Homeজাতীয়তেহরিক-ই-তালেবান পাকিস্তানে যোগ দেওয়ার...

তেহরিক-ই-তালেবান পাকিস্তানে যোগ দেওয়ার চেষ্টা করা বাংলাদেশিরা নজরদারিতে: আইজিপি

আধুসিক ডেস্ক ::

তেহরিক–ই–তালেবান পাকিস্তান (টিটিপি)–এ যোগ দেওয়ার চেষ্টা করা বাংলাদেশিদের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নজরদারি করছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর পুলিশ সদর দপ্তরের হল অব ইন্টেগ্রিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে আইজিপি এ কথা বলেন।

আইজিপি বাহারুল আলম জানান, তিন মাস আগে সাভার থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি টিটিপির মাধ্যমে যুদ্ধে অংশ নিতে গিয়েছিলেন। ওই ব্যক্তির সঙ্গে আর কেউ জড়িত আছেন কি না, তা তদন্ত করে দেখছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। যদিও ওই (গ্রেপ্তার) ব্যক্তির দাবি, তিনি ওমরাহ পালন শেষে পাকিস্তানে গিয়েছিলেন। সেখানে তার এক বন্ধু তাকে যুদ্ধে অংশগ্রহণ করতে বলেছিলেন। সেটা না করে তিনি দেশে ফিরে এসেছেন।

আইজিপি আরও বলেন, সম্প্রতি আমরা গণমাধ্যমে দেখলাম, ফয়সাল নামের একজন বাংলাদেশি আগেই পাকিস্তানে গিয়েছিলেন। তিনি নিহত হয়েছেন। মাঝখানে আমরা আরেকজন নিহত হওয়ার খবর পেয়েছি, যিনি টিটিপির হয়ে ড্রোন চালাতেন। তিনি বাংলাদেশি বলে জেনেছি। তবে তার পরিচয় এখনো নিশ্চিত হতে পারিনি। আমরা এ বিষয়ে কাজ করছি।

দুর্গাপূজায় নিরাপত্তা প্রসঙ্গে সংবাদ সম্মেলনে আইজিপি বাহারুল আলম বলেন, ধর্মীয় সম্প্রীতি যেন অক্ষুণ্ন থাকে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে ১ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত পূজা মণ্ডপ, মন্দির ও আশপাশের এলাকায় কড়া নজরদারি চালানো হয়েছে। এবার সারাদেশে ৩১ হাজার ৬০৬টি পূজা মণ্ডপে পূজা হচ্ছে। দেশজুড়ে নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

আইজিপি বাহারুল আলম বলেন, এ পর্যন্ত ছোটখাটো কিছু অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া গেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত ১৫টি মামলা হয়েছে এবং ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। কয়েকজন আসামি ইতোমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। এসব ঘটনার পেছনে কারা থাকছে তা খতিয়ে দেখা হচ্ছে।

আইজিপি জানান, পূজাকেন্দ্রিক গুজব ছড়ানো রোধে পুলিশ সদর দপ্তরের সাইবার ইউনিট বিশেষ নজরদারি চালাচ্ছে। পুরনো ভিডিও বা ছবি নতুন করে ছড়িয়ে সাম্প্রদায়িক উসকানি দেওয়ার চেষ্টা হলে তা শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আইজিপি আরো বলেন, আমরা একটি ট্রানজিশনাল সময় পার করছি। সামনে নির্বাচন, এই প্রেক্ষাপটে কেউ যেন ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে, এমন চেষ্টায় লিপ্ত না হয় সেজন্য আমরা সজাগ আছি। পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে, বিশেষ করে সামনে জাতীয় নির্বাচন থাকায় সার্বিক পরিস্থিতির ওপর বিশেষ নজরদারি চলছে।

তিনি আরো বলেন, আমরা এবার পূজাকে ছোট-বড় বা গুরুত্বপূর্ণ-অগুরুত্বপূর্ণ এভাবে ভাগ করিনি। প্রতিটি মণ্ডপকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে, এমনকি দুর্গম এলাকার পূজা মণ্ডপেও পুলিশি নজরদারি নিশ্চিত করা হয়েছে।

