Homeশীর্ষ সংবাদকোটি টাকা চাঁদা দাবির...

কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ : এমপি নূরুল ইসলাম বললেন, অনিয়ম ঢাকতেই মিথ্যা অভিযোগ করেছেন ঠিকাদার

আধুনিক ডেস্ক ::

সুনামগঞ্জ–৪ (সদর–বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম ও তার অনুসারী নেতা–কর্মীদের বিরুদ্ধে এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ করেছেন এক ঠিকাদার। মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। অভিযোগে পুলিশি হয়রানি, পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন ও সরকারি উন্নয়ন কাজে বাধা দেওয়ার কথা বলেছেন ওই ঠিকাদার। এদিকে বুধবার বেলা ১১টার দিকে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী, সাংবাদিক ও এলাকাবাসীকে নিয়ে সড়কের কাজ পরিদর্শন করেছেন সংসদ সদস্য (এমপি) নূরুল ইসলাম। এ সময় তিনি তার বিরুদ্ধে করা অভিযোগ তদন্তের দাবি জানান।
জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য নূরুল ইসলাম ঠিকাদারের অভিযোগ অস্বীকার করে বলেন, তার নির্বাচনী এলাকার একটি সড়ক সংস্কার ও সেতু নির্মাণের কাজ করছেন ওই ঠিকাদার। এলাকাবাসী শুরু থেকেই কাজে নানা অনিয়মের অভিযোগ করছিলেন। গতকাল ওই এলাকায় গেলে এলাকাবাসী আবার অভিযোগ করেন। পরে তিনি ঠিকাদারের লোকজনকে বলে আসেন, কোনো অনিয়ম সহ্য করা হবে না। এরপর শহরে ফিরে শোনেন, ওই ঠিকাদার তার বিরুদ্ধে অভিযোগ করেছেন।
অভিযোগকারী ঠিকাদারের নাম মো. শফিকুল ইসলাম। তিনি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাসিন্দা। ইসলাম ট্রেডার্স নামে তার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান আছে। তিনি জানান, সুনামগঞ্জ–বিশ্বম্ভরপুর সড়কের চারটি সেতুর অ্যাপ্রোচ সড়ক উঁচু করা, পাশে ব্লক বসানো ও গাইড ওয়াল নির্মাণ এবং একটি সেতু নির্মাণের কাজ করছেন তিনি। দুটি প্যাকেজে প্রায় ৯৬ কোটি টাকার কাজ করাচ্ছে সওজ।
মো. শফিকুল ইসলাম বলেন, ‘আমার কাজে কোনো অনিয়ম বা ত্রুটি হলে সেটা সওজ দেখবে। কিন্তু তারা (সংসদ সদস্য ও তার অনুসারীরা) দাবি করা টাকা না পেয়ে কাজে বাধা দিচ্ছেন; আমাকে হুমকি দিচ্ছেন। আমি ভয়ে এমপির সঙ্গে দেখা করিনি। তবে কয়েকবার ফোন দিয়েছি, কিন্তু তিনি ফোন ধরেননি। আমি বাধ্য হয়ে নিরাপত্তার স্বার্থে অভিযোগ করেছি।’
লিখিত অভিযোগে নিজেকে অরাজনৈতিক ব্যক্তি হিসেবে উল্লেখ করেন শফিকুল ইসলাম। লিখিত অভিযোগে তিনি বলেন, একজন সাধারণ ঠিকাদার হয়ে সংসদ সদস্য ও কথিত সহযোগী সদস্যদের দ্বারা দীর্ঘদিন ধরে তিনি চাঁদা দাবি, হুমকি, ভয়ভীতি প্রদর্শন ও হয়রানির শিকার হচ্ছেন। বিভিন্ন সময়ে তার কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করা হয়েছে। টাকা না দেওয়ায় তাকে নানাভাবে চাপ ও হুমকি দেওয়া হচ্ছে। এতে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীন অবস্থায় আছে।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৭ সেপ্টেম্বর সুনামগঞ্জ সার্কিট হাউসের সামনের সড়কে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের একটি মিছিলের ঘটনায় পরদিন সদর থানায় একটি মামলা হয়। সেই মামলায় তাকে (শফিকুল) আসামি করা হয়েছে। কিন্তু ওই ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। এর আগে জামালগঞ্জ উপজেলার একটি জলমহালে মাছ চুরির মামলায় তাকে আসামি করা হয়েছে। সদর থানার মামলায় তাকে ধরতে ২১ অক্টোবর রাতে তার সিলেটের বাসায় তল্লাশি চালায় পুলিশ। এ সময় তার স্ত্রীকে হুমকি দেওয়া হয়।
অভিযোগে শফিকুল ইসলাম বলেন, ২০ অক্টোবর সকাল ও বিকেলে দুবার বিশ্বম্ভরপুর উপজেলার মুক্তিখলা–১ সেতু নির্মাণকাজে বাধা দেওয়া হয়। সেখানে সংসদ সদস্য উপস্থিত ছিলেন। তখন তার লোকজনকে গালাগাল করে কাজ বন্ধ করে দেওয়া হয়। পরে রাতে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান ফোন করে তাকে সংসদ সদস্যের সঙ্গে দেখা করতে বলেন। জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসানও ফোনে তাকে একাধিকবার হুমকি দিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। তবে জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান হুমকি দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি প্র বলেন, ‘আমি কখনো ওনাকে (শফিকুল) ফোন দিইনি।’
সংসদ সদস্য নূরুল ইসলাম বলেন, ‘এই সড়ক আমার নির্বাচনী এলাকাসহ তিন উপজেলায় যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়ক। কিন্তু কাজ শেষের আগেই সড়কের পাশে গাইড ওয়াল ধসে গেছে। মাটি দিয়ে তা ঢেকে রেখেছিলেন ঠিকাদারের লোকজন। এলাকার বহু লোক সেখানে ছিলেন। আমি বলেছি, কোনো অনিয়ম করা যাবে না। এখন নিজের অনিয়ম ঢাকতেই মিথ্যা অভিযোগ করা হয়েছে।’
এদিকে বুধবার বেলা ১১টার দিকে সওজের সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী, সাংবাদিক ও এলাকাবাসীকে নিয়ে সড়কের কাজ পরিদর্শন করেছেন সংসদ সদস্য নূরুল ইসলাম। কাজ দেখার পর সওজের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, ‘কয়েকটি সেতু, সড়কের অ্যাপ্রোচ মিলে এই কাজ। কাজটি নকশা অনুযায়ী হচ্ছে। তবে এমপি যে অভিযোগ করেছেন, সেটা ঠিক আছে। আর যাতে কোনো ত্রুটি না হয়, সেটি আমরা দেখব। এ সময় সংসদ সদস্য নূরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘ওই ঠিকাদার আজ আসেননি। আমি খোঁজ নিয়ে জেনেছি, ঠিকাদার দেশে নেই। বিগত আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) সরকারের সময়ের একটা সিন্ডিকেট এখানে কাজ করছে। আমি চাই, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, সেটির তদন্ত হোক। আমি এলাকাবাসীর স্বার্থে কোনো কাজেই অনিয়ম সহ্য করব না।’

