Homeক্যাম্পাসশাবিতে পেশাগত ‘এমএসসি ইন...

শাবিতে পেশাগত ‘এমএসসি ইন ডেটা সায়েন্স’ চালু, ভর্তি পরীক্ষা ৩০ আগস্ট

শাবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) দেশে প্রথমবারের মতো চালু করেছে পেশাগত মাস্টার্স প্রোগ্রাম ‘এমএসসি ইন ডেটা সায়েন্স’। বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের উদ্যোগে এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) ও গণিত বিভাগের সহযোগিতায় এক বছরের মেয়াদি ইভিনিং প্রোগ্রামটি শুরু হচ্ছে। এই প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩০ আগস্ট সকাল সাড়ে নয়টায়।

বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা, বিগ ডেটা ও ডেটা-ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের চাহিদা দ্রুত বাড়ছে। ব্যাংকিং, স্বাস্থ্যসেবা, কৃষি, শিক্ষা ও সরকারি নীতিনির্ধারণসহ নানা ক্ষেত্রে দক্ষ ডেটা বিশ্লেষকের প্রয়োজন মেটাতে এই প্রোগ্রামটি স্নাতক ও কর্মজীবীদের জন্য বিশেষভাবে পরিকল্পিত, যাতে তারা চাকরির পাশাপাশি পেশাগত দক্ষতা অর্জন করতে পারেন।

২ সেমিস্টারে ১ বছর মেয়াদি ৪০ ক্রেডিটের এই প্রোগ্রামে তত্ত্ব ২৩ ও ল্যাব ১৭ ক্রেডিট। ৪০টি ক্লাসের এই কোর্সটিতে প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত পাঠদান হবে।

১৯৯১ সালে প্রতিষ্ঠিত শাবিপ্রবির পরিসংখ্যান বিভাগ দেশে শীর্ষস্থানীয়। এখানে ২৬ জন শিক্ষক রয়েছেন, যার মধ্যে ১৮ জন অধ্যাপক। অনেকে উত্তর আমেরিকা, ইউরোপ ও অস্ট্রেলিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ও পোস্টডক্টরাল ডিগ্রি অর্জন করেছেন। এইসব শিক্ষকমণ্ডলী এই কোর্সের ক্লাস নিবেন। তাছাড়া বিভাগটিতে বিদ্যমান থাকা দুটি আধুনিক কম্পিউটার ল্যাব (১৪০টিরও বেশি উচ্চ ক্ষমতাসম্পন্ন কম্পিউটার), R, Python, SAS, C++ এবং ক্লাউডভিত্তিক ডেটা বিশ্লেষণ সুবিধা ও সমৃদ্ধ সেমিনার লাইব্রেরি রয়েছে, যা শিক্ষার্থীদের ব্যবহারের অনুমতি দেওয়া হবে।

এই প্রোগ্রামটিতে প্রথম সেমিস্টারে পড়ানো হবে সম্ভাবনা ও পরিসংখ্যানিক পদ্ধতি, ডেটা সায়েন্সের জন্য গণিত, পাইথন দিয়ে উন্নত প্রোগ্রামিং, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং, উন্নত ডেটা স্ট্রাকচার ও অ্যালগরিদম, উচ্চমাত্রিক ডেটা শিক্ষা ও চিত্রায়ণ, প্রকল্পভিত্তিক শিক্ষা, আর দ্বিতীয় সেমিস্টারে থাকবে পরিসংখ্যানিক অনুমান ও মডেলিং, অপ্টিমাইজেশন ও সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ, ডেটা সায়েন্সের জন্য ডেটাবেস ব্যবস্থাপনা, ক্লাউড-ভিত্তিক বিগ ডেটা বিশ্লেষণ, গভীর শিক্ষণ, পেশাগত দক্ষতা ও ডেটা সায়েন্স নীতি।

এই প্রোগ্রামে ভর্তির জন্য শিক্ষার্থীদের যেকোনো বিষয়ে ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪.০০ স্কেলে) বা সমমানের দ্বিতীয় শ্রেণি স্নাতক ডিগ্রি (৩ বা ৪ বছর মেয়াদি), তবে গণিতে মৌলিক জ্ঞান থাকতে হবে। এছাড়াও এসএসসি ও এইচএসসিতে বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে। স্নাতক চূড়ান্ত পরীক্ষার্থীরা অ্যাপিয়ারেন্স সার্টিফিকেটসহ আবেদন করতে পারবেন।

