Home Blog Page 73

সিলেটের জৈন্তাপুরে নারীর মৃতদেহ উদ্ধার

0

জৈন্তাপুর প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুর উপজেলায় ভাড়া বাসা হতে নারীর মৃতদেহ উদ্ধার করা হয়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ৩ ডিসেম্বর বুধবার রাত ৮টায় জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের পূর্ব গৌরীশংকর গ্রামের ইমন আহমদ স্ত্রী সানজিদা (২০) কে অচেতন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এই ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার একটি টিম হাসপাতালে এবং ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরী করেন এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়।

নিহত সানজিদা (২০) পূর্ব গৌরীশংকর গ্রামের ইমরান উদ্দিন জাহেদের মেয়ে ইমন আহমদের স্ত্রী। তিনি স্বামীর সঙ্গে পূর্ব গৌরীশংকর গ্রামের একটি ভাড়া বাসায় বসবাস করে আসছেন।

জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. উছমান গনি জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সানজিদা আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।

‎শাকসু নির্বাচনে সর্বমোট ২৫১ মনোনয়নপত্র বিতরণ‎

0


‎শাবি প্রতিনিধি:
‎
‎শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনে (শাকসু) অংশ নিতে সর্বমোট ২৫১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আবাসিক ছাত্রী হলে যথেষ্ট প্রতিদ্বন্দ্বী প্রার্থী পাওয়ার সম্ভবনা নেই।
‎
‎বৃহষ্পতিবার (৪ নভেম্বর) বিকেলে নির্বাচন কমিশনের মুখপাত্র অধ্যাপক ড. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
‎
‎তিনি বলেন, ‘ শাকসুর কেন্দ্রীয় সংসদ ও হল সংসদে সর্বমোট  ২৫১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। কেন্দ্রীয় সংসদে ১৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন যার মাঝে ১৫ জন নারী প্রার্থী রয়েছে।অপরদিকে,  হল সংসদে ১০৬ জন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন।
‎
‎এরমধ্যে ছাত্রদের শাহপরান হলে ২৫, বিজয়-২৪ হলে ২১, সৈয়দ মুজতবা আলী হলে ২৬, মেয়েদের আয়েশা সিদ্দিকা হলে ১২, বেগম সিরাজুন্নেছা চৌধুরী হলে ১২, ফাতিমা তুজ জাহরা হলে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
‎
‎শাকসু’র গঠনতন্ত্র অনুযায়ী, হল সংসদে ভিপি , জিএস, এজিএস, ক্রীড়া সম্পাদক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, সমাজসেবা সম্পাদক সহ তিনটি সদস্য পদ রয়েছে। ফাতিমা তুজ জাহরা হলে মাত্র ১০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।মনোনয়নপত্র সংগ্রহের ভিত্তিতে একটি পদ ছাড়া সব পদে প্রতিদ্বন্দ্বিতা ছাড়া  জয়ী হবেন।
‎
‎একইভাবে, আয়েশা সিদ্দিকা ও বেগম সিরাজুন্নেছা চৌধুরী হলেও কয়েকটি পদে কোনো প্রতিদ্বন্দ্বি থাকবে না বলে মনে করেন অনেকে ।
‎
‎

আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

0

আধুনিক ডেস্ক ::

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আরও ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার বিকেল পৌনে চারটায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রার্থীদের নাম ঘোষণা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

