Home Blog Page 138

বড় জয়ে সিরিজ বাংলাদেশের

0

এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে নেদারল্যান্ডসকে ডেকে আনা। উদ্দেশ্য ব্যাটিংটা ঝালিয়ে নেওয়া, বড় রানের অভ্যাস গড়া। লিটন দাস যেমন ২০০ রানের অভ্যাস গড়ায় কথা বলেছিলেন। সিলেটের উইকেট বড় রানের অভ্যাস গড়ার সুযোগও ছিল টাইগারদের সামনে। কিন্তু লিটন দাসরা ওই পরীক্ষার পথে হাঁটলেন না। টস জিতেও বেছে নিলেন ফিল্ডিং অর্থাৎ সহজ জয়ের পথ। সিলেটে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে ধারহীন ডাচদের ব্যাটিং লাইনআপ ১৭.৩ ওভারে ১০৩ রানে ধসিয়ে দিয়েছিল বাংলাদেশ। জবাবে ১৩.১ ওভারে তুলে নিয়েছে ৯ উইকেটের বড় জয়। এক ম্যাচ হাতে রেখে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা।

প্রথম টি-২০ ম্যাচেও টস জিতে বোলিং নিয়েছিলেন অধিনায়ক লিটন। ওই ম্যাচে ডাচদের ১৩৬ রানে আটকে ৮ উইকেটে জিতেছিল স্বাগতিক বাংলাদেশ।

সোমবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে শুরুতে বিপর্যয়ে পড়ে ডাচরা। ইনিংসের তৃতীয় ওভারে পরপর দুই উইকেট নেন লেগ স্পিনার রিশাদ হোসেনের জায়গায় একাদশে ঢোকা বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ। পরে আরও এক উইকেট নেন তিনি। দুটি করে উইকেট নেন মুস্তাফিজ ও তাসকিন।

সফরকারী দলের ওপেনার বিক্রমজিৎ সিং ১৭ বলে ২৪ রান করে আউট হন। চারটি চার মারেন তিনি। অন্য ওপেনার ম্যাক্স ওডাউড ১০ বলে ৮ রান করে ফিরে যান। শারিজ আহমেদ ১২ রানে আউট হলে বিপদ বাড়ে ডাচদের। ৯.৫ ওভারে ৬১ রানে ৬ উইকেট হারায় তারা। ৬৭ রানে যা ৭ উইকেট হয়ে যায়। সেখান থেকে একশ’ রান ছাড়িয়েছেন নয়ে নামা বোলার আরিয়ান দত্ত। তিনি ২৪ বলে ৩০ রান করেন। তিনটি চার ও একটি ছক্কা মারেন।

সিরিজ জয়ের লক্ষ্যে নেমে ওপেনিং জুটিতে ৫.৩ ওভারে ৪০ রান করে বাংলাদেশ। ফিরে যাওয়ার আগে পারভেজ ইমন ২১ বলে তিন চার ও এক ছক্কায় ২৩ রান করে ফিরে যান। পরের পথ পাড়ি দেন তানজিদ তামিম ও লিটন দাস। তানজিদ ৪০ বলে ৫৪ রানের হার না মানা ইনিংস চারটি চার ও দুটি ছক্কার শটে সাজান। লিটন ১৮ বলে দুই চারে অপরাজিত ১৮ রান করেন।

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ, গুজবে মনোযোগ না দেওয়ার আহ্বান সেনাপ্রধানের

0

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে প্রধান উপদেষ্টা বর্তমান পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় তাদের অবদান অব্যাহত রাখার জন্য কৃতজ্ঞতা জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সেনাবাহিনীর এ ভূমিকা আরও সুসংগঠিত করা জরুরি। এর মধ্যে স্পষ্ট কমান্ড কাঠামো ও সব বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমি জাতির প্রতি অঙ্গীকার করেছি এমন একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য, যা ভোটার উপস্থিতি, নতুন ও নারী ভোটারের অংশগ্রহণ, নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে বৈশ্বিক আস্থা এবং গণতন্ত্র ও আইনের শাসনের উৎসবমুখর পরিবেশের দিক থেকে আলাদা করে দৃষ্টান্ত স্থাপন করবে।’

