Home Blog Page 251

ছেলে সুড়ঙ্গে আটকে, ‘দুশ্চিন্তায়’ বৃদ্ধ বাবার মৃত্যু!

ছেলে সুড়ঙ্গে আটকা,  সেই নিয়ে চিন্তা করতে করতেই মৃত্যু হলো বাবার। সুখবর আর শুনে যেতে পারলেন না। 

জানা গেছে, মঙ্গলবার রাতে উত্তরকাশীর সিল্কিয়ারা সুড়ঙ্গে উদ্ধারকাজ সফল হওয়ার কয়েক ঘণ্টা আগে তার মৃত্যু হয়েছে।

ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার বাহদা গ্রামের বাসিন্দা ২৮ বছরের ভক্তু। তিনি উত্তরকাশীর সুড়ঙ্গ খোঁড়ার কাজে যুক্ত ছিলেন। গত ১২ নভেম্বর সুড়ঙ্গে ধস নামলে ভিতরে আটকে পড়েন। তার বাবা বরসা মুর্মুর বয়স ৭০ বছর। ছেলে আটকে পড়েছেন শুনেই চিন্তিত হয়ে পড়েন তিনি। 
পরিবারের তরফে জানানো হয়েছে, বৃদ্ধ বার বার সুড়ঙ্গের খবর নিচ্ছিলেন। উত্তেজিত হয়ে পড়ছিলেন ছেলের কথা ভেবে। তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন চিন্তায়।

মঙ্গলবার সকাল ৮টা নাগাদ বৃদ্ধের মৃত্যু হয়। তার পরিবারের সদস্যেরা জানিয়েছেন, নিজের খাটিয়ার উপর বসেছিলেন বৃদ্ধ। সেই অবস্থাতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। আর তার ১২ ঘণ্টা পর, ওই দিন রাতেই সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসেন তার ছেলে।

বৃদ্ধের মৃত্যুর কারণ অবশ্য নিশ্চিত করেনি প্রশাসন। মনে করা হচ্ছে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার। তবে পরিবারের দাবি, ছেলের চিন্তাতেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই কারণেই মৃত্যু হয়েছে।

সুড়ঙ্গ থেকে বেরিয়েছেন, তবে এখনো বাড়ি ফিরতে পারেননি ভক্তু। তিনি অন্য শ্রমিকদের সঙ্গে এখনো হৃষীকেশ এমসে রয়েছেন। সেখান থেকে শীঘ্রই তাদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হবে। ঝাড়খণ্ডের ১৫ জন শ্রমিক ছিলেন উত্তরাখণ্ডের সুড়ঙ্গে। ঝাড়খণ্ড সরকার তাদের আকাশপথে রাজ্যে ফিরিয়ে আনবে।

গাজায় যুদ্ধবিরতির সময় বাড়লো আরো একদিন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সশস্ত্র হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি আরো একদিনের জন্য বাড়ানো হয়েছে।ইসরায়েলের সামরিক বাহিনী এই ঘোষণা দিয়েছে। এর ফলে যুদ্ধবিরতির সময় বেড়ে গড়াল সপ্তম দিনে। এর আগে ২৭ নভেম্বর গাজায় মানবিক যুদ্ধবিরতির সময় বাড়ানো হয়েছিল দুই দিনের জন্যে। যার মেয়াদ আজ বৃহস্পতিবার সকাল ৭টায় শেষ হবার কথা ছিল। 

ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, জিম্মিদের মুক্তি প্রক্রিয়া অব্যাহত রাখতে মধ্যস্থতাকারীদের প্রচেষ্টা এবং চুক্তির শর্তাবলী সাপেক্ষে হামাসের সাথে যুদ্ধবিরতি চলবে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। এর মধ্যেই ২৮ অক্টোবর থেকে অবরুদ্ধ ওই উপত্যকায় স্থল হামলাও শুরু করে ইসরায়েলি বাহিনী। ইতোমধ্যে এই যুদ্ধে সেখানে ১৫ হাজার আট শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ১০ হাজারের বেশি নারী ও শিশু। আহত হয়েছেন আরও ৩০ হাজারের বেশি মানুষ।

