Home Blog Page 36

শাবিপ্রবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে কিন’র ঈদ আনন্দ উদযাপন

0

শাবিপ্রবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্বেচ্ছাসেবী সংগঠন কিন’র উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার( ৬ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনের নিজস্ব স্কুলের ১১৫ জন শিক্ষার্থীর মাঝে ঈদের নতুন পোশাক ও উন্নত মানের খাবার বিতরণ করা হয়।

ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ও সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ডা. জায়েদা শারমিন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. জায়েদা শারমিন বলেন, “সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে হাসি ফোটানোর মতো উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। কিনের এই ধরনের মানবিক কার্যক্রম তরুণদের মধ্যে সামাজিক দায়িত্ববোধ ও সহমর্মিতার চেতনা আরও শক্তিশালী করবে।

সংগঠন সূত্রে জানা যায়, দুপুর ৩টা থেকে শুরু হয়ে অনুষ্ঠানটি চলে সন্ধ্যা ৫টা ৩০ মিনিট পর্যন্ত। উৎসবমুখর পরিবেশে নতুন কাপর পেয়ে শিশুদের মাঝে উচ্ছ্বাস দেখা গেছে।

কিন দীর্ঘদিন ধরে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে। পাঁচটি পৃথক উইংসের মাধ্যমে কীন বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে, যার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ঈদবস্ত্র বিতরণ কর্মসূচি।

শাবিপ্রবিতে গাঁজা ও ইয়াবাসহ ৪ নির্মাণ শ্রমিক আটক

0

শাবিপ্রবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চার নির্মাণ শ্রমিককে গাঁজা ও ইয়াবাসহ আটক করেছে নিরাপত্তা কর্মীরা।

শুক্রবার(৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাদেরকে আটক করা হয়।

জানা গেছে, আটক চারজনেই বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকাজের বিভিন্ন সাইটে নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত।

বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মী তাপস দাস বলেন, ‘গেট থেকে ক্যাম্পাসে প্রবেশ করার সময় তার হাঁটুতে প্যান্ট ভাঁজ করা ছিল।সেখান থেকেই আমাদের সন্দেহ হয়। সে অনুযায়ী তল্লাশি চালালে তার কাছে চার প্যাকেট গাঁজা পেলে প্রক্টর অফিসে জানাই। এর কিছুক্ষণ পরে আরো কয়েকজন ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে তাদেরও তল্লাশি করে গাঁজা ও ইয়াবা উদ্ধার করি। ’

এ বিষয়ে সহকারী প্রক্টর ড. মো. রাশেদুজ্জামান বলেন, ‘নিরাপত্তা কর্মীরা তাদেরকে আটক করে আমাদের জানিয়েছে, আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের নিয়ে এসেছি। তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হবে। পুলিশ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে। ’

শাবিপ্রবির বাংলা অ্যালামনাই অ্যাসোসিয়েশন’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

0

হিমেল হান্নান, শাবি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘বাংলা অ্যালামনাই অ্যাসোসিয়েশন’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিভাগের শতাধিক সাবেক ও বর্তমান শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অ্যাসোসিয়েশনের সভাপতি আতাউর রহমান সাদীর সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের প্রধান ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টা অধ্যাপক ড. মো. রিজাউল ইসলাম, সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ফারজানা সিদ্দিকা, অধ্যাপক ড. মো. ফয়জুল হক, অধ্যাপক ড. শিরিন আক্তার, অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলা বিভাগের প্রভাষক মো. জাকির হোসেন ও গোলাম রব্বানীসহ অ্যাসোসিয়েশনের সদস্য ।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন বাংলা বিভাগের প্রভাষক মো. শামসুদ্দিন।

এ সময় বাংলা বিভাগের শিক্ষার্থী হিসেবে প্রথম পিএইচডি ডিগ্রি অর্জন ও অধ্যাপক পদে পদোন্নতি পাওয়ায় অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমকে অ্যালামনাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন বলেন, “অ্যালামনাই অ্যাসোসিয়েশন হলো বিশ্ববিদ্যালয়ের দর্পণ। সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের এই মিলনমেলা বিভাগের উন্নয়নে ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ধরণের আয়োজন আমাদের সৌহার্দ্য বৃদ্ধি করে।”