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান উপদেষ্টাকে অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে তিনি গুজবের প্রতি মনোযোগ না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘পুরো সেনাবাহিনী সরকারের সব উদ্যোগ ও কর্মসূচি সফল করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

ধর্মপাশায় কিশোরীর আত্মহত্যা

0

ধর্মপাশা – মধ্যনগর প্রতিনিধি:

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটী ইউনিয়নের ভাটগাঁও কান্দাবাড়ী গ্রামের মোঃ শাকিল মিয়ার মেয়ে নাজমা বেগম (১২) নামে এক কিশোরী আম গাছের উঁচু ডালে গলায় ওড়না পেছিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। 

স্থানীয়  সূত্রে  জানা যায়, ৩১ আগস্ট রবিবার দুপুর বেলা থেকে মেয়েটি নিখোজ হয়।অনেক খোজা-খোজির পর তার দাদি সুজাতা বেগম (৬০) নিজ বাড়িতে ৪ টা ৩০ মিনিটের সময় একটি আম গাছের উঁচু ডালে ঝুলন্ত অবস্থায় নাজমাকে দেখতে পায় এবং তার ডাক চিৎকারে বাড়ি ও আশ- পাশের বাড়ির লোকজন এসে ঝড়ো হয়ে ধর্মপাশা থানায় খবর দেয় এবং খবর পেয়ে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক তার ফোর্সসহ ঘটনাস্থলে রাত ৭ টা ৩০ মিনিটে পৌঁছে গাছ থেকে মরদেহ নামানোর পর ইউনিয়ন চেয়ারম্যান ও এলাকাবাসী সকলেই জানান, কিশোরী মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিল। 

পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পুলিশ প্রশাসন দাফনের জন্য তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন। 

হাইকোর্টের আদেশ স্থগিত, ডাকসু নির্বাচনে বাধা নেই

0

আধুনিক ডেস্ক ::

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন।

আদালতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানিতে ছিলেন মোহাম্মদ শিশির মনির। তিনি প্রথম আলোকে বলেন, হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। এর ফলে ডাকসু নির্বাচন আয়োজনে কোনো বাধা নেই।

এর আগে সোমবার বিকেলে ডাকসু নির্বাচনের প্রক্রিয়া ও চূড়ান্ত ভোটার তালিকার কার্যক্রম স্থগিত করেছিলেন হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ ওই আদেশ দিয়েছিলেন।

তফসিল অনুযায়ী, ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণের কথা রয়েছে। এই নির্বাচনের জন্য ইতিমধ্যে ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির ও গণতান্ত্রিক ছাত্রসংসদ আলাদা প্যানেল দিয়েছে। বামপন্থী ছাত্রসংগঠনগুলো দুটি প্যানেল দিয়েছে। পূর্ণ ও আংশিক মিলিয়ে মোট প্যানেল ১০টির মতো।

এবার ডাকসুর ২৮টি পদের বিপরীতে মোট ৪৭১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সদস্য পদে সবচেয়ে বেশি ২১৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৮টি হলে ১৩টি পদে মোট ১ হাজার ৩৫ প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতায় আছেন।

এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ডাকসু নির্বাচন স্থগিত করেছেন— এমন খবর ছড়িয়ে পড়ার পর ক্ষোভে ফেটে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকেল সোয়া চারটা থেকে বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে তাঁরা উপাচার্যের বাসভবনের সামনে আসেন।

বিকেল সাড়ের চারটার মধ্যে উপাচার্যের বাসভবনের সামনে হাজারো শিক্ষার্থী অবস্থান নেন। তাঁরা ‘হাইকোর্ট না ডাকসু, ডাকসু ডাকসু’, ‘ডাকসু আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার’ প্রভৃতি বলে স্লোগান দিচ্ছিলেন৷

তবে বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে খবর আসে, ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া রায় চেম্বার আদালত স্থগিত করেছেন৷ এই খবর ছড়িয়ে পড়ার পর উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। তাঁরা বিজয়সূচক ‘ভি’ চিহ্ন দেখিয়ে ‘ডাকসু ডাকসু’, ‘৯ তারিখ ৯ তারিখ’ প্রভৃতি বলে স্লোগান দিচ্ছিলেন৷ বিকেল পৌনে পাঁচটার দিকে শিক্ষার্থীদের অনেকে উপাচার্যের বাসভবনের সামনে থেকে চলে যেতে শুরু করেন।

