Homeসংবাদনারী দিবস নিয়ে শাবিপ্রবি...

নারী দিবস নিয়ে শাবিপ্রবি শিক্ষার্থীদের ভাবনা

মাঈন উদ্দিন, শাবি:

আজ ৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। ২০২৫ সালের এই দিনে দিবসটির ১১৪ বছর পূর্ণ হচ্ছে। এবার জাতিসংঘ দিবসটির যে প্রতিপাদ্য নির্ধারণ করেছে, ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন-নারী ও কন্যার উন্নয়ন’।নারী দিবস নিয়ে ভিন্ন ভিন্ন ভাবনা রয়েছে নানা মহলে। তবে এবার জানবো নারীদের নিয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের ভাবনা ও প্রত্যাশার বাণী। আন্তর্জাতিক নারী দিবসে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের ভাবনা তুলে ধরেছেন আধুনিক কাগজের শাবিপ্রবি প্রতিনিধি মাঈন উদ্দিন।

“নারীর প্রতি সহিংসতা বন্ধ হোক”

১৯৭৫ সাল থেকে প্রতিবছর ৮ মার্চ বিশ্বজুড়ে উদ্‌যাপিত হয় আন্তর্জাতিক নারী দিবস। এই দিনটি বিশ্বজুড়ে নারীর অধিকার আদায়ের প্রতীক।
লিঙ্গবৈষম্য দূর করে নারীর প্রতি সম্মান ও সমানাধিকারের বার্তা জানাতেই দিবসটি উদ্‌যাপিত হয়।আন্তর্জাতিক নারী দিবস আগে আন্তর্জাতিক কর্মজীবী নারী দিবস নামে পরিচিত ছিল। বিংশ শতাব্দীর গোড়ার দিকে নারীর অধিকার, বিশেষ করে ভোটাধিকার প্রচারের প্রচেষ্টার মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস (IWD) পালিত হয় ।
আন্তর্জাতিক নারী দিবসের ওয়েবসাইট অনুসারে বেগুনি, সবুজ এবং সাদা হল আন্তর্জাতিক নারী দিবসের রঙ।”বেগুনি রঙ দিয়ে ন্যায়বিচার এবং মর্যাদাকে বোঝানো হয়। সবুজ আশার প্রতীক; আর সাদা বিশুদ্ধতার। পৃথিবীর অনেক দেশে আন্তর্জাতিক নারী দিবস আনুষ্ঠানিক ভাবে সরকারি ছুটির দিন হিসেবে পালিত হয়। তাইতো ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’ প্রতিপাদ্য নিয়ে বিশ্বজুড়ে আজ উদ্‌যাপিত হচ্ছে দিবসটি। নারী দিবসে আমাদের অঙ্গীকার হোক, নারীর প্রতি সহিংসতা বন্ধ করা, তাদের অধিকার রক্ষা করা এবং একটি সমতাপূর্ণ সমাজ গড়ে তোলা।
_সুষ্মিতা ভট্টাচার্য্য মৌ,
সভাপতি তরুণ কলাম লেখক ফোরাম
শাবিপ্রবি।

“আট বছরের বাচ্চা মেয়েটিও পুরুষত্বের হিংস্রতার শিকার হয়!”
“নারী দিবস নিয়ে কিছু লিখতে গেলেও দম বন্ধ হয়ে আসে!”

নারী, যার সাথে নাড়ির বাঁধন। নারী, যার সাথে মা জড়িত! নাড়ির বাঁধন ছিন্ন করে পৃথিবীতে আসা আট বছরের বাচ্চা মেয়েটি, যে এখনো নারী হয়ে ওঠার অর্থও বোঝে না! সেই শিশুটিও যখন পুরুষত্বের হিংস্রতার শিকার হয়, তখন নারী দিবস নিয়ে কিছু লিখতে গেলেও দম বন্ধ হয়ে আসে! যে নারী আজ তার নাড়ি ছেঁড়া ছোট্ট মেয়েটার লাশ হাতে নিয়ে নিথর দাঁড়িয়ে আছে— সেই নারী কে বিশ্ব নারী দিবসের শুভেচ্ছা! নারী মানে কি শুধুই ত্যাগস্বীকার?
তবে এই একটাই চাওয়া— যেন আর কোনো নারীকে এ ধরনের ত্যাগ স্বীকার করতে না হয়! বিশ্ব নারী দিবসের শুভেচ্ছা।
_রাহাতুল জান্নাত
নৃবিজ্ঞান বিভাগ, শাবিপ্রবি।

“আধুনিকতার নামে নারীদের কলঙ্কিত করছে”

