Home Blog Page 95

দৈনিক আধুনিক কাগজের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

0

আধুনিক রিপোর্ট ::

দৈনিক আধুনিক কাগজ–এর প্রতিনিধি সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে পত্রিকাটির নিজস্ব কার্যালয়ে বিভিন্ন জেলা ও উপজেলা প্রতিনিধিদের অংশগ্রহণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে সম্পাদক মঈন উদ্দিন ও প্রকাশক সাঈদ চৌধুরী টিপু প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন ও বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত প্রতিনিধিরাও তাদের মতামত তুলে ধরেন।

সম্পাদক মঈন উদ্দিন তার বক্তব্যে বলেন, আধুনিক কাগজ শুরু থেকেই বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা করে আসছে। আমরা সবাই একটা পরিবার হয়ে কাজ করবো। মানুষের কল্যানের জন্য কাজ করবে আধুনিক কাগজ। মানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করবে আমাদের পত্রিকা এমন মনমানসিকতা নিয়েই আমাদের আগামী দিনের পথচলা থাকবে।

প্রকাশক সাঈদ চৌধুরী টিপু বলেন, আমাদের লক্ষ্য শুধুমাত্র সংবাদ পরিবেশন নয়, বরং সমাজে ইতিবাচক পরিবর্তন আনা। প্রতিনিধিরা তাদের নিজ নিজ এলাকায় মানুষের সমস্যার কথা তুলে ধরবেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন এবং উন্নয়নমূলক উদ্যোগগুলোও প্রচার করবেন। সর্বোপরি আমরা মানুষের কল্যানেই কাজ করবো।

এসময় বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রতিনিধি নুরুল মোহাইমিন মিল্টন, দক্ষিণ সুরমা প্রতিনিধি ফারুক আহমেদ সুমন, কোম্পানিগঞ্জ প্রতিনিধি ফখর উদ্দিন, শান্তিগঞ্জ প্রতিনিধি কুহিনুর রহমান নাহিদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মাইন উদ্দীন।
তারা বলেন, আধুনিক কাগজ সাংবাদিকদের জন্য একটি ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে, যেখানে সংবাদ পরিবেশনে স্বাধীনতা ও পেশাদারিত্বকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়।
এছাড়াও সামনের দিনগুলোতে আধুনিক কাগজকে কিভাবে আরো বেশি মানুষের দোরগোড়ায় পৌছানো যায় এব্যাপারে মতামত দেন।
এসময় উপস্থিত ছিলেন, কমলগঞ্জ প্রতিনিধি নুরুল মোহাইমিন মিল্টন, দক্ষিণ সুরমা প্রতিনিধি ফারুক আহমেদ সুমন, কোম্পানিগঞ্জ প্রতিনিধি ফখর উদ্দিন, ছাতক প্রতিনিধি লুৎফর রহমান শাওন, সুনামগঞ্জ প্রতিনিধি মুমিনুল বখত সানি, শান্তিগঞ্জ প্রতিনিধি কুহিনূর রহমান নাহিদ, শাবি প্রতিনিধি মাঈন উদ্দিন, দোয়ারাবাজার প্রতিনিধি মাসুদ রানা সোহাগ, দিরাই প্রতিনিধি দুর্জয় রায় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষানবিশ প্রতিনিধি হিমেল।

মতবিনিময় শেষে প্রতিনিধিদের হাতে নতুন আইডি কার্ড তুলে দেওয়া হয়।একই সঙ্গে ২০২৪ সালের ‘সেরা প্রতিনিধি’ এবং ‘সাহসী প্রতিনিধি’ সম্মাননা প্রদান করা হয়। আধুনিক কাগজের সেরা প্রতিনিধি ২০২৪ নির্বাচিত হন কোম্পানীগঞ্জ প্রতিনিধি ফখর উদ্দীন ও সাহসী প্রতিনিধি ২০২৪ সম্মাননা অর্জন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মাইন উদ্দীন।

