো সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে দেশ-সমাজের বাস্তবচিত্র তুলে ধরেন। তারা দেশ ও সমাজের জন্য নিস্বার্থভাবে কাজ করেন। যার প্রমাণ জুলাই অভ্যুত্থানে নিজের জীবন আত্মোৎসর্গকারী ফটো সাংবাদিক শহীদ এটিএম তুরাব।

বক্তারা বলেন, প্রেস লিখা ভেস্ট পরা অবস্থায় সাংবাদিক তুরাব গুলিবিদ্ধ হয়েছে। যে পুলিশ কর্মকর্তা গুলি করেছেন তিনি সাংবাদিক পরিচয় জেনেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। হয়তো ব্যক্তি তুরাব অথবা সাংবাদিকতা পেশার প্রতি তার ঘৃণা ছিল। যে কারণে সাংবাদিক তুরাবকে ‘টার্গেট কিল’ করা হয়েছে।

বক্তারা আরও বলেন, সাংবাদিকরা রাজনৈতিক দলের লেজুড়ভিত্তি করলে নানা সম্যসার সম্মুখিন হতে হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। ঐক্য অপশক্তির দৌরাত্ম দূর করতে পারে। এটিএম তুরাব হত্যাকান্ডে জড়িতদের শাস্তির ব্যাপারে সিলেটের সাংবাদিক সমাজকে সজাগ থাকতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পিপি আশিক উদ্দিন আশোক, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলার আমীর মাওলানা হাবিবুর রহমান হাবিব, সিলেট জেলা বারের সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী এডভোকেট এমাদুল্লাহ শহীদুল ইসলাম শাহিন, বাংলাদেশ জামায়াতে ইসলাম সিলেট মহানগরীর আমীর ফখরুল ইসলাম, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ইমরান আহমদ চৌধুরী, মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল, ২০১৮ সালে সিলেট-৬ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, বর্তমান সভাপতি ইকরামুল কবীর, জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, ইমজা’র সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিঠু।

বক্তব্য রাখেন- বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা, সিনিয়র সাংবাদিক আব্দুল মালিক জাকা, দৈনিক নয়াদিগন্তের সিলেটের ব্যুরো প্রধান আব্দুল কাদির তাফাদার, দৈনিক প্রভাতবেলার সম্পাদক কবীর আহমদ সোহেল, দৈনিক সমকালের ব্যুরো প্রধান ফয়সল আহমদ বাবলু।
এসোসিয়েশনের সাবেক কোষাধ্যক্ষ মাহমুদ হোসেনের কোরআন তেলাওয়াত এবং সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক সুব্রত দাসের গীতা পাঠের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি হুমায়ূন কবীর লিটন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ও মো. দুলাল হোসেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মুক্তিযুদ্ধের সংগঠক ও কলামিস্ট মো. আব্দুল ওদুদ, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট মো. শাহ রিয়াজ জামান পলাশ, সিলেট চেম্বারের সাবেক সহ সভাপতি মো. আব্দুস সামাদ তুহেল, সিলেট মেট্রোপলিটন চেম্বারের ট্রেজারার মো. জহির হোসেন, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, বিমানবন্দর থানা বিএনপির আহবায়ক মো. আব্দুল কাদির সমছু, জিয়া মঞ্চের আহবায়ক সাহেদ আহমদ, গ্রীন ডিজেবল্ড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বায়োজিদ খান, হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের সভাপতি ওমর মাহবুব, মদন মোহন কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহান আল মাহমুদ খান, রহমানিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আতাউর রহমান সামছু।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি বদরুদ্দোজা বদর, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আনিস রহমান, দৈনিক আধুনিক কাগজের প্রকাশক সাঈদ চৌধুরী টিপু, দৈনিক সংগ্রামের ব্যুরো প্রধান কবির আহমদ, দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) সিলেট প্রতিনিধি শুয়াইবুল ইসলাম, দৈনিক খবরপত্রের ব্যুরো প্রধান এম এ মতিন, দৈনিক ডেসটিনির সিলেট প্রতিনিধি আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, দেশ টিভির সিলেট প্রতিনিধি খালেদ আহমদ, গাজী টিভির সিলেট প্রতিনিধি বিলকিস আক্তার সুমি, দৈনিক আজকের পত্রিকার সিলেট প্রতিনিধি ইয়াহইয়া মারুফ, দৈনিক কালবেলার ব্যুরো প্রধান মিঠু দাশ জয়, একাত্তর টিভির সিনিয়র রির্পোটার আব্দুল মুহিত দিদার ও স্টাফ রিপোর্টার হোসাইন আহমদ সুজাদ, দৈনিক সিলেটের ডাকের রিপোর্টার ইউনুস চৌধুরী, ইমজার সহসভাপতি আলমগীর হোসেন, মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের আহবায়ক ও ঢাকা পোস্টের স্টাফ রিপোর্টার মাসুদ আহমদ রনি, সিলেটে উইমেন্স জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের খবর সিলেটের প্রতিনিধি শাকিলা ববি, চ্যানেল টুয়েন্টি ফোরের সিলেট প্রতিনিধি আজহারুল ইসলাম শিমুল, নিউজ টোয়েন্টিফোরের ক্যামেরাপার্সন সেলিম আহমদ, ইনডিপেনডেন্ট টিভির ক্যামেরাপার্সন মোজাম্মেল হক, এটিএন নিউজের ক্যামেরাপার্সন রুবেল আহমদ, দৈনিক শ্যামল সিলেটের রির্পোটার তাইনুল ইসলাম, ছাতক প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার ও দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম।