শিক্ষার্থীদের এই বিক্ষোভে নেতৃত্ব দেন গণতান্ত্রিক ছাত্রসংসদ-সমর্থিত বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে ডাকসুর ভিপি প্রার্থী আব্দুল কাদের৷ পরে বিক্ষোভে যোগ দেন একই প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারও৷

নির্বাচনে অন্যান্য বাহিনীর সাথে নৌবাহিনী-বিমান বাহিনীর সদস্যরাও কাজ করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

0

আধুনিক রিপোর্ট ::

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচনে অন্যান্য বাহিনীর সাথে নৌবাহিনী-বিমান বাহিনীর সদস্যরাও কাজ করবে। সোমবার (১ সেপ্টেম্বর) সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, জনগণের নিরাপত্তা ও শান্তিপূর্ণ ভোটগ্রহণই আমাদের অগ্রাধিকার।

নির্বাচনের জন্য দেশের সার্বিক আইনশৃঙ্খলা অনুকূলে আছে কি না—জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, একেক জনের একক মত হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু দেশের স্বার্থে সবাই একসঙ্গে কাজ করবে, এটা আমরা আশা করব। আমাদের ধৈর্য ও সহ্য একটু কমে গেছে’ উল্লেখ করে তিনি বলেন, একটু ধৈর্য ধরলে অনেক সমস্যারই সমাধান করতে পারব।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেসব পুলিশ কর্মকর্তা অনুপস্থিত আছে, তাদের ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা নতুন পুলিশ নিয়োগ দিচ্ছি—নতুন প্রায় চার হাজারের বেশি ট্রেনিং করে বের হয়ে গেছে, একটা ব্যাচ ট্রেনিং করছে এবং আরেকটা ব্যাচ বেশ খুব তাড়াতাড়ি প্রশিক্ষণে যাচ্ছে।

নির্বাচনের জন্য ‘বাহিনীগুলোকে প্রশিক্ষণ দেওয়া হবে’ উল্লেখ করে তিনি বলেন, আগামী ৭ তারিখ (৭ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ কনভেনশন সেন্টারে এর উদ্বোধন হবে। শুধু পুলিশ নয়, অন্যান্য সব বাহিনীরই প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে নির্বাচনের আগে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, আনসারদেরও নির্বাচনের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

নির্বাচনে আনসারের ভূমিকা বেশি থাকে উল্লেখ করে তিনি বলেন, প্রতি কেন্দ্রে ছয়জন পুরুষ ও চারজন নারী আনসার থাকেন, যারা নিরস্ত্র। এর পাশাপাশি অস্ত্রসহ দুজন থাকেন। এবার প্রিজাইডিং অফিসারের নিরাপত্তার জন্য আরও একজন আনসার দিব। প্রতি কেন্দ্র দুই থেকে তিনজন পুলিশ থাকবে এবং সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, এপিবিএন ও কোস্টগার্ড টহলে থাকবে বলে জানান তিনি।

থানা থেকে লুট হওয়া অস্ত্রের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। আপনারাও আমাদের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করে যাচ্ছেন। এ ক্ষেত্রেও আপনারা সহযোগিতা করুন। যাদের তথ্যের ভিত্তিতে অস্ত্র ও গুলি উদ্ধার হবে তাদের তথ্য গোপন রাখা হবে এবং পুরস্কৃত করা হবে।

সিলেটের কোম্পানীগঞ্জের পর্যটনকেন্দ্র সাদাপাথরে লুট এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতিবেদন প্রসঙ্গে তিনি বলেন, আমরা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি। প্রতিবেদনটি সত্য প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে যদি তা অসত্য হয়, তবে দুদকের সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা প্রসঙ্গে তিনি বলেন, নুর একজন জাতীয় পর্যায়ের নেতা। তার ওপর হামলার ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সরকার চায়, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের ‘দরকার পড়ে না’ বলে মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শিক্ষকরাই সেখানে নিয়ন্ত্রণ করতে পারবেন। প্রতিটি সমাজেই কিছু মানুষ থাকেন, যারা সমাজকে নিয়ন্ত্রণ করে রাখেন। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে যারা শিক্ষকতা করছেন, ভিসিরা আছেন, তারা খুবই যোগ্য। শিক্ষার্থীরাও তাদের মেনে চলে। আমার মনে হয় তারা আলোচনার মাধ্যমে সমাধান করতে পারছে।