আসনগুলো হলো : ঠাকুরগাঁও-২, দিনাজপুর-৫, নওগাঁ-৫, নাটোর-৩, সিরাজগঞ্জ-১, যশোর-৫, নড়াইল-২, খুলনা-১, পটুয়াখালী-২, বরিশাল-৩, ঝালকাঠি-১, টাঙ্গাইল-৫, ময়মনসিংহ-৪, কিশোরগঞ্জ-১, কিশোরগঞ্জ-৫, মানিকগঞ্জ-১, মুন্সিগঞ্জ-৩, ঢাকা-৭, ঢাকা-৯, ঢাকা-১০, ঢাকা-১৮, গাজীপুর-১, রাজবাড়ী-২, ফরিদপুর-১, মাদারীপুর-১, মাদারীপুর-২, সুনামগঞ্জ-২, সুনামগঞ্জ-৪, সিলেট-৪, হবিগঞ্জ-১, কুমিল্লা-২, চট্টগ্রাম-৩, চট্টগ্রাম-৬, চট্টগ্রাম-৯, চট্টগ্রাম-১৫ ও কক্সবাজার-২।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যেসব আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি, সেসব আসনে জোটের সঙ্গী দলগুলোকে ছেড়ে দেওয়া হবে। এটা আরও পরে ঘোষণা করা হবে। এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, এসব আসনে (প্রার্থী ঘোষণা হয়েছে যেগুলোতে) পরিবর্তনের সম্ভাবনা খুব কম।

কোন আসনে প্রার্থী কে

ঠাকুরগাঁও-২: আবদুস সালাম, দিনাজপুর-৫: এ কে এম কামরুজ্জামান, নওগাঁ-৫: জাহিদুল ইসলাম ধলু, নাটোর-৩: মো. আনোয়ারুল ইসলাম, সিরাজগঞ্জ-১: সেলিম রেজা, , যশোর-৫: এম ইকবাল হোসেন, নড়াইল-২: মো. মনিরুল ইসলাম, খুলনা-১: আমির এজাজ খান, পটুয়াখালী-২: মো. শহিদুল আলম তালুকদার, বরিশাল-৩: জয়নাল আবেদিন, ঝালকাঠি-১: রফিকুল ইসলাম জামাল, টাঙ্গাইল -৫: সুলতান সালাউদ্দিন টুকু, ময়মনসিংহ-৪: মো. আবু ওয়াহাব আকন্দ ওয়ালিদ, কিশোরগঞ্জ-১: মো. মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-৫: শেখ মজিবর রহমান, মানিকগঞ্জ-১: এস এ জিন্নাহ কবির, মুন্সিগঞ্জ-৩: মো. কামরুজ্জামান, ঢাকা- ৭: হামিদুর রহমান, ঢাকা- ৯: হাবিবুর রশিদ, ঢাকা-১০: শেখ রবিউল আলম, ঢাকা-১৮: এস এম জাহাঙ্গীর হোসেন, গাজীপুর-১: মো. মজিবুর রহমান, রাজবাড়ী-২: মো. হারুন অর রশীদ, ফরিদপুর-১: খন্দকার নাসির উল ইসলাম, মাদারীপুর-১: নাদিয়া আক্তার, মাদারীপুর-২: জাহান্দার আলী খান, সুনামগঞ্জ-২: নাসির হোসেন চোধুরী, সুনামগঞ্জ-৪: নুরুল ইসলাম, সিলেট-৪: আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ-১: রেজা কিবরিয়া, কুমিল্লা-২: মো. সেলিম ভূঁইয়া, চট্টগ্রাম-৩: মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম-৬: গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৯: মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম-১৫: নাজমুল মোস্তফা আমিন, কক্সবাজার-২: আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ।

এর আগে গত ৩ নভেম্বর ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছিল বিএনপি। জাতীয় সংসদের আসন ৩০০টি।

সিলেট নগরের কুয়ারপাড়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

0

আ্ধুনিক ডেস্ক ::

সিলেট নগরীর কুয়ারপাড় এলাকার একটি বাসা থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। ধবার (৩ ডিসেম্বর) সকালে ইঙ্গুলাল রোডের ৪৯/২ নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রাজু আহমদ (৩০) নামের ওই যুবক নরসিংদীর বাগদি গ্রামের মৃত ইয়ার হোসেনের ছেলে। ঘটনার পর স্থানীয়দের সন্দেহ হওয়ায় পাপ্পু নামের আরেক যুবককে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বুধবার (৩ ডিসেম্বর) সকালে রাজুকে ঘরের ভেন্টিলেটরের গ্রিলের সঙ্গে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, স্থানীয়দের ধরে দেওয়া পাপ্পু নামের যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

