Homeসংবাদলাখাইয়ে বিষাক্ত মদ পানে...

লাখাইয়ে বিষাক্ত মদ পানে একই দিনে ৬ জনের মৃত্যু

লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলায় বিষাক্ত অ্যালকোহল ও বাংলা মদ পানে একই দিনে ৬ জনের মর্মান্তিক মৃত্যুর অভিযোগ উঠেছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের বেডে জীবনের সঙ্গে লড়ছেন আরও একজন। স্থানীয়দের জোর ধারণা— বাজার থেকে কেনা বিষাক্ত অ্যালকোহলের বিষক্রিয়াতেই ঘটেছে এই ট্র্যাজেডি। প্রাথমিক অবস্থায় স্বজনেরা হৃদরোগ বা স্ট্রোকে আক্রান্ত ভেবে হাসপাতালে ভর্তি করলেও সময়ের সঙ্গে সঙ্গে অ্যালকোহল বিষক্রিয়ার বিষয়টি স্পষ্ট হয়ে উঠছে।

এই ঘটনায় প্রাণ হারিয়েছেন উপজেলার মোড়াকরি গ্রামের সুজিত দাস (৩৬),সুদেব দাস(৬৫), (সুজিত দাসের বোন জামাই) রণজিৎ কুরি (৪০) খোয়াই পাড়া হবিগঞ্জ শহরের, ভাদিকারা গ্রামের নন্দলাল (৫২), নন্দলালের স্ত্রী)সুবি রবি দাস (৪০),অজ্ঞাতনামা এক যুবক রাঢ়িশাল গ্রামের।

এছাড়া মোড়াকরি গ্রামের বিপ্লব দাস (৩৫)গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই মোড়াকরি বাজারের একটি হোমিও ফার্মেসি থেকে অ্যালকোহল কিনে একসাথে পান করেন সুজিত, রণজিৎ, সুদেব ও বিপ্লব। পানের পরপরই তারা তীব্র অসুস্থতা বোধ করেন। মুমূর্ষু অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হলে ওই রাতেই মারা যান সুজিত দাস। ২৯ জুলাই তার লাশ শ্মশানে দাহ করা হয়। স্বামীহারা পঙ্কু রানী দাস বিলাপ করে বলেন, কী যেন একটা তরল খেয়েছিল, তাতেই ওর এমন মৃত্যু হলো!

একই রাতে মারা যান সুজিতের বোন জামাই রণজিৎ কুরি। ৩০ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুদেব দাস। ময়নাতদন্ত শেষে তার দাহ সম্পন্ন হয়। কান্নাজড়িত কণ্ঠে সুদেব দাসের দুই কন্যা অঞ্জু রানী ও সঞ্জু রানী বলেন, *”বাবার তো দীর্ঘদিন ধরে এই অভ্যাস ছিল, কখনো এমন তো হয়নি! হঠাৎ কী খেলে এমন হলো? আমাদের একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারালাম, আমরা বিচার চাই।
হাসপাতালে চিকিৎসাধীন বিপ্লব দাসের ভাই রুবেল ও বোন মুক্তা রানী জানান, সন্দেহজনক কোনো বিষাক্ত পদার্থ সেবনের কারণেই এই করুণ দশা হয়েছে।

ঘটনার পর থেকে মোড়াকরি বাজারের ‘হ্যানিম্যান হোমিও এর পাশাপাশি সকল হোমিওপ্যাথিক দোকান বন্ধ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, ওই হোমিও চেম্বারগুলোতে গোপনে অ্যালকোহল ও মাদকজাতীয় পদার্থ বিক্রি হতো। এমনকি দুই দিন আগে এক নারীর রহস্যজনক মৃত্যুর পেছনেও এ-ই হোমিওপ্যাথিক ওষুধের যোগসূত্র ছিল বলে এলাকায় চাউর রয়েছে। ডা. সজল চক্রবর্তীর ফোন বন্ধ থাকায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

