Home Blog Page 131

কমলগঞ্জে যুবককে জবাই করে হত্যা

0

কমলগঞ্জ প্রতিনিধি:

মলগঞ্জে ধান খেত থেকে লিটন মিয়া (২৭) নামে এক যুবককে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। ধান খেত থেকে গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বাবা প্রতিপক্ষকে দায়ী করলেও কে বা কারা তাকে হত্যা করেছে এ বিষয়ে পরিস্কার কিছু জানা যায়নি। মঙ্গলবার সকালে উপজেলার পতনঊষার ইউনিয়নের পশ্চিম নন্দগ্রামে মসজিদের পাশে ধান ক্ষেত থেকে লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন মসজিদের পাশে লিটন মিয়ার জবাই করা লাশ দেখতে পান। পরে শমশেরনগর ফাঁড়ি পুলিশকে বিষয়টি জানানো হলে তারা এসে লাশ উদ্ধার করে। নিহত লিটন পশ্চিম নন্দগ্রামের সত্তার মিয়ার ছেলে। নিহত লিটনের সাথে এলাকার কিছু মানুষের সমস্যা রয়েছে।

নিহত লিটনের বাবা সত্তার মিয়া জানান, পূর্ববিরোধের জের ধরে শামীমসহ এলাকার প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে আমার ছেলেকে গলাকেটে হত্যা করেছে।
এ বিষয়ে পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান বলেন, ঘটনাটি শুনে সরেজমিনে এসে দেখেছি। লাশ উদ্ধার করা হয়েছে। হত্যার বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। আশাকরি প্রকৃত ঘটনা উদঘাটন হবে।
এ ব্যাপারে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওবায়দুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। তবে কি কারণে হত্যা করা হয়েছে এ বিষয় জানা যায়নি। নিহতের পরিবার থানায় এখনও কোন অভিযোগ দায়ের করেনি। তদন্ত চলছে।

সেবা না দিলে দৌড়ের ওপর রাখা হবে : সিলেটের ডিসি

0

আধুনিক রিপোর্ট ::

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম বলেছেন, যে সেবা দেবে না, তাকে দৌড়ের ওপর রাখা হবে। এ দেশের মানুষকে ব্রিটিশ, পাকিস্তান শাসন করেছে। এখন দপ্তরে গেলে আপনিও শাসক হয়ে যাবেন, তা হয় না, সেবা দিতে হবে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিলেট জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।

সারওয়ার আলম বলেন, আমি তো সবকিছু পারব না। তবে কাজ করার জন্য আমি এখানে এসেছি। মানুষের প্রত্যাশা, ভালোবাসা যতটুকু পেয়েছি, কাজের মাধ্যমে দোয়া পেতে চাই। তিনি বলেন, জনপ্রতিনিধিরা যেভাবে সাহস নিয়ে কাজ করেন। সরকারি কর্মকর্তা সেভাবে করতে পারেন না, তারা ক্যারিয়ারের চিন্তা করতে হয়।

স্বাস্থ্যসেবার প্রতি গুরুত্ব দিয়ে তিনি বলেন, স্বাস্থ্যসেবাকে ঠিক করতে হবে। আমরা আশা করছি সিলেটের স্বাস্থ্যসেবা একটা পর্যায়ে নিয়ে যাব।

কিনব্রিজকে সিলেটের ঐতিহ্য উল্লেখ করে তিনি জানান, শনিবার থেকে কিনব্রিজে হকার বসতে দেওয়া হবে না। এটি মানুষের হাঁটাচলার রাস্তা হবে। এখন মোটরসাইকেল চলাচল করে। ব্রিজে আর মোটরসাইকেলও উঠতে দেওয়া হবে না।
জেলা প্রশাসক সারোয়ার বলেন, চাঁদনিঘাটে সুরমা নদীর তীরে ট্রাক পার্কিং করে রাখা হয়। ফলে এখানে যারা ঘুরতে আসেন তারা দুর্ভোগে পড়েন। এখন থেকে এখানে আর ট্রাক পার্কিং করতে দেওয়া হবে না।’ আগামী শনিবার থেকেই এই এলাকায় পরিচ্ছন্ন করার কাজ শুরু হবে বলে জানান তিনি।