খালেদা জিয়ার চিকিৎসায় ব্রিটিশ চিকিৎসক ঢাকায়

0

আধুনিক ডেস্ক ::

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিয়েল ঢাকায় এসেছেন। বুধবার সকাল ১০টা ২০ মিনিটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান। ঢাকায় এসে ডা. রিচার্ড বিয়েল রাজধানীর এভায়কেয়ার হাসপাতালে চলে যান বলে জানান শায়রুল কবীর। এ হাসপাতালেরই করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা চলছে।

মঙ্গলবার খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য বিএনপির সব প্রস্তুতি রয়েছে। তবে বর্তমান অবস্থা ও মেডিকেল বোর্ডের বাইরে কিছু করার সুযোগ নেই। যুক্তরাজ্য থেকে তাকে (খালেদা জিয়া) দেখার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক আসবেন।

ডা. জাহিদ হোসেন এ–ও বলেন, ‘যুক্তরাজ্যের চিকিৎসক দেখার পর যদি মেডিকেল বোর্ড মনে করে, তখন খালেদা জিয়াকে যথাযথভাবে চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়া হবে।’
উন্নত চিকিৎসার জন্য এর আগে গত জানুয়ারিতে লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। সেখানে প্রথমে হাসপাতালে এবং পরে ছেলে তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নিয়েছিলেন খালেদা জিয়া। প্রায় চার মাস লন্ডনে অবস্থানের পর গত ৬ মে তিনি দেশে ফেরেন।

গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাঁকে ভর্তি করা হয়। গত রোববার ভোরের দিকে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে এসডিইউ থেকে সিসিইউতে নেওয়া হয়।

সৌন্দর্যমণ্ডিত শহীদ মিনার ধ্বংসের পথে, অবহেলা বিশ্ববিদ্যালয় প্রশাসনের

0

হিমেল হান্নান, শাবি:

দীর্ঘ একযুগ ধরে ধীরে ধীরে ধ্বংস হচ্ছে ৫৮ ফুট উঁচু টিলার ওপর ৬ হাজার ৮৮৬ বর্গফুট জায়গা নিয়ে নির্মিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার।
শহীদ মিনার সংস্কারের বিষয়টি একাধিকবার বিভিন্ন গণমাধ্যমে ওঠে আসলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

খোঁজ নিয়ে জানা যায়, ভূমিকম্পপ্রবণ এলাকা হওয়ায় ২০১৬ সালের আগে থেকে শহীদ মিনারের বিভিন্ন জায়গায় ফাটলের সৃষ্টি হয়। যা বর্তমানে বেড়ে বড় গর্ত ও ফাটল সৃষ্টি হয়েছে।সরেজমিনে দেখা গেছে, ১০১টি সিঁড়িবিশিষ্ট এ শহীদ মিনারের সমতল থেকে উপরের দিকে ৯৫টি সিঁড়ি অতিক্রম করার পর মিনারের প্রথম বেদির উভয় পাশের রেলিংয়ে এক থেকে দেড় ইঞ্চির মোট ২টি চওড়া ফাটল। একই বেদি থেকে কয়েক পা এগিয়ে গেলে চোখে পড়ে বাম পাশের রেলিংয়ের নিচের দিকে সিরামিকের ইটগুলো ভেঙে প্রায় ১৫ ফুট দীর্ঘ জায়গা জুড়ে ৩ থেকে ৯ ইঞ্চি চওড়া গর্তের সৃষ্টি হয়েছে। সৃষ্টি হওয়া এ সব গর্তগুলোতে গাছের শুকনো পাতা জমা হচ্ছে প্রতিনিয়ত। মিনারের দ্বিতীয় স্তরে ওঠার সিঁড়িতে এবং মূল বেদির রেলিংয়ে সিরামিকের ১০টি ইট উধাও হয়ে গেছে।
এছাড়া, মূল বেদীর বামপাশের মাটি সরে গেছে।

