Home Blog Page 249

নাগরিক সুবিধা দেয়ার জন্য, যা যা করা দরকার সবকিছুই করা হবে : সিসিক মেয়র

সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, নাগরিকদের সুবিধা দেয়ার জন্য, যা যা করা দরকার সবকিছুই করা হবে।আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর সিলেট শহর উপহার দেয়া ও নাগরিকদের সুবিধা দেয়ার জন্য, যা যা করা দরকার সবকিছুই করা হবে।

তিনি বলেন, পূণ্যভূমি সিলেট নগরীকে পবিত্র রাখতে হলে আলেম উলামাদের আন্তরিকতার সাথে এগিয়ে আসতে হবে।আপনারা পাড়া-মহল্লায় শহরকে পবিত্র রাখার জন্য যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। তিনি বলেন, আপনারা আমার উপর ভরসা রাখতে পারেন। আমি আপনাদের সন্তান।এমন কোন কাজ করবো না যার জন্য আপনাদের লজ্জিত হতে হয়।আমি আপনাদের সহযোগীতা চাই, আপনাদের সকল মহলের সহযোগীতায় একটি সুন্দর শহর উপহার দেবো।

তিনি শনিবার (২ ডিসেম্বর) সকালে সিলেট নগরীর জেলা পরিষদের হল রুমে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার ত্রি-বার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন।

আনোয়ারুজ্জামান চৌধুরীর বলেন, সিসিকের দায়িত্ব নিয়েছি মাত্র কয়েকদিন হয়েছে। একটু সময় দেন দেখবেন শহরের অনেক কিছুই পরিবর্তন হয়ে যাবে। সহযোগিতা ছাড়া সরকারের বা সিসিকের একার পক্ষে কোন উন্নয়নকাজ সম্পন্ন করা সম্ভব নয়।

এসময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ রানা,ড. মামুন আল মাহতাব স্বপ্নীল,সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী,বক্তব্য রাখেন প্রফেসর মাওলানা মাহমুদুল হাসান, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেটের সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব,বন্দর বাজার জামে মসজিদ এর ইমাম,মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম।

জুড়ীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে আহত ১৫

জুড়ী প্রতিনিধি

জুড়ীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে ১৫ জনকে আহত করার পর পিঠিয়ে মারা হয়েছে কুকুরকে।এদের মধ্যে আশংকাজনক অবস্থায় কয়েকজন কে সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে।

জানা যায়,শুক্রবার রাতে এম এম মুমিত আসুক চত্বরে একটি বেওয়ারিশ পাগল কুকুর কামড় দিতে থাকে। কুকুরের কামড়ে নারী শিশুসহ ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এই খবরে জনমনে আতংক দেখা দিয়েছে।রাত ১১ টার দিকে এলাকার মানুষ কুকুরটিকে পিটিয়ে হত্যা করে।
কুকুরের কামড়ে আহত ব্যবসায়ী আলমগীর জানান,রাত সাড়ে নয়টার দিকে আমি পিউরিয়ার সামনে দাড়িয়ে থাকাবস্তায় একটি কুকুর পথচারী এক বাচ্চা কে কামড় দিয়ে আটকে থাকে।আমি তাকে উদ্ধার করতে গেলে বাঘের মত হিংস্র হয়ে লাফ দিয়ে কুকুরটি আমার গলায় কামড় দিয়ে ধরে থাকে।প্রায় ১০-১৫ মিনিট পাশের সবাই চেষ্টা করে কুকুরটির কামড় থেকে আমাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরন করেন।বর্তমানে আমি সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি।ডাক্তারের পরামর্শে আরও ৫-৭ দিন এখানে থাকতে হবে।
জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বিজন কান্তি দাশ বলেন, কুকুড়ের কামড়ে আহত ৮ জন নারী ও শিশুকে চিকিৎসা প্রদান করা হয়। আহত রোগীদের মধ্যে শিশুর সংখ্যা বেশি বলে জানাগেছে।শনিবার সকালে আরও কয়েকজন চিকিৎসা নিয়েছেন।

এবার সব ইউএনওদের বদলির নির্দেশ

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এবার দেশের সব উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সংস্থাটির উপ-সচিব মো. মিজানুর রহমান ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে এ বিষয়ে চিঠি দিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য সব ইউএনওকে পর্যায়ক্রমে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। এ লক্ষ্যে প্রথম পর্যায়ে যেসব ইউএনওর বর্তমান কর্মস্থলে দায়িত্ব পালনের মেয়াদকাল এক বছরের বেশি হয়ে গেছে, তাদের অন্য জেলায় বদলির প্রস্তাব ৫ ডিসেম্বরের মধ্যে ইসিতে পাঠানো প্রয়োজন।

