Homeসংবাদপুলিশ সদস্যের বাড়িতে হামলা:...

পুলিশ সদস্যের বাড়িতে হামলা: বসতঘর উচ্ছেদ করে ভিটা ‘ক্লিয়ার’ করেছে প্রতিপক্ষ

শান্তিগঞ্জ প্রতিনিধি:

‘আমারে মেরে ফেললি না কেনো? আমার বাবার রেখে যাওয়া শেষ স্মৃতিটুকু এভাবে মোচে দিতে হলো? আমি এখন কোথায় থাকবো? কোথায় যাবো? ৩০ জন মানুষের শেষ সম্বল বসতঘর গুড়িয়ে দিতে হলো কেনো?’ এভাবেই খালি ভিটায় বসে মাথায় হাত রেখে বিলাপ করছিলেন ইস্তফা মিয়া। দুই পুরুষ আগের বসতঘর। এই বসত ঘরেই জন্ম হয়েছে বাংলাদেশ পুলিশের এক সদস্য রুবেল আহমদসহ ৬ ভাইয়ের। বড়ভাই আলকাব মিয়া, ইস্তফা মিয়া, লিটন মিয়াসহ ছয় ভাইয়ের এখন পৃথক পরিবার। তবে সকলেই বসবাস করছেন একই চালের নিচে। সব পরিবারের প্রায় ৩০ জন লোকের বসবাস এই বসত ঘরে। তাদের বাবা মরহুম আঞ্জব আলীর রেখে যাওয়া শেষ স্মৃতি বলতে এই বসত ঘর ছাড়া আর কিছুই নেই।

শনিবার সকাল ৭টায় সদলবলে দেশীয় অস্ত্রশস্ত্রের মুখে বসতঘরটি গুঁড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ রাজন মিয়া, জয়নাল মিয়াসহ ৩০/৪০ জন লোক। ন্যাক্কারজনক এই ঘটনাটি ঘটেছে শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের দূর্বাকান্দা গ্রামের পূর্ব পাড়ায়। রুবেল আহমদ বাংলাদেশ পুলিশের সদস্য হওয়ায় তিনি থাকেন তার কর্মস্থলে। বর্তমানেও তিনি সেখানে অবস্থান করছেন। তার অপর পাঁচ ভাই জীবিকার তাগিদে বিভিন্ন জায়গায় অবস্থান করছিলেন। এই সুযোগে সকালে ত্রিশ চল্লিশজনের একটি দল নিয়ে এসে সমস্ত বসতঘর গুঁড়িয়ে দিয়ে আসবাবপত্রসহ অন্যান্য মালপত্র নদীর পাড়ে নিয়ে রেখেছেন প্রতিপক্ষের লোকজন। খবর পেয়ে তারা নিজ বাড়িতে এসে এমন দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন। মাটিতে পড়ে বিলাপ দেন নারী-পুরুষসহ পরিবারটির অন্যান্য সদস্যরা। তাদের কান্নায় পাড়া-প্রতিবেশিরাও কেঁদেছেন।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দুর্গম দূর্বাকান্দা গ্রামে সরেজমিন ঘুরে দেখা যায়, পুলিশ সদস্য রুবেল আহমদ ও ইস্তফা মিয়াদের বসত ভিটায় কোনো ঘর নেই। ভিটাটি খালি পড়ে আছে। হঠাৎ কেউ দেখলে ভাববেন ঘুর্ণিঝড়ে গুড়িয়ে নদীর পাড়ে নিয়ে ফেলেছে। কোথাও পালঙ্ক, কোথাও ফ্রিজ, কোথাও বাসনপত্র। একটি বাঁশের খুঁটিও খাড়া নেই। বাড়ির পেছন দিকে ফেলে দেওয়া হয়েছে কিছু, আর নদীর পাড়ে কিছু। বড় বড় বাঁশ বেঁধে সীমানা দিয়ে দিয়েছে হামলাকারীরা। এসব দেখে বার বার কান্নায় ভেঙে পড়ছেন বসত ঘরে থাকা শিশু, বৃদ্ধ লোকজন। পাড়া-প্রতিবেশি মুখ খুলে কিছু না বললেও হায়-হায় করছেন। বলছেন, এভাবে ভেঙে ফেলা ঠিক হয়নি।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, আমাদের বাড়ি নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছে। রাজন মিয়া, জয়নাল ও সাহেব আলীরা দাবি করছে এই বসতভিটা তাদের। এসব নিয়ে দীর্ঘদিন ধরে তারা মাতামাতি করে আসতেছে। তারা নাকি আমাদের বাড়ি পায়। আমরা বলেছি, যদি এই বাড়ি কাগজে পত্রে তারা পায় আর কোর্টে রায় দেয় আমরা এখান থেকে চলে যাবো। একদিনও থাকবো না। কিন্তু তারা চাচ্ছে কোর্টের রায়-টায় নাই, এখনই আমরা যেনো জায়গাটা ছেড়ে দেই। আইন-আদালত রেখে কেনো তাদের কথামতো বাড়ি ছাড়ছি না এটাই আমাদের অপরাধ। কেনো পুলিশে যাই, কোর্টে যাই এটা তারা মানতে চায় না। জোর করে আমাদের উচ্ছেদ করে দিতেই ঘরবাড়ি ভেঙে ভিটা খালি করেছে। আমরা পুরুষ মানুষ কেউ বাড়িতে ছিলাম না। আমাদের মহিলাদেরও তারা লাঞ্চিত করেছে৷ নগদ চার লক্ষ টাকাসহ স্বর্ণালঙ্কার, রুপার অলঙ্কারসহ অনেক কাগজপত্রও তারা নিয়ে গেছে। তাদের প্রত্যেকের হাতে রামদাসহ দাঁড়ালো অস্ত্র ছিলো। কেউ বের হলে একটা মার্ডার হতে পারতো। রাজন একজন কু-প্রবৃত্তির লোক। তার বিরুদ্ধে ধর্ষণ মামলাসহ দশটিরও বেশি মামলা আছে।