spot_img

Most Popular

আরও পড়ুন

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডা. জুবাইদা রহমানের সঙ্গে শামা হক চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ

আলোচনায় সিলেটের নারী উদ্যোক্তা, নারী স্বাস্থ্য ও কল্যাণমূলক উদ্যোগ নিজস্ব প্রতিবেদক: মাননীয় প্রধানমন্ত্রী...

ওসমানী হাসপাতালে নিরাপদ নন কেউই

বিচারহীনতায় বেপরোয়া ইন্টার্ন চিকিৎসকরা আধুনিক রিপোর্ট: সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল বিভাগের...

জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ তিনজনকে আটক...

রবি বোলার হান্টে সেরা ২১ বিজয়ীর একজন সিলেটের আরাফাত রহমানের পুরস্কার গ্রহণ

গোলাপগঞ্জ প্রতিনিধি : রুহুল আমিন: দেশব্যাপী আয়োজিত ‘রবি বোলার হান্ট’-এ চূড়ান্ত বিজয়ী...

spot_img

পড়ুন

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডা. জুবাইদা রহমানের সঙ্গে শামা হক চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ

আলোচনায় সিলেটের নারী উদ্যোক্তা, নারী স্বাস্থ্য ও কল্যাণমূলক উদ্যোগ নিজস্ব প্রতিবেদক: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সম্মানিত পরিচালক শামা হক চৌধুরী। তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সহধর্মিণী। বৃহস্পতিবার (৫...

ওসমানী হাসপাতালে নিরাপদ নন কেউই

বিচারহীনতায় বেপরোয়া ইন্টার্ন চিকিৎসকরা আধুনিক রিপোর্ট: সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল বিভাগের অন্যতম প্রধান সরকারি চিকিৎসাপ্রতিষ্ঠান। উন্নত চিকিৎসার আশায় প্রতিদিন এখানে আসেন সিলেটসহ আশপাশের জেলার অসংখ্য মানুষ। কিন্তু চিকিৎসা নিতে এসে রোগীর স্বজনদের হামলার শিকার হওয়ার অভিযোগ রয়েছে। সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হচ্ছেন সাংবাদিকেরাও। কখনো মারধর, কখনো...

জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি নাম্বারবিহীন সিএনজি অটোরিকশা জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৯টায় উপজেলার দরবস্ত বাজার এলাকার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে সিলেটগামী একটি নাম্বারবিহীন সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে এসব মাদক...