পুরস্কার তুলে দেন সম্পাদক মঈন উদ্দিন, প্রকাশক সাঈদ চৌধুরী টিপু এবং অনলাইন সম্পাদক সৈয়দ রফিকুল ইসলাম সুজন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা সম্পাদক মিঠু দাস জয়, মফস্বল সম্পাদক মেহেদি হাসান, স্টাফ রিপোর্টার মাহবুবুল করিম তুহিন, মাল্টিমিডিয়া ইনচার্জ আহমেদ সবুজ, স্টাফ রিপোর্টার নাইমুর রহমান।

সিলেটের কিন ব্রিজের নিচে যুবক হত্যার আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

0

আধুনিক ডেস্ক ::

সিলেটের কিন ব্রিজের নিচে ছুরিকাঘাতে যুবক হত্যার অন্যতম আসামি রাজ আহমদকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার (২৫ অক্টোবর) দুপুর সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৯ ও র‌্যাব-৭ এর একটি যৌথ আভিযানিক দল। গ্রেপ্তারকৃত রাজ আহমদ ওরফে আবদুল আহাদ (২৪) সিলেটের দক্ষিণ সুরমার খানুয়া গ্রামের মৃত খায়রুল ইসলামের ছেলে। তার সিলেট মহানগরের কোতোয়ালি ও দক্ষিণ সুরমা থানায় আরও ২টি মামলা রয়েছে।

গত ৭ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে সিলেট নগরের কিন ব্রিজের নিচে আলী আমজদের ঘড়ির পাশে ছুরিকাঘাতে খুন হন ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মেরেঙ্গা গ্রামের লোকমান মিয়ার ছেলে ডালিম আহমদ। পরদিন ডালিম মিয়ার মা রীতা বেগম বাদী হয়ে কোতয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করা হয়েছে আরো ৪-৫ জনকে। এ ঘটনায় এর আগে শেখ মনির ওরফে কালা মনির (৩০), নাঈম আহমেদ রজব (১৯) , কালা মিয়া (২৫) নামের আরো তিন জনকে গ্রেপ্তার করা হয়। শেখ মনির সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ কোতওয়ালপুর গ্রামের শেখ খলিল মিয়ার ছেলে রজব সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পানিছড়া গ্রামের মো. মনাফ মিয়ার ছেলে ও কালা মিয়া মৌলভীবাজার জেলার কাউতলা গ্রামের আইয়ুব আলীর ছেলে ও নগরীর ঘাসিটুলা এলাকার বাসিন্দা।

সুনামগঞ্জে সভামঞ্চেই বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দিলেন এক কর্মী

0

সুনামগঞ্জ প্রতিনিধি ::

বিএনপির ৩১ দফার প্রচার ও ধানের শীষের পক্ষে সমাবেশ। এতে প্রধান অতিথি ছিলেন ওই নির্বাচনী এলাকায় দলের মনোনয়নপ্রত্যাশী বিএনপি নেতা। একপর্যায়ে কর্মীরা তাঁকে টাকার ফুল ও মালা গলায় দিয়ে শুভেচ্ছা জানান। তখন এক কর্মী ওই নেতাকে নির্বাচনের খরচের জন্য ১০ লাখ টাকার একটি চেক তুলে দেন। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনাবাজারে শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।
৩১ দফার প্রচারণার ঘোষণা থাকলেও এটি ছিল মূলত জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলের নির্বাচনী সমাবেশ।

উপজেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা সমাবেশে যোগ দেন। সমাবেশ শুরুর পর একপর্যায়ে কামরুজ্জামানকে ফুল, টাকার মালা গলায় পরিয়ে দেন কিছু নেতা-কর্মী। তখন মঞ্চে উঠে নূর কাশেম নামের একজন কর্মী কামরুজ্জামানের হাতে একটি চেক তুলে দেন। কামরুল সেটি হাতে নিয়ে দেখেন ১০ লাখ টাকার চেক। পরে তিনি চেকটি সমাবেশে উপস্থিত দলের নেতা-কর্মীদের দেখান।

