Home Blog Page 96

টাংগুয়ার হাওরে ঘুরতে এসে মা-মেয়ে নিহত

0

শান্তিগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের পর্যটনকেন্দ্র টাংগুয়ার হাওরে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত হয়েছেন। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার সংলগ্ন ইনাতনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঢাকার বাসিন্দা ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের স্ত্রী মনজুরা আক্তার (৩৭) ও তাঁদের মেয়ে আয়েশা সিদ্দিকা (১০)। মামুন চাঁদপুর জেলার দোয়ালিয়া গ্রামের স্থায়ী বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিসিআইসির ১১ কর্মকর্তা স্বপরিবারে ঢাকা থেকে টাংগুয়ার হাওর ভ্রমণে যাচ্ছিলেন। তাঁরা সেঁজুতি ট্রাভেলসের একটি দূরপাল্লার বাসে (নম্বর: ১৫-৬০৮২) রওনা দেন। ভোরে বাসটি ইনাতনগর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় বাসটি উল্টে মনজুরা আক্তার ও তাঁর মেয়ে আয়েশা সিদ্দিকাকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

দুর্ঘটনায় অন্তত ১০ যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাসটিকে খাদে উল্টে থাকা অবস্থায় পাই। ফায়ার সার্ভিসের সহায়তায় নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।’

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ গেল মা-মেয়ের

0

শান্তিগঞ্জ প্রতিনিধি ::
সুনামগঞ্জের তাহিরপুরে অবস্থিত পর্যটনকেন্দ্র টাঙ্গুয়ার হাওরে যাওয়ার পথে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মা-মেয়ে নিহত হয়েছেন। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলাবাজার সংলগ্ন ইনাতনগর সড়কের প্রবেশমুখে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চাঁদপুর জেলার দোয়ালিয়া গ্রামের আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী মনজুরা আক্তার (৩৭) ও তাঁর মেয়ে আয়েশা সিদ্দিকা (১০)।

জয়কলস হাইওয়ে পুলিশের ওসি সুমন কুমার চৌধুরী জানান, সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বেড়ানোর উদ্দেশ্যে ঢাকা থেকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের ১১ জন উচ্চপদস্থ কর্মকর্তা সপরিবারে বাসযোগে রওনা দেন। বাসটি শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ইনাতনগর গ্রামের রাস্তার প্রবেশমুখে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই মনজুরা আক্তার ও তাঁর মেয়ে আয়েশা সিদ্দিকা মারা যান।

এঘটনায় বাসে থাকা অন্তত ১০ যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানে প্রাথমিক চিকিৎসা নেন আহতরা। খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে।

দক্ষিণ সুরমা কলেজে পাঠসমাপনস্মারক ‘অগ্রপথিক’র মোড়ক উন্মোচন।

0

আধুনিক ডেস্ক ::

সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দক্ষিণ সুরমা সরকারি কলেজের বাংলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক ( সম্মান) কোর্স সমাপন উপলক্ষ্যে প্রকাশিত স্মারক অগ্রপথিক’র ৩য় সংখ্যার মোড়ক উন্মোচন হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর ) বিকেলে কলেজের শহীদ মিনারে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মোড়ক উন্মোচন করে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা সরকারি কলেজের অধ্যক্ষ জনাব ইফতেখার আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি মদন মোহন কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান কবি হোসনে আরা কামালী। বৃহস্পতিবার (২৩ অক্টোবর ) বিকাল ৪ টায় কলেজের শহীদ মিনারে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মোড়ক উন্মোচন করে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা সরকারি কলেজের অধ্যক্ষ জনাব ইফতেখার আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি মদন মোহন কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান কবি হোসনে আরা কামালী। বাংলা বিভাগের নিয়মিত পাঠ সমাপনকারী শিক্ষার্থীদের উদ্যোগে এ স্মারক প্রকাশিত হয়।

