Home Blog Page 110

ধর্মপাশায় বিএনপি নেতা ভূট্টোর বিরুদ্ধে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ

0

মো: ইমাম হোসেন, ধর্মপাশা- মধ্যনগর

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জুলফিকার আলী ভুট্টোর বিরুদ্ধে টাকার বিনিময়ে ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠনসহ নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ পাওয়া গেছে।

বুধবার বিকেলে উপজেলার সেলবরষ ইউনিয়ন যুবদলের সভাপতি আহমেদ আলী বাদি হয়ে সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির স্বাক্ষরপ্রাপ্ত সদস্য এডভোকেট আব্দুল হকের বরাবরে এ লিখিত অভিযোগটি দায়ের করেছেন।

অভিযোগ থেকে জানা গেছে, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জুলফিকার আলী ভুট্টো বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে স্থানীয় আওয়ামী নেতা-কর্মীদের সাথে আঁতাত করে বাদশাগঞ্জ সাবরেজিস্ট্রি অফিসে দলিল লেখক হিসেবে কাজ করে কোনো রকমে সংসার চালিয়ে আসছিলেন। কিন্তু জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতনের পর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জুলফিকার আলী ভুট্টোর রাজনৈতিকভাবে এলাকায় দৌরাত্ম বেড়ে উঠে। তখন থেকেই তিনি উপজেলা ও পুলিশ প্রশাসনের সাথে আঁতাত করে মামলা বাণিজ্য থেকে শুরু করে টিআর, কাবিখা ও ফসলরক্ষা বাঁধের একাধিক পিআইসি নেওয়া থেকে শুরু করে বিভিন্ন দালালী তদবিরের মধ্য দিয়ে অল্প দিনেই তিনি লক্ষ-লক্ষ টাকার মালিক হয়ে যান। এ ছাড়াও বর্তমানে তিনি ও তাঁর লোকজনসহ তাঁর আশ্রয়-প্রশ্রয়ে বহাল তবিয়তে থাকা স্থানীয় আওয়ামীলীগ ও যুবলীগের সন্ত্রাসীদের ধারা এখানকার বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা হামলার শিকার হয়ে আহতও হচ্ছেন।

এভাবে চলতে থাকলে তাঁর ধারা স্থানীয়ভাবে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। তাই অনতি বিলম্বে তাঁর বিরুদ্ধে তদন্ত পূর্বক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়।

অভিযোগের বিষয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জুলফিকার আলী ভুট্টো বলেন, আমার বিরুদ্ধে আনা এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। মূলত এলাকার একটি চক্র রাজনৈতিক ও সামাজিকভাবে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই তারা আমার বিরুদ্ধে এমন মিথ্যা অভিযোগ করেছে। 

জেলা বিএনপির আহবায়ক কমিটির  স্বাক্ষরপ্রাপ্ত সদস্য এডভোকেট আব্দুল হক অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগটি শুধু আমি একাই পাইনি। আহবায়ক সাহেবও পেয়েছেন। তবে এসব অভিযোগের বিষয়গুলো বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাহেবের উপস্থিতিতে আগামী মিটিংয়ে আলোচনা করা হবে বলেও জানান তিনি।

ধর্মপাশায় মসজিদের তালা ভেঙে ব্যাটারি চুরি

0

ধর্মপাশা- মধ্যনগর প্রতিনিধি:

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মহদীপুর বাজার জামে মসজিদের তালা ভেঙে ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায়। মুয়াজ্জিন মসজিদে প্রবেশ করে দরজা খোলা এবং সাউন্ড সিস্টেমের ব্যাটারি উধাও দেখতে পান।

একই রাতে সিরাজুল মিয়ার গুদাম থেকে একটি মোবাইল ফোন (মূল্য ১৮ হাজার টাকা) ও মনজুল হকের বাড়ি থেকে একটি ব্যাটারি চালিত অটোবাইক (মূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা) চুরি হয়।

স্থানীয়রা জানান, দুই সপ্তাহে এলাকায় প্রায় ১০-১৫টি দোকানে চুরি হয়েছে, যা ব্যবসায়ী ও মুসল্লিদের আতঙ্কে ফেলেছে। তাদের দাবি, অবিলম্বে পুলিশি টহল বাড়ানো হোক।

মসজিদের ইমাম শেখ সামছ উদ্দিন আহমেদ বলেন, ৬৩০০ টাকার ১২০ ভোল্ট ব্যাটারি চুরি হওয়ায় বিদ্যুৎ না থাকলে খোলা গলায় আজান দিতে হচ্ছে, এতে মুসল্লিদের ভোগান্তি হচ্ছে।

