Home Blog Page 232

বিয়ানীবাজারে ৯ জুয়াড়ি গ্রেপ্তার

বিয়ানীবাজার প্রতিনিধি:

বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের গজারাই এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ৯ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়। শনিবার দিবাগত রাতে এ অভিযান চালায় পুলিশ।

পুলিশ জানায়, লাউতা ইউনিয়নের গজারাই গ্রামের মেহের উদ্দিনের বসতঘরের বারান্দায় জুয়া খেলার সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ০৯ জন জুয়াড়িকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার ১ বান্ডিল কার্ড নগদ ১৬ হাজার ৭শত টাকাসহ খেলার সরঞ্জাম জব্দ করে। পুলিশ জুয়া খেলা অবস্থায় বদরুল ইসলাম (৪৮), মো: ওয়াসিম (৩২), জামিল আহমদ ( ৪৬), খতিব আলী (৪৫), আলী হোসেন (৪০), আব্দুল লতিফ (২৮), আব্দুল হাসিব (৩৮), জামাল হোসেন (৩৫), জামাল হোসেন দুলন (৩৮) গ্রেফতার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক মেহের উদ্দিন (৪০), ফয়েজ উদ্দিন (৪৫), লিটন (৫০), ঘটনাস্থল হতে পালিয়ে যায়।

বিয়ানীবাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। মাদক ও জুয়া বন্ধ করতে পুলিশ সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। সবার সহযোগিতায় বিয়ানীবাজারকে মাদক ও জুয়া মুক্ত করা হবে।

শান্তিগঞ্জে বাজার মনিটরিংয়ে ছদ্মবেশী টিম, বেশি দামে পেঁয়াজ বিক্রি করলে কঠোর শাস্তি


শান্তিগঞ্জ প্রতিনিধি

ভুলেও ভাববেন না ছবিতে থাকা মানুষের দীর্ঘ এ লাইন কোনো ভোট কেন্দ্রের। এটি পাগলা বাজারের একটি মুদির দোকানের সামনে পেঁয়াজ কিনতে আসা ক্রেতাদের সারি। সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ছকিনা আক্তার। এসময় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির অপরাধে শাস্তিস্বরূপ মেসার্স দোলন স্টোরের ৪শ কেজি পেঁয়াজ ১শ ২০ টাকা দরে নিজে উপস্থিত থেকে বিক্রি করান ছকিনা আক্তার। খবরটি বাজারব্যাপী ছড়িয়ে পড়লে কমমূল্যে পেঁয়াজ কিনতে এভাবেই সারিবদ্ধভাবে দাঁড়ান ক্রেতারা।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করে ভারত সরকার। এরপর থেকেই ১শ টাকার পেঁয়াজের দাম বাড়িয়ে ১শ ৮০ থেকে ২শ টাকায় বিক্রি শুরু করেন শান্তিগঞ্জের বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা। এর পরিপ্রেক্ষিতে পাগলা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ছকিনা আক্তার। এসময় কোনো দোকানদারকে অর্থ জড়িমানা না করলেও মেসার্স দোলন স্টোর ও মেসার্স নিশি স্টোর থেকে মোট ৪শ ১০ কেজি পেঁয়াজ ১শ ২০টাকায় বিক্রি করান তিনি। দোলন স্টোরে ৪শ ও নিশি স্টোরে ১০ কেজি পেঁয়াজ বিক্রি করা হয়।

মিলন মিয়া ও লিটন মিয়া নামের দুথজন ক্রেতা জানান, রবিবারও পাগলা বাজারে ১শ ৮০ থেকে ২শ টাকায় প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে। আজ (সোমবার) মোবাইল কোর্ট এসে তারা দাঁড়িয়ে থেকে ১শ ২০ টাকা দরে বিক্রি করছেন। দুই কেজি করে দুথজনে ৪ কেজি কিনেছি।