নগরের সড়ক ও ফুটপাত হকারদের দখলে চলে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘সিটি করপোরেশন থেকে হকারদের পুনর্বাসনের একটি উদ্যোগ নেওয়া হয়েছিল। একটি জায়গাও নির্ধারণ করা আছে। এটি আবার কার্যকর করার উদ্যোগ নেব। ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে হবে।’ এ ছাড়া জনসাধারণের অবাধ তথ্য প্রবাহের জন্য সিলেট জেলা প্রশাসনের তথ্য বাতায়ন সচল করা হবে বলেও জানান নবাগত জেলা প্রশাসক।

মাদক ও জুয়ার বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্সের কথা জানান তিনি। পুণ্যভূমি সিলেটের মর্যাদা রক্ষায় কাজ করবেন জানিয়ে ডিসি বলেন, সিলেটে ফাইভ স্টার-থ্রি স্টার কোনো হোটেলেই মদের বারের লাইসেন্স দেওয়া হবে না।

সহিংস বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ

0

আধুনিক ডেস্ক ::

দুর্নীতিবিরোধী সহিংস বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রকাশ সিলওয়াল। প্রেসিডেন্টকে পাঠানো চিঠিতে প্রধানমন্ত্রী অলি শর্মা বলেন, ‘বিদ্যমান সমস্যার রাজনৈতিক সমাধান খুঁজে পাওয়ার উদ্দেশে আমি প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছি। আজ থেকেই এটি কার্যকর হবে।’

ফেসবুক ও ইউটিউবসহ কয়েকটি সমাজমাধ্যম বন্ধের জেরে সোমবার (৮ সেপ্টেম্বর) থেকে নেপালে বিক্ষোভের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যে তা রূপ নেয় দুর্বার সরকারবিরোধী আন্দোলনে। নেপালের পার্লামেন্ট ভবনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গায় বিক্ষোভ-সমাবেশে মূলত জেন-জি প্রজন্মের শিক্ষার্থীরা নেতৃত্ব দেয়। বিক্ষোভ দমনে পুলিশের দমন-পীড়নের জেরে ১৯ জন নিহত ও ৪০০ জনেরও বেশি গুরুতর আহত হয়। এই ঘটনার দায় নিয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও কৃষিমন্ত্রী পদত্যাগ করেন।

মঙ্গলবার সকালে সমাজমাধ্যম বন্ধের সিদ্ধান্ত তুলে নেওয়া হয়। পাশাপাশি কাঠমান্ডুসহ অন্যান্য জায়গায় কারফিউ জারি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কিন্তু বিক্ষোভকারীরা সেই আদেশ মানেননি। তারা কারফিউ উপেক্ষা করে বিক্ষোভ অব্যাহত রাখেন।

বিক্ষোভের এক পর্যায়ে কয়েকজন সাবেক ও বর্তমান রাজনৈতিক নেতা ও মন্ত্রীর বাসায় ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। এরপর সেনাপ্রধান প্রধানমন্ত্রীকে ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানান। সরকারবিরোধী আন্দোলন তীব্র হওয়ায় দেশটির সেনাবাহিনী হেলিকপ্টারে করে ভাইজেপাতি থেকে মন্ত্রিসভার সদস্যদের নিরাপদ জায়গায় সরিয়ে নেয়। এর কিছুক্ষণ পরই আসে প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা।

গত বছর চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পান অলি শর্মা (৭৩)। তার দল কমিউনিস্ট পার্টি মধ্য-বামপন্থি নেপালি কংগ্রেস দলের সঙ্গে জোট সরকার গঠন করে। তবে চলতি মেয়াদে পার্লামেন্টে বেশ কয়েকবার অস্থিতিশীল পরিস্থিতির উদ্রেক হয়। বেশ কিছুদিন ধরে রাজনৈতিক অস্থিতিশীলতা, দুর্নীতি ও অর্থনৈতিক উন্নয়নে স্থবিরতা তিন কোটি মানুষের দেশটিতে হতাশার জন্ম দিয়েছে, যা এই বিক্ষোভে ইন্ধন জুগিয়েছে বলে বিশ্লেষকরা মত দেন।

ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের বিরুদ্ধে ‘কারচুপি’র অভিযোগ

0

আধুনিক ডেস্ক ::

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত সাদিক-ফরহাদ প্যানেলের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ পেয়েছে বলে জানিয়েছেন সহকারী প্রক্টর একে এম নুরে আলম। এর আগে কেন্দ্রীয় ছাত্র সংসদের ক্যারিয়ার বিষয়ক পদে স্বতন্ত্র প্রার্থী রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গা অভিযোগ করেন, একজন ভোটারের ব্যালটে ইসলামী ছাত্রশিবিরের প্রার্থী সাদিক কায়েম এবং ফরহাদের নামের পাশে টিক চিহ্ন দেয়া ছিল।

সহকারী প্রক্টর একে এম নুরে আলম জানিয়েছেন, ‘টিক দেয়া ব্যালট পেয়েছেন’ বলে অভিযোগ করা শিক্ষার্থীকে পরে আরেকটি ব্যালট পেপার দেওয়া হয়েছে।

এদিকে, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ- বাগছাসের প্রার্থী আবুল বাকের মজুমদার ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’য়ের অভিযোগ করেছেন। তিনি দাবি করেন, অমর একুশে হলের ভোটারদের ব্যালট বাক্স আগে থেকে ভর্তি ছিল।

এদিকে, ভোটের পরিস্থিতি নিয়ে অসন্তুষ্টির কথা জানিয়েছেন প্রতিরোধ পর্ষদের সাধারণ সম্পাদক প্রার্থী মেঘমল্লার বসু। তিনি বলেন, ভোট কারচুপির সিরিয়াস এলেগেশন পেয়েছি। করণীয় ঠিক করতে দ্রুত বৈঠকে বসছি আমরা। এরপরই পরবর্তী সিদ্ধান্ত জানাবো।

আচরণবিধি ভঙ্গের অভিযোগ, অস্বীকার করল ছাত্রদল

0

আধুনিক ডেস্ক ::

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নিয়ম ভেঙে ভোটকেন্দ্রে ঢোকার অভিযোগ উঠেছে ছাত্রদলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খানের বিরুদ্ধে। আচরণবিধি ভেঙে কেন্দ্রর কাছে ভোটের প্রচারণা চালানোর অভিযোগও উঠেছে দলটির কর্মীদের বিরুদ্ধে। তবে ছাত্রদল এসব অভিযোগ অস্বীকার করেছে।

জানা যায়, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোটকেন্দ্রে ঢুকে পড়েন আবিদ। এই কেন্দ্রে জগন্নাথ হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। কেন্দ্রের বাইরে আবিদের কর্মী সমর্থকদের ভোট প্রার্থনা ও প্রচারপত্র বিলি করতেও দেখা যায়। এসময় উপস্থিত কয়েকজন নারী ভোটার এর প্রতিবাদ জানায় এবং বিরক্তি প্রকাশ করেন। তবে আবিদুল ও তার সমর্থকরা সাংবাদিকদের কাছে দাবি করেন, তারা ভোট চাইছেন না, প্রার্থীদের ব্যালট নম্বর সম্বলিত প্রচারপত্র বিলি করছেন। তাদের দাবি, এত প্রার্থীর ব্যালট নম্বর মনে থাকবে কী করে, তাই শিক্ষার্থীদের এই লিফলেট দেওয়া হচ্ছে।

