Homeবিশ্বফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যুক্তরাজ্যের...

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে ২২১ আইনপ্রণেতার চিঠি

আধুনিক ডেস্ক ::

ফিলিস্তিনের গাজায় চলছে খাবারের জন্য হাহাকার। ইসরায়েলের নির্বিচার হামলার মধ্যেও উপত্যকাটির বাসিন্দাদের একমুঠো খাবারের জন্য ছুটে বেড়াতে হচ্ছে। গাজার মোট জনসংখ্যার তিন ভাগের প্রায় এক ভাগ দিনের পর দিন না খেয়ে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এরই মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে চিঠি দিয়েছেন দেশটির ২২১ জন আইনপ্রণেতা।

গাজায় অনাহারে থাকা মানুষদের নিয়ে শনিবার (২৬ জুলাই) বিবৃতি দিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। তাতে উপত্যকাটির প্রায় এক-তৃতীয়াংশ মানুষের অনাহারে থাকার তথ্য তুলে ধরা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, গাজায় অপুষ্টির শিকার মানুষের সংখ্যা বাড়ছে। উপত্যকাটিতে অপুষ্টিতে ভোগা ৯০ হাজার নারী ও শিশুর জরুরি ভিত্তিতে চিকিৎসা প্রয়োজন।

গাজায় অনাহারে মারা যাওয়া মানুষের সংখ্যাও বেড়েছে। উপত্যকাটির আল-শিফা হাসপাতালের তথ্য অনুযায়ী, আগের ২৪ ঘণ্টায় অনাহারে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুটি শিশু। একজনের বয়স মাত্র সাত দিন। এ নিয়ে ২১ মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলের হামলার সময় অনাহারে ১২০ জনের বেশি ফিলিস্তিনির মৃত্যু হলো। তাদের মধ্যে শিশু ৮০ জনের বেশি।

গাজায় বর্তমানে ১৭ হাজার শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে বলে আল-জাজিরাকে জানিয়েছেন উপত্যকাটির মেডিকেল রিলিফের পরিচালক মোহাম্মদ আবু আফাশ। তিনি বলেন, ‘পরিস্থিতির দিন দিন অবনতি হচ্ছে। আমরা পঞ্চম পর্যায়ের দুর্ভিক্ষের মধ্যে রয়েছি। দ্রুত চিকিৎসা সরঞ্জাম না পেরে মৃত্যুর হার আরও বাড়বে। বিগত পাঁচ মাসে এখানে কোনো খাবার, পানি ও ত্রাণ সরবরাহ করা হয়নি।’

দীর্ঘ ১১ সপ্তাহ অবরোধের পর গত মে মাস থেকে গাজায় খুবই সীমিত আকারে ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে ইসরায়েল। এ ছাড়া উপত্যকাটিতে ত্রাণ সরবরাহ করছে বিতর্কিত সংস্থা গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন। এই সংস্থার ত্রাণ সংগ্রহ করতে গিয়ে গত দুই মাসে এক হাজারের বেশি ফিলিস্তিনি হত্যার শিকার হয়েছেন বলে শনিবার জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

এদিকে শনিবারও গাজায় নির্বিচার হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটি জানিয়েছে, সবশেষ এক দিনে ইসরায়েলের যুদ্ধবিমানগুলো উপত্যকাটিতে শতাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। হামলায় শনিবার ভোর থেকে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় সাড়ে ৫৯ হাজারে বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এই পরিস্থিতির মধ্যে আবার কাতারে যুদ্ধবিরতির আলোচনা থেকে ফিরে গেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিনিধিদল। এ জন্য হামাসকে দুষছে তারা। শুক্রবার (২৫ জুলাই) হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, হামাস যুদ্ধবিরতি চুক্তি চাইছে না। হামাসকে এখন খুঁজে খুঁজে বের করা হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখনই পুরোপুরি সংঘাত থামাতে চায় না বলেও ইঙ্গিত দেন তিনি।

গাজায় চরম নৃশংসতার মধ্যে বৃহস্পতিবার (২৪ জুলাই) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার জন্য যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ওপরও চাপ বাড়ছে। শুক্রবার এই স্বীকৃতির দাবি জানিয়ে দেশটির ২২১ জন আইনপ্রণেতা একটি চিঠি দিয়েছেন। তাঁদের মধ্যে ক্ষমতাসীন লেবার পার্টির আইনপ্রণেতারাও রয়েছেন।

