Home Blog Page 109

সিলেটে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গা পূজা

0

আধুনিক ডেস্ক ::

সুরমার জলে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সিলেটে শেষ হলো বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজার। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল ৪টা থেকে কিন ব্রিজের নীচে চাঁদনিঘাটে আনুষ্ঠানিকভাবে প্রতিমা বিসর্জন শুরু হয়। ঢাক-ঢোল ও নৃত্যের সাথে কয়েক শ ট্রাকে শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা নিয়ে সেখানে জড়ো হন পূজারীরা। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন সিলেট জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

এ বছর সিলেট জেলা ও মহানগরে মোট ৬১৮টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে সিলেট মহানগরে সর্বজনীন ১৪২টি ও পারিবারিক ২০টি পূজা অনুষ্ঠিত হয়। জেলায় সর্বজনীন ৪২৭টি ও পারিবারিক ২৯টি পূজা হয়েছে।

মেয়েদের বিশ্বকাপে জয়ে শুরু বাংলাদেশের

0

আধুনিক ডেস্ক ::

বড় জয় দিয়েই নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ দল। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে দেয় নিগার সুলতানা জ্যোতির দল। আগে ব্যাট করে ১২৯ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। জবাবে ৩১.১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় নারী টাইগ্রেসরা। দুর্দান্ত বোলিংয়ে মারুফার আক্তারের হাতে উঠে ম্যাচসেরার পুরস্কার। অভিষেকে ৭৭ বলে ৫৪ রানে অপরাজিত ইনিংস খেলেছেন রুবাইয়া হায়দার।

বুহস্পতিবার (২ অক্টোবর) শ্রীলঙ্কার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। তবে এই সিদ্ধান্তকে শুরুতেই ভুল প্রমাণ করেন বাংলাদেশি পেসার মারুফা আক্তার। ইনিংসের প্রথম ওভারেই জোড়া আঘাত হেনে তিনি পাকিস্তানকে ব্যাকফুটে ঠেলে দেন। পঞ্চম বলে উমাইমা সোহেল এবং পরের বলেই ইনফর্ম ব্যাটার সিদরা আমিনকে বোল্ড করে সাজঘরের পথ দেখান মারুফা। দুজনেই রানের খাতা খোলার আগেই বিদায় নেন।

২ রানে ২ উইকেট হারানোর পর মুনিবা আলি ও রামিন শামিম প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে অভিজ্ঞ স্পিনার নাহিদা আক্তার এই জুটি ভাঙেন। ৩৫ বলে ১৭ রান করা মুনিবাকে ফেরানোর পর ৩৯ বলে ২৩ রান করা শামিমকেও নিজের শিকার বানান নাহিদা।

দলীয় অর্ধশতকের আগেই ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা পাকিস্তানের বিপদ আরও বাড়ান অন্য বোলাররা। রাবেয়া খানের শিকার হয়ে সিদরা নওয়াজ (১৫) এবং নিশিতা আক্তারের বলে আলিয়া রিয়াজ (১৩) আউট হলে পাকিস্তানের বড় সংগ্রহের আশা শেষ হয়ে যায়। অধিনায়ক ফাতিমা সানা সর্বোচ্চ ২২ রান করে ফাহিমা খাতুনের বলে এলবিডব্লিউ হন। শেষদিকে আর কোনো ব্যাটার দাঁড়াতে না পারায় ৩৮.৩ ওভারে মাত্র ১২৯ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস।

বাংলাদেশের পক্ষে মাত্র ৫ রান খরচায় ৩ উইকেট নিয়ে সবচেয়ে সফল ছিলেন স্বর্ণা আক্তার। দুর্দান্ত শুরু করা মারুফা আক্তার ও নাহিদা আক্তার ২টি করে উইকেট নেন। এছাড়া নিশিতা আক্তার, ফাহিমা খাতুন ও রাবেয়া খান একটি করে উইকেট শিকার করেন।

