Home Blog Page 129

সুষ্ঠু নির্বাচন না হলে অর্জন বলতে কিছুই থাকবে না: সালাহ উদ্দিন

0

আধুনিক ডেস্ক ::

অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করাই বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমদ। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন করতে না পারলে অন্তর্বর্তী সরকারের অর্জন বলতে কিছুই থাকবে না।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে নাগরিক কোয়ালিশন আয়োজিত ‘সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ও চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

সালাহ উদ্দিন আহমদ বলেন, আগামী ফেব্রুয়ারি নির্বাচনের বিষয়ে আমরা সব দল একমত। এ বিষয়ে কারো কোনও দ্বিমত নেই। তবে বর্তমান সময়ের জন্য চ্যালেঞ্জ আছে। আমরা ফ্যাসিবাদমুক্ত হলেও নিজেদের মধ্যে গণতন্ত্রে প্রক্রিয়ায় উত্তরণের বিষয়ে হয়তো বা এখনও ঐকমত্যে পৌঁছাতে পারিনি। সময় আছে, আশার করি এর ভেতরে আমরা আলোচনা করে ঐকমত্যে পৌঁছাতে পারবো।

সালাহ উদ্দিন আহমদ মনে করেন, নির্বাচন কমিশন যে রোডম্যাপ ঘোষণা করেছে সে অনুযায়ী কমিশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। নির্বাচিত জাতীয় সংসদই সংবিধান সংশোধনের অনুমোদন দেওয়ার ক্ষমতা রাখে। ভিন্ন কোনও প্রক্রিয়ায় গেলে পরবর্তী সময়ে সংশোধনী সংবিধান আদালতে চ্যালেঞ্জ হতে পারে।

তিনি বলেন, শতাধিক সংস্কারের প্রস্তাব রয়েছে। আমরা সবগুলো দল হয়তো সব বিষয়ে একমত হতে পারবো না। কিন্তু দেশের ও গণতন্ত্রের স্বার্থে আমরা একটা সমঝোতায়া পৌঁছাতে পারবো আশা করছি। এটাই গণতন্ত্রের সৌন্দর্য্য।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, আপাতদৃষ্টিতে ডাকসু নির্বাচন ফেয়ার হলেও সেখানে রাজনৈতিক দলগুলোর শক্তি প্রদর্শন দেখা গেছে। এমনটা জাতীয় নির্বাচনেও যে হবে না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

তিনি বলেন, নির্বাচনপূর্ব চ্যালেঞ্জের মধ্যে সংস্কার বাস্তবায়নের প্রক্রিয়া এখনও ঠিক করতে পারিনি। প্রশাসন নিয়ন্ত্রণে নিয়ে নির্বাচন পক্ষে নেওয়ার বিষয় অনেকের মধ্যে রয়েছে।

তিনি আরও বলেন, বিগত সরকারের আমলের মতো বিভিন্ন এজেন্সি এখনও রাজনীতিকে নিয়ন্ত্রণ বা প্রভাবিত করার চেষ্টা করছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বাংলাদেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তবে রাজনৈতিক দলগুলো যদি আন্তরিক প্রতিশ্রুতি ও সদিচ্ছা নিয়ে অংশ নেয়, তাহলে একটি গ্রহণযোগ্য ও সুন্দর নির্বাচন আয়োজন সম্ভব। শুধু আইনকানুন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সুন্দর মন-মানসিকতা না থাকলে কার্যত কোনও সুফল মিলবে না।

ডাকসুতে নির্বাচিত সিলেটের একমাত্র শিক্ষার্থী শাহিনুর

0

শাবিপ্রবি প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে সিলেটের সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের কাইমা গ্রামের মেধাবী শিক্ষার্থী মো. শাহিনুর রহমান কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের স্নাতক শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হলের আবাসিক ছাত্র।

ডাকসু নির্বাচনে শাহিনুর রহমান শিবির সমর্থিত ঐক্যবদ্ধ জোটের প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি কার্যকরী সদস্য পদে ৪৩৯০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার এই বিজয় সিলেট তথা সুনামগঞ্জের মানুষের জন্য এক গৌরবের বিষয় হয়ে উঠেছে।