শান্তিগঞ্জ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ছকিনা আক্তার বলেন, ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়িয়েছেন। দোলন স্টোরের মালিক পেঁয়াজ গোপনের চেষ্টা করেছেন। আমরা খুঁজে বের করে ১শ ২০ টাকা দরে বিক্রি করিয়েছি। সবাই স্বতঃস্ফূর্তভাবে পেঁয়াজ কিনেছেন। পুলিশ ও গ্রাম পুলিশ সহযোগিতা করেছেন। আমি বাজারের সকল ব্যবসায়ীদের বলেছি, ১শ ৩০ টাকার বেশি পেঁয়াজ বিক্রি করলে কঠোর শাস্তির আওতায় আনা হবে। আমাদের নিজস্ব লোক ছদ্মবেশে বাজারে পেঁয়াজের দাম মনিটরিং করবে।

এমসি কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্ট:

সিলেট নগরের মদিনা মার্কেট এলাকায় এমসি কলেজের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার দিবাগত (১২ ডিসেম্বর) রাত ১টার দিকে মদিনা মার্কেটের পনিটুলার ব্লক-এ এর ৩১/১ নং বাসার শয়নকক্ষ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত জলি রাণী চন্দ (২১) পনিটুলার ব্লক-এ এর ৩১/১ নং বাসার গৌরমোহন চন্দের মেয়ে। তিনি বিবাহিত ছিলেন। তার স্বামী প্রবাসী

পারিবারিক কলহের জের ধরে জলি রাণী শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, রাত ১২টার দিকে জলি রাণীর পরিবারের সদস্যরা আত্মহত্যার বিষয়টি বুঝতে পেরে তার ঘরের দরজা ভেঙে ঝুলন্ত লাশটি মাটিতে নামান। পরে রাত ১টার দিকে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

তিনি বলেন- জলি এমসি কলেজে পড়ালেখা করতেন। প্রায় এক বছর আগে তার বিয়ে হয়। স্বামী প্রবাসে থাকেন। এবিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

