Homeশীর্ষ সংবাদসুরমা-কুশিয়ারাসহ সিলেটের নদ-নদীতে পানি...

সুরমা-কুশিয়ারাসহ সিলেটের নদ-নদীতে পানি বাড়ছে, কানাইঘাট-জকিগঞ্জে পানি বিপৎসীমার ওপরে

আধুনিক রিপোর্ট ::

চলমান বৃষ্টি ও উজানে ভারতের রাজ্যগুলোতে অতিভারী বৃষ্টির ফলে সিলেটের নদ-নদীগুলোতে পানি বাড়ছে। এতে করে বন্যার শঙ্কা দিয়েছে সিলেট অঞ্চলে। ইতিমধ্যেই সিলেটের জকিগঞ্জের আমলসিদ স্টেশনে কুশিয়ারা নদীর পানি এবং কানাইঘাট স্টেশনে সুরমা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইতে শুরু করেছে। এছাড়া বেশ কটি স্টেশনে পানি বিপৎসীমার কাছািকাছি পৌঁছে গেছে।

পানি উন্নয়ন বোর্ড (পাওবো) সূত্রে জানা গেছে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত জকিগঞ্জের আমলসিদ স্টেশনে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ৯৩ সেন্টিমিটার ওপর দিয়ে বইছিলো এবং কানাইঘাট স্টেশনে সুরমা নদীর পানি বিপৎসীমার ৯৩ সেন্টিমিটার ওপর দিয়ে বইছিলো। পানি বৃদ্ধির এ প্রবণতা অব্যহত রয়েছে।

পাওবো সূত্রে জানা গেছে, সুরমা-কুশিয়ারার সকল স্টেশনেই পানি বাড়ছে। কুশিয়ারা নদীর শেওলা, ফেঞ্চুগঞ্জ ও শেরপুর স্টেশনে পানি বিপৎসীমার কাছাকাছি চলে এসেছে। লোভাছড়ায় লোভা, সারিঘাটে সারি, জাফলংয়ে ডাউকি, ইসলামপুরে ধলাই নদীর পানিও বাড়ছে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম ও রংপুর বিভাগে এবং উজানে ভারতের ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও আসাম প্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। এছাড়া দেশের রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে এবং তৎসংলগ্ন উজানে ভারতের মেঘালয়, আসাম, পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার ও ত্রিপুরা প্রদেশে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময়ে সুরমা, কুশিয়ারা ও সারিগোয়াইন নদীসমূহের পানির সমতল বাড়তে পারে এবং সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এ সময় সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার ওই নদীসংলগ্ন নিম্নাঞ্চলসমূহ সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

spot_img

Most Popular

আরও পড়ুন

সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে সচল শাবির লাইব্রেরির ওয়েবসাইট, কাটল বই সংকট

শাবি প্রতিনিধি‎‎: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে পর্যাপ্ত বই...

‎সিলেট জেলা প্রেসক্লাবের সাথে শাবি প্রেসক্লাবের মতবিনিময় সভা

‎শাবিপ্রবি প্রতিনিধি: সিলেট জেলা প্রেসক্লাবের সাথে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নবনির্বাচিত ২১তম কার্যনির্বাহী...

দাম বাড়ল জ্বালানি তেলের

আধুনিক ডেস্ক :: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধারাবাহিক প্রভাবে দেশের ভোক্তা...

লাইব্রেরিতে বই আছে, ওয়েবসাইটে শূন্য: পরীক্ষার মৌসুমে চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

শাবি প্রতিনিধি: ‎‎দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয়...

spot_img

পড়ুন

সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে সচল শাবির লাইব্রেরির ওয়েবসাইট, কাটল বই সংকট

শাবি প্রতিনিধি‎‎: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে পর্যাপ্ত বই থাকলেও কারিগরি জটিলতায় দীর্ঘ সময় ধরে ওয়েবসাইটে কোনো বই দেখাচ্ছিল না। ফলে অনলাইনে বইয়ের তথ্য না পেয়ে ভোগান্তিতে পড়তে হতো শিক্ষার্থীদের। ‎‎ গত শনিবার (১৮ এপ্রিল) ‘আধুনিক কাগজ’-এ "লাইব্রেরিতে বই আছে, ওয়েবসাইটে শূন্য: পরীক্ষার মৌসুমে চরম ভোগান্তিতে...

‎সিলেট জেলা প্রেসক্লাবের সাথে শাবি প্রেসক্লাবের মতবিনিময় সভা

‎শাবিপ্রবি প্রতিনিধি: সিলেট জেলা প্রেসক্লাবের সাথে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নবনির্বাচিত ২১তম কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।‎‎ শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ‎‎ সভার শুরুতে শাবিপ্রবি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান সিলেট জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। একই সঙ্গে শাবিপ্রবিতে কর্মরত সাংবাদিকদের পেশাগত মান...

দাম বাড়ল জ্বালানি তেলের

আধুনিক ডেস্ক :: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধারাবাহিক প্রভাবে দেশের ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী রোববার থেকে এই দাম কার্যকর হবে। নতুন দর অনুযায়ী প্রতি লিটার ডিজেলের দাম নির্ধারণ করা হয়েছে ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫...