পুরুষতান্ত্রিক সমাজে নারীদের মধ্যে ভয় ও অধিকার হারানোর শঙ্কা থাকে।  কিন্তু এই শঙ্কা কি থেমে আছে —থেমে নেই। চারদিকে নারীদের অবমূল্যায়নই যেন আধুনিকতার নামে নারীদের কলঙ্কিত করছে। চারদিকে নারী- শিশু- ধর্ষণ , হত্যা, নির্যাতন  ও অবলীলায় নারীদের প্রতি কুরুচিপূর্ণ আচরণ যেন নিত্যদিনের ভোগান্তিতে নারীদের পথ রুদ্ধ করছে। “বিশ্বে যা- কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী,  অর্ধেক তার নর।”  কাজী নজরুল ইসলাম তার ‘নারী’ কবিতার সেই নারীদেরকে আমরা মূল্যায়ন করতে পুরোপুরি ব্যর্থ। আমাদের দেশ তথাপি বিশ্বের কোন প্রান্তে যেন এই রকম শিশু ধর্ষণ না হয়, নারী ধর্ষণ না হয়,  নারী-শিশুদের -হত্যা,নির্যাতন না হয়,  সর্বোপরি নারীদের বাঁচার অধিকার নিশ্চিত হয়। নারীরাও যেন বলতে পারে – আমরা অধিকার পেয়েছি- সমাজে নির্ভয়ে চলার অধিকার, বাঁচার অধিকার। নারীদের সেই করুণ আর্তনাদ ও সমাজে শোষিত, ঘৃণ্য চিৎকার না আসাটাই নারীদের  সুস্থ ও সুন্দর ভাবে বাচাঁর অধিকার। 

_মোঃ আসাদুল হক আসাদ 
নৃবিজ্ঞান বিভাগ, শাবিপ্রবি।

“বৈষম্যহীন হউক নারীর পথ”

প্রাকৃতিক রূপবৈচিত্র্যে ভরা আমাদের এই ভূখন্ড। এই ভূখন্ডে সংগ্রাম, ঐতিহ্যে সকল ক্ষেত্রে নারীর ভূমিকা অনস্বীকার্য। মহান মুক্তিযুদ্ধ থেকে ২৪ এর গণঅভ্যুত্থানে আমাদের নারীরা ছিলো সম্মুখ যোদ্ধা। মুক্তির সংগ্রামে তারা ছিলো অগ্রগামী।বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তারা ছিলো অকুতোভয় যোদ্ধা।সকল অন্যায়,বৈষম্যের বিরুদ্ধে পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে গেছে অবিরাম। পারিবারিক, সামাজিক, রাজনৈতিক কিংবা অর্থনৈতিক পরিমন্ডলে সবখানেই আগের চেয়ে বহুগুণে বেড়েছে নারীর ভূমিকা।তবে পুরোপুরি সুগম হয়নি নারীর পথ।পুরুষশাষিত একটা নারীকে এখনো দেখছে অবহেলা,অবজ্ঞার চোখে।
মূলত নারী দিবস হচ্ছে জাতি,গোষ্ঠী, সাংস্কৃতিক,রাজনৈতিকসহ সবক্ষেত্রে বৈষম্যহীনভাবে নারীর অর্জনকে মর্যাদা দেওয়ার দিন।
_আশিকুর রহমান আশিক
বাংলা বিভাগ, শাবিপ্রবি।

spot_img

Most Popular

আরও পড়ুন

বৃন্দাবন সরকারি কলেজ বাসে শিক্ষার্থীদের সঙ্গে হামলার অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের শিক্ষার্থীদের বহনকারী বাসে অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ...

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

আধুনিক ডেস্ক :: যুক্তরাষ্ট্রে বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া স্থগিত...

সিলেট সীমান্তে ৪৬ লাখ ৮২ হাজার টাকার চোরাচালান পণ্য আটক

গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় জিরা, গরু,...

শাবিপ্রবিতে ছাত্রদল নেতার সরকারের অগ্রযাত্রা শীর্ষক লিফলেট বিতরণ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘বাংলাদেশ সরকার: প্রথম ১৮০...

spot_img

পড়ুন

বৃন্দাবন সরকারি কলেজ বাসে শিক্ষার্থীদের সঙ্গে হামলার অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের শিক্ষার্থীদের বহনকারী বাসে অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের অভিযোগ, কলেজ বাসটি প্রতিদিনের মতো কলেজ থেকে আউশকান্দির উদ্দেশ্যে যাওয়ার সময় নবীগঞ্জ সদর হাসপাতাল ও সিএনজি স্টেশন সংলগ্ন এলাকায় একটি মিশুক/ব্যাটারিচালিত রিকশা বাসের সামনে চলে আসে। শিক্ষার্থীদের দাবি, বাসচালক দীর্ঘ সময় হর্ন দিলেও মিশুক চালক...

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

আধুনিক ডেস্ক :: যুক্তরাষ্ট্রে বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া স্থগিত রাখার ট্রাম্প প্রশাসনের নীতি বাতিল করেছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর আইনগত এখতিয়ারের সীমা ছাড়িয়ে ওই নীতি নেওয়া হয়েছিল। ম্যানহাটানের মার্কিন ডিস্ট্রিক্ট আদালতের বিচারক জ্যানেট ভার্গাস শুক্রবার এ নীতি বাতিল করে রায়...