ডাকসুর নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, কোনো প্রার্থী কেন্দ্রে ঢুকে ভোট প্রার্থনা করতে পারবেন না। এমনকি ভোট কেন্দ্রর ১০০ মিটারের মধ্যে কোনো ভোটার স্লিপও বিতরণ করতে পারবে না। তবে সরেজমিন দেখা গেছে, ভোটকেন্দ্রের কাছেই বুথ স্থাপন এবং টেবিল বসিয়ে কার্যক্রম পরিচালনা করছেন ছাত্রদলের নেতাকর্মীরা। তবে আচরণ বিধি অনুসারে প্রার্থীো ভোট কেন্দ্র প্রবেশ করতে পারবে। ডাকসুর ভোটের আচরণবিধিতে ভোটকেন্দ্রে প্রবেশাধিকারের বিষয়ে বলা আছে, ভোটাররা নিজ নিজ হলের বৈধ পরিচয়পত্র প্রদর্শন করে ভোটকেন্দ্রে প্রবেশ করবে। এছাড়া নির্বাচনি কর্মকর্তা-কর্মচারী, প্রার্থী, পোলিং এজেন্ট, রিটার্নিং অফিসার কর্তৃক অনুমোদিত ব্যক্তি ব্যতীত অন্য কেউ ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবে না। ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা তাদের নির্ধারিত স্থানে অবস্থান করবেন।

অভিযোগের বিষয়ে সকাল ১০টার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ভোটকেন্দ্রের সামনে আবিদ সাংবাদিকদের বলেন, ‘ভোটটা উদযাপন করতে চাই। অভিযোগ করতে চাই না।’ এ সময় তিনি ভোটকেন্দ্রে ঢোকার অভিযোগের বিষয়ে বলেন, ‘রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই ঢুকেছি।’ আবিদ উল্টো অভিযোগ করেন, প্রার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় কোনো কার্ড করেনি। সে কারণে তাকে মেয়েদের হলের ভোটকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি।

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির উদয়ন স্কুল অ্যান্ড কলেজের সামনে সাংবাদিকদের বলেন, ‘আমরা কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘন করিনি। আমাদের হেল্প ডেস্ক কেন্দ্র থেকে অন্তত ১৫০ মিটার দূরে।’

বিক্ষোভে ১৯ জনের মৃত্যুর পর নেপালে সামাজিক মাধ্যম থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার

0

আধুনিক ডেস্ক ::

নেপালে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কমপক্ষে ১৯ জনের মৃত্যুর পর সে দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) হাজার হাজার তরুণ-তরুণী রাজধানী কাঠমান্ডুতে পার্লামেন্ট ভবনে জোর করে প্রবেশ করার চেষ্টা চালায়। ফেসবুক ও ইউটিউবসহ ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পাশাপাশি দুর্নীতি মোকাবিলার জন্য সরকারের কাছে দাবি জানিয়ে বিক্ষোভ করছিলেন তারা।

‘কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন মিনিস্টার’ (যোগাযোগ ও তথ্যমন্ত্রী) পৃথ্বী সুব্বা গুরুং জানিয়েছেন, ‘জেন জি’-র দাবি মেটাতে সোমবার গভীর রাতে মন্ত্রিসভার জরুরি বৈঠকের পর নিষেধাজ্ঞা প্রত্যাহারের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজধানীর বাইরের শহরগুলোতেও বিক্ষোভ দেখা গিয়েছিল। সব মিলিয়ে ১০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।

এদিকে গত সপ্তাহ থেকে কার্যকর হওয়া এই নিষেধাজ্ঞার নেপথ্যে কারণ হিসেবে ভুয়া খবর, হেট স্পিচ এবং অনলাইন জালিয়াতির মতো বিষয় মোকাবিলার যুক্তি দিয়েছে নেপাল সরকার। বিক্ষুদ্ধদের মধ্যে যে সমস্ত তরুণ-তরুণী সোমবার রাস্তায় নেমেছিলেন, তারা সরকারের কর্তৃত্ববাদী মনোভাবের বিরুদ্ধেও প্রতিবাদ জানিয়েছেন। তাদের অনেকেরই হাতে থাকা প্ল্যাকার্ডে ‘এনাফ ইজ এনাফ (যথেষ্ট হয়েছে) এবং ‘এন্ড টু করাপশন’ (দুর্নীতির অবসান হোক)-এর মতো স্লোগান ছিল।

বিক্ষোভকারীদের মধ্যে কেউ কেউ প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নিজের শহর দামাকে অবস্থিত বাড়িতেও পাথর নিক্ষেপ করে বলে অভিযোগ।