ধর্মপাশা থানার ওসি এনামুল হক জানান,এ ব্যাপারে কোন অভিযোগে এখনো পর্যন্ত পায়নি।  অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রোহিঙ্গা সংকট সমাধানে প্রধান উপদেষ্টার সাত দফা প্রস্তাব

0

আধুনিক ডেস্ক ::

জাতিসংঘ সদর দফতরে আয়োজিত ‘রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি’ শীর্ষক উচ্চপর্যায়ের সম্মেলনের উদ্বোধনী বক্তব্য রেখেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার নিউইয়র্কে দেওয়া এ বক্তব্যে তিনি রোহিঙ্গা সংকট নিরসনে কার্যকর আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, আট বছর পেরিয়ে গেলেও রোহিঙ্গাদের দুর্দশা শেষ হয়নি। আন্তর্জাতিক পদক্ষেপ দুর্বল এবং তহবিল ঘাটতি প্রকট হয়ে উঠেছে। এই সংকটের উৎপত্তি মিয়ানমারে—তাদের সমাধানও সেখানেই নিহিত। তাই মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর কার্যকর চাপ প্রয়োগ করে রোহিঙ্গাদের নির্যাতন বন্ধ এবং দ্রুত প্রত্যাবাসন শুরু করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, সংকটের একমাত্র সমাধান হলো রাখাইনে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন।

বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, এই সংকটের কারণে বাংলাদেশকে বিশাল আর্থিক, সামাজিক ও পরিবেশগত ক্ষতি বহন করতে হচ্ছে। সীমান্ত দিয়ে মাদক প্রবাহসহ নানা অপরাধ জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। বাংলাদেশের উন্নয়ন চ্যালেঞ্জ বিবেচনায় রোহিঙ্গাদের অভ্যন্তরীণ কর্মসংস্থানের সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন।

রোহিঙ্গা সংকট সমাধানে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাত দফা প্রস্তাব তুলে ধরেন:

১. নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য বাস্তবসম্মত রোডম্যাপ তৈরি ও রাখাইনে স্থিতিশীলতা নিশ্চিত করা।

২. মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর চাপ প্রয়োগ করে সহিংসতা বন্ধ ও প্রত্যাবাসন শুরু করা।

৩. রাখাইনে আন্তর্জাতিক সমর্থন জোগাড় এবং আন্তর্জাতিক বেসামরিক উপস্থিতির মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ।

৪. রোহিঙ্গাদের রাখাইন সমাজ ও শাসন ব্যবস্থায় টেকসই একীভূতকরণের জন্য আস্থা তৈরির পদক্ষেপ।

৫. যৌথ প্রতিক্রিয়া পরিকল্পনা (Joint Response Plan) পূর্ণ অর্থায়নে দাতাদের সমর্থন।

৬. জবাবদিহি ও ন্যায়বিচার নিশ্চিত করা।

৭. মাদক অর্থনীতি ভেঙে দেওয়া ও সীমান্ত অপরাধ প্রতিরোধ।

প্রধান উপদেষ্টা বলেন, বিশ্ব আর রোহিঙ্গাদের অপেক্ষায় রাখতে পারে না। আজ আমাদের অঙ্গীকার করতে হবে—একযোগে কাজ করে এই সংকটের চূড়ান্ত সমাধান করতে হবে। বাংলাদেশ এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত।

নিবন্ধন পাচ্ছে এনসিপি ও জাতীয় লীগ

0

আধুনিক ডেস্ক ::

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধন পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জাতীয় লীগ। নিবন্ধনযোগ্য এ দুটি দলের বিষয়ে কারো কোনো আপত্তি আছে কিনা জানতে চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ প্রাথমিকভাবে নিবন্ধন শর্ত পূরণ করেছে। এখন পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে।
এনসিপি কি প্রতীক নেবে সে বিষয়ে নিশ্চিত করে ইসিকে দেবে। তারপর যে প্রতীক বলবে এনসিপির নামে বিজ্ঞপ্তি দেবে। এননিপির চাওয়া প্রতীক তালিকায় না থাকায় দলটিকে ইতোমধ্যে শাপলা প্রতীক পাবে না বলে আগেই জানানো হয়েছে। এবার ২২টি দল সরেজমিন তদন্ত হয়েছে। এর মধ্যে দুটির নিবন্ধনের সিদ্ধান্ত হলো।