বাংলা বিভাগের বিভাগীয় প্রধান জনাব পলাশ রঞ্জন দাসের সভাপতিত্বে ও বাংলা বিভাগের প্রভাষক জনাব খালেদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান জনাব মো. আতাউর রহমান, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোহাম্মদ মইনুল হক ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুনেদ আহমদ।
এসময় উপস্থিত ছিলেন দর্শন বিভাগের সিনিয়র শিক্ষক জনাব মো. মুহিবুর রহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক জনাব শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান জনাব ফাতেমা খানম,ইসলাম গঞ্জ ডিগ্রি কলেজ, সুনামগঞ্জের সমাজবিজ্ঞানের সহকারী অধ্যাপক জনাব মো. জামাল হোসেন, দক্ষিণ সুরমা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক জনাব মোহাম্মদ আব্দুল বাতেন, বাংলা বিভাগের প্রভাষক জনাব শুকরিয়া জাহান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক জনাব আব্দুন নুর শামীম, বাংলা বিভাগের প্রভাষক জনাব নন্দন কর্মকার, ইংরেজি বিভাগের প্রভাষক জনাব সুমন রায়, বাংলা বিভাগের প্রভাষক জনাব নুসরাত জাহান প্রমূখ।
উল্লেখ্য, ২০১৯-২০ শিক্ষাবর্ষে বাংলা বিভাগ থেকে ৬৪ জন শিক্ষার্থী স্নাতক ( সম্মান) কোর্স সমাপন করে।

শাবিতে জার্মানিতে উচ্চশিক্ষাবৃত্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

0

শাবি প্রতিনিধি:

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জার্মানিতে উচ্চশিক্ষাবৃত্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এই সেমিনার আয়োজন করা হয়। শাবিপ্রবির ক্যারিয়ার বিষয়ক সংগঠন ‘সাস্ট ক্যারিয়ার ক্লাবের’ উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে শাবিপ্রবির জীবরসায়ন ও আণবিক জীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. নূর্শাদ আলী , বাংলাদেশে ডিএএডি’র (জার্মান অ্যাকাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস) আঞ্চলিক কর্মকর্তা মাহমুদুল হাসান সুমন বক্তব্য রাখেন।

সেমিনারে নূর্শাদ আলী জানান, জার্মানির টিইউ ডর্টমুন্ড বিশ্ববিদ্যালয় থেকে প্রাকৃতিক বিজ্ঞানে তাঁর পিএইচডি সম্পন্ন হয় এবং যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজ লন্ডনে পোস্ট ডক্টরাল গবেষক হিসেবে কাজ করার অভিজ্ঞতাসহ ডিএএডি স্কলার হিসেবে তাঁর সরাসরি যে অভিজ্ঞতা রয়েছে তা বর্ণনা করেন । এছাড়া আবেদন প্রক্রিয়া থেকে শুরু করে আন্তর্জাতিক গবেষক হিসেবে জীবন, জার্মানিতে পড়াশোনা ও গবেষণা সম্পর্কে আলোচনা করেন। ডিএএডি বৃত্তির মাধ্যমে কীভাবে বৈশ্বিক সুযোগগুলি উন্মোচন করতে পারার যায় তার বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে মাহমুদুল হাসান সুমন বলেন, জার্মানিতে পড়াশোনা, গবেষণা ও স্কলারশিপের প্রক্রিয়া সম্পর্কে সবার অবগত হওয়া প্রয়োজন। এখানে অনেক ধরণের সুবিধা রয়েছে। ডিএএডি স্কলারশিপের মাধ্যমে জার্মানিতে পড়াশোনার বড় সুযোগ রয়েছে। শিক্ষার্থীরা খুব সহজেই তা গ্রহণ করতে পারবে৷’

মামলায় পলাতক আসামিরা জাতীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না

0

আধুনিক ডেস্ক ::

মামলায় পলাতক আসামিরা জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। এমন বিধান যুক্ত করে নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ (সংশোধন) অধ্যাদেশের খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ঢাকার তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

গণপ্রতিনিধিত্ব আদেশ (সংশোধন) অধ্যাদেশের খসড়ার নানা দিক তুলে ধরে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বিভিন্ন মামলায় পলাতক ব্যক্তিরা নির্বাচন করতে পারবেন না, এটিও যুক্ত করা হয়েছে।

পলাতক আসামি বলতে কাকে বোঝানো হয়েছে, এমন প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, ‘পলাতক হচ্ছে—আদালত যখন পলাতক ঘোষণা করেন। যেদিন আদালত আপনাকে আসতে বলছেন, পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছে, আসছেন না—আদালত পলাতক ঘোষণা করেন। বিচার চলাকালে পলাতক হয়।’

