Homeশীর্ষ সংবাদ‘আমরা মরে গেলাম ঋণের...

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’

আধুনিক ডেস্ক ::

সিলিং ফ্যানে ঝুলছিল ৩৫ বছর বয়সী মিনারুল ইসলামের মরদেহ। পাশে বিছানায় মৃত পড়ে আছে বড় ছেলে ১৩ বছর বয়সী মাহিন। পাশের ঘরের বিছানায় স্ত্রী মনিরা বেগম (২৮) ও ছোট মেয়ে ২ বছরের মিথিলার মরদেহ। পাশে পাওয়া একটি চিরকুটে লেখা আছে, আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে। শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের বামুনশিকড় গ্রামের বাড়ি থেকে মৃতদেহগুলো উদ্ধার করে পুলিশ।

পরিবারের সদস্য, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বামুনশিকড় গ্রামের রুস্তম আলীর ছেলে মিনারুল একসময় জুয়ার নেশায় আসক্ত ছিলেন। পরে ছেড়ে দেন। এ জন্য তিনি ঋণগ্রস্ত ছিলেন। দেড় বছর আগে বাবা রুস্তম আলী ধানিজমি বিক্রি করে ঋণের একটা অংশ দেড় লাখ টাকা পরিশোধ করেন। এরপরও তার দুই লাখ টাকা ঋণ ছিল। এই ঋণের জন্য প্রতি সপ্তাহে তাঁকে ২ হাজার ৭০০ টাকার বেশি কিস্তি পরিশোধ করতে হতো। কিন্তু কিস্তি চালাতে পারছিলেন না মিনারুল। বাবাকে মিনারুল আর কিছু জমি বিক্রি করে পুরো টাকা পরিশোধ করতে বলেছিলেন। কিন্তু বাবা জমি বিক্রি করতে চাননি। এ নিয়ে মা–বাবার সঙ্গে মিনারুল কথা বলা বন্ধ করে দেন। এমনকি ছেলেমেয়েদেরও মিশতে দিতেন না।

মিনারুলের মেয়ে মিথিলা মাছ পছন্দ করে। শুক্রবার সকালে মিনারুলের বাবা খড়খড়ি বাইপাস হাট থেকে মাছ কিনে আনেন। এ জন্য দাদি আঞ্জুয়ারা বেগম নাতনিকে ডাকতে যান। অনেক ডাকাডাকির পরও কেউ সাড়া দিচ্ছিলেন না। সকাল পৌনে ৯টার দিকে লাগোয়া ঘরের পাশে ঘরের সিলিংয়ের ওপর দিয়ে ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে জানাজানি হলে প্রতিবেশীরা বাড়িতে আসেন। স্থানীয় পারিলা ইউনিয়নের চেয়ারম্যান সাহেদ আলী পুলিশকে ফোন দেন। পরে পুলিশ এসে ঘরের দরজা খোলে।

‘এল’ আকৃতির ঘরের চারটি কক্ষ। পশ্চিম দিকের প্রথম ঘরে মিনারুলকে পাওয়া যায়। তিনি ফ্যানের সঙ্গে ঝুলছিলেন। ছেলে মাহিন বিছানায় পড়ে ছিল। তার গলার পাশে একটি গামছা পাওয়া যায়। সেখানে দুই পৃষ্ঠার একটি হাতে লেখা চিরকুট পড়ে ছিল। এই ঘরের একটিই দরজা। ঘরের ভেতরে দুটি কক্ষ। পরের কক্ষের বিছানায় স্ত্রী ও মেয়ের মরদেহ পাওয়া যায়। স্ত্রীর গলার পাশে মুঠোফোনের চার্জারের তার পাওয়া যায়।মিনারুলের পরের ঘরটি তার বড় ভাই রুহুলের। তারপরের কক্ষে থাকতেন মা–বাবা।

সকাল সোয়া ১১টার দিকে ঘটনাস্থলে যান রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, মিনারুল স্ত্রী-সন্তানদের শ্বাস রোধ করে হত্যা করে নিজে ‘আত্মহত্যা’ করেছেন। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় মামলা হবে। তিনি বলেন, একটা চিরকুট পাওয়া গেছে। চিরকুটে উনি ঋণগ্রস্ত ও আর্থিক অনটনের কথা লেখেছেন।

