Home Blog Page 67

অপারেশন ডেভিল হান্ট ফেজ–২: কোম্পানীগঞ্জে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

0

কোম্পানিগঞ্জ প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।

রোববার (১৫ডিসেম্বর) দিবাগত রাতে দিকে উপজেলার পাড়ুয়া এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, অভিযানে নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার ও উপ-পরিদর্শক জগৎ জ্যোতি দাসসহ সঙ্গীয়ফোর্স।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলা যুবলীগ আহবায়ক কমিটি’র সদস্য মোহাম্মদ জামাল মিয়া (৩৯), তিনি উপজেলার পাড়ুয়া বদিকোনার গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র। পশ্চিম ইসলামপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মোহাম্মদ রাসেল মিয়া (৪০) সে একই গ্রামের মৃত শাহ আলমের পুত্র।

তাদেরকে কোম্পানীগঞ্জ থানার মামলা নং-০৫, তারিখ-১৫/০৮/২০২৪,ধারা-১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/ ৩০৭ /১১৪ পনোল কোড ১৮৬০ এবং কোম্পানীগঞ্জ থানার মামলা নং-০৫, তাং- ০৩/০৯/২০২৪ খ্রিঃ ধারা- আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২ (সংশোঃ ২০১৯) এর ৪/৫ মূলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শফিকুর রহমান খান বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। তাদেরকে ২০২৪ সালের বৈষম্য বিরোধী মামলায় আটক করা হয়েছে’ তিনি আরও বলেন, ‘সাধারণ মানুষের জানমাল রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে ডেভিল হান্ট ফেজ-২ অপারেশন চলমান থাকবে।’

জৈন্তাপুরে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত অন্তত ২০

0

জৈন্তাপুর প্রতিনিধি:

সিলেট–তামাবিল মহাসড়কে জৈন্তাপুর উপজেলায় পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় এক পর্যটক ও এক আনসার সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে জৈন্তাপুর উপজেলার করিচের ব্রিজের দক্ষিণ পাশে কুলাইমুড়া এলাকায় প্রথম দুর্ঘটনাটি ঘটে। জাফলংগামী পর্যটকবাহী ‘এশিয়া ট্রান্সপোর্ট’ (ঢাকা মেট্রো-ব-১৪-২৮৪৭) নামের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি ডিআই পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়।

এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই বাসে থাকা এক যাত্রী নিহত হন। নিহতের নাম মোহাম্মদ জিহাদ (২০)। তিনি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার হাজিগঞ্জ এলাকার বাসিন্দা এবং নুরুল হক নুরার পুত্র। দুর্ঘটনায় বাসের অন্তত ১৪–১৫ জন যাত্রী গুরুতর আহত হন। আহতদের মধ্যে অনেককে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দিনের অপর আরেকটি সড়ক দুর্ঘটনা ঘটে দুপুর ১২টা ২০ মিনিটের দিকে জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকার ৭ নম্বর কূপ সংলগ্ন স্থানে। ঢাকা মিরপুর-৭ থেকে ছেড়ে আসা জাফলংগামী একটি সাদা হাইস পর্যটকবাহী মাইক্রোবাস বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে।

সংঘর্ষের পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি রাস্তার পাশে একটি দোকানের বারান্দায় উঠে যায়। এ সময় সেখানে দাঁড়িয়ে থাকা আনসার সদস্য মোস্তফা (আইডি নং–৮১২০৭) গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত মোস্তফা শেরপুর জেলার নকলা থানার গণপতি পোস্ট অফিস এলাকার বারৈকান্দি গ্রামের বাসিন্দা। তিনি হরিপুর গ্যাস ফিল্ডে কর্মরত ছিলেন।