আইন অনুযায়ী, নিবন্ধন পেতে দলের একটি কেন্দ্রীয় কমিটি, এক তৃতীয়াংশ জেলা ও ১০০টি উপজেলা কমিটি থাকতে হবে। প্রতিটি কমিটিতে কমপক্ষে ২০০ ভোটারের সমর্থনের প্রমাণও থাকতে হয়। নিবন্ধন পেলে এসব দল ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে।

ইসি সচিব জানান, দুটি দল নিবন্ধন পেল প্রাথমিকভাবে। অধিকতর পর্যালোচনা লাগবে ৩টি দল। অধিকতর তথ্যানুসন্ধান হবে নয়টি দল আর বাদ পড়েছে সাতটি দল। আর একটি দল আদালতের আদেশে নিবন্ধন পাবে।

তিনি জানান, আরও যাচাই করা হবে তিন দলের। এগুলো হচ্ছে- বাংলাদেশ আমজনগণ পার্টি, জাতীয় জনতা পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (শাহজাহান সিরাজ)। এছাড়া ৯ দলের আরও তথ্যানুসন্ধান করা হবে। দলগুলো হচ্ছে আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্কসবাদী, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা, জনতা পার্টি বাংলাদেশ।

অন্যদিকে, সাতটি দল যাচাই-বাছাইয়ে বাদ পড়েছে। দলগুলো হচ্ছে- ফরওয়ার্ড পার্টি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মার্কসবাদী-সিপিবিএম, বাংলাদেশ সংস্কারবাদী পার্টি, বাংলাদেশ বেকার সমাজ, বাংলাদেশ সলিউশন পার্টি, নতুন বাংলাদেশ পার্টি, জমিয়তে ওলামায়ে ইসলাম ও নেজামে ইসলামী পার্টি। এছাড়া বাংলাদেশ নেজামে ইসলামী পার্টি আদালতের আদেশে নিবন্ধন পাবে।

প্রাথমিক বাছাইয়ের পর সরেজমিন তদন্ত হওয়া ২২ দল হচ্ছে- ফরওয়ার্ড পার্টি, আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি), বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী), মৌলিক বাংলা, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, জাতীয় জনতা পার্টি, জনতার দল, জনতা পার্টি বাংলাদেশ, বাংলাদেশ আম জনগণ পার্টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ জাতীয় লীগ, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)–সিপিবি (এম), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ–শাহজাহান সিরাজ), জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ বেকার সমাজ (বাবেস), বাংলাদেশ সল্যুশন পার্টি এবং নতুন বাংলাদেশ পার্টি।

কোনো দলকে ভোটে অংশ নিতে ইসির নিবন্ধন বাধ্যতামূলক। নবম সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালে নিবন্ধন প্রথা চালু হয়। এ পর্যন্ত ৫৫টি দল ইসির নিবন্ধন পেলেও পরবর্তীতে শর্ত পূরণ, শর্ত প্রতিপালনে ব্যর্থতা এবং আদালতের নির্দেশে পাঁচটি দলের (জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি ও জাগপা) নিবন্ধন বাতিল করা হয়।

‘এবারের নির্বাচন হবে গণতন্ত্রের টার্নিং পয়েন্ট’

0

আধুনিক ডেস্ক ::

সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী বলেছেন, দেশের জন্য এই নির্বাচন একটা ট্রানজিশন, যার সফলতার ওপর নির্ভর করবে বাংলাদেশ কোন দিকে যাবে। ১৯৭০-এর নির্বাচন যেমন টার্নিং পয়েন্ট ছিল, এবারের নির্বাচনটাও গণতন্ত্রের জন্য টার্নিং পয়েন্ট হবে। অতীতে সব কমিশন নিজেদের স্বাধীন ও মেরুদণ্ড শক্ত দাবি করলেও তার বাস্তবায়ন ‘দেখাতে পারেনি’। এখনো প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে স্বৈরাচারের প্রেতাত্মারা রয়েছে। তারা কিন্তু সুন্দর একটি নির্বাচন হতে বাধা দেবে। এ বিষয় ইসিকে সজাগ থাকতে হবে। রব না। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ৩১ দফার আলোকে সরকার গঠনের লক্ষ্যে দেশব্যাপী বিএনপির চলমান নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর অংশ হিসেবে দিরাই পৌর শহরে সদস্য সংগ্রহ কর্মসূচীর উদ্ভোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপি নেতা আব্দুল জলিল, মুরাদ চৌধুরী, দিরাই রিপোটার্স ইউনিটের সাধারণ সম্পাদক মাঈদুল ইসলাম, দিরাই যুবদল নেতা মছিউর রহমান, আব্দুল মুকিত রিপন, আলেক উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র নেতা আব্দুর রশিদ চৌধুরী, জিসান তালুকদার, দিরাই রিপোটার্স ইউনিটের কোষাধক্ষ গোলাম জিলানী, তথ্য সম্পাদক আইউমান মিয়া, সদস্য রায়হান মিয়া প্রমুখ।