এর আগে সোমবার সকালে তিনি সিলেটের বিজিবি সেক্টর সদর দপ্তর এবং পুলিশ লাইন পরিদর্শন করেন। বিকেলে তিনি সিলেট ক্যান্টনমেন্ট ঘুরে দেখেন। সফর শেষে সন্ধ্যায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে। রোববার (৩১ আগস্ট) রাতে তিনি সিলেট আসেন।

এবার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সিলেটের সাবেক বিভাগীয় কমিশনার জিয়াউলকে

0

আধুনিক ডেস্ক ::

রাজধানীর কাফরুল থানা এলাকায় মো. রুস্তম নামে এক কিশোর হত্যা মামলায় সাবেক সিনিয়র সচিব এনএম জিয়াউল আলমকে নতুন করে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। সোমবার (১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিনের আদালত এ আদেশ দেন।

এদিন সকালে কারাগার থেকে রুস্তমকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার উপ-পরিদর্শক মো. কামরুল ইসলাম তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। পরে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন বিচারক। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

গত ৫ মার্চ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমকে গ্রেফতার করা হয়। পরের দিন নাগরিকদের জাতীয় পরিচয়পত্র তথ্য বিক্রির অভিযোগে দায়ের করা মামলার জিয়াউল আলমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে কারাগারে ছিলেন তিনি।

মামলায় অভিযোগে বলা হয়, জুলাই আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই কাফরুল থানার মিরপুর-১০ গোলচত্বর বেগম রোকেয়া সরণি শাহআলী প্লাজা মার্কেটের পশ্চিম পাশে বাটা শো-রুমের সামনে আন্দোলনে অংশ নেন মো. রুস্তম। ঘটনার দিন বিকালে আসামিদের ছোড়া গুলিতে আহত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক রুস্তমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবার কাফরুল থানায় হত্যা মামলাটি দায়ের করে।

বারবার চেষ্টা হয়েছে বিএনপিকে ধ্বংস করার: মির্জা ফখরুল

0

আধুনিক ডেস্ক ::

বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) ধ্বংস করার জন্য বারবার চেষ্টা করা হয়েছে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে দলটি দীর্ঘ সংগ্রাম করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য দীর্ঘ সংগ্রাম করেছে, লড়াই করছে। বারবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করার। কিন্তু বিএনপি ফিনিক্স পাখির মতো প্রতিবার জিয়াউর রহমানের আদর্শ, খালেদা জিয়ার আদর্শ নিয়ে জেগে উঠেছে। সোমবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন নেতাকর্মীরা।

পুষ্পস্তবক অর্পণ শেষে গণমাধ্যমকে মির্জা ফখরুল বলেন, আজকের এই দিনটি বিএনপির জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সারাদেশের মানুষের জন্য গুরুত্বপূর্ণ। কেননা, এই দলটি গঠনের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে দূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন, তা অনস্বীকার্য। তিনি উল্লেখ করেন, বিএনপি এ দেশের রাজনীতি ও অর্থনীতিতে মৌলিক পরিবর্তন নিয়ে এসেছে এবং একদলীয় শাসন ব্যবস্থা থেকে জিয়াউর রহমান আবার বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছেন।

‘বিএনপির মূল আদর্শ বাংলাদেশি জাতীয়তাবাদ’ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘জিয়াউর রহমান খুবই অল্প সময়ের মধ্যে রাজনৈতিক পরিবর্তন এনেছিলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করেছিলেন, বিচার বিভাগে স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। একই সঙ্গে তিনি মুক্তবাজার অর্থনীতি প্রবর্তন করেছিলেন, যার ফলে অর্থনীতিতে আমূল পরিবর্তন হয়েছে।’