প্রত্যক্ষদর্শী শাকিরা বেগম বলেন, সকাল সাড়ে ৬টার দিকে আমি সবজি কাটছিলাম। হঠাৎ আমার নাতি চিৎকার দিয়ে বলে লাঠিসোটা নিয়ে এই বাড়ির দিকে অনেক লোক আসছে। তারপর তারা ইস্তফা মিয়াদের বাড়িতে থাকা শিশু ও মহিলাদের বের করে দিয়ে ‘ফিল্মি স্টাইলে’ বাড়িঘর ভেঙে আসবাবপত্র, টিন, ফ্রিজসহ সবকিছু নদীর পাড়ে নিয়েছে। মহিলাদের লাঞ্চিত করেছে। আমরা কথা বলতে চেয়েছিলাম, রামদা দেখিয়ে আমাদের হুমকি দিয়েছে। বলেছে, কেউ ভিডিও করতে গেলে তার মোবাইল ফোন নিয়ে নেওয়া হবে। এটা একদম অন্যায়। এমন কাজ এই এলাকায় আর ঘটেনি। মনে হচ্ছে দেশে আইন-কানুন বলতে কিছুই নেই। হামলায় এই গ্রামের প্রভাবশালী রাজন মিয়া, জয়নাল মিয়া, শাহ আলম, সালাম মিয়া, জুলহাস মিয়া, শাহাব উদ্দিন, এরশাদ মিয়া, আলী হোসেন, আবদুল মুত্তালিব, সাহেব আলী, কুদ্দুস মিয়া, জুয়েল আহমদ, আল আমীন, বিলাল আহমদ, কামাল আহমদ, জামাল আহমদ, হেলাল আহমদসহ প্রায় ৩৫ জন লোক জড়িত ছিলো।

ভুক্তভোগী ইস্তফা মিয়া ও লিটন মিয়া বলেন, আমরা বাড়িতে ছিলাম না। আমাদের ঘরে হামলা করে, ভাঙচুর করে নগদ চারলক্ষ টাকা, স্বর্ণালঙ্কার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে। সবকিছু দূরে ফেলে রাখছে। এসব করেও তারা ক্ষান্ত হয়নি। এখন তারা আমাদের হুমকি দিচ্ছে। পুলিশ ও সাংবাদিক চলে গেলে আমাদের উপর হামলা করবে, এই জায়গায় তারা ঘর তুলতে আসবে, দখল করতে আসবে। এমতাবস্থায় আমরা খুবই নিরাপত্তাহীনতায় ভুগছি। আদালতের মাধ্যমে তারা যদি জায়গা পায় আমরা ছেড়ে দেবো। অন্যত্র চলে যাবো কিন্তু বেআইনী ভাবে তারা আমাদের বসতঘর ভাঙার ও লুটপাটের বিচার চাই।

