Homeসংবাদসাবেক কাউন্সিলর লায়েক রাজধানী...

সাবেক কাউন্সিলর লায়েক রাজধানী থেকে নারীসহ গ্রেপ্তার

সুমি বলছেন ‘স্ত্রী’ রুমি বলছেন ‘না’

মিঠু দাস জয়, আহমেদ সবুজ:

সিলেট সিটি কর্পোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েককে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে সিলেট কোতোয়ালি মডেল থানা পুলিশ। শুক্রবার (২২ অক্টোবর) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার সাথে এক নারীও ছিলেন। সুবর্ণা খান সুমি (২৫) নামের ওই নারী পুলিশের কাছে নিজেকে লায়েকের স্ত্রী দাবি করেছেন। সুমি কাজলশাহ এলাকার ইউসুফ খানের মেয়ে। তবে লায়েকের স্ত্রী নাসিমা আক্তার রুমি এ দাবি নাকচ করে দিয়েছেন। সাবেক কাউন্সিলর লায়েকেরবিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তিনি সিলেট মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাকালীন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং নগরীর মুন্সিপাড়া এলাকার ১৯১ নম্বর বাসার মৃত আব্দুর রশীদের ছেলে।
পুলিশসূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের উপর হামলা, নাশকতাসহ বিভিন্ন অভিযোগে সিলেটের কোতোয়ালি মডেল থানাসহ বিভিন্ন থানায় সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েকের বিরুদ্ধে ১৩ মামলা রয়েছে। ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে লায়েককে গ্রেপ্তার করা হয়। শনিবার সিলেটে নিয়ে আসার পর অসুস্থতা বোধ করলে তাকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়। চিকিৎসা শেষে বর্তমানে তাকে কোতোয়ালি থানায় রাখা হয়েছে। রবিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়াউর রহমান। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত ১৩ মামলার আসামি সাবেক কাউন্সিলর লায়েককে গ্রেপ্তার করেছি আমরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আগামীকাল তাকে আদালতে হাজির করা হবে।
উল্লেখ্য, বিভিন্ন কারণে একাধিকবার সমালোচিত হয়েছেন আবুল কালাম আজাদ লায়েক। ২০২০ সালের ১ এপ্রিল করোনাকালে রাতের আধারে নিয়ম বহির্ভূতভাবে সিলেট সিটি কর্পোরেশনের খাদ্য ফান্ডের ১২৫ বস্তা চাল জোর করে নিজ বাসায় নিয়ে যান কাউন্সিলর লায়েক। বিষয়টি জানাজানি হলে সিসিক কর্তৃপক্ষ ৩ এপ্রিল লায়েকের বাসা থেকে চাল উদ্ধার করে। ২০২১ সালের ২৩ এপ্রিল লায়েকের বাসা ও কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। ওই বছরের ৮ জুন সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে স্থানীয় সাংবাদিক সোয়েব বাসিত জানান, মুন্সীপাড়ার মসজিদ ও ক্লাব কমিটি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে কাউন্সিলর লায়েক নিজেই তার বাসা ও অফিস ভাঙচুর করিয়েছেন। এর প্রেক্ষিতে ১৩ জুন পাল্টা সংবাদ সম্মেলন করে এর প্রতিবাদ জানিয়েছিলেন লায়েক। সেই সংবাদ সম্মেলনে নিজেকে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাকালীন যুগ্ম সাধারণ সম্পাদক বলে দাবি করেন তিনি। ২০২২ সালের ২২ অক্টোবর উত্তরাধীকার সনদ প্রদানের জন্য এক ব্যক্তির কাছ থেকে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠে লায়েকের বিরুদ্ধে। এ সংক্রান্ত অডিও ও ভিডিও ক্লিপ সে সময় ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এছাড়াও জনসাধারণ এবং সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের সাথে চরম দুর্ব্যবহারের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে কাউন্সিলর লায়েকের বিরুদ্ধে। ৩ নং ওয়ার্ডে তিনি ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন বলে অভিযোগ রয়েঝে। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন লায়েক। অবশেষে শুক্রবার রাতে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে গ্রেপ্তার হন তিনি। তার গ্রেপ্তারের খবরে স্বস্তি ফিরে এসেছে মুন্সীপাড়ায়। এলাকার বাসিন্দারা উচ্ছাস প্রকাশ করেছেন তার গ্রেপ্তারে।

spot_img

Most Popular

আরও পড়ুন

শাবি প্রেসক্লাবের সাথে ‘স্বপ্নোত্থান’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সংগঠন ‘শাবি প্রেসক্লাব’ ও...

কোম্পানীগঞ্জে কালিবাড়ী যুব সংঘ স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি গঠন

কোম্পানিগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কালিবাড়ী যুব সংঘ স্পোর্টিং ক্লাবের নতুন...

লাখাইয়ে বিষাক্ত মদ পানে একই দিনে ৬ জনের মৃত্যু

লাখাই প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলায় বিষাক্ত অ্যালকোহল ও বাংলা মদ পানে একই...

সিলেট নগরে স্কুলের পাশেই অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিক্ষকের

সিলেট নগরের মিরের ময়দান এলাকায় ব্লু বার্ড স্কুল এন্ড কলেজের পাশের...

spot_img

পড়ুন

শাবি প্রেসক্লাবের সাথে ‘স্বপ্নোত্থান’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সংগঠন ‘শাবি প্রেসক্লাব’ ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নোত্থান’-এর মধ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বিকেল চারটায় শাবি প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় শাবি প্রেসক্লাবের সভাপতি নোমান ফয়সালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর আলমের সঞ্চালনায় বক্তব্য...

