Home Blog Page 125

সুরমা-কুশিয়ারাসহ সিলেটের নদ-নদীতে পানি বাড়ছে, কানাইঘাট-জকিগঞ্জে পানি বিপৎসীমার ওপরে

0

আধুনিক রিপোর্ট ::

চলমান বৃষ্টি ও উজানে ভারতের রাজ্যগুলোতে অতিভারী বৃষ্টির ফলে সিলেটের নদ-নদীগুলোতে পানি বাড়ছে। এতে করে বন্যার শঙ্কা দিয়েছে সিলেট অঞ্চলে। ইতিমধ্যেই সিলেটের জকিগঞ্জের আমলসিদ স্টেশনে কুশিয়ারা নদীর পানি এবং কানাইঘাট স্টেশনে সুরমা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইতে শুরু করেছে। এছাড়া বেশ কটি স্টেশনে পানি বিপৎসীমার কাছািকাছি পৌঁছে গেছে।

পানি উন্নয়ন বোর্ড (পাওবো) সূত্রে জানা গেছে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত জকিগঞ্জের আমলসিদ স্টেশনে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ৯৩ সেন্টিমিটার ওপর দিয়ে বইছিলো এবং কানাইঘাট স্টেশনে সুরমা নদীর পানি বিপৎসীমার ৯৩ সেন্টিমিটার ওপর দিয়ে বইছিলো। পানি বৃদ্ধির এ প্রবণতা অব্যহত রয়েছে।

পাওবো সূত্রে জানা গেছে, সুরমা-কুশিয়ারার সকল স্টেশনেই পানি বাড়ছে। কুশিয়ারা নদীর শেওলা, ফেঞ্চুগঞ্জ ও শেরপুর স্টেশনে পানি বিপৎসীমার কাছাকাছি চলে এসেছে। লোভাছড়ায় লোভা, সারিঘাটে সারি, জাফলংয়ে ডাউকি, ইসলামপুরে ধলাই নদীর পানিও বাড়ছে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম ও রংপুর বিভাগে এবং উজানে ভারতের ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও আসাম প্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। এছাড়া দেশের রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে এবং তৎসংলগ্ন উজানে ভারতের মেঘালয়, আসাম, পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার ও ত্রিপুরা প্রদেশে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময়ে সুরমা, কুশিয়ারা ও সারিগোয়াইন নদীসমূহের পানির সমতল বাড়তে পারে এবং সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এ সময় সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার ওই নদীসংলগ্ন নিম্নাঞ্চলসমূহ সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে প্রস্তুত বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

0

আধুনিক ডেস্ক ::

বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ উদ্যোগের ফলে বাংলাদেশি পণ্যে আরোপিত মার্কিন শুল্ক আরও হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডেন লিঞ্চের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। তিনি জানান, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করতে দৃঢ়প্রতিজ্ঞ।

গত ৩১ জুলাই বাংলাদেশের রপ্তানিপণ্যের ওপর শুল্কহার ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করে যুক্তরাষ্ট্র। এ কারণে ব্রেন্ডেন লিঞ্চকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। সেই সঙ্গে এ পদক্ষেপকে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্কের একটি বড় মাইলফলক হিসেবে অভিহিত করেন তিনি।

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য চুক্তির বিষয়টি চূড়ান্ত করতে তিন দিনের সফরে মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তরের (ইউএসটিআর) সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডেন লিঞ্চের নেতৃত্বে প্রতিনিধিদলটি ঢাকায় এসেছে।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্যঘাটতি কমানোর কৌশল নিয়ে আলোচনা হয়েছে। এ সময় বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে তুলা, সয়াবিনসহ কৃষিপণ্য আমদানি বাড়ানোর আগ্রহও প্রকাশ করেছে।

এ ছাড়া জ্বালানি খাতে সহযোগিতা জোরদার, যুক্তরাষ্ট্র থেকে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানি, বেসামরিক বিমান কেনা, মাদক নিয়ন্ত্রণব্যবস্থা এবং চলমান রোহিঙ্গা মানবিক সংকট নিয়েও আলোচনা হয়েছে বলে জানান আবুল কালাম আজাদ।

দ্বিপক্ষীয় সম্পৃক্ততায় ধারাবাহিক অগ্রগতির ওপর গুরুত্বারোপ করে চলমান আলোচনার ভিত্তিতে দ্বিপক্ষীয় বাণিজ্যচুক্তি দ্রুত স্বাক্ষরিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের স্বার্থের ঘনিষ্ঠ মিল রয়েছে। তাই প্রক্রিয়াটি আরও সহজ ও আশাব্যঞ্জক হয়ে উঠেছে।’

যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ১১ দফা ‘বাংলাদেশ লেবার অ্যাকশন প্ল্যান’ বাস্তবায়নে বাংলাদেশের পদক্ষেপের কথাও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা এবং আন্তর্জাতিক শ্রমমান ও ন্যায্য অনুশীলন রক্ষায় সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।

ভবিষ্যতের পরিকল্পনা তুলে ধরে অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার স্বাস্থ্য ও শিক্ষাসহ গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগ এবং স্বল্প সুদে ঋণপ্রবাহ বৃদ্ধি প্রত্যাশা করছে।

সেই সঙ্গে সরাসরি বিদেশি বিনিয়োগের পরিবেশ উন্নত করতে অন্তর্বর্তী সরকার কাজ করবে বলেও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন প্রধান উপদেষ্টা।

বৈঠকে ব্রেন্ডেন লিঞ্চ বাংলাদেশের গঠনমূলক মনোভাবের প্রশংসা করেন এবং দুই দেশের অংশীদারত্ব আরও সুদৃঢ় হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, গত ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যুক্তরাষ্ট্র সফরে গিয়ে দ্বিপক্ষীয় বাণিজ্যঘাটতি একতরফাভাবে কমানোর প্রস্তাব দিয়েছিলেন। ফলে আলোচনার প্রক্রিয়া মসৃণ হয় এবং ইতিবাচক ফল এসেছে।

শুল্ক চুক্তি ও আমদানি প্রতিশ্রুতিগুলো সময়মতো বাস্তবায়নের গুরুত্বও তুলে ধরেন এই মার্কিন বাণিজ্য প্রতিনিধি।

বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, ইউএসটিআরের দক্ষিণ এশিয়া–বিষয়ক পরিচালক এমিলি অ্যাশবি, টেকসই উন্নয়নবিষয়ক সিনিয়র সচিব লামিয়া মুরশেদ, বাণিজ্যসচিব মাহবুবুর রহমান এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন।

১৮ দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরলেন নুরুল হক

0

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ দিন চিকিৎসার পর বাসায় ফিরেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। এরপর নুরুল হক বাসার উদ্দেশে হাসপাতাল ছাড়েন।

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ঢাকা মেডিকেল থেকে সোমবার নূরুল হককে রিলিজ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আরেকটি মেডিকেলে তাঁর নাকের অস্ত্রোপচার করানো হবে। এক মেডিকেল থেকে আরেক মেডিকেলে যেতে হবে, তাই আজকে তিনি রিলিজ নিয়ে বাসায় গিয়েছেন।’

নুরুল হকের শারীরিক অবস্থা নিয়ে রাশেদ খান বলেন, ‘নুরুল হক এখনো হাঁটাচলা করতে পারেন না। তাঁর শারীরিক অবস্থার উন্নতির জন্য আরও কিছুদিন সময় লাগবে। নাকের হাড় ভেঙে যাওয়ায় তিনি এখনো স্বাভাবিকভাবে কথা বলতে পারেন না।’

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নুরুল হককে দেশের বাইের চিকিৎসার জন্য নেওয়ার কথা বলা হলেও তা হয়নি। এমন পরিস্থিতিতে নুরুল হকের চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে গণ অধিকার পরিষদ।

রাশেদ খান বলেন, ‘সরকারের পক্ষ থেকে দেশের বাইরে পাঠানোর কথা বলা হলেও গড়িমসি করা হচ্ছে। বিষয়টি ঝুলে থাকায় দলের পক্ষ থেকে আমরা নুরুল হককে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি।’

গত ২৯ আগস্ট সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় সংঘর্ষে জড়ান দুই দলের নেতা-কর্মীরা। এ ঘটনার পর গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা দলটির নেতা-কর্মীদের লাঠিপেটা করেন। তখন দলের সভাপতি নুরুল হক গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে নুরুল হককে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এর পর থেকে সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি।

ভাঙ্গায় ভাঙচুর-হামলা

0

আধুনিক ডেস্ক ::

ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ব্যাপক ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা পৌনে একটা থেকে সোয়া একটার মধ্যে ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা চালানো হয়। অফিসার্স ক্লাব–সংলগ্ন গ্যারেজে অগ্নিসংযোগ করা হয়। এ সময় সাংবাদিকদের ওপরও হামলা হয়; তাঁদের মোবাইল কেড়ে নিয়ে মারধর করা হয়। দুপুরের সহিংস পরিস্থিতি বেলা তিনটার পর কিছুটা প্রশমিত হয়। আড়াইটা পর্যন্ত ভাঙ্গা গোলচত্বর ও আশপাশে হাজারো মানুষ অবস্থান করছিলেন। তিনটার পর থেকে ধীরে ধীরে লোকজন ঘরে ফিরে যান। বিকেল নাগাদ গোলচত্বর ফাঁকা হয়ে গেলেও অলিগলিতে এখনো আন্দোলনকারীদের অবস্থান করতে দেখা যায়ভ

হামলাকারীরা উপজেলা পরিষদ কার্যালয়ের প্রায় প্রতিটি কক্ষে ভাঙচুর করে। কার্যালয়ের কর্মীরা প্রয়োজনীয় নথি সংগ্রহ করছিলেন। আজ সোমবার বেলা তিনটার দিকে তোলাছবি: আলীমুজ্জামান
সরেজমিনে দেখা যায়, ভাঙ্গা থানার সামনে অন্তত চার-পাঁচটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। পুরোনো থানার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলা কমপ্লেক্সে ঘটেছে সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ। মিলনায়তনের চেয়ার-টেবিল, শোকেস গুঁড়িয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর হয়েছে জানালার কাচ। উপজেলা পরিষদের পুরোনো ভবনের নিচতলার সব কার্যালয় ও নতুন তিনতলা ভবনের বিভিন্ন কক্ষেও হামলা হয়েছে। উপজেলা পরিষদের সামনে একাধিক মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। অফিসার্স ক্লাব–সংলগ্ন গ্যারেজে অগ্নিসংযোগ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ক্লাবের এসি, লুট হয়েছে সিসি ক্যামেরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রহরী মো. সামসু বলেন, তিনি হামলার সময় দোতলায় ইউএনও কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন। ওই সময় শত শত লোক উপজেলা পরিষদ কমপ্লেক্সে প্রবেশ করে। তার আগে ইটপাটকেল নিক্ষেপ করে। যেসব অফিস খোলা ছিল, প্রতিটিতে ভাঙচুর চালায়। তবে যেসব কক্ষ বন্ধ ছিল সেগুলো ভাঙার চেষ্টা করেনি। কাউকে মারধরও করেনি।

আরেক প্রত্যক্ষদর্শী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার অফিস সহকারী মো. আবুল হোসেন বলেন, ‘পৌনে একটার দিকে এই হামলা শুরু হয়। উপজেলা পরিষদের পূর্ব দিক থেকে চিৎকার করতে করতে সহস্রাধিক লোক ভেতরে প্রবেশ করে। পরিস্থিতি দেখে আমরা দ্রুত আত্মরক্ষার জন্য অফিস থেকে বের হয়ে যাই। বেলা পৌনে দুইটার দিকে ফিরে এসে দেখি ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র।’

এর আগে সোমবার বেলা ১১টা থেকে ফরিদপুরে সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ও পুরোনো সীমানা বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি শুরু হয়। সকাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় আন্দোলনকারীরা সড়কের পাশে অবস্থান নেন। তবে বেলা ১১টার দিকে তাঁরা ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কের দুটি স্থানে অবরোধ শুরু করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ঢাকা-খুলনা মহাসড়কের আলগী ইউনিয়নের সোয়াদী এলাকা থেকে শুরু হওয়া ‘লং মার্চ টু ভাঙ্গা’ দুপুর ১২টার মধ্যে গোলচত্বর এলাকায় এসে পৌঁছায়। বিক্ষোভকারীদের হাতে লাঠি দেখা গেছে। তখন ভাঙ্গা গোলচত্বরসহ আশপাশের এলাকায় হাজারো মানুষ নিয়ন্ত্রণ নেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের সড়ক থেকে সরানোর চেষ্টা করেও ব্যর্থ হন। অল্পসংখ্যক পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে তাঁদের ধাওয়া করে বিক্ষোভকারীরা। পরে পুলিশ সদস্যরা ভাঙ্গা মডেল মসজিদে আশ্রয় নেন। কিছুক্ষণ পর থানা ও উপজেলা পরিষদে হামলা হয়।