নির্বাচনে জয়লাভের অনুভূতি প্রকাশ করে শাহিনুর রহমান বলেন, “নির্বাচনে জয়ী হয়ে আমি অত্যন্ত আনন্দিত। যে শিক্ষার্থীরা মুক্ত ও সুষ্ঠু ভোটের মাধ্যমে আমাকে নির্বাচিত করেছেন, তারা আমার ওপর যে আস্থা ও দায়িত্ব অর্পণ করেছেন, তা যেন যথাযথভাবে পালন করতে পারি—এই দোয়া চাই আল্লাহর কাছে।”

শেকড়ের কথা স্মরণ করে তিনি বলেন, “আমি সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা একজন শিক্ষার্থী। আমার শরীরে হাওরপাড়ের গন্ধ, মাটির টান লেগে আছে। সিলেট বিভাগের মধ্যে একমাত্র আমি ডাকসুতে নির্বাচিত হয়েছি। সিলেটবাসীর, বিশেষত সুনামগঞ্জ হাওরাঞ্চল ও সিলেট সরকারি কলেজের প্রতিনিধিত্ব করা আমার জন্য অত্যন্ত গর্বের।”

তার এই সাফল্যে সিলেটের মানুষ আনন্দিত ও গর্বিত। সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা তাকে অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছেন।

শান্তিগঞ্জে গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা

0

শান্তিগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত অধিকতর সক্রিয়করণের লক্ষ্যে স্থানীয় অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্প’-এর উদ্যোগে ইউনিয়ন পরিষদ সম্মিলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সূচনা বক্তব্য দেন- উপজেলা প্রকল্প সমন্বয়কারী সোহেল আহমদ। তিনি গ্রাম আদালতের বিধিমালা, কার্যকারিতা ও উপকারিতা তুলে ধরেন। সভাপতির বক্তব্যে পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার গ্রামীণ জনগণের কাছে সহজ ন্যায়বিচার পৌঁছে দিতে গ্রাম আদালতের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া স্থানীয় ব্যক্তিত্ব তেরাব আলী, আউয়াল উদ্দিন, হাজি কমর উদ্দিন, গোলাম মোস্তফা, ব্যবসায়ী শাহ আলম, ইউপি প্রশাসনিক কর্মকর্তা আলী হোসেন, সদস্য আলী আহমদ, আজাদুল হক, জফরুল হক বক্তব্য দেন। তারা গ্রাম আদালতের কার্যক্রম আরও সহজতর করা, প্রতিবন্ধকতা দূর করা এবং সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন।

সভায় ইউপি সদস্য নৃপেশ দে, আতিকুল ইসলাম, ফজলুল হক, মহিলা সদস্য প্রিয়বালা পাল, হালিমা বেগম স্বপ্না, সমাজসেবক আব্দুল মিয়া, জাবেদ মিয়াসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে জৈন্তাপুরে প্রাক প্রস্তুতিমূলক সমন্বয় সভা অনুষ্ঠিত

0

জৈন্তাপুর প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুর উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপনকে কেন্দ্র করে প্রাক প্রস্তুতিমূলক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৩টায় জৈন্তাপুর মডেল থানা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর (২৭ বীর) লেফটেন্যান্ট মাহমুদুর রহমান,জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান।

আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সুষ্ঠু পরিবেশে পূজা উদযাপন নিশ্চিতকরণ এবং সার্বিক সমন্বয়ের বিষয়গুলো সভায় গুরুত্ব সহকারে আলোচিত হয়।

সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি শ্রী নিবারণ চন্দ্র দাস (ভারপ্রাপ্ত) এবং সাধারণ সম্পাদক শ্রী দুলাল চন্দ্র দেবসহ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় ২০টিরও বেশি পূজা মণ্ডপের প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন, শ্রী শ্রী কালীবাড়ী পূজা মণ্ডপ, নিজপাট সভাপতি: শ্রী সুব্রত মোহন ধর, শ্রী শ্রী দুর্গাবাড়ী পূজা উদযাপন পরিষদ, নিজপাট সভাপতি: শ্রী বীরেন্দ্র কুমার নাথ, শ্রী শ্রী রামেশ্বর শিব মন্দির পূজা মণ্ডপ, সারিঘাট সভাপতি: শ্রী সুরেন্দ্র বৈদ্য, শ্রী শ্রী মহাদেব বাড়ী পূজা মণ্ডপ, ঘিলাতৈল সভাপতি: শ্রী কাজল চন্দ্র দাস, মোকামবাড়ী সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ, আলুবাগান সভাপতি: শ্রী নিখিল নমঃ, শ্রী শ্রী দুর্গা মন্দির পূজা মণ্ডপ, শ্রীপুর চা বাগান সভাপতি: শ্রী পুলিন দেব নাথ, গাতিগ্রাম সার্বজনীন পূজা মণ্ডপ সভাপতি: শ্রী ভক্ত রাম দাস, সরুখেল পশ্চিম বিশ্ব হরি দেবালয় পূজা মণ্ডপ সভাপতি: শ্রী সুজিত কুমার দে, থুবাং ভৈরববাড়ী সার্বজনীন পূজা মণ্ডপ সভাপতি: শ্রী নগেন্দ্র চন্দ্র রায়, উত্তর মহাইল সার্বজনীন দুর্গা মন্দির সভাপতি: শ্রী লীল মনি সরকার প্রমূখ।

এছাড়া উপজেলার বিভিন্ন চা-বাগানভিত্তিক পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ সভায় উপস্থিত থেকে নিরাপত্তা ও সুষ্ঠু পূজা উদযাপন প্রসঙ্গে মতামত ব্যক্ত করেন।

কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলন: ১টি ড্রেজার ও ২ টি বাল্কহেড জব্দ, ৮জনের কারাদণ্ড

0

কোম্পানিগঞ্জ প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পিয়াইন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৮ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় প্রায় ৬৩ লাখ টাকা মূল্যের একটি বড় ড্রেজার মেশিন ও দুটি বাল্কহেড জব্দ করা হয়।

গত বুধবার রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত চলা অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিন মিয়া।অভিযানে সহযোগিতা করেন থানা পুলিশের একটি দল।

জানা গেছে, উপজেলার লিজ বহির্ভূত পিয়াইন নদীর লামলীগাঁও ও শিমুলতলা আশ্রয়ন প্রকল্প এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করে বাল্কহেডে পরিবহন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই চক্রের বিরুদ্ধে অভিযান চালানো হয়।

অভিযানে চাটিবহর গ্রামের মৃত মফিজ আলীর ছেলে নাজিম উদ্দিনসহ ৮ জনকে আটক করা হয়। নেতৃত্ব দেওয়ার দায়ে নাজিম উদ্দিনকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে, সহযোগী হিসেবে আটক চাটিবহর গ্রামের আক্রম উল্লাহর পুত্র আফাজ উদ্দিন(৩৪), আহমেদ আলীর পুত্র আলী আমজাদ (২৫), মৃত জমশিদ আলীর পুত্র বতন মিয়া (৩০), বিবাড়ীয়া জেলা নাছিমনগর উপজেলার রতনপুর গ্রামের আনু মিয়ার ছেলে রানা মিয়া (১৯), সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার চেলাইয়া গ্রামের রুবেল মিয়া (২৫)একই গ্রামের মৃত ইউসুফ আলীর পুত্র জামাল মিয়া (৩০) ও বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার তালুকেরচর গ্রামের বেলায়েত হোসেনের পুত্র মো. সোহাগ এই ৭জনকে ৩ মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া বলেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। যারাই জড়িত থাকুক, তাদের আইনের আওতায় আনা হবে।

ঢাকাগামী কালনী এক্সপ্রেসের তিনটি বগি চলন্ত অবস্থায় বিচ্ছিন্ন

0

আধুনিক ডেস্ক ::

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস চলন্ত অবস্থায় দুই ভাগে বিভক্ত হয়েছে। রেল কর্মকর্তারা জানিয়েছেন, ট্রেনের বাফার সংযোগের কাপলিং হুক ভেঙে যাওয়ায় পেছনের তিনটি বগি মূল অংশ থেকে আলাদা হয়ে যায়। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

