আধুনিক কাগজ স্পোর্টস
আগামী শুক্রবার শুরু হচ্ছে ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা বাংলাদেশ প্রিমিয়ার লিগ। ১০ দলের লিগে প্রতি দলের ১৮ ম্যাচ।
দুই লেগ মিলিয়ে মোট ৯০ ম্যাচ। বাফুফে আজ লিগের প্রথম লেগের ফিকশ্চার প্রকাশ করেছে।
১০ দলের এই লিগ হবে দেশের পাঁচটি ভেন্যুতে। ভেন্যুগুলো হলো কিংস অ্যারেনা, গোপালগঞ্জ, রাজশাহী, মুন্সিগঞ্জ এবং ময়মনসিংহ। উদ্বোধনী দিনে দুপুর ২টা ৩০ মিনিটে আলাদা তিন ভেন্যুতে গড়াবে তিনটি ম্যাচ। একই দিন কিংস অ্যারেনায় বিকাল ৪টা ৩০ মিনিটে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস, প্রতিপক্ষ লিগে উন্নতি পাওয়া ব্রাদার্স ইউনিয়ন। গতবারের মতো এবারো শুক্র ও শনিবার হবে লিগের ম্যাচ।
ঘরোয়া ফুটবলে গত কয়েক বছর ধরে মূল আকর্ষণ বসুন্ধরা কিংস এবং ঢাকা আবাহনী দ্বৈরথ। গত কয়েক বছর প্রচলিত ফিকশ্চারে এই দুই দলের লড়াই হয়েছে লেগের শেষ রাউন্ডে। এবার বাফুফে ফিকশ্চার ফরম্যাটে পরিবর্তন এনেছে। সফটওয়্যার ভিত্তিক দৈবক্রমে ফিকশ্চারে এই দুই দল মুখোমুখি হবে পঞ্চম রাউন্ডেই। প্রথম দুই রাউন্ড গতানুগতিক সর্বোচ্চ পয়েন্টধারীরা সর্বনিম্ন পয়েন্টধারীদের সঙ্গে খেলা। দ্বিতীয় লেগেও প্রথম লেগের ফরম্যাট অনুসরণ হবে।
বাফুফে প্রকাশিত ফিকশ্চারে প্রথম লেগ শেষ হচ্ছে ২৪ ফেব্রুয়ারি। প্রথম লেগ শেষ হওয়ার পরের দিন থেকেই মধ্যবর্তী দলবদল শুরু হবে। ২৩ মার্চ পর্যন্ত চলবে এই আনুষ্ঠানিকতা। জাতীয় দলের বিশ্বকাপ বাছাই ম্যাচ রয়েছে ২১ ও ২৬ মার্চ। জাতীয় দলের ব্যস্ততা শেষে ২৯ মার্চ আবার লিগের দ্বিতীয় লেগ শুরু হবে।
শুক্রবার শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ ফুটবল
আজ পাঁচ জেলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
আধুনিক কাগজ ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের প্রচারের অংশ হিসেবে আজ পাঁচটি জেলার জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বেলা ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন থেকে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে জনসভাগুলোয় ভাষণ দেবেন।
আওয়ামী লীগের পক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার দলীয় সভানেত্রী শেখ হাসিনা পর্যায়ক্রমে রংপুরের পঞ্চগড় ও লালমনিরহাট, রাজশাহীর নাটোর ও পাবনা এবং চট্টগ্রামের খাগড়াছড়ির নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন। বুধবার সিলেটে জনসভার মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করেছেন তিনি।
আগামী ২৯ ডিসেম্বর বরিশাল সফর করবেন প্রধানমন্ত্রী
২৯ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল সফর করবেন। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটানো হবে বলে জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা। ওইদিন বিকাল ৩টায় বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর আগমনের খবরে উজ্জীবিত বরিশালের নেতাকর্মীরা। এ উপলক্ষে সম্প্রতি বরিশাল সার্কিট হাউসে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা করণীয় নির্ধারণে মতবিনিময় সভা করেছেন।
