Home Blog Page 247

ইন্দোনেশিয়ায় মাউন্ট মারাপির অগ্ন্যুৎপাতে ১১ পর্বতারোহী নিহত, নিখোঁজ ১২

ইন্টারন্যাশনাল ডেস্ক

ইন্দোনেশিয়ার মাউন্ট মারাপির আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ঘটনায় ১১জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন এখনও ১২ জন। সংশ্লিষ্ট কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

রবিবার দেশটির পশ্চিম সুমাত্রা দ্বীপের ২ হাজার ৮৯১ মিটার চূড়ায় মাউন্ট মারাপি থেকে আকাশে ছাই উদগিরণ শুরুর মাধ্যমে অগ্ন্যুৎপাত শুরু হয়।

স্থানীয় প্রশাসন সূত্রের খবর, রবিবার রাতভর তল্লাশি চালিয়ে মৃত এবং জীবিতদের উদ্ধার করা সম্ভব হয়েছে। ভয়াবহ অগ্ন্ৎপাতের কারণে ইতিমধ্যে আশেপাশের এলাকা খালি করে দিয়েছে প্রশাসন। সুমাত্রা দ্বীপের মাউন্ট মারাপি পর্বতে রবিবার থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে।

মাউন্ট মারপি পর্বতের শৃঙ্গের উচ্চতা ২৮৯১মিটার। সেখানে অগ্ন্যুৎপাতের পর আকাশ ঢেকে যায় ধোঁয়ায়। ৩ কিলোমিটার অবধি দেখা গিয়েছে ধোঁয়া। অগ্ন্যুৎপাতের জেরে আশেপাশের গ্রামগুলিতে ছাই ছড়িয়ে পড়ে। প্রাণহানির আশঙ্কায় আশেপাশের গ্রামবাসীদের সেখান থেকে সরানো হয়েছে। পাডাং সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির প্রধান আবদুল মালিক একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, শনিবার থেকে পাহাড়ে মোট ৭৫ জন পর্বতারোহী ছিলেন।

যারমধ্যে অগ্ন্যুৎপাতের পরেই ৪৯ জন পর্বতারোহী অক্ষত অবস্থায় নিচে নেমে আসেন। এরপর খবর পেয়ে স্থানীয় প্রশাসন সেখানে উদ্ধার কাজে নেমে পড়ে। রাতভর উদ্ধার কাজ চালিয়ে মৃত এবং জীবিতদের উদ্ধার করে। এখনও নিখোঁজ থাকা ১২ জনের খোঁজ চালানো হচ্ছে বলে স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে। পশ্চিম সুমাত্রার দুর্যোগ মোকাবিলা বিভাগের প্রধান রুডি রিনাল্ডি জানান, উদ্ধার হওয়া পর্বতারোহীদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। গরম লাভার সংস্পর্শে আসার কারণে তাদের চিকিৎসা চলছে হাসপাতালে।

মাউন্ট মেরাপি আগ্নেয়গিরিটি ইন্দোনেশিয়া এবং জাভাতে ফায়ার মাউন্টেন বলেও পরিচিত। মধ্য জাভা এবং যোগিয়াকার্তা প্রদেশের সীমান্তে অবস্থিত এটি ইন্দোনেশিয়ার সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি হিসাবে বিবেচিত হয়। এটি একটি সক্রিয় আগ্নেয়গিরি। ১৫৪৮ সাল থেকে সেখানে নিয়মিতভাবে অগ্ন্যুৎপাত হয়েছে।ইন্দোনেশিয়ার দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয়ে অবস্থিত। অগ্ন্যুৎপাতের কারণে এখানে মাঝেমধ্যে ভূমিকম্প হয়ে থাকে।উল্লেখ্য, এর আগে ২০২১ সালের ৪ ডিসেম্বর সুমেরু পর্বতে প্রবল অগ্ন্যুৎপাত শুরু হয়েছিল। তাতে ৫৫ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রায় ৫ হাজার বাড়ি। শতাধিক মানুষ আহত হয়েছিলেন।