টানা ৪৮ দিন যুদ্ধ শেষে গত ২৪ অক্টোবর থেকে চার দিনের সাময়কি যুদ্ধবিরতিতে সম্মত হয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও ইসরায়েল। এরপর দুদিন বাড়ানোর হয় সেই যুদ্ধবিরতির মেয়াদ। সর্বশেষ দ্বিতীয় মেয়াদের আরও একদিনের জন্য বাড়ানো হল সামিয়ক যুদ্ধবিরতির মেয়াদ।

এরইমধ্যে যুদ্ধবিরতি চুক্তির অধীনে হামাস ও গাজার অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীগুলো ৭০ ইসরায়েলি এবং যুদ্ধবিরতি কাঠামোর বাইরে থাকা অন্যান্য জাতীয়তার আরও প্রায় ৩০ জিম্মিকে মুক্তি দিয়েছে। আর ইসরায়েল থেকে মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দিদের সংখ্যা পৌঁছেছে ২১০ জনে।

নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো থ্রেট দেখছি না: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, সংসদ নির্বাচন নিয়ে এখন পর্যন্ত আমরা কোনো থ্রেট দেখছি না। এরপরও গোয়েন্দা সংস্থা সব জায়গায় ফিট করা আছে। তারা যে তথ্য দেবে আইনশৃঙ্খলা বাহিনী সেই আলোকে ব্যবস্থা নেবে।

বৃহস্পতিবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, সিইসি কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে কথা হয়েছে। নির্বাচন এলে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বাচন কমিশনের নির্দেশে কাজ করে থাকি। নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে করার জন্য আইন অনুযায়ী যে কাজ করার দরকার তাই করে থাকি। আমরা নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী কাজ করতে দৃঢ়প্রতিজ্ঞ।

তিনি আরও বলেন, যারা সহিংসতা করছে তারা বাসে আগুন দিচ্ছে, গাড়িতে আগুন দিচ্ছে, ট্রেনে আগুন দিচ্ছে। এদের মধ্যে অনেকে গ্রেপ্তার হচ্ছে। তবে আমরা তৎপর। আমাদের তৎপরতার কারণে রাস্তাঘাটে সাধারণ মানুষের উপস্থিতি বেড়েছে। বর্তমানে ৮০ শতাংশ গাড়ি রাস্তায় চলাচল করছে। প্রায় সব কিছুই স্বাভাবিক। যারা চোরাগুপ্তা হামলা চালাচ্ছে, দেশের আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেব।

তিনি বলেন, এখন পর্যন্ত আশঙ্কাজনক কোনো খবর নেই বা বোধও করছি না। ভোটের দিন সামনে রেখে সব প্রস্তুতি নিতে পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ ও প্রস্তুত আছে। ইসির নির্দেশনা অনুযায়ী একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেশবাসীকে উপহার দিতে পারব।

প্রকাশ্যে সিল মারা বন্ধ প্রসঙ্গে তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা জানা নেই। তবে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ পেলে সে পুলিশ সদস্য হোক বা যেই হোক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জেরুজালেমে বন্দুকধারীর হামলায় নিহত ৩

 
জেরুজালেম শহরে প্রবেশদ্বারের কাছে বন্দুক হামলায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৬ জন। মেগান ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স পরিষেবা কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আই২৪ নিউজ। 

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে জেরুজালেমে প্রবেশ পথের কাছে জিভাত শৌল জংশন বাস স্টপে কাছে দুই বন্দুকধারী আকস্মিক হামলা চালায়। এতে ডজন খানেক মানুষ গুলিবিদ্ধ হোন। ঘটনাস্থলেই ২৩ বছর বয়সী এক নারী প্রাণ হারান। হাসপাতালে নেওয়ার পর ৭৩ বছর বয়সী এক পুরুষ ও ৬০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে।  