সভা শেষে বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবুল হাসানাত আব্দুল্লাহ বলেন, শেখ হাসিনা পদ্মা সেতু থেকে কুয়াকাটা পর্যন্ত ব্যাপক উন্নয়ন করেছেন। তাই এ অঞ্চলের মানুষ ২৯ ডিসেম্বর তাকে অভ্যর্থনা জানাবে।
এ সময় বরিশাল সদর আসনের নৌকার প্রার্থী পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম বলেন, নির্বাচনী প্রচারের অংশ হিসেবে শেখ হাসিনা বরিশালে আসছেন। তিনি নৌকার প্রার্থীদের জনগণের সামনে পরিচয় করিয়ে দেবেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস ও মহানগর সভাপতি একেএম জাহাঙ্গীর প্রমুখ।
আন্দোলনের ঘোষণা দিলেন ডিপজল
আধুনিক কাগজ বিনোদন
সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় খল-অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। আর এ আন্দোলন বলিউডসহ বিদেশি সিনেমার বিরুদ্ধে।
সম্প্রতি বলিউডের বেশ কয়েকটি সিনেমা দেশের সিনেপ্লেক্স, হলে মুক্তি পেয়েছে। শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমা দেশের প্রেক্ষাগৃহে ভালো ব্যবসা করেছে। এর পর ‘পাঠান’ ও বর্তমানে এই অভিনেতার ‘ডানকি’ সিনেমা মুক্তিরও প্রস্তুতি চলছে।
যা নিয়ে বাংলাদেশে শাহরুখভক্তদের মাঝে আনন্দের বন্যা বইছে।
কিন্তু দেশের প্রেক্ষাগৃহে বিদেশি সিনেমা মুক্তি মেনে নিতে রাজি নন ডিপজল।
এমনটি চলতে থাকলে দেশের নিজস্ব ফিল্ম ইন্ডাস্ট্রি বলে কিছু থাকবে না বলে শঙ্কা প্রকাশ করেন তিনি।
এ প্রসঙ্গে এ খল-অভিনেতা বলেন, ‘আমি শুরু থেকে বলে আসছি, বিদেশি সিনেমা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে ধ্বংস করবে। আমাদের সিনেমা নির্মাণের প্রবণতা কমে যাবে; তাই হচ্ছে। এভাবে চলতে দেওয়া যাবে না। এর বিরুদ্ধে কঠোর আন্দোলনে যেতে হবে। সামনে জাতীয় সংসদ নির্বাচন; এখন সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত। নির্বাচনের পর বিদেশি সিনেমার বিষয়টি নিয়ে আমরা আন্দোলনের ডাক দেব। আমি মনে করি, এর একটি সুরাহা হওয়া খুব জরুরি। ’
ডিপজল আরও বলেন, ‘আমাদের চলচ্চিত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য একটি চক্র উঠেপড়ে লেগেছে। আমরা দেখেছি, হিন্দি সিনেমা মুক্তি দেওয়ার ফলে নেপালের সিনেমা ইন্ডাস্ট্রি কীভাবে ধ্বংস হয়ে গেছে। দেশটির সমৃদ্ধ সিনেমা হিন্দি সিনেমার কবলে পড়ে বিলীন হয়ে গেছে। আমাদের দেশে যদি একের পর এক হিন্দি সিনেমা চালানো হয়, তাহলে দেশের চলচ্চিত্রও ধ্বংস হয়ে যাবে। আমাদের নিজস্ব ফিল্ম ইন্ডাস্ট্রি বলে কিছু থাকবে না। ’
প্রসঙ্গত, ১৯৯৩ সালে ‘টাকার পাহাড়’ সিনেমার মাধ্যমে ঢাকাই সিনেমায় পা রাখেন ডিপজল। দীর্ঘ সময় খল চরিত্রে প্রভাব বিস্তার করেছেন তিনি। ডিপজলের উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘হাবিলদার’, ‘যেমন জামাই তেমন বউ’, ‘জিম্মি’, ‘ঘরভাঙ্গা সংসার’, ‘আক্রোশ’, ‘অমানুষ হলো মানুষ’, ইত্যাদি।