আশুগঞ্জ স্টেশন মাস্টার শহিদুল ইসলাম জানান, ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন থেকে বেলা সাড়ে ১১টার দিকে রওনা হলে তালশহর রেলস্টেশন এলাকায় পৌঁছার সময় দুর্ঘটনা ঘটে। বিষয়টি বুঝতে পেরে লোকোমাস্টার ব্রেক টানেন। এতে ইঞ্জিনসহ সামনের অংশের বগি নিয়ে ট্রেনটি স্টেশন থেকে প্রায় আধা কিলোমিটার দূরে থামে।

দুর্ঘটনার সময় যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি ও হৈচৈ দেখা দিয়েছে, তবে বড় কোনো দুর্ঘটনা বা হতাহতের ঘটনা ঘটেনি।

শহিদুল ইসলাম জানান, আশুগঞ্জ ও তালশহর রেলস্টেশনের কর্মীরা এবং কালনী এক্সপ্রেসের লোকজন বাফার পুনঃসংযোগের চেষ্টা করছেন। ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের সহকারী মাস্টার সাকির জাহান বলেন, একাধিক লাইন থাকার কারণে এ ঘটনায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন হয়নি।

ট্রাম্পের সহযোগী চার্লি কার্ককে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলি করে হত্যা

0

আধুনিক ডেস্ক ::

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রক্ষণশীল রাজনৈতিক নেতা এবং টার্নিং পয়েন্ট ইউএসএর সহ-প্রতিষ্ঠাতা চার্লি কার্ক ইউটাহ ভ্যালি ইউনিভার্সিটিতে বক্তৃতা দেওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। বুধবার যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলিটি তার ঘাড়ে এসে লাগে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

চার্লি কার্ক নিহতের পর সন্দেহভাজন একজনকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে এফবিআই। এক্স প্ল্যাটফর্মে এফবিআই পরিচালক কাশ প্যাটেল লিখেছেন, ‘আজকার ভয়ঙ্কর গুলিতে চার্লি কার্কের জীবনহানির ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তি এখন হেফাজতে। ইউটাহের স্থানীয় ও রাজ্য কর্তৃপক্ষ এফবিআইকে সহযোগিতার জন্য ধন্যবাদ।’

হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে দেখা গেছে, চার্লি কার্ক স্থানীয় সময় বেলা ১২টা ২০ মিনিটে ইউটাহ অঙ্গরাজ্যের ওরেম শহরের ইউটাহ ভ্যালি বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন। এ সময় হঠাৎ গুলির শব্দ শোনা যায়। কার্ক তার ঘাড়ের দিকে হাত বাড়ান এবং চেয়ার থেকে পড়ে যান। উপস্থিত দর্শকেরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন।

অন্য একটি ভিডিওতে দেখা গেছে, গুলিবিদ্ধ হওয়ার পর পরই কার্কের ঘাড় থেকে রক্ত ঝরে পড়ছে।

ইউটাহর গভর্নর স্পেন্সার কক্স এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এটি আমাদের রাজ্যের জন্য একটি অন্ধকারাচ্ছন্ন দিন, দেশের জন্য একটি দুঃখজনক দিন। আমি স্পষ্ট করে বলতে চাই, এটি একটি রাজনৈতিক হত্যাকাণ্ড।’

চার্লি কার্কের বয়স হয়েছিল ৩১ বছর। তিনি ‘দ্য আমেরিকান কমব্যাক ট্যুর’ নামের রাজনৈতিক সফরের অংশ হিসেবে তরুণদের মধ্যে রক্ষণশীল মূল্যবোধ প্রচার করছিলেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিভিন্ন রাজনৈতিক নেতা এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন এবং পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। বিশ্লেষকরা মনে করছেন, তার মৃত্যু যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতার নতুন অধ্যায় সূচিত করতে পারে।

জুলাই সনদ বাস্তবায়নের ক্ষমতা কমিশনের নেই: আলী রীয়াজ

0

আধুনিক ডেস্ক ::