তিনি আরও বলেন, বিএনপি গত ১৫ বছর যে সংগ্রাম করেছে, নির্বাসিত অবস্থায় তার নেতৃত্ব দিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপিকে ধ্বংস করার জন্য বিএনপির প্রায় ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, প্রায় ২০ হাজার মানুষকে হত্যা করা হয়েছে, এক হাজার ৭০০ নেতাকর্মীকে গুম করা হয়েছে। আল্লাহর রহমতে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমরা সেই ভয়াবহ ফ্যাসিবাদ থেকে মুক্ত হতে পেরেছি। এখন আমাদের সামনে চ্যালেঞ্জ হচ্ছে, আগামী ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠুভাবে করতে সর্বতোভাবে সহযোগিতা করানি।

যেসব সংস্কার প্রস্তাব এসেছিল, সেখানে বিএনপি সর্বাত্মক সহযোগিতা করেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘জনগণের সমর্থনের মধ্য দিয়ে যদি বিএনপি রাষ্ট্র পরিচালনা দায়িত্ব পায়, তাহলে নিঃসন্দেহে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বাংলাদেশে একদিকে রাজনৈতিক পরিবর্তন ঘটাবে, অন্যদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটাবে। এবং নিঃসন্দেহে বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।’

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত অন্তত ৬২২

0

আধুনিক ডেস্ক ::

পাকিস্তান সীমান্ত সংলগ্ন আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পার্বত্য প্রদেশ কুনারে আঘাত হানা ভূমিকম্পে অন্তত ৬২২ জন নিহত হয়েছেন। সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের বরাতে এ খবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

অবশ্য তালেবানশাসিত দেশটির রাষ্ট্রপরিচালিত সংবাদমাধ্যম রেডিও–টেলিভিশন অব আফগানিস্তানের (আরটিএ) বরাত দিয়ে ৫০০ জন নিহত হওয়ার তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, এ ভূমিকম্পে আহত মানুষের সংখ্যা প্রায় এক হাজার।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রোববার (৩১ আগস্ট) রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে। ওই ভূমিকম্পের পর রাতেই নানগারহার ও কুনার প্রদেশে অন্তত ১৩টি পরাঘাত অনুভূত হওয়ার কথা বিবিসিকে জানান স্থানীয় একজন বাসিন্দা।

আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, প্রাথমিক খবরে জানা গেছে, কেবল একটি গ্রামেই ৩০ জনের প্রাণহানি হয়েছে। ভূমিকম্পের পর উদ্ধার অভিযান চলছে। তবে ভূমিকম্পের পর দুর্গম পার্বত্য এলাকায় অনেক জায়গায় ভূমিধসে সড়ক বন্ধ হয়ে গেছে। এতে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। আকাশপথে উদ্ধার অভিযান চালাতে সহায়তা দিতে সংশ্লিষ্ট আন্তর্জাতিক সহায়তা সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তালেবান সরকারের কর্মকর্তারা।

কেউ যদি নির্বাচনের বিকল্প নিয়ে ভাবে, সেটা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক : প্রধান উপদেষ্টা

0

আধুনিক ডেস্ক ::
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের যে সময় ঘোষণা করেছেন, সেই সময়ের মধ্যে নির্বাচন হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে তার বাসভবন যমুনায় বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শফিকুল আলম বলেন, ‘ফেব্রুয়ারির প্রথমার্থে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। সকল রাজনৈতিক দলকে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে আবারও তাঁর প্রতিশ্রুতি জানিয়েছেন। তিনি বলেছেন, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে, সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক।’

রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার এসব বৈঠকে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান উপস্থিত ছিলেন। তবে সব বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে উপদেষ্টারা সবাই উপস্থিত ছিলেন না।

রোববার (৩১ আগস্ট) বিকেল সাড়ে চারটায় প্রথমে জামায়াতে ইসলামীর নেতারা যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। পরে সন্ধ্যা সাড়ে ছয়টায় জাতীয় নাগরিক পার্টি এবং তারপর বিএনপির নেতারা সন্ধ্যা সাড়ে সাতটায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন।

