Homeক্যাম্পাসসেকশন অফিসার থেকে রেজিস্ট্রার:...

সেকশন অফিসার থেকে রেজিস্ট্রার: শাবিপ্রবিতে ৩২ বছরের স্মৃতিময় কর্মজীবনের বিদায়

শাবিপ্রবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক রেজিস্ট্রার সৈয়দ লিম মোহাম্মদ আব্দুল কাদিরের প্রায় ৩২ বছরের দীর্ঘ ও সমৃদ্ধ কর্মজীবনের অবসান ঘটেছে। বিদায়বেলায় তিনি তাঁর কর্মজীবনের স্মৃতি, অনুভূতি ও ভবিষ্যৎ প্রত্যাশা ব্যক্ত করেছেন। দীর্ঘ পথচলা শেষে বিশ্ববিদ্যালয়ে কাটানো নিজের অভিজ্ঞতা এবং আবেগের কথা স্মরণ করেছেন তিনি।

শাবিপ্রবিতে আসার পেছনে রয়েছে একটি অনন্য স্মৃতি। তিনি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের স্নাতকোত্তরের (মাস্টার্স) ছাত্র, তখন শাবিপ্রবির প্রথম উপাচার্য অধ্যাপক ড. ছদরুদ্দিন আহমদ চৌধুরীর মেয়াদের শেষভাগে ক্যাম্পাস ঘুরে দেখার সুযোগ পান। তখন ক্যাম্পাসে তাঁর পরিচিত বলতে ছিলেন কেবল তৎকালীন সহকারী প্রকৌশলী (পরবর্তীতে প্রধান প্রকৌশলী হিসেবে অবসরপ্রাপ্ত) সৈয়দ হাবিবুর রহমান।

ক্যাম্পাস ঘুরে দেখার একপর্যায়ে প্রশাসনিক ভবন-২ এর সামনে দাঁড়িয়ে তাঁর মনে এক প্রবল ইচ্ছা জাগে যদি শাবিপ্রবির সেকশন অফিসার পদে একটি চাকরি হয়, তবে জীবনের পথচলার জন্য আর কিছুই লাগবে না। তখনই মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফিরে তাঁর প্রিয় বন্ধু কামরুলের (বর্তমানে নিউইয়র্ক প্রবাসী) সাথেও মনের এই ইচ্ছাটি ভাগ করে নিয়েছিলেন।

অবশেষে ১৯৯৪ সালের ২৯ অক্টোবর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেকশন অফিসার হিসেবে আনুষ্ঠানিকভাবে তাঁর কর্মজীবন শুরু হয়। তৎকালীন উপাচার্য বুয়েটের অধ্যাপক ড. সৈয়দ মহিবউদ্দিন আহমদের সময়কালে তিনি যোগ দেন, যাঁর মেয়াদে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ নির্মিত হয়েছিল।

পরবর্তীতে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমানের মেয়াদের সময়ে তাঁর ঘনিষ্ঠ সান্নিধ্যে কাজ করার সুযোগ পান। ২০০০ সালে সহকারী রেজিস্ট্রার পদে নতুন নিয়োগের ক্ষেত্রে তৎকালীন উপাচার্যের তাৎক্ষণিক ও আন্তরিক সিদ্ধান্তের কথাও তিনি স্মরণ করেন।

২০০১ সালে পর্যায়ক্রমে দায়িত্ব পালন করা উপাচার্য অধ্যাপক মো. শফিকুর রহমান এবং অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদের আমলেও একাধিক দায়িত্ব সামলান তিনি। উপাচার্য অধ্যাপক মোসলেহ উদ্দিনের সময়ে তিনি উপ-রেজিস্ট্রার পদে পদোন্নতি লাভ করেন। দীর্ঘদিন অতিরিক্ত রেজিস্ট্রার পদে প্রায় ১১ বছর সাফল্যের সাথে দায়িত্ব পালনের পর, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন প্রশাসনের প্রধান ডিন অধ্যাপক সৈয়দ বদিউজ্জামান ফারুকের আহ্বানে তিনি ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

পরবর্তীতে উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সারওয়ার উদ্দিন চৌধুরীর সময়ে তিনি রেজিস্ট্রার পদে স্থায়ীভাবে নিয়োগ পান এবং সিন্ডিকেটের অনুমোদনক্রমে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োজিত হন। এরপর বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলামের নেতৃত্বাধীন প্রশাসনের সময়েও দায়িত্ব পালন করার পর, সর্বশেষ সিন্ডিকেটের সিদ্ধান্তের মাধ্যমে তাঁর চুক্তিভিত্তিক মেয়াদের সমাপ্তি ঘটে।