সাম্প্রতিক সপ্তাহগুলোয় নেপালের সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘নেপো কিড’ নামে একটা প্রচার শুরু করা হয়েছিল। সেখানে সে দেশের রাজনীতিবিদদের সন্তানদের বিলাসবহুল জীবনযাত্রার ওপর আলোকপাত করা হয় এবং এর জন্য যে অর্থায়ন করা হয়েছে তার নেপথ্যে দুর্নীতি রয়েছে বলেও অভিযোগ তোলা হয়।

এদিকে, সোমবার কাঠমান্ডুতে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান, লাঠি ও রাবার বুলেট ব্যবহার করে।

প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি জানিয়েছেন, এই সহিংসতা ও হতাহতের সংখ্যায় তিনি “গভীরভাবে শোকাহত।” তিনি সোমবারের এই ঘটনার জন্য “বিভিন্ন স্বার্থ নিয়ে অনুপ্রবেশ করা গোষ্ঠীকে” দায়ী করেছেন। সরকার এই ঘটনা খতিয়ে দেখতে একটা তদন্ত কমিটি গঠন করবে জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, সরকার ক্ষতিগ্রস্তদের ফিনান্সিয়াল ‘রিলিফ’, অর্থাৎ আর্থিক সহায়তা দেবে এবং আহতদের বিনামূল্যে চিকিৎসা দেবে। বিক্ষোভকারীদের ওপর শক্তি প্রয়োগ নিয়ে তীব্র সমালোচনার সম্মুখীন হওয়ার পর সোমবার সন্ধ্যায় পদত্যাগ করেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক।

গত সপ্তাহে, নেপালের ‘যোগাযোগ ও তথ্য প্রযুক্তি’ মন্ত্রণালয়ে নিবন্ধনের সময়সীমা মেনে না চলার কারণে ২৬টা সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মকে ‘ব্লক’ করার নির্দেশ দেওয়া হয়েছিল। এই সিদ্ধান্তের পর নেপাল সরকারের তরফে যুক্তি দেওয়া হয় যে তারা সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করছে না, বরং ওই প্লাটফর্মগুলো যাতে নেপালের আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে চলে, তার ব্যবস্থা করছে।

দ্রুত ভিসা পেতে তৃতীয় দেশে গিয়ে মার্কিন ভিসার আবেদন করা যাবে না

0

আধুনিক ডেস্ক ::

যুক্তরাষ্ট্র বিদেশিদের ক্ষেত্রে তাদের ভিসার নিয়মে একটি বড় পরিবর্তন এনেছে। নতুন নিয়ম অনুযায়ী, বিশ্বের যেকোনো দেশের নাগরিকদের ভিসার সাক্ষাৎকারের জন্য আবেদন করতে হবে নিজেদের দেশ থেকে। অর্থাৎ, ভিসার দীর্ঘ লাইন এড়াতে অন্য কোনো দেশে গিয়ে দ্রুত অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সুযোগ আর থাকছে না। এই নিয়মটি বিশ্বজুড়ে কার্যকর করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এখন থেকে অ-অভিবাসী ভিসা আবেদনকারীদের নিজ দেশ বা বাসস্থানের মার্কিন দূতাবাস বা কনস্যুলেটেই সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।’

মার্কিন সরকারের এই পরিবর্তনের সবচেয়ে বেশি প্রভাব পড়বে ভারতীয় নাগরিকদের ওপর। ভারতীয় নাগরিকদের অনেকে দীর্ঘ সময় অপেক্ষা করা এড়াতে মার্কিন ভিসার জন্য সিঙ্গাপুর, থাইল্যান্ড বা জার্মানির মতো দেশ থেকে আবেদন করতেন। এখন থেকে ব্যবসা (বি১) বা পর্যটন (বি২) ভিসার জন্য অন্য দেশে গিয়ে আবেদন করা যাবে না। তবে আফগানিস্তান, কিউবা বা ইরানের মতো যেসব দেশে মার্কিন দূতাবাস নিয়মিত ভিসা পরিষেবা দেয় না, সেখানকার নাগরিকেরা নির্দিষ্ট কিছু দূতাবাস থেকে ভিসার জন্য আবেদন করতে পারবেন।

