Homeজাতীয়শুরু হচ্ছে বিশেষ চিরুনি...

শুরু হচ্ছে বিশেষ চিরুনি অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা

আধুনিক ডেস্ক ::

আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও নির্বাচনপূর্ব স্থিতিশীলতা বজায় রাখতে বিশেষ চিরুনি অভিযান শুরু হচ্ছে। রোববার (১৩ জুলাই) সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা-বিষয়ক উপদেষ্টা কমিটির বৈঠক শেষে  এই অভিযান পরিচালনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার থেকেই শুরু হচ্ছে এ অভিযান।


সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘রাজধানীর মিটফোর্ডে যে হত্যাকাণ্ড ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক ও বর্বরোচিত। সভ্য সমাজে এমন ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

মিটফোর্ডের ঘটনায় দায়ের করা মামলায় ১৯ জন আসামির মধ্যে এখন পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি। এই মামলার তদন্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো শিথিলতা ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অপরাধী যেই হোক না কেন, রাজনৈতিক পরিচয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। আইন সবার জন্য সমান।’তিনি জানান, মিটফোর্ড হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার প্রস্তুতি চলছে। খুলনায় সম্প্রতি আরেকটি হত্যাকাণ্ডের ঘটনায়ও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, ‘মিটফোর্ডের ঘটনায় কেউই পুলিশের ‘ট্রিপল নাইন’ নম্বরে ফোন করেনি। এমনকি পাশেই আনসার সদস্যরা থাকলেও তাঁদের কেউ কিছু জানাননি।’

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দেশে খুন, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, নারী নির্যাতন, সন্ত্রাস, মাদক চোরাচালানসহ নানা অপরাধ বেড়ে যাওয়ায় সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। এ লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত অভিযানের পাশাপাশি এখন বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করবে।

আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করার পরিকল্পনা সরকারের রয়েছে বলেছে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সেই লক্ষ্যে নির্বাচনপূর্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চিরুনি অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা

বুধবার (৯ জুলাই) রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংসভাবে হত্যা করা হয় ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯)। হত্যার আগে ডেকে নিয়ে তাঁকে পিটিয়ে এবং ইট-পাথরের টুকরা দিয়ে আঘাত করে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেওয়া হয়। একপর্যায়ে তাঁকে বিবস্ত্র করা হয়। তাঁর শরীরের ওপর উঠে লাফায় কেউ কেউ। এ ঘটনায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের সম্পৃক্ততার কথা জানা গেছে। শনিবার (১২ জুলই) সন্ধ্যায় এই মামলার দুই আসামিকে বহিষ্কারের কথা জানিয়েছে জাতীয়তাবাদী যুবদল। হত্যা মামলার আরও দুই আসামিকে নিজেদের সংগঠন থেকে বহিষ্কার করেছে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।

spot_img

Most Popular

আরও পড়ুন

পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’, জলছাপে আসছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিম

আধুনিক ডেস্ক :: বাংলাদেশি পাসপোর্টে আবারও ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দবন্ধ যুক্ত...

পুলিশের পোশাক পরে ডাকাতি, গ্রেপ্তার ৩

মাধবপুর প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে সংঘটিত ডাকাতির...

প্রাথমিকে সাধারণ বৃত্তি পেয়েছে দক্ষিণ সুরমার হাজেরা

আধুনিক ডেস্ক: ২০২৬ সলের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় হাজেরা আক্তার ভুঁইয়া সাধারণ গ্রেডে...

spot_img

পড়ুন

পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’, জলছাপে আসছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিম

আধুনিক ডেস্ক :: বাংলাদেশি পাসপোর্টে আবারও ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দবন্ধ যুক্ত করা হয়েছে। ছয় বছর আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে বাদ দেওয়া এই শব্দবন্ধ পুনর্বহাল করে রোববার সরকারি আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে নির্দেশ দেওয়া...

পুলিশের পোশাক পরে ডাকাতি, গ্রেপ্তার ৩

মাধবপুর প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে সংঘটিত ডাকাতির ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। শনিবার বিকেল ও রাতে পৃথক অভিযান চালিয়ে শায়েস্তাগঞ্জের অলিপুর রেলক্রসিং এবং মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকার তুরাগ থানার রোশাদিয়া এলাকার রাসেল মিয়া, মাধবপুর...

প্রাথমিকে সাধারণ বৃত্তি পেয়েছে দক্ষিণ সুরমার হাজেরা

আধুনিক ডেস্ক: ২০২৬ সলের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় হাজেরা আক্তার ভুঁইয়া সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। সে দক্ষিণ সুরমার মিনিখলা গ্রামের আব্দুল হাকিম ভুঁইয়ার মেয়ে। হাজেরা মেনিখলা মৌরিবিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। হাজেরা ডাক্তার হতে চায়। তার উজ্জল ভবিষ্যতের জন্য দোয়া চেয়েছেন মা-বাবা। ঘোষিত ফলাফল অনুযায়ী, এ বছর মোট ৭৯,২৪৬ জন...