জবাবে ব্যাট করতে নেমে দলীয় ৭ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ডায়ানা বেগের বলে এলবিডব্লিয়ের শিকার হন ওপেনার ফারজানা। এরপর শারমিনকে নিয়ে জুটি গড়েন রুবিয়া হায়দার। দলীয় ৩৫ রানে শামিমের বলে লেগ বিফোরের ফাঁদে ১০ রান করে বিদায় নেন শারমিন। এরপর তৃতীয় উইকেটে ৬২ রানের জুটি গড়েন নিগার সুলতানা ও রুবিয়া হায়দার। দলীয় শতকের ৩ রান আগে বাংলাদেশ অধিনায়ক ২৩ রানে আউট হন। এরপর সোবহানা মোস্তারিকে নিয়ে ম্যাচ শেষ করে আনেন রুবিয়া। ৫৪ রানে রুবিয়া ও ২৪ রানে অপরাজিত ছিলেন সোবহানা।

বাংলাদেশের পরের ম্যাচ ৭ অক্টোবর, ইংল্যান্ডের বিপক্ষে।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি বাদে সব নৌযান আটক করেছে ইসরায়েল

0

আধুনিক ডেস্ক ::

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি বাদে বাকি সব জাহাজই আটক করেছে ইসরায়েল। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ করা বা আইনসম্মত নৌ-অবরোধ লঙ্ঘন করার চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। ইসরায়েলি মন্ত্রণালয় দাবি করেছে, সব যাত্রী নিরাপদে ও সুস্থ আছেন। তাঁদেরকে নিরাপদে ইসরায়েলে নিয়ে যাওয়া হচ্ছে। সেখান থেকে তাদের ইউরোপে ফেরত পাঠানো হবে। মন্ত্রণালয় উল্লেখ করেছে, আরেকটি জাহাজ রয়েছে। সেই জাহাজ যদি সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে অবরোধ ভাঙার চেষ্টা করে, তবে সেটিকেও আটক করা হবে। ফ্লোটিলা ট্র্যাকারের তথ্য অনুযায়ী, গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় মোট নৌযান ছিল ৪৪টি।

ইসরায়েলের বাহিনী কয়েকটি যুদ্ধ জাহাজ নিয়ে সুমুদ ফ্লোটিলার নৌযানগুলো আটক করছে। কিছু আটক করা হয়েছে বুধবার (১ অক্টোবর)। বাকিগুলো বৃহস্পতিবার (২ অক্টোবর) আটক করা হয়। যেসব নৌযান আটক করা হয়েছে সেগুলোর মধ্যে সুইডেনের জলবায়ু ও অধিকারকর্মী গ্রেটা থুনবার্গসহ বিখ্যাত অনেকে রয়েছেন।

প্রথম দফায় আটক নৌযানগুলো বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরের মধ্যে ইসরায়েলের আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হতে পারে। বন্দরটি অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে। ইসরায়েল জানিয়েছে, আটক ব্যক্তিদের প্রক্রিয়া শেষে উড়োজাহাজে করে ইউরোপে পাঠিয়ে দেওয়া হবে।

গাজা থেকে ১২৯ কিলোমিটার দূরে ভূমধ্যসাগরে থাকা অবস্থায় গতকাল রাতে ফ্লোটিলায় প্রথমবারের মতো সরাসরি বাধা দেয় ইসরায়েলি বাহিনী। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক উদ্যোগ। এই নৌবহরে রয়েছে ৪০টির বেশি বেসামরিক নৌযান। বহরে প্রায় ৪৪টি নৌযানে ৫০০ মানুষ রয়েছেন। তাঁদের মধ্যে যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামের নাগরিকসহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, অধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিক রয়েছেন।

আগস্টের শেষ দিকে যাত্রা শুরু করা এই বহরে ওষুধ ও খাদ্য বহন করা হচ্ছিল। গাজার ওপর ইসরাইলের অবরোধের বিরুদ্ধে এটি এখন পর্যন্ত সবচেয়ে আলোচিত প্রতীকী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