তেহরিক-ই-তালেবান পাকিস্তানে যোগ দেওয়ার চেষ্টা করা বাংলাদেশিরা নজরদারিতে: আইজিপি

0

আধুসিক ডেস্ক ::

তেহরিক–ই–তালেবান পাকিস্তান (টিটিপি)–এ যোগ দেওয়ার চেষ্টা করা বাংলাদেশিদের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নজরদারি করছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর পুলিশ সদর দপ্তরের হল অব ইন্টেগ্রিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে আইজিপি এ কথা বলেন।

আইজিপি বাহারুল আলম জানান, তিন মাস আগে সাভার থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি টিটিপির মাধ্যমে যুদ্ধে অংশ নিতে গিয়েছিলেন। ওই ব্যক্তির সঙ্গে আর কেউ জড়িত আছেন কি না, তা তদন্ত করে দেখছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। যদিও ওই (গ্রেপ্তার) ব্যক্তির দাবি, তিনি ওমরাহ পালন শেষে পাকিস্তানে গিয়েছিলেন। সেখানে তার এক বন্ধু তাকে যুদ্ধে অংশগ্রহণ করতে বলেছিলেন। সেটা না করে তিনি দেশে ফিরে এসেছেন।

আইজিপি আরও বলেন, সম্প্রতি আমরা গণমাধ্যমে দেখলাম, ফয়সাল নামের একজন বাংলাদেশি আগেই পাকিস্তানে গিয়েছিলেন। তিনি নিহত হয়েছেন। মাঝখানে আমরা আরেকজন নিহত হওয়ার খবর পেয়েছি, যিনি টিটিপির হয়ে ড্রোন চালাতেন। তিনি বাংলাদেশি বলে জেনেছি। তবে তার পরিচয় এখনো নিশ্চিত হতে পারিনি। আমরা এ বিষয়ে কাজ করছি।

দুর্গাপূজায় নিরাপত্তা প্রসঙ্গে সংবাদ সম্মেলনে আইজিপি বাহারুল আলম বলেন, ধর্মীয় সম্প্রীতি যেন অক্ষুণ্ন থাকে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে ১ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত পূজা মণ্ডপ, মন্দির ও আশপাশের এলাকায় কড়া নজরদারি চালানো হয়েছে। এবার সারাদেশে ৩১ হাজার ৬০৬টি পূজা মণ্ডপে পূজা হচ্ছে। দেশজুড়ে নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

আইজিপি বাহারুল আলম বলেন, এ পর্যন্ত ছোটখাটো কিছু অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া গেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত ১৫টি মামলা হয়েছে এবং ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। কয়েকজন আসামি ইতোমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। এসব ঘটনার পেছনে কারা থাকছে তা খতিয়ে দেখা হচ্ছে।

আইজিপি জানান, পূজাকেন্দ্রিক গুজব ছড়ানো রোধে পুলিশ সদর দপ্তরের সাইবার ইউনিট বিশেষ নজরদারি চালাচ্ছে। পুরনো ভিডিও বা ছবি নতুন করে ছড়িয়ে সাম্প্রদায়িক উসকানি দেওয়ার চেষ্টা হলে তা শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আইজিপি আরো বলেন, আমরা একটি ট্রানজিশনাল সময় পার করছি। সামনে নির্বাচন, এই প্রেক্ষাপটে কেউ যেন ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে, এমন চেষ্টায় লিপ্ত না হয় সেজন্য আমরা সজাগ আছি। পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে, বিশেষ করে সামনে জাতীয় নির্বাচন থাকায় সার্বিক পরিস্থিতির ওপর বিশেষ নজরদারি চলছে।

তিনি আরো বলেন, আমরা এবার পূজাকে ছোট-বড় বা গুরুত্বপূর্ণ-অগুরুত্বপূর্ণ এভাবে ভাগ করিনি। প্রতিটি মণ্ডপকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে, এমনকি দুর্গম এলাকার পূজা মণ্ডপেও পুলিশি নজরদারি নিশ্চিত করা হয়েছে।