এই প্রোগ্রামের জন্য ৮০ নম্বর (গণিত, পরিসংখ্যান, কম্পিউটার ফান্ডামেন্টালস) লিখিত পরীক্ষা হবে। মৌখিক পরীক্ষায় থাকবে ১০ নম্বর এবং সিজিপিএ ১০ নম্বর। মেধাক্রমে শীর্ষ ৪০ জন নির্বাচিত হবে। আবেদন ফি ৫০০টা প্রদান করে (https://forms.gle/yYt2Mnabf88LPwCv9) এই লিংকে প্রবেশ করে অনলাইনে আবেদন করা যাবে। এছাড়া বিস্তারিত জানতে (ইমেইল datascience.sust@gmail.com) হটলাইন: 01336-549700 নাম্বারে যোগাযোগের জন্য জানিয়েছে কর্তৃপক্ষ।

spot_img

Most Popular

আরও পড়ুন

শাবিতে পর্দা উঠল ‘আশরাফুলের সহায়তায়’ চ্যারিটি ফুটবল টুর্নামেন্টের

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) লোক প্রশাসন বিভাগের সাবেক...

কিশোরীকে ধর্ষণের সাজা ‘কানে ধরিয়ে উঠবস’

,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া...

গোলাপগঞ্জে দুর্বৃত্তদের আগুনে পুড়ল বসত ঘর,ক্ষতি ২০লক্ষাধিক টাকাঘটনাস্থল পরিদর্শনে এমপি ইমরান

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে দুর্বৃত্তদের আগুনে পুড়লো বসতঘর।সোমবার ভোরে আমুড়া ইউনিয়নের ধারাবহর গ্রামের...

উচ্চশিক্ষায় ডিজিটাল রূপান্তরে ঢাকায় ‘কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬’ অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: উচ্চশিক্ষায় প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং ডিজিটাল...

spot_img

পড়ুন

শাবিতে পর্দা উঠল ‘আশরাফুলের সহায়তায়’ চ্যারিটি ফুটবল টুর্নামেন্টের

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) লোক প্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থী আশরাফুলের চিকিৎসায় সহায়তার লক্ষ্যে শুরু হয়েছে ‘আশরাফুলের সহায়তায়’ পাঁচ-এ-সাইড চ্যারিটি ফুটবল টুর্নামেন্ট। সোমবার (১৭ আগস্ট) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া সংগঠন স্পোর্টস শাবিপ্রবির উদ্যোগে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো....

কিশোরীকে ধর্ষণের সাজা ‘কানে ধরিয়ে উঠবস’

,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা ধামাচাপা দিতে স্থানীয়ভাবে সালিস বসিয়ে অভিযুক্ত যুবককে মাত্র সাতবার ‘কান ধরিয়ে উঠবস’ করিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবার এই ‘প্রহসনের বিচার’ প্রত্যাখ্যান করে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছে। সোমবার...

গোলাপগঞ্জে দুর্বৃত্তদের আগুনে পুড়ল বসত ঘর,ক্ষতি ২০লক্ষাধিক টাকাঘটনাস্থল পরিদর্শনে এমপি ইমরান

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে দুর্বৃত্তদের আগুনে পুড়লো বসতঘর।সোমবার ভোরে আমুড়া ইউনিয়নের ধারাবহর গ্রামের মান্না আহমদের বা‌ড়িতে এ ঘটনা ঘটে। এসময় অগ্নিকাণ্ডের ঘটনায় বসত ঘরের ৬টি রুমসহ ঘরের ভেতরে থাকা সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফয়ায়ার সা‌র্ভিসের লোকজন আসার আগেই পুরো ঘর ভস্মীভূত হয়ে যায়। এতে ক্ষয়ক্ষতি...

উচ্চশিক্ষায় ডিজিটাল রূপান্তরে ঢাকায় ‘কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬’ অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: উচ্চশিক্ষায় প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করার লক্ষ্যে রাজধানীতে ‘কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) ঢাকার শেরাটন হোটেলে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) আয়োজনে এই ফোরাম অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক এই ফোরামটি আয়োজনে যৌথভাবে সহযোগিতা করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন...