৩০ জুলাই ভাদিকারা এলাকায়ও বাংলা মদ পান করে মারা যান নন্দলাল (৫২)। স্বামীর আকস্মিক মৃত্যু সহ্য করতে না পেরে ঘটনাস্থলেই স্ট্রোকে মারা যান স্ত্রী সুবি রবি দাস (৪০)। অন্যদিকে রাঢ়িশাল গ্রামে হৃদরোগে মৃত্যুর খবর পাওয়া গেলেও স্থানীয়দের একাংশের দাবি, তিনিও অ্যালকোহল পানের শিকার।

এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ জানান, খবর পাওয়ার আগেই প্রথম দুজনের দাহ সম্পন্ন হয়ে গিয়েছিল। পরে খবর পেয়ে আমরা এক জনের মরদেহের ময়নাতদন্তের ব্যবস্থা করেছি। ভাদিকারায় নন্দলাল নামে এক ব্যক্তির বিষাক্ত বাংলা মদ পানে মৃত্যুর বিষয়টিও শুনেছি। পুরো বিষটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।”

একই দিনে পর পর এতগুলো মৃত্যুর ঘটনায় গোটা লাখাই জুড়ে থমথমে পরিস্থিতি ও শোকের ছায়া বিরাজ করছে। অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার ও হোমিও ফার্মেসিগুলোর অবৈধ অ্যালকোহল ব্যবসা বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন সচেতন এলাকাবাসী।

spot_img

Most Popular

আরও পড়ুন

ঢাবির সমাবর্তন: শাবিপ্রবির ভর্তি পরীক্ষা এগিয়ে ১৭-১৮ জানুয়ারি

শাবিপ্রবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাবর্তন কারনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...

লাখাইয়ে সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে জরিমানা

নাজিম উদ্দিন, লাখাই: হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকরি বাজারে সার বিক্রিতে অনিয়ম ও...

শাবিপ্রবিতে নীতিমালা লঙ্ঘন করে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ সুপারিশের অভিযোগ

শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নীতিমালা লঙ্ঘন করে...

লাখাইয়ে মোড়াকরি হাইস্কুল এন্ড কলেজে শতভাগ ফেল

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলায় ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি)...

spot_img

পড়ুন

ঢাবির সমাবর্তন: শাবিপ্রবির ভর্তি পরীক্ষা এগিয়ে ১৭-১৮ জানুয়ারি

শাবিপ্রবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাবর্তন কারনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে। পূর্বঘোষিত ২৬ ও ২৭ জানুয়ারির পরিবর্তে ১৭ ও ১৮ জানুয়ারি (রবিবার ও সোমবার) অনুষ্ঠিত হবে। রবিবার(১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) কালাম আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ...

লাখাইয়ে সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে জরিমানা

নাজিম উদ্দিন, লাখাই: হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকরি বাজারে সার বিক্রিতে অনিয়ম ও নির্ধারিত মূল্য অনুসরণ না করার অভিযোগে ‘মেসার্স স্বপন কুমার দেব’ নামে বিএডিসি (বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন) এক ডিলার প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার মোড়াকরি বাজারে এ অভিযান পরিচালনা করা...

শাবিপ্রবিতে নীতিমালা লঙ্ঘন করে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ সুপারিশের অভিযোগ

শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নীতিমালা লঙ্ঘন করে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ থেকে বঞ্চিত করার অভিযোগ তুলেছেন বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের শিক্ষার্থী ও একই বিভাগের বর্তমান প্রভাষক সানজিদা আক্তার। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ২০২১ সালে ‘স্কুল অব লাইফ সায়েন্সেস অনুষদে প্রথম হিসেবে...

লাখাইয়ে মোড়াকরি হাইস্কুল এন্ড কলেজে শতভাগ ফেল

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলায় ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় একটি কলেজ থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। উপজেলার মোড়াকরি হাইস্কুল এন্ড কলেজ থেকে এবার মাত্র দুজন পরীক্ষায় অংশ নিলেও দুজনই অকৃতকার্য হয়েছে। ফলে প্রতিষ্ঠানটির পাসের হার শূন্য শতাংশ। শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত এইচএসসি পরীক্ষার...