সিলেট ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা আফতাব উদ্দিন, সহসভাপতি শেখ আব্দুল মজিদ, সহসাধারণ সম্পাদক এসএম রফিকুল ইসলাম সুজন, কোষাধ্যক্ষ জাবেদ আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক রেজা রুবেল, কার্যকরি সদস্য ইফসুফ আলী, আজমল আলী, শাহ মো. কয়েস, শংকর দাস, মো. শাহীন আহমদ, আনিস মাহমুদ, মো. ইকবাল মুন্সি, এইচ এম শহিদুল ইসলাম, নূরুল ইসলাম-২, একরাম হোসেন, মো. আব্দুল খালিক, মামুন হোসেন, সহযোগী সদস্য রত্মা আহমদ তামান্না ও শিপন আহমদ।

ছাতকে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

0

ছাতক প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতকে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ জুলাই) সকালে ছাতক উপজেলা শিক্ষক সমিতি মিলনায়তনে উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম। তিনি বলেন, সমাজের সার্বিক উন্নয়ন এবং বৈষম্যহীন টেকসই সমাজ গঠনের জন্য নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। জুলাই পুনর্জাগরণ একটি মূল্যবোধ ভিত্তিক সামাজিক আন্দোলন, যার লক্ষ্য হচ্ছে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে মানুষকে অধিকার সম্পর্কে সচেতন করে গড়ে তোলা। এই উদ্যোগ আগামী দিনের জন্য একটি সুস্থ, সুন্দর ও ন্যায় ভিত্তিক সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান। এসময় আলোচনায় অংশ নেন ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ আহমদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোফাজ্জল হোসেন, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ছালেক আহমদ, ছাতক অনলাইন প্রেসক্লাব সভাপতি সাকির আমিন, সাধারণ সম্পাদক খালেদ আহমদ, ছাতক মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মোশাহিদ আলী, তথ্য আপা গোলাপী বিশ্বাস, সাংস্কৃতিক কর্মী তমাল পুদ্দার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এহসানুল মাহবুব জুবায়েরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ছাতক ডিগ্রি কলেজের ছাত্র-ছাত্রী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মী এবং সচেতন নাগরিকরা অংশ নেন

আলোচনায় বক্তারা সমাজ গঠনে তরুণ সমাজের ভূমিকা, নারী উন্নয়ন, বৈষম্যহীন সমাজ গঠন এবং সামাজিক সচেতনতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। শেষে সবাই জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ করেন। এই ধরনের অনুষ্ঠান সামাজিক মূল্যবোধ বৃদ্ধির পাশাপাশি সচেতন নাগরিক গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন অতিথিরা।

‘দলের ভাবমূর্তি নষ্ট করতে অপপ্রচার চালানো হচ্ছে’

0


ওসমানীনগর প্রতিনিধি:

দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য অপপ্রচার চালানোর অভিযোগ করেছেন সিলেটের ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ।

শনিবার (২৬ জুলাই) বিকেলে রশিদপুর এলাকায় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ওসমানীনগর ও বিশ্বনাথের সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন তারা।