কামরুজ্জামান বলেন, দলের ওই কর্মীর সঙ্গে আমার আগে পরিচয় হয়নি। তিনি চেকটি আমার হাতে দিয়ে কাল (রোববার) ব্যাংক থেকে টাকা তুলে নেওয়ার কথা বলেছেন। মানুষের ভালোবাসায় আমি অভিভূত।’ মনোনয়ন পাওয়ার বিষয়ে দৃঢ় বিশ্বাস প্রকাশ করেন কামরুজ্জামান। তিনি বলেন, ‘আমি ধানের শীষের কথা বলছি। ধানের শীষে ভোট চাইছি। জনগণ পাশে থাকলে আমি এখানে মনোনয়ন পাব বলে বিশ্বাস করি।

জামালগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম মাহমুদ তালুকদারের সভাপতিত্বে সমাবেশে কামরুজ্জামান ছাড়াও বক্তব্য দেন উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য মো. শাহীনুর রহমান, জুলফিকার চৌধুরী, ফজলুল কাদের চৌধুরী (তৌফিক) ও সাজ্জাদ মাহমুদ তালুকদার, তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুনাব আলী, ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল হক প্রমুখ।

খোঁজ নিয়ে জানা গেছে, সুনামগঞ্জ-১ আসনে (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর) কামরুজ্জামান ছাড়াও দলের মনোনয়নপ্রত্যাশী হিসেবে মাঠে আছেন এই আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত নজির হোসেনের স্ত্রী সালমা নজির, জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও তাহিপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, যুক্তরাজ্যপ্রবাসী বিএনপি নেতা হামিদুল হক আফিন্দী, ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি আবদুল মোতালেব খান।

চা বাগানগুলোতে বাড়ছে বেকারত্ব! শিক্ষিত তরুণ-তরুণীরা হন্যে হয়ে খুঁজছে চাকরি

0

নূরুল মোহাইমীন মিল্টন, কমলগঞ্জ:

দেশের চা বাগান সমুহে মারাত্মক হারে বাড়ছে বেকারত্ব। বেকারত্বের বোঝা নিয়ে চা বাগান সমুহে এখন সবচেয়ে বড় সমস্যা হয়ে দেখা দিচ্ছে। বেকারদের মধ্যে এসে যুক্ত হচ্ছে শিক্ষিত যুবক-যুবতিরা। মা-বাবার স্বপ্নকে লালন করে বিএ, অনার্স, মাস্টার্স পাস করে হন্যে হয়ে খুঁজছে চাকুরি।

তবে চাকুরি না পেয়ে নানা যন্ত্রনার মধ্যে দিনাতিপাত করছে অনেকে। কেউ কেউ হতাশাগ্রহস্ত জীবন যাপন করছে। মধ্যবয়সি ও শত শত যুবক যুবতিরা কাজের সন্ধানে বস্তি ও নার্সারী সমুহে কাজের সন্ধানে ছুটে বেড়াচ্ছে।

চা শ্রমিকরা জানান, পরিবারের সাত, আট সদস্যের মধ্যে একজনের দৈনিক মাত্র ১৮৭ টাকা মজুরিতে কোন মতেই সংসার চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। এরমধ্যে চিকিৎসা, বাসস্থান, লেখাপড়া করানো ও পুষ্টিকর খাবার সাধ্যের বাইরে রয়েছে।

সারাদেশে ১৬৭টি চা বাগানের মধ্যে নারী, পুরুষ ও শিশু মিলিয়ে প্রায় ১০ লাখ চা শ্রমিক জনগোষ্টি রয়েছে। এদের মধ্যে চা বাগানে স্থায়ী এবং অস্থায়ী মিলিয়ে কর্মরত আছেন প্রায় ১ লাখ ২৩ হাজার জনগোষ্ঠি। এছাড়া প্রায় অর্ধলক্ষাধিক শিক্ষিত বেকার জনগোষ্ঠি এবং প্রায় আড়াই লাখ বেকার নারী পুরুষ রয়েছে। শিক্ষিতদের যুবক যুবতিদের মধ্যে এসএসসি, এইচএসসি, বিএ, মাস্টার্স সম্পন্নও রয়েছে। শিক্ষিত যুবক-যুবতিরা চাকুরির জন্য হন্যে হয়ে ঘুরছে। তারপরও চাকুরি না পেয়ে হতাশ জীবন ধারণ করছে। যুব সামজের মধ্যে কেউ কেউ নেশাগ্রস্থও হয়ে পড়ছেন। চা বাগানের মধ্যবয়সি বেকার নারী ও পুরুষ এবং কিছু যুবক ও যুবতি বাগানে কাজ না পেয়ে বস্তি এলাকা, বিল্ডিং কন্ট্রাকশন, মাটি কাটা, লাকড়ি করা, কৃষিকাজ ও নার্সারী সমুহে কাজ করে সংসার চালিয়ে যাচ্ছেন।

