Homeক্যাম্পাসশাবিতে 'নির্বাচন, ভোট আচরণ...

শাবিতে ‘নির্বাচন, ভোট আচরণ ও নির্বাচনী প্রক্রিয়া’ গবেষণার লক্ষ্যে ইলেকশন ল্যাবের উদ্বোধন

শাবি প্রতিনিধি:

দেশে প্রথমবারের মতো শুধুমাত্র নির্বাচনভিত্তিক গবেষণার উদ্দেশ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(শাবিপ্রবি) পলিটিক্যাল স্টাডিজ বিভাগের উদ্যোগে ‘ইলেকশন ল্যাব’র উদ্বোধন করা হয়েছে। নির্বাচন, ভোট আচরণ ও নির্বাচনী প্রক্রিয়া নিয়ে পদ্ধতিগত ও প্রায়োগিক গবেষণা পরিচালনার লক্ষ্যে এ ল্যাব কাজ করবে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় সামাজিক বিজ্ঞান ভবনের ৫০৪ নম্বর কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সারওয়ারউদ্দিন চৌধুরী আনুষ্ঠানিকভাবে এই ল্যাবের উদ্বোধন করেন।

উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী বলেন, ইলেকশন ল্যাবের যাত্রা শুরু হচ্ছে এর মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থীরা ইলেকশনের ডাটা কালেকশন, পর্যালোচনা করে উপকৃত হবে।

এসময় তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে বলেন, এবছরের নির্বাচন অন্যান্য নির্বাচনের থেকে তুলনামূলক ভালো হয়েছে। এই ইলেকশন ল্যাব দেশের পরবর্তী ইলেকশন গুলো আরো ভালো করার জন্য ভূমিকা রাখবে বলে আশা করি।

ইলেকশন ল্যাব উদ্বোধন সভার সভাপতি ও পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রধান অধ্যাপক ড. আশরাফুর রহমান বলেন, ‘বিভাগে প্রথমবারের মত ল্যাব উদ্বোধন একটি যুগান্তকারী উদ্যোগ। শিক্ষার্থীরা তাদের নিজেদের গবেষণা ও বিশ্লেষণী দক্ষতা বাড়াতে পারবে’

ইলেকশন ল্যাবের পরিচালক অধ্যাপক ড. মো. সাহাবুল হক বলেন, “এই ল্যাবের লক্ষ্য হলো নির্বাচনসংক্রান্ত তথ্য ও উপাত্তের বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে নির্ভরযোগ্য গবেষণা ফলাফল উপস্থাপন করা এবং গণতান্ত্রিক চর্চাকে সমৃদ্ধ করা।”

জানা যায় , গত ১ ফেব্রুয়ারি বিভাগের এক সভায় ইলেকশন ল্যাব গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। এর আগে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে বিভিন্ন নির্বাচনী আসনে জরিপ কার্যক্রম পরিচালনা, প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ, আসনভিত্তিক ফলাফল মূল্যায়ন এবং ভোটিং পদ্ধতি নিয়ে গবেষণা কার্যক্রম পরিচালিত হয়েছে। এসব কার্যক্রমকে সমন্বিত কাঠামোর আওতায় আনার লক্ষ্যে ইলেকশন ল্যাব প্রতিষ্ঠা করা হয়। উন্নয়ন ও নাগরিক প্রতিষ্ঠান ‘ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ’-এর সহযোগিতাও এতে যুক্ত রয়েছে।

ইলেকশন ল্যাবটি শিক্ষক ও শিক্ষার্থীদের একটি সমন্বিত একাডেমিক প্ল্যাটফর্ম, যার লক্ষ্য বাংলাদেশে ভোট ও নির্বাচনসংক্রান্ত সময়োপযোগী, নির্ভুল এবং গবেষণাভিত্তিক পরিসংখ্যান, প্রতিবেদন ও বিশ্লেষণমূলক অন্তর্দৃষ্টি প্রদান করা। জরিপের তথ্য, নির্বাচনের ফলাফল এবং অন্যান্য প্রায়োগিক উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে এ ল্যাব গবেষণা কার্যক্রম পরিচালনা করবে। একই সঙ্গে কঠোর একাডেমিক মান বজায় রেখে সাধারণ পাঠকের জন্য সহজবোধ্য প্রতিবেদন প্রকাশের মাধ্যমে প্রমাণভিত্তিক নীতিনির্ধারণে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইলেকশন ল্যাবের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. জায়েদা শারমিন ও প্রফেসর ড. মো. নজরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চলনা করেন ইলেকশন ল্যাবের পরিচালক অধ্যাপক ড. মো. সাহাবুল হক। এসময় বিভাগের শিক্ষক প্রফেসর ড.ফাহামিদা আক্তার, সহযোগী অধ্যাপক ড. মো. এমদাদুল হক, সহযোগী অধ্যাপক ড. হাজেরা আক্তারসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বিশ্লেষণ’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা নির্বাচনের ফলাফল, ভোটের প্রবণতা, রাজনৈতিক তাৎপর্য এবং সামগ্রিক প্রভাব নিয়ে আলোচনা করেন।