দুই পৃষ্ঠার চিরকুটের ওপর লেখা ছিল, ‘আমরা চারজন পৃথিবী থেকে বিদায় নেব, আর দেখা হবে না খোদা হাফেজ।’ এরপর লেখা ছিল, ‘আমি মিনারুল। নিচে যেসব লেখা লিখব, সব আমার নিজের কথা, এই কারণে লিখে যাচ্ছি, কারণ, আজ রাতে আমরা চারজন মারা যাব। এই মরার জন্য কারও কোনো দোষ নেই। কারণ লিখে না গেলে পুলিশ কাকে না কাকে ফাঁসিয়ে টাকা খাবে। আমি মিনারুল প্রথমে আমার বউকে মেরেছি। তারপর আমার মাহিনকে মেরেছি। তারপর আমার মিথিলাকে মেরেছি। তারপর আমি গলায় ফাঁস দিয়ে মরেছি। আমাদের চারজনের মরা মুখ যেন বাপের বড় ছেলে ও তার বউ-বাচ্চা না দেখে এবং বড় ছেলে যেন জানাজায় না যায়। আমাদের চারজনকে কাফন দিয়ে ঢাকতে আমার বাবা যেন টাকা না দেয়। এটা আমার কসম। (ইতি মিনারুল, আসসালামু আলাইকুম)।

আরেক পৃষ্ঠায় লেখা ছিল, ‘আমি নিজ হাতে সবাইকে মারলাম এই কারণে যে আমি একা যদি মরে যাই, তাহলে আমার বউ, ছেলেমেয়ে কার আশায় বেঁচে থাকবে। কষ্ট আর দুঃখ ছাড়া দিতেই পারব না। আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে। এত কষ্ট আর মেনে নিতে পারছি না। তাই আমাদের বেঁচে থাকার চেয়ে মরে গেলাম, সেই ভালো হলো। কারও কাছে কিছু চাইতে হবে না। আমার জন্য কাউকে মানুষের কাছে ছোট হতে হবে না। আমার বাবা আমার জন্য অনেক লোকের কাছে ছোট হয়েছে। আর হতে হবে না। চিরদিনের জন্য চলে গেলাম। আমি চাই, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।’

মিনারুলের বাবা রুস্তম আলী বলেন, ‘ছেলের কিছু ঋণ ছিল। সেটা খুব বেশি না। নতুন করে কোনো ঋণ আছে কি না, তা জানি না। আগে যেটা ঋণ করেছিল, সেটা ধানিজমি বিক্রি করে দিয়েছি। পরে আর কবে কবে ঋণ করেছিল, সেটা জানি না।’

মিনারুলের মা আঞ্জুয়ারা বলেন, কোনো গন্ডগোল ছিল না। ভরণপোষণ আমিই দিই। ধারদেনা ছিল, মাটি (জমি) বিক্রি করে আমি দিয়েছি। আবার নতুন করে ধার করেছে। শুক্রবার সকালে মাছ কিনে আনলে ডাকাডাকি করি। পরে দেখি ছেলে ঝুলে আছে। নাতিকে আমিই মানুষ করেছি। আমার ওখানেই থাকত। কীভাবে কী হয়ে গেল। বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি।

spot_img

Most Popular

আরও পড়ুন

শাবিতে শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো আর প্রোগ্রামিংয়ের উপর প্রশিক্ষণ

শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো শিক্ষার্থীদের জন্য সপ্তাহব্যাপী...

‎বাংলা একাডেমি ও শাবিপ্রবি বাংলা বিভাগের যৌথ সেমিনার সম্পন্ন‎

‎শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগ এবং বাংলা...

সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার

আধুনিক রিপোর্ট :: সিলেটের আলোচিত জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার করেছে সরকার।...

বাংলা একাডেমির যৌথ উদ্যোগে শাবিপ্রবির বাংলা বিভাগে প্রথম সেমিনার আগামীকাল

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগ প্রতিষ্ঠার পর...

spot_img

পড়ুন

শাবিতে শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো আর প্রোগ্রামিংয়ের উপর প্রশিক্ষণ

শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো শিক্ষার্থীদের জন্য সপ্তাহব্যাপী আর প্রোগ্রামিং-এর উপর প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ গবেষণাভিত্তিক দক্ষতা উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সোমবার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রের কনফারেন্স কক্ষে এ কর্মসূচির উদ্বোধন করা...