নাম প্রকাশ না করার শর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করা শমশেরনগর চা বাগানের এক যুবক বলেন, ‘চাকুরির জন্য আবেদনের সাথে কাগজপত্র জমা দিতে দিতে অনেক টাকা খরচ করে ফেলছি। চাকুরি পাওয়া এতো কঠিন জানলে লেখাপড়াই করতাম না।’ একইভাবে দেওছড়া চা বাগানের বিএ পাস অমৃত রবিদাস, রঞ্জিত রবিদাস, কানিহাটি চা বাগানের বিএ-অনার্স সন্ধিপ বীন, মাস্টার্স উত্তীর্ণ সঙ্গীতা বীন ক্ষোভ প্রকাশ করে বলেন, অনেক প্রতিষ্ঠানে পরীক্ষা দিয়েছি, চাকুরি হয়নি। লেখাপড়া শেষ করে যদি চাকুরিই না পাওয়া যায়, তাহলে লেখাপড়া করে কি লাভ? তারা আরো বলেন, বিভিন্ন চা বাগানে অসংখ্য ছেলেমেয়ে শিক্ষিত হয়ে শুধু বেকার জীবন যাপনই করছে না, হতাশাগ্রস্ত হয়েও পড়ছে।

শমশেরনগর কানিহাটি চা বাগানের প্রাক্তন ইউপি সদস্য ও চা শ্রমিক নেতা সীতারাম বীন বলেন, চা বাগানে বেকারত্বে বোঝা ভয়াবহ। কাজকর্ম না পেয়ে অনেকেই চরম অভাব অনটনে দিনযাপন করছে। শিক্ষিত বেকাররাও হতাশ হয়ে পড়ছে। এই অবস্থা থেকে উত্তরনে দেশের অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ চা শিল্পে বাগানের পতিত জমিতে নতুন চা বাগান করা, কারিগরি বিদ্যালয় প্রতিষ্ঠা, নিরাপত্তা গ্রুপ তৈরি, শিক্ষার হার বৃদ্ধির জন্য চা শ্রমিক, মালিক ও সরকার পক্ষকে একযোগে কাজ করে বেকারত্ব মুক্ত না করলে ভবিষ্যতে সমস্যা আরো প্রকট হয়ে দেখা দেবে।

শমশেরনগর চা বাগানের যুবনেতা মোহন রবিদাস বলেন, আমাদের চা বাগানে বেকারত্বের বোঝা ভারী হচ্ছে। যুবকদের অনেকেই বিপথগামী হচ্ছে। কাজকর্ম না থাকায় বেকার মধ্যবয়সিরা নানা অসুখ-বিসুখে আক্রান্ত হয়ে দু:খ-কষ্টে জীবন যাপন করছেন। অভাবী সংসারের লাগাম টানতে কেউ কেউ বস্তি এলাকায় গিয়ে মাটি কাটা, লাকড়ি কাটা সহ কঠিন কাজে নিয়োজিত রয়েছেন।

চা শ্রমিক ইউনিয়নের প্রাক্তন উপদেষ্টা রাজভজন কৈরী জানান, চা বাগানে শ্রমিকদের ব্যাপক একটি অংশ বেকার রয়েছে। সারাদেশে চা বাগানের শিক্ষিত চা জনগোষ্ঠির সুনির্দিষ্ট জরিপ সম্পন্ন করা না হলেও প্রায় ৫০ হাজারেরও বেশি শিক্ষিত বেকার জনগোষ্ঠি রয়েছে। এছাড়া এসএসসি পর্যায়ে উত্তীর্ণ অনুত্তীর্ণদের মধ্যে রয়েছে শোচনীয় অবস্থা। তিনি আরও বলেন, এদের কর্মসংস্থানের জন্য মালিক পক্ষের সাথে আলোচনা হয়েছে, শ্রমিকের ক্ষেত্রে শ্রমিক নিয়োগ, ৭টি ভ্যালিতে কারিগরি বিদ্যালয় স্থাপন ও সরকারি চাকুরীতে উচ্চ শিক্ষিতদের ক্ষেত্রে কৌটা সুবিধার দাবি জানানো হয়েছে।