সম্প্রতি গাজীপুরে মূর্তি ভাঙচুরের একটি ঘটনার প্রসঙ্গ টেনে আইজিপি বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনায় ব্যক্তিগত ক্ষোভ থেকে এসব ঘটছে। তবে, এসব ইস্যুকেও আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। পুলিশ বাহিনীর কেউ এসব ঘটনায় জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

গত বছরের জুলাই আন্দোলনের ঘটনায় মামলার বিষয়ে তিনি বলেন, এখন পর্যন্ত ৫৫টি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে। যার মধ্যে ১৮টি হত্যা মামলায় ১ হাজার ৯৪১ জন আসামি রয়েছে। আর অন্যান্য ৩৭টি মামলায় ২ হাজার ১৮৫ জন আসামি রয়েছে।

জুলাই-আগস্ট মাসের ঘটনায় ১ হাজার ৭০০টির বেশি মামলা হয়েছে, যার মধ্যে ৭৬৬টি হত্যা মামলা এবং ৯৭৪টি অন্যান্য মামলা। অধিকাংশ মামলার তদন্ত চলমান। নবীন কর্মকর্তাদের পাশাপাশি অভিজ্ঞ কর্মকর্তারাও এসব মামলার তদন্ত করছেন বলে জানান তিনি।

মিথ্যা মামলা কিংবা নিরীহ ব্যক্তিকে আসামি করার বিষয়ে এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, এসব মামলায় যারা প্রকৃতপক্ষে জড়িত নন তাদের নাম বাদ দেওয়ার কথা বলেছে সরকার। পুলিশের কেউ যদি এসব অপকর্মে জড়িত থাকে, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি পার্বত্য এলাকায় ঘটে যাওয়া ধর্ষণের একটি ঘটনায় পুলিশের ভূমিকা সম্পর্কে আইজিপি জানান, ঘটনার খবর পাওয়ার পর-পরই একজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী মেয়ের বাবা তার নাম উল্লেখ করেছেন এবং আরো ২ থেকে ৩ জনের সম্পৃক্ততার কথাও বলেছেন। ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করেছি এবং মামলাও দায়ের করা হয়েছে।

তিনি আরো বলেন, এই ঘটনায় পুলিশ কোনোভাবেই গাফিলতি করছে না। তদন্ত চলছে, বাকি অভিযুক্তদেরও শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। তা সত্ত্বেও এই ঘটনাকে ঘিরে কিছু মহল অযথা উত্তেজনা ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।

spot_img

Most Popular

আরও পড়ুন

শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ

শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জে জলবায়ু সহনশীল উচ্চ ফলনশীল নতুন জাতের আমন...

কোম্পানীগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরবাজার (বউবাজার) এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের...

ধর্মপাশায় কলেজ ছাত্রী ও তাঁর বড় বোনকে যৌন নিপীড়নের চেষ্ঠা গ্রেফতার ২

মো:ইমাম হোসেন, হাওরাঞ্চল প্রতিনিধ: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের আলতাফপুর গ্রামের সামনের...

শাবি প্রেসক্লাবের সাংবাদিকতায় মুক্তপাঠের তৃতীয় আসর অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: ‎সাংবাদিকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নের লক্ষে শাহজালাল বিজ্ঞান ও...

spot_img

পড়ুন

শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ

শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জে জলবায়ু সহনশীল উচ্চ ফলনশীল নতুন জাতের আমন ধান চাষাবাদ বিষয়ে কৃষকদের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ব্রাহ্মণগাঁওয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে ব্রাহ্মণগাঁও ও শত্রুমর্দন গ্রামের নির্বাচিত ২০ জন কৃষক অংশগ্রহণ করেন। বেসরকারি উন্নয়ন সংস্থা এসেড...

কোম্পানীগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরবাজার (বউবাজার) এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাসেল মিয়া (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আল আমিন (২৮) নামে অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল মিয়া উপজেলার ডাকঘর...

ধর্মপাশায় কলেজ ছাত্রী ও তাঁর বড় বোনকে যৌন নিপীড়নের চেষ্ঠা গ্রেফতার ২

মো:ইমাম হোসেন, হাওরাঞ্চল প্রতিনিধ: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের আলতাফপুর গ্রামের সামনের সড়কে এক কলেজ ছাত্রী (২২) ও তাঁর বড় বোন (২৪) কে যৌন নিপীড়ন করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে বাধা দেওয়ায় কলেজ ছাত্রীটির ভগ্নপতি (২৮) কে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করা...