অধ্যাপক ড. মো. রিজাউল ইসলাম বলেন,”বিভাগের সাবেক শিক্ষার্থীরা দেশ-বিদেশে বিভিন্ন ক্ষেত্রে সফলতার স্বাক্ষর রাখছেন। আমাদের অ্যালামনাইরা যখন ক্যাম্পাসে ফিরে আসেন, তখন বর্তমান শিক্ষার্থীদের জন্য তা অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়ায়। আমরা চাই এই বন্ধন আরও দৃঢ় হোক।”

অ্যাসোসিয়েশনের সভাপতি আতাউর রহমান সাদী বলেন,”সাবেক ও বর্তমানদের মধ্যে সেতুবন্ধন তৈরি করাই আমাদের মূল লক্ষ্য। এই ইফতার মাহফিলের মাধ্যমে আমরা একে অপরের সান্নিধ্য পাওয়ার সুযোগ পেয়েছি। আমরা শিক্ষার্থীদের ক্যাম্পাসে থেকে দেশে-বিদেশে সকল সমস্যায় সহায়তা করার চেষ্টা করে থাকি। ভবিষ্যতে আমরা বিভাগের শিক্ষা ও শিক্ষার্থীদের সহযোগিতায় আরও বড় পরিসরে কাজ করতে চাই।”

বৃহত্তর হরিপুর ইলেক্ট্রিক এন্ড স্যানেটারী সমিতি কর্তৃক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

0

জৈন্তাপুর প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে বৃহত্তর হরিপুর এলাকার প্রয়াত ইলেকট্রিশিয়ানদের রূহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) ১৬ রমজান হরিপুর বাজারস্থ তানভির রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে বৃহত্তর হরিপুর ইলেকট্রিক এন্ড স্যানেটারী সমিতি’র উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক সায়েম আহমদের সঞ্চালনায় সভাপতি ইউসুফ আহমদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিপুর বিশিষ্ট ব্যাবসায়ী হেলাল উদ্দিন।

এসময় বৃহত্তর হরিপুর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ইলেকট্রিশিয়ান ও স্যানেটারী ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। এলাকার মরহুম ইলেকট্রিশিয়ানদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে যেসব প্রয়াত ইলেকট্রিশিয়ানদের স্মরণ করা হয় তারা হলেন,বালিপাড়া গ্রামের মরহুম হাজী আজির উদ্দিন (মিকার),হেমু ভাটপাড়া গ্রামের মরহুম জামাল উদ্দিন, মরহুম জসিম উদ্দিন (মিকার), মরহুম জব্বার উদ্দিন,উত্তর বাঘেরখালের মরহুম বাবুল আহমদ,বাঘের খালের মরহুম দেলোয়ার হোসেন এবং হরিপু্র গ্রামের মরহুম দারা মিয়া ও মরহুম খালেদ আহমদ।

অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়। আয়োজকরা বলেন, এলাকার প্রয়াত সহকর্মীদের স্মরণ এবং তাদের জন্য দোয়া করার উদ্দেশ্যেই প্রতিবছর এ ধরনের আয়োজন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

শাবিপ্রবি প্রক্টরের সাথে প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

0

শাবিপ্রবি প্রতিনিধি:

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রক্টরের সাথে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় ইউনিভার্সিটি সেন্টারের সংবাদ সম্মেলনের কক্ষে প্রেসক্লাবের নবনির্বাচিত ২১তম কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দের সাথে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় প্রেসক্লাবের সদ্যবিদায়ী ২০তম কার্যনির্বাহী পরিষদ ও নবনির্বাচিত ২১তম কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা জানান প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দ।

এর আগে শাবি প্রেসক্লাবের সদস্যদের নিয়ে এক ইফতার মাহফিলের আয়োজন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।