‎বাংলা একাডেমি ও শাবিপ্রবি বাংলা বিভাগের যৌথ সেমিনার সম্পন্ন‎

‎শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগ এবং বাংলা একাডেমির যৌথ উদ্যোগে দিনব্যাপী এক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিভাগটি প্রতিষ্ঠার পর এই প্রথমবারের মতো বাংলা একাডেমির সহায়তায় সিলেটের দুই কৃতি সন্তান 'সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীনের জীবন ও সাহিত্যকর্ম' শীর্ষক এ সেমিনারের আয়োজন করা...

সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার

আধুনিক রিপোর্ট :: সিলেটের আলোচিত জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার করেছে সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সিলেটের জেলা প্রশাসক পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে। সম্প্রতি সিলেটের হজরত শাহজালাল ও শাহপরানের (রাহ.) মাজারের আয়-ব্যয়ের হিসাব পর্যালোচনার উদ্যোগ নিয়ে ব্যপক আলোচনায়...

বাংলা একাডেমির যৌথ উদ্যোগে শাবিপ্রবির বাংলা বিভাগে প্রথম সেমিনার আগামীকাল

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগ প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো যৌথ সেমিনার অনুষ্ঠিত হবে সোমবার (২২ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে । বাংলা বিভাগ এবং বাংলা একাডেমির যৌথ উদ্যোগে 'সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীনের জীবন ও সাহিত্যকর্ম'-এর ওপর এই সেমিনার অনুষ্ঠিত হবে। রবিবার...

মধ্যনগরে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ৩

ধর্মপাশা -মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় পৃথক বিশেষ অভিযানে ধর্ষণ মামলার এক আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, মো. মুন্না (২০),শফিকুল ইসলাম (১৮) ও মো. ইমরান আহমেদ (২৪)। বৃহস্পতিবার মধ্যনগর থানা পুলিশ উপজেলার চামরদানী ও বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা...

শান্তিগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন, সভাপতি সোহেল তালুকদার, সম্পাদক হোসাইন আহমদ

শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সোহেল তালুকদারকে সভাপতি ও হোসাইন আহমদকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৭ জুন) রাত ৯টায় শান্তিগঞ্জ বাজারস্থ এফআইভিডিবি’র হলরুমে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের মতামতের ভিত্তিতে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। নবগঠিত কমিটির অন্য...

ছাতকে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার

ছাতক প্রতিনিধিঃ ছাতক উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে আছিয়া বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী আমির আলীকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। নিহত আছিয়া বেগম উপজেলার গোবিন্দগঞ্জ-সৈয়দেরগাঁও ইউনিয়নের আলমপুর গ্রামের মৃত উস্তার আলীর মেয়ে। অভিযুক্ত আমির আলী শান্তিগঞ্জ উপজেলার পাগলা ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের ছোরাব...

‎শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত: র‍্যাগিংয়ে জিরো টলারেন্সের ঘোষণা‎

‎শাবিপ্রবি প্রতিনিধি: ‎‎শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।‎‎ বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও...

শাহজালাল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(শাবিপ্রবি) অঙ্গপ্রতিষ্ঠান শাহজালাল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়োমে পুরস্কার বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল...

শাবিপ্রবির সৈয়দ মুজতবা আলী হলে স্বেচ্ছায় রক্তদান ও থ্যালাসেমিয়া সচেতনতা বিষয়ক আলোচনা অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(শাবিপ্রবি) সৈয়দ মুজতবা আলী হলে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও থ্যালাসেমিয়া সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ১০টায় হল প্রশাসনের উদ্যোগে এবং মুজিব জাহান রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি...

উপকূল রক্ষায় গবেষণার আহ্বান শাবিপ্রবি উপাচার্যের

শাবিপ্রবি প্রতিনিধি: উপকূল রক্ষায় গবেষণার আহ্বান জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সমুদ্রবিজ্ঞান বিভাগের আয়োজনে দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম অন কোস্ট, ক্লাইমেট অ্যান্ড কমিউনিটি’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপাচার্য বলেন, জলবায়ু পরিবর্তন আর দূরবর্তী...

শাবিপ্রবিতে প্রক্টোরিয়াল বডির র‍্যাগিংবিরোধী আবেগঘন ক্যাম্পেইন ও প্রশাসনের কঠোর সতর্কতা

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের জন্য র‍্যাগিংমুক্ত ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে একযোগে নানামুখী উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রক্টর অফিস। বুধবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে র‍্যাগিংয়ের মতো অনাকাঙ্ক্ষিত...