Home Blog Page 243

সিকৃবিতে ‘বাধঁন ইউনিট’র নতুন কমিটি ঘোষণা

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ ইউনিটের ২০২৪ সালের জন্য নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। ১৭ সদস্যবিশিষ্ট কমিটিতে সভাপতি হিসেবে বোরহান উদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক হিসেবে এস এম ফুরকান মনোনীত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সম্মেলন কক্ষে বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর’ অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- কেন্দ্রীয় পর্যবেক্ষক সাহিল আবরার, সহ-সভাপতি রাবেয়া ফেরদৌস মিমি, সানজিদা জান্নাত, সহ সাধারণ সম্পাদক হুমায়রা বিন আক্তার, সাংগঠনিক সম্পাদক নাছিম হক, সহ-সাংগঠনিক সম্পাদক সাইমা ইফফাত রহমান, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম সাজিন, দপ্তর সম্পাদক মিশকাতুল জান্নাত মৌমি, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুব হাসান সৈকত, তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক মো. আজমাইন দায়েক ও নির্বাহী সদস্যরা হলেন জিহাদ হোসেন, নুসরাত হোসেন জ্যোতি, মো. রায়হান ইসলাম, সুজিত কুমার দাস ও জান্নাতুন মোস্তাকিমা রিতু।

এছাড়াও কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে মনোনীত হয়েছেন সাহিল আবরার। অনুষ্ঠানে বাঁধন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় জোনাল পরিষদের সভাপতি নাঈমা নোমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. পার্থ প্রথিম বর্মন। উপদেষ্টা অধ্যাপক ড. জসিম উদ্দিন আহমেদ, অধ্যাপক ড. মেহেদী হাসান খান, অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, সহকারী অধ্যাপক মাহফুজুল হক মামুন।

এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকসহ বিভিন্ন হল ইউনিটের বাঁধনকর্মীরাও উপস্থিত ছিলেন।

নতুন কমিটির সভাপতি বোরহান উদ্দিন চৌধুরী অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, “প্রথমে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন কমিটিতে থাকা সকল সদস্যকে। আশা করি তারা সকলে নিজ নিজ জায়গা থেকে কাজ করে বাঁধনকে এগিয়ে নিতে সাহায্য করবেন।”

সাধারণ সম্পাদক এস এম ফুরকান বলেন, ‘সকলের স্বতস্ফুর্ত অংশগ্রহন ও সার্বিক সহযোগিতা কার্যকরী পরিষদ ২০২৪ এর লক্ষ অর্জনে ভূমিকা রাখবে।’

উল্লেখ্য, ‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন’ স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদানকে সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তুলতে ১৯৯৭ সালের ২৪ অক্টোবর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির মাধ্যমে ঢাবির ড. মোহাম্মদ শহীদুল্লাহ হল থেকে বাঁধনের যাত্রা শুরু হয়। বাঁধন বর্তমানে ৭৮ টি শিক্ষা প্রতিষ্ঠান, ১২ টি জোন, ১৪১ টি ইউনিট ও ৩ টি পরিবারের মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করছে।

থিয়েটার মুরারিচাঁদ’র ১০ দিনব্যাপি সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

থিয়েটার মুরারিচাঁদের উদ্যোগে বিজয়ের ৫২ বছর ও থিয়েটার মুরারিচাঁদের ১ দশক পূর্তি উপলক্ষে দশ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল ১১টা ১ মিনিটে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু করা হয়।

জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করেন মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ, উপাধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দিন আহমদ ও শিক্ষক পরিষদের সম্পাদক তৌফিক এজদানি চৌধুরী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ও থিয়েটার মুরারিচাঁদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক গিয়াস উদ্দিন, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ও থিয়েটার মুরারিচাঁদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক জেবিন আক্তার, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ও মুরারিচাঁদ কবিতা পরিষদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ফৌজিয়া আজিজ, প্রাণীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক শাহনাজ আক্তার শিলা, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সুনীল ইন্দু অধিকারী, গণিত বিভাগের সহকারী অধ্যাপক প্রবীর রায়, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বিলাসি খাতুন, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজত কান্তি গুপ্ত ও সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ।