লিখিত বক্তব্যে ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন বলেন, সম্প্রতি কে বা কারা ওসমানীনগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সীল-স্বাক্ষর জাল করে দক্ষিণ সুরমা থানার একটি মামলা থেকে আসামী অব্যাহতি দেয়ার জন্য লিখিত চিঠি দেয়া হয়। বিষয়টি নজরে আসার পর তারা থানা পুলিশকে চিঠি জালিয়াতির বিষয়টি লিখিতভাবে অবগত করার পরও একটি চক্র অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এমনকি এই জাল চিঠির উদ্বৃতি দিয়ে একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সংবাদে তাদের বক্তব্য ভিন্নভাবে প্রকাশ করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

নেতারা বলেন, জননেতা এম ইলিয়াস আলীর সাজানো বাগান ওসমানীনগর-বিশ্বনাথ বিএনপি। এই সাজানো বাগানকে বিনষ্ট করতে ষড়যন্ত্রকারী একটি মহল বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর মন্তব্যসহ বিভিন্ন অপপ্রচারে লিপ্ত রয়েছে। ষড়যন্ত্রকারীরা বিএনপির নাম ব্যবহার করে জড়ো হওয়ার অপচেষ্ঠা চালাচ্ছে এবং নেতাকর্মীদের বিভ্রান্ত করার অপপ্রয়াস চালাচ্ছে। তাদের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহবান জানান তারা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তারা বলেন, দল থেকে বহিস্কৃতরা অপপ্রচারে লিপ্ত রয়েছে। মাত্রা অতিক্রম করলে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবেন তারা। সংবাদ সম্মেলনে নিখোঁজ জননেতা এম ইলিয়াস আলীকে খুঁজে বের করে জনতার মাঝে ফিরিয়ে দেয়ার দাবি জানান তারা।

এসময় বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, ওসমানীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহসহ ওসমানীনগর ও বিশ্বনাথের বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‘রাষ্ট্রের সম্পদ রক্ষায় ব্যর্থ প্রশাসনের নামে মামলা করা উচিৎ’

0

আধুনিক ডেস্ক:

সিলেট অঞ্চলের দীর্ঘতম সেতু ধলাই। এ সেতুর আশপাশ থেকে বালু ও পাথর আহরণের নামে গত এক বছর ধরে নজিরবিহীন অন্যায়-অনাচার চলেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক ওয়াটারকিপার অ্যালায়েন্সের ‘সুরমা রিভার ওয়াটারকিপার’ ও পরিবেশবাদী সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা’ (ধরা)।

সব রকম পর্যবেক্ষণ তুলে ধরে সংগঠনের সংগঠক আব্দুল করিম চৌধুরী কিম বলেন, ‘পাথর ও বালুমহালে বিগত এক বছর ধরে নজিরবিহীন অন্যায়-অনাচার চলছে। আইন-কানুনের কোনো তোয়াক্কা নেই। বালু-পাথর লুট করতে করতে পরিস্থিতি এমন হয়েছে যে, নিজের পায়ে কুড়াল মেরে ধলাই সেতু ধসের আয়োজন চলছে। অবিলম্বে বালুখেকোদের হাত থেকে ধলাই সেতু রক্ষায় উদ্যোগ নেওয়া না হলে, বালুসন্ত্রাসে ধলাই সেতু ধ্বংস হলে, এর দায় স্থানীয় প্রশাসনের। রাষ্টীয়সম্পদ রক্ষা করতে ব্যর্থতার জন্য প্রশাসনকে আসামি করে মামলা করা হবে।’

শনিবার (২৬ জুলাই) বিকেলে সিলেটের অন্যতম সীমান্ত নদী ধলাইয়ের সেতুর নিচে আয়োজিত নাগরিক সমাাবেশ ও মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

বালুখেকোদের হাত থেকে ধলাই সেতু রক্ষায় পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) সিলেট শাখা ও আন্তর্জাতিক পানি ও নদী অধিকারবিষয়ক সংগঠন সুরমা রিভার ওয়াটারকিপারের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ হয়।

এতে কোম্পানীগঞ্জ উপজেলার নদী তীরবর্তী সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

ধলাই সেতুর পূর্বপাড়ে অনুষ্ঠিত এই কর্মসুচি থেকে বালু লুটতরাজ বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনকে শেষবারের মতো সতর্ক করে দেওয়া হয়।
ভাটরাই প্রজন্ম ক্লাব, আলফালাহ ইসলামী পরিষদ সহ স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠন সেতু রক্ষার দাবিতে ব্যানার-ফ্যাস্টুনসহ মানববন্ধনে একাত্ম হয়।