ভূমধ্যসাগর পাড়ি দেওয়া এই ফ্লোটিলার কার্যক্রম আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করেছে। তুরস্ক, স্পেন ও ইতালিসহ কয়েকটি দেশ নিজেদের নাগরিকদের সহায়তার জন্য নৌযান ও ড্রোন পাঠায়। তবে ইসরাইল বারবার সতর্ক করেছিল নৌযানগুলোকে ফিরে যেতে।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ফ্লোটিলাগুলোতে ইসরাইলি অভিযানের নিন্দা জানিয়ে একে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে অভিহিত করেছে। ইস্তান্বুলের প্রধান প্রসিকিউটরের দপ্তর জানিয়েছে, আটক ২৪ তুর্কি নাগরিকের ঘটনায় তারা তদন্ত শুরু করেছে।

এদিকে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ফ্লোটিলায় দুই কলম্বিয়ান নাগরিক আটক হওয়ার পর ইসরাইলের পুরো কূটনৈতিক প্রতিনিধিদলকে বহিষ্কার করেছেন এবং ইসরাইলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করেছেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও ইসরাইলের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ইসরায়েলি বাহিনী ২৩ জন মালয়েশিয়ানকে আটক করেছে।

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘শক্তি’ সৃষ্টি, আঘাত হানতে পারে যেসব এলাকায়

0

আধুনিক ডেস্ক ::

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘শক্তিতে’ পরিণত হয়েছে। নিম্নচাপের অবস্থান বাংলাদেশ থেকে দূরে হলেও এর প্রভাব এরই মধ্যে পড়তে শুরু করেছে দেশের বিভিন্ন অঞ্চলে। ইতোমধ্যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। বৃহস্পতিবার সকাল ৯টার স দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের উপকূলের পূর্ব দিকে ও কোলকাতা শহর থেকে প্রায় ৭০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করতেছে ঘূর্ণিঝড় শক্তির কেন্দ্রে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় থেকে প্রায় ৬৫ কিলোমিটার যা দমকা হাওয়াসহ ঘণ্টায় প্রায় ৮৩ কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে।

ঘূর্ণিঝড় শক্তি আজ রাতে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে ও ওড়িশা রাজ্যের মধ্যবর্তী স্থানের উপকূলের ওপর দিয়ে স্থল ভাগে প্রবেশ করার আশংকা করা যাচ্ছে। যদিও ভারতীয় আবহাওয়া অধিদপ্তর এখনো এটিকে গভীর নিম্নচাপ হিসাবে গণ্য করতেছে। ঘূর্ণিঝড় শক্তি বাংলাদেশের ওপর দিয়ে অতিক্রম না করলেও এর প্রভাবে বাংলাদেশ, ও ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয় রাজ্যের উপরে মাঝারি থেকে ভারি বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে আগামী ৫ অক্টোবর পর্যন্ত।

এদিকে দেশের তিন বিভাগে ভারি বৃষ্টির পাশাপাশি সাত জেলায় বন্যার আশঙ্কা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে ভারি বৃষ্টি হতে পারে। এতে নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে। এ কারণে চট্টগ্রাম, ফেনী, লালমনিরহাট, নীলফামারী, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে।

পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ এবং পরে নিম্নচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।

এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে এবং ভারতের ত্রিপুরা ও আসাম প্রদেশে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪ অক্টোবর সকাল পর্যন্ত এ ধরনের বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

টাকার বিনিময়ে কমিটি গঠন, মধ্যনগর বিএনপির আহবায়কের বহিষ্কার দাবি

0

ধর্মপাশা – মধ্যানগর প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহবায়ক সুজন মিয়ার বিরুদ্ধে টাকার বিনিময়ে ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করছেন বলে অভিযোগ উঠেছে। 

এছাড়াও তিনি আওয়ামী লীগের লোকজকে টাকার বিনিময়ে কমিটিতে স্থান দেওয়ায় তাকে বহিষ্কার করার দাবি জানিয়েছে তৃনমুল বিএনপির নেতা কর্মীরা।

সুজন মিয়া তার লোকজন দিয়ে তৃনমূলের ত্যাগী নেতাদের বিরুদ্ধে গোপনে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করিয়েছে নিজের দোষ ঢাকার জন্য।  ষড়যন্ত্রমূলক মানববন্ধন ও গোপন সংবাদ সম্মেলনের বিরুদ্ধে  স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়াও জানিয়েছেন।

