Home Blog Page 250

সুনামগঞ্জ ৫ : আসনে ১১জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ছাতক প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসনে বিভিন্ন দলের ১১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন পত্র দাখিল করেছেন। ১১ জন প্রার্থী হলেও মনোনয়নপত্র জমা পড়েছে ১২টি।

এর মধ্যে সুনামগঞ্জ রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসকের কার্যালয়ে ৪, দোয়ারাবাজার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ৩ এবং ছাতক সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ৪ প্রার্থীর ৫ মনোনয়ন পত্র দাখিল করেছেন।

সুনামগঞ্জ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বাংলাদেশ ন্যাশনালিষ্ট পার্টি বিএনএফ’র প্রার্থী আশরাফ হোসেন, জাকের পার্টির প্রার্থী শেখ ইয়াকুব আলী, জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল এবং জাতীয় পার্টি(জেপি)’র প্রার্থী এড. মনির উদ্দিন। ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা গোলাম মোস্তাফা মুন্নার কাছে ৪ প্রার্থী ৫টি মনোনয়ন পত্র দাখিল করেছেন।

দুপুরে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র আনুষ্ঠানিক ভাবে জমা দেন বর্তমান সংসদ সদস্য, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মুহিবুর রহমান মানিক। ছাতক, দোয়ারাবাজার ও পৌর আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দকে সাথে নিয়ে সহকারী রিটার্নিং কর্মর্কতার কাছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক, শামীম আহমদ চৌধুরী ।

এছাড়া গণফোরাম এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে দু’টি মনোনয়ন পত্র জমা দেন প্রবাসী কমিউনিটি নেতা আইয়ূব করম আলী। বিগত নির্বাচনেও গণফোরামের প্রার্থী হিসেবে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট থেকে মনোনয়ন পত্র দাখিল করেছেন সাচ্চু বিশ্বাস। সহকারী রিটার্নিং অফিসার দোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ৩ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি থেকে আবু সালেহ, ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি থেকে আজিজুল হক এবং কৃষক শ্রমিক জনতা লীগ থেকে মনোনয়ন পত্র দাখিল করেছেন আব্দুল জলিল। এর আগেও আব্দুল জলিল এ আসন থেকে নির্বাচনে লড়েছিলেন।

দুই মাস পর প্রবাস থেকে আসল যুবকের লাশ

দক্ষিণ সুরমা প্রতিনিধি

গত ২ অক্টোবর সৌদিআরবে এক রোড এক্সিডেন্টে নিহত হন মিজানুর রহমান (২২) নামের এক যুবক । তিনি দক্ষিণ সুরমার জালাল্পুরের মোকাম দোয়ার গ্রামের নূর আলীর ছেলে।

পিতা নূর আলী ছেলে মিজানুর রহমানকে জীবিকার তাগিদে প্রবাসে পাঠান ৬ থেকে ৭ মাস আগে সেখানে রোড এক্সিডেন্ট করে মৃত্যু বরণ করেন মিজান । সৌদি আরবে দীর্ঘ ২মাস থাকার পর আজ ৩০ নভেম্বর বিকেল ৫টায় লাশ বাংলাদেশে তার নিজ বাড়িতে আসে । মিজানুর রহমান এর বাড়ি দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মোকাম দোয়ার গ্রামে ।

মিজানের লাশ বাড়িতে আসার পর পরিবার ও আত্মীয় স্বজনরা কান্নায় ভেঙে পড়েন । খবর পেয়ে এলাকার অনেকেই ছুটে আসেন মিজানের বাড়িতে । দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান সহ জালালপুর ইউনিয়ন পরিষদের অনেক সদস্যবৃন্দও সেখানে উপস্থিত ছিলেন । সবাই মিজানুর রহমান এর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ।

বালাগঞ্জে বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বালাগঞ্জ প্রতিনিধি:
মহান বিজয় দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বালাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হকের সভাপতিত্বে এবং সহকারি কমিশনার (ভূমি) ডিএম আল মোহাম্মাদ সাফিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক, সামাজিক নেতৃবৃন্দ। উক্ত সভায় জানানো হয়, মহান বিজয় দিবস উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে বালাগঞ্জ কেন্দ্রীয় শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ। এরপর বালাগঞ্জ সরকারি দ্বারকানাথ উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১১টায় উপজেলা হলরুমে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। ওইদিন সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং আলোক দ্বারা সজ্জিত করা হবে। এরপর বিভিন্ন স্থানে প্রামান্য চিত্র প্রদর্শন করা হবে। হাসপাতালে দিবসটি উপলক্ষ্যে বিশেষ খাবার পরিবেশন করা হবে। দেশের শান্তি ও অগ্রগতি কামনা করে বাদজোহর বিভিন্ন মসজিদসমূহে বিশেষ মোনাজাত এবং সুবিধাজনক সময়ে মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা সহ ইত্যাদি আয়োজন করা হবে।