রবি বোলার হান্টে সেরা ২১ বিজয়ীর একজন সিলেটের আরাফাত রহমানের পুরস্কার গ্রহণ

গোলাপগঞ্জ প্রতিনিধি : রুহুল আমিন: দেশব্যাপী আয়োজিত ‘রবি বোলার হান্ট’-এ চূড়ান্ত বিজয়ী ২১ জনের মধ্যে জায়গা করে নিয়েছেন সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়নের তরুণ পেস বোলার আরাফাত রহমান। জমকালো সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল খানের...

ঢাবির সমাবর্তন: শাবিপ্রবির ভর্তি পরীক্ষা এগিয়ে ১৭-১৮ জানুয়ারি

শাবিপ্রবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাবর্তন কারনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে। পূর্বঘোষিত ২৬ ও ২৭ জানুয়ারির পরিবর্তে ১৭ ও ১৮ জানুয়ারি (রবিবার ও সোমবার) অনুষ্ঠিত হবে। রবিবার(১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) কালাম আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ...

লাখাইয়ে সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে জরিমানা

নাজিম উদ্দিন, লাখাই: হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকরি বাজারে সার বিক্রিতে অনিয়ম ও নির্ধারিত মূল্য অনুসরণ না করার অভিযোগে ‘মেসার্স স্বপন কুমার দেব’ নামে বিএডিসি (বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন) এক ডিলার প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার মোড়াকরি বাজারে এ অভিযান পরিচালনা করা...

শাবিপ্রবিতে নীতিমালা লঙ্ঘন করে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ সুপারিশের অভিযোগ

শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নীতিমালা লঙ্ঘন করে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ থেকে বঞ্চিত করার অভিযোগ তুলেছেন বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের শিক্ষার্থী ও একই বিভাগের বর্তমান প্রভাষক সানজিদা আক্তার। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ২০২১ সালে ‘স্কুল অব লাইফ সায়েন্সেস অনুষদে প্রথম হিসেবে...

লাখাইয়ে মোড়াকরি হাইস্কুল এন্ড কলেজে শতভাগ ফেল

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলায় ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় একটি কলেজ থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। উপজেলার মোড়াকরি হাইস্কুল এন্ড কলেজ থেকে এবার মাত্র দুজন পরীক্ষায় অংশ নিলেও দুজনই অকৃতকার্য হয়েছে। ফলে প্রতিষ্ঠানটির পাসের হার শূন্য শতাংশ। শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত এইচএসসি পরীক্ষার...

‘সম্ভাব্য ঝুঁকি এড়াতে’ ইউরোপে নাগরিকদের তিন দিনের খাদ্য-পানীয়-জরুরি পণ্য মজুদের পরামর্শ

আধুনিক ডেস্ক :: যেকোনো বড় ধরনের সংকট বা বিপর্যয়কালীন পরিস্থিতি সামাল দিতে নাগরিকদের অন্তত তিন দিনের খাবার, পানি ও প্রয়োজনীয় ওষুধ প্রস্তুত রাখার পরামর্শ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বিদ্যুৎ ও পানি সরবরাহ হঠাৎ বন্ধ হওয়া কিংবা জরুরি সেবা ব্যাহত হওয়ার মতো সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় এই আগাম সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের...

ফিলিস্তিনি শিশুদের জন্য নিজের জার্সি-পদক নিলামে হামজার

স্পোর্টস ডেস্ক :: ফুটবল মাঠে প্রতিপক্ষের আক্রমণ ঠেকানোই তার কাজ। তবে মাঠের বাইরেও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো নিজের দায়িত্ব বলে মনে করেন হামজা চৌধুরী। সেই বিশ্বাস থেকেই যুদ্ধবিধ্বস্ত গাজার শিশুদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয় দলের এই ফুটবলার। তার উদ্যোগে আয়োজিত এক দাতব্য অনুষ্ঠান থেকে সংগ্রহ হয়েছে ১ লাখ ৩০...

হবিগঞ্জের লাখাইয়ে কিশোরকণ্ঠ মেধাভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত

নাজিম উদ্দিন, লাখাই: হবিগঞ্জের লাখাইয়ে শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশ এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার লক্ষ্যে কিশোরকণ্ঠ মেধাভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় কিশোরকণ্ঠ হবিগঞ্জ জেলা ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার কালাউক উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় লাখাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ,সপ্তম,অষ্টম, নবম...

বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের সময় তিন বছর পেছাল

আধুনিক ডেস্ক:: বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ আরও তিন বছর পেছাল। ২০২৬ সালের ২৪ নভেম্বরের পরিবর্তে ২০২৯ সালের নভেম্বর মাসে এলডিসি উত্তরণ হবে বাংলাদেশের। ফলে বাংলাদেশ প্রস্তুতির জন্য আরও তিন বছর সময় পেল। বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের প্ল্যানারি মিটিংয়ে এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন জাতিসংঘ...