Home Blog Page 38

শাবিতে রুদ্র মেমোরিয়াল শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

0

শাবি প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ রুদ্র সেনের নামে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে রুদ্র মেমোরিয়াল শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট। আজ মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের ইউসি ভবনে টুর্নামেন্টের উদ্বোধনী ঘোষণা করা হয়।

টুর্নামেন্টে মোট ১৬টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। দলগুলোর মধ্যে রয়েছে অনিরুদ্ধ ২৭, আখালিয়া ডর্টমান্ড,বাইনারি স্ট্রাইকারস, কারাভা মার্টার্স, গ্রিন গার্ডিয়ান, হান্টার্স, লিগ্যাসি স্ট্রাইকার্স, লেনসিয়েন্সি সিগমা স্কয়াড, কোয়ান্টাম স্ট্রাইকার, সার্ভাইভরস ইউনাইটেড, সুপার ৮, টিম হাইপোথিসিস, করপোরেট স্ট্রাইকার, হিট এন্ড রান, এপিক এক্সআই, একন এসেস।

টুর্নামেন্টের আহ্বায়ক সজীব সাজ বলেন, শহীদ রুদ্র সেনকে স্মরণে রাখতে আমাদের এই উদ্যোগ। টুর্নামেন্টের শিক্ষার্থীদের অংশগ্রহণ আছে। আশা করি এটি প্রানবন্ত আয়োজন হতে চলেছে।

শাবির খোয়াই বন্ধনের নতুন সভাপতি ত্বোহা, সম্পাদক সৌরভ

0

শাবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়স্থ হবিগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন খোয়াই বন্ধনের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে ব্যবসায় প্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ত্বোহা মিয়া ও সাধারণ সম্পাদক পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৌরভ গোপ শাওন মনোনীত হয়েছেন।

গতকাল রোববার সন্ধ্যায় সামাজিক বিজ্ঞান ভবনে সংগঠন কর্তৃক আয়োজিত এক ইফতার মাহফিলে এ কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক শাকিল। এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক শরদিন্দু ভট্টাচার্য, স্কুল অফ লাইফ সাইন্সেসের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক মিয়া, বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ রেদোয়ান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ফরহাদ রাব্বি, ইন্ডাস্ট্রিয়াল এড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সৈয়দ মিসবাহ উদ্দিন, গণিতের সহকারী অধ্যাপক এস এম সাইদুর রহমান, স্থাপত্য বিভাগের সহযোগী অধ্যাপক সুব্রত দাস, দুধওয়ালার স্বত্বাধিকারী মোতাহের হোসেন সোহেল, শাবিপ্রবি প্রেসক্লাবের বর্তমান সভাপতি নোমান ফয়সাল প্রমুখ।

নতুন কমিটিতে মনোনীত অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি হুসানুজ্জামান রাফি, আরাফাত জাহান ইমা, জান্নাতুল ফেরদৌসি সোনালী,
যুগ্ম সাধারণ সম্পাদক ইকরা সুলতানা, মিনাল রহমান, আজিজুর রহমান সাজু, জান্নাতুল ফেরদৌসি প্রিয়া, কোষাধ্যক্ষ মো. রেজাউল ইসলাম অনিক, সহকারী কোষাধ্যক্ষ সজীব মিয়া।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক শরিফুজ্জামান খান আতিফ, সহ সাংগঠনিক সম্পাদক আদনান ফারহাদ, দপ্তর সম্পাদক ফারজানা নিহা, সহ দপ্তর সম্পাদক শাহিনুর রহমান আশিক, প্রচার সম্পাদক শেখ আরিফা এশা, সহ প্রচার সম্পাদক আয়মান অদ্রি, প্রকাশনা বিষযক সম্পাদক শয়ন আহমেদ ও নৌশিন মুসফি, সহ প্রকাশনা বিষয়ক সম্পাদক শামীম মিয়া, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ত্রিবা ঘোষ তুশি ও বিজয়া রায় পূজা, সহ সংস্কৃতি বিষয়ক সম্পাদক কাওসার আহমেদ রাফী, স্পোর্টস বিষয়ক সম্পাদক নাঈম আহমেদ ও মাখন মুন্ডা, সহ স্পোর্টস বিষয়ক সম্পাদক নাজমুস সাকিব, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক সাদিয়া জামান ও নুসরাত জাহান নিলা, ধর্ম বিষয়ক সম্পাদক স্বপন রহমান ও ফারিয়া নাজিম, সহ ধর্ম বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম রুপক।