সভায় উপস্থিত ছিলেন, বালাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. ফয়েজ আহমদ, কৃষিবিদ আশিকুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমির কান্তি দেব, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রকিব ভূঁইয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম আহমদ উল্লা, বালাগঞ্জ সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক অসখ তালুকদার, প্রশাসনিক কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী, বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মুনিম, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. পবিত্র বণিক, বীরমুক্তিযোদ্ধা আবু হাসান হাসনু, আশরাফুল ইসলাম, সাংবাদিক শাহাব উদ্দিন শাহীন, শিক্ষক ও সাংবাদিক জাগির হোসেন সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সমাজিক ও সাংস্কৃতি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে একইস্থানে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সিলেট-৬ : জাতীয় পার্টির মনোনয়ন পেলেন সেলিম উদ্দিন

গোলাপগঞ্জ প্রতিনিধি

সিলেট-৬ (গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার) আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় হুইপ ও সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিন। সোমবার সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে এই ঘোষণা করেন জাতীয় পার্টির মহাসচিব মুক্তিযোদ্ধা মুজিবুর হক চুন্নু এমপি।

জাতীয় পার্টির চেয়ারম্যানের আন্তর্জাতিক উপদেষ্টা সেলিম উদ্দিন সিলেট-৬ আসনে নির্বাচনকে সামনে রেখে জনসভা, মতবিনিময় সভা ও ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

জাতীয় পার্টির মনোনয়ন বোর্ডের দায়িত্বশীল পার্টির চেয়ারম্যান জিএম কাদের সহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সেলিম উদ্দিন বলেন, আমি সিলেট ৬ আসনের জাতীয় পার্টির নেতা-কর্মীকে নিয়ে মাঠে নেমেছি। গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলাবাসীর সেবা করতে চাই। আমাকে সেবা করার সুযোগ দিতে সকলের সহযোগিতা কামনা করতেছি।

মনোনয়নপত্র জমা দিলেন সিলেট-৬ আসনের নৌকার প্রার্থী নাহিদ

গোলাপগঞ্জ প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) নির্বাচনী আসনে লড়তে শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী, সাবেক শিক্ষামন্ত্রী ও সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ।


বৃহস্পতিবার সকাল ১০টায় বিয়ানীবাজারে সহকারী রিটার্নিং কর্মকর্তা আফসানা তাসলিমের নিকট তিনি মনোয়ন পত্র জমা দেন।
এর আগে সকাল ১০টায় পৌরশহরের উত্তরবাজার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামন সমবেত হন নুরুল ইসলাম নাহিদের কর্মী-সমর্থকসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে সকলকে সাথে নিয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এরপর বৃহস্পতিবার দুপুর ১২টায় গোলাপগঞ্জে সহকারী রিটার্নিং কর্মকর্তা মৌসুমী মান্নানের নিকট মনোনয়নপত্র জমা দেন নুরুল ইসলাম নাহিদ। এসময় কর্মী-সমর্থকসহ নির্বাচনী এলাকা বিয়ানীবাজার-গোলাপগঞ্জ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সবশেষে নুরুল ইসলাম নাহিদ এদিন বিকাল তিনটায় সিলেটের রিটার্নিং কর্মকর্তা শেখ রাসেল হাসানের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। ভোটগ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি।