শাবি প্রেসক্লাবের সাংবাদিকতায় মুক্তপাঠের তৃতীয় আসর অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: ‎সাংবাদিকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নের লক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের উদ্যােগে মাসিক পাঠচক্র ‘সাংবাদিকতায় মুক্তপাঠ’ তৃতীয় আসর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ইউএস বাংলা...

শাবিপ্রবির পঞ্চগড় স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা: সভাপতি রোহান, সাধারণ সম্পাদক বিপ্লব

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত পঞ্চগড় জেলার শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন ‘পঞ্চগড় স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগের শিক্ষার্থী শেখ রোহান মন্ডল লিখন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বিপ্লব রায়। বুধবার(২সেপ্টেম্বর) এক সংবাদ...

শাবিপ্রবিতে ‘স্পোর্টস সাস্ট এসিস্ট ফর আশরাফুল চ্যারিটি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবিস্পোর্টস সাস্ট-এর আয়োজনে অনুষ্ঠিত ‘স্পোর্টস সাস্ট এসিস্ট ফর আশরাফুল চ্যারিটি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে ইন্ডাসট্রিয়াল উইজার্ডস -কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সৈয়দ মুজতবা আলী হল দল। ১৭...

শাবিপ্রবির চোখ ফিল্ম সোসাইটি’র ৩০ বছর পূর্তি উপলক্ষে ৩ দিনব্যাপী চলচ্চিত্র উৎসব

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একমাত্র চলচ্চিত্রবিষয়ক সংসদ ‘চোখ ফিল্ম সোসাইটি’ ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করতে যাচ্ছে তিন দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান ও চলচ্চিত্র উৎসব। আগামী ৪, ৫ ও ৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ আয়োজন। ১৯৯৬ সালের ২৯ আগস্ট ‘চোখের অঙ্গনে...

অসুস্থ প্রাক্তন শিক্ষার্থীর চিকিৎসায় ট্যুরিস্ট ক্লাব সাস্টের সহায়তা

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশরাফুল আলমের চিকিৎসায় ৩৫ হাজার টাকা সহায়তা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ভ্রমণবিষয়ক সংগঠন ট্যুরিস্ট ক্লাব সাস্ট (টিসিএস)। চ্যারিটি ট্যুরের লভ্যাংশের পাশাপাশি সংগঠনটির অ্যালামনাই, সদস্য ও বিভিন্ন মসজিদ থেকে সংগ্রহ করা অর্থ মিলিয়ে এ সহায়তা দেওয়া হয়। সোমবার (৩১...

প্রিয়জনের চিঠি আর আসে না শাবিপ্রবির ডাকবাক্সে

হিমেল হান্নান, শাবিপ্রবি: বিশ্ব চিঠি লেখা দিবস আজ। একটা সময় ছিল যখন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পোস্ট অফিসের লাল রঙের ডাকবাক্সে জমতো অগণিত চিঠি। সময়ের আবর্তনে এবং আধুনিক প্রযুক্তির নীল আলোয় হারিয়ে গেছে প্রিয়জনের কাঁচা হাতে লেখা সেই চিঠির দিনগুলি। প্রাণবন্ত ডাকবাক্সটি আজ পড়ে...

শাবিপ্রবির পিএসএস সোসাইটির নেতৃত্বে জুনায়েদ-সৌরভ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'পলিটিক্যাল স্টাডিজ সোসাইটি'র ২০২৬–২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সহসভাপতি পদে ২০২০–২১ শিক্ষাবর্ষের মো. জুনায়েদ হাসান এবং সাধারণ সম্পাদক পদে ২০২১–২২ শিক্ষাবর্ষের সৌরভ গোপ নির্বাচিত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশনের...

লাখাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচার হাতে ভাতিজা খুন

নাজিম উদ্দিন, লাখাই: হবিগঞ্জের লাখাই উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচার হাতে ভাতিজা খুনের ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায় যে, উপজেলার করাব ইউনিয়নের মনতৈল গ্রামের মৃত রইছ আলীর দুই ছেলে নাসির উদ্দিন ও তাঁর আপন ভাই গিয়াসউদ্দিন এর পারিবারিক জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে...

শাবিপ্রবিতে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়ামাহফিল অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(শাবিপ্রবি) পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জোহর নামাজ শেষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত...