Homeক্যাম্পাসমুরারিচাঁদ কবিতা পরিষদের ১৪তম...

মুরারিচাঁদ কবিতা পরিষদের ১৪তম কমিটির আত্মপ্রকাশ, সভাপতি-মিলাদ ও সাধারণ সম্পাদক সজিব‎


‎এমসি কলেজ প্রতিনিধি:
‎
‎সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের অন্যতম সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন মুরারিচাঁদ কবিতা পরিষদের (মুকপ) ১৪তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মো. মিলাদ আহমেদকে সভাপতি, মো. আব্দুল কাদের সজিবকে সাধারণ সম্পাদক এবং শাহনূর আলম মাহিরকে সাংগঠনিক সম্পাদক করে ২০২৬-২৭ মেয়াদের ১৪তম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
‎
‎
‎সোমবার (৫ অক্টোবর) বিকেলে এমসি কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে মুকপ আয়োজিত পঞ্চম ‘শরৎ কবিতা উৎসব-১৪৩৩’-এর সমাপনী পর্বে ২০২৬-২৭ মেয়াদের নতুন এ কমিটি ঘোষণা করা হয়।
‎
‎অনুষ্ঠানে ১৩তম কমিটির সভাপতি মোহাম্মদ আলী জাবের তালুকদারের সমাপনী বক্তব্যের পর নতুন কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।
‎
‎দায়িত্বপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক সুনীল ইন্দু অধিকারী, সহযোগী অধ্যাপক অঘ্রাতা সৌরভ ও সহযোগী অধ্যাপক মনিষা রাণী দাসের সুপারিশের ভিত্তিতে প্রস্তাবিত কমিটিতে অনুমোদন দেন এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহাম্মদ।
‎
‎এক বছর মেয়াদি নতুন কমিটিতে সহ-সভাপতি হয়েছেন চৌধুরী নাফিসা, সহ-সাধারণ সম্পাদক ইউসুফ আল আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক শ্রুতি ঘোষ, অর্থ সম্পাদক মার্জিয়া সুলতানা নাজিয়া এবং সহ-অর্থ সম্পাদক বিউটি আক্তার সুমা।
‎
‎এ ছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন পায়েল মিয়া, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজওয়ান আহমেদ জয়, আবৃত্তি ও কর্মশালা বিষয়ক সম্পাদক রুপা আক্তার এবং সহ-আবৃত্তি ও কর্মশালা বিষয়ক সম্পাদক সাবিকুননাহার লুবনা। দপ্তর সম্পাদক হয়েছেন মাহবুবা জান্নাত তাহা এবং সহ-দপ্তর সম্পাদক লাইলা মোবারাকা মুসাম্মা।
‎
‎সিনিয়র কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সিজান শেখ, আহমেদ হাসান মান্না, ওমা দেব ও স্বর্ণা দাস। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন প্রাপ্তি রানী দাস, শাস্তা রাণী দাস, ইয়াসিন তানহা, তাহসিন ও রিয়াজুল হক।
‎
‎উল্লেখ্য, ‘অখণ্ড পৃথিবী অসীম কবিতা’ স্লোগানকে ধারণ করে ২০১১ সালে মুরারিচাঁদ কবিতা পরিষদের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি প্রতিবছর ‘৫২ প্রশ্নে ২১’ পুরস্কার কুইজ প্রতিযোগিতা, মুরারিচাঁদ কলেজ বইমেলা, ‘শরৎ কবিতা উৎসব’ এবং ক্যাম্পাসের সাহিত্যপত্র ‘ত্রৈমাসিক জাগরণ’ প্রকাশসহ বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
‎
‎এ ছাড়া জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন, সাহিত্যবিষয়ক কর্মশালা, কবিতা ও আবৃত্তি অনুষ্ঠানসহ নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে এমসি কলেজ ক্যাম্পাসে সাহিত্য ও সংস্কৃতিচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে মুরারিচাঁদ কবিতা পরিষদ।
‎

spot_img

Most Popular

আরও পড়ুন

শাবিপ্রবি’র ক্যানসার আক্রান্ত শিক্ষার্থীর চিকিৎসায় ‘রিম মিউজিক্যাল ক্লাব’-এর কনসার্ট

শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের...

লাখাইয়ে বৃদ্ধা মায়ের খোঁজ নেয় না সন্তানরা, আশ্রয়হীন অবস্থায় বৃদ্ধ ফুলবানু

নাজিম উদ্দিন , লাখাই: যে মা সন্তানদের জন্ম দিয়ে লালন পালন করে...

মধ্যনগরে চান্দিনা ভিটের লীজমানি আদায়ে ক্যাম্পেইন

ধর্মপাশা -মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় সরকারি লিজকৃত ভিটের রাজস্ব (লীজমানি) আদায়ে...

নিউট্রিনো কণা শনাক্ত করে পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

আধুনিক ডেস্ক :: চলতি বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস...

spot_img

পড়ুন

শাবিপ্রবি’র ক্যানসার আক্রান্ত শিক্ষার্থীর চিকিৎসায় ‘রিম মিউজিক্যাল ক্লাব’-এর কনসার্ট

শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের ২০১৭–১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশরাফুলের ক্যানসার চিকিৎসার সহায়তায় এক মানবিক সংগীত সন্ধ্যার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন 'রিম মিউজিক্যাল ক্লাব'। শুক্রবার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ফুডকোর্ট প্রাঙ্গণে "অ্যাকুস্টিক শো: চ্যারিটি ফর আশরাফুল" শীর্ষক এই চ্যারিটি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের...

লাখাইয়ে বৃদ্ধা মায়ের খোঁজ নেয় না সন্তানরা, আশ্রয়হীন অবস্থায় বৃদ্ধ ফুলবানু

নাজিম উদ্দিন , লাখাই: যে মা সন্তানদের জন্ম দিয়ে লালন পালন করে বড় করেছেন, জীবনের দীর্ঘ সময় সন্তানদের জন্য কষ্ট করেছেন বয়সের ভারে নুয়ে পড়া সেই মায়েরই আজ ঠাঁই নেই নিজের সন্তানদের ঘরে। আশ্রয়ের সন্ধানে মানুষের দ্বারে দ্বারে থানায় ঘুরছেন হবিগঞ্জের লাখাই উপজেলার ভাদিকারা গ্রামের বৃদ্ধা ফুলবানু বেগম...

মধ্যনগরে চান্দিনা ভিটের লীজমানি আদায়ে ক্যাম্পেইন

ধর্মপাশা -মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় সরকারি লিজকৃত ভিটের রাজস্ব (লীজমানি) আদায়ে দিনব্যাপী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) মধ্যনগর মধ্যবাজারের উন্মুক্ত স্থানে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। উপজেলা ভূমি অফিসের উদ্যোগে আয়োজিত ক্যাম্পেইনে উপজেলার ২১৩টি চান্দিনা ভিটের লীজমানি আদায়ের কার্যক্রম পরিচালনা করা হয়। দিনব্যাপী এ ক্যাম্পেইনে উপস্থিত থেকে...

নিউট্রিনো কণা শনাক্ত করে পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

আধুনিক ডেস্ক :: চলতি বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন। বাংলাদেশ সময় মঙ্গলবার বিকাল ৩টা ৪৫ মিনিটে সুইডেনের স্টকহোম থেকে এ বছরের পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স। দক্ষিণ মেরুর শত শত মিটার বরফের নিচে এমন এক বিশাল ফাঁদ পেতে...