এর আগে এ মাসেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধনী আনা হয়েছে। সেই সংশোধনী অনুযায়ী মানবতাবিরোধী অপরাধের কোনো মামলায় কারও বিরুদ্ধে ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলে সেই ব্যক্তি জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না।

গত বছর জুলাই অভ্যুত্থান চলাকালে হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) অনেক নেতার বিচার চলছে। এ ছাড়া অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর দলটির বহু নেতা আত্মগোপনে চলে গেছেন, যাঁদের মধ্যে সাবেক মন্ত্রী–এমপিরা রয়েছেন। তাঁদের প্রায় সবার বিরুদ্ধে দুর্নীতি, হত্যা, হত্যাচেষ্টাসহ নানা অভিযোগে মামলা হয়েছে। এই নেতারা আদালত থেকে পলাতক ঘোষিত হলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাবেন না।

শুধু একাত্তর নয়, ৪৭ থেকে সব ভুলের জন্য ক্ষমা চাই: জামায়াত আমির

0

আধুনিক ডেস্ক ::

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, শুধু একাত্তর নয়, ১৯৪৭ সাল থেকে এ পর্যন্ত জামায়াতে ইসলামীর দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান, কারও যদি কোনো ক্ষতি হয়ে থাকে আমি সব ব্যক্তি ও সংগঠনের পক্ষে নিঃশর্তে ক্ষমা চাই। আপনারা আমাদের ক্ষমা করে দেবেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থানীয় সময় বুধবার এক মতবিনিময় সভায় শফিকুর রহমান এসব কথা বলেন। দেশের চলমান পরিস্থিতি নিয়ে ইউ ইয়র্কে অবস্থানরত সাংবাদিকদের সঙ্গে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

শফিকুর রহমান বলেন, ‘এই ক্ষমা আমরা কমপক্ষে তিনবার চেয়েছি। গোলাম আযম চেয়েছেন, মতিউর রহমান নিজামী চেয়েছেন, আমিও চেয়েছি। কিছুদিন আগে এটিএম আজহারুল ইসলাম যখন কারামুক্ত হলেন তখন আমি বলেছি, শুধু একাত্তর নয়, ১৯৪৭ সাল থেকে শুরু করে জামায়াতের দ্বারা কারও যদি ক্ষতি হয়ে থাকে তাহলে নিঃশর্ত ক্ষমা চাই।’

জামায়াতের আমির আরও বলন, ‘আজকের দিন পর্যন্ত আমরা ভুল করিনি এ কথা বলবো কীভাবে। আমরা মানুষ, আমাদের ১০০টির মধ্যে ৯৯টি সিদ্ধান্ত সঠিক, একটি তো বেঠিক হতে পারে। সেই বেঠিক সিদ্ধান্তের কারণে আমার জাতির তো কোনো ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে আমার মাফ চাইতে অসুবিধা কোথায়। এখন মাফ চাওয়ার পরে বলে, এই ভাষায় চাইলে হবে না, ওই ভাষায় চাইতে হবে। বিনা শর্তে মাফ চাইলাম, কোনো শর্ত দিলাম না, তারপর আর বাকি থাকে কোথায়।’

১৭৯ রানে জয়, রেকর্ড হলো না ৫ রানের জন্য

0

স্পোর্টস ডেস্ক ::

ওয়ানডেতে রানের হিসেবে বাংলাদেশের সবচেয়ে বড় জয়টা ১৮৩ রানের। ২০২৩ সালে সিলেটে আয়ারল্যান্ডকে এই ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। মিরপুরে বৃহস্পতিবার সেই রেকর্ড ভাঙার সুযোগ ছিল মিরাজদের। ওয়েস্ট ইন্ডিজ যখন ৯৭ রানে নবম উইকেট খোয়াল, পিছিয়ে ছিল ১৯৯ রানে। বাংলাদেশকে রেকর্ড করতে দেননি আকিল হোসেন। খারি পিয়েরকে নিয়ে ১০ম উইকেটে ২০ রান যোগ করেছেন। জুটিতে পিয়েেরের অবদান শূন্য রান। ১৫ বলে ২৭ রান করে মিরাজের বলে বোল্ড হয়েছেন আকিল।