অস্ত্রধারীরাদের হামলায় আহত আরও ১১ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। 

ইসরায়েল বাহিনী দুইজন হামলাকারীকে হত্যা করেছে। তবে কারা এ হামলা চালিয়েছে বা হামলার উদ্দেশ্য সম্পর্কে এখন পর্যন্ত জানা যায়নি।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, অন্য কোনও হামলাকারী ছিল না তা নিশ্চিত করতে তারা এলাকায় তল্লাশি চালাচ্ছেন।

দেশে এসেছেন যুক্তরাজ্য আ.লীগ নেতা মুজিবুর রহমান

বিশ্বনাথ প্রতিনিধি
আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে সিলেট-০২ আসনে নৌকা প্রতীকের প্রচারণায় অংশ নিতে ও সিলেট জেলা বারের ডিনার পার্টিতে যোগ দিতে সংক্ষিপ্ত সফরে দেশে এসেছেন যুক্তরাজ্যস্থ লন্ডন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক, সাবেক এপিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি সিলেট আসলে বিমান বন্দরের ভিআইপি গেইটে তাকে সংবর্ধনা দেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের শতাধিক নেতৃবৃন্দ। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি বলেন, অ্যাডভোকেট মুজিবুর রহমান আওয়ামী লীগের দূর্দিনে রাজপথে অনেক জুলুম সহ্য করেছেন। এখনো তিনি আওয়ামী লীগের এক নিবোদিত প্রাণ।
আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, খাজাঞ্চি ইউনিয়ন চেয়ারম্যান আরশ আলী গণি, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, উপজেলা আওয়ামী লীগ নেতা ডা. শাহনুর হোসাইন, শেখ শহিদুল হক, লামাকাজী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান এনামুল ইসলাম এনাম, লন্ডন আওয়ামী লীগ নেতা আলম হোসেন, খাজাঞ্চি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুন নুর মেম্বার, লামাকাজি যুবলীগের সভাপতি আব্দুন নুর মেম্বার, সেচ্ছাসেবক লীগ নেতা শাহ সিদ্দিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোবারক হোসেন। এসময় সংবর্ধিত অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মুজিবুর রহমান বলেন, দীর্ঘ ১০ বছর ধরে উন্নয়ন বঞ্চিত সিলেট-২ আসনের উন্নয়নের জন্য সরকারের বাস্তবায়িত উন্নয়ন কর্মকান্ডগুলো জনসম্মুখে তুলে ধরে প্রত্যেক ঘরে ঘরে গিয়ে প্রত্যেক ব্যক্তির কাছে নৌকায় ভোট চাইতে হবে। তিনি বলেন, আগামী ৭ জানুয়ারি শফিক চৌধুরীকে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা’কে এ আসন উপহার দিতে হবে। এজন্য আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সিলেট ২ : মনোনয়ন পত্র জমা দিলেন শফিকুর রহমান চৌধুরী

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে সিলেটে মনোনয়ন ফরম জমা দিয়ে দুপুরে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা আক্তারের কাছে এর অনুলিপি জমা দেন।


শফিক চৌধুরী বিশ্বনাথে অনুলিপি জমা দেয়ার পর বলেন, বিশ্বনাথ-ওসমানী নগরের মানুষ নৌকা চেয়েছিলেন। নেত্রী আমাদের কথা শুনেছেন। এখন নৌকার বিজয় নিশ্চত করা আপনাদের (জনগনের) দায়িত্ব।
তিনি আরো বলেন, উন্নয়নের মার্কা নৌকা, জনগনের মার্কা নৌকা। তাই এলাকার উন্নয়নের সার্থে দলমত নির্বিশেষে নৌকা প্রতীককে নির্বাচিত করতে হবে। আমরা উন্নয়নে বিশ্বাসী। তাই বিশ্বনাথ ও ওসমানীনগর বাসীর উন্নয়নের জন্য জননেত্রী শেখ হাসিনাকে আমাদের এই আসন উপহার দিতে হবে।
মনোনয়ন পত্র জমা দেয়ার সময় শফিকুর রহমানের সাথে বিশ্বনাথ পৌর ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তপু খানের পরিচালনায় একসঙ্গে অপূর্ব-ইরফান সাজ্জাদ