আইসিসি ‘ প্লেয়ার অব দ্যা মান্থ’ টাইগ্রেস নাহিদা

স্পোর্টস ডেস্ক
মনোনয়ন পেয়েছিলেন গত মাসেও, কিন্তু সেবার জিততে পারেননি। তবে এবার ঠিকই জিতে নিলেন পুরস্কার।
নভেম্বর মাসে আইসিসি সেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের নাহিদা আক্তার। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ পারফরম্যান্স দিয়ে পুরস্কারটি নিজের করে নিলেন বাঁহাতি এই স্পিনার। শুধু তা-ই নয়, এই পুরস্কার জেতা বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার তিনি।
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথমটিতে নাহিদা ৩০ রানে নেন ৩ উইকেট। শেষটিতে ২৬ রান দিয়ে নেন সমান উইকেট। মাঝখানে দ্বিতীয় ম্যাচ যখন সুপার ওভারে গড়ায়, তখন সেই ওভারে মাত্র ৭ রান দিয়ে নেন ২ উইকেট। জেতান দলকে।
পুরস্কার জিতে নাহিদা বলেন, ‘এ মুহূর্তটা মনে রাখার মতো। ক্রিকেট বিশেষজ্ঞ বিশিষ্ট প্যানেলের কাছ থেকে এমন স্বীকৃতি পাওয়াটা বেশ বড় ব্যাপার এবং আইসিসি মাসসেরা নারী ক্রিকেটার পুরস্কার জেতাটা আমার প্রেরণার উৎস হয়ে থাকবে। সাম্প্রতিক সময়ে আমরা অসাধারণ ক্রিকেট খেলেছি এবং দল হিসেবে যে সাফল্যের স্বাদ আমরা পেয়েছি তাতে অবদান রাখতে পেরে আমি খুবই খুশি। আমার ওপর সবসময় আস্থা রাখার জন্য অবশ্যই কোচ, অধিনায়ক ও সতীর্থদের ধন্যবাদ দেওয়া উচিত। এটাই আমাকে মানসম্পন্ন প্রতিপক্ষের বিপক্ষে নিজের সহজাত খেলাটা খেলতে ও চাপের মুহূর্তে পারফর্ম করার সুযোগ করে দিয়েছে। ‘
পুরস্কার জেতার লড়াইয়ে নাহিদার প্রতিদ্বন্দ্বী ছিলেন আরেক বাংলাদেশি ফারজানা হক পিংকি। পাকিস্তানের বিপক্ষে সিরিজে ১১০ রান করেন তিনি। শেষ ম্যাচে ৬২ রানের দারুণ ইনিংস খেলে জেতান দলকে। দ্বিতীয় ম্যাচে করেন ৪০ রান। পাকিস্তান সিরিজ না জিতলেও বোলিংয়ে দুর্দান্ত ছিলেন দলটির সাদিয়া ইকবাল। প্রথম ম্যাচে ৪ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ম্যাচে নেন ২ উইকেট। তিন ম্যাচে ১২.৫০ গড় ও ওভারপ্রতি ২.৫৮ রান খরচায় নিয়েছেন ৬ উইকেট। ফারজানার মতো তিনিও প্রথমবার মাসসেরার মনোনয়ন পেলেও হেরে যান নাহিদার কাছে।
এদিকে মাসের সেরা পুরুষ ক্রিকেটার হয়েছেন ট্র্যাভিস হেড। বিশ্বকাপ ফাইনালে ভারতের বিপক্ষে অসাধারণ এক সেঞ্চুরি হাঁকিয়ে অস্ট্রেলিয়াকে চ্যাম্পিয়ন করেন বাঁহাতি এই ওপেনার। এমনকি সেমিফাইনালেও অলরাউন্ডার পারফরম্যান্সে হয়েছেন ম্যাচ-সেরা। তাই সেই তুলনায় পিছিয়ে ছিলেন তার দুই প্রতিদ্বন্দ্বী গ্লেন ম্যাক্সওয়েল ও মোহাম্মদ শামি।

