Homeবাছাইএকটি শক্তি নির্বাচন বিলম্বিত...

একটি শক্তি নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে, তবে পেছানোর সুযোগ নেই : মির্জা ফখরুল

আধুনিক ডেস্ক ::
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। এ বিষয়ে প্রধান উপদেষ্টাও একমত। এ বিষয়ে দেশবাসীও আশ্বস্ত। রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বের হয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল। এ সময় আরও উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ ও অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। অপর দিকে বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি শক্তি নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে। তবে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। নির্বাচনের তারিখ হিসেবে যেটা ঘোষণা দেওয়া হয়েছে, সেই তারিখেই নির্বাচন হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে।

বিএনপির আগে প্রধান উপদেষ্টার সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। বৈঠক শেষে ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, সরকারের লন্ডনে গিয়ে একটি দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনের তারিখ ঘোষণা করা একটি নজিরবিহীন ঘটনা। এতে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ন হয়েছে। তার এই বক্তব্যের বিষয়ে সাংবাদিকেরা বিএনপির মহাসচিবের কাছে জানতে চান। জবাবে মির্জা ফখরুল বলেন, এটি একেবারেই অমূলক দাবি। প্রধান উপদেষ্টার সম্পূর্ণ অধিকার রয়েছে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের সঙ্গে কথা বলার।

বিএনপির মহাসচিব বলেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হকের ওপর হামলা বিষয়ে বৈঠকে তাঁরা স্পষ্ট করে প্রধান উপদেষ্টাকে বলেছেন, এটি অত্যন্ত গর্হিত কাজ হয়েছে। এ ঘটনা খুবই উদ্বেগজনক বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে। ঘটনা সুষ্ঠুভাবে তদন্ত হওয়া দরকার।

spot_img

Most Popular

আরও পড়ুন

বৃন্দাবন সরকারি কলেজ বাসে শিক্ষার্থীদের সঙ্গে হামলার অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের শিক্ষার্থীদের বহনকারী বাসে অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ...

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

আধুনিক ডেস্ক :: যুক্তরাষ্ট্রে বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া স্থগিত...

সিলেট সীমান্তে ৪৬ লাখ ৮২ হাজার টাকার চোরাচালান পণ্য আটক

গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় জিরা, গরু,...

শাবিপ্রবিতে ছাত্রদল নেতার সরকারের অগ্রযাত্রা শীর্ষক লিফলেট বিতরণ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘বাংলাদেশ সরকার: প্রথম ১৮০...

spot_img

পড়ুন

বৃন্দাবন সরকারি কলেজ বাসে শিক্ষার্থীদের সঙ্গে হামলার অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের শিক্ষার্থীদের বহনকারী বাসে অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের অভিযোগ, কলেজ বাসটি প্রতিদিনের মতো কলেজ থেকে আউশকান্দির উদ্দেশ্যে যাওয়ার সময় নবীগঞ্জ সদর হাসপাতাল ও সিএনজি স্টেশন সংলগ্ন এলাকায় একটি মিশুক/ব্যাটারিচালিত রিকশা বাসের সামনে চলে আসে। শিক্ষার্থীদের দাবি, বাসচালক দীর্ঘ সময় হর্ন দিলেও মিশুক চালক...

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

আধুনিক ডেস্ক :: যুক্তরাষ্ট্রে বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া স্থগিত রাখার ট্রাম্প প্রশাসনের নীতি বাতিল করেছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর আইনগত এখতিয়ারের সীমা ছাড়িয়ে ওই নীতি নেওয়া হয়েছিল। ম্যানহাটানের মার্কিন ডিস্ট্রিক্ট আদালতের বিচারক জ্যানেট ভার্গাস শুক্রবার এ নীতি বাতিল করে রায়...

সিলেট সীমান্তে ৪৬ লাখ ৮২ হাজার টাকার চোরাচালান পণ্য আটক

গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় জিরা, গরু, মহিষ, চকলেট, কম্বল, রসুন, সুপারি, চা পাতা ও অবৈধ বালু-পাথরসহ বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। আটক করা এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ৪৬ লাখ ৮২ হাজার টাকা। শুক্রবার (২১ আগস্ট) গোপন সংবাদের...