সাধারণ শিক্ষার্থী ছাড়াও সম্মিলিত কন্ঠে জাতীয় সংগীতে অংশগ্রহণ করেন এমসি কলেজ শাখার ছাত্রলীগের নেতৃবৃন্দ, মোহনা সাংস্কৃতিক সংগঠন, মুরারিচাঁদ কবিতা পরিষদ, রোভার স্কাউট গ্রুপ, ডিবেট ফেডারেশন (এমসিডিএস), বিজ্ঞান ক্লাব ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।

সাংস্কৃতিক উৎসবটি চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। উৎসবে সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন পরিবেশনায় অংশ নেবেন। পরিবেশনায় অংশগ্রহণ করবেন কথাকলি সিলেট, নগরনাট, থিয়েটার বাংলা, পাঠশালা, নৃত্যশৈলি, ছন্দ নৃত্যালয়, অনুরণন সাংস্কৃতিক সংগঠন, মোহনা সাংস্কৃতিক সংগঠন, মুরারিচাঁদ কবিতা পরিষদ, মুরারিচাঁদ রোভার স্কাউট গ্রুপ, রি-ভাইব মুরারিচাঁদ মিউজিক্যাল ক্লাব ও থিয়েটার মুরারিচাঁদ।

তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কর্মী সভা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট রনজিত সরকার বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ আরও এগিয়ে যাবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। আগামী দিনের উন্নত জীবনযাপনের নিশ্চয়তার জন্য শেখ হাসিনার কোনো বিকল্প নেই।

তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। নৌকার বিজয় নিশ্চিত করতে সবাইকে এক হয়ে কাজ করে যেতে হবে। আগামী নির্বাচনে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে হবে।

তিনি বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেলে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গনে বাংলাদেশ আওয়ামী লীগ তাহিরপুর উপজেলা শাখার উদ্যোগে এডভোকেট রনজিত সরকার এর সমর্থনে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খাঁন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অমল কান্তি কর এর সঞ্চালনায় কর্মী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুস সোবহান আখঞ্জি, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সেন্টু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি অধ্যাপক আলী মুর্তজা, সহ সভাপতি আলখাছ উদ্দিন খন্দকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, এখলাছুর রহমান তারা, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ণ বৈশাখ, উত্তর বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুক মিয়া, দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউনুস আলী, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক শাহীন রেজা, তাহিরপুর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আবুল খয়ের, উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন, উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম, বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আপ্তাব উদ্দিন, তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া, বালিজুরি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষা মিয়া, বড়দল দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব ছিদ্দুকুর রহমান, উত্তর শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম, উত্তর শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান মিয়া, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, তাহিরপুর উপজেলা কৃষক লীগ সভাপতি আলহাজ্ব জিল্লুর রহমান, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক মতিউর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সামায়ুন কবির প্রমুখ।

কানাইঘাট প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত

ঐতিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাবের এক বিশেষ জরুরী সভা বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেল ৩টায় ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

ক্লাব সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদের সঞ্চালনায় জরুরী সভায় ক্লাব নেতৃবৃন্দ বলেন, কানাইঘাটের কর্মরত গণমাধ্যমকর্মীরা সব-সময় সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরার পাশাপাশি মানুষের প্রত্যাশা অনুযায়ী এলাকার সমস্যা-সম্ভাবনা সহ সব-ধরনের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে প্রিন্ট-ইলেক্ট্রনিক্স এবং অনলাইন গণমাধ্যমে সংবাদ তুলে ধরে আসছেন। বিভিন্ন সময়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনেক গণমাধ্যমকর্মী দুর্নীতিবাজ ও অপরাধীদের হামলা-মামলার রোশানলের স্বীকার হলেও সিলেটের সাংবাদিক সমাজ, কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্রকারীদের সব-সময় সমুচিত জবাব দিয়ে আসছেন।

সংবাদ প্রকাশের জের ধরে ভবিষ্যতে কানাইঘাটের কোন গণমাধ্যমকর্মীকে অর্থ আত্মসাতকারী, দুর্নীতিবাজ বা অপরাধীরা মিথ্যা মামলা দিয়ে হয়রানীর চেষ্টা করলে স্থানীয় সাংবাদিকরা তাদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবেন বলে জরুরী সভায় ক্লাব নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন।