এ দুর্ঘটনায় সিএনজির চালকসহ যাত্রী মিলিয়ে আরও চারজন গুরুতর আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পৃথক দুইটি দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, খবর পেয়ে জৈন্তাপুর থানা পুলিশ, তামাবিল হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে সিলেট–তামাবিল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সিলেটের জৈন্তাপুরে বাস ও পিকআপের সংঘর্ষে প্রাণ গেল একজনের

0

জৈন্তাপুর ডেস্ক ::

সিলেট-তামাবিল মহাসড়কে পর্যটকবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হরিপুর বাজার ও করিচের পুলের মধ্যবর্তী স্থানে এ ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।

বাসটি পর্যটক নিয়ে সিলেটের জাফলং এলাকায় যাচ্ছিলো। তারা সবাই ঢাকা থেকে সিলেট এসেছেন।

আজ মহান বিজয় দিবস

0

আধুনিক ডেস্ক ::

আজ ১৬ ডিসেম্বর। বাঙালির চিরগৌরবের দিন আজ। মহান মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছিল ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। জাতি আজ একই সঙ্গে যুদ্ধ জয়ের অপার আনন্দ, গৌরব ও অগণিত বীর সন্তানের আত্মদানের বেদনা নিয়ে উদ্‌যাপন করবে ৫৫তম বিজয় দিবস। সারা দেশেই আজ মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের ভেতর দিয়ে বিজয় দিবস উদ্‌যাপিত হবে। সরকারি ছুটির দিন আজ।

ব্রিটিশ ঔপনিবেশিক শাসন অবসানের পর দ্বিজাতি তত্ত্বের ওপর ভিত্তি করে গঠিত পাকিস্তান রাষ্ট্রে প্রথম থেকেই ইনসাফ প্রতিষ্ঠিত হয়নি। পশ্চিম পাকিস্তান প্রতিনিয়ত পূর্ব পাকিস্তানের বাঙালি জনসাধারণকে শোষণ, বঞ্চনা ও শোষণের মধ্য রেখেছে। তারা বাঙালির মাতৃভাষা ও সংস্কৃতির ওপর আঘাত হানে। বাঙালির রাষ্ট্রভাষা আন্দোলন ধাপে ধাপে স্বাধিকার ও স্বাধীনতার সংগ্রামে রূপ নেয়।

এরই একপর্যায়ে বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষা চিরতরে শেষ করে দিতে বর্বরতার পথ বেছে নেয় পশ্চিমের শাসকেরা। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার সেনারা নিরীহ নিরস্ত্র ঘুমন্ত বাঙালির ওপর ট্যাংক, কামান, মেশিনগানের মতো ভয়ংকর সমরাস্ত্র নিয়ে গণহত্যায় মেতে ওঠে। নিজ দেশের মানুষের ওপর নিজেদের সেনাবাহিনীর এমন ঘৃণ্য গণহত্যা ছিল ইতিহাসে বিরল।

পাকিস্তানি হানাদার বাহিনী গণহত্যা শুরুর পর থেকেই বাংলার বীর সন্তানেরা তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে স্বাধীনতার জন্য মরণপণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের শেষ ৩০ লাখ শহীদের রক্ত, দুই লাখ মা-বোনের সম্ভ্রম ও বিপুল সম্পদহানির ভেতর দিয়ে আসে চূড়ান্ত বিজয়।

মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা দেশে ও বিদেশ বসবাসরত বাংলাদেশিদের বিজয়ে শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন এবং শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। কৃতজ্ঞতার সঙ্গে সব বীর মুক্তিযোদ্ধা ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কথা স্মরণ করেন।

শাকসু নির্বাচনে ছাত্রদলের ইনক্লুসিভ প্যানেল; ভিপি মুস্তাকিম জিএস মারুফ

0

শাবিপ্রবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচনকে সামনে রেখে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল ঘোষণা করা হয়েছে।

‘সম্মিলিত সাস্টিয়ান ঐক্য’ নামে ২২ সদস্যবিশিষ্ট এই ইনক্লুসিভ প্যানেল সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। 

ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে মনোনীত হয়েছেন মুস্তাকিম বিল্লাহ। সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে ঘোষণা করা হয়েছে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ বিল্লাহকে এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) হিসেবে মনোনীত হয়েছেন আরেক যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির।

প্যানেলের অন্যান্য পদে ক্রীড়া সম্পাদক হিসেবে শাকিল হাসান, সহ-ক্রীড়া সম্পাদক জিল্লুর রহমান জিলন, সাহিত্য ও বার্ষিকী সম্পাদক মো. আসাদুল হক, সাংস্কৃতিক সম্পাদক অমিত মালাকার, ধর্ম ও সম্প্রীতি সম্পাদক মো. তাজুল ইসলাম, সমাজসেবা সম্পাদক রুবেল মিয়া রাব্বি, ছাত্রীবিষয়ক সম্পাদক মাহমুদা রিয়া।
স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মোস্তফা আহমেদ, শিক্ষা গবেষণা ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মুনতাসির মামুন শুভ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তারেক রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ আশিক, পরিবহন সম্পাদক নাসিমুল হুদা, ক্যাফেটেরিয়া ও ক্যান্টিন সম্পাদক সোহানুর রহমান এবং আইন ও মানবাধিকার সম্পাদক খালিদ সাইফুল্লাহর নাম ঘোষণা করা হয়েছে।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে হৃদয় মিয়া, হৃদয় আহসান, আফফান, অন্তু গোপ ও মারুফ সাকলাইনের নাম ঘোষণা করা হয়েছে।

তবে ঘোষিত প্যানেলে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে কোনো প্রার্থীর নাম রাখা হয়নি।
মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদটি কেন ফাঁকা রাখা হয়েছে—এ বিষয়ে জানতে চাইলে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, এই পদটি এখনো খালি রয়েছে এবং এখনো কাউকে চূড়ান্তভাবে ঘোষণা করা যায়নি।  তিনি জানান, একজন সম্ভাব্য প্রার্থীর সঙ্গে আলাপ-আলোচনা চলছে। আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারলে তাকে প্যানেলে যুক্ত করা হবে। তিনি আরও বলেন, উদ্দেশ্যমূলকভাবে এই পদ ফাঁকা রাখা হয়নি; টেকনিক্যাল কারণে এখনো এই পদে কাউকে ঘোষণা করা সম্ভব হয়নি। তবে এ বিষয়ে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

শাকসু নির্বাচন কমিশন প্রকাশিত চূড়ান্ত প্রার্থীর তালিকা বিশ্লেষণে দেখা যায়, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে মোট দুইজন প্রার্থী রয়েছেন। এর মধ্যে একজন মো. ইব্রাহিম বিন ইসলাম , যিনি শিবির সমর্থিত ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থী। অপর প্রার্থী আমিনুল ইসলাম জীবন, যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শাবিপ্রবি শাখার মেয়াদোত্তীর্ণ কমিটির সহ-মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।
আমিনুল ইসলাম জীবনের সঙ্গে ছাত্রদল সমর্থিত প্যানেলে অন্তর্ভুক্তির বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না এ প্রশ্নে তিনি বলেন, তাদের দলের পক্ষ থেকে তাকে অ্যাপ্রোচ করা হয়েছে। তবে তিনি তাদের জানিয়ে দিয়েছেন যে, আপাতত তিনি কোনো প্যানেলে যাচ্ছেন না এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে অংশগ্রহণ করবেন।

মধ্যনগরে হাওরের ফসল রক্ষা বাঁধ মেরামত ও সংস্কার কাজের উদ্বোধন

0

ধর্মপাশা – মধ্যনগর প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ২০২৫–২০২৬ অর্থবছরের হাওরের ফসল রক্ষা বাঁধের মেরামত ও সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) চামারদানি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কাইলানি হাওরে পিআইসি নং–১২ এর আওতাভুক্ত এ কাজের উদ্বোধন করেন সংশ্লিষ্ট কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়।
উদ্বোধনী অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের মধ্যনগর উপজেলার দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী ও কমিটির সদস্য সচিব নূর আলম উপস্থিত ছিলেন।