অভিযুক্ত সকলের সাথে কথা বলার সুযোগ না হলেও প্রধান অভিযুক্ত রাজন মিয়া ও জায়গার মালিক দাবিকারী সাহেব আলীর স্ত্রী হুরে মদিনার সাথে কথা হয় এই প্রতিবেদকের। রাজন মিয়া বলেন, ইস্তফা মিয়ারা যে জায়গায় বসবাস করছেন এটি তাদের জায়গা নয়। তাদের জায়গা আরো পশ্চিমে। কিন্তু জোরজবর দখল করে তারা এখানে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। গ্রামের পঞ্চায়েতের সকলে তাদেরকে জায়গা ছেড়ে দিতে বলেছেন। আগামী ফাল্গুন মাসে তারা জায়গা ছেড়ে যাওয়ার কথা ছিলো। এর আগে তারা থানা, পুলিশ, কোর্টে গিয়ে আরো প্যাঁচ লাগানোর চেষ্টা করে যাচ্ছিলো। এখন আমরা নিরুপায় হয়ে, আমি বাড়িতে ছিলাম না, সকালে শুনি ছেলে-পুলেরা মিলে তাদের ঘর ভেঙে দিয়েছে। এটা ঠিক হয়নি। তাদের লোকজনকে মারধর করা হয়নি, মালপত্রও কেউ নষ্ট করেনি। শুধু ঘর ভেঙেছে এটা ঠিক। কেউ যদি বলেন যে এই জায়গায় আমরা অবৈধভাবে আছি তাহলে যে শাস্তি দেওয়া হবে তা মাথা পেতে নেবো। হুরে মদিনা বলেন, এই জায়গার মালিক আমার স্বামী। পঞ্চায়েতের লোকজন জায়গা ছাড়ার জন্য ৯মাস সময় দিয়েছিলো। কিন্তু তার আগেই তারা আমাদের লোকদের উপরে মামলা দিয়েছে। এজন্য তারা (আমাদের লোকজন) গেছে, গিয়ে তারা তাদের জায়গা দখল নিয়েছে।

খবর পেয়ে এসআই সোলায়মানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়েছিলো। অভিযুক্তদের বাড়িতে তল্লাশি করে কাউকেই পায়নি তারা। সোলায়মান জানান, আগে থেকেই এই জায়গার উপরে একটি ১৪৪ ধারার মামলা রুজু করা আছে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, বাড়ির জমি সংক্রান্ত ঝামেলার জেরে এই ঘটনা ঘটেছে। যারা ১৪৪ ধারা ভঙ্গ করেছেন আদালত অবমাননার দায়ে তাদের বিরুদ্ধে মামলা হবে। ঘরবাড়ি ভাঙচুর করায় ফৌজদারি অপরাধ সংঘটিত হয়েছে। মামলা করলে কার্যবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

spot_img

Most Popular

আরও পড়ুন

লাখাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচার হাতে ভাতিজা খুন

নাজিম উদ্দিন, লাখাই: হবিগঞ্জের লাখাই উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচার হাতে...

শাবিপ্রবিতে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়ামাহফিল অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(শাবিপ্রবি) পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা...

বৃন্দাবন সরকারি কলেজ বাসে শিক্ষার্থীদের সঙ্গে হামলার অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের শিক্ষার্থীদের বহনকারী বাসে অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ...

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

আধুনিক ডেস্ক :: যুক্তরাষ্ট্রে বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া স্থগিত...

spot_img

পড়ুন

লাখাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচার হাতে ভাতিজা খুন

নাজিম উদ্দিন, লাখাই: হবিগঞ্জের লাখাই উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচার হাতে ভাতিজা খুনের ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায় যে, উপজেলার করাব ইউনিয়নের মনতৈল গ্রামের মৃত রইছ আলীর দুই ছেলে নাসির উদ্দিন ও তাঁর আপন ভাই গিয়াসউদ্দিন এর পারিবারিক জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে...

শাবিপ্রবিতে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়ামাহফিল অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(শাবিপ্রবি) পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জোহর নামাজ শেষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত...

বৃন্দাবন সরকারি কলেজ বাসে শিক্ষার্থীদের সঙ্গে হামলার অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের শিক্ষার্থীদের বহনকারী বাসে অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের অভিযোগ, কলেজ বাসটি প্রতিদিনের মতো কলেজ থেকে আউশকান্দির উদ্দেশ্যে যাওয়ার সময় নবীগঞ্জ সদর হাসপাতাল ও সিএনজি স্টেশন সংলগ্ন এলাকায় একটি মিশুক/ব্যাটারিচালিত রিকশা বাসের সামনে চলে আসে। শিক্ষার্থীদের দাবি, বাসচালক দীর্ঘ সময় হর্ন দিলেও মিশুক চালক...

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

আধুনিক ডেস্ক :: যুক্তরাষ্ট্রে বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া স্থগিত রাখার ট্রাম্প প্রশাসনের নীতি বাতিল করেছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর আইনগত এখতিয়ারের সীমা ছাড়িয়ে ওই নীতি নেওয়া হয়েছিল। ম্যানহাটানের মার্কিন ডিস্ট্রিক্ট আদালতের বিচারক জ্যানেট ভার্গাস শুক্রবার এ নীতি বাতিল করে রায়...

সিলেট সীমান্তে ৪৬ লাখ ৮২ হাজার টাকার চোরাচালান পণ্য আটক

গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় জিরা, গরু, মহিষ, চকলেট, কম্বল, রসুন, সুপারি, চা পাতা ও অবৈধ বালু-পাথরসহ বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। আটক করা এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ৪৬ লাখ ৮২ হাজার টাকা। শুক্রবার (২১ আগস্ট) গোপন সংবাদের...

শাবিপ্রবিতে ছাত্রদল নেতার সরকারের অগ্রযাত্রা শীর্ষক লিফলেট বিতরণ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘বাংলাদেশ সরকার: প্রথম ১৮০ দিনের ঐতিহাসিক অগ্রযাত্রা’ শীর্ষক লিফলেট বিতরণ ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২০ আগস্ট) দুপুর ১টায় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলামের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে এ কর্মসূচি পালন করেন কয়েকজন নেতাকর্মী। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ...

ধর্মপাশায় পলাতক আসামি গ্রেপ্তার

ধর্মপাশা-মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সামনের সড়ক থেকে বৃহস্পতিবার সকালের দিকে জানু মিয়া (৩৭) নামের পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেখইজোড়া গ্রামে। ধর্মপাশা থানার এএসআই নূরুল আমিন বলেন, উপজেলার বেখইজোড়া গ্রামের জানু মিয়ার বিরুদ্ধে...

২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শাবিপ্রবি দিক থিয়েটারের ‎

শাবিপ্রবি প্রতিনিধি‎: নানা আয়োজনের মধ্য দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নাট্যবিষয়ক সংগঠন দিক থিয়েটারের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। ‎‎মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি সেন্টার থেকে একটি র‍্যালি বের করেন সংগঠনের কর্মীরা। ‎ র‍্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে...

এমসি কলেজের রসায়ন বিভাগের শতবর্ষ উদযাপন উপলক্ষে র‌্যালি

আধেুনিক ডেস্ক :: সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের রসায়ন বিভাগের শতবর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) কেমিস্ট্রি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে র‌্যালিটি রসায়ন বিভাগ থেকে বের হয়ে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিভাগে এসে শেষ হয়। র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসি...

শাবিতে পর্দা উঠল ‘আশরাফুলের সহায়তায়’ চ্যারিটি ফুটবল টুর্নামেন্টের

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) লোক প্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থী আশরাফুলের চিকিৎসায় সহায়তার লক্ষ্যে শুরু হয়েছে ‘আশরাফুলের সহায়তায়’ পাঁচ-এ-সাইড চ্যারিটি ফুটবল টুর্নামেন্ট। সোমবার (১৭ আগস্ট) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া সংগঠন স্পোর্টস শাবিপ্রবির উদ্যোগে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো....

কিশোরীকে ধর্ষণের সাজা ‘কানে ধরিয়ে উঠবস’

,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা ধামাচাপা দিতে স্থানীয়ভাবে সালিস বসিয়ে অভিযুক্ত যুবককে মাত্র সাতবার ‘কান ধরিয়ে উঠবস’ করিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবার এই ‘প্রহসনের বিচার’ প্রত্যাখ্যান করে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছে। সোমবার...

গোলাপগঞ্জে দুর্বৃত্তদের আগুনে পুড়ল বসত ঘর,ক্ষতি ২০লক্ষাধিক টাকাঘটনাস্থল পরিদর্শনে এমপি ইমরান

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে দুর্বৃত্তদের আগুনে পুড়লো বসতঘর।সোমবার ভোরে আমুড়া ইউনিয়নের ধারাবহর গ্রামের মান্না আহমদের বা‌ড়িতে এ ঘটনা ঘটে। এসময় অগ্নিকাণ্ডের ঘটনায় বসত ঘরের ৬টি রুমসহ ঘরের ভেতরে থাকা সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফয়ায়ার সা‌র্ভিসের লোকজন আসার আগেই পুরো ঘর ভস্মীভূত হয়ে যায়। এতে ক্ষয়ক্ষতি...