বিনেদন প্রতিবেদক

ছোট পর্দার দর্শকপ্রিয় দুই অভিনয়শিল্পী জিয়াউল ফারুক অপূর্ব ও ইরফান সাজ্জাদ। নাটকে নিয়মিত অভিনয় করছেন তারা। আট বছর আগে এই দুই অভিনেতা একসঙ্গে একটি একক নাটকে অভিনয় করেছিলেন। এরপর আর কাজ করতে দেখা যায়নি তাদের। দীর্ঘ আট বছরের বিরতি পেরিয়ে তারা দু’জন আবারো একসঙ্গে কাজ করেছেন।

নাটকটিতে আরো অভিনয় করেছেন সায়লা সাবি, রাশেদ মামুন অপু, মাখনুন সুলতানা মাহিমা, মনিরা মিঠু, জয়রাজ, শাহেদ আলী সুজন, অনিন্দিতা মিমি, স্বরন সাহা, রওনক রিপন প্রমুখ। নাটকটি শিগগিরই ক্লাব এলিভেন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে।

নাটকের নাম ‘ডার্ক জাস্টিস’। আকবর হায়দার মুন্নার গল্প ভাবনা ও প্রযোজনায় দেলোয়ার হোসেন দিলের চিত্রনাট্য ও সংলাপে নাটকটি নির্মাণ করেছেন তপু খান। যিনি এর আগে বহু নাটক নির্মাণ করে দর্শকের কাছ থেকে প্রশংসা পেয়েছেন। শাকিব খানকে নিয়ে ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমা নির্মাণ করেও যিনি নির্মাতা হিসেবে আলোচনায় এসেছেন। সেই তপু খানই অপূর্ব ও ইরফান সাজ্জাদকে নিয়ে নির্মাণ করেছেন ‘ডার্ক জাস্টিস’ নাটকটি।এ নাটকে চেন্নাইয়ের অ্যাকশন পরিচালকের ডিজাইনে প্রথমবার কাজ করেছেন অপূর্ব।

এ প্রসঙ্গে নির্মাতা তপু খান বলেন, কাজটি নিয়ে খুব আশাবাদী। ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার সাফল্যের পর একটি ভালো কাজ করেছি। এ নাটকে অপূর্ব ভাইকে অ্যাকশন লুকে দেখা যাবে। গল্প ও অপূর্ব ভাইয়ের চরিত্রে নতুনত্ব আছে। প্রযোজক মুন্না ভাইকে ধন্যবাদ। তার মতো করে যদি অন্য প্রযোজকরা মাল্টিকাস্টিং নিয়ে ভাবতো তাহলে ইন্ডাস্ট্রি পরিবর্তন সম্ভব। আশা করি, ‘ডার্ক জাস্টিস’ নাটকটি দর্শকদের পছন্দ হবে।

সিলেটে তৃণমূল বিএনপির মনোনয়নপত্র নিলেন ১৮ জন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে সিলেট বিভাগে তৃণমূল বিএনপির মনোনয়নপত্র নিলেন ১৮ জন।

বুধবার পর্যন্ত সিলেট বিভাগের ১৯ টি সংসদীয় আসনে ১৮ জন প্রার্থী দলটির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তৃণমূল বিএনপির ভাইস চেয়ারপারসন ও মিডিয়া উইং চিফ সালাম মাহমুদ।