এতে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাঈল হোসেন, প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান, গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিন ও সহকারী প্রক্টরবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া শাবি প্রেসক্লাবের ২০তম কার্যনির্বাহী পরিষদের সভাপতি জুবায়েদুল হক রবিন, সাধারণ সম্পাদক নাঈম আহমেদ শুভ, ২১তম কার্যনির্বাহী পরিষদের সভাপতি নোমান ফয়সাল, সহ-সভাপতি সৈকত মাহাবুব, সাধারণ সম্পাদক নুর আলম, যুগ্ম সম্পাদক সাগর হাসান শুভ্র, কোষাধ্যক্ষ সাগর হোসেন জাহিদ, দপ্তর সম্পাদক মো. মোফাজ্জল হক, কার্যকরী সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে সৌজন্য সাক্ষাতে নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান বলেন, “প্রেসক্লাব এবং প্রক্টরিয়াল বডি ক্যাম্পাসের স্বার্থে সমান্তরাল ভাবে কাজ করছে। অতীতে ক্যাম্পাসের সমস্যা গুলো তুলে ধরে ক্যাম্পাসকে এগিয়ে নিতে সহায়তা করেছে। আগামীতেও বস্তুনিষ্ঠার সাথে সংবাদ উপস্থাপন করে এই ধরা অবাহত রাখবে।”

শাবিতে ‘সঞ্চালন’র ঈদবস্ত্র বিতরণ

0

শাবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘সঞ্চালন’-এর উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নিউ ফুটকোডে ‘ঈদ আনন্দ’ শীর্ষক এই কর্মসূচির মাধ্যমে মোট ১২৭টি পোশাক বিতরণ করা হয়।

পোশাক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক মো. মুহিবুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের ১৫তম কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি বোরহান উদ্দিন আহমেদ, ১৬তম কমিটির সভাপতি মো. নাদিমুল, সিনিয়র সহ-সভাপতি রাহিমা পারভিন রুহি এবং হাবিবা আক্তার লিনা।

অতিথিরা সঞ্চালনের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সংগঠন সূত্রে জানা যায়, বিতরণকৃত পোশাকের মধ্যে ছিল শাড়ি, পাঞ্জাবি, লুঙ্গি এবং শিশুদের পোশাক। আসন্ন ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়াই ছিল এই আয়োজনের লক্ষ্য।

এই কর্মসূচির সম্পূর্ণ অর্থ সঞ্চালনের সদস্যদের পরিচালিত তহবিল থেকে সংগ্রহ করা হয়েছে।

সিলেট জেলা স্টেডিয়ামকে ফুটবল ফেডারেশনকে বরাদ্দের প্রতিবাদে স্মারকলিপি

0

আধুনিক ডেস্ক ::

সিলেট জেলা স্টেডিয়ামকে এককভাবে কোনো ফেডারেশনকে বরাদ্দ প্রদান না করার দাবিতে সিলেট জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে সিলেট জেলা ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশন ও সিলেট জেলা ক্লাব সমিতি। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসন কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে বলা হয়, সিলেট জেলা স্টেডিয়াম মাঠ বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বরাদ্দ দেওয়ার যে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে এবং একইসঙ্গে শুধুমাত্র ক্রিকেটকে বরাদ্দ না দেওয়ার সিদ্ধান্ত সিলেট জেলার ক্রীড়াঙ্গনের জন্য মারাত্মক ক্ষতিকর ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
এ সময় উপস্থিত ক্লাব কর্মকর্তা, ক্রীড়া সংগঠক , খেলোয়াড়রা বলেন, সিলেট জেলা স্টেডিয়াম সিলেট ক্রীড়াঙ্গনের সূতিকাগার। মহান স্বাধীনতা উত্তর থেকে সিলেট জেলা স্টেডিয়াম মাঠে ক্রিকেট, ফুটবল, হকি, অ্যাথলেটিকস্, ভলিবলসহ সকল ডিসিপ্লিনের খেলাধুলা নির্দিষ্ট ক্রীড়াপঞ্জী অনুসারে অনুষ্ঠিত হয়ে আসছে। সিলেট জেলা স্টেডিয়াম মাঠেই সকল ডিসিপ্লিনের খেলাধুলার আয়োজন করতে হয়ে। এমনকি সরকারি বিভিন্ন ক্রীড়া কার্যক্রমও এই মাঠে অনুষ্ঠিত হয়।
ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়রা বলেন, মাঠটি সকল খেলার একমাত্র কার্যকর ,স্বীকৃত ভেন্যু। এই মাঠ এককভাবে কোনো একটি ফেডারেশন বা খেলাকে বরাদ্দ দেওয়া হলে সিলেট জেলা ক্রীড়া সংস্থার সকল অ্যাফিলিয়েটেড ক্লাবের সঙ্গে চরম অবিচার করা হবে।
ক্রীড়া সংগঠক ফেরদৌস চৌধুরী রুহেল বলেন, অতীতেও এই স্টেডিয়াম এককভাবে ফুটবলের জন্য বরাদ্দ দেয়ার ফলে ক্রিকেটসহ অন্যান্য সকল খেলা দীর্ঘদিন যাবত স্থবির হয়ে পড়েছিল। সেই ভুল সিদ্ধান্তের ভয়াবহ ফল আজও সিলেটের ক্রীড়াঙ্গন বহন করছে। দুঃখজনকভাবে আবারও একই পথে হাঁটার চেষ্টা করা হচ্ছে।