চিঠিতে আইনপ্রণেতারা স্টারমারের উদ্দেশে লিখেছেন, ‘আগামী সপ্তাহে অনুষ্ঠেয় সম্মেলনে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি।’ ২৮ ও ২৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের একটি সম্মেলন হওয়ার কথা রয়েছে। শুক্রবার স্টারমার বলেছেন, আলোচনার মাধ্যমে একটি শান্তিচুক্তির অংশ হিসেবেই কেবল ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য।

শুক্রবার যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি একটি যৌথ বিবৃতিও দিয়েছে। তাতে গাজায় ‘মানবিক বিপর্যয়’ থামাতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে তিন দেশ। বিবৃতিতে দেশগুলোর নেতারা বলেছেন, বেসামরিক লোকজনের জরুরি মানবিক সহায়তা বন্ধ রাখাটা অগ্রহণযোগ্য। আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী ইসরায়েলকে অবশ্যই বিধিনিষেধগুলো তুলে নিতে হবে।

spot_img

Most Popular

আরও পড়ুন

নবীগঞ্জে ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার পানিউমদা বাজারে নিবন্ধন ছাড়াই নামের আগে ডাক্তার পদবি...

গণতান্ত্রিক আন্দোলনে খালেদা জিয়ার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে: শাবিপ্রবি উপাচার্য

শাবিপ্রবি প্রতিনিধি: বেগম খালেদা জিয়ার দেশপ্রেম, ত্যাগ এবং গণতান্ত্রিক আন্দোলনের অবদান...

শাবিপ্রবিতে লিফটে আটকে পড়া ২ শিক্ষার্থীকে দরজা ভেঙে ১ ঘণ্টা পর উদ্ধার

শাবিপ্রবি প্রতিনিধি: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ‘শিক্ষাভবন-ডি’-এর লিফট বিকল...

শাবিপ্রবির শাহজালাল (রহ.) স্মৃতি সংসদের নেতৃত্বে সাদ-রায়হানুল

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘শাহজালাল (রহ.) স্মৃতি...

spot_img

পড়ুন

নবীগঞ্জে ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার পানিউমদা বাজারে নিবন্ধন ছাড়াই নামের আগে ডাক্তার পদবি ব্যবহার, মিথ্যা ও অতিরিক্ত পেশাগত যোগ্যতা উল্লেখ, মেডিক্যাল বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা না করা এবং ফ্রিজকৃত ওষুধ যথাযথভাবে সংরক্ষণ না করার অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৫ আগস্ট) পরিচালিত অভিযানে পানিউমদা বাজারের...

গণতান্ত্রিক আন্দোলনে খালেদা জিয়ার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে: শাবিপ্রবি উপাচার্য

শাবিপ্রবি প্রতিনিধি: বেগম খালেদা জিয়ার দেশপ্রেম, ত্যাগ এবং গণতান্ত্রিক আন্দোলনের অবদান দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম।​ শনিবার (১৫ আগস্ট) আসরের নামাজের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার...

শাবিপ্রবিতে লিফটে আটকে পড়া ২ শিক্ষার্থীকে দরজা ভেঙে ১ ঘণ্টা পর উদ্ধার

শাবিপ্রবি প্রতিনিধি: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ‘শিক্ষাভবন-ডি’-এর লিফট বিকল হয়ে দুই শিক্ষার্থী আটকে পড়ার ঘটনা ঘটেছে। প্রায় এক ঘণ্টা আটকে থাকার পর তীব্র শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়া দুই শিক্ষার্থীকে লিফটের দরজা ভেঙে উদ্ধার করা হয়। পরে তাদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট)...

শাবিপ্রবির শাহজালাল (রহ.) স্মৃতি সংসদের নেতৃত্বে সাদ-রায়হানুল

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘শাহজালাল (রহ.) স্মৃতি সংসদ’-এর ২য় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আবদুল্লাহ মুহাম্মদ সাদ এবং সাধারণ সম্পাদক হিসেবে রায়হানুল ইসলাম দায়িত্ব পেয়েছেন। বুধবার (১২ আগস্ট) সংগঠনটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা...

শাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের চার ঘণ্টা আটকে রেখে র‍্যাগিং, বিকৃত যৌন অভিনয়ের অভিযোগ

শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নতুন ভর্তি হওয়া প্রথম বর্ষের কয়েকজন শিক্ষার্থীকে আটকে রেখে বিভিন্ন কায়দায় র‌্যাগিং দেওয়ার অভিযোগ উঠেছে। এর মধ্যে চেয়ারকে মেয়ে ও নবীন শিক্ষার্থী ছেলে সাজিয়ে যৌন কবিতার তালে তালে আপত্তিকর ও বিকৃত যৌন অভিনয় করান বিভিন্ন বিভাগের ৬ সিনিয়র শিক্ষার্থী।...

৭ মাস পর স্থগিতাদেশ প্রত্যাহার শাবিপ্রবির ছাত্রদল নেতার

শাবিপ্রবি প্রতিনিধি: সাত মাস পর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলামের পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করে...

কোম্পানীগঞ্জে বিনামূল্যে ক্যান্সার স্ক্রিনিং, পরীক্ষা করালেন ১১৮ নারী

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নারীদের জন্য বিনামূল্যে স্তন ও জরায়ুমুখ ক্যান্সার শনাক্তকরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ ক্যাম্পে মোট ১১৮ জন নারী নিবন্ধন করে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। গাইনোকলজিকেল অনকোলজি সোসাইটি অব বাংলাদেশ, রোটারি ক্লাব অব বাংলাদেশ, ঢাকা...

শাবিপ্রবির ‘অঙ্গীকার সাংস্কৃতিক সংসদ’র নেতৃত্বে সবুর-জাবের

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম প্রধান সাংস্কৃতিক সংগঠন ‘অঙ্গীকার সাংস্কৃতিক সংসদ’-এর ৩৪তম কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। নতুন এই পরিষদে পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ সেশনের আব্দুস সবুর আহমেদ এবং সহকারী পরিচালক হিসেবে নৃবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ সেশনের জাবের বিন আব্দুল খালেক...

শাবিপ্রবির ফিটনেস ক্লাবের নেতৃত্বে জিল্লুর– মনীষা

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শরীরচর্চাবিষয়ক সংগঠন সাস্ট ফিটনেস ক্লাবের তৃতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে বাংলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের জিল্লুর রহমান এবং সাধারণ সম্পাদক একই বিভাগ ও শিক্ষাবর্ষের মনীষা মজুমদার মনোনীত হয়েছেন। মঙ্গলবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে...

কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে মন্ত্রণালয়ে আবেদন,পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চালুর দাবি

কোম্পানিগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জনবল সংকট, অচল চিকিৎসা সরঞ্জাম ও নানা অব্যবস্থাপনা দূর করে পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে লিখিত আবেদন করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে আবেদনটি করেন কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পোস্টগ্র্যাজুয়েট শিক্ষার্থী মোহাম্মদ...

রাষ্ট্রবিরোধী গোপন কার্যকলাপে জড়িত শাবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ৬ সদস্যের তদন্ত কমিটি

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষকদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী গোপন কার্যকলাপে জড়িত থাকা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে লিপ্ত থাকার অভিযোগ অনুসন্ধানে একটি ৬ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রবিবার (৯ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার সৈয়দ সলিম মোহাম্মদ আবদুল কাদির স্বাক্ষরিত এক অফিস আদেশে তদন্ত...

শাবিপ্রবির দিক থিয়েটারের মৌলিক নাটক অদ্যপুরাণ, প্রদর্শনী শুরু ২৭ আগস্ট

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আগামী ২৭ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে নাট্য সংগঠন ‘দিক থিয়েটার’-এর তিন দিনব্যাপী ‘দিক ৮ম জাতীয় নাট্যোৎসব ২০২৬’। সংগঠনের ২৮তম বর্ষে পদার্পণ ও চ্যারিটি উপলক্ষে আয়োজিত এ উৎসবের শিরোনাম দেওয়া হয়েছে ‘অষ্টাবিংশের অর্ঘ্য’। উৎসবের উদ্বোধনী দিনেই মঞ্চস্থ হবে সংগঠনটির ৩৪তম...