ব্যাঙ লাফ-হাঁসের ডাকের ভিডিও শিক্ষাক্রম নিয়ে মিথ্যাচার : এনসিটিবি

আধুনিক ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া শিক্ষকদের নাচ, ব্যাঙের লাফ, হাঁসের ডাককে মিথ্যাচার ও ষড়যন্ত্র বলে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

রোববার (৩ ডিসেম্বর) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সচিব মোসা. নাজমা আখতার সাক্ষরিত এক বার্তায় এসব জানানো হয়।

রবিবার এনসিটিবির সচিব নাজমা আখতারের সই করা সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষাক্রমের কোনো ত্রুটিবিচ্যুতি থাকলে তা আমাদের জানালে আমরা অবশ্যই তা বিবেচনা করে প্রয়োজনীয় সংশোধন, পরিমার্জন করব, কিন্তু অপপ্রচার করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এতে জানানো হয়, আমরা লক্ষ করছি স্বার্থান্বেষী একটি গোষ্ঠী সম্প্রতি নতুন জাতীয় শিক্ষাক্রম সম্পর্কে মিথ্যা তথ্য পরিবেশন ও ভুল ব্যাখ্যা দিয়ে জনমনে বিরূপ মনোভাব সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। এর অংশ হিসেবে সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে বা আমাদের জাতীয় সংস্কৃতি ও মূল্যবোধের পরিপন্থী কাজকে শিক্ষাক্রমের কাজ বলে প্রচার করা হচ্ছে।

এতে বলা হয়, নবীর ছবি আঁকতে বলা হয়েছে লিখে মিথ্যাচার করছে। হিন্দি গানের সঙ্গে স্কুলের পোশাক পরা কিছু ছেলে-মেয়ে ও ব্যক্তির অশ্লীল নাচ আপলোড করে বলা হচ্ছে শিক্ষাক্রমের নির্দেশনা, যা সম্পূর্ণ মিথ্যা। কিছু লোক ব্যাঙের লাফ বা হাঁসের ডাক দিচ্ছে, এমন ভিডিও আপলোড করে বলা হচ্ছে এটা নতুন শিক্ষাক্রমের শিক্ষক প্রশিক্ষণের অংশ, যা সম্পূর্ণ মিথ্যাচার। নতুন শিক্ষাক্রমে সকল ধর্ম বর্ণের মানুষের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিকে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে বিকশিত করার ব্যবস্থা রাখা হয়েছে। মিথ্যা অপপ্রচারের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমকে বিপন্ন করার প্রচেষ্টা যারা করছেন, তাদের এরূপ কাজ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হচ্ছে।

মির্জা ফখরুলের জামিন শুনানি পেছাল

আধুনিক ডেস্ক
প্রধান বিচারপতির বাসায় হামলার ঘটনায় রমনা থানায় করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (৪ ডিসেম্বর) বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এদিন ধার্য করেন। এ বেঞ্চের কার্যতালিকায় আবেদনটি ৭৯২ নম্বর ক্রমিকে ছিল।

বিএনপির আইনজীবীরা রোববার (৩ ডিসেম্বর) সকালে হাইকোর্টে জামিন আবেদন করেন। জামিন আবেদনটি শুনানির জন্য সোমবারের কার্যতালিকায় ছিল।

এর আগে রোববার হাইকোর্টে মির্জা ফখরুলের জামিন চেয়ে আবেদন করা হয়। বর্তমানে কারাগারে রয়েছেন তিনি।

গত ২৯ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে গুলশানের বাসা থেকে মির্জা ফখরুলকে আটক করে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ (ডিবি)।

অবসরের ৩ বছরের মধ্যে সংসদ নির্বাচন করতে পারবেন না সরকারি কর্মকর্তারা

আধুনিক ডেস্ক

অবসরে যাওয়ার ৩ বছরের মধ্যে সরকারি কর্মকর্তারা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৪ ডিসেম্বর) বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জিনাত হকের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

গত ১৯ জানুয়ারি সরকারি চাকরি থেকে অবসরের তিন বছরের মধ্যে জাতীয় নির্বাচন করা যাবে না- গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) এমন বিধান কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তার করা রিটের প্রাথমিক শুনানিকালে এ রুল জারি করা হয়।

