আধুনিক রিপোর্ট ::
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেছেন, আগামী নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দল থেকে কেউ গ্রিন সিগন্যাল পাননি। খালেদা জিয়া, তারেক রহমান ও স্ট্যান্ডিং কমিটি ছাড়া বাকি সবাই রেড জোনে আছেন। সিগন্যাল পেয়েছেন। তবে প্রার্থী মনোনয়নের বিষয়টি একমাত্র দলের হাইকমান্ডের সিদ্ধান্তে হবে। বুধবার (১ অক্টোবর) বিকেলে যুক্তরাজ্য থেকে সিলেটে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি ।
তিনি বলেন, অনেকে নিজেদের বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা দিচ্ছেন, কেউ কেউ দাবি করছেন গ্রিন সিগন্যাল পেয়েছেন। তবে প্রার্থী মনোনয়নের বিষয়টি একমাত্র দলের হাইকমান্ডের সিদ্ধান্তে হবে। এখন পর্যন্ত কেউ গ্রিন সিগন্যাল পাননি, সবাই এখনো রেড সিগন্যালে আছেন।’
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, ‘যুক্তরাষ্ট্রে এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা এবং শেখ হাসিনাকে নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যটি ছিল কূটনৈতিক। গত পনেরো বছরে আওয়ামী লীগ যা করেছে তা দেশের মানুষ ভুলে যায়নি। এখন মানুষ আর আওয়ামী লীগকে চায় না।
ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে জানিয়ে তিনি বলেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এ নিয়ে কোনো সন্দেহ নেই। তারেক রহমান যেকোনো সময় দেশে ফিরবেন, তিনি কবে ফিরবেন তা শিগগিরই জানানো হবে।