সভায় উপস্থিত ছিলেন- ক্লাবের সহ-সভাপতি আব্দুন নুর, শাহিন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মুমিন রশিদ, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক সুজন চন্দ অনুপ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাওলানা আসাদ আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফুজ সিদ্দিকী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জয়নাল আজাদ, সহযোগী সদস্য মুফিজুর রহমান নাহিদ, সংবাদকর্মী মুফিজুর রহমান তালুকদার, ওহিদুল ইসলাম।

এক হাজার টাকা ‘ব্যাংক ব্যালেন্স’ নিয়ে এমপি প্রার্থী তিনি!

নিজেদের সম্পদের তথ্য উল্লেখ করে নির্বাচন কমিশনে হলফনামা জমা দিয়েছেন দ্বাদশ সংসদ নির্বাচনের সংসদ সদস্য (এমপি) প্রার্থীরা।

হলফনামা দেখে জানা যায়, চুনারুঘাট ও মাধবপুর উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী জামাল হোসেন লিটনের ব্যাংকে জমা টাকার পরিমাণ মাত্র এক হাজার।

জামাল হোসেন লিটন চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য।

এদিকে হবিগঞ্জ-৩ আসনে ১১ হাজার টাকা ব্যাংকে জমা নিয়ে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মনোনয়নে প্রার্থী হয়েছেন আরেক সাংবাদিক এমএ ওয়াহেদ। তিনি হবিগঞ্জ সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি।

হলফনামা অনুযায়ী দাখিল পাস করা এ প্রার্থীর হাতে নগদ টাকার পরিমাণ ১০ হাজার, ঘরে এক লাখ ২৫ হাজার টাকার জিনিসপত্র এবং চারজনের অংশীদারে চার শতাংশ জমিতে একটি বাড়ি দেখিয়েছেন তিনি। তবে বাৎসরিক কোনো ব্যয়ের কথা উল্লেখ করেননি এ প্রার্থী।

এদিকে জামাল হোসেন লিটন স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। তিনি বাৎসরিক আয় দেখিয়েছেন এক লাখ ৯০ হাজার টাকা, ব্যাংকে নগদ টাকা ৯৯ হাজার এবং ব্যাংকে জমা রয়েছে এক হাজার টাকা। যৌথ বা এককভাবে কোনো সম্পত্তি নেই তার।

নির্বাচনে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেবী চন্দ জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জামাল হোসেন লিটনের জমা দেওয়া এক শতাংশ ভোটারের স্বাক্ষরের তালিকায় ত্রুটি রয়েছে। তাই তার মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করা হয়। তবে তার আপিল করার সুযোগ রয়েছে।

দক্ষিণ সুরমায় বাস পোড়ানোর ঘটনায় মামলা

সিলেটের দ‌ক্ষিণ সু‌রমার কদমত‌লি এলাকায় বাস পুড়ানোর ঘটনায় এ বাসের মালিক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

তথ্যটি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা (পিপিএম)।

বুধবার (৬ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে দ‌ক্ষিণ সু‌রমার কদমত‌লি এলাকার রেলওয়ে স্টেশনের সামনে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা এক‌টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পু‌লিশ ও স্থানীয় বাসিন্দারা বাসের আগুন নিভিয়েছেন। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পু‌লিশ বলছে, বিএনপির নেতা-কর্মীদের নাশকতা হতে পারে ঘটনাটি।

স্থানীয় লোকজন ও পু‌লিশ সূত্রে জানা গেছে, পুড়ে যাওয়া বাসটি সিলেট-মৌলভীবাজার রুটে চলাচল করত। যাত্রী পরিবহন শেষে কদমতলী এলাকার রেলওয়ে স্টেশনের প্রবেশমুখে বাসটি দাঁড় করিয়ে রেখে চালক ও সহকারী বিশ্রাম নিতে গিয়েছিলেন। এ সুযোগে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, রাত সোয়া আটটার দিকে হঠাৎ ওই বাসে আগুন দেখতে পান স্থানীয় ব্যক্তিরা। পরে বিষয়টি পু‌লিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের জানানো হয়। খবর পেয়ে পু‌লিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় রাত সাড়ে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সিলেট মহানগর পু‌লিশে‌র উপকমিশনার (দ‌ক্ষিণ) সোহেল রেজা বলেন, পু‌লিশ বিষয়টি তদন্ত করে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