মিডিয়া উইং সুত্রে জানা যায়, সিলেট ১ আসনে হাফিজ মোঃ রইছ উদ্দিন, সিলেট ২ আসনে ড. এ এম খান, সিলেট ৩ আসনে  আমিনুল ইসলাম ড্যানী, সিলেট ৪ আসনে আবুল হোসেন, সিলেট ৫ আসনে কায়সার আহমেদ কাউসার, কুতুব উদ্দিন শিকদার,সিলেট ৬ আসনে শমশের মুবিন চৌধুরী, সুনামগন্জ ১ আসনে মাওলানা আশরাফ আলী মাদানী, মো: রফিকুল ইসলাম চৌধুরী, সুনামগঞ্জ ৩ এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, সুনামগঞ্জ ৫ আবু সালেহ, মৌলভীবাজার ১ আসনে আনোয়ার হোসেন, মৌলভীবাজার ২ এম এম শাহীন, মৌলভীবাজার ৩ মিছবাহ উদ্দিন, মৌলভীবাজার ৪ কবির আহমদ বাবর, মোঃ মইনুর রশীদ চৌধুরী, হবিগঞ্জ ২ আসনে এডভোকেট খায়রুল আলম ও সাদিকুর মিয়া তালুকদার মনোনয়ন সংগ্রহ করেছেন।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে ‘সোনালী আঁশ’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনে নিবন্ধন পাওয়ার তিনদিন পর তৃণমূল বিএনপির প্রতিষ্ঠাতা নাজমুল হুদা মারা যান। এরপর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন নাজমুল হুদার মেয়ে অন্তরা সেলিমা হুদা। পরে গত ১৯ সেপ্টেম্বর দলটিতে যোগ দিয়েই চেয়ারপারসন নির্বাচিত হন শমসের মবিন চৌধুরী এবং মহাসচিবের দায়িত্ব পান তৈমূর আলম খন্দকার।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ২০২৪ সালের সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। এ ছাড়া মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত চলবে।