৪ সেপ্টেম্বর গেজেটের মাধ্যমে ৩০০ আসনের সীমানা নির্ধারণের চূড়ান্ত তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে কেটে ফরিদপুর-২ আসনে যুক্ত করা হয়েছে। এর পর থেকে ভাঙ্গায় বিভিন্ন কর্মসূচি পালন করছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল রোববার থেকে তিন দিনের সকাল-সন্ধ্যা সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি শুরু করেন স্থানীয় জনতা।

সিলেটে র‌্যাবের হেফাজতে থাকা আসামির ‘আত্মহত্যা’

0

আধুনিক ডেস্ক ::

সিলেটে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন -র‌্যাব-৯ এর হেফাজতে থাকা এক আসামি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে র‌্যাব। তার গায়ে জড়ানোর জন্য দেওয়া কম্বল ভেন্টিলেটরের সঙ্গে গলায় পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে জানান র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ। রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। তানভীর চৌধুরী নামের ওই যুবককে স্ত্রী হত্যার অভিযোগে সিলেটের জৈন্তাপুর থেকে শনিবার রাতে গ্রেপ্তার করেছিলো র‌্যাব।

কে এম শহিদুল ইসলাম সোহাগ এ ব্যাপারে বলেন, র‌্যাবের হেফাজতে থাকা নওগাঁ জেলার হত্যা মামলার আসামি তানভীর চৌধুরীকে শনিবার জৈন্তাপুর থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে রোববার সকাল সাড়ে ৮টার দিকে তিনি আত্মহত্যা করেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তার গায়ে জড়ানোর জন্য দেওয়া কম্বল ভেন্টিলেটরের সাথে পেঁচিয়ে আত্মহত্যা করেছেন তিনি। তিনি আরও বলেন, রবিবার নিহতের স্বজন, পুলিশ, চিকিৎসক ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে ঝুলন্ত মরদেহ নামিয়ে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। সোমবার (১৫ সেপ্টেম্বর) ময়নাতদন্ত শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এই ঘটনায় গোলাপগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

মামলাসূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) নওগাঁ সদর উপজেলায় কাঠাতলীতে আদালতে যাওয়ার সময় স্ত্রী জুথি খাতুনকে (২২) ছুরিকাঘাতে হত্যা করেন তানভীর। নিহত জুথি খাতুন (২২) সদর উপজেলার আনন্দনগর মৃধা পাড়ার ঝুন্টু প্রামানিকের মেয়ে। তানভীর গাজীপুরের কাশিমপুর উপজেলার সারদাগঞ্জ এলাকার বাবুল চৌধুরীর ছেলে।

জানা গেছে, প্রেমের সম্পর্ক থেকে গাজীপুরের তানভীরের সঙ্গে প্রায় এক বছর আগে জুথির বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর জুথি জানতে পারেন তার স্বামীর আরেকজন স্ত্রী আছেন। এ নিয়ে কলহ শুরু হলে জুথি বাবার বাড়িতে চলে আসেন। পরে আদালতে মামলা করেন তিনি। বৃহস্পতিবার মামলার শুনানি ছিল। সকালে আদালতে যাওয়ার পথে আগে থেকে ওত পেতে থাকা তানভীর জুথিকে ছুরিকাঘাত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ জুথির লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের মা বাদি হয়ে নওগাঁ সদর মডেল থানায় মামলা করেন।

জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে তিন দিনের কর্মসূচি জামায়াতের

0

আধুনিক ডেস্ক ::

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনসহ পাঁচ দফা দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

জামায়াত ঘোষিত কর্মসূচিগুলো হলো ১৮ সেপ্টেম্বর রাজধানী ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল, ১৯ সেপ্টেম্বর দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল এবং ২৬ সেপ্টেম্বর দেশের সব জেলা বা উপজেলায় বিক্ষোভ মিছিল।

যে পাঁচ দাবিতে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, সেই দাবিগুলো হলো জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, জাতীয় ঐকমত্য কমিশন ১৬৬টি প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় মিলিত হন। দীর্ঘ আলোচনার পর ৮৪টি প্রস্তাব সিদ্ধান্ত আকারে গৃহীত হয়। অনেকটি প্রস্তাবের সঙ্গে দু–একটি রাজনৈতিক দল ভিন্নমত পোষণ করায় অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়নি।

জামায়াত বরাবরই জুলাই সনদকে আইনগত ভিত্তি দেওয়ার বিষয়ে জোরালো ভূমিকা পালন করে আসছে বলে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়। এতে বলা হয়, ‘আমরা মনে করি, জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি প্রদান ব্যতীত ছাত্র–জনতার রক্তের বিনিময়ে অর্জিত অভ্যুত্থান ও তার অর্জন ব্যর্থতায় পর্যবসিত হতে পারে।’