সাবেক ক্রিকেটার মোস্তফা কামাল পাশা মওদুদ বলেন, সিলেট জেলা ক্রীড়া সংস্থার অধীনে বিকল্প কোনো মাঠ নেই, যেখানে ক্রিকেট বা অন্যান্য খেলা নিয়মিতভাবে আয়োজন করা সম্ভব। আজ ক্রিকেটকে বাধা দেওয়া হলে আগামীতে পর্যায়ক্রমে অন্যান্য খেলাও একই ধরনের নিষেধাজ্ঞা, বৈষম্যের শিকার হবে- যা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না।

স্মারকলিপিতে সিলেট জেলা ক্রীড়া সংস্থার ক্লাবসমূহ সিলেট জেলা স্টেডিয়াম মাঠ এককভাবে বরাদ্দ দেওয়ার সকল পরিকল্পনা বাতিল এবং পূর্বের ন্যায় সকল খেলার জন্য মাঠ উন্মুক্ত করার দাবী জানান। সেইসাথে সিলেট জেলা ক্রীড়া সংস্থার অধীনে সকল খেলার জন্য উপযোগী একটি নতুন পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের দাবী জানানো হয়।

ক্লাবসমূহের ন্যায্য ও যৌক্তিক দাবি পূরন না হলে, সিলেটের ক্রীড়াঙ্গনের স্বার্থে কঠোর কর্মসূচি গ্রহন করা হবে বলে জানান ক্লাব সংগঠকরা।

স্মারকলিপি প্রদানের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক ফেরদৌস চৌধুরী রুহেল, হানিফ আলম চৌধুরি, আহমদ জুলকারনাইন, মোস্তফা কামাল পাশা মওদুদ, মোহম্মদ বদরুদ্দোজা বদর, হাজী মিলাদ আহমদ, আশরাফ আরমান, খালেদ মাহমুদ ইমন, ফরহাদ কোরেশী, জাতীয় খেলোয়াড় এটিএম খালেদ আহমদ, ইমরান আলী এনাম, রানা মিয়া, নাসির বক্স, শাকিল আহমদ, মিন্টু সিংহ প্রমুখ।

খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

0

আধুনিক ডেস্ক ::

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার-২০২৬ পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশ গঠনে সার্বিক অবদানের জন্য খালেদা জিয়াকে এই পুরস্কারের মনোনীত করা হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত অন্য ১৪জন ব্যক্তি হলেন মুক্তিযুদ্ধে মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর), বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জহুরুল করিম, সাহিত্যে আশরাফ সিদ্দিকী (মরণোত্তর), সংস্কৃতিতে এ কে এম হানিফ (হানিফ সংকেত) ও বশির আহমেদ (মরণোত্তর), ক্রীড়ায় জোবেরা রহমান (লিনু), সমাজসেবায় ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর), মো. সাইদুল হক, মাহেরীন চৌধুরী (মরণোত্তর), জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান (মরণোত্তর), গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আবদুল বাকী, অধ্যাপক এম এ রহিম ও অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া এবং পরিবেশ সংরক্ষণে আবদুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু)।