সে সময় আইন সচিব, প্রধান নির্বাচন কমিশনার, স্থানীয় সরকার সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব ও লালমনিরহাটের জেলা প্রশাসককে বিবাদী রুলের জবাব দিতে বলা হয়।

উল্লেখ্য, নির্বাচনে সরকারি চাকরিজীবীদের অযোগ্যতার বিষয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-১৯৭২-এর ১২ (১) (চ) ধারায় বলা হয়, প্রজাতন্ত্রের বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের বা প্রতিরক্ষা কর্ম বিভাগের কোনো চাকরি থেকে পদত্যাগ করেছেন বা অবসরে গেছেন এবং এ পদত্যাগ বা অবসরে যাওয়ার পর তিন বছর অতিবাহিত না হয়ে থাকে, তাহলে নির্বাচনে অংশ নিতে পারবেন না।

এ বিধান চ্যালেঞ্জ করে অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল শামীম কামাল হাইকোর্টে রিট করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এসএম আজিম।

ছাতকে খামারিদের মধ্যে ভেড়া ও ছাগলের ঘর নির্মানের চেক হস্তান্তর

ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন ( এলডিডিপি)র‘ আওতায় জল বায়ূ সহিঞ্চু ভেড়া ও ছাগল পালনের জন্য উপজেলার ৫০ জন খামারিকে ২৫ হাজার টাকা করে ১২ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

রোববার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে ভারপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন ডা.ইমান আল- হোসাইন খামারিদের মধ্যে চেক হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাকির আমিন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আলমগীর হোসেন।

চেক হস্তান্তরকালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ভারপ্রাপ্ত ও ভেটেরিনারি সার্জন ডা. ইমান আল- হোসাইন বলেন প্রান্তিক জনগোষ্ঠীর কল্যানে সরকার কাজ করে যাচ্ছে। হাজার বছরের শ্রেষ্ট বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল দেশের অবহেলিত জনগোষ্ঠীর মধ্যে পুষ্টির চাহিদা পূরণ ও গরিবের গাভী ছাগল পালন করে নিজেদের পুষ্টি ও আর্থীক চাহিদা পূরণ করে দেশের উন্নয়নে ভূমিকা রাখা। বেকারত্ব দুরিকরণ ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে কার্যকরী পদক্ষেপ গ্রহন করা।

কোম্পানীগঞ্জে মারামারিতে আওয়ামীলীগের নেতার মৃত্যু

কোম্পানিগঞ্জ প্রতিনিধি:

কোম্পানীগঞ্জে সিএনজি (অটোরিকশা) যাতায়াত নিয়ে কথা-কাটাকাটির জেরে মারামারিতে ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি নিহত হয়েছেন। নিহতের নাম আব্দুল্লাহ পছা মিয়া (৩৮)। তিনি সুন্দাউরা গ্রামের মৃতু আয়াত উল্লার পুত্র। এ ঘটনায় আহত অর্ধশতাধিক।

রোববার (৩ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে উপজেলার পুর্নাছগাম-সুন্দাউরায় এলাকায়।এ ঘটনা ঘটে।
আব্দুল্লাহ পছা মিয়া উপজেলার ৬নং দক্ষিণ রণিখাই ইউনিয়ন আওয়ামীলীগের ৭নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ ও জনপ্রতিনিধি সূত্রে জানা যায়, গতকাল শনিবার সিএনজি (অটোরিকশা) যুগে হায়দরি বাজারে যাতায়াতের জন্য একটি সিএনজিকে থামানো হয়, সেখানে যাতায়াত নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায় বিষয়টি গ্রাম ভিত্তিক চলে যায়। রবিবার সকাল ৮ টার দিকে পুর্নাছগাম ও সুন্দাউরা গ্রামের মধ্যে সংঘর্ষ হয়। এ সংঘর্ষ ফেরাতে যান আব্দুল্লাহ ওরফে পছা মিয়া। সেখানে তিনি আঘাতপ্রাপ্ত হলে সিলেট একটি মেডিকেল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। স্থানীয়রা জানান, আব্দুল্লাহ পছা মিয়া’র শরিলে আঘাতে চিহ্ন পাওয়া যায়নি স্ট্রোক বা হার্ট অ্যাটাকও হতে পারে তার মৃত্যুরকারণ।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় বলেন, দুই গ্রামের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া মাত্রই পুলিশ যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে, এ সংঘর্ষ আব্দুল্লাহ ওরফে পছা মিয়া নামের একজন মারা যান। এখনও অভিযোগ পাইনি।