৩২ বছরের স্মৃতিচারণ করতে গিয়ে সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির বলেন, “পেছনে ফিরে তাকালে শাবিপ্রবিতে কাটানো এই দীর্ঘ সময়ের স্মৃতি, অভিজ্ঞতা ও অর্জনগুলো আজ আমার কাছে অত্যন্ত মূল্যবান। এ পথচলায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সময়ে দায়িত্ব পালনকারী মাননীয় উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং বিশ্ববিদ্যালয় পরিবারের সর্বস্তরের সদস্যদের সাথে কাজ করার সুযোগ আমার কর্মজীবনকে সমৃদ্ধ করেছে।”

শিক্ষার্থীদের প্রতি অনুভূতি ব্যক্ত করে তিনি বলেন, “ছাত্রছাত্রীরাই একটি বিশ্ববিদ্যালয়ের প্রাণ এবং এর অগ্রযাত্রার প্রধান চালিকাশক্তি। তাদের মেধা, পরিশ্রম ও সাফল্যের মাধ্যমেই আজ শাবিপ্রবির এত গৌরবময় ভাবমূর্তি গড়ে উঠেছে।”

১৯৯১ সালের ১৪ ফেব্রুয়ারি মাত্র ৩টি বিভাগ নিয়ে যাত্রা শুরু করা শাবিপ্রবি আজ ৭টি অনুষদ ও ২৮টি বিভাগ নিয়ে বিস্তৃত। প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষা ও গবেষণায় শাবিপ্রবি তার বিশেষ ও গুরুত্বপূর্ণ স্থান ধরে রেখেছে বলে

জীবনের নতুন অধ্যায়ে পা রাখার মুহূর্তে তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং বিশ্ববিদ্যালয়টির সুদূরপ্রসারী সাফল্য কামনা করে সবার দোয়া ও শুভকামনা চেয়েছেন।

তার বিদায়ে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা তাঁর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং আন্তরিক শুভেচ্ছা জানান।

spot_img

Most Popular

আরও পড়ুন

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডা. জুবাইদা রহমানের সঙ্গে শামা হক চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ

আলোচনায় সিলেটের নারী উদ্যোক্তা, নারী স্বাস্থ্য ও কল্যাণমূলক উদ্যোগ নিজস্ব প্রতিবেদক: মাননীয় প্রধানমন্ত্রী...

ওসমানী হাসপাতালে নিরাপদ নন কেউই

বিচারহীনতায় বেপরোয়া ইন্টার্ন চিকিৎসকরা আধুনিক রিপোর্ট: সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল বিভাগের...

জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ তিনজনকে আটক...

রবি বোলার হান্টে সেরা ২১ বিজয়ীর একজন সিলেটের আরাফাত রহমানের পুরস্কার গ্রহণ

গোলাপগঞ্জ প্রতিনিধি : রুহুল আমিন: দেশব্যাপী আয়োজিত ‘রবি বোলার হান্ট’-এ চূড়ান্ত বিজয়ী...

spot_img

পড়ুন

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডা. জুবাইদা রহমানের সঙ্গে শামা হক চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ

আলোচনায় সিলেটের নারী উদ্যোক্তা, নারী স্বাস্থ্য ও কল্যাণমূলক উদ্যোগ নিজস্ব প্রতিবেদক: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সম্মানিত পরিচালক শামা হক চৌধুরী। তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সহধর্মিণী। বৃহস্পতিবার (৫...

ওসমানী হাসপাতালে নিরাপদ নন কেউই

বিচারহীনতায় বেপরোয়া ইন্টার্ন চিকিৎসকরা আধুনিক রিপোর্ট: সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল বিভাগের অন্যতম প্রধান সরকারি চিকিৎসাপ্রতিষ্ঠান। উন্নত চিকিৎসার আশায় প্রতিদিন এখানে আসেন সিলেটসহ আশপাশের জেলার অসংখ্য মানুষ। কিন্তু চিকিৎসা নিতে এসে রোগীর স্বজনদের হামলার শিকার হওয়ার অভিযোগ রয়েছে। সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হচ্ছেন সাংবাদিকেরাও। কখনো মারধর, কখনো...

জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি নাম্বারবিহীন সিএনজি অটোরিকশা জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৯টায় উপজেলার দরবস্ত বাজার এলাকার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে সিলেটগামী একটি নাম্বারবিহীন সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে এসব মাদক...

রবি বোলার হান্টে সেরা ২১ বিজয়ীর একজন সিলেটের আরাফাত রহমানের পুরস্কার গ্রহণ

গোলাপগঞ্জ প্রতিনিধি : রুহুল আমিন: দেশব্যাপী আয়োজিত ‘রবি বোলার হান্ট’-এ চূড়ান্ত বিজয়ী ২১ জনের মধ্যে জায়গা করে নিয়েছেন সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়নের তরুণ পেস বোলার আরাফাত রহমান। জমকালো সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল খানের...