সিলেটে নগরে সিএনজি অটোরিকশায় তিন জনের বেশি যাত্রী পরিবহন নিষিদ্ধ, লাগাতে হবে গ্রিলও

0

আধুনিক রিপোর্ট ::

সিলেট মহানগরীতে চলাচলকারী সিএনজি অটোরিকশায় তিনজনের বেশি যাত্রী তোলা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একই সঙ্গে প্রতিটি সিএনজির সামনে ও পেছনে নিরাপত্তা গ্রিল লাগানো বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া নগর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলও সম্পূর্ণ নিষিদ্ধ বলে ঘোষণা দেন এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী। শনিবার (২৫ অক্টোবর) সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত ‘সিলেট মহানগর এলাকায় সিএনজি চালিত থ্রি হুইলার যানবাহন এবং প্যাডেল চালিত রিক্সার ভাড়া নির্ধারণ’ সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘নগরবাসীর স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে ভাড়ার বিষয়টি বাস্তবসম্মতভাবে নির্ধারণ করা হবে। এতে চালক ও যাত্রী-উভয়ের স্বার্থই রক্ষা পাবে।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে সিএনজি চলাচলে নানা অনিয়ম হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি সিএনজিতে নিরাপত্তা গ্রিল বাধ্যতামূলক করা হচ্ছে এবং সর্বোচ্চ তিনজন যাত্রী পরিবহন করা যাবে। আমরা চাই, এসব অনিয়ম দূর করে নগরবাসীকে স্বস্তি দিতে।’

কমিশনার আরও জানান, ‘সিলেট নগরে ব্যাটারিচালিত অটোরিকশা সম্পূর্ণ নিষিদ্ধ। নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে এবং চলবে। পাশাপাশি আমরা দ্রুতই নগরে গণপরিবহন চালুর উদ্যোগ নিচ্ছি।’

সভায় সিলেটের রাজনীতিবিদ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নগরবাসীর সুবিধার্থে যৌক্তিক ও বাস্তবসম্মত ভাড়া নির্ধারণে মতামত দেন অংশগ্রহণকারীরা।

নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয়েছে

0

আধুনিক ডেস্ক ::
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকামী শক্তিগুলোর ওপর ফ্যাসিবাদী সরকারের দমনপীড়নের কথা জাতি ভুলে যায়নি। ৬০ লাখ কর্মীর নামে মিথ্যা মামলা, ২০ হাজারের বেশি নেতাকর্মী খুন ও গুমের শিকার হয়েছেন। জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী, নয়া দিগন্তের মালিক মীর কাসেম আলী, সালাউদ্দিন কাদেরসহ অনেক আলেম-ওলামাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মিথ্যা মামলায়। এসব এ জাতির ইতিহাসে কলঙ্কজনক অধ্যায়। শনিবার (২৫ অক্টোবর) শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, নয়া দিগন্ত আমাদের কাছে সংগ্রামের আরেক নাম। ফ্যাসিবাদী শাসনামলে এই পত্রিকার সাংবাদিক, সম্পাদক, প্রকাশক ও কর্মীরা অকথ্য নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন। তবুও তারা ধৈর্য, সতর্কতা ও বিচক্ষণতার সঙ্গে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চালিয়ে গেছেন।

মির্জা ফখরুল বলেন, বিগত স্বৈরাচারী শাসনামলে এই পত্রিকার সাংবাদিকদের ওপর ছিল দমনপীড়নের ভয়াবহ ছায়া। তবুও তারা গণমানুষের চেতনা ও সত্যের সংবাদ প্রচারে অটল ছিলেন। বিএনপি মহাসচিব তাদের এ সাহসিকতা ও পেশাদারিত্বের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