এর আগে, দেশের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলি করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন।

ইসি জানায়, আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সব থানার ওসিদের পর্যায়ক্রমে বদলি করার জন্য সিদ্ধান্ত দিয়েছে ইসি। এ লক্ষ্যে প্রথম পর্যায়ে যেসব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বর্তমান কর্মস্থলে ৬ মাসের অধিক চাকরিকাল সম্পন্ন হয়েছে তাদের অন্য জেলায় বা অন্যত্র বদলির নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যত্র বদলির প্রস্তাব আগামী ৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে প্রেরণ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে বলা হয়েছে।

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ২০২৪ সালের সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

এ ছাড়া মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত চলবে বলে জানায় ইসি।

সব থানার ওসি বদলির নির্দেশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে দেশের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ইসির উপসচিব মো. মিজানুর রহমান এ সংক্রান্ত একটি নির্দেশনা পাঠিয়েছেন।

নির্বাচন কমিশন জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পর্যায়ক্রমে বদলি করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে। এ লক্ষ্যে প্রথম পর্যায়ে যেসব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বর্তমান কর্মস্থলে ছয় মাসের অধিক চাকরিকাল সম্পন্ন হয়েছে তাদের অন্য জেলায়/অন্যত্র বদলির প্রস্তাব আগামী ৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে প্রেরণ করা প্রয়োজন। এ অবস্থায় উল্লিখিত সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশিত হয়ে বিনীত অনুরোধ করা হলো।

চিঠিটি মন্ত্রিপরিষদ সচিব এবং মহাপুলিশ পরিদর্শকের কাছে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তফসিল অনুযায়ী, ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

এছাড়া মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত চলবে।

সাংবাদিকদের সহযোগিতা চাইলেন শফিকুর রহমান চৌধুরী

বিশ্বনাথ প্রতিনিধি
দশ বছর ধরে উন্নয়ন বঞ্চিত সিলেট-০২ আসনের উন্নয়নের স্বার্থে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আরেকটিবার এমপি হতে চান সাবেক সংসদ সদস্য ও জেলা আ.লীগের বর্তমান সভাপতি শফিকুর রহমান চৌধুরী। তিনি বৃহস্পতিবার এই আসনে আ.লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। মনোনয়ন জমা দেয়ার পর সার্বিক সহযোগীতা চেয়ে সিলেটের বিশ্বনাথে কর্মরত সকল সাংবাদিকদের সাথে তিনি মতবিনিময় সভা করেছেন। শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে আ.লীগের অস্থায়ী কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় তিনি বলেন, সরকার দলীয় এমপি না থাকায় দীর্ঘ ১০টি বছর সিলেট-০২ বিশ্বনাথ ও ওসমানীনগরের জনগণ কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছেন। আমি এমপি হয়ে এই জনপদের জনগনের কাঙ্খিত উন্নয়ন করতে চাই। তাই সাংবাদিক’সহ এই আসনের সকল জনগণের সার্বিক সহযোগীতা কামনা করেন।
এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মকদ্দুছ আলী, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, বর্তমান সভাপতি আশিক আলী, সাধারণ সম্পাদক নবীন সোহেল, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, কাজী জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু ও সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাছ হোসেন ইমরান।
এস বিশ্বনাথ মডেল প্রেসক্লাব, বিশ্বনাথ প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়নের সাংবাদিকবৃন্দরা এবং আ.লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সিলেট জেলায় প্রার্থী ৪৭ জন

 সিলেটে উৎসবমুখর পরিবেশে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। সিলেট জেলার ৬টি আসন থেকে মোট ৪৭ জন মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন দাখিলের শেষ দিন বৃহস্পতিবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। 

সিলেটের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শেখ রাসেল হাসানসহ বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাদের দাখিলকৃত মনোনয়নপত্রের মধ্যে রয়েছে আওয়ামী লীগের ৬টি, জাতীয় পার্টির ৫টি, তৃণমূল বিএনপির ৬টি, ইসলামী ঐক্যজোটের ৪টি, ন্যাশনাল পিপলস পার্টির ৩টি, বাংলাদেশ কংগ্রেসের ৩টি, জাকের পার্টির ৩টি, বাংলাদেশ সাংস্কৃতিক জোটের ২টি, গণফোরামের ১টি, কৃষক শ্রমিক জনতা লীগের ১টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ১টি, বাংলাদেশ মুসলিম লীগের ১টি এবং স্বতন্ত্র ১১টি। অবশ্য ৬টি আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছিল ৫৮টি।

মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন, সিলেট-১ আসনে আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি, দলীয় মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সাবেক সংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, ইসলামী ঐক্যজোটের ফয়জুল হকসহ ৭ জন। সিলেট-২ আসনে আওয়ামী লীগের জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, গণফেরামের মোকাব্বির খান এমপি, জাতীয় পার্টির ইয়াহইয়া চৌধুরী ও মাহবুবুর রহমানসহ ১৪ জন। 

সিলেট-৩ আসনে আওয়ামী লীগের হাবিুর রহমান এমপি, আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল, কফিল উদ্দিন আহমদ, জাতীয় পার্টির আতিকুর রহমান আতিকসহ ৮ জন। সিলেট-৪ আসনে আওয়ামী লীগের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি, তৃণমূল বিএনপির মো. আবুল হোসেন, ইসলামী ঐক্যজোটের নাজিম উদ্দিন কামরান ও জাকের পার্টির মো. আলী আকবর।
 
সিলেট-৫ আসনে আওয়ামী লীগের সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র ড. আহমদ আল কবির, জাতীয় পার্টির সাব্বির আহমদ, আঞ্জুমানে আল ইসলাহ’র মাওলানা হুছাম উদ্দিন ফুলতুলীসহ ৮ জন। 

সিলেট-৬ আসনে আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র সারওয়ার হোসেন, জাতীয় পার্টির সেলিম উদ্দিন, তৃণমূল বিএনপির শমসের মবিন চৌধুরীসহ ৮ জন।

জয় খুব ভাগ্যবান ছেলে শাকিবের মতো বাবা পেয়েছে: অপু বিশ্বাস

বিনোদন প্রতিবেদক

বাংলা চকচ্চিত্রের ঢালিউড কুইন খ্যাত অপু বিশ্বাস। অভিনয় ক্যারিয়ারে অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। অধিকাংশ সিনেমায় ঢালিউড কিং শাকিবের খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন। এ জুটির পর্দার রোমান্স বাস্তবেও রূপ নিয়েছিল। ভালোবেসে ঘর বেঁধেছিলেন তারা। এ সংসারে জয় নামে একটি পুত্রসন্তানও রয়েছে। যদিও ভেঙে গেছে সেই সংসার।

বর্তমানে শাকিব-অপু নিজেদের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ব্যক্তিগত জীবন নিয়ে তাদের খুব একটা কথা বলতে দেখা যায় না। এবার ভারতীয় একটি সংবাদমাধ্যমের সঙ্গে বিবাহিত জীবনের নানা বিষয়ে কথা বলেছেন অপু বিশ্বাস।

গত এক বছরে আপনার ও শাকিবের সমীকরণ বিভিন্ন সময়ে বদলেছে। সম্প্রতি একসঙ্গে আমেরিকা ঘুরে এসেছেন। এ প্রসঙ্গ উঠতেই অপু বিশ্বাস বলেন, ‘আমি চাই না, আমার সন্তান কোনো ভাঙা পরিবারে বেড়ে উঠুক। আমি আমার সন্তানকে নিয়ে ভীষণ সচেতন। যেকোনো সন্তানের কাছে পরিবার খুব গুরুত্বপূর্ণ। বাবা-মা হিসেবে সন্তানকে সুনিশ্চিত একটা জীবন দেওয়া আমাদের কর্তব্য। আমার মনে হয়, পরিবারের অশান্তিগুলো আমাদের মাঝেই থাকা উচিত; সন্তানকে যেন সেই অশান্তি না স্পর্শ করে। জয় এই জিনিসটা কখনো বুঝতেই পারে না। কারণ আমি, আমার শ্বশুর-শাশুড়ি, শাকিব সকলেই ভীষণ সচেতন। বাবা-মা কাজ করেন, ব্যস্ত বলে দূরত্ব রয়েছে— আমার ছেলের কাছে বিষয়টি এমন। কিন্তু ‘ব্রোকেন’ শব্দটার সঙ্গে ও পরিচিত নয়।