প্রধানমন্ত্রী জাপান যাচ্ছেন ২৬ অক্টোবর, সফর হতে পারে চার দিনের

আধুনিক ডেস্ক :: প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিপক্ষীয় সফরে ২৬ অক্টোবর টোকিও যাচ্ছেন। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে অনুষ্ঠেয় এই সফরে তাঁর সঙ্গে শীর্ষ বৈঠক করবেন তারেক রহমান। ঢাকা ও টোকিওর কূটনৈতিক সূত্রগুলো মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমানের...

‘মক্কা চুক্তি’ কার্যকর: সৌদি আরবে সেনা মোতায়েন করতে সম্মত তুরস্ক ও পাকিস্তান

আধুনিক ডেস্ক ।। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা মোকাবিলায় মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় প্রতিরোধমূলক ব্যবস্থা সক্রিয় ও সৌদি আরবে দ্রুত সেনা মোতায়েন করতে সম্মত হয়েছে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব। সৌদি আরবের রাজধানী রিয়াদে এ তিন দেশের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীদের এক জরুরি বৈঠক শেষে গতকাল সোমবার এ সিদ্ধান্তের...

গান-কবিতা-নৃত্যে মুরারিচাঁদ কলেজ শরৎ কবিতা উৎসব-১৪৩৩

এমসি কলেজ প্রতিনিধি: সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে গান, কবিতা ও নৃত্যের মধ্য দিয়ে পঞ্চমবারের মতো ‘শরৎ কবিতা উৎসব-১৪৩৩ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ কলেজের শহিদমিনার প্রাঙ্গনে মুরারিচাঁদ কবিতা পরিষদের (মুকপ) আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় শুরু হওয়া উৎসবের উদ্বোধন করেন এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক...

প্রেমঘটিত কারণে বিষপানে আত্মহত্যার চেষ্টা শাবিপ্রবি শিক্ষার্থীর, হাসপাতালে ভর্তি

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থী প্রেমঘটিত কলহের জেরে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন। বর্তমানে তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। আহত শিক্ষার্থীর নাম শাহরিয়ার বাঁধন (২১)। তিনি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার স্থায়ী ঠিকানা চুয়াডাঙ্গা জেলায়। তিনি...

সাস্টে ৩ দিনব্যাপী ‘আইডিয়া-টু-এন্টারপ্রাইজ’ প্রশিক্ষণ সম্পন্ন

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (সাস্ট) শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তিন দিনব্যাপী ‘আইডিয়া-টু-এন্টারপ্রাইজ’ বিষয়ক অনুসরণমূলক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। সাস্ট ক্যারিয়ার ক্লাব এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এটি আয়োজন করা হয়। ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই প্রশিক্ষণ প্রতিপাদ্য...

শাবিপ্রবিতে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, চ্যাম্পিয়ন বিবিএ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ সম্পন্ন হয়েছে। ফাইনালে সমাজকর্ম বিভাগকে ৩–০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্যবসায় প্রশাসন (বিবিএ) বিভাগ। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের...

লাখাইয়ে গ্রেফতার আর জামিনেই চলছে মাহফুজের জীবন

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলার ভাদিকারা গ্রামের মাহফুজ মিয়া (৫৫)। দীর্ঘদিন ধরে মাদকসংক্রান্ত মামলায় গ্রেপ্তার, কারাবাস ও জামিনে মুক্তির মধ্যেই তার জীবন ঘুরপাক খাচ্ছে বলে পুলিশের অভিযোগ। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে এ পর্যন্ত পাঁচটি মাদক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তার এক বছরের সাজাও...

জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এমসি কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নবীন বরণ‎

‎এমসি কলেজ প্রতিনিধি:‎‎জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে মুরারিচাঁদ (এমসি) কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।‎‎গতকাল ৩০ সেপ্টেম্বর ২০২৬, বুধবার সকালে কলেজের রাষ্ট্রবিজ্ঞান গ্যালারিতে রাষ্ট্রবিজ্ঞান ফোরামের আয়োজনে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহাম্মদ, অধ্যক্ষ, মুরারিচাঁদ কলেজ,...