এ বিষয়ে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সাল হোসেন বলেন,আমাদের বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার ঐতিহ্যের প্রতীক। কিন্তু শহীদ মিনারটির অবস্থা দেখে মনে হয়, এটি খুব অবহেলিত স্থাপনা। দ্রুত সময়ের মধ্যে এটি সংস্কার করা জরুরি। আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের চরম উদাসীনতা আর অবহেলার জন্য শহীদ মিনারের মতো ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা গুলো অকেজো ও সৌন্দর্যহানি ঘটছে।

পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের আরেক শিক্ষার্থী মো. ইব্রাহীম বিন ইসলাম বলেন, এই ঝুঁকিপূর্ণ স্থাপনা শিক্ষার্থী, দর্শনার্থী – সকলের জন্যই প্রাণঘাতী হয়ে উঠতে পারে। ভূতাত্ত্বিক গঠন ও টেকটোনিকভাবে সক্রিয়তার বিষয়টি বিবেচনা করে টিলার ওপরে এই কাঠামোতে শহীদ মিনার নির্মাণ পরিকল্পনা দূরদর্শী চিন্তা-ভাবনার অভাব বলেই মনে হচ্ছে। এই কারণে নিয়মিত ফাটল ধরে এবং টিলার মাটি সরে গিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে শহীদ মিনার।

তিনি আরো বলেন, আমি প্রশাসনের সরাসরি অবহেলা বলবো না, তবে প্রশাসনের যেহেতু এসব নজরদারির মধ্যেই পড়ে সেহেতু প্রশাসন এই সংস্কারবিমুখতার দায় এড়াতে পারে না।

এ বিষয়ে সিভিল অ্যান্ড ইনভায়রনমেন্টাল ইন্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক জহির বিন আলম বলেন,আমাদের এখানে নয়টি ইন্জিনিয়ারিং ডিপার্টমেন্ট রয়েছে অথচ আমরা জানিনা কোথায় কী হচ্ছে।দিনশেষে জবাবদিহিতার মুখে পরতে হচ্ছে আমাদের। আমাদের সুনাম নষ্ট করা হচ্ছে বারবার কারণ জনগণ তো জানেনা আমরা এইসব নির্মানে কোনো ভাবে জড়িত নেই।আমাদের বাসা নির্মান করলে ৫০ বছরও কিছু হয়না, কিন্তু এই সব স্থাপনা নির্মানে ১০ বছর ঠিকঠাক থাকেনা।আমাদের ফাঁসি হওয়া উচিত।

শহীদ মিনারের অবস্থার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন , শহীদ মিনারে যে ফেটল সৃষ্টি হয়েছে,ভূমিকম্পের সামান্য কম্পনে তা ভেঙে পরবে এতে কোনে সন্দেহ নেই। যেহেতু ভেঙে পড়ার পর উদ্যোগ নিয়ে কোনো লাভ নেই,তাই প্রশাসনকে আহ্বান করবো যাতে দ্রুত উদ্যােগ গ্রহন করেন।আমরা সব ধরনের টেকনিক্যাল সহায়তার প্রয়োজন হলে আমরা প্রস্তুত আছি।

বিষয়টি জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরীকে একাধিকবার কল দিয়ে তাকে পাওয়া যায়নি।

তবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, আমারা গত সপ্তাহে ইন্জিনিয়ারদের সাথে শহীদ মিনারের বিষয়ে আলোচনা করেছি। এটা প্রশাসনিক ভাবে যেমন সময় সাপেক্ষ তেমনি কার্যক্রমও সময় সাপেক্ষ।তবে অবহেলার বিষয়টি সত্য নয়। এটা কি করা যায় সেই অনুযায়ী বাজেট আসলে কাজ শুরু হবে।