সিলেট-২ আসনস্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন মেয়র মুহিব

বিশ্বনাথ প্রতিনিধি
আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান। বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের নিকট তিনি এ মনোনয়ন পত্র জমা দেন। এর আগে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় ও সূধী সমাবেশে তিনি নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্যের প্রার্থীতার আনুষ্ঠানিক ঘোষণা দেন। পদে থেকে নির্বাচন করা যাবে না ইসির এমন নির্দেশনা দিলেও এক কথায় মেয়র পদে থেকেই ইসির নির্দেশনাকে তোয়াক্কা না করে স্বতন্ত্র প্রার্থী এই মনোনয়ন জমা দিলেন পৌর মেয়র মুহিবুর রহমান।
এসময় স্বতন্ত্র এ প্রার্থী বলেন, বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে ১৯৮৫ সালে আমি প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। উপজেলা চেয়ারম্যান হিসেবে এই এলাকার অনেক উন্নয়ন করেছি, যা বিশ্বনাথবাসী অবগত। ১৯৯১ সালে সংসদ নির্বাচনে অংশ নিয়ে আমি প্রতারিত হই। পরে ২০০১ সালে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েও পরাজিত হলাম। ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলাম। একদিন পরে সেই মনোনয়ন পরিবর্তন করে শফিক চৌধুরীকে দেয়া হয়। সেই নির্বাচনেও আমি স্বতন্ত্র প্রার্থী হই। পরবর্তীতে প্রধানমন্ত্রীর ফোন পেয়ে নির্বাচন থেকে সড়ে দাঁড়াই।
তিনি বলেন, ২০১৪ সালের সালের নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে আমাকে মনোনয়ন দেয়ার কথা থাকলেও শরিক দলকে এই আসন ছেড়ে দেয়ায় তখনও আমার সাথে প্রতারণা করা হয়। এই নির্বাচনেও আমি স্বতন্ত্র প্রার্থী হই। তখন সরকারি দলের নেতাকর্মীরা ভোট জালিয়াতির মাধ্যমে আমাকে নির্বাচিত হতে দেন নি। তারপর ২০১৮ সালেও স্বতন্ত্র প্রার্থী হয়েছি। কিন্তু নির্বাচিত হতে পারি নাই।
এরপর যখন প্রথম বিশ্বনাথ পৌরসভার নির্বাচন আসলো তখন পৌরবাসী আমাকে মেয়র হিসেবে নির্বাচন করার জন্য উৎসাহিত করেন। এলাকার মানুষের আগ্রহে মেয়র হিসেবে নির্বাচন করি। সেই নির্বাচনে সকল দলের প্রার্থী থাকা সত্ত্বেও আমাকে বিপুল ভোটে মেয়র নির্বাচিত করেন বিশ্বনাথবাসী। আমি মানুষের জন্য কাজ করতে চাই। কিন্তু পৌরসভার পরিধি সীমিত। ইচ্ছা থাকলেও অনেক কাজ করা যায় না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আসন্ন সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহন করবো। যদিও মেয়র পদে থেকে নির্বাচনে অংশ গ্রহণ করা আমার জন্য চ্যালেঞ্জের ব্যাপার। আমি সেই চ্যালেঞ্জ নিতে চাই।
প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাথে মতবিনিময় ও সূধী সমাবেশে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সভাপতি আশিক আলী, সহ-সভাপতি কামাল মুন্না, সাধারন সম্পাদক নবীন সোহেল, যুগ্ম সম্পাদক শুকরান আহমেদ রানা, কোষাধ্যক্ষ আব্দুস সালাম, নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম খায়ের ও আক্তার আহমদ সাহেদ, সূধীজনের মধ্যে ওয়ারিছ খান, আব্দুল গফফার উমরাহ মিয়া, জহুর আলী, বারাম উদ্দিন, মুহিবুর রহমান বাচ্চু, আব্দুল ছালিক, মুহিব উদ্দিন, আব্দুশ শহিদ মেম্বার, সাবিনা উয়াসমিন, রাসনা বেগম, লাকী বেগম প্রমূখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ- নিউজিল্যান্ড টেস্ট: লড়াই করে দ্বিতীয় দিন শেষ করলো বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক
সিলেট টেস্টের দ্বিতীয় দিনে মুখোমুখি লড়াই করে শেষ করলো বাংরাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দারুন লড়াই করে দ্বিতীয় দিনের শেষ সেশনে এসে দিন নিজেদের করলো বাংলাদেশ