বার্সাকে ৪-২ গোলে হারিয়ে লা-লিগার শীর্ষে জিরোনা

স্পোর্টস ডেস্ক
এমন কিছু ঘটবে, সেটা যেন কিছুটা অপ্রত্যাশিতই ছিল। আবার জিরোনার সাম্প্রতিক ফর্ম দেখে একেবারে আশ্চর্য হওয়ারও কিছু নেই। চলতি বছর একের পর এক চমক দিয়ে আসছে, লা লিগার এই ক্লাবটি। লা লিগায় সিটি ফুটবলের বিনিয়োগ পেয়েছে কাতালুনিয়ার ক্লাব জিরোনা। এরপর থেকে আলোচনায় নিয়মিত মুখ তারা। কিন্তু, বড় নামের খেলোয়াড় না ভিড়িয়েও চলতি মৌসুমে যা করেছে দলটি, তা রীতিমতো অবিশ্বাস্য। এর আগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে পয়েন্ট ছিনিয়ে এনেছিল জিরোনা। আগের ম্যাচে লস ব্লাঙ্কোসদের ড্রয়ের সুবাদে এবার সুযোগ ছিল স্প্যানিশ লিগের শীর্ষে ওঠার। সেই সুযোগ হারায়নি তারা। বার্সেলোনাকে তাদেরই ঘরের মাটিতে অন্যরকম এক লজ্জা দিয়েছে জিরোনা। কাতালান ডার্বিতে বর্তমান চ্যাম্পিয়নদের তারা বিধ্বস্ত করেছে ৪-২ গোলে।
ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ ছিল জিরোনার কাছেই। লিডটাও তারা পেয়ে যায় দ্রুত। ১২ মিনিটে মিডফিল্ড থেকে এক পাসেই ছিন্নভিন্ন বার্সার ডিফেন্স। জুলস কুন্ডে আর রোনাল্ড আরাউহোর লাস্ট লাইন ভাঙতে সমস্যাই হয়নি জিরোনার। ভিক্টর সিভানকোভের হালকা পাস থেকে বল জালে জড়ান আর্টেম ডোভবিক। সেই যে শুরু, এরপর বাকি ম্যাচটা নিজেদের হারিয়ে খুঁজেছে বার্সার ডিফেন্স। ১৯ মিনিটেই অবশ্য সমতায় আসে বার্সা। গোলখরায় ভুগতে থাকা লেভানডফস্কি কর্নার থেকে স্বাগতিকদের হয়ে গোল করেন। ৪০ মিনিটেই অবশ্য আবার স্কোরকার্ডে আসে পরিবর্তন। মিগুয়েল গুতিয়েরেজের দুর্দান্ত এক গোলে পিছিয়ে যায় বার্সা।
জিরোনা ঠিক কতটা ভয়ঙ্কর ফুটবল উপহার দিয়েছে সেটা বোঝা গেলো দ্বিতীয়ার্ধের শেষ দিকে। ৮০ মিনিটে জুলস কুন্ডে তালগোল পাকিয়ে গোলটা খানিক উপহারই দেন ভেলোরি ফার্নান্দেজকে। ৩-১ ব্যবধানে এগিয়ে থেকেও এরপর চড়াও হয়েছে জিরোনা। কুন্ডে-আরাউহোরা খুঁজেই পাননি নিজেদের। দুই দফা ব্যবধান বাড়াতে পারতো তারা। ভাগ্য অবশ্য ছিল বার্সার পক্ষে। ইলকাই গুন্দোগান একেবারে শেষ সময়ে গোল করে ফিরে আসার বার্তা দিয়েছিলেন। সেটা হতেও পারতো, যদি লেভানডফস্কি পরের মুহূর্তেই নিজের হেডটা গোলপোস্ট রাখতে পারতেন। এই ভুলের মাশুল দিতে হলো আরেক গোল হজম করে। স্টুয়ানি বার্সাকে ডোবান হালি গোলের লজ্জায়।

আসছে শৈত্যপ্রবাহ

স্টাফ রিপোর্ট
রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় শীত অনুভূত হচ্ছে। আবহাওয়া দফতর বলছে শীত আরো বাড়তে পারে। আগামী কয়েকদিনের মধ্যেই দেশের কোথাও কোথাও ১০ ডিগ্রির নীচে নামতে পারে তাপমাত্রা, বয়ে যেতে পারে মাঝারি শৈত্যপ্রবাহ।
আবহাওয়া অধিদপ্তরের মতে, ডিসেম্বরের গড় স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস। মিগজাউমের প্রভাবে বৃষ্টি বন্ধ হলেও আবহাওয়াবিদরা মনে করছেন, ঝড়ের রেশ এখনো রয়ে গেছে। ঘূর্ণিঝড় তার সঙ্গে অতিরিক্ত আর্দ্রতা বয়ে নিয়ে আসে। সাধারণত রোদের প্রভাবে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় কিন্তু এবার এখনো তা হয়নি। যে কারণে দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ছে। হালকা থেকে মাঝারি কুয়াশায় ঢেকে যাচ্ছে অন্য অঞ্চলগুলো।
পূর্বাভাস বলছে, মঙ্গলবার থেকে রাতের তাপমাত্রা কমতে শুরু করবে। বুধবার রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আজ সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
শৈত্যপ্রবাহের প্রসঙ্গে সোমবার সকালে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির গণমাধ্যমকে বলেন, ‘গত কয়েক দিন থেকেই মধ্যরাত থেকে সকাল পর্যন্ত উত্তরাঞ্চলে ঘন কুয়াশা দেখা যাচ্ছে। আজ দিবাগত মধ্যরাতেও ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে সকাল পর্যন্ত। চলতি সপ্তাহের শেষ ভাগে, অর্থাৎ ১৪-১৫ ডিসেম্বরের দিকে দেশের উত্তর-উত্তরপশ্চিম অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এসব এলাকায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসতে পারে।