৩ নং ওয়ার্ড বিএনপির নেতা আবুল কাসেম ক্ষোভ প্রকাশ করে বলেন, ইউনিয়ন বিএনপির আহবায়ক সুজন একজন চিহ্নিত আওয়ামী দালাল ও প্রতারক। তিনি বিএনপিকে ধ্বংস করতে টাকার বিনিময়ে ওয়ার্ড কমিটিতে যুবলীগের পদধারী অনেককেই কমিটিতে ঢুকিয়েছেন। এছাড়াও সুচতুর সুজন মিয়া  আমাকে সহ আরো অনেককেই তিনি কৌশলে এডিট করে যুবলীগের কমিটিতে নাম ঢুকিয়েছে, যাতে করে ত্যাগী নেতাকর্মীদেরকে দূরে রাখা যায়।

একই ওয়ার্ডের ইসলাম উদ্দিন অভিযোগ করেন, সুজন আমার কাছ থেকে ১৫ হাজার টাকা নিয়েছে কমিটিতে রাখবে বলে।

পাশের ওয়ার্ডের খায়রুল বলেন, সুজন আমার কাছ থেকেও ২৫ হাজার টাকা নিয়েছিল পদ দেওয়ার কথা বলে। পরে বেশি টাকা পেয়ে অন্যজনকে সেই পদ দিয়েছে। পরে আমি অনেক চেষ্ঠার পর তার কাছ থেকে আমার টাকা উদ্ধার করেছি।

ধানের শীষের  সাবেক চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম বলেন, আহবায়ক সুজন আওয়ামী লীগের দোসর। আমার নির্বাচনে তিনি ধানের শীষের হয়ে কাজ করেননি, বরং বিরোধিতা করেছিলেন।

উপজেলা আহবায়ক কমিটির সদস্য সানোয়ার হোসেন অভিযোগ করে বলেন, সুজন মিয়া কৌশলে বিএনপির বড় ক্ষতি করছে। সে আওয়ামী লীগের অনুসারীদের দিয়ে বিভিন্ন ওয়ার্ড কমিটি করেছে। এ ছাড়াও তিনি টাকার বিনিময়ে অযোগ্যদের পদ পদবী দিয়েছেন। এমন প্রমাণও আমাদের কাছে অনেক রয়েছে।

৮ নং ওয়ার্ড বিএনপির নেতা জুলহাস ও গুলেনুর বলেন, সুজন অতীতে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিল। এখন আওয়ামী অনুসারী সাংবাদিকদের ব্যবহার করে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে।

তারা বিএনপির ত্যাগী নেতা-কর্মীদের উদ্দেশ্য করে আরও বলেন, প্রকৃত বিএনপির কর্মীরা এই ষড়যন্ত্রে বিভ্রান্ত হবে না। বিএনপি সবসময় ঐক্যবদ্ধ থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাচ্ছে এবং চালিয়ে যাবে।

বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বিএনপি নেতাকর্মীরা অবিলম্বে মিথ্যা ষড়যন্ত্রমূলক মানববন্ধন ও সংবাদ সম্মেলনের প্রতিবেদন প্রত্যাহার এবং আওয়ামী দালাল সুজন মিয়াকে দল থেকে বহিষ্কারের দাবি জানান।

এ ব্যাপারে বংশকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহবায়ক সুজন মিয়াকে একাধিকবার ফোন করলেও তিনি কল রিসিভ করেন নি। 

মধ্যনগর উপজেলা বিএনপির ১ নং যুগ্ন  আহবায়ক মোহাম্মদ আব্দুল কাইয়ুম মজনু বলেন,  তার বিরুদ্ধে টাকার বিনিময়ে কমিটি দেওয়া ও আওয়ামী লীগের লোকজন কমিটিতে স্থান দেওয়ার অনেক  অভিযোগ শুনেছি। তবে এসব বিষয়ে তদন্ত করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

কেউ গ্রিন সিগন্যাল পাননি, সবাই রেড সবাই রেড জোনে আছি : এম এ মালেক

0

আধুনিক রিপোর্ট ::