ঢাবির সমাবর্তন: শাবিপ্রবির ভর্তি পরীক্ষা এগিয়ে ১৭-১৮ জানুয়ারি

শাবিপ্রবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাবর্তন কারনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে। পূর্বঘোষিত ২৬ ও ২৭ জানুয়ারির পরিবর্তে ১৭ ও ১৮ জানুয়ারি (রবিবার ও সোমবার) অনুষ্ঠিত হবে। রবিবার(১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) কালাম আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ...

লাখাইয়ে সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে জরিমানা

নাজিম উদ্দিন, লাখাই: হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকরি বাজারে সার বিক্রিতে অনিয়ম ও নির্ধারিত মূল্য অনুসরণ না করার অভিযোগে ‘মেসার্স স্বপন কুমার দেব’ নামে বিএডিসি (বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন) এক ডিলার প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার মোড়াকরি বাজারে এ অভিযান পরিচালনা করা...

শাবিপ্রবিতে নীতিমালা লঙ্ঘন করে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ সুপারিশের অভিযোগ

শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নীতিমালা লঙ্ঘন করে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ থেকে বঞ্চিত করার অভিযোগ তুলেছেন বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের শিক্ষার্থী ও একই বিভাগের বর্তমান প্রভাষক সানজিদা আক্তার। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ২০২১ সালে ‘স্কুল অব লাইফ সায়েন্সেস অনুষদে প্রথম হিসেবে...

লাখাইয়ে মোড়াকরি হাইস্কুল এন্ড কলেজে শতভাগ ফেল

নাজিম উদ্দিন, লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলায় ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় একটি কলেজ থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। উপজেলার মোড়াকরি হাইস্কুল এন্ড কলেজ থেকে এবার মাত্র দুজন পরীক্ষায় অংশ নিলেও দুজনই অকৃতকার্য হয়েছে। ফলে প্রতিষ্ঠানটির পাসের হার শূন্য শতাংশ। শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত এইচএসসি পরীক্ষার...

‘সম্ভাব্য ঝুঁকি এড়াতে’ ইউরোপে নাগরিকদের তিন দিনের খাদ্য-পানীয়-জরুরি পণ্য মজুদের পরামর্শ

আধুনিক ডেস্ক :: যেকোনো বড় ধরনের সংকট বা বিপর্যয়কালীন পরিস্থিতি সামাল দিতে নাগরিকদের অন্তত তিন দিনের খাবার, পানি ও প্রয়োজনীয় ওষুধ প্রস্তুত রাখার পরামর্শ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বিদ্যুৎ ও পানি সরবরাহ হঠাৎ বন্ধ হওয়া কিংবা জরুরি সেবা ব্যাহত হওয়ার মতো সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় এই আগাম সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের...

ফিলিস্তিনি শিশুদের জন্য নিজের জার্সি-পদক নিলামে হামজার

স্পোর্টস ডেস্ক :: ফুটবল মাঠে প্রতিপক্ষের আক্রমণ ঠেকানোই তার কাজ। তবে মাঠের বাইরেও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো নিজের দায়িত্ব বলে মনে করেন হামজা চৌধুরী। সেই বিশ্বাস থেকেই যুদ্ধবিধ্বস্ত গাজার শিশুদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয় দলের এই ফুটবলার। তার উদ্যোগে আয়োজিত এক দাতব্য অনুষ্ঠান থেকে সংগ্রহ হয়েছে ১ লাখ ৩০...

হবিগঞ্জের লাখাইয়ে কিশোরকণ্ঠ মেধাভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত

নাজিম উদ্দিন, লাখাই: হবিগঞ্জের লাখাইয়ে শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশ এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার লক্ষ্যে কিশোরকণ্ঠ মেধাভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় কিশোরকণ্ঠ হবিগঞ্জ জেলা ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার কালাউক উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় লাখাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ,সপ্তম,অষ্টম, নবম...

বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের সময় তিন বছর পেছাল

আধুনিক ডেস্ক:: বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ আরও তিন বছর পেছাল। ২০২৬ সালের ২৪ নভেম্বরের পরিবর্তে ২০২৯ সালের নভেম্বর মাসে এলডিসি উত্তরণ হবে বাংলাদেশের। ফলে বাংলাদেশ প্রস্তুতির জন্য আরও তিন বছর সময় পেল। বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের প্ল্যানারি মিটিংয়ে এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন জাতিসংঘ...