আগে বিশেষ করে করোনা মহামারির সময় ভারতে ভিসার অ্যাপয়নমেন্টের জন্য অপেক্ষার সময় প্রায় তিন বছর পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তখন অনেকেই বিদেশে গিয়ে সাক্ষাৎকারের ব্যবস্থা করতেন। মহামারির পর ভ্রমণ চালু হলে ভারতীয়রা জার্মানির মতো দেশেও সাক্ষাৎকার দিতে যেতেন।

পাশাপাশি ২ সেপ্টেম্বর থেকে আরেকটি নিয়ম চালু হয়েছে। এখন থেকে বেশির ভাগ আবেদনকারীকে ব্যক্তিগতভাবে সাক্ষাৎকার দিতে হবে। ‘ড্রপবক্স’ (যেখানে ইন্টারভিউ ছাড়া শুধু কাগজপত্র জমা দেওয়া যেত) সুবিধা অনেকটাই কমিয়ে আনা হয়েছে।

এর ফলে এইচ, এল, এফ, এম, জে, ই এবং ও–সহ বিভিন্ন ক্যাটাগরির ভিসার জন্য আবেদনকারীদের এখন দূতাবাসে যেতেই হবে। এমনকি ১৪ বছরের কম বয়সী শিশু এবং ৭৯ বছরের বেশি বয়সী ব্যক্তিদেরও সাক্ষাৎকারের জন্য উপস্থিত থাকতে হবে।

সেনাবাহিনীর প্রত্যাশা: ডাকসু নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু পরিবেশে ভোটের চর্চা হবে

0

আধুনিক ডেস্ক ::

ডাকসু নির্বাচনের মাধ্যমে একটি সুষ্ঠু পরিবেশে গণতন্ত্র এবং নির্বাচনের চর্চা হবে বলে প্রত্যাশার কথা জানিয়েছে সেনাবাহিনী। তারা বলছে, ‘এই নির্বাচনে যারা অংশগ্রহণ করছে, আমরা তাদের মঙ্গল কামনা করি। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সেনাসদরের এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই প্রত্যাশার কথা জানানো হয়েছে। ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস এ-তে অনুষ্ঠিত এই ব্রিফিংয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে কথা বলেন সেনা সদরের মিলিটারি অপারেশনস পরিদপ্তরের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, ডাকসু নির্বাচনের সঙ্গে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই। এর আগেও সংবাদমাধ্যমে এ বিষয়ে স্পষ্টভাবে জানানো হয়েছে। তবু কিছু স্বার্থান্বেষী মহল বিভিন্ন মাধ্যমে কিছু প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করছে। তবে এগুলো করে তারা খুব একটা সুবিধা করতে পারবে না।

জাতীয় নির্বাচন প্রসঙ্গে কর্নেল মো. শফিকুল ইসলাম বলেন, ‘আমরা জেনেছি নির্বাচনে সেনাবাহিনীকে সম্পৃক্ত করা হবে। তবে নির্বাচন কমিশন থেকে এখন পর্যন্ত আমরা কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পাইনি। কিন্তু সামনের নির্বাচন নিয়ে আমাদের মধ্যে একটা প্রস্তুতি অবশ্যই রয়েছে। নির্বাচন কমিশন থেকে আমাদের যে দায়িত্ব দেওয়া হবে, সে অনুযায়ী সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে আমরা কাজ করব।’

আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি নিয়ে কর্নেল শফিক আরও বলেন, ‘নির্বাচন সামনে রেখে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করছে। ৮০ শতাংশের বেশি হারানো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এখনো যে ২০ শতাংশ অস্ত্র পাওয়া যায়নি, সেগুলো যত দ্রুত সম্ভব সময়ের মধ্যে উদ্ধারে অভিযান চলমান আছে। আমরা আশা করছি, এসব কার্যক্রম একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে সহায়তা করবে।’