সম্প্রতি গাজীপুরে মূর্তি ভাঙচুরের একটি ঘটনার প্রসঙ্গ টেনে আইজিপি বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনায় ব্যক্তিগত ক্ষোভ থেকে এসব ঘটছে। তবে, এসব ইস্যুকেও আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। পুলিশ বাহিনীর কেউ এসব ঘটনায় জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

গত বছরের জুলাই আন্দোলনের ঘটনায় মামলার বিষয়ে তিনি বলেন, এখন পর্যন্ত ৫৫টি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে। যার মধ্যে ১৮টি হত্যা মামলায় ১ হাজার ৯৪১ জন আসামি রয়েছে। আর অন্যান্য ৩৭টি মামলায় ২ হাজার ১৮৫ জন আসামি রয়েছে।

জুলাই-আগস্ট মাসের ঘটনায় ১ হাজার ৭০০টির বেশি মামলা হয়েছে, যার মধ্যে ৭৬৬টি হত্যা মামলা এবং ৯৭৪টি অন্যান্য মামলা। অধিকাংশ মামলার তদন্ত চলমান। নবীন কর্মকর্তাদের পাশাপাশি অভিজ্ঞ কর্মকর্তারাও এসব মামলার তদন্ত করছেন বলে জানান তিনি।

মিথ্যা মামলা কিংবা নিরীহ ব্যক্তিকে আসামি করার বিষয়ে এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, এসব মামলায় যারা প্রকৃতপক্ষে জড়িত নন তাদের নাম বাদ দেওয়ার কথা বলেছে সরকার। পুলিশের কেউ যদি এসব অপকর্মে জড়িত থাকে, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি পার্বত্য এলাকায় ঘটে যাওয়া ধর্ষণের একটি ঘটনায় পুলিশের ভূমিকা সম্পর্কে আইজিপি জানান, ঘটনার খবর পাওয়ার পর-পরই একজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী মেয়ের বাবা তার নাম উল্লেখ করেছেন এবং আরো ২ থেকে ৩ জনের সম্পৃক্ততার কথাও বলেছেন। ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করেছি এবং মামলাও দায়ের করা হয়েছে।

তিনি আরো বলেন, এই ঘটনায় পুলিশ কোনোভাবেই গাফিলতি করছে না। তদন্ত চলছে, বাকি অভিযুক্তদেরও শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। তা সত্ত্বেও এই ঘটনাকে ঘিরে কিছু মহল অযথা উত্তেজনা ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।

পুলিশ কমিশনারের নির্দেশনা নিয়ে ফেসবুকে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: এসএমপি

0

আধুনিক রিপোর্ট ::

আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনারের নামে ছড়িয়ে পড়া একটি নির্দেশনাকে ‘বিভ্রান্তিকর’ বলছে এসএমপি। ফেসবুকে ছড়িয়ে পড়া ওই নির্দেশনার ছবিটি নিয়ে বিতর্কের মধ্যে মঙ্গলবার বিকেলে এসএমপির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ প্রচারণায় বিভ্রান্ত না হতে বলা হয়।

ফেসবুকে দেওয়া ওই পোস্টে বলা হয়- ‘সম্প্রতি বিভিন্ন ব্যাক্তি ফেসবুকে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশনা বলে একটি বক্তব্য লিখে বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করছেন। প্রকৃত তথ্য হলো পুলিশ কমিশনার মহোদয় অফিসারদের আভ্যন্তরীণ সভায় নিম্নোক্ত বক্তব্য দিয়েছেন। বিভ্রান্তিকর তথ্যে বিভ্রান্ত না হতে সকলকে অনুরোধ করছি।’

এই পোস্টের সাথে পুলিশ কমিশনারের নির্দেশনার আদেশের একটি অংশ যুক্ত করে দেওয়া হয়। যাতে লেখা রয়েছে- ‘নিষিদ্ধ ঘোষিত দলের কার্যক্রম নিয়মিত মনিটরিং করতে হবে এবং প্রকাশ্যে যাতে কোন মিছিল মিটিং করতে না পারে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেওয়া হলো। এসি, এডিসি এবং ডিসিগণ এ ব্যাপারে তদারকি করবেন’।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশ কমিশনারের সাক্ষরযুক্ত একটি অফিস আদেশ ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়া নির্দেশনায় লেখা রয়েছে, ‘ডিসেম্বর/২০২৫ খ্রি. মধ্যে এসএমপির আওতাধীন এলাকায় কোনো আওয়ামী লীগের অঙ্গসংগঠনের লোকজন প্রকাশ্যে যাতে এলাকায় না থাকতে পারে, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য সব অফিসার ইনচার্জকে নির্দেশনা প্রদান করা হলো। এসি, এডিসি ও ডিসিরা এ বিষয়ে তদারকি করবেন।’