এসময় বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে বেশিরভাগ আসনে জামায়াতের তুলনায় বিএনপি বেশি আসন লাভ করেছে মূলত তাদের সারাদেশব্যাপী সাংগঠনিক শক্তি, শক্তিশালী তৃণমূল নেটওয়ার্ক এবং গ্রামীণ এলাকায় দৃঢ় উপস্থিতির কারণে। সংখ্যালঘু ভোট এবং সাবেক আওয়ামী লীগ সমর্থকদের একটি অংশের সমর্থনও বিএনপির পক্ষে গেছে, পাশাপাশি মুক্তিযুদ্ধের বয়ান ব্যবহার তাদের বিস্তৃত রাজনৈতিক বৈধতা জোরদার করেছে। তবে কিছু অঞ্চলে, বিশেষত শহরাঞ্চল এবং পূর্ব ও উত্তর-পূর্ব সীমান্ত এলাকায় জামায়াত তুলনামূলকভাবে ভালো ফল করেছে। তাদের জোট জুলাই অভ্যুত্থানের চেতনা কার্যকরভাবে কাজে লাগিয়েছে, বিশেষ করে জাতীয় নাগরিক পার্টির ছয়টি জয়ের মাধ্যমে। ভারতবিরোধী বক্তব্য, সীমান্ত হত্যা ইস্যু এবং বিভিন্ন আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীদের কারণে ভোট বিভাজনও জামায়াতের স্থানীয় সাফল্যকে সহায়তা করেছে। নির্বাচনী ফলাফলে দুই-তৃতীয়াংশ আসন বেশি জয়ী হওয়ায় সংসদে দুর্বল বিরোধী দল হিসেবে জামায়াত অংশগ্রহণ করবে আর পাশাপাশি বড় মেজরিটির জন্য বিএনপি সহজে আইন পাশ করা থেকে শুরু করে একচ্ছত্র স্বৈরাচারী সরকার হিসেবে উপনীত হওয়ার সম্ভাবনা রয়েছে।

spot_img

Most Popular

আরও পড়ুন

শাবিপ্রবিতে লিফটে আটকে পড়া ২ শিক্ষার্থীকে দরজা ভেঙে ১ ঘণ্টা পর উদ্ধার

শাবিপ্রবি প্রতিনিধি: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ‘শিক্ষাভবন-ডি’-এর লিফট বিকল...

শাবিপ্রবির শাহজালাল (রহ.) স্মৃতি সংসদের নেতৃত্বে সাদ-রায়হানুল

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘শাহজালাল (রহ.) স্মৃতি...

শাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের চার ঘণ্টা আটকে রেখে র‍্যাগিং, বিকৃত যৌন অভিনয়ের অভিযোগ

শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নতুন ভর্তি হওয়া...

৭ মাস পর স্থগিতাদেশ প্রত্যাহার শাবিপ্রবির ছাত্রদল নেতার

শাবিপ্রবি প্রতিনিধি: সাত মাস পর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে শাহজালাল বিজ্ঞান ও...

spot_img

পড়ুন

শাবিপ্রবিতে লিফটে আটকে পড়া ২ শিক্ষার্থীকে দরজা ভেঙে ১ ঘণ্টা পর উদ্ধার

শাবিপ্রবি প্রতিনিধি: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ‘শিক্ষাভবন-ডি’-এর লিফট বিকল হয়ে দুই শিক্ষার্থী আটকে পড়ার ঘটনা ঘটেছে। প্রায় এক ঘণ্টা আটকে থাকার পর তীব্র শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়া দুই শিক্ষার্থীকে লিফটের দরজা ভেঙে উদ্ধার করা হয়। পরে তাদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট)...

শাবিপ্রবির শাহজালাল (রহ.) স্মৃতি সংসদের নেতৃত্বে সাদ-রায়হানুল

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘শাহজালাল (রহ.) স্মৃতি সংসদ’-এর ২য় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আবদুল্লাহ মুহাম্মদ সাদ এবং সাধারণ সম্পাদক হিসেবে রায়হানুল ইসলাম দায়িত্ব পেয়েছেন। বুধবার (১২ আগস্ট) সংগঠনটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা...

শাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের চার ঘণ্টা আটকে রেখে র‍্যাগিং, বিকৃত যৌন অভিনয়ের অভিযোগ

শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নতুন ভর্তি হওয়া প্রথম বর্ষের কয়েকজন শিক্ষার্থীকে আটকে রেখে বিভিন্ন কায়দায় র‌্যাগিং দেওয়ার অভিযোগ উঠেছে। এর মধ্যে চেয়ারকে মেয়ে ও নবীন শিক্ষার্থী ছেলে সাজিয়ে যৌন কবিতার তালে তালে আপত্তিকর ও বিকৃত যৌন অভিনয় করান বিভিন্ন বিভাগের ৬ সিনিয়র শিক্ষার্থী।...

৭ মাস পর স্থগিতাদেশ প্রত্যাহার শাবিপ্রবির ছাত্রদল নেতার

শাবিপ্রবি প্রতিনিধি: সাত মাস পর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলামের পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করে...

কোম্পানীগঞ্জে বিনামূল্যে ক্যান্সার স্ক্রিনিং, পরীক্ষা করালেন ১১৮ নারী

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নারীদের জন্য বিনামূল্যে স্তন ও জরায়ুমুখ ক্যান্সার শনাক্তকরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ ক্যাম্পে মোট ১১৮ জন নারী নিবন্ধন করে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। গাইনোকলজিকেল অনকোলজি সোসাইটি অব বাংলাদেশ, রোটারি ক্লাব অব বাংলাদেশ, ঢাকা...

শাবিপ্রবির ‘অঙ্গীকার সাংস্কৃতিক সংসদ’র নেতৃত্বে সবুর-জাবের

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম প্রধান সাংস্কৃতিক সংগঠন ‘অঙ্গীকার সাংস্কৃতিক সংসদ’-এর ৩৪তম কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। নতুন এই পরিষদে পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ সেশনের আব্দুস সবুর আহমেদ এবং সহকারী পরিচালক হিসেবে নৃবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ সেশনের জাবের বিন আব্দুল খালেক...

শাবিপ্রবির ফিটনেস ক্লাবের নেতৃত্বে জিল্লুর– মনীষা

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শরীরচর্চাবিষয়ক সংগঠন সাস্ট ফিটনেস ক্লাবের তৃতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে বাংলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের জিল্লুর রহমান এবং সাধারণ সম্পাদক একই বিভাগ ও শিক্ষাবর্ষের মনীষা মজুমদার মনোনীত হয়েছেন। মঙ্গলবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে...

কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে মন্ত্রণালয়ে আবেদন,পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চালুর দাবি

কোম্পানিগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জনবল সংকট, অচল চিকিৎসা সরঞ্জাম ও নানা অব্যবস্থাপনা দূর করে পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে লিখিত আবেদন করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে আবেদনটি করেন কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পোস্টগ্র্যাজুয়েট শিক্ষার্থী মোহাম্মদ...

রাষ্ট্রবিরোধী গোপন কার্যকলাপে জড়িত শাবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ৬ সদস্যের তদন্ত কমিটি

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষকদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী গোপন কার্যকলাপে জড়িত থাকা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে লিপ্ত থাকার অভিযোগ অনুসন্ধানে একটি ৬ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রবিবার (৯ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার সৈয়দ সলিম মোহাম্মদ আবদুল কাদির স্বাক্ষরিত এক অফিস আদেশে তদন্ত...

শাবিপ্রবির দিক থিয়েটারের মৌলিক নাটক অদ্যপুরাণ, প্রদর্শনী শুরু ২৭ আগস্ট

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আগামী ২৭ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে নাট্য সংগঠন ‘দিক থিয়েটার’-এর তিন দিনব্যাপী ‘দিক ৮ম জাতীয় নাট্যোৎসব ২০২৬’। সংগঠনের ২৮তম বর্ষে পদার্পণ ও চ্যারিটি উপলক্ষে আয়োজিত এ উৎসবের শিরোনাম দেওয়া হয়েছে ‘অষ্টাবিংশের অর্ঘ্য’। উৎসবের উদ্বোধনী দিনেই মঞ্চস্থ হবে সংগঠনটির ৩৪তম...

সিলেটের ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে ৯ জন নিহত

আধুনিক রিপোর্ট ::সিলেটের ওসমানীনগরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৪ জন। শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলে সাতজন নিহত হন। পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়...

জৈন্তাপুর সারীঘাট উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক স্কুলভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার সারীঘাট উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক স্কুলভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ২টায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এবারের বিতর্কের বিষয় ছিল— “অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ।”দুর্নীতি প্রতিরোধ কমিটির...