মব বা উচ্ছৃঙ্খল জনতার সংঘবদ্ধ আক্রমণ নিয়ে এই সেনা কর্মকর্তা বলেন, ‘মবের ক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স। যেখানে যখন মব হয়েছে, সঙ্গে সঙ্গে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। কয়েকটি জায়গায় যেখানে যেতে দেরি হয়েছে, সেখানে তথ্যদাতার কাছ থেকে তথ্য পেতে আমাদের বিলম্ব হয়েছে।’

কর্নেল মো. শফিকুল ইসলাম বলেন, ‘যেকোনো ঘটনা ঘটার পরে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সেখানে মোতায়েন করা হয়। তারপর সেনাবাহিনীকে যখন বলা হয়, ততক্ষণে কিছুটা কালক্ষেপণ হয়ে যায়। তারপরও নিকটস্থ ক্যাম্প থেকে পেট্রোল পাঠালেও কিছুক্ষণ বিলম্ব হয়। এই সময়ের মধ্যে কোনো ঘটনা যদি ঘটে যায়, সেটার দায়ভার আইনশৃঙ্খলা বাহিনী নিতে পারে না। এমন একটি উদাহরণ দেখাতে পারবেন না, যেখানে আমাদের অনুরোধ করা হয়েছে কিন্তু আমরা যাইনি। অথবা সেনাবাহিনীর সামনে মব হয়েছে, কিন্তু অ্যাকশন নেয়নি। আমাদের ওপর আস্থা রাখুন। আমরা চেষ্টা করে যাচ্ছি। আশা করছি সামনের দিনগুলোতে এ ধরনের ঘটনা কমে আসবে।’

গুম–সংক্রান্ত তদন্ত কমিশনের বিষয়ে এক প্রশ্নের উত্তরে কর্নেল শফিক বলেন, অনুসন্ধানের জন্য কমিশনে যাদেরকে ডাকা হয়েছে, সবাই কমিশনের সঙ্গে কথা বলেছে, সর্বাত্মক সহযোগিতা করেছে। এখনো সহযোগিতা করে যাচ্ছে। ভবিষ্যতে কোনো সহযোগিতা দরকার হলে সেনাবাহিনী সেটাও করে যাবে। এর বাইরে কিছু শুনে থাকলে সেটা গুজব।

আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি কোনো দলের জন্য এই মিছিলগুলো করার নিষেধাজ্ঞা থেকে থাকে, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবশ্যই তা খতিয়ে দেখবে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

সেনাবাহিনী নিয়ে অবসরপ্রাপ্ত কিছু কর্মকর্তার বিভিন্ন বক্তব্য প্রসঙ্গে গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘সামাজিক মাধ্যমে কে কতটুকু বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করছে, সেটার বস্তুনিষ্ঠতা বিচারের অনুরোধ করছি।’

সীমান্তে আরাকান আর্মির তৎপরতা নিয়ে এক প্রশ্নের জবাবে এই সেনা কর্মকর্তা বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্ট গার্ড এই বিষয়গুলো নিয়ে কাজ করছে। সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো নিবিড়ভাবে বিষয়গুলো পর্যবেক্ষণ করছে। এ–বিষয়ক পরিস্থিতি অবনতির দিকে গেলে সম্মিলিতভাবে সেটাকে মোকাবিলার চেষ্টা করা হচ্ছে।

মধ্যনগরে যুবদল নেতা কতৃক জমি দখল, চাদাঁবাজি, হুমকি ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

0

মোহাম্মদ ইমাম হোসেন, ধর্মপাশা – মধ্যনগর:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার যুবদলের যুগ্ন আহবায়ক রায়হান উদ্দিন সোহেল এর অত্যাচার নির্যাতন, নিপীড়ন ও  রেকর্ডভুক্ত জমি দখল, হুমকি, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে বংশীকুন্ডা বাজারে  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকালে এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মধ্যনগর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন সোহেল দীর্ঘদিন ধরে নওয়ানগর গ্রামের সাধারণ মানুষের রেকর্ডভুক্ত জমি দখলের চেষ্টা চালিয়ে আসছেন। এতে বাধা দিলে গ্রামবাসী নানা হুমকি ও হামলার শিকার হচ্ছেন এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