ছাতকে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত ৬০

ছাতক প্রতিনিধিঃ
ছাতকের চরমহল্লায় গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ৬০ জন আহত  হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা, উপজেলার চরমহল্লা ইউনিয়নের জালালীচরে জমিতে গরুর ধান খাওয়া নিয়ে গ্রামের মতিউর রহমান ও ফারুক মিয়ার লোকজনের মধ্যে এক সংঘর্ষ হয়। এসময় আহত হয়েছেন অর্ধশতাধিক লোক। এর মধ্যে গুরুতর আহত ২৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার সকাল ১০টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে মতিউর রহমানের পক্ষের গেদাই মিয়ার পাকা ধান ক্ষেতে ফারুক মিয়ার পক্ষের আব্দুস সুবহানের পুত্র এখলাস মিয়া তার গরু দিয়ে ধান খাওয়াকে কেন্দ্র করে গেদাই মিয়াকে মারপিট করে। তাকে গুরুতর আহত অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয় নিয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দিলে বুধবার সকালে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ২ ঘণ্টাব্যাপী সংঘর্ষে দেশীয় অস্ত্রশস্ত্র ও ইট,পাথর,বোতলের আঘাতে উভয়পক্ষের প্রায় ৫০ জন আহত হয়েছেন। পরে পুলিশ ও স্থানীয় লোকজন সংঘর্ষ নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষে গুরুতর আহত মাসুক মিয়া (৬০), আব্দুন নূর (৬৮), কবির মিয়া (২৮) মোহাম্মদ আলী (৩৫), এখলাস মিয়া (৩৪), আব্দুল মমিন (৩৫), খালিদ মিয়া(৪৫), আব্দুল হামিদ (৬৫), আমিরুল ইসলাম (৬০), নুরুল্লাহ (৩৫), সুজন মিয়া (২৬), আব্দুল হামিদ (৬৫), শামীম মিয়া (৩০), খোকন মিয়া (১৮), বিল্লাল মিয়া (৩৫), শামসুজ্জামান (২৬), কুতুব উদ্দিন (৩৫), নাদের আহমদ (২০), রিপন মিয়া (২৫), আজাদ মিয়া (৫০), শামীম আহমদ (২৯), হারুনুর রশিদ (৫৮), মতিউর রহমান (৫৫), আনহর মিয়া (৫১), তাতিম আহমদ (১৮) ও মামুন মিয়া (২৪) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতদের কৈতক ২০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

জাউয়াবাজার পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ আকরাম আলী জানান, এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং কোন পক্ষ এখন পর্যন্ত মামলা দায়ের করেনি।

রোনালদোর বিরুদ্ধে নতুন মামলা

বিতর্ক আর রোনালদো যেন একে অন্যের সমর্থক। মাঠের পারফরম্যান্সের চেয়ে বাইরের ঘটনাটেই যেন ইদানীং বেশি শিরোনামে থাকেন তিনি। আর তারই ধারায় সম্প্রতি মামলা করা হয়েছে পর্তুগিজ মহাতারকার বিরুদ্ধে।

ডিজিটাল মুদ্রা বিনিয়োগ প্রতিষ্ঠান (ক্রিপ্টোকারেন্সি) বিনান্সের প্রচারণার অভিযোগে যুক্তরাষ্ট্রের একটি আদালতে ক্রিস্টিয়ানো রোনালদোর বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত ২৭ নভেম্বর ফ্লোরিডার ডিস্ট্রিক্ট কোর্টে ভুক্তভোগীদের পক্ষে তিনজন বাদী এই মামলার আবেদন করেন। 

মামলার বাদীরা জানান, তারকা এই ফুটবলার অস্বীকৃত ‘বিনান্স’ প্রতিষ্ঠানের প্রচারণা, বিনিয়োগ কিংবা কাজে সহায়তা করেছেন। রোনালদোর প্রচারণায় উদ্বুদ্ধ হয়ে তারা ওই প্রতিষ্ঠানে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবল তারকার বিরুদ্ধে মামলার বাদী হয়েছেন মিখায়েল সিজমোর, মিকি ভোংদারা এবং গর্ডন লুইস। প্রতিবেদনে উল্লেখ করা হয়, রোনালদোর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে অবৈধ প্রতিষ্ঠানটি বড় অঙ্ক হাতিয়ে নিয়েছে।

রোনালদোর বড় অঙ্কের অনলাইন অনুসারী এ ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। বাদীরা বলছেন, এনএফটি বিনিয়োগের মাধ্যমে অবিশ্বাস্যভাবে প্রতিষ্ঠানটি সফল হয়েছে, কেবল এক সপ্তাহেই বিনান্সকে অনলাইনে খোঁজার প্রবণতা বেড়েছে অন্তত ৫০০ গুন!

দেড়শ ছাড়াল বাংলাদেশের লিড

 
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি স্বাগতিক বাংলাদেশ ও নিউজিল্যান্ড। তৃতীয় দিন সকালে ব্যাট করতে নেমে দ্রুতই গুটিয়ে গেছে কিউইরা। জবাবে দারুণ ব্যাটিংয়ে দেড়শ রানের লিড নিয়েছে টাইগাররা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ দুই উইকেটে ১৬৩ রান। নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ ৩১০ ও নিউজিল্যান্ড ৩১৭ রান করেছে। বাংলাদেশের লিড ১৫৬ রান।

৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান দলের ইনিংস উদ্বোধন করেন। প্রথম সেশনে কোনো উইকেট না হারিয়ে দেখেশুনে কাটিয়ে দেন দুজন।