এ ক্ষেত্রে আপনার তাগিদই কী বেশি? জবাবে অপু বিশ্বাস বলেন, ‘‘না, শুধু আমি নই। জয়ের বাবাও চান না। এদিক থেকে জয় খুব ভাগ্যবান। কারণ শাকিবের মতো বাবা পেয়েছে। আমার একার ইচ্ছায় তো কোনো কিছু সম্ভব নয়। ওর বাবা নিজের সন্তানের প্রতি খুব স্বচ্ছ। তাই আমার ছেলের কখনো ‘ব্রোকেন ফ্যামিলি’ মনে হয় না।

আপনি কখনো দ্বিতীয় বিয়ের কথা ভেবেছেন? এ প্রশ্নের উত্তরে অপু বিশ্বাস বলেন, ‘না, কখনো ভাবিনি। দ্বিতীয় বিয়ের দরকারটা কি? বাংলাদেশে আমার এমন একটা জায়গা রয়েছে, যেখানে সকলে ভাবেন অপু যা-ই করবেন তার মধ্যে একটা বার্তা থাকবে। সেই দিক থেকে দর্শকের কাছে খুবই কৃতজ্ঞ। একটা মেয়ে, যার সন্তান আছে সে কেন দ্বিতীয় বিয়ে করবে? দ্বিতীয় বিয়েতে সে হয়তো স্বামী পাবে, সামাজিক পরিচিতি পাবে। কিন্তু সন্তান একজন সৎবাবা পাবে! সন্তানের প্রতি ওই বাবা সমান ভালোবাসা দেবেন না। তাই আমি মনে করি, দ্বিতীয় বিয়ে করবই না! তা হলে সন্তান তার নিজের বাবাকেই পাবে, অন্য কাউকে বাবা বলতে হবে না। তাই যেকোনো একজনকে আত্মত্যাগ করতেই হয়, তাতে ভুল কিছু নেই। মা হিসেবে আত্মত্যাগ করাটা খুবই গুরুত্বপূর্ণ।

এরপর প্রশ্ন করা হয় শাকিব খান তো দ্বিতীয় বিয়ে করেছেন? জবাবে অপু বিশ্বাস বলেন, ‘এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেব না।’ তাহলে কী সন্তানের জন্য আত্মত্যাগটা আপনি করছেন? জবাবে অপু বিশ্বাস বলেন, ‘আমি একা কেন করব? যা-ই করেছি নিজের ইচ্ছায় করেছি; সব কিছুই যে উত্তর দিয়ে জানিয়ে দিতে হবে তেমনটা নয়। কিছু জিনিসের উত্তর সময় দেয়।

নির্বাচনী প্রচারণায় অংশ নিতে ঢাকা আসবেন ঋতুপর্ণা

বিনোদন ডেস্ক

দুই বাংলার জনপ্রিয় অভিনেতা ফেরদৌস এবার বাংলাদেশ আওয়ামীলীগের প্রার্থী হয়ে ঢাকা – ১০ আসনে এমপি পদে নির্বাচন করছেন। তাকে নিয়ে এই মুহূর্তে নতুন খবর হলো – ‘হঠাৎ বৃষ্টি’ খ্যাত এই সুদর্শন তারকার নির্বাচনী প্রচারণায় অংশ নিতে ঢাকা আসবেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা। ফেরদৌস – ঋতুপর্ণা ঢাকা ও কলকাতায় বেশ কিছু ছবিতে জুটিবদ্ধ হয়ে অভিনয়ের সুবাদে তাদের বন্ধুত্ব বেশ গভীর।

ফেরদৌস জানান, ঢাকা – ১০ আসনে নির্বাচনী প্রচারণার কাজে তার বন্ধু ঋতুপর্ণা সেনগুপ্ত প্রয়োজনে ঢাকায় আসবেন বলে জানিয়েছেন। তার নির্বাচনী প্রচারে অংশ নেয়ার কথা দিয়েছেন ঋতুপর্ণা। ফেরদৌস বলেন, ঋতুপর্ণা আমার খুব ভাল বন্ধু। ও তো বলেছে ঢাকায় এসে আমার জন্য ভোটের প্রচার করবে।

ফেরদৌস জানান, অনেক টলিউড তারকাই তাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। বছর আড়াই চারেক আগে ২০১৯ সালে ভারত – বাংলাদেশ সীমান্তের রায়গঞ্জ এলাকায় টলিউড তারকা অঙ্কুশ হাজরা ও পায়েল সরকারের সাথে রাজনৈতিক প্রচারণায় অংশ নিতে গিয়ে বিপাকে পড়েন ফেরদৌস। এই কাজের জেরে অভিনেতাকে কালো তালিকাভুক্ত করে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যদিও দুই বছর পর তার নিষেধাজ্ঞা উঠে যায়।