আন্দোলনের ঘোষণা দিলেন ডিপজল
আধুনিক কাগজ বিনোদন
সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় খল-অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। আর এ আন্দোলন বলিউডসহ বিদেশি সিনেমার বিরুদ্ধে।
সম্প্রতি বলিউডের বেশ কয়েকটি সিনেমা দেশের সিনেপ্লেক্স, হলে মুক্তি পেয়েছে। শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমা দেশের প্রেক্ষাগৃহে ভালো ব্যবসা করেছে। এর পর ‘পাঠান’ ও বর্তমানে এই অভিনেতার ‘ডানকি’ সিনেমা মুক্তিরও প্রস্তুতি চলছে।
যা নিয়ে বাংলাদেশে শাহরুখভক্তদের মাঝে আনন্দের বন্যা বইছে।
কিন্তু দেশের প্রেক্ষাগৃহে বিদেশি সিনেমা মুক্তি মেনে নিতে রাজি নন ডিপজল।
এমনটি চলতে থাকলে দেশের নিজস্ব ফিল্ম ইন্ডাস্ট্রি বলে কিছু থাকবে না বলে শঙ্কা প্রকাশ করেন তিনি।
এ প্রসঙ্গে এ খল-অভিনেতা বলেন, ‘আমি শুরু থেকে বলে আসছি, বিদেশি সিনেমা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে ধ্বংস করবে। আমাদের সিনেমা নির্মাণের প্রবণতা কমে যাবে; তাই হচ্ছে। এভাবে চলতে দেওয়া যাবে না। এর বিরুদ্ধে কঠোর আন্দোলনে যেতে হবে। সামনে জাতীয় সংসদ নির্বাচন; এখন সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত। নির্বাচনের পর বিদেশি সিনেমার বিষয়টি নিয়ে আমরা আন্দোলনের ডাক দেব। আমি মনে করি, এর একটি সুরাহা হওয়া খুব জরুরি। ’
ডিপজল আরও বলেন, ‘আমাদের চলচ্চিত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য একটি চক্র উঠেপড়ে লেগেছে। আমরা দেখেছি, হিন্দি সিনেমা মুক্তি দেওয়ার ফলে নেপালের সিনেমা ইন্ডাস্ট্রি কীভাবে ধ্বংস হয়ে গেছে। দেশটির সমৃদ্ধ সিনেমা হিন্দি সিনেমার কবলে পড়ে বিলীন হয়ে গেছে। আমাদের দেশে যদি একের পর এক হিন্দি সিনেমা চালানো হয়, তাহলে দেশের চলচ্চিত্রও ধ্বংস হয়ে যাবে। আমাদের নিজস্ব ফিল্ম ইন্ডাস্ট্রি বলে কিছু থাকবে না। ’
প্রসঙ্গত, ১৯৯৩ সালে ‘টাকার পাহাড়’ সিনেমার মাধ্যমে ঢাকাই সিনেমায় পা রাখেন ডিপজল। দীর্ঘ সময় খল চরিত্রে প্রভাব বিস্তার করেছেন তিনি। ডিপজলের উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘হাবিলদার’, ‘যেমন জামাই তেমন বউ’, ‘জিম্মি’, ‘ঘরভাঙ্গা সংসার’, ‘আক্রোশ’, ‘অমানুষ হলো মানুষ’, ইত্যাদি।
গাজায় প্রাণহানি ছাড়াল ২০ হাজার
আধুনিক কাগজ ইন্টারন্যাশনাল
ইসরায়েলি বাহিনীর অনবরত হামলায় গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে হাজার হাজার মানুষ। পাশাপাশি প্রায় ২ মিলিয়ন মানুষ খাদ্য ও বিশুদ্ধ পানির অভাবে ঘনবসতিপূর্ণ অবস্থার মধ্যে বাস্তুচ্যুত হয়েছে।
সবশেষ বুধবারও মিশরের সীমান্তবর্তী দক্ষিণ গাজার রাফাহ হাসপাতালের কাছে বিমান হামলা চালিয়ে ইসরায়েল। এতে নারী ও শিশুসহ অন্তত ১২ জন নিহত হওয়া ছাড়াও কয়েক ডজন ফিলিস্তিনি আহত হয়েছেন। খবর আল-জাজিরার।