যেকোনো সময় আ.লীগের কার্যক্রম সচল করা হতে পারে: ড. ইউনূস

0

আধুনিক ডেস্ক ::

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি। এমনকি তাদের রেজিস্ট্রশনও স্থগিতও করা হয়নি। শুধুমাত্র তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে জিটিওকে সাক্ষাৎকার দেন প্রধান উপদেষ্টা। ২৯ সেপ্টেম্বর প্রকাশিত এ সাক্ষাৎকার সাংবাদিক মেহদি হাসানের প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, যেকোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে।

প্রধান উপদেষ্টা বলেন, কার্যক্রম স্থগিত হওয়ায় তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না। তারা একটি দল হিসেবে বৈধ। কিন্তু তাদের কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছে। যেকোনো সময় তাদের কার্যক্রম সচল করা হতে পারে।

এক প্রশ্নের জবাবে ড. মুহাম্মদ ইউনূস বলেন, আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে নির্বাচন কমিশন ব্যাখ্যা দিতে পারবে। তারা বলতে পারবে নির্বাচনে কোন দল অংশ নিতে পারবে। কারণ তারা নির্বাচন অনুষ্ঠান করছে। সুতরাং তারাই ভালো বলতে পারবে।

প্রধান উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে—এটা আমি মানি না। তবে তাদের সমর্থক আছে। তাদের সমর্থকরা সাধারণ ভোটারের মতোই ভোট প্রদান করতে পারবে। তবে সেখানে শুধু আওয়ামী লীগের প্রতীক থাকবে না।

ড. ইউনূস বলেন, আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক দল বললেও তারা রাজনৈতিক দলের মতো নিজেদের তুলে ধরতে পারেনি। তারা মানুষ হত্যা করেছে। এমনকি তারা যা করেছে তার কোনো দায় পর্যন্ত তারা নেয়নি। শুধু তাই নয়, তাদের এই কর্মকাণ্ডের জন্য তারা সব সময় অন্যকে দোষারোপ করেছে।

গাজার জন্য নতুন শান্তি পরিকল্পনায় সম্মত ট্রাম্প ও নেতানিয়াহু

0

আধুনিক ডেস্ক ::

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার জন্য নতুন একটি শান্তি পরিকল্পনায় একমত হওয়ার কথা জানিয়েছেন। তারা সতর্ক করে বলেছেন, হামাসকে এ শান্তি পরিকল্পনায় সম্মত হতে হবে। ওই পরিকল্পনায় গাজায় অবিলম্বে সামরিক অভিযান বন্ধ এবং চুক্তি কার্যকরের ৭২ ঘণ্টার মধ্যে দুই ডজনের বেশি ইসরায়েলি জিম্মির দেহাবশেষ ও জীবিত থাকা ২০ জিম্মিকে মুক্তি দিতে হবে। বিনিময়ে গাজা থেকে আটক হওয়া শত শত বন্দি মুক্তি পাবে। হোয়াইট হাউজের এই ২০-দফা শান্তি প্রস্তাব হামাস কর্মকর্তাদের দেয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী গাজা শাসনে হামাসের কোনো ভূমিকা থাকবে না এবং কার্যত একই সাথে ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য একটি দরজা উন্মুক্ত হবে।

এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এই পরিকল্পনাকে ‘শান্তির জন্য একটি ঐতিহাসিক দিন’ হিসেবে উল্লেখ করেছেন। তবে, তিনি বলেছেন, হামাস এ পরিকল্পনা গ্রহণ না করলে সংস্থাটির হুমকি নির্মূলের কাজ শেষ করতে নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের সমর্থন পেতে থাকবেন।

এদিকে, নেতানিয়াহু বলেছেন, হামাস এ পরিকল্পনা প্রত্যাখ্যান করলে ইসরায়েল তার কাজ শেষ করবে।

ইসরায়েলের দখলে থাকা পশ্চিম তীর শাসন করা ফিলিস্তিনি কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উদ্যোগকে আন্তরিক হিসেবে অভিহিত করেছে। এক বিবৃতিতে তারা গাজা যুদ্ধ অবসান, গাজায় পর্যাপ্ত মানবিক সহায়তা দেয়া এবং জিম্মি ও বন্দিদের মুক্তির জন্য যুক্তরাষ্ট্র, আঞ্চলিক দেশসমূহ ও অংশীদারদের সাথে একত্রে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