২০২৪ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ জয়ের পর টানা চারটি সিরিজে হার প্রশ্ন তুলে দিয়েছিল বাংলাদেশের ওয়ানডে সামর্থ্য নিয়েই। মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় ম্যাচে সুপার ওভারে হার নতুন করে তুলেছিল সে প্রশ্ন। মিরপুরে শেষ ম্যাচটা ১৭৯ রানের বড় ব্যবধানে জিতে যেটি মেহেদী হাসান মিরাজের বাংলাদেশ দল আপাতত দূরেই সরিয়ে দিল। ওয়ানডেতে এটি এখন রানের হিসাবে বাংলাদেশের দ্বিতীয় বড় জয়, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় সর্বোচ্চ ব্যবধানে।

২৫.২ ওভার একসঙ্গে থেকে ১৭৬ রানের ওপেনিং জুটি গড়েছেন সাইফ-সৌম্য, যা শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশের সর্বোচ্চ উদ্বোধনী জুটি। অবশ্য ২০২০ সালে তামিম ইকবাল-লিটন দাসের ২৯২ রানের পর ওয়ানডেতেই বৃহস্পতিবারের ১৭৬ এখন বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী জুটি। ২০১৮ সালের জানুয়ারির পর ওয়ানডেতে মিরপুরে বাংলাদেশের প্রথম ৫০ ছোঁয়া উদ্বোধনী জুটিও। আর দলীয় সংগ্রহ ২৯৬ গত সাত বছরের মধ্যে মিরপুরের মাঠে ওয়ানডেতে যা বাংলাদেশের সর্বোচ্চ।

জবাবে ওয়েস্ট ইন্ডিজ গুঁড়িয়ে গেছে ১১৭ রানেই। ৩০.১ ওভারের ইনিংসে বল করেছেন শুধু বাংলাদেশের চার স্পিনার, একমাত্র পেসার মোস্তাফিজুর রহমান একটি বলও নয়। বাঁহাতি নাসুম আহমেদ এবং লেগ স্পিনার রিশাদ হোসেন ৩টি করে ও আরেক বাঁহাতি তানভীর ইসলাম এবং অফ স্পিনে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ নিয়েছেন ২টি করে উইকেট। বড় রানের তাড়ায় একটু তাড়াহুড়া ছিল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ে, যেটির সুযোগ নিয়েছেন বাংলাদেশের বোলার-ফিল্ডাররা।

এর আগে ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার গুড়াকেশ মোতির করা ১৬তম ওভারে ছক্কা মেরে দলের রান তিন অঙ্কে নিয়ে যান ওই ওভারেরই প্রথম বলে ক্যাচ দিয়ে বেঁচে যাওয়া সাইফ। ওভারের শেষ বলে চার মেরে ওয়ানডেতে নিজের প্রথম ফিফটিও পেয়ে যান তিনি। সৌম্য পেয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের ১৪তম ফিফটি। দুই ওপেনারের সৌজন্যে ২০ ওভারেই বাংলাদেশের রান হয়ে যায় বিনা উইকেটে ১৩৯। সৌম্যর চার আর সাইফের ছক্কায় অ্যালিক অ্যাথানেজের ওই ওভারে আসে ১৩। পুরো ইনিংসে মারা ১৪টি ছক্কা ওয়ানডের এক ইনিংসেই বাংলাদেশের সর্বোচ্চ ছক্কার রেকর্ড ছুঁয়েছে।  যেভাবে খেলছিলেন তাতে সৌম্য-সাইফ দুজনই সেঞ্চুরি পেতে পারতেন। সাইফের ৭২ বলে ৮০ রানের ইনিংসে ৬টি করে চার ও ছক্কা। ২৬তম ওভারের দ্বিতীয় বলে রোস্টন চেজকে আরেকটি ছক্কা মারতে গিয়েই লং অনে জাস্টিন গ্রিভসের হাতে ক্যাচ দেন সাইফ। দলের ১৮১ রানে ৪ ছক্কা ও ৭ চারে সৌম্যর ৮৬ বলে ৯১ রানের ইনিংস শেষ হয়েছে হতাশা ছড়িয়ে। ২৯তম ওভারে আকিল হোসেনের ঝুলিয়ে দেওয়া এক বলে মিডউইকেটে আকিম অগাস্টের হাতে ক্যাচ দেন সৌম্য। অল্প সময়ের মধ্যে থিতু দুই ব্যাটসম্যান আউট হয়ে গেলে যা হয়, সাইফ আর সৌম্যর বিদায়ের পর বাংলাদেশের ইনিংসও গতি হারাতে থাকে। পরের ১১ ওভারে তাওহিদ হৃদয় ও নাজমুল হোসেন মিলে তুললেন ৫০ রান। ৪০তম ওভারে হৃদয় আউট হয়ে গেলে শেষ ১০ ওভারে দ্রুত রান তুলতে আগে পাঠানো হয় রিশাদ হোসেন ও নাসুম আহমেদকে। কিন্তু এই ম্যাচে ক্যারিয়ারের প্রথম ৪ উইকেট নেওয়া আকিল ৪৬তম ওভারেই ফেরান মাহিদুল, রিশাদ ও নাসুমকে। তারপরও নাজমুলের ৫৫ বলে ৪৪-এর পর শেষ দিকে নুরুল হাসানের এক ছক্কা এক চারে ৮ বলে অপরাজিত ১৬ আর অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ১৭ বলে ১৭ রানে তিন শর কাছাকাছি চলে যায় বাংলাদেশ।