সন্ধ্যায় সেনাবাহিনীর সঙ্গে বৈঠকে বসবে ইসি

একাত্তর ডেস্ক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েন নিয়ে আজ সন্ধ্যায় সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় আগারগাঁও নির্বাচন ভবনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বে ইসিতে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

ইসি সূত্র জানায়, এবারের নির্বাচনে সাড়ে ৭ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ভোটের মাঠে কাজ করবে। এবার আনসার সদস্য ৫ লাখ ১৬ হাজার জন, পুলিশ ও র‌্যাবের এক লাখ ৮২ হাজার ৯১ জন, কোস্টগার্ডের দুই হাজার ৩৫০ জন, বিজিবির ৪৬ হাজার ৮৭৬ জন নিয়োজিত থাকবেন।

নির্বাচনের তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)।

যে দিক থেকে ট্রাম্পের চেয়েও পিছিয়ে বাইডেন

ইন্টারন্যাশনাল ডেস্ক
যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের জনপ্রিয়তা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়েও কমে গেছে। মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে গত শনিবার প্রকাশিত এক জরিপে এমন আভাস পাওয়া গেছে। আগামী বছর দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। খবর: দ্য গার্ডিয়ানের।
ওয়াল স্ট্রিট জার্নালের জরিপে দেখা গেছে, প্রেসিডেন্ট হিসেবে বাইডেন কম ভোট পাবেন। তিনি পেয়েছেন ৪৩ শতাংশ ভোট, অপর দিকে ট্রাম্প পেয়েছেন ৪৭ শতাংশ। অর্থাৎ বাইডেনের চেয়ে ট্রাম্প ৪ শতাংশ ভোট বেশি পেয়েছেন। প্রথমবারের মতো ২০২৪ সালে হোয়াইট হাউসে যাওয়ার দৌঁড়ে বাইডেনের চেয়ে এগিয়ে আছেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প
আগামী নির্বাচনে আবার অংশ নেয়ার ইচ্ছা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট জো বাইডেন (৮১)। তবে তার দল ডেমোক্রেটিক পার্টির অবশ্য এতে সায় নেই। এ ক্ষেত্রে বাইডেনের বয়সকেই প্রধান অন্তরায় হিসেবে দেখছে তার দল। এ কারণে ভোটাররা মুখ ফিরিয়ে নিতে পারেন বলে আশঙ্কা তাদের।
বৃহস্পতিবার বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে মামলা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের একটি আদালতে হান্টারের বিরুদ্ধে নতুন এ ফৌজদারি অপরাধের অভিযোগে মামলা করে মার্কিন বিচার বিভাগ।
ছেলের এমন কর্মকাণ্ডও বাইডেনের জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে। অপর দিকে রিপাবলিকান পার্টির হয়ে প্রেসিডেন্ট পদে ট্রাম্পের লড়াইয়ের সম্ভাবনা রয়েছে প্রায় ৫০ শতাংশ। তবে এ ক্ষেত্রে ট্রাম্পের বিরুদ্ধে চলমান মামলাগুলো বাধা হয়ে দাঁড়াতে পারে। জর্জিয়া অঙ্গরাজ্যের নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা, হোয়াইট হাউসের নথি হারানোসহ একাধিক মামলা যুক্তরাষ্ট্রের আদালতে বিচারাধীন।
এর আগে গত নভেম্বর মাসে নিউইয়র্ক টাইমস–এর এক জরিপেও বাইডেনের চেয়ে এগিয়ে ছিলেন ট্রাম্প। সেসময় বাইডেনের চেয়ে ৪৪ থেকে ৪৮ শতাংশ এগিয়ে ছিলেন ট্রাম্প।