জুলাই সনদ বাস্তবায়নের ক্ষমতা জাতীয় ঐকমত্য কমিশনের নেই বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কমিশনের পক্ষ থেকে কোনো কিছু চাপিয়ে দেওয়া হবে না। বাস্তবায়ন করার ক্ষমতা কমিশনের কাছে নেই। জুলাই সনদ বাস্তবায়নের জন্য সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে কমিশন সরকারকে জানাতে পারে। আমরা সেই প্রক্রিয়াটা অনুসরণ করছি। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত সংস্কার–সংক্রান্ত সুপারিশ বাস্তবায়নের উপায় নির্ধারণ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক বসেছে ঐকমত্য কমিশন। বৈঠকের শুরুতে এসব কথা বলেন আলী রীয়াজ। কমিশনের আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলনসহ প্রায় ৩০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘সর্বশেষ আলোচনায় নোট অব ডিসেন্টসহ কিছু কিছু জায়গায় আমার একমাত্র হতে পেরেছিলাম। তার একটি খসড়া আমরা আপনাদের (রাজনৈতিক দলগুলো) দিয়েছিলাম, আপনারা মতামত দিয়েছেন। অঙ্গীকার নামার বিষয়ে বেশ কিছু আলোচনা হয়েছে। আশা করছি, চূড়ান্ত খসড়া বিকেল নাগাদ পৌঁছে দেওয়া যাবে।’

এই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে বলে উল্লেখ করেন আলী রীয়াজ। তিনি বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ার নিয়ে বিশেষজ্ঞদের নিয়ে একটি প্যানেল করে আমরা একাধিকবার আলোচনা করেছি। এই প্যানেলে দুজন সাবেক বিচারপতি, তিনজন আইনজীবী, একজন আইনের শিক্ষক ছিলেন৷ প্যানেলে আলোচনার এক পর্যায়ে অ্যাটর্নি জেনারেলকে যোগ দিতে বলেছিলাম, তিনি যোগ দিয়েছিলেন। আইন উপদেষ্টা একটা বৈঠকে যোগ দিয়েছিলেন। বিশেষজ্ঞ প্যানেল ও রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে বুঝতে পেরেছি জুলাই সনদের কিছু কিছু বিষয় অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করতে পারে।

আলী রীয়াজ বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আমরা কমিশনের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি, বিশেষজ্ঞ প্যানেল ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকারকের কাছে সুপারিশ করা।

কঠোর নিরাপত্তায় জাকসু নির্বাচন শুরু

0

আধুনিক ডেস্ক ::

কঠোর নিরাপত্তায় শুরু হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন। দীর্ঘ ৩৩ বছর পর এই নির্বাচন হচ্ছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।

ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আরাফাত ইসলাম বলেন, জাকসু নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। সাদা পোশাকে ও ইউনিফর্মে প্রায় দুই হাজার পুলিশ সদস্য কাজ করছেন। সকালে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের ১১ হাজার ৯১৯ জন নিবন্ধিত ভোটার আজ তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১০২ জন এবং ছাত্রী ৫ হাজার ৮১৭ জন। একজন ভোটারকে কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলিয়ে মোট ৪০টি পদে ভোট দিতে হবে। এর মধ্যে জাকসুতে ২৫টি এবং হল সংসদে ১৫টি পদ রয়েছে।

সব মিলিয়ে ৩৪০টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬২০ জন প্রার্থী, যাদের মধ্যে ৪৪৮ জন ছাত্র ও ১৭২ জন ছাত্রী। তবে হল সংসদগুলোর প্রায় ৬০ শতাংশ পদ হয় শূন্য, নয়তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছে।

কেন্দ্রীয় সংসদে ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে ১৩২ জন ছাত্র ও ৪৫ জন ছাত্রী।

দায়িত্ব নিলেন এসএমপির নতুন কমিশনার

0

আধুনিক ডেস্ক ::

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. আবদুল কুদ্দুছ চৌধুরী (পিপিএম-সেবা)। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে তিনি সিলেটে পৌঁছে রাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার নেন। তাকে দায়িত্ব বুঝিয়ে দেন বিদায়ী কমিশনার মো. রেজাউল করিম (পিপিএম-সেবা)

আবদুল কুদ্দুছ চৌধুরী এর আগে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি)-এর কমান্ড্যান্ট ও ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অন্যদিকে, সদ্যবিদায়ী এসএমপি কমিশনার মো. রেজাউল করিম (পিপিএম-সেবা) অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেয়ে ঢাকায় বদলি হয়েছেন। তিনি এন্টি টেররিজম ইউনিটে নতুন দায়িত্ব গ্রহণ করবেন।