তবে লাঞ্চ বিরতির পর জয় ও জাকির উভয়েই সাজঘরে ফেরেন। আজাজ প্যাটেলের বলে ১৭ রানে লেগ বিফোরের ফাঁদে পড়েন জাকির। পরের ওভারে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হন জয়। এ ওপেনার করেন ৮ রান।

মাত্র ৩ রানের ব্যবধানে দুই উইকেট হারানোর পর দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। উইকেট ধরে রেখে পাল্টা আক্রমণ শুরু করেন দুজন। তাদের ব্যাটে দ্রুত এগোতে থাকে স্বাগতিক দল।

শান্ত ও মুমিনুলের দায়িত্বশীল ব্যাটিংয়ে তৃতীয় উইকেটে আসে ৯০ রানের জুটি। শান্তর সঙ্গে ভুল বোঝাবুঝিতে ৪০ রানে রান আউট হন মুমিনুল। তার বিদায়ের একটু পরই ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন শান্ত।

চতুর্থ উইকেটে দলকে ভালোভাবেই এগিয়ে নিচ্ছেন শান্ত ও মুশফিক। এ দুই ব্যাটার যথাক্রমে ৭১ ও ২৯ রানে অপরাজিত আছেন।

এর আগে ৮ উইকেটে ২৬৬ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার টিম সাউদি ও কাইল জেমিসন দুজনই নিয়মিত রান বের করতে থাকেন। দুজনে গড়েন পঞ্চাশোর্ধ্ব রানের জুটি।

নবম উইকেটের প্রতিরোধে লিড নেয় নিউজিল্যান্ড। এ অবস্থায় মুমিনুল হককে আক্রমণে আনেন স্বাগতিক দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এ পার্ট টাইমার এসেই দ্রুত দুই উইকেট শিকার করেন।

প্রথমে ২৩ রান করা জেমিসনকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মুমিনুল। এর মাধ্যমে এই বাঁহাতি ভাঙেন সাউদির সঙ্গে জেমির ৫২ রানের জুটি। নিজের পরের ওভারে ৩৫ রান করা সাউদিকে বোল্ড করে কিউইদের গুটিয়ে দেন মুমিনুল।

বাংলাদেশের হয়ে তাইজুল চারটি, মুমিনুল তিনটি এবং মিরাজ, শরিফুল ও নাঈম একটি করে উইকেট নেন। দ্বিতীয় দিন কেন উইলিয়ামসনের দুর্দান্ত সেঞ্চুরিতে বড় সংগ্রহের ভীত পায় নিউজিল্যান্ড।

সিলেট-৪: মনোনয়নপত্র জমা দিলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটে -৪ আসন থেকে মনোয়নপত্র জমা দিলেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।  

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের নিকট মনোনয়ন পত্র জমা দেন তিনি। 

এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আসলাম, সাধারণ সম্পাদক ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া হেলাল, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তি যোদ্ধা আলী আমজদ, সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদ সদস্য আপ্তাব আলী কালা। 

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন- সিলেট-৪ আসন থেকে আওয়ামী লীগের ৭ মনোনয়ন প্রত্যাশী সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক বর্তমান সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান,  গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ, গোয়াইনঘাট উপজেলা ছাত্র লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মো. ফজলুল হক, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাপ মিয়া, জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য, জাতীয় শ্রমিকলীগ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক ও শ্রম আদালত সিলেটের শ্রমিক প্রতিনিধি নাজমুল আলম রোমেন এবং কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ও সিলেট জজ কোর্টের সহকারী পিপি এডভোকেট শাহজাহান চৌধুরী প্রমুখ। 

সুষ্ঠু নির্বাচনে সবার সহযোগিতা চায় আওয়ামী লীগ: ওবায়দুল কাদের

 
আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ব‌লে‌ছেন, ৭ জানুয়ারি বাংলাদেশে ভালো একটা নির্বাচন হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য সবার সহযোগিতা চায় আওয়ামী লীগ।

বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকের সঙ্গে আলাপে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে শরীকদের হতাশ করা হবে না। জোটের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে পরে সিদ্ধান্ত নেয়া যাবে।

তিনি আরো বলেন, নির্বাচনে বিভিন্ন দেশ থেকে শতাধিক পর্যবেক্ষক আসবেন। আওয়ামী লীগ বিদেশি পর্যবেক্ষক নিয়ে চিন্তিত নয়। নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আওয়ামী লীগও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে একমত।

আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বিএনপিকে আহ্বান জানানোর আর সুযোগ নেই। তারা নিজেরাই সেই সুযোগ নষ্ট করে দিয়েছে।

এ সময় নির্বাচন কমিশনের (ইসি) বিধিনিষেধ মেনে চলতে আওয়ামী লীগের প্রার্থী ও নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।