ঐশ্বরিয়াকে আনফলো করে অমিতাভের ইঙ্গিতপূর্ণ পোস্ট

বিনোদন ডেস্ক
বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় ও বচ্চন পরিবারের দূরত্ব নিয়ে গত কয়েক মাসে জল্পনা কল্পনার শেষ নেই। শোনা যাচ্ছে দিন দিন সে দূরত্ব আরো বাড়ছে, রুপ নিচ্ছে পারিবারিক কলহে।
অভিষেক এবং ঐশ্বরিয়ার ভবিষ্যত সম্পর্কের পরিণতি কি হবে তা নিয়েও উঠেছে প্রশ্ন। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ইঙ্গিতবাহী পোস্ট করে সে জল্পনাকে আরও উস্কে দিয়েছেন অমিতাভ।
গত কয়েক মাস ধরে খবরের শিরোনামে বচ্চন পরিবার। সম্প্রতি শোনা গেছে, বিয়ের আংটি খুলে ফেলেছেন অভিষেক। তার কয়েক দিন পর ভাগ্নে অগস্ত্যের সিনেমা ‘দি আর্চিজ’-এর প্রিমিয়ারে ঐশ্বরিয়ার আঙুলেও দেখা যায়নি বিয়ের আংটি।
‘দি আর্চিজের’ প্রিমিয়ারে গোটা বচ্চন পরিবারকে একসঙ্গে দেখে আশ্বস্ত হয়েছিলেন তাদের ভক্ত ও অনুরাগীরা। তবে এক দিনের মধ্যেই পুত্রবধূ ঐশ্বরিয়াকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আনফলো করে দেন বিগ বি।
বলিউডে ফিসফাস, অমিতাভ ইনস্টাগ্রামে পরিবারের সবাইকে অনুসরণ করলেও, ঐশ্বরিয়াকে সেই তালিকায় দেখা যাচ্ছে না। ফলে ঐশ্বরিয়ার সঙ্গে তাদের সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
আগে বিভিন্ন সময় অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবর শোনা গেলেও তার সত্যতা পাওয়া যায়নি। কিন্তু গত কয়েক মাস ধরে শোনা যাচ্ছে কিছুই নাকি আর আগের মতো নেই। শাশুড়ি জয়া ও ননদ শ্বেতার সঙ্গে সম্পর্কের চুরান্ত অবনতি হয়েছে ঐশ্বরিয়ার। অমিতাভের জন্মদিনের ছবি থেকে নব্যা ও অগস্ত্যকে কেটে বাদ দিয়ে সমাজিক গোগাযোগধ্যমে ছবি পোস্ট করেন ঐশ্বরিয়া।
এ ঘটনার পরপরই ঐশ্বরিয়াকে ইনস্টাগ্রাম থেকে আনফলো করেছেন অমিতাভ। এ নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই নিজের এক্স একাউন্টটে পোস্ট দিলেন অমিতাভ। পোস্টে নিজের একটি সাদাকালো ছবি দিয়ে লেখেন, ‘সব বলা কওয়া শেষৃ তাই যা কিছু বাকি রয়েছে, সেটা করো।’
তবে কি ঐশ্বরিয়াকে আনফলো করা নিয়ে যে চর্চা চলেছে, সে প্রসঙ্গেই এমন ইঙ্গিতময় পোস্ট দিলেন অমিতাভ!অমিতাভের
বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় ও বচ্চন পরিবারের দূরত্ব নিয়ে গত কয়েক মাসে জল্পনা কল্পনার শেষ নেই। শোনা যাচ্ছে দিন দিন সে দূরত্ব আরো বাড়ছে, রুপ নিচ্ছে পারিবারিক কলহে।
অভিষেক এবং ঐশ্বরিয়ার ভবিষ্যত সম্পর্কের পরিণতি কি হবে তা নিয়েও উঠেছে প্রশ্ন। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ঈ করে সে জল্পনাকে আরও উস্কে দিয়েছেন অমিতাভ।