উল্লেখ্য,২০০১ সালের ১২ ফেব্রুয়ারি তৎকালীন জাতীয় সংসদের স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী বর্তমান শহীদ মিনারটির ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন। এরই পরিপ্রেক্ষিতে সেই বছর সেপ্টেম্বর মাসে প্রায় ৩৩ লাখ টাকা ব্যয়ে এই শহীদ মিনার নির্মাণ হয়। শহীদ মিনারটির নকশা ও নির্মাতা স্থপতি মহিউদ্দিন খান।

বিপিএলের সূচি প্রকাশ, সিলেটের ম্যাচ দিয়ে সিলেট থেকে শুরু

0

আধুনিক ডেস্ক ::

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বিসিবি। এবারের টুর্নামেন্ট শুরু হবে ২৬ ডিসেম্বর, আর ফাইনাল হবে আগামী ২৩ জানুয়ারি। সিলেট, চট্টগ্রাম ও ঢাকা—এই তিন ভেন্যুতে হবে টুর্নামেন্টের মোট ৩৪টি ম্যাচ। সিলেট পর্ব দিয়ে শুরু হবে এবারের বিপিএল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে খেলবে সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্স। সিলেট পর্ব শেষে বিপিএল যাবে চট্টগ্রামে, এরপর সেখান থেকে ফিরবে ঢাকাতে।

সূচি অনুসারে, ১৯ জানুয়ারি হবে এলিমিনেটর, একই দিন হবে প্রথম কোয়ালিফায়ার। দ্বিতীয় কোয়ালিফায়ার ২১ জানুয়ারি আর ফাইনাল ২৩ তারিখ। এই ম্যাচগুলো সবই হবে ঢাকাতে। এই পর্বের ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।

এবারের বিপিএল অংশ নিচ্ছে ৬টি দল—ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটানস, চট্টগ্রাম রয়্যালস, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস। গত পরশু এবারের টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠিত হয়েছে।

