Homeজাতীয়হাসিনা মানবজাতির কলঙ্ক, তাকে...

হাসিনা মানবজাতির কলঙ্ক, তাকে ক্ষমা করা যাবে না: মির্জা ফখরুল

২০২৪ সালের জুলাই–আগস্ট মাসের আন্দোলনে গুলি করে মানুষ হত্যার পর পুড়িয়ে দেওয়ার ঘটনা উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘হাসিনা মানবজাতির কলঙ্ক। তাকে কোনো দিন ক্ষমা করা যাবে না। হাসিনা মায়েদের একটা কলঙ্ক। আমাদের প্রথম কাজ হবে, এদের বিচার করা।’রোববার (২০ জুলাই) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধির পাশে ‘গণ–অভ্যুত্থান ২০২৪ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা; সবুজ পল্লবে স্মৃতি অম্লান’ শীর্ষক এক অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা বলেন মির্জা ফখরুল। জুলাই গণ–অভ্যুত্থানে শহীদদের স্মরণে বৃক্ষরোপণের এই কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দল ও আমরা বিএনপি পরিবার।

অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেন, ‘আমাদের প্রথম কাজ হবে, এদের বিচার করা। দ্বিতীয় কাজ হলো, পরিবারগুলোর পুনর্বাসনের ব্যবস্থা করা। যাঁরা আহত হয়ে আছে চোখ হারিয়েছেন, তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করা। এটা না হলে ভবিষ্যৎ এবং জাতি আমাদের ক্ষমা করবে না।’

শহীদ ও আহত পরিবারের পাশে দাঁড়াতে বিএনপির পক্ষ থেকে একটি ফান্ড গঠন করা হবে বলেও জানান মির্জা ফখরুল। তিনি বলেন, ‘আমরা দলের পক্ষ থেকে একটা ফান্ড রেইজ করব। এসব পরিবারকে আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করব। ইতিমধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান “আমরা বিএনপি পরিবার” সংগঠনের মাধ্যমে কাজটি করছেন।’

মির্জা ফখরুল বলেন, ‘ভিন্ন মত থাকবে। বহুমাত্রিক মত থাকবে। কেউ গণতন্ত্রে বিশ্বাস করবে। কেউ সমাজতন্ত্রে বিশ্বাস করবে। সবগুলোকে মিলিয়ে একটা রেইনবো স্টেট নির্মাণ করতে অনেক আগেই খালেদা জিয়া স্বপ্ন দেখেছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৩১ দফা দিয়েছেন। বর্তমানে সংস্কারের যে প্রস্তাব আসছে, তার প্রতিটি প্রস্তাব ২০২২ সালে দিয়েছিল বিএনপি।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা কতজন শহীদ হয়েছেন, কতজন নিহত হয়েছেন, আমরা কত ত্যাগ স্বীকার করেছি, কারা কী কাজ করেছি, এই বিতর্কে যেতে চাই না। কারণ ওটা মনে হয় স্বার্থপরতার একটা ব্যাপার আছে। আমার দায়িত্ব হচ্ছে জাতিকে ওপরে তুলতে হবে। যে প্রাণগুলো গেছে, যে জীবনগুলো গেছে, তাঁরা কিন্তু ঘোষণা দিয়েছেন আমরা এই ফ্যাসিস্টকে সরাব, জাতিকে স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করব। সে জন্য লক্ষ্য একটাই, আমরা একটা সত্যিকার অর্থে উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা নতুন বাংলাদেশ চাই, পরিবর্তন চাই, আমরা আর দুর্নীতি চাই না, ঘুষ চাই না, হত্যা চাই না, নির্যাতন চাই না। মানুষ যেন স্বাধীনভাবে স্বস্তি নিয়ে চলতে পারে, সে ধরনের রাষ্ট্র চাই।’

২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের একটা সরকার তৈরি করতে পারব বলেও আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল। নির্বাচিত ওই সরকার শহীদদের মূল্যায়ন করবে, মর্যাদা দেবে, বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠান শেষে জিয়া উদ্যানে জুলাই শহীদদের নামে প্রায় এক শ গাছ লাগানো হয়। প্রতিটি গাছে শহীদের নামফলক ঝুলিয়ে দেওয়া হয়। ‘আমরা বিএনপি পরিবার’ ও কৃষক দলের পক্ষ থেকে জানানো হয়, সারা দেশে তারা দশ লাখের মতো গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে।

spot_img

Most Popular

আরও পড়ুন

অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব সম্পন্ন

আধুনিক ডেস্ক :: বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন (বিএএ) আয়োজিত ২১তম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি...

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

আধুনিক ডেস্ক ::দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার...

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার

আধুনিক ডেস্ক :: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। অসুস্থতার কারণ দেখিয়ে...