দ্বিতীয় দিনশেষে ৮ উইকেট হারিয়ে ২৬৬ রান করেছে কিউইরা। উইলিয়ামসনের ক্যাচ মিস করলেন তাইজুল ইসলাম, তিনি তুলে নিলেন সেঞ্চুরি। অবশ্য তাকে আবার পরে প্যাবেলিয়ানে ফেরান তাইজুল। দিনের প্রায় প্রায় প্রতিটি সেশনেই থাকলো সমতা, শেষ সেশনটি বাংলাদেশ করে নিলো নিজেদের। দিনশেষে এগিয়েও আছে বাংলাদেশই। পথচলায় কখনো সঙ্গী হলো উত্থান-পতন, কখনও হতাশা।
দিন শেষে কাইল জেমিসন ২৪ বলে ৭ রানে ও টিম সাউদি ০৪ বলে ১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয়েছে ৩১০ রানে। ৯ উইকেটে ৩১০ রান নিয়ে খেলতে নামা বাংলাদেশ প্রথম বলেই হয় অলআউট। পরে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ডের বিপক্ষে বোলিংয়ের শুরুটা করেন শরিফুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। এক পেসার নিয়ে খেলতে নামা বাংলাদেশ এই জুটিতে উইকেট পায়নি। বোলিং বদলাতেই বদলে যায় ভাগ্যও।
প্রথম উইকেটটা পান তাইজুল ইসলাম। ১৩তম ওভারে বোলিংয়ে এসে প্রথমে একটি এলবিডব্লিউয়ের জোরালো আবেদন করেন তিনি। ওই ওভারেই তাকে সুইপ করতে গেলে ব্যাটের আগায় লেগে ক্যাচ যায় ফাইন লেগে দাঁড়ানো নাঈম হাসানের হাতে। ৪৪ বলে ২১ রান করেন তিনি।
তারপর দ্বিতীয় উইকেটটিও বাংলাদেশের জন্য আসে দ্রুতই। শরিফুলকে সরালেও আরেক প্রান্তে চালিয়ে যাওয়া মিরাজ এবার উইকেট নেন। ফরোয়ার্ড ডিফেন্স করতে গিয়ে সিলি পয়েন্টে শাহাদাৎ হোসেন দীপুর দুর্দান্ত ক্যাচ হয়ে ৪০ বলে ১২ রান করে সাজঘরে ফেরেন ডেভন কনওয়ে।
এরপর জুটি বাধেন কেইন উইলিয়ামসন ও হেনরি নিকোলস। ৪২ বলে ১৯ রান করা নিকোলস উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ দেন। এরপর উইলিয়ামসনের সঙ্গী হন ড্যারল মিচেল। দুজন মিলে গড়েন ৬৬ রানের জুটি। সেটি ভাঙেন তাইজুল ইসলাম।
এরপর এগিয়ে এসে তাকে মিচেল খেলতে যান, বল টার্ন করে বেরিয়ে যায়। বল পেয়ে স্টাম্প ভাঙতে ভুল করেননি সোহান। মিচেল অবশ্য ফিরতে পারতেন আগেই, কিন্তু তখন রিভিউ নেয়নি বাংলাদেশ।
দ্বিতীয় সেশনটা পুরোপুরি বাংলাদেশের হতে পারতো, কিন্তু হয়নি তাইজুলের জন্য। নাঈম হাসানের বলে মিড অফে দাঁড়িয়ে উইলিয়ামসনের লোপ্পা ক্যাচ ছাড়েন তিনি। এ নিয়ে লম্বা সময় ধরেই ভুগতে হয়েছে বাংলাদেশকে।
জীবন পাওয়ার পর টেস্ট ক্যারিয়ারের ২৯তম সেঞ্চুরিটা পেয়ে যান উইলিয়ামসন। মিচেলের পরে তিনি থাকতেই অভশ্য তার দুই সঙ্গীকে ফেরাতে পেরেছে বাংলাদেশ। টম ব্লান্ডেল একইরকম ক্যাচ দেন যেমনভাবে আউট হয়েছিলেন নুরুল হাসান সোহান, উইকেট নেন নাঈম হাসান। লেগ স্টাম্পের অনেক বাইরের বল ব্যাট ছুয়ে যায় সোহানের কাছে।
এরপর উইলিয়ামসন আরও একটি জুটি গড়েন টম ব্লান্ডেলের সঙ্গে। তাদের এই জুটি ভাঙেন মুমিনুল হক। দিনে বেশ কয়েকবার বোলিং বদলে সফল হন টেস্ট অধিনায়কত্বের অভিষেক হওয়া নাজমুল হোসেন শান্ত। মুমিনুল ইসলামকে নিয়ে এসেও পান সেটি।
তার কিছুটা টার্ন করা বলে স্লিপে দাঁড়ানো শান্তর হাতে ক্যাচ দেন ফিলিপস। ৬২ বলে ৪২ রান করেন তিনি। এর মধ্যে উইলিয়ামসন তুলে নেন সেঞ্চুরি। ডন ব্র্যাডম্যান, শচীন টেন্ডুলকার ও বিরাট কোহলির পর সবচেয়ে কম ইনিংসে ২৯তম টেস্ট সেঞ্চুরি পান তিনি।
দিনটা বাংলাদেশ নিজেদের করে নেয় উইলিয়ামসনকে ফিরিয়েই। ক্যাচ ফেলা দেওয়া শাপমোচনে হয় সেটি। ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে উইলিয়ামসনকে বোল্ড করেন তিনি। ১১ চারের ইনিংসে ২০৫ বলে ১০৪ রান করেন তিনি।

দিনের প্রথম দুই সেশনে সমান তালে পাল্লা দেওয়া বাংলাদেশ শেষ সেশনে এসে দিন নিজেদের করে নেয়। এই সময়ে মোট চারটি উইকেট নেয় স্বাগতিকরা।