কর্মসূচি থেকে জানানো হয়, ২০০৫ সালে চারদলীয় জোট সরকারের আমলে ১৩ কোটি টাকা ব্যয়ে ৪৩৪ দশমিক ৩৫ মিটার দীর্ঘ ও ৯ দশমিক ৫ মিটার প্রস্থের ধলাই সেতু নির্মাণ করা হয়। ২০০৬ সালের ৯ সেপ্টেম্বর তৎকালীন অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান সেতুটি উদ্বোধন করেন। কোম্পানীগঞ্জ উপজেলা সদরের সঙ্গে ভারত সীমান্তঘেঁষা তিনটি ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষের সড়ক যোগাযোগ স্থাপন করেছে ধলাই সেতু। সিলেটের অন্যতম পর্যটন এলাকা উৎমাাছড়ায় যাতায়াতের মাধ্যম এই সেতু। ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে প্রশাসনের শিথিলতায় ধলাই নদীতে শুরু হয় নির্বিচারে বালু ও পাথর লুটপাট।

মানববন্ধন ও সমাবেশ থেকে বলা হয়, বালুখেকোরা প্রশাসনিক কোনো বাধা না পাওয়ায় এতোই বেপরোয়া হয় যে, ধলাই সেতুর নিচ থেকে বালু উত্তোলন করা শুরু করে। বিগত কয়েক মাস ধরে বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত অসংখ্য প্রতিবেদন প্রকাশিত হলেও প্রশাসনের টনক নড়েনি। স্থানীয় জনগণের পক্ষ থেকে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে। ইতোমধ্যে পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) সিলেট শাখার পক্ষ থেকে এই বালু লুটতরাজ বন্ধে জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি দেওয়া হয়েছে। তবুও বন্ধ হয়নি বালুখেকোদের বালু উত্তোলন। এভাবে বালু উত্তোলন চলতে থাকলে ধলাই সেতু যে কোনো সময়ে ধসে যেতে পারে। ফলে রাষ্ট্রের সম্পদ বিনষ্টের পাশাপাশি ওই এলাকার মানুষের জীবনযাত্রায় বিঘ্ন ঘটবে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ এমদাদুল হকের সভাপতিত্বে মানববন্ধনে স্থানীয় স্কুলশিক্ষক নিজাম উদ্দিন মাস্টারের সঞ্চালনায় সমাবেশ হয়।

সমাবেশে ধরা সিলেটের সংগঠক ও ধলাইতীরের বাসিন্দা ফয়জুর রহমান, ধরার সংগঠক ও আইনজীবী অরুপ শ্যাম বাপ্পী, সোহাগ তাজুল আমিন, নাট্যকর্মী আহমেদ হোসেন চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।

সভাপতির বক্তব্যে ড. মোহাম্মদ এমদাদুল হক বলেন, ধলাই সেতুর নিচে বালু লুটতরাজ বন্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০), বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০, পানি উন্নয়ন বোর্ড আইন, ২০০০, ফৌজদারি দণ্ডবিধি ১৮৬০, সন্ত্রাসবিরোধী আইন বা বিশেষ ক্ষমতা আইন প্রয়োগের অবকাশ রয়েছে। এসব আইন প্রয়োগের মাধ্যমে স্থানীয় প্রশাসন উদ্যোগ না নিলে জনগণ এ আইনের মাধ্যমে প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে।

‘চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা’

0

আধুনিক ডেস্ক ::

চার-পাঁচ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে উল্লেখ করেছেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শনিবার (২৬ জুলাই) বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে ১৪টি রাজনৈতিক দলের বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের এ কথা বলেন মোস্তফা জামাল হায়দার।

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা ক্যাটাগরিক্যালি (সুস্পষ্টভাবে) বলেছেন তিনি আগামী চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের সময়সীমা, তারিখ ঘোষণা করবেন। আলোচনার সবচেয়ে ফলপ্রসূ বিষয় হচ্ছে এটা। দেশে যে অরাজকতা, তার একমাত্র সমাধানের পথ নির্বাচন—এটা সরকার বুঝতে পেরেছে।’

জাতীয় পার্টির এই নেতা বলেন, এর (নির্বাচনের তারিখ ঘোষণা) চেয়ে আনন্দের বার্তা আর কিছু হতে পারে না। নৈরাজ্যের সমাধান করবে নির্বাচন। নির্বাচনের মাধ্যমে অনেক সমস্যার সমাধান হবে।