প্রতিবন্ধী দিবসে ইমেজ ফাউন্ডেশনের হুইল চেয়ার বিতরণ

কানাইঘাট প্রতিনিধি:

বিশ্ব প্রতিবন্ধী দিবসে ইমেজ ফাউন্ডেশনের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

রবিবার (০৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় ঢাকা উত্তরা ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির মাঠে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।

হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের চেয়ারম্যান বেলাল আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫১নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শরিফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন রোটারিয়ান ডাঃ রেজওয়ানুল হক এলিন , উত্তরা ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ মুমতাজুল করিম, উত্তরা প্রতিবন্ধী ভাই ভাই সংগঠনের সভাপতি ওমর ফারুক সহ আরো অনেকে।

প্রসঙ্গত যে, ইমেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ইমেজটেক্স লিমিটেড ঢাকার ম্যানেজিং ডিরেক্টর বেলাল আহমদ দীর্ঘ দিন থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে আসছেন। এছাড়াও বিগত করোনাকালীন ও ভয়াবহ বন্যার সময় শত শত মানুষকে আর্থিকভাবে সহযোগিতা প্রদানসহ খাদ্য সামগ্রী বিতরণ এবং মানবিক কার্যক্রমের মাধ্যমে সকল মহলের কাছে প্রশংসিত হন বেলাল আহমদ।

সিলেট-২ : ইয়াহইয়ার মনোনয়ন সকালে স্থগিত, দুপুরে বৈধ

ওসমানীনগর প্রতিনিধি:
সকালে মনোনয়নপত্র স্থগিত করার পর উপযুক্ত কাগজপত্র জমা দেওয়ায় দুপুরে সিলেট-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ইয়াহইয়া চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

এর আগে রোববার (৩ ডিসেম্বর) সকালে যাচাই-বাছাইকালে সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শেখ রাসেল হাসান তার মনোনয়নপত্র স্থগিত করেন।

যেখানে বলা হয় ইয়াহইয়া চৌধুরী আয়কর রিটার্ন সংক্রান্ত কাগজপত্র রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেননি। একই সাথে এ সংক্রান্ত কাগজপত্র জমা দিতে বলা হয়। পরে দুপুরের দিকে ইয়াহইয়া চৌধুরী তার আয়কর রিটার্নের কাগজ জমা দিলে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

এদিকে, একই আসনে বর্তমান এমপি মোকাব্বির খানসহ আরও ৬ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।

ঘোষণাকৃত বৈধ অন্যান্য প্রার্থীরা হলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, তৃণমূল বিএনপির প্রার্থী মোহাম্মদ আবদুল মান্নান খান, বাংলাদেশ কংগ্রেসের মো. জহির ও স্বতন্ত্র প্রার্থী আলতাফুর রহমান সোহেল।

উল্লেখ্য, আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে ৭ জনের বাতিল, ২ জনের স্থগিত ও ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

সিলেট-৬ আসন: ছয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

বিয়ানীবাজার প্রতিনিধি :

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়েছে। এদিন যাচাই-বাছাই শেষে সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের মনোনয়নপত্র দাখিল করা ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়েছে।

রোববার (৩ ডিসেম্বর) সকালে যাচাই-বাছাইকালে সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শেখ রাসেল হাসান তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

আসনটি থেকে ৭জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করলেও জমা দিয়েছিলেন ছয়জন। সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