সিলেট সীমান্তে ৪৬ লাখ ৮২ হাজার টাকার চোরাচালান পণ্য আটক

গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় জিরা, গরু, মহিষ, চকলেট, কম্বল, রসুন, সুপারি, চা পাতা ও অবৈধ বালু-পাথরসহ বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। আটক করা এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ৪৬ লাখ ৮২ হাজার টাকা। শুক্রবার (২১ আগস্ট) গোপন সংবাদের...

শাবিপ্রবিতে ছাত্রদল নেতার সরকারের অগ্রযাত্রা শীর্ষক লিফলেট বিতরণ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘বাংলাদেশ সরকার: প্রথম ১৮০ দিনের ঐতিহাসিক অগ্রযাত্রা’ শীর্ষক লিফলেট বিতরণ ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২০ আগস্ট) দুপুর ১টায় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলামের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে এ কর্মসূচি পালন করেন কয়েকজন নেতাকর্মী। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ...

ধর্মপাশায় পলাতক আসামি গ্রেপ্তার

ধর্মপাশা-মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সামনের সড়ক থেকে বৃহস্পতিবার সকালের দিকে জানু মিয়া (৩৭) নামের পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেখইজোড়া গ্রামে। ধর্মপাশা থানার এএসআই নূরুল আমিন বলেন, উপজেলার বেখইজোড়া গ্রামের জানু মিয়ার বিরুদ্ধে...

২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শাবিপ্রবি দিক থিয়েটারের ‎

শাবিপ্রবি প্রতিনিধি‎: নানা আয়োজনের মধ্য দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নাট্যবিষয়ক সংগঠন দিক থিয়েটারের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। ‎‎মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি সেন্টার থেকে একটি র‍্যালি বের করেন সংগঠনের কর্মীরা। ‎ র‍্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে...

এমসি কলেজের রসায়ন বিভাগের শতবর্ষ উদযাপন উপলক্ষে র‌্যালি

আধেুনিক ডেস্ক :: সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের রসায়ন বিভাগের শতবর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) কেমিস্ট্রি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে র‌্যালিটি রসায়ন বিভাগ থেকে বের হয়ে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিভাগে এসে শেষ হয়। র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসি...

শাবিতে পর্দা উঠল ‘আশরাফুলের সহায়তায়’ চ্যারিটি ফুটবল টুর্নামেন্টের

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) লোক প্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থী আশরাফুলের চিকিৎসায় সহায়তার লক্ষ্যে শুরু হয়েছে ‘আশরাফুলের সহায়তায়’ পাঁচ-এ-সাইড চ্যারিটি ফুটবল টুর্নামেন্ট। সোমবার (১৭ আগস্ট) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া সংগঠন স্পোর্টস শাবিপ্রবির উদ্যোগে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো....

কিশোরীকে ধর্ষণের সাজা ‘কানে ধরিয়ে উঠবস’

,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা ধামাচাপা দিতে স্থানীয়ভাবে সালিস বসিয়ে অভিযুক্ত যুবককে মাত্র সাতবার ‘কান ধরিয়ে উঠবস’ করিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবার এই ‘প্রহসনের বিচার’ প্রত্যাখ্যান করে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছে। সোমবার...

গোলাপগঞ্জে দুর্বৃত্তদের আগুনে পুড়ল বসত ঘর,ক্ষতি ২০লক্ষাধিক টাকাঘটনাস্থল পরিদর্শনে এমপি ইমরান

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে দুর্বৃত্তদের আগুনে পুড়লো বসতঘর।সোমবার ভোরে আমুড়া ইউনিয়নের ধারাবহর গ্রামের মান্না আহমদের বা‌ড়িতে এ ঘটনা ঘটে। এসময় অগ্নিকাণ্ডের ঘটনায় বসত ঘরের ৬টি রুমসহ ঘরের ভেতরে থাকা সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফয়ায়ার সা‌র্ভিসের লোকজন আসার আগেই পুরো ঘর ভস্মীভূত হয়ে যায়। এতে ক্ষয়ক্ষতি...

উচ্চশিক্ষায় ডিজিটাল রূপান্তরে ঢাকায় ‘কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬’ অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: উচ্চশিক্ষায় প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করার লক্ষ্যে রাজধানীতে ‘কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) ঢাকার শেরাটন হোটেলে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) আয়োজনে এই ফোরাম অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক এই ফোরামটি আয়োজনে যৌথভাবে সহযোগিতা করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন...

শাবিপ্রবিতে নীলফামারী স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন’র আত্মপ্রকাশ: সভাপতি ফাহিম, সম্পাদক আরিফ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জেলাভিত্তিক সংগঠন ‘দিনাজপুর-নীলফামারী স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন’ ভেঙে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে ‘নীলফামারী স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন’। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম শাহরিয়ার এবং সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফ হোসাইন। শনিবার (১৫ আগস্ট)...