এ ছাড়া পাঁচ প্রতিষ্ঠান হলো মুক্তিযুদ্ধে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চিকিৎসাবিদ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পল্লী উন্নয়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), সমাজসেবায় এস ও এস চিলড্রেন্স ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ ও সমাজসেবায় গণস্বাস্থ্য কেন্দ্র।

ঢাকা থেকে ৬ দিনে বাতিল ২১০ ফ্লাইট

0

আধুনিক ডেস্ক ::

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জেরে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাতিলের সংখ্যা বাড়ছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে বৃহস্পতিবার পর্যন্ত ছয় দিনে মোট ২১০টি ফ্লাইট বাতিল হয়েছে। বৃহস্পতিবারও বিভিন্ন এয়ারলাইনসের অন্তত ৩৪টি ফ্লাইট বন্ধ রাখা হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, জর্ডানসহ কয়েকটি দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। এর প্রভাব পড়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও। ওই দিন থেকেই একের পর এক মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাতিল করতে থাকে বিভিন্ন এয়ারলাইনস।

তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট বাতিল হয়। পরদিন ১ মার্চ বাতিল হয় ৪০টি ফ্লাইট। ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি এবং গতকাল ৪ মার্চ আরও ২৮টি ফ্লাইট বাতিল করা হয়। বৃহস্পতিবার বাতিল হওয়া ৩৪টির মধ্যে কাতার এয়ারওয়েজের ৪টি, কুয়েত এয়ারওয়েজের ৪টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি, এয়ার অ্যারাবিয়ার ১০টি, এমিরেটসের ৪টি, ইউএস–বাংলার ২টি, গালফ এয়ারের ২টি ও ফ্লাইদুবাইয়ের ৪টি ফ্লাইট আছে।

এদিকে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে দুবাইয়ে আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৭ জন ফ্লাইট ক্রুকে দেশে ফিরিয়ে এনেছে ইউএস–বাংলা এয়ারলাইনস। বিমানের ফ্লাইট ক্রুরা গত ২৮ ফেব্রুয়ারি থেকে কয়েক দিন অনিশ্চয়তার মধ্যে দুবাইয়ে অবস্থান করছিলেন। পরিবারের সদস্যরাও চরম উদ্বেগের মধ্যে সময় কাটাচ্ছিলেন। গতকাল বুধবার তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।

এ ছাড়া দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আটকে পড়া বাংলাদেশি যাত্রীদের ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইট পরিচালনা করছে এই এয়ারলাইনস। বৃহস্পতিবার একটি বিশেষ ফ্লাইট ৩৭৮ জন যাত্রী নিয়ে ঢাকায় অবতরণ করেছে। পরিকল্পনা অনুযায়ী শুক্রবার ৬ মার্চ সকালে আরেকটি ফ্লাইট পৌঁছানোর কথা আছে। ৪৩৬ আসনের এয়ারবাস ৩৩০–৩০০ এয়ারক্র্যাফট দিয়ে বিশেষ ফ্লাইটগুলো পরিচালিত হচ্ছে।

ঈদে ছুটি হচ্ছে সাত দিন

0

আথুনিক ডেস্ক ::

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে পূর্বঘোষিত ছুটির পাশাপাশি ১৮ মার্চও ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব উপস্থাপন করা হলে তা অনুমোদন দেওয়া হয়। ১৭ মার্চ পবিত্র শবে কদরের ছুটি হওয়ার কথা। এর ফলে এবার কার্যত ছুটি হবে ১৭ থেকে ২৩ মার্চ মোট সাত দিন।

চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করে রেখেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। সে অনুযায়ী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত এই ছুটি নির্ধারণ করা ছিল। এর মধ্যে ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। এ ছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা ছিল। এখন ১৮ মার্চ ছুটি হওয়ায় কার্যত ঈদের আগে ছুটি হবে চার দিন। কারণ ১৭ মার্চ পবিত্র শবে কদরের ছুটি হওয়ার কথা। ফলে ঈদের দিন এবং পরের দুই দিন মিলিয়ে এবার ঈদের মোট ছুটি হবে সাত দিন।