জামায়াত নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ (পথনকশা) অনুযায়ী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ভয়ভীতিমুক্ত গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে আসছে বলে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়।

এতে বলা হয়, ‘আমাদের অতীত অভিজ্ঞতা অনুযায়ী কালো টাকার ব‍্যবহার বন্ধ, ভোটকেন্দ্র দখল, পেশিশক্তি প্রদর্শন ও ভোটের বিভিন্ন অনিয়ম ও অপতৎপরতা বন্ধ, কোয়ালিটিসম্পন্ন পার্লামেন্ট এবং দক্ষ আইনপ্রণেতা তৈরিসহ প্রতিটি ভোট মূল্যায়নের লক্ষ্যে পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য জোর দাবি জানিয়ে আসছি। বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, সাংবাদিক, কলামিস্ট, লেখক, গবেষক, শিক্ষাবিদ ও নানা শ্রেণি–পেশার মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবির সঙ্গে একমত পোষণ করেছেন।’

জনগণের দাবিগুলো কার্যকর করার কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না বলে অভিযোগ করে লিখিত বক্তব্যে বলা হয়, এমন অবস্থায় জনগণের দাবি আদায়ের জন্য গণ-আন্দোলনের কোনো বিকল্প নেই। তাই জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্ররূপে গড়ে তোলার লক্ষ্যে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আন্দোলনের পাঁচ দফা গণদাবি জাতির সামনে তুলে ধরা হচ্ছে।

সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন জামায়াতের মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। আরও উপস্থিত ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম ও হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য সাইফুল আলম খান প্রমুখ।

সিলেটে বন্যার শঙ্কা : কুশিয়ারায় পানি বিপৎসীমার ওপরে, পানি বাড়ছে সুরমায়ও

0

আধুনিক রিপোর্ট ::

চলমান বৃষ্টি ও উজানে ভারতের রাজ্যগুলোতে অতিভারী বৃষ্টির ফলে সিলেটের নদ-নদীগুলোতে পানি বাড়ছে। এতে করে বন্যার শঙ্কা দিয়েছে সিলেট অঞ্চলে। ইতিমধ্যেই সিলেটের জকিগঞ্জের আমলসিদ স্টেশনে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইতে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ড (পাওবো) সূত্রে জানা গেছে সোমবার সকাল ৯টা পর্যন্ত ওই স্টেশ পানি বিপৎসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে বইছিলো। পানি বৃদ্ধির এ প্রবণতা অব্যহত রয়েছে।

পাওবো সূত্রে জানা গেছে, সুরমা নদীর সিলেট ও কানাইঘাট স্টেশনে পানি বাড়ছে। কুশিয়ারা নদীর শেওলা, ফেঞ্চুগঞ্জ ও স্টেশনে পানি বিপৎসীমার কাছাকাছি চলে এসেছে। লোভা, সারি, ডাউকি ধলাই নদীর পানিও বাড়ছে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম ও রংপুর বিভাগে এবং উজানে ভারতের ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও আসাম প্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। এছাড়া দেশের রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে এবং তৎসংলগ্ন উজানে ভারতের মেঘালয়, আসাম, পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার ও ত্রিপুরা প্রদেশে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সুরমা, কুশিয়ারা ও সারিগোয়াইন নদীসমূহের পানির সমতল আগামী তিন দিন বাড়তে পারে এবং সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এ সময় সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার উক্ত নদীসংলগ্ন নিম্নাঞ্চলসমূহ সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

২৫ বল হাতে রেখেই জিতে গেল ভারত

0

স্পোর্টস ডেস্ক ::

২৫ বল ও ৭ উইকেট হাতে রেখেই পাকিস্তানের ১২৭ রান পেরিয়ে গেল ভারত। পাকিস্তানি স্পিনার সুফিয়ান মুকিমকে মিডউইকেট দিয়ে ছক্কা মেরেই ভারতকে জয়ের বন্দরে নিয়ে যান অধিনায়ক সূর্যকুমার যাদব। দুই ম্যাচে ভারতের এটি দ্বিতীয় জয়, সমান ম্যাচে পাকিস্তান হারল প্রথমবার।