ভিডিও ফুটেজে দেখা গেছে, বুধবার সিরিজ শক্তিশালী বিস্ফোরণ ছাড়াও একটি আবাসিক ভবনে হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জিওলোকেটেড ভিডিও অনুসারে, দখলদার ইসরায়েলি বাহিনী কুয়েতি হাসপাতালের কাছাকাছি একটি মসজিদেও হামলা চালিয়েছে।
যুদ্ধবন্ধে রেজুলিউশন পাস হলেও কার্যত কোনো ফল দেখছেন না জানিয়ে মধ্যপ্রাচ্যের বিশ্লেষক হেলেন ল্যাকনার বলেন, ‘প্রস্তাবটি পাস হলেও, ইসরায়েলিরা এই জাতীয় পদক্ষেপগুলো উপেক্ষা করার একটি দীর্ঘ ইতিহাস পেয়েছে। সুতরাং আমি এই রেজুলশনটি পাস হলেও এর কোনো দ্রুত এবং গুরুতর ফলাফল দেখতে পাচ্ছি না।’
সেঞ্চুরিতে করেও হার এড়াতে পারলেন না ফারজানা
আধুনিক কাগজ স্পোর্টস
বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে দেশের বাইরে সেঞ্চুরি করেও হার এড়াতে পারলেন না ফারজানা হক।
দেশের প্রথম কোন নারী ক্রিকেটার হিসেবে বিদেশের মাটিতে শতরান করলেন ফারজানা হক। বাংলাদেশের একমাত্র নারী ব্যাটার হিসেবে তিনি দুবার ছুয়েছেন তিন অঙ্কের ম্যাজিক ফিগার। কিন্তু দলের হারে তার সেঞ্চুরিটি কোন কাজেই আসেনি। ফারজানার শতরানে ভর করে লড়াইয়ের পুঁজি গড়ে বাংলাদেশ। তবে প্রথম ৪ ব্যাট্যারের দারুণ ব্যাটিংয়ে তা অনায়াসেই পেরিয়ে যায় দক্ষিণ আফ্রিকার মেয়েরা।
পচেফস্ট্রুমে বুধবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৮ উইকেটে জয় পায় স্বাগতিকরা। বাংলাদেশের দেয়া ২২৩ রানের লক্ষ্য ২৯ বল বাকি থাকতেই জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। ১৬৭ বলে ১১ চারে ১০২ রান তোলেন ফারজানা। দুই ইনিংস মিলিয়ে ম্যাচে মোট রান হয়েছে ৪৪৫। নারী ক্রিকেটে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের মধ্যকার কোনো ম্যাচে এটি সর্বোচ্চ।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বর্তমানে ১-১ এ সমতা বিরাজ করছে। প্রথম ম্যাচে ১১৯ রানে জিতেছিল বাংলাদেশ। সিরিজ জয়ের লক্ষ্যে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে বাংলাদেশ। এক প্রান্ত আগলে রেখেছেন ফারজানা, অন্য প্রান্তে দ্রুত রান তুলেছেন শামিমা সুলতানা। তার ব্যাটে ভর করেই রানের চাকা সচল থাকে বাংলাদেশের। ৫ চারে ৩৬ বলে ২৮ রান করে ফেরেন শামিমা। ৪৮ রানের জুটি ভেঙে গেলে বেশিক্ষণ টেকেননি মুর্শিদা খাতুন ও নিগার সুলতানাও। ৩৩ বল খেলে ১৩ রান করেন অধিনায়ক এক চারে ১৩ রান করতে ৩৩ বল খেলেন অধিনায়ক নিগার।
ফারজানা ১৬৫ বলে পান ওয়ানডেতে তার দ্বিতীয় সেঞ্চুরি। গত জুলাইয়ে মিরপুরে ভারতের বিপক্ষে করেন প্রথম সেঞ্চুরি। রানের চাকা সচল রাখেন ফাহিমা খাতুন। ফারজানার সঙ্গে ৯৩ রানের জুটি গড়েন তিনি। তিন চারে ৪৮ বলে অপরাজিত ৪৬ রানের ইনিংস খেলেন ফাহিমা।
রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার মেয়েরা দারুণ সূচনা করে। লরা উলভার্ট ও টাজমিন ব্রিটসের শতরানের জুটিতে দুই ওপেনারই করেন ফিফটি। পরপর দুই বলে তাদের আউট করেন রিতু মণি ও ফাহিমা। রিতুর করা ২৫ ওভারের শেষ বলে ক্যাচ আউট হওয়ার আগে ৫০ রান করেন ব্রিটস। ৮৪ বলের ইনিংসে এক ছক্কা ও দুটি চার মারেন ব্রিটস। পরের ওভারে প্রথম বলে উলভার্টকে বোল্ড করেন ফাহিমা। দক্ষিণ আফ্রিকা অধিনায়ক তিন চারে ৬৭ বলে করেন ৫৪ রান। পরে অবিচ্ছিন্ন ১১৭ রানের জুটিতে দলকে লক্ষ্যে পৌঁছে দেন আনেকা বশ ও সুনে লিস। ৬৩ বলে ৭ চারে ৬৫ রান করে জয় নিয়ে মাঠ ছাড়েন আনেকা বশ। ম্যাচ সেরাও হন তিনি। আর ৫৭ বলে ১টি চারে অপরাজিত ৪৭ রান করেন লিস।
বেনোনিতে আগামী শনিবার মাঠে গড়াবে তৃতীয় ওয়ানডে।
নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ: ডা. দুলাল
বালাগঞ্জ প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেছেন, এবারের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের যেন কেউ বিরক্ত না করেন। তাই সিলেট-৩ আসনের সাধারণ জনগণের বৃহৎ উন্নয়নের স্বার্থে এবার ট্রাক গাড়ি প্রতীকে ভোট দিন।
বুধবার (২০ ডিসেম্বর) সন্ধায় দক্ষিণ সুরমার মোগলাবাজারে সিলেট-৩ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলালের ট্রাক মার্কার সমর্থনে অফিস উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
ডা. দুলাল বলেন, এখন সময় এসেছে পরিবর্তনের। জনগণ জনপ্রতিনিধি নির্বাচিত করে তাদের ভালো-মন্দ দেখার জন্য। কিন্তু জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে যখন জনগণকে শোষণ করতে শুরু করে তখন জনগণ আর তাকে ভোট দেবে না। চোখ রাঙানি দিয়ে সাধারণ জনগণের ভোট আদায় করা যায় না। সাধারণ জনগণের ভোট আদায় করে নিতে হয় ভালোবাসা দিয়ে।
পরে, ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল ট্রাক মার্কার সমর্থনে দক্ষিণ সুরমার দাউদপুর চৌধুরী বাজারে ও লালাবাজারে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী অফিস উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য শফি আহমদ চৌধুরী, যাত্রিক ট্রাভেলসের স্বত্বাধিকারী সমাজসেবী ও শিক্ষানুরাগী আব্দুল জব্বার জলিল, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম শাইস্তা, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সালাম, সদস্য ফজলুল করিম হেলাল, আওয়ামী লীগ নেতা মঈনুদ্দিন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ডা. রকিবুল হাসান জুয়েল, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক নিরুপম চক্রবর্তী শুভ্র, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের সদস্য রুমেল আহমদ প্রমুখ।
নির্বাচন বন্ধ করবে এতো সাহস কোথায় পায় : প্রধানমন্ত্রী
আধুনিক রিপোর্ট:
অগ্নিসন্ত্রাস করে বিএনপি-জামায়াত নির্বাচন ঠেকাতে পারবে না মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের জীবন কেড়ে নেবে, মানুষকে ভোট দিতে দেবে না, নির্বাচন বন্ধ করবে, এত সাহস কোথা থেকে পায়!
বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে সিলেট আলিয়া মাদরাসা মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
তারেক জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, ওই লন্ডনে বসে একটা কুলাঙ্গার হুকুম দেয় আর কতোগুলো লোক এখানে আগুন নিয়ে খেলে। আগুন নিয়ে খেলতে গেলে আগুনেই হাত পুড়ে, এটা তাদের মনে রাখা উচিত। তারা (বিএনপি) মনে করেছে দুটি বাসে আগুন দিলেই সরকার পড়ে যাবে, এতো সহজ না।
শেখ হাসিনা বলেন, দেশের জনগণ বার বার নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করেছে বলেই আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। যেভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের উন্নয়ন করতে চেয়েছিলেন, সেভাবেই আমরা কাজ করে যাচ্ছি। জাতির পিতাকে হত্যা করে, সংবিধান লঙ্ঘন করে যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল তারা গণমানুষের দিকে তাকায়নি। তারা শুধু লুটপাট, জনগণের ভোটচুরি, হ্যাঁ-না ভোটের মাধ্যমে কীভাবে চুরি করবে, এই চুরি করাটাই ছিল তাদের কাজ। তারা বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কোনো কাজ করেনি। তারা এসেছিল ক্ষমতাকে ভোগ করতে।
তিনি বলেন, আমরা যখন দেশের উন্নয়নে কাজ করছি, তখন বিএনপির কাজ হচ্ছে আগুন দিয়ে মানুষ পোড়ানো। কোনো মানুষের মধ্যে মনুষত্ববোধ থাকলে এইভাবে আগুন দিয়ে মা-শিশু, মা শিশুকে বাঁচাতে বুকে জড়িয়ে ধরে রেখেই সেই মা তার বাচ্চাসহ আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে। তারা আগুন দিয়ে ট্রেন-বাস-গাড়ি পোড়াচ্ছে। এর আগে ২০১৩ সালেও বিএনপি নির্বাচন ঠেকানোর নামে অগ্নিসন্ত্রাস করেছিল। ৫৮২টি স্কুল ঘর-ভোটকেন্দ্র পুড়িয়ে দেওয়া হয়। ৭০টি সরকারি অফিস, ৬টি ভূমি অফিস ও ৩ হাজার ২৫২টি গাড়ি পুড়িয়ে দিয়েছিল। যাত্রীবাহী গাড়ি মানুষসহ পুড়িয়ে দেওয়া হয়।
এর আগে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৬০১-এর একটি ফ্লাইটে বেলা ১১টা ৩৩ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী। পরে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণের (রহ.) মাজার জিয়ারত করেন তিনি।
মাজার জিয়ারত শেষে প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ সরকারে এলে জনগণের কল্যাণ হয়। ২০০৯-২০১৮ সালে জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল। আজকে সিলেটে এসেছি, এখানে কোনো ভূমিহীন-গৃহহীন মানুষ নেই। প্রত্যেকটি মানুষকে ঘর করে দিয়েছি। মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করে যাচ্ছি। বাকিগুলো অচিরেই পূরণ করব ইনশাহআল্লাহ।