এছাড়াও সদস্য হিসেবে খাদিজা আক্তার জোনাকি, শংকর চন্দ্র দাস, সাজন চন্দ্র শীল, রবিউল ইসলাম, শাহরিয়ার আহমেদ শাফী, মো: মেহেদী হাসান, স্বরূপ চন্দ্র দাস, মো: সোহাগ মিয়া, সানজিদা আক্তার লিজা, দিগন্ত মুরমু, তাসনীম রহমান রুহি, মো. শামসুজ্জাহা নেহাল কমিটিতে স্থান পেয়েছেন।

শাকসু নির্বাচনের দাবিতে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের‎ সংবাদ সম্মেলন

0

‎শাবিপ্রবি প্রতিনিধি:

‎সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচন দাবিতে সংবাদ সম্মেলন করেছে ছাত্রশিবির সমর্থিত ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ প্যানেল। এসময় অবিলম্বে শাকসু নির্বাচনসহ দুই দফা দাবি জানানো হয়।

‎সোমবার (২ মার্চ) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।

‎সংবাদ সম্মেলনে প্যানেলের জিএস প্রার্থী মুজাহিদুল ইসলাম, এজিএস প্রার্থী শাকিল মাহমুদ, ছাত্রী বিষয়ক সম্পাদক আমিনা বেগম, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ইব্রাহীম বিন ইসলামসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

‎লিখিত বক্তব্যে প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী দেলোয়ার হাসান শিশির বলেন, প্রার্থীরা দিন-রাত কষ্ট করে প্রচার-প্রচারণায় শেষে যখন নির্বাচনের অপেক্ষা করছিলেন, সেদিন (১৮ জানুয়ারি) হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট করা হয়। রিটকারীর পক্ষে বিএনপিপন্থি আইনজীবীরা এবং শাবিপ্রবি ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদকসহ অন্যরা সহযোগিতা করেন।

‎কেন্দ্রীয় ছাত্রদল নির্বাচন কমিশন ঘেরাও করে শাকসু স্থগিতের দাবি জানায়। আদালত চার সপ্তাহের স্থগিতাদেশ দেন। ১৯ জানুয়ারি বিএনপিপন্থি ৯ শিক্ষক নির্বাচন কমিশন থেকে পদত্যাগের ঘোষণা দেন এবং বিএনপিপন্থি কোনো শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নির্বাচনে সহযোগিতা করবে না বলে জানান।

‎তিনি বলেন, স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে জাতীয় নির্বাচনের আগে শাকসু নির্বাচন আয়োজন করা সম্ভব হয়নি। তবে গত ১৫ ফেব্রুয়ারি স্থগিতাদেশের চার সপ্তাহ অতিবাহিত হয়েছে। কিন্তু আমরা এখনো বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নতুন তারিখ ঘোষণার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। এ অবস্থায় শাকসু নির্বাচনের বিষয়ে আমরা দুই দফা দাবিতে পৌঁছেছি। দাবিগুলো হলো—

‎১. হাইকোর্টের স্থগিতাদেশ শেষ হওয়ায় অবিলম্বে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শাকসু নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করতে হবে।
‎২. শাকসু নির্বাচন স্থগিতের সঙ্গে জড়িত রিটকারী এবং তাদের সহযোগী শিক্ষক ও শিক্ষার্থীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে হবে।

‎সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, রিটের বিষয়টি বিশ্ববিদ্যালয়ের আইজীবীরা দেখছেন। প্রশাসনের পক্ষ থেকে আইনজীবীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে।

শাবিপ্রবি উপাচার্যের সাথে প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

0

শাবিপ্রবি প্রতিনিধি:

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরীর সাথে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নবনির্বাচিত ২১তম কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ মার্চ) বিকেল সাড়ে ৩টায় উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় নবনির্বাচিত কমিটির প্রতি শুভেচ্ছা জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, ক্যাম্পাসে উদ্ভূত যেকোনো পরিস্থিতিতে বাহ্যিক প্রভাবের ঊর্ধ্বে থেকে দৃঢ় ও ন্যায়সংগত অবস্থান গ্রহণ করতে হবে। প্রেসক্লাব সবসময় বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক স্বার্থ রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও তারা বস্তুনিষ্ঠতা ও পেশাদারিত্বের সঙ্গে সংবাদ পরিবেশন করবে এমন প্রত্যাশা রাখছি।

প্রেসক্লাবের সভাপতি নোমান ফয়সাল বলেন, প্রেসক্লাব সবসময় বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কল্যাণকে সামনে রেখে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সংবাদ উপস্থাপনের মাধ্যমে ক্যাম্পাসের বাস্তব চিত্র তুলে ধরার লক্ষে আমরা কাজ করি। ভবিষ্যতে যৌক্তিক সব কাজে প্রশাসন ও প্রেসক্লাব একসাথে কাজ করবে।

এসময় শাবি প্রেসক্লাবের সহ-সভাপতি সৈকত মাহাবুব, সাধারণ সম্পাদক নুর আলম, যুগ্ম সম্পাদক সাগর হাসান শুভ্র, কোষাধ্যক্ষ সাগর হোসেন জাহিদ, দপ্তর সম্পাদক মো. মোফাজ্জল হক, কার্যকরী সদস্য ইকবাল হোসাইন, নাদির আহমেদ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

শ্রমজীবী শিক্ষার্থীদের নিয়ে ইফতারের আয়োজন শাবির স্বপ্নোত্থান পরিবারের

0

শাবি প্রতিনিধি:

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম সেচ্ছাসেবী সংগঠন “স্বপ্নোত্থান” প্রতিবছরের ন্যায় এবারও শ্রমজীবী শিক্ষার্থীদের নিয়ে ইফতারের আয়োজন করেছে।

শুক্রবার(২৭ফেব্রুয়ারি) শহরের চৌহাট্টা পয়েন্টে অবস্থিত ভোলানন্দ নৈশ উচ্চ বিদ্যালয়ে এই ইফতারের আয়োজন করেন সংগঠনটির সেচ্ছাসেবীরা।

শিক্ষার্থীদের সাথে আয়োজনকে সুন্দর এবং উৎসবমুখর করতে উপস্থিত ছিলেন ভোলানন্দ নৈশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, সংগঠনের শুভাকাঙ্ক্ষী ও বন্ধু সংগঠনের সদস্যবৃন্দ।

ইফতারের বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক বলেন, ” স্বপ্নোত্থান সবসময় আমাদের পাশে আছে, আমাদের স্কুলে তাদের সেচ্ছাসেবীরা সারাবছরই ক্লাস নেয়। রমজান মাসে বাড়তি উন্মাদনা এবং শিক্ষার্থীদের উৎফুল্ল রাখতে তারা ইফতারের আয়োজন করে।

বিদ্যালয়ের এক শিক্ষার্থী জানান, “স্বপ্নোত্থানের ভাই এবং আপুরা সার্বক্ষণিক তাদের খোঁজ খবর রাখেন, পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ইভেন্টে তাদের যুক্ত রাখার চেষ্টা করেন। যা তাদের কাজের পাশাপাশি পড়াশোনায় অনুপ্রাণিত করছে”।

ইফতার আয়োজনে অংশ নেওয়া সকলকে ধন্যবাদ জানিয়ে সংগঠনের সভাপতি মামুন হোসেন বলেন,” স্বপ্নোত্থান সবসময় চেষ্টা করে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে, সেজন্য আমাদের এই ক্ষুদ্র আয়োজন।

ছড়া-খালে পানি নেই, বোরো সেচের তীব্র সঙ্কটে কৃষক

0
{"capture_mode":"AutoModule","faces":[]}


নূরুল মোহাইমীন মিল্টন, কমলগঞ্জ:

জমিতে পানির অভাবে চলতি মৌসুমে বোরো ধানের আবাদ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন কমলগঞ্জের বেশকিছু কৃষক। চারা রোপনের পর কোথাও জমিতে ফাটল দেখা দিচ্ছে, আবার পানির অভাবে কোথাও রোপন শুরু হয়নি। দীর্ঘ সময়ে অনাবৃষ্টির কারনে এবং শ্যালো ও ডিপটিউবয়েলে ভূগর্ভ থেকে উত্তোলনে ক্রমাম্বয়ে পানির স্তর নিচে নামছে। শুকিয়ে যাচ্ছে ছড়া ও খাল। ফলে মৌলভীবাজারের সীমান্তবর্তী কমলগঞ্জ উপজেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।সরেজমিনে

উপজেলার কেওলার হাওর ও কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, নদী ও জলাধারের আশেপাশের জমিতে এবং কিছু কিছু এলাকায় শ্যালো ও ডিপটিউবয়েলে বোরো ক্ষেতে সেচ দিচ্ছেন। তবে অধিকাংশ জমি পানির অভাবে শুকিয়ে যাচ্ছে। উজান থেকে আসা পাহাড়ি ছড়া ও খালে পানি পাওয়া যাচ্ছে না। নদীর পানিও অনেক হ্রাস পেয়েছে। কৃষকদের কেউ কেউ জমি তৈরি করলেও পানির অভাবে রোপন করতে পারছেন না। জমিতে ফাটল দেখা দিচ্ছে। সেচের জন্য কৃষকরা হাহাকার করছেন। উপজেলার পতনঊষার, শমশেরনগর, আলীনগর, মুন্সিবাজার ও আদমপুর ইউনিয়নসহ সবক’টি এলাকায় একই চিত্র দেখা যাচ্ছে। কৃষকদের কেউ কেউ একর প্রতি ১০ থেকে ১৫ হাজার টাকা খরচ করেও পানির অভাবে ক্ষেত নষ্ট হওয়ার আশঙ্কা করছেন।

কমলগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় ৫ হাজার ১৯৫ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) পর্যন্ত আবাদ হয়েছে ৪ হাজার ৩০০ হেক্টর জমি। সেচের পানির অভাবে লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ১৭০টি শ্যালো মেশিন ও এলএলপি অর্থাৎ পাইপ যোগে সেচ কাজে ৭৫০টি যন্ত্র কৃষিকাজে ব্যবহৃত হচ্ছে। তবে গভীর নলকূপ বিষয়ে কৃষি অফিসে সুনির্দিষ্ট কোন তথ্য পাওয়া যায়নি।

উপজেলার পাহাড়ি এলাকা থেকে উৎপত্তি হওয়ায় প্রায় অর্ধশতাধিক ছড়া ও খাল রয়েছে। এগুলো খনন ও সংস্কার না হওয়ায় ভরাট হতে চলেছে। তাছাড়া যত্রতত্র গভীর ও অগভীর নলকূপ বসানোর কারনে পানির স্তরও নিচে নামতে শুরু করেছে। ফলে উজান থেকেও পানি আসছে না। অন্যান্য বছরের এই সময়ে দু’এক দফা বৃষ্টিপাত হলেও চলতি মৌসুমে বৃষ্টিপাতের দেখা পাওয়া যায়নি। এতে জমি শুকিয়ে খাঁ খাঁ করছে।

শমশেরনগর ইউনিয়নের কৃষক ছুফি মিয়া, পতনউষার ইউনিয়নর কৃষক রমজান আলী বলেন, সময় যতই গড়াচ্ছে সেচের পানি পাওয়া যাচ্ছে না। আর সেচের পানি পাওয়া না গেলে বোরো ক্ষেত বিনষ্ট হয়ে যাবে। প্রতি কিয়ার জমিতে এখন পর্যন্ত তিন, চার হাজার টাকা খরচ হয়েছে। তারা আরও বলেন, উজান থেকে নদীতে অল্প অল্প করে যেপরিমাণ পানি আসে তার ছয় গুণ পরিমাণ পানি সেচ দিয়ে কৃষকরা নিয়ে যাচ্ছেন। ফলে নিম্নাঞ্চলে সেচের পানির তীব্র সঙ্কট দেখা দিচ্ছে।

কমলগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়ন্ত কুমার রায় বলেন, চলতি মৌসুমে বৃষ্টিপাত না হওয়ায় খালগুলো শুকিয়ে যাচ্ছে। ছড়া ও খালে পানি নেই। ফলে সেচের প্রচুর সমস্যা দেখা দিচ্ছে। এখনো লক্ষ্যমাত্রাও পুরন হয়নি। তবে বৃষ্টির আভাস রয়েছে। অনেকেই দেরিতে রোপন করছেন। একটু বৃষ্টিপাত হলেই আর সমস্যা হবে না।

শাবিপ্রবির সমাজবিজ্ঞান অ্যালামনাইয়ের ইফতার মাহফিল অনুষ্ঠিত

0

শাবিপ্রবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘সমাজবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশন’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিভাগের সাড়ে তিন শতাধিক সাবেক ও বর্তমান শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে ইফতারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যালামনাইয়ের উপদেষ্টা ও সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. কামাল আহমেদ চৌধুরী। এসময় তিনি শিক্ষার্থীদের সামনে তাঁর শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন এবং বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক বলেন, নানা জটিলতা সত্ত্বেও বিভাগের অনেক প্রাক্তন শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। দেশের বাইরে অবস্থানরত অনেক শিক্ষার্থী সরাসরি অংশ নিতে না পারলেও তারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। সবার সম্মিলিত সহযোগিতার মাধ্যমেই এ আয়োজন সফল হয়েছে। তিনি এ জন্য সকলকে ধন্যবাদ জানান এবং রমজানের শুভেচ্ছা জানান।

ইফতার মাহফিলে অ্যালামনাইয়ের সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়ার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ জসিম উদ্দিন এবং বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল গণি। এসময় বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন।

স্বপ্ন থেকে আন্তর্জাতিক মঞ্চে: এআই প্রতিযোগিতায় শাবিপ্রবির চার শিক্ষার্থী

0

শাবিপ্রবি প্রতিনিধি:

কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করে দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের জীবন সহজ করার স্বপ্ন নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল তরুণ শিক্ষার্থী। উজবেকিস্তানে আয়োজিত ‘এআই ইন হেল্থ কেয়ার হ্যাকাথন-২০২৬’-এ অংশ নিতে মনোনীত হয়েছে শাবিপ্রবির দল ‘ভিশন এআই’। আগামী ২৬ থেকে ২৮ মার্চ দেশটির রাজধানী তাসখন্দের ‘সেন্ট্রাল এশিয়ান ইউনিভার্সিটিতে’ এই আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

জানা যায়, এই হ্যাকাথনে অংশগ্রহণকারী ৪ সদস্যের দলটির নেতৃত্বে রয়েছেন বিশ্ববিদ্যালয় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান। দলের অন্য সদস্যরা হলেন- পদার্থবিজ্ঞান বিভাগের সিরাতুল ইসলাম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের মোল্লা ওমর হামজা ও রেহানুল বারী। দলটির মেন্টর হিসেবে দিকনির্দেশনা দিচ্ছেন ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রাসেদুজ্জামান।

অংশগ্রহণকারী জানান, ‘ভিশন এআই’ দলের উদ্ভাবিত স্মার্ট গ্লাসটি ক্যামেরা ও সেন্সরের মাধ্যমে আশপাশের বস্তু ও বাধা শনাক্ত করতে সক্ষম। এটি রিয়েল-টাইম অডিও নির্দেশনার মাধ্যমে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের জানাবে সামনে কোনো বাধা আছে কি না বা কোন পথটি নিরাপদ। ফলে একজন ব্যবহারকারী অন্যের সাহায্য ছাড়াই স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন এবং দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমে আসবে।

টিম লিডার মেহেদী হাসান বলেন, আমাদের লক্ষ্য শুধু অংশগ্রহণ নয় বরং এমন একটি এআই সমাধান তৈরি করা, যা মানুষের জীবনে সরাসরি ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এটি কেবল একটি প্রযুক্তিগত উদ্ভাবন হবে না বরং সমাজের একটি বড় অংশের জন্য কার্যকর সহায়ক প্রযুক্তি তৈরির প্রচেষ্টা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এই প্রতিযোগিতায় বাংলাদেশের পাশাপাশি আজারবাইজান, রাশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, কাজাখস্তান, তুরস্ক, চীন, শ্রীলঙ্কা ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা অংশ নেবেন। ফলে বৈশ্বিক পরিসরে নিজেদের দক্ষতা তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে মনে করছেন দলের সদস্যরা।

হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতি অনিয়ম জিরো টলারেন্সে নিয়ে আসবো পানিসম্পদ মন্ত্রী

0

ধর্মপাশা – মধ্যনগর প্রতিনিধি:

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় আজ শুক্রবার দুপুরে চন্দ্রসোনারতাল হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণ কাজ পরিদর্শন করেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। পরিদর্শন কালে পানিসম্পদ মন্ত্রী বলেন, এখন থেকে বর্তমান বিএনপি সরকার ফসলরক্ষা বাঁধ নির্মাণ কাজে সর্বোচ্চ সর্তক অবস্থানে রয়েছে। হাওরের ফসল রক্ষা বাঁধ গুলোতে কেউ যেন দুর্নীতি করতে না পারে, এজন্য বাঁধ নির্মাণ কাজে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।
বাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিগত সময়ে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনেক দুর্নীতি অনিয়ম হয়েছে। এটা যাতে ভবিষ্যতে না হয় সেই জন্য আমরা জিরো টলারেন্সে নিয়ে আসার চেষ্টা করছি।
মন্ত্রী আরো বলেন আমরা পাহারাদারের ভূমিকায় অবতীর্ণ হয়ে হাওরের ফসলরক্ষা বাঁধের প্রকল্পগুলো বাস্তবায়নে কাজ করবো। প্রধানমন্ত্রী সার্বক্ষণিক এ হাওরাঞ্চলের মানুষ ও কৃষকদের খোঁজ খবর রাখছেন। তাঁর নির্দেশে আজকে আমি হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শনে এসেছি। হাওরের ফসল রক্ষায় বাঁধ খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প। এ প্রকল্পটি পানিসম্পদ মন্ত্রণালয় সরাসরি তদারকি করে। ফলে বাঁধ নির্মাণ যাতে প্রতি বছর সুন্দর ও দুর্নীতিমুক্ত হয় সেই দিকে সরকারের সবচেয়ে বেশি নজরদারি থাকবে এবং সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। জেলা বিএনপির আহ্বায়ক ও সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় এএসআই নিহত, চালক-হেলপার আটক

0

মুরাদ হাসান, জৈন্তাপুর প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুরে দায়িত্ব পালনকালে বালুবাহী ট্রাকের ধাক্কায় পুলিশের এক উপ-সহকারী পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক এএসআই আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ২৭ ফেব্রুয়ারি দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। জৈন্তাপুর মডেল থানায় কর্মরত এএসআই সোহেল রানা-২ ও এএসআই আতিকুর রহমান থানার বিভিন্ন তদন্ত কার্যক্রম, গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে ৪নং দরবস্ত ইউনিয়নের দিকে রওয়ানা হন।

পথে জৈন্তাপুর থানাধীন ৪নং দরবস্ত ইউনিয়নের টেংরা বারাইকান্দি এলাকায় এসএসকেএস ক্লিনিকের বিপরীত পাশে অবস্থিত সিলেট-তামাবিল মহাসড়কে পৌঁছালে জাফলং থেকে সিলেটগামী একটি বালুবাহী ট্রাক (রেজি: চট্ট মেট্রো-ট-১২-০৯৯২) পেছন দিক থেকে তাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এএসআই আতিকুর রহমান গুরুতর আহত হন এবং এএসআই সোহেল রানা-২ সামান্য আহত হন। খবর পেয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত)সহ অন্যান্য পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক এএসআই আতিকুর রহমানের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন বিকাল ৫টার দিকে এএসআই আতিকুর রহমান মারা যান।

নিহত এএসআই আতিকুর রহমানের বাড়ি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার গড়বিশুদিয়া গ্রামে। তিনি মোঃ সামছুল হকের ছেলে।
এ ঘটনায় জড়িত ট্রাকচালক মঞ্জুর হোসেন (৪১) ও হেলপার ফয়সাল (২১)-কে ট্রাকসহ আটক করা হয়েছে। আটককৃতরা যথাক্রমে ফেনীর দাগনভূঞা ও ফেনী সদর থানার বাসিন্দা।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।