শিক্ষার্থীকে মারধর: ছাত্রদলের শাস্তি দাবি শাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শাহপরাণ হলের ক্যান্টিনের খাবারের মান নিয়ে অভিযোগ করায় এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অভিযুক্ত ছাত্রদল নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, শাবিপ্রবি শাখা। রোববার (১৯ জুলাই) শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক মুহাম্মদ শাকিল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি...

কমলগঞ্জে ধলাই নদীর ব্রিজ ও বাড়িঘরের নিচ থেকে বেপরোয়া বালু উত্তোলন, হুমকিতে শতাধিক বসতবাড়ি ও ধলাই সেতু

নূরুল মোহাইমীন মিল্টন, কমলগঞ্জ: কমলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ধলাই নদীর ব্রিজ ও নদী সংলগ্ন বাড়িঘরের নিচ থেকে ড্রেজার মেশিনে বেপরোয়াভাবে বালু উত্তোলনের হিড়িক শুরু হয়েছে। স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এসব কর্মকান্ডের ফলে নদীর ব্রিজ, শতাধিক বসতবাড়ি, রাস্তাঘাট, নদীর প্রতিরক্ষা বাঁধ, ফসলি জমি ও স্থানীয় জনপদ হুমকির মুখে পড়েছে। ব্রিজের...

শাবিপ্রবিতে ফিফা বিশ্বকাপ ফাইনাল ঘিরে নিরাপত্তা জোরদার: বহিরাগত ও যান চলাচলে নিষেধাজ্ঞা

শাবিপ্রবি প্রতিনিধি: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা রক্ষার্থে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার ( ১৯ জুলাই) বিকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়টি জানানো হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এক...

শাবিপ্রবি শিক্ষার্থীকে ছাত্রদলের দুই নেতার মারধর, তিন দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ

শাবিপ্রবি প্রতিনিধি: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক হলের খাবার নিয়ে মন্তব্যের জেরে দুই ছাত্রদল নেতা কর্তৃক খাইরুল খন্দকার নামে এক শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও তিন দফা দাবি তুলে ধরেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। দাবি না মানা হলে ক্লাস-পরীক্ষা বর্জনসহ...

মারধরের ঘটনায় শাবিপ্রবি শাখা ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

শাবিপ্রবি প্রতিনিধি : ক্যান্টিনের খাবার নিয়ে হলের গ্রুপে অভিযোগ করায় এক শিক্ষার্থীকে মারধর ঘটনায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(শাবিপ্রবি) ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় সংসদ। বহিষ্কতরা হলেন শাখা ছাত্রদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক হাসিবুর রহমান এবং সহ দপ্তর সম্পাদক তারেক রহমান। রবিবার (১৯ জুলাই) রাতে জাতীয়তাবাদী...

শাবিতে খাবার নিয়ে অভিযোগ করায় ছাত্রদলের দুই নেতার মারধরের শিকার এক শিক্ষার্থী, শেষরাতে ভিসি বাসভবনে শিক্ষার্থীদের অবস্থান

শাবিপ্রবি প্রতিনিধি: আবাসিক হলের ক্যান্টিনের খাবার নিয়ে হলের গ্রুপে অভিযোগ করায় এক শিক্ষার্থীকে মারধর করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দুই নেতা। এ ঘটনার প্রতিবাদ এবং অভিযুক্তদের বিচারের দাবিতে রাত ৩টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরে রাত সাড়ে ৩টার দিকে উপাচার্য...

“থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেব” বলে শাবিপ্রবি শিক্ষার্থীকে এলোপাতাড়ি মারধর, অভিযুক্ত ছাত্রদলের ২ নেতা

শাবিপ্রবি প্রতিনিধি: ক্যান্টিনের খাবার নিয়ে হলের গ্রুপে অভিযোগ করায় এক শিক্ষার্থীকে মারধর করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদলের দুই নেতা। ‘ব্যাটা আমাকে চিনিস? থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব' বলে মারধরের অভিযোগ ভুক্তভোগীর। শনিবার(১৮জুলাই) রাত পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। মারধরের শিকার...

লাখাইয়ের ফরদাবাদে যোগাযোগের একমাত্র ভরসা বাঁশের সাঁকো

নাজিম উদ্দিন, লাখাই প্রতিনিধি: লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়নের অন্তগর্ত ফরদাবাদে সাধারণ মানুষের যাতায়াতের ভরসা এখন অস্থায়ী একটু বাঁশের সাঁকো। ফরদাবাদে প্রায় ৬০-৭০ টিরও বেশি পরিবার রয়েছে দূর্ভোগে। সরেজমিনে গিয়ে দেখা যায়, ফরদাবাদ পাড়ার উদ্যোগে প্রতিবছর ৩০০ ফুটের একটি বাঁশের অস্থায়ী বাঁশের সাঁকো তৈরি করা হয়। এতে ফরদাবাদ মহল্লার কিছুটা...