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেছেন, আগামী নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দল থেকে কেউ গ্রিন সিগন্যাল পাননি। খালেদা জিয়া, তারেক রহমান ও স্ট্যান্ডিং কমিটি ছাড়া বাকি সবাই রেড জোনে আছেন। সিগন্যাল পেয়েছেন। তবে প্রার্থী মনোনয়নের বিষয়টি একমাত্র দলের হাইকমান্ডের সিদ্ধান্তে হবে। বুধবার (১ অক্টোবর) বিকেলে যুক্তরাজ্য থেকে সিলেটে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি ।

তিনি বলেন, অনেকে নিজেদের বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা দিচ্ছেন, কেউ কেউ দাবি করছেন গ্রিন সিগন্যাল পেয়েছেন। তবে প্রার্থী মনোনয়নের বিষয়টি একমাত্র দলের হাইকমান্ডের সিদ্ধান্তে হবে। এখন পর্যন্ত কেউ গ্রিন সিগন্যাল পাননি, সবাই এখনো রেড সিগন্যালে আছেন।’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, ‘যুক্তরাষ্ট্রে এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা এবং শেখ হাসিনাকে নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যটি ছিল কূটনৈতিক। গত পনেরো বছরে আওয়ামী লীগ যা করেছে তা দেশের মানুষ ভুলে যায়নি। এখন মানুষ আর আওয়ামী লীগকে চায় না।

ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে জানিয়ে তিনি বলেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এ নিয়ে কোনো সন্দেহ নেই। তারেক রহমান যেকোনো সময় দেশে ফিরবেন, তিনি কবে ফিরবেন তা শিগগিরই জানানো হবে।

অদূর ভবিষ্যতেও আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই: আসিফ নজরুল

0

আধুনিক ডেস্ক ::

আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বুধবার (১ অক্টোবর) বেলা একটার দিকে বরিশাল নগরীর পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, ‘যখন একটি দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়, স্থায়ী নাকি অস্থায়ী—এ ধরনের প্রশ্ন থাকে। আওয়ামী লীগের কার্যক্রমের ওপর দেওয়া নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে, এমন কোনো সম্ভাবনা আমি দেখছি না। নির্বাচনের আগে তো দূরের কথা, অদূর ভবিষ্যতেও আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা উইথড্র হওয়ার কোনো সম্ভাবনা নেই।’

বিদেশি গণমাধ্যমে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারের একটি প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, ‘ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। ফেব্রুয়ারিতে নির্বাচনের পর এক মিনিটও থাকার ইচ্ছা আমাদের নেই। আমরা চেয়েছিলাম, বিচার ও সংস্কারের দৃশ্যমান অগ্রগতি হয়ে যাক। এরই মধ্যে আইন মন্ত্রণালয়ে ৯ থেকে ১০টি সংস্কার হয়েছে।’

সারা দেশে দুর্গাপূজা আনন্দের সঙ্গে উদ্‌যাপিত হচ্ছে দাবি করে আসিফ নজরুল বলেন, প্রতিটি ধর্মের মানুষই বাংলাদেশের নাগরিক। ধর্ম পালন প্রত্যেকের সমান অধিকার।

সিলেটের পুলিশ হবে লন্ডন পুলিশের মতো : এসএমপি কমিশনার

0

আধুনিক রিপোর্ট ::


সিলেটসহ দেশের পুলিশ বাহিনী একদিন লন্ডন পুলিশের মতো হবে উল্লেখ করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেছেন, আমি সবসময় এই স্বপ্ন দেখি। নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পুলিশি সেবা নিশ্চিত করা হবে। তার অন্যতম উদাহরণ হচ্ছে সিলেটে চালু হওয়া জিনিয়া অ্যাপ। বুধবার (১ অক্টোবর) দুপুরে এ্যাপসটির উদ্বোধন উপলক্ষ্যে নিজ কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এই কথাগুলো বলেন তিনি।