‘সম্ভাব্য ঝুঁকি এড়াতে’ ইউরোপে নাগরিকদের তিন দিনের খাদ্য-পানীয়-জরুরি পণ্য মজুদের পরামর্শ

আধুনিক ডেস্ক :: যেকোনো বড় ধরনের সংকট বা বিপর্যয়কালীন পরিস্থিতি সামাল দিতে নাগরিকদের অন্তত তিন দিনের খাবার, পানি ও প্রয়োজনীয় ওষুধ প্রস্তুত রাখার পরামর্শ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বিদ্যুৎ ও পানি সরবরাহ হঠাৎ বন্ধ হওয়া কিংবা জরুরি সেবা ব্যাহত হওয়ার মতো সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় এই আগাম সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের...

ফিলিস্তিনি শিশুদের জন্য নিজের জার্সি-পদক নিলামে হামজার

স্পোর্টস ডেস্ক :: ফুটবল মাঠে প্রতিপক্ষের আক্রমণ ঠেকানোই তার কাজ। তবে মাঠের বাইরেও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো নিজের দায়িত্ব বলে মনে করেন হামজা চৌধুরী। সেই বিশ্বাস থেকেই যুদ্ধবিধ্বস্ত গাজার শিশুদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয় দলের এই ফুটবলার। তার উদ্যোগে আয়োজিত এক দাতব্য অনুষ্ঠান থেকে সংগ্রহ হয়েছে ১ লাখ ৩০...

হবিগঞ্জের লাখাইয়ে কিশোরকণ্ঠ মেধাভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত

নাজিম উদ্দিন, লাখাই: হবিগঞ্জের লাখাইয়ে শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশ এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার লক্ষ্যে কিশোরকণ্ঠ মেধাভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় কিশোরকণ্ঠ হবিগঞ্জ জেলা ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার কালাউক উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় লাখাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ,সপ্তম,অষ্টম, নবম...

বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের সময় তিন বছর পেছাল

আধুনিক ডেস্ক:: বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ আরও তিন বছর পেছাল। ২০২৬ সালের ২৪ নভেম্বরের পরিবর্তে ২০২৯ সালের নভেম্বর মাসে এলডিসি উত্তরণ হবে বাংলাদেশের। ফলে বাংলাদেশ প্রস্তুতির জন্য আরও তিন বছর সময় পেল। বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের প্ল্যানারি মিটিংয়ে এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন জাতিসংঘ...

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে দেওয়া হবে স্মারকলিপি, ঐক্যবদ্ধ সমাবেশের ডাক

আধুনিক ডেস্ক: সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিকের ওপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে আন্দোলনের ডাক দিয়েছেন সর্বস্তরের সাংবাদিকরা। ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আগামী শনিবার সমাবেশ করবেন তাঁরা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায়...

সিলেটে রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড

আধুনিক রিপোর্ট :: সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদ হত্যা মামলায় প্রধান আসামি পুলিশের বহিষ্কৃত এসআই আকবর হোসেন ভূঁইয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া আরও দুই আসামিকে যাবজ্জীবন এবং তিন আসামিকে সাত বছর করে কারাদণ্ডের রায় দিয়েছেন বিচারক। বৃহস্পতিবার (২৯ অক্টোবর)  বিকালে সিলেট মহানগর দায়রা জজ আদালতে...

লাখাইয়ে আইফোনের লোভে বন্ধুকে হত্যা, পিতার মামলা দায়ের

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় নিখোঁজের ছয় দিন পর তারেক আহমেদ (২১) নামের এক রাজমিস্ত্রির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত সায়েল মিয়া (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে...

বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯ কোটি ৫৫ লাখ ডলার ঋণের প্রতিশ্রুতি

আধুনিক ডেস্ক :: প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে দেশটির সঙ্গে বাংলাদেশের একটি অনুদান চুক্তিসহ ছয়টি দ্বিপক্ষীয় সহযোগিতা দলিল স্বাক্ষরিত হয়েছে। পাশাপাশি দুটি প্রকল্পে প্রায় ২৯ কোটি ৫৫ লাখ মার্কিন ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জাপান। বুধবার রাতে টোকিওতে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপপ্রেসসচিব শাহাদাত স্বাধীন এসব...