এছাড়া কাবিটা উপজেলা মনিটরিং কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মেঃ ইউনুস মিয়া, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা প্রথম আলোর প্রতিনিধি সালেহ আহমেদ, সাংবাদিক প্রতিনিধি মো. আল আমিন, হাওর রক্ষা উপজেলা কমিটির সদস্য সচিব আশরাফ উদ্দিন হিল্লোলসহ,পিআইসি নং–১২ এর সভাপতি সেলিম আহমদ ও সদস্য সচিব আ. সালামসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পানি উন্নয়ন বোর্ডের মধ্যনগর উপজেলা দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী মো. নুর আলম বলেন, সম্ভাব্যভাবে মধ্যনগর উপজেলায় প্রায় ৪০টি পিআইসি গঠন করা হতে পারে। এরই ধারাবাহিকতায় কাইলানি হাওরপাড়ে পিআইসি নং–১২ এর কাজ উদ্বোধন করা হলো। এ প্রকল্পে মোট ২২ লাখ ৭৯ হাজার ২৫২ দশমিক ৪৯ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বলেন, উপজেলার চামারদানি ইউনিয়নের ৯নং ওয়ার্ডে পিআইসি নং–১২ এর কাজের মাধ্যমে হাওর এলাকার ফসল রক্ষা কার্যক্রমের শুভ সূচনা হলো। অতি দ্রুত সময়ের মধ্যে মধ্যনগর উপজেলার সব পিআইসি কমিটি ঘোষণা করে প্রকৃত কৃষকদের মাধ্যমেই কাজ বাস্তবায়ন করা হবে। তিনি কাজের সুষ্ঠু, স্বচ্ছ ও সময়োপযোগী বাস্তবায়নে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

ধর্মপাশায় হাওরের ফসল রক্ষা বাঁধ পূর্ণ নির্মাণ ও মেরামত কাজের উদ্বোধন

0

ধর্মপাশা – মধ্যনগর প্রতিনিধি:

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নে চন্দ্র সোনার থাল হাওরে ফসল রক্ষা বাঁধ পূর্ণ নির্মাণ, সংস্কার ও মেরামত কাজের উদ্বোধন করা হয়েছে। আজ ১৫ ডিসেম্বর সোমবার ১২ টায় ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও কাবিটা বাস্তবায়ন কমিটির সভাপতি জনি রায় চন্দ্র সোনার থাল হাওরের পিআইসি নং-০৩ এর উদ্বোধন করেন ।

এ সময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার, মোঃ আসয়াদ বিন খলিল রাহাত, উপ-সহকারী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড ও প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ধর্মপাশা উপজেলা শাখার মোঃ জাহাঙ্গীর আলম ,৩নং পিআইসি কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, এলালার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও কাবিটা বাস্তবায়ন কমিটির সভাপতি জনি রায় বলেন, ২০২৫-২০২৬ অর্থ বছরে ধর্মপাশা উপজেলা পানি উন্নয়ন বোর্ডের অধিনে ধর্মপাশা উপজেলার পিআইসি নং–৩ এর কাজের মাধ্যমে হাওর এলাকার ফসল রক্ষা কার্যক্রমের শুভ সূচনা হলো। অতি দ্রুত সময়ের মধ্যে উপজেলার সব পিআইসি কমিটি ঘোষণা করে প্রকৃত কৃষকদের মাধ্যমেই ২৮ শে ফেব্রয়ারীর মধ্যে সবকটা বাঁধের কাজ শেষ করতে পরবো।

ধর্মপাশায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

0

ধর্মপাশা – মধ্যনগর প্রতিনিধি:

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদের আয়োজনে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের অস্থায়ী সৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এবং পরে ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবীদের স্বরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবিরের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুবীর সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদ বিন খলিল রাহাত, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌফিক আহমেদ, ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোহাম্মদ সহিদ উল্যা,ধর্মপাশা জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক খান প্রমুখ

সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শে দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

মধ্যনগরে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

0

ধর্মপাশা – মধ্যনগর প্রতিনিধি:

শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও শহিদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় মধ্যনগর বাজারের কেন্দ্রীয় শহিদ মিনারে শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের অফিস কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়ের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এ কে এম শাহাবুদ্দিন শাহীন, বি.পি. উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যাপক বিজন কুমার তালুকদার, উপজেলা প্রকল্প কর্মকর্তা মিজানুর রহমান, পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূরুল ইসলাম, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেনসহ অন্যান্যরা।

সভায় সভাপতির বক্তব্যে ইউএনও উজ্জ্বল রায় বলেন, নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে যখন জাতি চূড়ান্ত বিজয়ের দ্বারপ্রান্তে, ঠিক সেই সময়ে পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর রাজাকার, আলবদর, আলশামস ও শান্তি কমিটির সদস্যরা পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। বাঙালি জাতিকে নেতৃত্বশূন্য ও মেধাশূন্য করতেই এই নির্মম হত্যাযজ্ঞ চালানো হয়।

তিনি আরও বলেন, শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শ ধারণ করেই দেশ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।

আলোচনা সভা শেষে শহিদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

যথাযোগ্য মর্যাদায় শাবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

0

শাবি প্রতিনিধিঃ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন- ১ এর সামনে কালো ব্যাজ ধারণ ও জাতীয় সংগীত পরিবেশনের পর জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ভারপ্রাপ্ত উপাচার্য ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন ও শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. ফয়সাল আহম্মদ। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, শিক্ষক সমিতি, হল প্রশাসন, কর্মকর্তা ও কর্মচারীদের সংগঠন, শাবি প্রেসক্লাবসহ বিভিন্ন সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে আলোচনা সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য(ভারপাপ্ত) অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। প্রবন্ধ উপস্থাপক লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন। আলোচক হিসাবে উপস্থিত ছিলেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল ফজল মোহাম্মদ জাকারিয়া, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.মো. সাহাবুল হক ও অধ্যাপক আ.জ.ম মিফতাউল হক।

এছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন বলেন, কোনো দেশের প্রয়োজন ও সংকটময় সময়ে বুদ্ধিজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরা তাঁদের চিন্তা, মতামত ও বিশ্লেষণ শেয়ার করার মাধ্যমে জাতিকে সঠিক দিকনির্দেশনা দেন।

তিনি বলেন, বৈষম্য দূর করার লক্ষ্যে আমাদের মুক্তিযোদ্ধারা জীবন উৎসর্গ করলেও সেই সংগ্রামের এখনো পূর্ণ অবসান ঘটেনি। স্বাধীনতার ৫৪ বছর পরেও আমরা আজ নানা কারণে হতাশায় নিমজ্জিত। যেসব মহান উদ্দেশ্যে মুক্তিযোদ্ধারা রক্ত দিয়েছেন, তা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি।

তিনি আরও বলেন, জুলাই অভ্যুতানের মূল উদ্দেশ্য ছিল সমাজ থেকে বৈষম্য দূর করা এবং মানুষের জন্য একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা। তবে দুঃখজনকভাবে দুই দিন আগেও জুলাই যোদ্ধা উসমান হাদির ওপর হামলার ঘটনা ঘটেছে, যা আমাদের প্রত্যাশাকে ব্যথিত করেছে। জুলাই বিপ্লবের পর জাতি যে স্বপ্ন দেখেছিল, তা এখনো বাস্তব রূপ পায়নি। আমরা আজও জাতি হিসেবে বিভক্ত হয়ে রয়েছি। দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে এবং একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

এছাড়া বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।