২০২৬ বিপিএলের সূচি

তারিখসময়ম্যাচভেন্যু
২৬ ডিসেম্বর ২০২৫বেলা ২টাসিলেট টাইটানস–রাজশাহী ওয়ারিয়র্সসিলেট
২৬ ডিসেম্বর ২০২৫সন্ধ্যা ৭টানোয়াখালী এক্সপ্রেস–চট্টগ্রাম রয়্যালসসিলেট
২৭ ডিসেম্বর ২০২৫বেলা ১টাঢাকা ক্যাপিটালস–রাজশাহী ওয়ারিয়র্সসিলেট
২৭ ডিসেম্বর ২০২৫সন্ধ্যা ৬টাসিলেট টাইটানস–নোয়াখালী এক্সপ্রেসসিলেট
২৯ ডিসেম্বর ২০২৫বেলা ১টারংপুর রাইডার্স–চট্টগ্রাম রয়্যালসসিলেট
২৯ ডিসেম্বর ২০২৫সন্ধ্যা ৬টারাজশাহী ওয়ারিয়র্স–নোয়াখালী এক্সপ্রেসসিলেট
৩০ ডিসেম্বর ২০২৫বেলা ১টাসিলেট টাইটানস–চট্টগ্রাম রয়্যালসসিলেট
৩০ ডিসেম্বর ২০২৫সন্ধ্যা ৬টাঢাকা ক্যাপিটালস–রংপুর রাইডার্সসিলেট
১ জানুয়ারি ২০২৬বেলা ১টাসিলেট টাইটানস–ঢাকা ক্যাপিটালসসিলেট
১ জানুয়ারি ২০২৬সন্ধ্যা ৬টারংপুর রাইডার্স–রাজশাহী ওয়ারিয়র্সসিলেট
২ জানুয়ারি ২০২৬বেলা ২টাঢাকা ক্যাপিটালস–চট্টগ্রাম রয়্যালসসিলেট
২ জানুয়ারি ২০২৬সন্ধ্যা ৭টাসিলেট টাইটানস–রংপুর রাইডার্সসিলেট
৫ জানুয়ারি ২০২৬বেলা ১টারংপুর রাইডার্স–ঢাকা ক্যাপিটালসচট্টগ্রাম
৫ জানুয়ারি ২০২৬সন্ধ্যা ৬টাচট্টগ্রাম রয়্যালস–রাজশাহী ওয়ারিয়র্সচট্টগ্রাম
৬ জানুয়ারি ২০২৬বেলা ১টানোয়াখালী এক্সপ্রেস–সিলেট টাইটানসচট্টগ্রাম
৬ জানুয়ারি ২০২৬সন্ধ্যা ৬টাচট্টগ্রাম রয়্যালস–রংপুর রাইডার্সচট্টগ্রাম
৮ জানুয়ারি ২০২৬বেলা ১টাসিলেট টাইটানস–রংপুর রাইডার্সচট্টগ্রাম
৮ জানুয়ারি ২০২৬সন্ধ্যা ৬টারাজশাহী ওয়ারিয়র্স–ঢাকা ক্যাপিটালসচট্টগ্রাম
৯ জানুয়ারি ২০২৬বেলা ২টাচট্টগ্রাম রয়্যালস–নোয়াখালী এক্সপ্রেসচট্টগ্রাম
৯ জানুয়ারি ২০২৬সন্ধ্যা ৭টারাজশাহী ওয়ারিয়র্স–সিলেট টাইটানসচট্টগ্রাম
১১ জানুয়ারি ২০২৬বেলা ১টারংপুর রাইডার্স–নোয়াখালী এক্সপ্রেসচট্টগ্রাম
১১ জানুয়ারি ২০২৬সন্ধ্যা ৬টাচট্টগ্রাম রয়্যালস–ঢাকা ক্যাপিটালসচট্টগ্রাম
১২ জানুয়ারি ২০২৬বেলা ১টারাজশাহী ওয়ারিয়র্স–রংপুর রাইডার্সচট্টগ্রাম
১২ জানুয়ারি ২০২৬সন্ধ্যা ৬টানোয়াখালী এক্সপ্রেস–ঢাকা ক্যাপিটালসচট্টগ্রাম
১৫ জানুয়ারি ২০২৬বেলা ১টাঢাকা ক্যাপিটালস–নোয়াখালী এক্সপ্রেসঢাকা
১৫ জানুয়ারি ২০২৬সন্ধ্যা ৬টাচট্টগ্রাম রয়্যালস–সিলেট টাইটানসঢাকা
১৬ জানুয়ারি ২০২৬বেলা ২টানোয়াখালী এক্সপ্রেস–রাজশাহী ওয়ারিয়র্সঢাকা
১৬ জানুয়ারি ২০২৬সন্ধ্যা ৭টাঢাকা ক্যাপিটালস–সিলেট টাইটানসঢাকা
১৭ জানুয়ারি ২০২৬বেলা ১টারাজশাহী ওয়ারিয়র্স–চট্টগ্রাম রয়্যালসঢাকা
১৭ জানুয়ারি ২০২৬সন্ধ্যা ৬টানোয়াখালী এক্সপ্রেস–রংপুর রাইডার্সঢাকা
১৯ জানুয়ারি ২০২৬বেলা ১টাএলিমিনেটরঢাকা
১৯ জানুয়ারি ২০২৬সন্ধ্যা ৬টা১ম কোয়ালিফায়ারঢাকা
২১ জানুয়ারি ২০২৬সন্ধ্যা ৬টা২য় কোয়ালিফায়ারঢাকা
২৩ জানুয়ারি ২০২৬সন্ধ্যা ৭টাফাইনালঢাকা

কোম্পানীগঞ্জে নতুন ওসি শফিকুল : সুনামগঞ্জ সদরে বদলি রতন শেখ

0

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জ থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নতুন পদায়ন হয়েছেন শফিকুল ইসলাম খান। তিনি ছাতক থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ময়মনসিংহ কোতয়ালী মডেল থানার ওসি, সিলেটের ওসি ডিবি, সালুটিকর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ, দক্ষিণ সুরমা, সিটি এসবি ও জেলা পুলিশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। দায়িত্বশীলতা, দক্ষতা ও সুনামের কারণে তিনি বিভিন্ন পর্যায়ে প্রশংসা অর্জন করেছেন। তাঁর গ্রামের বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলায়।