আবারও এসএমপি’র ৬ থানার ওসি একসঙ্গে বদলি

আরেকবার সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) আওতাভুক্ত ৬ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একসঙ্গে বদলি করা হলো।

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) এ অনুমোদন দেওয়া হয়েছে।

এই ৩৩৮ জনের মধ্যে সিলেট বিভাগের ২৬ থানার ওসি বদলি করা হয়েছে। এর মধ্যে রয়েছেন এসএমপি’র ৬টি থানারই ওসি।

জানা গেছে- এসএমপি’র কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদকে মৌলভীবাজারের কুলাউড়া থানায়, এয়ারপোর্ট থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দিনকে কোতোয়ালি থানায়, জালালাবাদ থানার ওসি সাইফুল আলমকে মৌলভীবাজারের কমলগঞ্জ থানায়, মোগলাবাজার থানার ওসি এসএম মাইন উদ্দিনকে মৌলভীবাজারের জুড়ী থানায়, দক্ষিণ সুরমা থানার ওসি মো. শামসুদ্দোহা (পিপিএম)-কে সুনামগঞ্জের ধর্মপাশা থানায় ও শাহপরাণ থানার ওসি মো. আবুল খায়েরকে হবিগঞ্জের লাখাই থানায় বদলি করা হয়েছে।

এর আগে ২০২০ সালের অক্টোবরে সিলেট কোতোয়ালি থানাধীন বন্দরবাজার ফাঁড়িতে পুলিশি নির্যাতনে রায়হন আহমদ নামের যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ২০২১ সালের জানুয়ারিতে এসএমপি’র ৬ থানার ওসিকে একসঙ্গে বদলি করা হয়।

ছাতকে নদী ভাঙন, লক্ষাধিক মানুষ দুর্ভোগে

ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতকে অসময়ে নদী ভাঙনের কবলে পড়েছে নদীর তীরবর্তী গোবিন্দগঞ্জ – বিনদপুর পাকা সড়ক। সড়কটির পাকা অংশ নদীতে ভেঙে পড়ায় কারনে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার সারাদিন বৃষ্টি কারনেই গোবিন্দগঞ্জ-বিনদপুর সড়কটি নদীতে ধসে পড়ে যায়। এতে চরম ভোগান্তিতে রয়েছেন তিনটি ইউনিয়নের ২৫টি গ্রামের স্কুল, কলেজ পড়ুয়াসহ লক্ষাধিকের অধিক জনসাধারণ।

এ সড়ক ভাঙ্গনের ঘটনার সাবেক উপজেলা প্রকৌশলী আফছর আহমেদ সরেজমিন তদন্ত করে গত ৫ জানুয়ারী সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলীকে লিখিত ভাবে অবগত করেছেন। এলজিইডি ও পানি উন্নয়ন বোর্ড এখনো কোন পদক্ষেপ নেয়া হয়নি বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। জানা যায়, উপজেলার গোবিন্দগঞ্জ -বিনদপুর সড়কের গোবিন্দনগর ফজলিয়া আলীয়া মাদ্রাসা থেকে সিংঙ্গুগুয়া গ্রাম পর্যন্ত ৫০০ গজ পাকা সড়ক অসময়ে ভেঙে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে।

এ নদীর আগ্রাসী ভাঙনে অনেকেই সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। বটের খাল নদীর তীরে গোবিন্দনগর এলাকাবাসীর উদ্যোগে সড়কে সংস্কার কাজ কওে ও সড়কটি সচল রাখতে পারেনি।

এব্যাপারে সাবেক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল,শিক্ষক রেজাদ্দ আহমদ ও যুবসংহতি নেতা ছাহেদ জানান, গত কয়েক দিন ধরে ভাঙন চললে ও এলজিইডি ও পানি উন্নয়ন বোর্ড এখনো ব্যবস্থা গ্রহণ করেনি। দ্রুত ভাঙন রোধ করা সম্ভব না হলে অনেক ঘরবাড়ি ও নানা স্থাপনা নদীর গর্ভে বিলীন হয়ে যাবে।