বৈঠক শেষে বেরিয়ে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে না পারা অন্তর্বর্তীকালীন সরকার কীভাবে এত বড় নির্বাচন (জাতীয় সংসদ) পরিচালনা করবে, তা নিয়ে জামায়াতে ইসলামী শঙ্কিত ও উদ্বিগ্ন। তিনি আরও বলেন, আগে একদল বাসস্ট্যান্ড দখলে নিত, এখন আরেকটি গ্রুপ নিয়েছে। অন্তর্বর্তী সরকারকে দখলদারদের বিরুদ্ধে ভূমিকা নিতে দেখা যায়নি।

আর প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় নাগরিক পার্টির নেতাদের বৈঠক শেষে দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম বলেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তি এবং সাংবিধানিক ভিত্তির জন্য আগামী যে নির্বাচনটি হবে, সে নির্বাচনটি যেন অবশ্যই গণপরিষদ নির্বাচন হয়।’

আর বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, একটি শক্তি নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে। তবে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। নির্বাচনের তারিখ হিসেবে যেটা ঘোষণা দেওয়া হয়েছে, সেই তারিখেই নির্বাচন হবে।

আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে প্রধান উপদেষ্টাও একমত বলে জানান বিএনপির মহাসচিব।

প্রেস সচিবের সংবাদ সম্মেলনে সুষ্ঠু নির্বাচন নিয়ে জামায়াতে ইসলামীর শঙ্কার বিষয়টি তোলেন সাংবাদিকেরা। জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘এই বিষয়ে আমরা তো কাজ করছি। প্রধান উপদেষ্টা বলেছেন যে নির্বাচন খুবই সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে হবে। উনি (প্রধান উপদেষ্টা) বারবার বলেছেন, এটা বাংলাদেশের ইতিহাসে ওয়ান অব দ্য বেস্ট ইলেকশনস হবে।’

বৈঠকগুলোতে জাতীয় পার্টির বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে প্রেস সচিব বলেন, জাতীয় পার্টির বিষয়ে আলোচনা হয়েছে। একেকটি দল একেক ধরনের মতামত দিয়েছে, চিফ অ্যাডভাইজার (প্রধান উপদেষ্টা) সেটা শুনেছেন।

সেপ্টেম্বরের শেষ সপ্তাহে দুর্গাপূজা শুরু হবে উল্লেখ করে শফিকুল আলম বলেন, দুর্গাপূজা ঘিরে যেন দেশে কোনো ধরনের ষড়যন্ত্র, কেউ যেন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সব রাজনৈতিক দলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এ বিষয়ে সবার সহযোগিতা চেয়েছেন তিনি।

একটি শক্তি নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে, তবে পেছানোর সুযোগ নেই : মির্জা ফখরুল

0

আধুনিক ডেস্ক ::
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। এ বিষয়ে প্রধান উপদেষ্টাও একমত। এ বিষয়ে দেশবাসীও আশ্বস্ত। রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বের হয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল। এ সময় আরও উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ ও অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। অপর দিকে বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি শক্তি নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে। তবে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। নির্বাচনের তারিখ হিসেবে যেটা ঘোষণা দেওয়া হয়েছে, সেই তারিখেই নির্বাচন হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে।

বিএনপির আগে প্রধান উপদেষ্টার সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। বৈঠক শেষে ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, সরকারের লন্ডনে গিয়ে একটি দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনের তারিখ ঘোষণা করা একটি নজিরবিহীন ঘটনা। এতে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ন হয়েছে। তার এই বক্তব্যের বিষয়ে সাংবাদিকেরা বিএনপির মহাসচিবের কাছে জানতে চান। জবাবে মির্জা ফখরুল বলেন, এটি একেবারেই অমূলক দাবি। প্রধান উপদেষ্টার সম্পূর্ণ অধিকার রয়েছে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের সঙ্গে কথা বলার।

বিএনপির মহাসচিব বলেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হকের ওপর হামলা বিষয়ে বৈঠকে তাঁরা স্পষ্ট করে প্রধান উপদেষ্টাকে বলেছেন, এটি অত্যন্ত গর্হিত কাজ হয়েছে। এ ঘটনা খুবই উদ্বেগজনক বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে। ঘটনা সুষ্ঠুভাবে তদন্ত হওয়া দরকার।