এদিকে বদলিজনিত কারণে কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ (পিপিএম) নতুন কর্মস্থল হচ্ছে সুনামগঞ্জ সদর থানায়। তাঁর বিদায়ে কোম্পানীগঞ্জের মানুষের মাঝে সৃষ্টি হয়েছে আবেগঘন পরিবেশ।

ওসি রতন শেখ কোম্পানীগঞ্জে দায়িত্ব পালনকালে থানাকে সুন্দর ও শৃঙ্খলাপূর্ণভাবে গুছিয়ে তোলেন। সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও ইভটিজিং দমনে কঠোর পদক্ষেপ নিয়ে এলাকাবাসীর বিশ্বাস অর্জন করেন। তিনি ছিলেন জনবান্ধব, মানবিক, শান্ত, স্থির ও অত্যন্ত ধৈর্যশীল একজন কর্মকর্তা। মানুষের কথা মনোযোগ দিয়ে শুনতেন, কখনো বিরক্তি বা অবহেলা দেখাতেন না। সততা, নিষ্ঠা ও মেধার মাধ্যমে তিনি পেয়েছেন সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি’র স্বীকৃতি।

নতুন ওসি শফিকুল ইসলাম খানের পদায়নে এলাকায় নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। স্থানীয়রা আশা করছেন, আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল ও জননিরাপত্তা নিশ্চিতকরণে তিনি নতুন উদ্যমে কাজ করবেন।

শাকসু নির্বাচনের প্রথম দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেনি নারী শিক্ষার্থী

0

শাবি প্রতিনিধি:

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোয়নয়পত্র বিতরণ শুরু করেছে নির্বাচন কমিশন।তবে কোনো নারী শিক্ষার্থীর মনোনয়নপত্র সংগ্রহের খবর পাওয়া যায় নি।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়।

জানা যায়, আজ প্রথম দিনে মোট ৪৬ টি মনোনয়নপত্র বিতরণ করা হয়। এর মাঝে ২৬ টি কেন্দ্রীয় সংসদের ও ২০ টি হল সংসদের মনোনয়নপত্র বিতরণ করা হয়।তবে,মনোনয়নপত্র বিতরণ শুরুর পর বেলা ১২টা পর্যন্ত একজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানান শাকসু নির্বাচনের মুখপাত্র অধ্যাপক ড. নজরুল ইসলাম।

এদিকে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে প্রয়োজনীয় নথিপত্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কেন্দ্রীয় ছাত্র সংসদের পদের জন্য ৩০০ টাকা ও হল সংসদের পদের জন্য ২০০ টাকা ব্যাংকে জমা দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে।

আগামী কাল থেকে মনোনয়ন জমাদান কার্যক্রম শুরু হবে।মনোনয়ন জমাদান সময় জাতীয় পরিচয়পত্র, শিক্ষার্থী আইডি ও ডোপ টেস্টের রশিদ জমা দিতে হবে।

খালেদা জিয়ার আরোগ্য কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল

0

শাবি প্রতিনিধি:

গণতন্ত্রের আপসহীন নেত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, শাবিপ্রবি শাখা।

আজ মঙ্গলবার বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্রদলের নেতৃবৃন্দ।

মিলাদ মাহফিলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। এ বিষয়ে শাবিপ্রবি ছাত্রদল শাখার সাধারণ সম্পাদক নাঈম সরকার বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের গণতন্ত্রের প্রতীক। তাঁর আপসহীন মনোভাবের জন্য দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। দেশের এই ক্লান্তিলগ্নে তাঁকে খুবই প্রয়োজন। আমরা সকলে দোয়া করি, আল্লাহ তাঁকে দ্রুত সুস্থতা দান করুন।”