সিলেটে ‘চোরাকারবারিদের হামলা ঠেকাতে’ বিজিবির গুলি, যুবক নিহত

0

জৈন্তাপুর প্রতিনিধি ::
সিলেটের জৈন্তাপুর উপজেলায় চোরাকারবারিদের হামলা ঠেকাতে গুলি চালিয়েছেন বিজিবির সদস্যরা। এ সময় গুলিতে আলমাস উদ্দিন (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। হামলায় এক বিজিবি সদস্য গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে বিজিবি। বুধবার (২২ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার চারিকাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বালিদাড়া কান্দির মুখ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলমাস উদ্দিন জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের নয়াখেল (পূর্ব) গ্রামের শরীফ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জকিগঞ্জ ব্যাটালিয়নের অধীনস্থ সুরাইঘাট বিওপির চারজন বিজিবি সদস্য মোটরসাইকেল যোগে টহল কার্যক্রমে ছিলেন। টহল চলাকালে কী কারণে গুলি ছোড়া হয়, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। গুলিতে ঘটনাস্থলেই নিহত হন আলমাস উদ্দিন। ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও দায়ীদের জবাবদিহির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হিল্লোল সাহা বলেন, বুধবার সকালে গুলিবিদ্ধ একজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। আমরা তাকে মৃত অবস্থায় পাই। ভিকটিমের শরীরে তিনটি গুলির ছিদ্র ছিল, যার মধ্যে একটি গুলি মাথায় লেগেছিল।

জৈন্তাপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পায় জৈন্তাপুর থানা পুলিশ। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বিকেলে বিজিবির ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. জুবায়ের আনোয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১০টার দিকে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধীনস্থ সুরাইঘাট বিওপির একটি টহল দল জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের ভিত্তিখাল সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযানে যায়। অভিযান চলাকালে একটি অবৈধ পণ্যবাহী পিকআপ আটক করলে অজ্ঞাতনামা একদল সশস্ত্র চোরাকারবারি দেশীয় ধারালো অস্ত্র, দা, বল্লম, লাঠিসোঁটাসহ টহল দলের ওপর আকস্মিকভাবে হামলা চালায় এবং আটককৃত মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সরকারি সম্পদ ও টহল সদস্যদের জানমাল রক্ষার্থে বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে ৪-৫ রাউন্ড ফাকা গুলি ছোড়ে। হামলায় এক বিজিবি সদস্য গুরুতর আহত হন এবং বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,,ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
ঘটনাটি তদন্তে প্রশাসন কাজ শুরু করছে।

বিতর্কিত উপদেষ্টাদের নির্বাচনের আগে সরে যেতে হবে: আমীর খসরু

0

আধুনিক ডেস্ক ::

অন্তর্বর্তী সরকারে থাকা যেসব উপদেষ্টাকে নিয়ে বিতর্ক রয়েছে, নির্বাচনের আগে তাদের সরকার থেকে চলে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, যেহেতু নির্বাচনের আগে আর কোনো তত্ত্বাবধায়ক সরকার আসবে না, সেহেতু এই সরকারকে শিগগিরই কেয়ারটেকার (তত্ত্বাবধায়ক) সরকারের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। বুধবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে ‘বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় আমীর খসরু এ কথা বলেন। এ সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম।

সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে একটা ভালো পরিবর্তন প্রত্যাশা করে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে আমরা চাই একটা ভালো পরিবর্তন। যাঁরা সরকারে আছেন, অধ্যাপক ইউনূসের প্রতি আমাদের সম্মান আছে, ওঁনাদের তো সম্মানের সঙ্গে যেতে হবে। আমরা সেটা চাই। কিন্তু কিছু লোকের কার্যকলাপের মাধ্যমে সেটা বিঘ্নিত হতে পারে। এ জন্য বলি, পুরোপুরি কেয়ারটেকার সরকারের মুডে চলে যান। যাঁদের নিয়ে বিতর্ক আছে, এই লোকগুলোকে চলে যেতে হবে। সেখানে থাকলেই সরকার প্রশ্নবিদ্ধ হবে।’

তত্ত্বাবধায়ক সরকারের অর্থ, পুরোপুরি নিরপেক্ষ অবস্থানে যাওয়া উল্লেখ করে আমীর খসরু মাহমুদ বলেন, ‘সরকারের ভেতরে–বাইরে যাঁদের নিরপেক্ষতা ভঙ্গ করার সুযোগ আছে, তাঁদের রেখে নিরপেক্ষতা বজায় রাখা যাবে না। এই প্রশ্ন আসছে বিভিন্ন কারণে।’

তত্ত্বাবধায়ক সরকারের চরিত্র কী হবে, তা সংবিধানে বলা আছে উল্লেখ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন,এই সরকারই আগামী নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করবে। তাই সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের যে ভূমিকা দেওয়া আছে বা বলা আছে, সে বৈশিষ্ট্য এখন থেকে তাদের সব কর্মকাণ্ডে থাকতে হবে। এখন তাদের গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত দেওয়া উচিত নয় বলেও মনে করেন আমীর খসরু।

বিএনপির এই নেতা বলেন, ‘নিরপেক্ষতা হচ্ছে নির্বাচনের প্রথম পূর্বশর্ত। এ জন্য আমরা ১৭ বছর লড়াই করেছি, একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য। নিরপেক্ষতা না থাকলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, এটা সবাই জানে। নিরপেক্ষতা না থাকলে অশুভ শক্তিগুলো শক্তিশালী হয়ে উঠবে।’

বিএনপির যুগ্ম মহাসচিব হলেন সিলেটের হুমায়ুন কবির

0

আধুনিক ডেস্ক ::

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হিসেবে পদায়ন করা হয়েছে। বুধবার সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হুমায়ুন কবিরকে বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হিসেবে পদায়ন করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সবার জ্ঞাতার্থে অবগত করা হলো। হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

দলীয় সূত্র মতে, কূটনৈতিক সম্পর্ক ও আন্তর্জাতিক যোগাযোগ রক্ষায় তার অভিজ্ঞতাকে কাজে লাগাতেই এই পদে তাকে আনা হয়েছে।

এর আগে গত ৫ অক্টোবর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট থেকে হুমায়ুন কবির নির্বাচন করবেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতিসংঘের ঢাকার আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে বৈঠককালে পরিচয় পর্বে তিনি এ তথ্য জানান। বৈঠকের শুরুতে মির্জা ফখরুল ইসলাম বলেন, এখন থেকে হুমায়ুন কবির দেশেই থাকবেন এবং নির্বাচন করবেন। প্রতুত্তরে জাতিসংঘের ঢাকার আবাসিক সমন্বয়কারী বলেন, তিনি এ বিষয়টি জানেন। এবং কোন আসন থেকে কাকে টেকওভার করা হচ্ছে তাও তিনি জানেন। এ সময় হুমায়ুন কবিরের দিকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, সিলেট থেকেই পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী আসছে বলেও তিনি জানেন। বৈঠকের শুরুতে এক ভিডিওতে দুই পক্ষের পরিচয়পর্বে এসব আলোচনা হয় বলে এক ভিডিওচিত্রে দেখা গেছে। হুমায়ুন কবিরের বাড়ি সিলেটের ওসমানীনগরে।