লাইব্রেরিতে বই আছে, ওয়েবসাইটে শূন্য: পরীক্ষার মৌসুমে চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

শাবি প্রতিনিধি: ‎‎দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে বই থাকলেও লাইব্রেরির ওয়েবসাইটে কোনো বইয়ের তথ্য নেই। পরীক্ষার মৌসুমে দীর্ঘসময় ধরে এই অব্যবস্থাপনা চললেও  কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করছেন শিক্ষার্থীরা। ‎‎লাইব্রেরিতে পড়তে আসা একাধিক শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, দুই সপ্তাহ থেকে...

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি ::সুনামগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে পাঁচ কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে জেলার তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও দিরাই উপজেলার পৃথক হাওরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—তাহিরপুর উপজেলার আবুল কালাম (২৫), জামালগঞ্জ উপজেলার নাজমুল হোসেন (২৬), ধর্মপাশা উপজেলার হাবিবুর রহমান (২৪) ও রহমত উল্লাহ...

শাবির নৃবিজ্ঞান বিভাগের তিন দশক পূর্তিতে পুনর্মিলনীর আয়োজন, আসছেন মন্ত্রী আরিফুল

‎শাবিপ্রবি প্রতিনিধি‎‎: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নৃবিজ্ঞান বিভাগের ৩০ বছরপূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে। ‎‎বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অনুষ্ঠানের আহ্বায়ক ও বিভাগের প্রধান অধ্যাপক মোখলেছুর রহমান।‎‎ সংবাদ সম্মেলনে মোখলেসুর রহমান...

শাবিপ্রবির ‘এপ্লাইড সাইন্সেস অনুষদ’র আন্তর্জাতিক সম্মেলনের ওয়েবসাইট উদ্বোধন ‎

‎শাবিপ্রবি প্রতিনিধি: ‎শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এপ্লাইড সাইন্সেস অনুষদের ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইঞ্জিনিয়ারিং রিসার্স, ইনোভেশন এন্ড ইডুকেশন (আই.সি.ই.আর.আই.ই) সম্মেলনের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ উদ্বোধন করা হয়েছে। সম্মেলনটি আগামী ২০২৭ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে।  ‎‎ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় শাবিপ্রবি উপাচার্যের সম্মেলন কক্ষে ওয়েবসাইটের...

পহেলা বৈশাখে শাবি ছাত্রদলের একাংশের পান্তা-ইলিশ ভোজের আয়োজন

শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎বাংলা নববর্ষের ঐতিহ্য সংরক্ষণ ও সাংস্কৃতিক চেতনা জাগ্রত করার লক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পান্তা-ইলিশ ভোজের আয়োজন করা হয়েছে। শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সোহাগ মাহমুদ এই অনুষ্ঠানের আয়োজন করেন।‎‎ আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত ‎এই কর্মসূচিতে প্রধান...

প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান এমপি হলেন মৌলভীবাজারের ডলি বেগম

আধুনিক ডেস্ক :: প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে কানাডার এমপি হলেন ডলি বেগম। ডলি বেগমের বাড়ি বাংলাদেশের মৌলভীবাজারের মনু নদের পাড়ে। বাবা রাজা মিয়া এবং মা জবা বেগমের হাত ধরে মাত্র ১২ বছর বয়সে পাড়ি জমান কানাডায়। টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক শেষ করে তিনি লন্ডনের বিশ্বখ্যাত ইউনিভার্সিটি কলেজ...

লোকজ ঐতিহ্য আর প্রত্যয়ের সুরে বৈশাখী শোভাযাত্রা

আধুনিক ডেস্ক :: লোকজ ঐতিহ্য আর প্রত্যয়ের সুরে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাংলা নববর্ষকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বর্ণাঢ্য ‘বৈশাখী শোভাযাত্রা’ শুরু হয় মঙ্গলবার সকাল ৯টায়। জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া এ শোভাযাত্রায় অংশ নেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বর্ণিল এই আয়োজনে অংশ...

শাবির সেন্টার অব এক্সিলেন্সের নতুন পরিচালক ড. মোজাম্মেল

শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ‘সেন্টার অব এক্সিলেন্স’র পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলোজি (এফইটি) বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক। ‎‎সোমবার (১৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির সই করা এক অফিস আদেশে বিষয়টি জানা গেছে। ‎‎অফিস আদেশে বলা...

মণিপুরি সংস্কৃতিতে মৈতৈই ঐতিহ্যবাহী লাই হারাওবা উৎসবের সমাপ্ত

কমলগঞ্জ প্রতিনিধিঃ কমলগঞ্জে মনিপুরী মৈতৈ সম্প্রদায়ের হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য বহন করা উৎসব যেন শুধু একটি আয়োজন নয়, বরং জীবন্ত ইতিহাসের চলমান প্রতিচ্ছবি। শুক্রবার রাতে তেতইগাঁওয়ের মণিপুরি সাংস্কৃতিক কমপ্লেক্স প্রাঙ্গণে তিন দিনব্যাপী এই উৎসব শেষ হয়েছে এক আবেগঘন ও স্নিগ্ধ পরিবেশে।ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক মেলবন্ধনে গত বুধবার দুপুরে বর্ণাঢ্য শোভাযাত্রার...