৬০ দেশের ওপর নতুন শুল্ক যুক্তরাষ্ট্রের, বাংলাদেশের ওপর ১০ শতাংশ

আধুনিক ডেস্ক ::বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ...

spot_img

পড়ুন

অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব সম্পন্ন

আধুনিক ডেস্ক :: বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন (বিএএ) আয়োজিত ২১তম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৬-এর সিলেট আঞ্চলিক পর্ব সম্পন্ন হয়েছে। শুক্রবার সিলেট সরকারি মহিলা কলেজে আঞ্চলিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংগীতের মাধ্যমে সূচিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর...

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

আধুনিক ডেস্ক ::দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার বিকেল ৫টার দিকে জাতীয় সংসদে জরুরি সংবাদ সম্মেলন এ কথা জানান তিনি। স্পিকার হাফিজ উদ্দিন বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্বাক্ষর করা পদত্যাগপত্র আজ বিকেল ৫টা ১ মিনিটে আমার কাছে জমা দেওয়া হয়েছে।...

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার

আধুনিক ডেস্ক :: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। অসুস্থতার কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। শুক্রবার বিকেল ৫টার দিকে জাতীয় সংসদে জরুরি সংবাদ সম্মেলন এ কথা জানান তিনি। স্পিকার হাফিজ উদ্দিন বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্বাক্ষর করা পদত্যাগপত্র বিকেল...

৬০ দেশের ওপর নতুন শুল্ক যুক্তরাষ্ট্রের, বাংলাদেশের ওপর ১০ শতাংশ

আধুনিক ডেস্ক ::বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। জোরপূর্বক শ্রমবিরোধী নিষেধাজ্ঞা কার্যকরে ব্যর্থতার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নতুন এই শুল্ক আরোপ করল। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টারের এক নোটিশে নতুন এই শুল্ক ঘোষণা করা হয়। ঘোষিত শুল্কের হার ১০ থেকে...

ওমরাহ করতে যাওয়ার পথে সৌদি আরবে দুই ছেলে–মেয়েসহ বাংলাদেশি নারী নিহত

আধুনিক ডেস্ক :: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি এক নারী ও তাঁর দুই ছেলে–মেয়ে নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তাঁর স্বামী ও আরেক ছেলে। গতকাল বৃহস্পতিবার রাজধানী রিয়াদ থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, তানিয়া তাহমিনা (৪৫), তার ছেলে তাজবিক (১৯) ও মেয়ে সাদাফ...

শাবিপ্রবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আকতারুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ আকতারুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। শুক্রবার (২৪ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক শোকবার্তায়...

গোলাপগঞ্জে সাবেক ছাত্রদল নেতা টিপুর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

গোলাপগঞ্জ প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক প্রভাবশালী নেতা এমদাদ হোসেন টিপু। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় স্থানীয় একটি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় এমদাদ হোসেন টিপু আগামী উপজেলা নির্বাচনে বিএনপি মনোনীত (সম্ভাব্য) চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতার কথা...

কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি মোহাম্মদ উছমান গনি

কোম্পানিগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে মোহাম্মদ উছমান গনিকে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মোহাম্মদ যাবের সাদেক স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে কোম্পানীগঞ্জ থানার ওসি হিসেবে পদায়ন করা হয়। মোহাম্মদ উছমান গনি শেরপুর জেলার নকলা উপজেলার পূর্ব চিথলীয়া গ্রামের বাসিন্দা।...

গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে চিঠি জামায়াতের

আধুনিক ডেস্ক :: সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ার পর সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বুধবার দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বহিষ্কারের সিদ্ধান্ত বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) চিঠি দিয়ে অবহিত করেছে দলটি। চিঠিতে জামায়াত বলেছে, সম্প্রতি সাতক্ষীরা–৪...

ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার

আধুনিক ডেস্ক :: পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদা ৩ জনসহ বাহিনীর ১৭ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি...

শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

আধুনিক ডেস্ক :: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গোপন ফোনালাপের বিষয়টি সামনে আসার পর কয়েক সপ্তাহ ধরে এ সম্ভাবনা আরও প্রবল হয়েছে বলে জানিয়েছে সূত্রগুলো। ২০২৩ সালের এপ্রিলে দায়িত্ব নেন সাহাবুদ্দিন। তিনিই একমাত্র ব্যক্তি, যিনি...

মধ্যনগরে ইয়াবা সহ মাদক কারবারি আটক

ধর্মপাশা - মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের গোলগাঁও বাজার এলাকা গত মঙ্গলবার রাতে মো. জুয়েল মিয়া (২২) নামের এক মাদকব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মধ্যনগর পুলিশ। তাঁর বাড়ি উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের শ্রীপুর গ্রামের মোঃ শাহেদ বাদশার ছেলে। মধ্যনগর থানা পুলিশ সূত্রের জনাযায়,গত মঙ্গলবার দিবাগত রাত ২টার...