এলাকাবাসী অভিযোগ করে বলেন, আমরাও বি এন পি সমর্থন করি বিগত ১৭ বছর আমরাও আওয়ামী সরকারের নানা জুলুম-নির্যাতনের শিকার হলেও বর্তমান সময়ে যুবদল নেতা পরিচয় দিয়ে রায়হান উদ্দিন আমাদের উপর শতগুণ বেশি জুলুম-নির্যাতন চালাচ্ছেন। তিনি এলাকায় কুখ্যাত সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত। আমাদের বাড়ির কাছে রেকর্ডভুক্ত জমিতে মাছ ধরতে গেলেই সে তার ভাই ভাতিজা দিয়ে  হামলা -মামলা করেন। অথচ ওই জমি বিগত ১৭ বছর ধরে সরকারি লিজে কারও নামে ইজারা হয়নি। তাকে সরকারি কাগজপত্র দেখাতে বললে তিনি প্রকাশ্যে বলেন— কিসের সরকার, কিসের লিজ, আমি যেমন বলব তেমনই চলবে।

গ্রামবাসী আরও অভিযোগ করেন, রায়হান উদ্দিন মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে টাকা আদায় করছেন। এ ব্যাপারে আমরা  উপজেলা বিএনপির কাছে লিখিত অভিযোগ করি তবু সে  মামলা প্রত্যাহার করেননি।

মানববন্ধনে বক্তব্য রাখেন— মোবারক মিয়া, রমিজ আলী, জুলহাস মিয়া, আলমগীর মিয়া, আশকর আলি, জুনাব আলী, হামিদ আলী, রিয়াজ মিয়া, নূর ইসলাম, করেছ আলী, রয়েল মিয়া প্রমুখ।

মানববন্ধনে বক্তারা প্রশাসনের কাছে অবিলম্বে অবৈধ দখলদারিত্ব, চাঁদাবাজি ও মিথ্যা মামলা বন্ধের দাবি জানান এবং রায়হান উদ্দিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান এবং উপজেলার বি এন পির সিনিয়র নেতাদেরকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্হা গ্রহণের জোর দাবী জানান। 

মানববন্ধন শেষে উপস্থিত গ্রামবাসী গণস্বাক্ষর সংগ্রহ করে একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বরাবর প্রদান করেন। এতে তারা রায়হান উদ্দিনের অবৈধ দখলদারিত্ব, মিথ্যা মামলা ও চাঁদাবাজির বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অভিযুক্ত মধ্যনগর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন, আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য একটি চক্র কাজ করছে। আমি আর তীব্র নিন্দা জানাই। 

সুনামগঞ্জে জমিয়ত নেতা হত্যার ঘটনায় সিলেট থেকে একজন গ্রেপ্তার

0

আধুনিক রিপোর্ট ::
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীকে হত্যার ঘটনায় সিলেট থেকে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) ভোররাত ৩টার দিকে সিলেট নগরের টিলাগড় এলাকা থেকে দিরাই থানা পুলিশ এম আব্দুল হাফিজ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। এ সময় সিলেটের শাহপরাণ থানা পুলিশও অভিযানে সহযোগিতা করে। আ

গত ২ সেপ্টেম্বর রাত ৮টার দিকে সুনামগঞ্জ শহরে যাওয়ার কথা বলে সুনামঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে বের হন মাওলানা মুশতাক আহমদ। পরে তার আর খোঁজ মেলেনি। রাত ১১টা ৪০ মিনিটে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। ৫ সেপ্টেম্বর সকালে দিরাই উপজেলার শরীফপুর গ্রামের ইটভাটার পাশে পুরাতন সুরমা নদীতে স্থানীয়রা তার লাশ ভাসতে দেখে। খবর পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে লাশ শনাক্ত করেন। পরে পুলিশ নদী থেকে লাশ উদ্ধার করে।