লিবিয়া থেকে দেশে ফিরলেন প্রতারণার শিকার ৩০৯ বাংলাদেশি

0

আধুনিক ডেস্ক ::

লিবিয়ার রাজধানী ত্রিপোলি ও আশপাশের এলাকা থেকে অবৈধভাবে অবস্থানরত ৩০৯ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) যৌথ প্রচেষ্টায় এই প্রত্যাবাসন সম্পন্ন হয়। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে তারা দেশে এসে পৌঁছান।

বিমানবন্দর প্রবাসী কল্যাণ ডেস্কের (বিএমইটি) সহকারী পরিচালক মোহম্মদ শাহেদ হোসেন জানান, বাংলাদেশি নাগরিকদের বহনকারী বিশেষ একটি ফ্লাইট সকাল সাড়ে ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএমর কর্মকর্তারা তাদের স্বাগত জানান। বিমানবন্দরে ফিরে আসা বাংলাদেশিদের বহনকারী বিশেষ চার্টার্ড ফ্লাইটটি ফ্লাই ওয়া ইন্টারন্যাশনাল পরিচালনা করে।

তিনি আরও জানান, বিমানবন্দরে আইএমওর মাধ্যমে প্রত্যেককে ছয় হাজার করে টাকা ও খাবারসহ প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে তাদেরকে সার্বিক সহযোগিতায় করা হয়।

সংশ্লিষ্ট সরকারি সূত্র জানিয়েছে, ফিরে আসা নাগরিকদের অধিকাংশই মানব-পাচারকারীদের প্রতারণার শিকার হয়েছিলেন, যাদের অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপে পৌঁছে দেওয়ার মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছিল। লিবিয়ায় অবস্থানকালে অনেকেই অপহরণ ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন বলে জানা যায়।

এদিকে, শুক্রবার সরকারের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই উদ্যোগে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লিবিয়া সরকার ও আইও-এম একসঙ্গে কাজ করেছে।

সালমান শাহ হত্যা মামলার আসামিদের অবস্থান শনাক্তের চেষ্টা করা হচ্ছে : পুলিশ

0

আধুনিক ডেস্ক ::

সালমান শাহের মৃত্যুকে দীর্ঘদিন ধরে আত্মহত্যা বললেও গত সোমবার ২৯ বছর পরে হত্যা মামলা করার নির্দেশ দিয়েছেন আদালত। সেই মামলায় ১১ জনকে আসামি করা হয়েছে এবং তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইতিমধ্যে এ বিষয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে রমনা থানা পুলিশ।

রমনা থানার ওসি গোলাম ফারুক গণমাধ্যমকে বলেন, ‘সালমান শাহ হত্যা মামলায় আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ ছাড়া কয়েকজন দেশের বাইরে আছেন। যারা দেশে আছেন তাদের অবস্থান শনাক্তের চেষ্টা করা হচ্ছে। শিগগির অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’
এর আগে সালমান শাহকে হত্যাযজ্ঞের সে রাতের লোমহর্ষক বর্ণনা দেন মামলার ১১ নম্বর আসামি রেজভী আহমেদ ফরহাদ। এরপরই নতুন করে আলোচনায় আসে দীর্ঘ ২৮ বছর আগে ১৯৯৭ সালের রেজভীর দেওয়া একটি জবানবন্দি।
ওই জবানবন্দিতে সালমান শাহর হত্যার দায় স্বীকার করে রেজভী বলেন, ‘আমরা সালমান শাহকে হত্যা করেছি। হত্যার ঘটনাকে আত্মহত্যা বলে সাজানো হয়েছে। এ হত্যাকাণ্ডে সামিরা ও তার পরিবারসহ অনেকে জড়িত।

১৯৯৭ সালের ১৬৪ ধারায় জবানবন্দিতে রেজভী আরো জানান, সালমান শাহর মৃত্যু ছিল ১২ লাখ টাকার এক হত্যা চুক্তি। যে চুক্তি করেছিলেন সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুসি। এ হত্যা চুক্তিতে আরো ছিলেন বাংলা সিনেমার খলনায়ক ডন, ডেভিড, ফারুক ও জাভেদ। সালমান শাহ হত্যা মামলায় সর্বমোট ১১ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