কমিশনার জানান, এই অ্যাপের মাধ্যমে নাগরিকরা সহজেই পুলিশের সহায়তা পাবে এবং বিভিন্ন জরুরি সেবার সাথে সরাসরি সংযুক্ত হতে পারবে। কমিশনার জানালেন, ১৬ অক্টোবর থেকে সিলেটের মোগলাবাজার থানায় অ্যাপটির কার্যক্রম শুরু হবে এবং একমাসের মধ্যে পুরো সিলেট শহরের সকল থানায় এটি চালু করা হবে। অ্যাপটি ব্যবহারকারীদের জন্য সহজে পুলিশের সাথে যোগাযোগের সুযোগ তৈরি করবে, বিশেষ করে এসওএস বাটন ব্যবহার করে যেকোনো বিপদে পুলিশের সহায়তা পাওয়া যাবে। একটি ক্লিকেই সংশ্লিষ্ট থানায় নোটিফিকেশন যাবে এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছাবে।

কমিশনার আরো জানালেন, জিনিয়া অ্যাপটি প্লে স্টোর ও আই স্টোরে পাওয়া যাবে এবং এটি সিলেটের সকল নাগরিকের জন্য একটি শক্তিশালী নিরাপত্তা টুল হয়ে উঠবে। অ্যাপটির মাধ্যমে জিডি, মামলা, তথ্য প্রদান, আইনি পরামর্শ সহ বিভিন্ন জরুরি সেবা পাওয়া যাবে। এছাড়া ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স সার্ভিস এবং যানজট সম্পর্কিত তথ্য সরবরাহ করা হবে।

সিলেটের নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে শহরের সিসিটিভি মনিটরিং ব্যবস্থার উন্নয়ন। কমিশনার জানিয়েছেন, পুরো শহরকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে এবং এআই ভিত্তিক এনালাইসিসের মাধ্যমে তা মনিটর করা হবে। এর ফলে শহরের প্রতিটি প্রান্তে পুলিশের নজরদারি থাকবে, বিশেষত স্কুলগামী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কমিশনার আরো জানান, বর্তমানে মোবাইল চুরি একটি বড় সমস্যা, তবে পুলিশের সক্ষমতা বাড়ানোর চেষ্টা চলছে এবং অপরাধীদের তথ্য জানাতে নাগরিকদের উৎসাহিত করছে।

কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, “আমরা পুলিশের আচরণগত পরিবর্তন নিয়ে কাজ করছি। একসময় সিলেটসহ বাংলাদেশের পুলিশ লন্ডন পুলিশের মতো হবে, আমি সেই স্বপ্ন দেখি।”

এছাড়া, ব্যাটারি চালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে জানিয়ে তিনি জানান, গত ৩ দিন ধরে আগের মতো নির্দিষ্ট সময় ও স্থানে অভিযান না করলেও, সন্ধ্যার পর বিভিন্ন স্থানে অভিযান চলছে।

সিলেটের নিরাপত্তা ব্যবস্থার এই নতুন দিগন্তটি নাগরিকদের জন্য এক নতুন আশার আলো নিয়ে আসবে, যা সমাজে অপরাধ দমন এবং জনগণের সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

অ্যাপের মাধ্যমে ভোট দিতে পারবেন প্রবাসীরা

0

আধুনিক ডেস্ক ::

প্রবাসী বাংলাদেশিরা পৃথিবীর যে দেশেই থাকুন না কেন, আধুনিক প্রযুক্তির সহায়তায় এবার তারা ভোট দেওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে নির্বাচন কমিশনের ইউটিউবে চ্যানেলে প্রবাসীদের উদ্দেশে এক ভিডিও বার্তা তিনি এ কথা বলেন। নির্বাচন কমিশনার বলেন, এ উদ্যোগ ‘দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক ঐতিহাসিক মাইলফলক’ হিসেবে চিহ্নিত হবে।

এ এম এম নাসির উদ্দিন বলেছেন, প্রথমবারের মত প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের ভোট প্রদানের সুযোগকে আধুনিক প্রযুক্তির সহায়তায় অনেক সহজ ও কার্যকর করা হচ্ছে। এটি আমাদের গণতান্ত্রিক অভিযাত্রার এক ঐতিহাসিক মাইলফলক।

তিনি জানান, প্রবাস থেকে ভোট দিতে হলে আউট অব কান্ট্রি ভোটিং এ রেজিস্ট্রেশন করতে হবে। এ লক্ষ্যে খুব শিগগির ‘পোস্টাল ভোট বিডি’ নামের একটা মোবাইল অ্যাপ চালু করা হবে।