প্রস্তাবটি অনুসরণ করা হলে এর শুরুটাই হবে সামরিক অভিযান বন্ধের মাধ্যমে। প্রস্তাবে আরও বলা হয়েছে, সেনা প্রত্যাহারের সব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বর্তমান ‘যুদ্ধক্ষেত্র’ স্থগিত অবস্থায় থাকবে। ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী হামাস তার অস্ত্র সমর্পণ করবে এবং গাজায় এর টানেল নেটওয়ার্ক ও অস্ত্র উৎপাদন স্থাপনা ধ্বংস করবে। যেসব ইসরায়েলি জিম্মির দেহাবশেষ দেয়া হবে তার প্রতিটির বিনিময়ে ইসরায়েল ১৫ জন করে গাজার নিহত মানুষের দেহাবশেষ হস্তান্তর করবে। এছাড়া পরিকল্পনায় বলা হয়েছে উভয় পক্ষ প্রস্তাবে সম্মত হলে অবিলম্বে গাজায় পূর্ণ মানবিক সহায়তা পাঠানো হবে।

যুক্তরাষ্ট্র এই পরিকল্পনায় গাজার ভবিষ্যৎ শাসন কেমন হবে তারও একটি রূপরেখা দিয়েছে। এতে বলা হয়েছে ‘একটি টেকনোক্র্যাট, অরাজনৈতিক ফিলিস্তিনি কমিটি’ সাময়িকভাবে গাজা শাসন করবে। আর এর তদারকি করবে নতুন একটি আন্তর্জাতিক অন্তর্বর্তীকালীন সংস্থার মাধ্যমে। ট্রাম্প এর নাম দিয়েছেন বোর্ড অব পিস, যা তার নেতৃত্বেই হবে।
নতুন পরিকল্পনা অনুযায়ী প্রত্যক্ষ, পরোক্ষ কিংবা অন্য কোনোভাবেই গাজা শাসনে হামাসের ভূমিকা থাকবে না। পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের ‘গাজা পুনর্গঠন নিয়ে অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনায়’ নজর দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, ইসরায়েল গাজা দখল বা সংযুক্ত করবে না এবং ওই ভূখণ্ড থেকে তাদের বাহিনী সময়ের পরিক্রমায় প্রত্যাহার করবে।

ট্রাম্প তার আগের বিবৃতি থেকে সরে এসেছেন। এতে বলা হয়েছে, ফিলিস্তিনিদের গাজা ছাড়তে বাধ্য করা হবে না। নতুন পরিকল্পনায় বলা হয়েছে, আমরা জনসাধারণকে থাকতে উৎসাহিত করবো ও তাদের জন্য আরও উন্নত গাজা গড়ে তোলার সুযোগ দেয়া হবে। এই পরিকল্পনাটিই কার্যত একটি ফিলিস্তিনি রাষ্ট্রের দরজা উন্মুক্ত করবে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে কয়েকটি পশ্চিমা দেশের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার বিষয়ে নেতানিয়াহু আক্রমণ করে বক্তৃতা দেয়ার কয়েকদিনের মধ্যেই নতুন পরিকল্পনাটির ঘোষণা দেয়া হলো।

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর নেতানিয়াহুকে সমর্থন দিয়ে আসছেন। তবে, ইসরায়েলের সাম্প্রতিক কিছু পদক্ষেপে তিনি হতাশা প্রকাশ করেছেন। বিশেষ করে কাতারে হামাস নেতাদের ওপর ইসরায়েলি হামলায় তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। সোমবারের সংবাদ সম্মেলনের আগে নেতানিয়াহু কাতারের প্রধানমন্ত্রীকে ফোন করে ওই হামলার জন্য দুঃখ প্রকাশ করেন।

ইসরায়েলের অভ্যন্তরে ২০২৩ সালের সাতই অক্টোবর হামাসের হামলায় বারো শ মানুষ নিহত হয়। হামাস ২৫১ জনকে সেখান থেকে জিম্মি করে নিয়ে যায়। জবাবে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে এ পর্যন্ত কমপক্ষে ৬৬ হাজার মানুষ নিহত হয়েছেন বলে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। জাতিসংঘ সমর্থিত একটি সংস্থা সম্প্রতি গাজায় দুর্ভিক্ষ হতে যাচ্ছে বলে নিশ্চিত করেছে। এর আগে জাতিসংঘের একটি তদন্ত কমিশন বলেছে, ইসরায়েল গাজায় গণহত্যা সংঘটিত করেছে। তবে এ অভিযোগ ইসরায়েল প্রত্যাখ্যান করেছে।