শাবিপ্রবিতে নীলফামারী স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন’র আত্মপ্রকাশ: সভাপতি ফাহিম, সম্পাদক আরিফ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জেলাভিত্তিক সংগঠন ‘দিনাজপুর-নীলফামারী স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন’ ভেঙে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে ‘নীলফামারী স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন’। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম শাহরিয়ার এবং সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফ হোসাইন। শনিবার (১৫ আগস্ট)...

কুষ্টিয়াতে গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দের উপর জামাতের হামলার প্রতিবাদে সিলেটে মশাল মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

কুষ্টিয়াতে গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দের উপর জামাতের হামলার প্রতিবাদে সিলেট নগরীতে মশাল মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার গণঅধিকার পরিষদ সিলেট জেলা ও মহানগর কর্তৃক আয়োজিত মশাল মিছিলে সিলেট সিটি কর্পোরেশন থেকে শুরু হয়ে চৌহাট্টা পয়েন্ট গিয়ে শেষ হয়।প্রতিবাদ সভায় সিলেট জেলা গণঅধিকার পরিষদের সদ্য সাবেক সভাপতি নাইম...

নবীগঞ্জে ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার পানিউমদা বাজারে নিবন্ধন ছাড়াই নামের আগে ডাক্তার পদবি ব্যবহার, মিথ্যা ও অতিরিক্ত পেশাগত যোগ্যতা উল্লেখ, মেডিক্যাল বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা না করা এবং ফ্রিজকৃত ওষুধ যথাযথভাবে সংরক্ষণ না করার অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৫ আগস্ট) পরিচালিত অভিযানে পানিউমদা বাজারের...

গণতান্ত্রিক আন্দোলনে খালেদা জিয়ার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে: শাবিপ্রবি উপাচার্য

শাবিপ্রবি প্রতিনিধি: বেগম খালেদা জিয়ার দেশপ্রেম, ত্যাগ এবং গণতান্ত্রিক আন্দোলনের অবদান দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম।​ শনিবার (১৫ আগস্ট) আসরের নামাজের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার...

শাবিপ্রবিতে লিফটে আটকে পড়া ২ শিক্ষার্থীকে দরজা ভেঙে ১ ঘণ্টা পর উদ্ধার

শাবিপ্রবি প্রতিনিধি: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ‘শিক্ষাভবন-ডি’-এর লিফট বিকল হয়ে দুই শিক্ষার্থী আটকে পড়ার ঘটনা ঘটেছে। প্রায় এক ঘণ্টা আটকে থাকার পর তীব্র শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়া দুই শিক্ষার্থীকে লিফটের দরজা ভেঙে উদ্ধার করা হয়। পরে তাদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট)...

শাবিপ্রবির শাহজালাল (রহ.) স্মৃতি সংসদের নেতৃত্বে সাদ-রায়হানুল

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘শাহজালাল (রহ.) স্মৃতি সংসদ’-এর ২য় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আবদুল্লাহ মুহাম্মদ সাদ এবং সাধারণ সম্পাদক হিসেবে রায়হানুল ইসলাম দায়িত্ব পেয়েছেন। বুধবার (১২ আগস্ট) সংগঠনটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা...

শাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের চার ঘণ্টা আটকে রেখে র‍্যাগিং, বিকৃত যৌন অভিনয়ের অভিযোগ

শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নতুন ভর্তি হওয়া প্রথম বর্ষের কয়েকজন শিক্ষার্থীকে আটকে রেখে বিভিন্ন কায়দায় র‌্যাগিং দেওয়ার অভিযোগ উঠেছে। এর মধ্যে চেয়ারকে মেয়ে ও নবীন শিক্ষার্থী ছেলে সাজিয়ে যৌন কবিতার তালে তালে আপত্তিকর ও বিকৃত যৌন অভিনয় করান বিভিন্ন বিভাগের ৬ সিনিয়র শিক্ষার্থী।...

৭ মাস পর স্থগিতাদেশ প্রত্যাহার শাবিপ্রবির ছাত্রদল নেতার

শাবিপ্রবি প্রতিনিধি: সাত মাস পর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলামের পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করে...