শাবিপ্রবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সংগঠন ‘শাবি প্রেসক্লাব’ ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নোত্থান’-এর মধ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) বিকেল চারটায় শাবি প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় শাবি প্রেসক্লাবের সভাপতি নোমান ফয়সালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর আলমের সঞ্চালনায় বক্তব্য দেন স্বপ্নোত্থানের সভাপতি মামুন হোসাইন, সহসভাপতি জোয়াইরিয়া তাবাসসুম, কোষাধ্যক্ষ নুর-এ মুবাশ্বিরা, আইটি সম্পাদক সাখাওয়াত হোসেন, শিক্ষা বিষয়ক সমন্বয়ক ফাহাদ সরকার, সহকারী শিক্ষা সমন্বয়ক বদরুল হায়দার নূর, মো. মাসফি ও তাহমিদুর রহমান।
স্বপ্নোত্থানের সভাপতি মামুন হোসাইন বলেন, “স্বপ্নোত্থান সবসময় সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষদের জন্য কাজ করছে। আমাদের বিভিন্ন কর্মসূচিতে প্রেসক্লাব সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সহযোগিতা করে আসছে। আশা করি প্রেসক্লাবের সাথে আমাদের এই সম্পর্ক অটুট থাকবে।”
সমাপনী বক্তব্যে স্বপ্নোত্থানকে ধন্যবাদ জানিয়ে প্রেসক্লাবের সভাপতি নোমান ফয়সাল বলেন, “বিশ্ববিদ্যালয়ে যে কয়টা সংগঠন মানবসেবার কাজ করে, তার মধ্যে অন্যতম হলো ‘স্বপ্নোত্থান’। তাদের সাথে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। তাই আমরা তাদের সকল মানবিক কাজের সাথে সবসময় পাশে থাকব।”
মতবিনিময়কালে শাবি প্রেসক্লাবের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি সৈকত মাহাবুব, কোষাধ্যক্ষ সাগর হোসান জাহিদ, দপ্তর সম্পাদক মো মোফাজ্জল হক, কার্যকরী সদস্য নাদির আহমেদ ও সাধারণ সদস্যবৃন্দ।