জাপান রোহিঙ্গাদের জন্য ডব্লিউএফপিকে ৩৪ লাখ ডলার দেবে

0

আধুনিক ডেস্ক ::
বাংলাদেশে থাকা বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয়দের জন্য জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) মাধ্যমে ৩৪ লাখ মার্কিন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে জাপান। সোমবার ঢাকার জাপান দূতাবাস এবং ডব্লিউএফপির পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডব্লিউএফপি জাপানের প্রায় ৩৪ লাখ ডলারের সময়োপযোগী অবদানের ঘোষণাকে স্বাগত জানিয়েছে, যা রোহিঙ্গা ও স্থানীয় উভয়ের জন্য জীবন রক্ষাকারী সহায়তায় ব্যয় করা হবে।

ঢাকায় জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেন, বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একাত্ম হয়ে রোহিঙ্গা জনগোষ্ঠীর মৌলিক চাহিদা পূরণে এবং স্থানীয় সবচেয়ে ঝুঁকিপূর্ণ সদস্যদের, বিশেষ করে নারী ও শিশুদের সহায়তায় জাপান দৃঢ়ভাবে পাশে রয়েছে। রোহিঙ্গা শিবিরে ক্রমবর্ধমান চাহিদা এবং মানবিক সহায়তার তীব্র ঘাটতি নিয়ে জাপান গভীরভাবে উদ্বিগ্ন। মানবিক সংকট যাতে আরও না বাড়ে এবং একটি দীর্ঘমেয়াদি সমাধান নিশ্চিত হয়, যেখানে রোহিঙ্গারা নিরাপদে ও মর্যাদার সঙ্গে মিয়ানমারে ফিরতে পারে, এ নিয়ে জাপান ডব্লিউএফপিসহ সব অংশীদারের সঙ্গে কাজ চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

জাপানের এ অর্থের মাধ্যমে ডব্লিউএফপি এক লাখেরও বেশি রোহিঙ্গা ও দুই হাজার ঝুঁকিপূর্ণ বাংলাদেশিকে প্রতি মাসে খাদ্য ও পুষ্টি সহায়তা দেবে। পরিবারগুলো ক্যাম্পের দোকান থেকে চাল, ডাল এবং তাজা শাকসবজি কেনার জন্য ই-ভাউচার পাবে। রোহিঙ্গা শিবিরের ভেতরে ও বাইরে অপুষ্টি প্রতিরোধ ও চিকিৎসার জন্য ছোট শিশু এবং অন্তঃসত্ত্বা বা স্তন্যদানকারী নারী এ বিশেষ পুষ্টি সহায়তা পাবেন।

২০২৪ সালের শুরুর পর থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে তীব্র লড়াইয়ের কারণে প্রায় দেড় লাখ নতুন বাস্তুচ্যুত রোহিঙ্গা শিবিরে এসেছে। ফলে মোট জনসংখ্যা ১১ লাখ অতিক্রম করেছে। চাহিদা বাড়তে থাকলেও আন্তর্জাতিক অর্থায়নের তীব্র ঘাটতি পুরো মানবিক প্রতিক্রিয়াকে ঝুঁকির মুখে ফেলেছে। খাদ্য, রান্নার গ্যাস, পুষ্টি, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং সুরক্ষা সেবা মারাত্মকভাবে হুমকিতে পড়েছে। যদি দ্রুত আগামী ছয় মাসের জন্য ছয় কোটি ডলার এবং আগামী ১২ মাসের জন্য ১৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার অর্থায়ন নিশ্চিত না হয়, তবে ২০২৫ সালের ডিসেম্বর থেকে ডব্লিউএফপির খাদ্য সহায়তা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

ডব্লিউএফপি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডম স্কালপেলি বলেন, আমরা জাপানের অংশীদারিত্ব ও দেশটির জনগণের উদারতার জন্য গভীরভাবে কৃতজ্ঞ। পরিস্থিতি এখন একটি সংকটময় মোড়ে এসে দাঁড়িয়েছে। আমরা সব অংশীদারকে আহ্বান জানাই, রোহিঙ্গা শিবিরের মানবিক পরিস্থিতির আরও অবনতির আগে এগিয়ে আসার জন্য। ২০১৭ সালের আগস্টে জরুরি পরিস্থিতির শুরু থেকে জাপান বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের জন্য প্রায় ২৪ কোটি ডলারেরও বেশি সহায়তা করেছে।