এবারও সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর আগে ২০১৮ সালের নির্বাচনের সময়ও সিলেটে প্রথম জনসভা করেন শেখ হাসিনা।
সমাবেশস্থলে এসে পৌঁছলেন প্রধানমন্ত্রী
আধুনিক কাগজ ডেস্ক
সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই উপলক্ষ্যে আজ বেলা ৩টা ১২ মিনিটে আলিয়া মাদরাসা মাঠের জনসভাস্থলে এসে পৌঁছলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
সমাবেশে বিকেলে নেতাকর্মীদের উদ্দেশ্যে নির্বাচনের দিক নির্দেশনামূলক ভাষণ দেবেনে প্রধানমন্ত্রী।
এর আগে হয়রত শাহজালাল (রহ.) ও হয়রত শাহ পরান (রহ.) এর মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অতিথি পাখির কলরবে মুখর গোয়াইনঘাটের খাইরাই হাওর
কাওছার আহমেদ রাহাত (গোয়াইনঘাট)
প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি গোয়াইনঘাট। হেমন্তের শেষে শীতের আগমনী বার্তা জানান দিতে এই উপজেলার বিভিন্ন হাওর কিংবা বিলে এখন পাড়ি জমিয়েছে অতিথি পাখিরা। তেমনি একটি গোয়াইনঘাট উপজেলার খাইরাই ১০খন্ড হাওর। সেখানে পাখির কলরবে মুখরিত হয়ে উঠেছে পুরো হাওর। কুয়াশা জড়ানো সকালে সূর্য উঠার সাথে সাথে বিচরণ শুরু হয় অতিথি পাখিদের। পাখিদের কলকাকলিতে মুখরিত হয়ে যায় পুরো হাওর। যেন পাখিদের প্রিয় জায়গায় পরিণত হয়েছে এই হাওর ।
উপজেলার রুস্তমপুর ইউনিয়নের কাটাখাল ব্রিজ সংলগ্ন খাইরাই ১০খন্ড হাওরে দেখা যায়, কিছু পাখি আপন মনে আকাশে উড়ছে। কিছু পাখি বিলের পারে কিংবা গাছের ডালে আপন মনে বিশ্রাম নিচ্ছে। দল বেঁধে ঝাঁক বেঁধে সাঁতার কাটছে কিছু পাখি। পাখির কিচিরমিচির শব্দে প্রাণবন্ত চারপাশ। দিনভর বিলের জলে পাখিদের ভেসে বেড়ানো ও জলকেলি খেলা চলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যা হলে পাখিগুলো আশ্রয় নিচ্ছে বিভিন্ন গাছে।নপ্রতিবছরের ন্যায় এ বছরও আগমন ঘটেছে অতিথি পাখিদের। অতিথি পাখিরা সাধারণত শীতপ্রধান দেশ থেকে এদেশে আসে। তীব্র শীতের প্রকোপ থেকে বাঁচার জন্যে সুদূর তিব্বত, সাইবেরিয়া, হিমালয় পাদদেশ, মঙ্গোলিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে কয়েকমাসের জন্য এদেশে আসে তারা।
স্হানীয় এক সমাজকর্মী বলেন, শীতকালীন সৌন্দর্যের অন্যতম কারণ হলো অতিথি পাখির আগমন। অতিথি পাখির এ কলকাকলি হাওরকে মুগ্ধ করে রাখে। পাখিদের আগমনে যেন হাওরটি পাখিদের রাজ্যে রুপান্তরিত হয়ে যায়। তিনি আরোও বলেন, পাখিদের কিচিরমিচির প্রকৃতিতে এক অন্যরকম পরিবেশ তৈরি করেছে। পাখিদের ক্ষতি হয় এমন কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে এবং তাদের সংরক্ষণে সবাইকে সচেতন হতে হবে। যদি নিরাপদভাবে অভয় দিয়ে তাদের বিচরণ করতে আমরা সহায়তা করি; তাহলে পাখির সংখ্যা ভবিষ্যতে আরো বাড়বে।