গত কয়েক মাস ধরে খবরের শিরোনামে বচ্চন পরিবার। সম্প্রতি শোনা গেছে, বিয়ের আংটি খুলে ফেলেছেন অভিষেক। তার কয়েক দিন পর ভাগ্নে অগস্ত্যের সিনেমা ‘দি আর্চিজ’-এর প্রিমিয়ারে ঐশ্বরিয়ার আঙুলেও দেখা যায়নি বিয়ের আংটি।
‘দি আর্চিজের’ প্রিমিয়ারে গোটা বচ্চন পরিবারকে একসঙ্গে দেখে আশ্বস্ত হয়েছিলেন তাদের ভক্ত ও অনুরাগীরা। তবে এক দিনের মধ্যেই পুত্রবধূ ঐশ্বরিয়াকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আনফলো করে দেন বিগ বি।
বলিউডে ফিসফাস, অমিতাভ ইনস্টাগ্রামে পরিবারের সবাইকে অনুসরণ করলেও, ঐশ্বরিয়াকে সেই তালিকায় দেখা যাচ্ছে না। ফলে ঐশ্বরিয়ার সঙ্গে তাদের সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
আগে বিভিন্ন সময় অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবর শোনা গেলেও তার সত্যতা পাওয়া যায়নি। কিন্তু গত কয়েক মাস ধরে শোনা যাচ্ছে কিছুই নাকি আর আগের মতো নেই। শাশুড়ি জয়া ও ননদ শ্বেতার সঙ্গে সম্পর্কের চুরান্ত অবনতি হয়েছে ঐশ্বরিয়ার। অমিতাভের জন্মদিনের ছবি থেকে নব্যা ও অগস্ত্যকে কেটে বাদ দিয়ে সমাজিক গোগাযোগধ্যমে ছবি পোস্ট করেন ঐশ্বরিয়া।
এ ঘটনার পরপরই ঐশ্বরিয়াকে ইনস্টাগ্রাম থেকে আনফলো করেছেন অমিতাভ। এ নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই নিজের এক্স একাউন্টটে পোস্ট দিলেন অমিতাভ। পোস্টে নিজের একটি সাদাকালো ছবি দিয়ে লেখেন, ‘সব বলা কওয়া শেষৃ তাই যা কিছু বাকি রয়েছে, সেটা করো।’
তবে কি ঐশ্বরিয়াকে আনফলো করা নিয়ে যে চর্চা চলেছে, সে প্রসঙ্গেই এমন ইঙ্গিতময় পোস্ট দিলেন অমিতাভ!

শাহপরাণে যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্ট:

সিলেটের শাহপরাণ থানাধীন চকগ্রাম থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মো. কবির মিয়া (৪৫) জকিগঞ্জ থানার পিলাকান্দী এলাকার পিতা মৃত কোরমান আলীর ছেলে। তিনি শাহপরাণের চকগ্রামের সোহেল মিয়ার বড়িতে ভাড়া বাসায় থাকতেন।

সোমবার (১১ডিসেম্বর) সকালের দিকে মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান শাহপরাণ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, ‘ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তি করে আমরা তদন্ত করে দেখবো।’

স্থানীয়রা জানান, ভোর রাতে বাসার পাশের পরিত্যক্ত বাউন্ডারির রডের মধ্যে ট্রাউজার দিয়ে গলায় ফাস লাগিয়ে আত্মহত্যা করেন কবির। তার স্ত্রী এক বছর আগে তাকে রেখে বাড়ি চলে যায়; ওই সময় থেকে তিনি মানসিকভাবে ভেঙ্গে পড়েন। আশেপাশের লোকজনের কাছ থেকে প্রায় সময় মাফ করে দেওয়ার কথা বলে বিদায় নিতেন তিনি।