কোম্পানীগঞ্জে কালিবাড়ী যুব সংঘ স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি গঠন

কোম্পানিগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কালিবাড়ী যুব সংঘ স্পোর্টিং ক্লাবের নতুন ৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় ক্লাবের উপদেষ্টামণ্ডলী ও সদস্যদের সর্বসম্মতিক্রমে নবগঠিত এ কমিটির অনুমোদন দেওয়া হয়। নতুন কমিটিতে উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য রজন মিয়াকে সভাপতি নির্বাচিত...

লাখাইয়ে বিষাক্ত মদ পানে একই দিনে ৬ জনের মৃত্যু

লাখাই প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলায় বিষাক্ত অ্যালকোহল ও বাংলা মদ পানে একই দিনে ৬ জনের মর্মান্তিক মৃত্যুর অভিযোগ উঠেছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের বেডে জীবনের সঙ্গে লড়ছেন আরও একজন। স্থানীয়দের জোর ধারণা— বাজার থেকে কেনা বিষাক্ত অ্যালকোহলের বিষক্রিয়াতেই ঘটেছে এই ট্র্যাজেডি। প্রাথমিক অবস্থায় স্বজনেরা হৃদরোগ বা স্ট্রোকে আক্রান্ত ভেবে...

সিলেট নগরে স্কুলের পাশেই অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিক্ষকের

সিলেট নগরের মিরের ময়দান এলাকায় ব্লু বার্ড স্কুল এন্ড কলেজের পাশের সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ওই প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ শিক্ষক মুরাদ আহমদ। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল প্রায় সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নগরের মাছিমপুরের বাসিন্দা মুরাদ আহমদ চাকরির কারণে পরিবার নিয়ে মিরের ময়দান এলাকায় বসবাস করতেন। মুরাদ...

শাবিপ্রবিতে নবায়নযোগ্য জ্বালানি নিয়ে সিপিডি ও জিইসের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) এবং বিশ্ববিদ্যালয়ের গ্রিন এক্সপ্লোর সোসাইটি (জিইএস) যৌথ উদ্যোগে নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা, বিদ্যুৎ খাতের নীতিমালা এবং টেকসই শক্তি রূপান্তর নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।​ বুধবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের নতুন সামাজিক বিজ্ঞান ভবনের ১০২ নম্বর কক্ষে 'পাওয়ারিং টুমরো: লেকচার অন...

এনসিপির নেতৃবৃন্দের সাথে শাবিপ্রবি ছাত্রদলের সৌজন্য সাক্ষাৎ

শাবিপ্রবি প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাতে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিপ হুইপ নাহিদ ইসলাম, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান-...

সাস্ট ক্যারিয়ার ক্লাব ও প্রাইম ব্যাংক’র যৌথ উদ্যোগে তরুণদের অন্তর্ভুক্তি বিষয়ক সেমিনার

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম প্রধান ক্যারিয়ার উন্নয়নমূলক সংগঠন সাস্ট ক্যারিয়ার ক্লাব এবং প্রাইম ব্যাংক পিএলসি-এর যৌথ উদ্যোগে “যুবকদের ক্ষমতায়ন: ব্যাংকিংয়ে যুবকদের সম্পৃক্তকরণ ও অনুপ্রাণিতকরণ" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সংগঠনের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

🔴 সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমকে বহনকারী গাড়িতে হামলা, ভেঙে গেছে পেছনের কাচ

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমকে বহন করা গাড়িতে হামলা হয়েছে। গাড়ির পেছনের কাচ ভেঙে গেছে। হামলার জন্য ছাত্রদলকে দায়ী করেছেন সারজিস। বৃহস্পতিবার বেলা পৌনে তিনটার দিকে গোলাপগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠান শেষে চলে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। পৌরসভা অডিটোরিয়ামে জুলাই...

🔴 বিশেষ চাহিদাসম্পন্ন তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

কর্মসংস্থানের মাধ্যমে আত্মনির্ভরশীল করে তুলতে বিশেষ চাহিদাসম্পন্ন তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী। https://www.youtube.com/embed/JoURCvQnUFw

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

আধুনিক ডেস্ক ::প্রত্যাবাসন প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশ থেকে তিন লাখ রোহিঙ্গাকে নিজ দেশে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে মিয়ানমারের জান্তা সরকার। বুধবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ তথ্য জানান। মালয়েশিয়া থেকেও পাঁচ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে মিয়ানমার সরকার সম্মত হয়েছে বলে সাংবাদিকদের জানান আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, দুই...

🔴 কিছুই বদলায়নি, ঘুষ-দুর্নীতি এখনও রয়ে গেছে : মির্জা ফখরুল

স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার গঠনের পাঁচ মাস পার হলেও প্রত্যাশিত পরিবর্তন আসেনি। এখনও ঘুষখোররা ঘুষ নিচ্ছে, তাই জুলাইয়ের চেতনা ধারণ করে রাষ্ট্র ও সমাজে পরিবর্তন আনতে হবে। বৃহস্পতিবার (৩০ জুলাই, ২০২৬) রাজধানীর ডিএফপি অডিটোরিয়ামে জুলাই শহিদ দিবস উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়...

এনসিপির গাড়িবহরে হামলা : হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতিসহ ১১১ জনের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জ প্রতিনিধি ::হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদকে প্রধান আসামি করে ১১১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় ১১ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১০০ জনকে আসামি করা হয়। বুধবার দিবাগত রাত একটার দিকে হবিগঞ্জ...