নতুন বন্দোবস্তের মাধ্যমে দেশ পরিচালনা চাই: নাহিদ ইসলাম

0

মৌলভীবাজার প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশ পরিচালনায় নতুন বন্দোবস্ত লাগবে। একটি বিশেষ মহল পুরোনো সিস্টেমে দেশ চালানোর ষড়যন্ত্র করছে। আমরা চাই, নতুন বন্দোবস্তের মাধ্যমে দেশ পরিচালনা। পুরোনো সিস্টেমে বাংলাদেশকে চলতে পারে না। নতুন সংবিধানে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতির মাধ্যমে ১৯৪৭, ৫২, ৭১ সর্বোপরি জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় দেশ চলবে। ৭২-এর সংবিধানে মুক্তিযুদ্ধে চেতনা ও আকাঙ্খা বাদ দিয়ে মুজিববাদী সংবিধানে পরিণত করা হয়। ৫৪ বছর আমরা এ বৃত্তের মাঝে ছিলাম। এ সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে।

শনিবার (২৬ জুলাই) দুপুরে মৌলভীবাজারের বেরীরপার পয়েন্টে ‘দেশ গড়তে জুলাই পথযাত্রা’ শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলোম বলেন, আসামে দীর্ঘদিন ধরে মুসলমানবিরোধী আন্দোলন চলছে। হিন্দুত্ববাদী মোদি সরকার আসামে মুসলমানদের দ্বিতীয় শ্রেণির নাগরিক করে রেখেছে। এনসিপি বাংলাদেশসহ পুরো দক্ষিণ এশিয়ায় সম্প্রীতির রাজনীতি চালু করতে বদ্ধ পরিকর। বিচার, সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই। এনসিপি উন্নয়নের মূলা ঝুলানোর রাজনীতিতে বিশ্বাস করে না। মৌলিক উন্নয়নে বিশ্বাস করে। বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র ও অপপ্রচার সহ্য করা হবে না। যারা ধর্মীয় ভাবাবেগের বিরুদ্ধে কথা বলে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চায় তাদের চিনতে সময় লাগেনি।

তিনি বলেন, হবিগঞ্জের বানিয়াচংয়ের পুলিশ হত্যাকে ডমিনেট করে এর দায় অভ্যুত্থানকারী ছাত্র জনতাকে দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে। আমরা ৩ আগস্ট এক দফায় স্পষ্ট করেছি, আমাদের লড়াই শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে। তখন দমন-পীড়ন করা হয়েছে। বাধ্য হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হয়েছে।

এনসিপির এই নেতা আরও বলেন, জুলাই আন্দোলনের মূল স্পিরিট ছিল কর্মসংস্থানের দাবি পূরণ করা। অন্তর্বর্তী সরকারের কাছেও এ দাবি উপেক্ষিত হয়েছে।

দলটির সদস্যসচিব আখতার হোসেন বলেন, এনসিপির লক্ষ্য ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন। আর্মিসহ রাষ্ট্রের কোনো দপ্তরকে জনগণের জবাবদিহিতার ঊর্ধ্বে রাখতে চাই না। তিনি আরও বলেন, ঘুষ দিয়ে সেবা পেতে হবে; এমন বাংলাদেশ আমরা চাই না।

পথসভার আগে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে জুলাই পদযাত্রা শুরু হয়। এতে যোগ দেন এনসিপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পথসভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলার প্রধান সমন্বয়কারী ফায়াদ আলম। মুখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারী, এনসিপির যুগ্ম সদস্যসচিব সাদিয়া ফারজানা, সিলেট বিভাগের তত্ত্বাবধায়ক প্রীতম দাশ। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আবু বাকের মজুমদার, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সদস্যসচিব ডা. জাহেদ, সংগঠক মারুফ আল হামিদ, জাকারিয়া ইমন, এনসিপি জেলা কমিটির এহসান জাকারিয়া, সানাউল ইসলাম সুয়েজ, সৈয়দ মুফলে উস সালেকীনসহ অনেকে।

এরপর এনসিপির কেন্দ্রীয় নেতারা শ্রীমঙ্গল ভিক্টোরিয়া হাইস্কুল মাঠে চা শ্রমিকসহ বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। একইসঙ্গে এনসিপির নেতাদের সেখানে সংবর্ধনা প্রদান করা হয়।