উল্লিখিত বিষয়ে ফেরদৌস বলেন, কলকাতাকে সব সময়ই আমার দেশ হিসেবে দেখেছি। সেখান থেকে প্রায় দু’বছর আমি দূরে ছিলাম। একাধিক ছবির প্রস্তাবও ফিরিয়ে দিতে হয়েছিল। ওই একটা ভুলের জন্য আমাকে প্রচুর ভুগতে হয়েছে। আমি এখনো ওই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করি। কারণ, আমি তখন নিয়মকানুন জানতাম না। কলকাতায় দীর্ঘদিন কাজের ফলে আমি দুই বাংলারই কাছের মানুষ। যারা আমাকে নিয়ে গিয়েছিলেন, তারাও হয়তো আবেগের বশবর্তী হয়ে বিষয়টা খেয়াল করেননি।

সিলেট-৫ : মনোনয়ন দাখিল করলেন ৬জন

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যেদিয়ে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি ও দুই স্বতন্ত্র প্রার্থীসহ ৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে নেতাকর্মী ও সমর্থক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির, জাতীয় পার্টির প্রার্থী শাব্বির আহমদ, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সভাপতি আল্লামা হুসামুদ্দীন চৌধুরী ফুলতলী, তৃণমূল বিএনপির প্রার্থী কায়সার আহমদ কাউসার ও ব্যারিস্টার কুতুব উদ্দিন শিকদার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শেখ রাসেল হাসানের কাছে মনোনয়নপত্র দাখিল করেন বলে জানা গেছে।

মনোনয়নপত্র দাখিল শেষে সকল প্রার্থীই জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে জানান, জনগনের ভোটে নির্বাচিত হলে জকিগঞ্জ-কানাইঘাট উপজেলায় অকল্পনীয় উন্নয়ন করবেন। পিছিয়ে পড়া এলাকার উন্নয়নের জন্য ভোটাররা তাদের ভোট প্রয়োগের আহবান জানান। তবে হঠাৎ করেই বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সভাপতি আল্লামা হুসামুদ্দীন চৌধুরী ফুলতলী ভোটের মাঠে নামায় তাঁকে ঘিরে ভোটের মাঠে নতুন সমীকরণ সৃষ্ঠি হয়েছে। তাঁর পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন আল ইসলাহ নেতাকর্মীরা।

সিলেট-২ আসন :মনোনয়ন ফরম জমা দিলেন ১৪ প্রার্থী

বিশ্বনাথ প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সিলেট-২ আসনে আ.লীগ, জাপা, তৃণমূল বিএনপি, গণফোরাম, জাকের পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি ও স্বতন্ত্র হিসেবে পৌর মেয়র, প্রবাসী, ফল ব্যবসায়ীসহ ১৪ জন এমপি প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার শেষ দিনে অনেকটা উৎসব মুখর পরিবেশে নেতাকর্মীদের সাথে নিয়ে রিটার্ণিং (জেলা প্রশাসক) কার্যালয়ে ও সহকারী রির্টাণিং অফিসারেরর (ইউএনও) কাছে পৃথকভাবে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দেন।
তারা হচ্ছেন, সিলেট-২ আসনে আ.লীগ মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও জেলা আ.লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া, গণফোরাম কেন্দ্রীয় নেতা ও বর্তমান সংসদ সদস্য মোকাব্বির খান, তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী এএম খান, একই দলের প্রার্থী আব্দুর রব মল্লিক, জাকেরপার্টি মনোনীত প্রার্থী সায়েদ মিয়া, বাংলাদেশ কংগ্রেস পার্টি মনোনীত মো. জহির, ন্যাশনাল পিপলস পার্টি মনোনীত প্রার্থী মনোয়ার হোসাইন, জাতীয় পার্টির আরেক নেতা মাহবুবুর রহমান ও কৃষক শ্রমিক জনতা লীগ মনোনীত প্রার্থী কুতুব উদ্দিন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ওসমানীনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান সোহেল, যুক্তরাজ্য প্রবাসী মোশাহিদ আলী, ফল ব্যবসায়ী ইকবাল হোসেন। এরআগে বুধবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন বিশ্বনাথ পৌর মেয়র মুহিবুর রহমান।
উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল বৃহস্পতিবার। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সিলেট-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৪ হাজার ৭৪০।