নির্বাচন কমিশনার বলেন, আপনার মোবাইল ফোনে এই অ্যাপটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে ওখানে একটা ইন্সট্রাকশনাল ভিডিও থাকবে যেখানে আপনার প্রতিটি স্টেপে আপনার ইন্সট্রাকশন পাবেন। কি করতে হবে এ বিষয়ে আপনি জানতে পারবেন।

তিনি বলেন, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপসে আপনার রেজিস্ট্রেশনের সময় আপনাকে আপনার প্রয়োজন হবে এনআইডি কার্ড আপনার পাসপোর্ট ডিটেইলস লাগবে এবং প্রবাসে আপনার ঠিকানাটা দিতে হবে এই অ্যাপসের মাধ্যমে আপনার ফেস আইডেন্টিফিকেশন করতে হবে, লাইভনেস ডিটেকশন সম্পন্ন করতে হবে। এই কাজটি করার পরে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আপনার প্রবাসের ঠিকানায় আমাদের ব্যালট পেপার পৌঁছে যাবে এবং ব্যালট পেপার আমাদের এখানে ফিরতে যে ডাক যেটা ফেরত পাঠানোর জন্য যে খাম সেটা আপনার প্রবাসের ঠিকানায় পৌঁছে দেবে।

ভোট প্রদান করার কথা উল্লেখ করে তিনি বলেন, আপনি ভোট দেওয়ার পরে শুধু খামটি পোস্ট অফিসে পোস্ট করবেন। এটা যথাযথ স্থানে আমাদের প্রদত্ত ঠিকানায় পৌঁছে যাবে। আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন এবং প্রবাসী হয়ে থাকেন এবং ভোট দিতে আগ্রহী হন তাহলে অবশ্যই আপনাকে রেজিস্ট্রেশনের সুযোগটা নিতে হবে। আমরা আশা করবো আমাদের সব প্রবাসী ভাইবোন এই সুযোগটা কাজে লাগাবেন।

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

0

স্পোর্টস ডেস্ক ::

বিসিবির নির্বাচনে অংশ নিচ্ছেন না বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বুধবার (১ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এসে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তামিম। নির্বাচনের ভোট গ্রহণ হবে ৬ অক্টোবর। তার আগে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) থেকেই ক্রিকেটপাড়ায় এমন গুঞ্জন শোনা গেছে। গুঞ্জন নির্বাচনে সরকারি হস্তক্ষেপের প্রতিবাদে অন্তত ১০ থেকে ১২টি ক্লাবের প্রার্থীরা প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। এ ব্যাপারে মঙ্গলবার রাতে জরুরি সভায় বসছিলেন ক্লাবগুলোর প্রতিনিধিরা। তফসিল অনুযায়ী, আজই মনোনয়নপত্র প্রত্যাহারের দিন, আজই প্রকাশ করার কথা চূড়ান্ত প্রার্থী তালিকা।

মঙ্গলবার বিকেলে তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট থেকে উঠে আসা বিতর্কিত ১৫টি ক্লাবের কাউন্সিলর বা প্রতিনিধির নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদের করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি সৈয়দ হাসান যুবায়েরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার রুলসহ এ আদেশ দেন। এর পর থেকেই তামিমের মনোনয়নপত্র প্রত্যাহার নিয়ে গুঞ্জন শোনা যায়। জানা গেছে, আরও অনেকে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেন।

এর আগে গত ২১ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে জেলা, বিভাগ ও ক্লাব সংগঠকদের একটি পক্ষ নির্বাচনের জন্য জেলা ও বিভাগের কাউন্সিলরদের নাম পাঠানোয় সরকারি হস্তক্ষেপ ও বিসিবি সভাপতির ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছিলেন তামিম।

বুধবার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরুরও। এক্সিওম ক্রিকেটার্স থেকে বিসিবির পরিচালক পদে নির্বাচন করার কথা ছিল তাঁর। তিনি বলেছেন, ‘সরকারি হস্তক্ষেপের কারণে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।’