হত্যা মামলায় প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক। অন্য ১০ আসামি হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, নায়কের সাবেক শাশুড়ি লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদ।

ক্যাম্পাসে শাখা ছাত্রশিবিরের দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম আয়োজন

0

শাবি প্রতিনিধি:

পরিচ্ছন্ন ক্যাম্পাস, প্রাণবন্ত মন, সুশোভিত হোক শিক্ষাঙ্গন’—এই স্লোগান নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে শাখা ছাত্রশিবির।

শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় গোলচত্বরে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের শাখা সভাপতি তারেক মনোয়ার।

উদ্বোধনী অনুষ্ঠানে সেক্রেটারি মাসুদ রানা তুহিনসহ শিবিরের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে তারা ক্যাম্পাসের গোলচত্বর,ইউনিভার্সিটি সেন্টার প্রাঙ্গন, কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গন,মুক্তমঞ্চসহ আবাসিক এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।

এ বিষয়ে সভাপতি তারেক মনোয়ার বলেন, ‘বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্তমানে একসাথে ১৭টি উন্নয়ন প্রকল্পের কাজ চলমান, ফলে সারাদিন ট্রাক চলাচলে পরিবেশ দূষণ হচ্ছে। এমনকি ক্যাম্পাসের বিভিন্ন আঙ্গিনায় প্লাস্টিক এবং ময়লা-আবর্জনা ফেলে নোংরা করে রাখা হয়েছে। তাই আমরা দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান উদ্যোগ নিয়েছি, যাতে ক্যাম্পাস কিছুটা হলেও পরিষ্কার রাখা যায়।’

তিনি আরও বলেন, ‘এই ক্যাম্পাস আমাদের সবার। তাই পরিচ্ছন্ন রাখাটাও আমাদের দায়িত্ব।’

শাবিতে দুই দিনব্যাপী ‘সরকারি খাতে আর্থিক ব্যবস্থাপনার প্রয়োগ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

0

শাবি প্রতিনিধি:

বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনাকে কেন্দ্র করে সিলেটর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘সরকারি খাতে আর্থিক ব্যবস্থাপনার প্রয়োগ’শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক এই কর্মশালার আয়োজন করেন।

আজ শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় আইকিউএসি ভবনে আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. সালমা আখতারের সভাপতিত্বে দুই দিনব্যাপী এই কর্মশালা শুরু হয়।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো.সাজেদুল করিম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, বর্তমান সময়ে বিশ্ববিদ্যালয়ে আর্থিক ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র।

আর্থিক কার্যক্রমকে আধুনিক, দক্ষ ও স্বচ্ছভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি এবং যুগোপযোগী দক্ষতা অর্জন অপরিহার্য। আমি বিশ্বাস করি, এই কর্মশালা বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ধরনের উদ্যোগ বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তন আনতে সহায়ক হবে।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম বলেন, এখানে যারা প্রশিক্ষণ নিতে এসেছেন তাঁদের দায়িত্ববোধ ও আন্তরিকতা আমাদের গর্বিত করেছে। এই প্রশিক্ষণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনায় একটি নতুন গতি ও স্বচ্ছতা আসবে বলে আমি আশাবাদী। আমার প্রত্যাশা, বিভাগ ও দপ্তরের প্রতিটি ইউনিট একত্রে একটি নিখুঁত আর্থিক ব্যবস্থাপনা কাঠামোর মাধ্যমে পরিচালিত হবে। এছাড়া আমাদের বিশ্ববিদ্যালয়ে ইউজিসির বাজেট প্রণয়নে ইতিবাচক মনোভাব আরও জোরদার হবে বলে বিশ্বাস করি।

কর্মশালায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অর্থ, হিসাব ও বাজেট বিভাগের পরিচালক মো. রেজাউল করিম হাওলাদার,বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির , বিভিন্ন দপ্তরের প্রধান এবং অতিরিক্ত পরিচালক পদমর্যাদার কর্মকর্তাগণ অংশগ্রহন করেন।