শাবিপ্রবিতে ছাত্রদল নেতার সরকারের অগ্রযাত্রা শীর্ষক লিফলেট বিতরণ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘বাংলাদেশ সরকার: প্রথম ১৮০ দিনের ঐতিহাসিক অগ্রযাত্রা’ শীর্ষক লিফলেট বিতরণ ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২০ আগস্ট) দুপুর ১টায় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলামের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে এ কর্মসূচি পালন করেন কয়েকজন নেতাকর্মী। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ...

ধর্মপাশায় পলাতক আসামি গ্রেপ্তার

ধর্মপাশা-মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সামনের সড়ক থেকে বৃহস্পতিবার সকালের দিকে জানু মিয়া (৩৭) নামের পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেখইজোড়া গ্রামে। ধর্মপাশা থানার এএসআই নূরুল আমিন বলেন, উপজেলার বেখইজোড়া গ্রামের জানু মিয়ার বিরুদ্ধে...

২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শাবিপ্রবি দিক থিয়েটারের ‎

শাবিপ্রবি প্রতিনিধি‎: নানা আয়োজনের মধ্য দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নাট্যবিষয়ক সংগঠন দিক থিয়েটারের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। ‎‎মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি সেন্টার থেকে একটি র‍্যালি বের করেন সংগঠনের কর্মীরা। ‎ র‍্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে...

এমসি কলেজের রসায়ন বিভাগের শতবর্ষ উদযাপন উপলক্ষে র‌্যালি

আধেুনিক ডেস্ক :: সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের রসায়ন বিভাগের শতবর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) কেমিস্ট্রি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে র‌্যালিটি রসায়ন বিভাগ থেকে বের হয়ে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিভাগে এসে শেষ হয়। র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসি...

শাবিতে পর্দা উঠল ‘আশরাফুলের সহায়তায়’ চ্যারিটি ফুটবল টুর্নামেন্টের

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) লোক প্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থী আশরাফুলের চিকিৎসায় সহায়তার লক্ষ্যে শুরু হয়েছে ‘আশরাফুলের সহায়তায়’ পাঁচ-এ-সাইড চ্যারিটি ফুটবল টুর্নামেন্ট। সোমবার (১৭ আগস্ট) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া সংগঠন স্পোর্টস শাবিপ্রবির উদ্যোগে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো....

কিশোরীকে ধর্ষণের সাজা ‘কানে ধরিয়ে উঠবস’

,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা ধামাচাপা দিতে স্থানীয়ভাবে সালিস বসিয়ে অভিযুক্ত যুবককে মাত্র সাতবার ‘কান ধরিয়ে উঠবস’ করিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবার এই ‘প্রহসনের বিচার’ প্রত্যাখ্যান করে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছে। সোমবার...

গোলাপগঞ্জে দুর্বৃত্তদের আগুনে পুড়ল বসত ঘর,ক্ষতি ২০লক্ষাধিক টাকাঘটনাস্থল পরিদর্শনে এমপি ইমরান

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে দুর্বৃত্তদের আগুনে পুড়লো বসতঘর।সোমবার ভোরে আমুড়া ইউনিয়নের ধারাবহর গ্রামের মান্না আহমদের বা‌ড়িতে এ ঘটনা ঘটে। এসময় অগ্নিকাণ্ডের ঘটনায় বসত ঘরের ৬টি রুমসহ ঘরের ভেতরে থাকা সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফয়ায়ার সা‌র্ভিসের লোকজন আসার আগেই পুরো ঘর ভস্মীভূত হয়ে যায়। এতে ক্ষয়ক্ষতি...

উচ্চশিক্ষায় ডিজিটাল রূপান্তরে ঢাকায় ‘কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬’ অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: উচ্চশিক্ষায় প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করার লক্ষ্যে রাজধানীতে ‘কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) ঢাকার শেরাটন হোটেলে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) আয়োজনে এই ফোরাম অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক এই ফোরামটি আয়োজনে যৌথভাবে সহযোগিতা করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন...

শাবিপ্রবিতে নীলফামারী স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন’র আত্মপ্রকাশ: সভাপতি ফাহিম, সম্পাদক আরিফ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জেলাভিত্তিক সংগঠন ‘দিনাজপুর-নীলফামারী স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন’ ভেঙে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে ‘নীলফামারী স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন’। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম শাহরিয়ার এবং সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফ হোসাইন। শনিবার (১৫ আগস্ট)...