রোববারের (১৪ সেপ্টেম্বর) ম্যাচে ৩৭ বলে ৪৭ রানে অপরাজিত ছিলেন ভারত অধিনায়ক। টি–টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে এটিই সূর্যর সর্বোচ্চ ইনিংস। ৭ বলে ১০ রান করে অপরাজিত ছিলেন আরেক ব্যাটসম্যান শিবম দুবে।

টানা দ্বিতীয় জয়ে সুপার ফোর খেলা প্রায় নিশ্চিত করে ফেলেছে ভারত। পরের ম্যাচে সংযুক্ত আরব আমিরাত ওমানকে হারালে পুরোপুরি নিশ্চিত হবে ভারতের পরের পর্বে উত্তরণ। প্রথম পর্বে ভারতের শেষ ম্যাচ ১৯ সেপ্টেম্বর ওমানের বিপক্ষে। পাকিস্তানের শেষ ম্যাচ বুধবার আরব আমিরাতের বিপক্ষে।

ফ্যানে ঝুলছিল যুবকের লাশ, স্ত্রী-মেয়ের মরদেহ পড়ে ছিল বিছানায়

0

আধুনিক ডেস্ক ::

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় বসতঘরের দরজা ভেঙে এক শিশু ও তার মা-বাবার লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নরসিংহপুর এলাকায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, স্ত্রী ও সন্তানকে হত্যার পর ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন। মারা যাওয়া তিনজন হলেন রুবেল আহমেদ (৩৫), তাঁর স্ত্রী সোনিয়া আক্তার (৩০) এবং তাঁদের সন্তান জামিলা আক্তার (৫)। তাঁরা বগুড়ার ধুনট উপজেলার নলডাঙ্গা গ্রামের বাসিন্দা। আশুলিয়ায় নরসিংহপুর এলাকায় আবুল হোসেন দেওয়ানের নামের এক ব্যক্তির বাসায় ভাড়া থাকত পরিবারটি। রুবেল রাজমিস্ত্রি এবং সোনিয়া স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন।

স্থানীয় লোকজন জানান, রোববার বিকেল পাঁচটার দিকে প্রতিবেশীরা কাজ শেষে বাড়িতে ফিরে রুবেলদের কক্ষের দরজা-জানলা ভেতর থেকে বন্ধ দেখতে পান। দীর্ঘক্ষণ ওই কক্ষ থেকে কোনো সাড়াশব্দ শুনতে না পেয়ে তাঁরা কৌশলে জানালা খুলে ভেতরে রুবেলকে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। তাঁর স্ত্রী ও মেয়ের লাশ খাটের ওপর পড়ে ছিল। এরপর প্রতিবেশীরা প্রথমে বিষয়টি স্থানীয় বাসিন্দাদের জানালে তাঁরা বিষয়টি আশুলিয়া থানা-পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে রাত আটটার দিকে ওই কক্ষের দরজা ভেঙে তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

রুবেলের প্রতিবেশী ভাড়াটিয়া মো. সোহাগ বলেন, তিনি অফিস থেকে আসার পর চেঁচামেচি শুনে ওই কক্ষের সামনে যান। পরে জানালা দিয়ে দেখেন যে রুবেল ফ্যানের সঙ্গে ফাঁস দেওয়া। খাটের ওপর শিশুটার নাক দিয়ে কী যেন বের হচ্ছে। ওই নারীর নাক দিয়ে রক্ত বের হয়েছে। স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা চলছিল বলে তিনি শুনেছেন।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান ভুঁইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে ভেতর থেকে কক্ষটির দরজা বন্ধ পাওয়া যায়। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে রুবেলকে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়। খাটের ওপরে ওই নারী ও তার সন্তানের মরদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে স্ত্রী ও সন্তানকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন। ঘটনাস্থলে সিআইডির লোকজন এসেছেন। তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

সিলেটের ডিসি সারওয়ার আলমকে শোকজ

0

আধুনিক ডেস্ক ::

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে শোকজ (কারণ দর্শানো নোটিশ) প্রদান করেছেন আদালত। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সিলেটের সিনিয়র সহকারী জজ (সদর আদালত) এ শোকজ জারি করেন। সাময়িক বরখাস্তের আদেশের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষিকা আবেদা হকের এক আবেদনের প্রেক্ষিতে আদালত কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন। রোববার (১৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন নিশ্চিত করেন খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষিকা আবেদা হকের আইনজীবী ইরশাদুল হক।

নোটিশে জেলা প্রশাসককে ১৫ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দিয়েছেন আদালত। তবে রোববার সন্ধ্যা পর্যন্ত নোটিশটি জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছায়নি বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।