সিলেট বিভাগের ২৬ থানার ওসি বদলী

আধুনিক রিপোর্টঃ

নির্বাচন কমিশনের অনুমোদন অনুযাী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট বিভাগের ২৬ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-কে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সারাদেশে ৩৩৮ থানার ওসি বদলির অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। তার মধ্যে রয়েছেন সিলেট বিভাগের ২৬ থানার ওসি। সিলেট বিভাগের বদলিকৃত ওসি-রা হলেন :

সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) :

সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানার ওসিকে কোতোয়ালি থানায়, শাহপরাণ থানার ওসিকে হবিগঞ্জের লাখাই থানায়, দক্ষিণ সুরমা থানার ওসিকে সুনামগঞ্জের ধর্মপাশা থানায়, মোগলাবাজার থানার ওসিকে মৌলভীবাজারের জুড়ী থানায়, জালালাবাদ থানার ওসিকে মৌলভীবাজারের কমলগঞ্জ থানায়, এসএমপি’র কোতোয়ালি থানার ওসিকে মৌলভীবাজারের কুলাউড়া থানায় বদলি করা হয়েছে।

সিলেট জেলা পুলিশ :

সিলেটের গোয়াইনঘাট থানার ওসিকে মৌলভীবাজার সদর মডেল থানায়, গোলাপগঞ্জ মডেল থানার ওসিকে গোয়াইনঘাট থানায়, কানাইঘাট থানার ওসিকে কোম্পানীগঞ্জ থানায়, ওসমানীনগর থানার ওসিকে গোলাপগঞ্জ মডেল থানায়, কোম্পানীগঞ্জ থানার ওসিকে হবিগঞ্জের চুনারুঘাট থানায় বদলি করা হয়েছে।

মোলভীবাজার জেলা :

মৌলভীবাজার সদর থানার ওসিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহপরাণ থানায়, রাজনগর থানার ওসিকে শ্রীমঙ্গল থানায়, কমলগঞ্জ থানার ওসিকে বড়লেখা থানায়, বড়লেখা থানার ওসিকে এসএমপি’র দক্ষিণ সুরমা থানায়, কুলাউড়া থানার ওসিকে রাজনগর থানায়, জুড়ী থানার ওসিকে এসএমপি’র মোগলাবাজার থানায়, শ্রীমঙ্গল থানার ওসিকে সিলেটের কানাইঘাট থানায় বদলি করা হয়েছে।

সুনামগঞ্জ জেলা পুলিশ :

সুনামগঞ্জের ধর্মপাশা থানার ওসিকে এসএমপি’র জালালাবাদ থানায়, শাল্লা থানার ওসিকে জগন্নাথপুর থানায়, জগন্নাথপুর থানার ওসিকে শাল্লা থানায়, সুনামগঞ্জ সদর মডেল থানার ওসিকে দিরাই থানায়, শান্তিগঞ্জ থানার ওসিকে সুনামগঞ্জ সদর মডেল থানায়, দিরাই থানার ওসিকে শান্তিগঞ্জ থানায় বদলি করা হয়েছে।

হবিগঞ্জ জেলা পুলিশ :

হবিগঞ্জের লাখাই থানার ওসিকে এসএমপি’র এয়ারপোর্ট থানায়, চুনারুঘাট থানার ওসিকে সিলেটের ওসমানীনগর থানায় বদলি করা হয়েছে।

এর আগে নির্বাচন কমিশনের নির্দেশনার পরিপ্রেক্ষিতে দেশের বেশিরভাগ থানার ওসিদের পর্যাক্রমে বদলির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলো নির্বাচন কমিশন (ইসি)। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে বুধবার ৩৩৮ থানার ওসিকে বদলির তালিকা ইসিতে পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বৃহস্পতিবার সে তালিকা প্রকাশ করা হয়।

সিলেটের ২৭ থানার ওসি বদলী

সিলেট রেঞ্জ ও সিলেট মহানগর পুলিশের ২৭ থানার ওসি বদলী।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান মোঃ শাফিউর রহমান

বিস্তারিত আসছে…