বৈধ ঘোষণা হওয়া প্রার্থীরা হলেন- নুরুল ইসলাম নাহিদ (আওয়ামী লীগ), সেলিম উদ্দিন (জাতীয় পার্টি), শমসের মবিন চৌধুরী (তৃণমূল বিএনপি), আতাউর রহমান আতা (সাংস্কৃতিক মুক্তিজোট), সাদিকুর রহমান (ইসলামী ঐক্যজোট) এবং সরওয়ার হোসেন (স্বতন্ত্র)।

‘নির্বাচনে সহিংসতা হচ্ছে কিনা’ পর্যবেক্ষণ করবে ইইউ বিশেষজ্ঞ দল

আধুনিক ডেস্ক

জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে দুই মাসের মিশন নিয়ে আসা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চার সদস্যের বিশেষজ্ঞ দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে। বৈঠক সূত্রে জানা গেছে, দেশব্যাপী ‘নির্বাচনী সহিংসতা’ পর্যবেক্ষণে দলটি আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত সারা দেশ ভ্রমণ করবে।

রোববার (৩ ডিসেম্বর) বেলা ১১টায় আগারগাঁও নির্বাচন ভবনের সভাকক্ষে ইইউ নির্বাচন বিশেষজ্ঞ দলের সঙ্গে ইসির বৈঠক হয়। ইসি সচিবালয়ে অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বৈঠকে নির্বাচন কমিশনের পক্ষে নেতৃত্ব দেন।

বৈঠকে ইইউ ইলেকশন এক্সপার্ট টিমের সব সদস্য উপস্থিত ছিলেন। তারা হলেন ডেভিড নোয়েল ওয়ার্ড (ইলেকশন এক্সপার্ট), আলেকজান্ডার ম্যাটাস (ইলেকটোরাল অ্যানালিস্ট), সুইবেস শার্লট (ইলেকটোরাল অ্যানালিস্ট) ও রেবেকা কক্স (লিগ্যাল এক্সপার্ট)।

বৈঠক শেষে অশোক কুমার বলেন, আপনারা জানেন ইইউ চার সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয়েছে। তারা ইচ্ছা প্রকাশ করেছিলেন সেই ধারাবাহিকতায় আমরা বৈঠক করেছি। আগামী জানুয়ারির ২৩ তারিখ পর্যন্ত তারা নির্বাচনী বিষয়গুলো পর্যবেক্ষণ করবেন। তাদের কিছু বিষয় জানার ছিল, আমরা বিষয়গুলো জানিয়েছি। তারা নির্বাচনী আইনগুলো জানতে চেয়েছে। ভোটার সংখ্যা জানতে চেয়েছে। তারা সারাদেশব্যাপী ঘুরবেন। প্রয়োজনে আরো বৈঠক হবে।

‘তারা দেশব্যাপী নির্বাচনী ভায়োলেন্সে পর্যবেক্ষণ করবে’ জানিয়ে ইসি অতিরিক্ত সচিব বলেন, সহিংসতাসহ নানা বিষয়ে তারা জানতে চেয়েছে। নির্বাচনী সহিংসতা, নির্বাচন-পূর্ব সহিংসতাসহ সব বিষয়ে জানতে তারা দেশব্যাপী ঘুরবেন। ইসি তাদের সব বিষয়ে সাহায্য করবে। তাদের নিরাপত্তার বিষয়গুলোও নিশ্চিত করা হবে।

দেশের হরতাল-অবরোধের বিষয়ে জানতে চেয়েছে কি? এই প্রসঙ্গে অতিরিক্ত সচিব বলেন, হরতাল ও অবরোধের বিষয়ে তারা কথা বলেনি। এরা সবাই নির্বাচনী এক্সপার্ট। ভোট উৎসব হবে কিনা এই বিষয়েও তারা জানতে চাইনি। কয়েকটি দল ভোটে এসেছে ও ভোটের প্রার্থী কতজন হয়েছে তা জানতে চেয়েছে। তারা সকল বিষয় পর্যবেক্ষণ করবে। নির্বাচন পূর্ব ও নির্বাচন পরবর্তী বিষয়গুলো অবজার্ভ করবে। কোড অব কন্ডাক্টের কোনো ভায়োলেন্স হচ্ছে কিনা এগুলো দেখবে।