Homeসংবাদটাকার বিনিময়ে কমিটি গঠন,...

টাকার বিনিময়ে কমিটি গঠন, মধ্যনগর বিএনপির আহবায়কের বহিষ্কার দাবি

ধর্মপাশা – মধ্যানগর প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহবায়ক সুজন মিয়ার বিরুদ্ধে টাকার বিনিময়ে ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করছেন বলে অভিযোগ উঠেছে। 

এছাড়াও তিনি আওয়ামী লীগের লোকজকে টাকার বিনিময়ে কমিটিতে স্থান দেওয়ায় তাকে বহিষ্কার করার দাবি জানিয়েছে তৃনমুল বিএনপির নেতা কর্মীরা।

সুজন মিয়া তার লোকজন দিয়ে তৃনমূলের ত্যাগী নেতাদের বিরুদ্ধে গোপনে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করিয়েছে নিজের দোষ ঢাকার জন্য।  ষড়যন্ত্রমূলক মানববন্ধন ও গোপন সংবাদ সম্মেলনের বিরুদ্ধে  স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়াও জানিয়েছেন।

৩ নং ওয়ার্ড বিএনপির নেতা আবুল কাসেম ক্ষোভ প্রকাশ করে বলেন, ইউনিয়ন বিএনপির আহবায়ক সুজন একজন চিহ্নিত আওয়ামী দালাল ও প্রতারক। তিনি বিএনপিকে ধ্বংস করতে টাকার বিনিময়ে ওয়ার্ড কমিটিতে যুবলীগের পদধারী অনেককেই কমিটিতে ঢুকিয়েছেন। এছাড়াও সুচতুর সুজন মিয়া  আমাকে সহ আরো অনেককেই তিনি কৌশলে এডিট করে যুবলীগের কমিটিতে নাম ঢুকিয়েছে, যাতে করে ত্যাগী নেতাকর্মীদেরকে দূরে রাখা যায়।

একই ওয়ার্ডের ইসলাম উদ্দিন অভিযোগ করেন, সুজন আমার কাছ থেকে ১৫ হাজার টাকা নিয়েছে কমিটিতে রাখবে বলে।

পাশের ওয়ার্ডের খায়রুল বলেন, সুজন আমার কাছ থেকেও ২৫ হাজার টাকা নিয়েছিল পদ দেওয়ার কথা বলে। পরে বেশি টাকা পেয়ে অন্যজনকে সেই পদ দিয়েছে। পরে আমি অনেক চেষ্ঠার পর তার কাছ থেকে আমার টাকা উদ্ধার করেছি।

ধানের শীষের  সাবেক চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম বলেন, আহবায়ক সুজন আওয়ামী লীগের দোসর। আমার নির্বাচনে তিনি ধানের শীষের হয়ে কাজ করেননি, বরং বিরোধিতা করেছিলেন।

উপজেলা আহবায়ক কমিটির সদস্য সানোয়ার হোসেন অভিযোগ করে বলেন, সুজন মিয়া কৌশলে বিএনপির বড় ক্ষতি করছে। সে আওয়ামী লীগের অনুসারীদের দিয়ে বিভিন্ন ওয়ার্ড কমিটি করেছে। এ ছাড়াও তিনি টাকার বিনিময়ে অযোগ্যদের পদ পদবী দিয়েছেন। এমন প্রমাণও আমাদের কাছে অনেক রয়েছে।

৮ নং ওয়ার্ড বিএনপির নেতা জুলহাস ও গুলেনুর বলেন, সুজন অতীতে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিল। এখন আওয়ামী অনুসারী সাংবাদিকদের ব্যবহার করে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে।

তারা বিএনপির ত্যাগী নেতা-কর্মীদের উদ্দেশ্য করে আরও বলেন, প্রকৃত বিএনপির কর্মীরা এই ষড়যন্ত্রে বিভ্রান্ত হবে না। বিএনপি সবসময় ঐক্যবদ্ধ থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাচ্ছে এবং চালিয়ে যাবে।

বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বিএনপি নেতাকর্মীরা অবিলম্বে মিথ্যা ষড়যন্ত্রমূলক মানববন্ধন ও সংবাদ সম্মেলনের প্রতিবেদন প্রত্যাহার এবং আওয়ামী দালাল সুজন মিয়াকে দল থেকে বহিষ্কারের দাবি জানান।

এ ব্যাপারে বংশকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহবায়ক সুজন মিয়াকে একাধিকবার ফোন করলেও তিনি কল রিসিভ করেন নি। 

মধ্যনগর উপজেলা বিএনপির ১ নং যুগ্ন  আহবায়ক মোহাম্মদ আব্দুল কাইয়ুম মজনু বলেন,  তার বিরুদ্ধে টাকার বিনিময়ে কমিটি দেওয়া ও আওয়ামী লীগের লোকজন কমিটিতে স্থান দেওয়ার অনেক  অভিযোগ শুনেছি। তবে এসব বিষয়ে তদন্ত করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

spot_img

Most Popular

আরও পড়ুন

কোম্পানীগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা ২৯ জুলাই, সময়সূচি প্রকাশ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার...

অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব সম্পন্ন

আধুনিক ডেস্ক :: বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন (বিএএ) আয়োজিত ২১তম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি...

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

আধুনিক ডেস্ক ::দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার...

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার

আধুনিক ডেস্ক :: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। অসুস্থতার কারণ দেখিয়ে...

spot_img

পড়ুন

কোম্পানীগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা ২৯ জুলাই, সময়সূচি প্রকাশ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার তারিখ, সময়, স্থান এবং প্রয়োজনীয় নির্দেশনা জানানো হয়েছে। শনিবার (২৫ জুলাই) উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে...

অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব সম্পন্ন

আধুনিক ডেস্ক :: বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন (বিএএ) আয়োজিত ২১তম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৬-এর সিলেট আঞ্চলিক পর্ব সম্পন্ন হয়েছে। শুক্রবার সিলেট সরকারি মহিলা কলেজে আঞ্চলিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংগীতের মাধ্যমে সূচিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর...

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

আধুনিক ডেস্ক ::দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার বিকেল ৫টার দিকে জাতীয় সংসদে জরুরি সংবাদ সম্মেলন এ কথা জানান তিনি। স্পিকার হাফিজ উদ্দিন বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্বাক্ষর করা পদত্যাগপত্র আজ বিকেল ৫টা ১ মিনিটে আমার কাছে জমা দেওয়া হয়েছে।...

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার

আধুনিক ডেস্ক :: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। অসুস্থতার কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। শুক্রবার বিকেল ৫টার দিকে জাতীয় সংসদে জরুরি সংবাদ সম্মেলন এ কথা জানান তিনি। স্পিকার হাফিজ উদ্দিন বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্বাক্ষর করা পদত্যাগপত্র বিকেল...

৬০ দেশের ওপর নতুন শুল্ক যুক্তরাষ্ট্রের, বাংলাদেশের ওপর ১০ শতাংশ

আধুনিক ডেস্ক ::বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। জোরপূর্বক শ্রমবিরোধী নিষেধাজ্ঞা কার্যকরে ব্যর্থতার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নতুন এই শুল্ক আরোপ করল। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টারের এক নোটিশে নতুন এই শুল্ক ঘোষণা করা হয়। ঘোষিত শুল্কের হার ১০ থেকে...

ওমরাহ করতে যাওয়ার পথে সৌদি আরবে দুই ছেলে–মেয়েসহ বাংলাদেশি নারী নিহত

আধুনিক ডেস্ক :: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি এক নারী ও তাঁর দুই ছেলে–মেয়ে নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তাঁর স্বামী ও আরেক ছেলে। গতকাল বৃহস্পতিবার রাজধানী রিয়াদ থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, তানিয়া তাহমিনা (৪৫), তার ছেলে তাজবিক (১৯) ও মেয়ে সাদাফ...

শাবিপ্রবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আকতারুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ আকতারুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। শুক্রবার (২৪ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক শোকবার্তায়...

গোলাপগঞ্জে সাবেক ছাত্রদল নেতা টিপুর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

গোলাপগঞ্জ প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক প্রভাবশালী নেতা এমদাদ হোসেন টিপু। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় স্থানীয় একটি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় এমদাদ হোসেন টিপু আগামী উপজেলা নির্বাচনে বিএনপি মনোনীত (সম্ভাব্য) চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতার কথা...

কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি মোহাম্মদ উছমান গনি

কোম্পানিগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে মোহাম্মদ উছমান গনিকে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মোহাম্মদ যাবের সাদেক স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে কোম্পানীগঞ্জ থানার ওসি হিসেবে পদায়ন করা হয়। মোহাম্মদ উছমান গনি শেরপুর জেলার নকলা উপজেলার পূর্ব চিথলীয়া গ্রামের বাসিন্দা।...

গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে চিঠি জামায়াতের

আধুনিক ডেস্ক :: সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ার পর সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বুধবার দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বহিষ্কারের সিদ্ধান্ত বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) চিঠি দিয়ে অবহিত করেছে দলটি। চিঠিতে জামায়াত বলেছে, সম্প্রতি সাতক্ষীরা–৪...

ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার

আধুনিক ডেস্ক :: পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদা ৩ জনসহ বাহিনীর ১৭ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি...

শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

আধুনিক ডেস্ক :: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গোপন ফোনালাপের বিষয়টি সামনে আসার পর কয়েক সপ্তাহ ধরে এ সম্ভাবনা আরও প্রবল হয়েছে বলে জানিয়েছে সূত্রগুলো। ২০২৩ সালের এপ্রিলে দায়িত্ব নেন সাহাবুদ্দিন। তিনিই একমাত্র ব্যক্তি, যিনি...