Home Blog Page 230

সব সংস্করণেই অধিনায়ক থাকছেন সাকিব: জালাল ইউনুস

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, সব সংস্করণের নেতৃত্বে থাকছেন সাকিব আল হাসান।

‘এখনও সে (সাকিব) আমাদের অধিনায়ক, এখন আমরা শান্তকে দিয়েছি। শান্তকে বলেছি যে, সামনের দুইটা সিরিজ আছে যেটা নিউজিল্যান্ড সিরিজ, সেজন্য তাকে অধিনায়কত্ব দিয়েছি। ইনফ্যাক্ট সাকিবকে একটা লম্বা সময়ের জন্য অধিনায়কত্ব দেওয়া হয়েছে। এটার মধ্যে এখনো সে সব সংস্করণের অধিনায়ক। সাকিবকে আসলে আমরা ধরে নিচ্ছি সেই অধিনায়ক। এখন সামনের সংস্করণগুলো সে অধিনায়ক থাকবে কী থাকবে না, এরকম কোনও প্রশ্ন উঠেনি। সে জানে সে এখনো অধিনায়ক।’

যদিও বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে একটি সাক্ষাৎকারে সাকিব আল হাসান বলেছিলেন, তিনি বিশ্বকাপের পর একদিনও বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে থাকবেন না। এরপর এ বিষয়ে আর কিছুই বলেননি সাকিব।

ইনজুরির কারণে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে পারেননি সাকিব। নিউজিল্যান্ড সফরের থাকবেন না তিনি। তাই আপৎকালীন নেতৃত্বে থাকবেন নাজমুল হোসেন শান্ত।

সম্প্রতি যুক্তরাষ্টে একটি অনুষ্ঠানে সাকিব বলেন, তিনি জাতীয় দলে বেশি মনোযোগ দিতে আইপিএল, পিএসএলের মতো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে অংশগ্রহণ কমিয়ে দিচ্ছেন।

এ বিষয়ে জালাল ইউনুস বলেন, ‘আমি ওর স্টেটমেন্টটা মিডিয়াতে দেখেছি। এটা আনন্দের ব্যাপার যে এখন সে দেশের ক্রিকেটের ওপর বেশি ফোকাস করবে বাইরের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে। এটা আমাদের জন্য বড় একটা স্বস্তিদায়ক খবর। আমরা চাই সাকিব যতগুলো সংস্করণ আছে, সে যেন আমাদের দেশের জন্য খেলুক। এটা আমাদের কামনা।’

প্রার্থিতা ফিরে পেলেন ডা. দুলালসহ ৫ জন

স্টাফ রিপোর্ট:

নির্বাচন কমিশনের আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন সিলেট-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল। তিনিসহ সিলেটের পাঁচজন প্রার্থীর আপিলে মনোনয়ন বৈধ হয়েছে।

মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনে আপিল শোনানিতে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।

ডা. দুলাল ছাড়াও আজ মনোনয়ন বৈধ অন্য প্রার্থীরা হলেন- সিলেট-২ আসনে বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী মো. জহির, সিলেট-৩ আসনে ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী মইনুল ইসলাম, সিলেট-৪ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী আবুল হোসেন, সুনামগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান।
গত ৩ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাইকালে এক শতাংশ ভোটে অসামঞ্জস্য দেখিয়ে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলালের মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা ও সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান।

বাছাইকালে সিলেট-৩ আসনে মনোনয়ন বৈধ হয় বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আনোয়ার হোসেন আফরোজ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের জাহেদুর রহমান (মাসুম), জাতীয় পার্টির মো. আতিকুর রহমানের।
বাছাইয়ে বাদ পড়া আওয়ামী লীগ থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়া ডা. ইহতেশামুল হক দুলাল নির্বাচনী মাঠে ফিরতে ৬ ডিসেম্বর নির্বাচন কমিশনে আপিল করেন। আপিলে বৈধতা পেলে তিনি নির্বাচনী মাঠে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনে আপিলে মনোনয়নের বৈধতা ফিরে পেয়ে ডা. ইহতেশামুল হক দুলাল বলেন, যারা আমাকে পছন্দ করেন। যারা মনে করেন আমি হবো যোগ্য নেতা। তাদের প্রতি এবং সিলেট-৩ আসনের গণমানুষের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। চিকিৎসা পেশায় বিগত দিনে মানুষের সেবা করে গেছি। এবার সেবা নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে যেতে চাই। তিনি বলেন, আমি অতি শিগগিরই নির্বাচনী মাঠে ফিরবো, সবার সমর্থন চাইবো।

এর আগে সোমবার নির্বাচন কমিশনের আপিল শুনানির দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পান সিলেট-২ আসনের বর্তমান সংসদ সদস্য মোকাব্বির খান। এদিন নির্বাচন ভবনে আপিল শুনানিতে তার আবেদন মঞ্জুর করে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। একইভাবে ডা. ইহতেশামুল হক দুলালসহ সিলেটের পাঁচ জনের আবেদনও মঞ্জুর করা হয়।

অভিমানে বাড়ি থেকে বের হয়ে ধর্ষিত কিশোরী

নিজস্ব প্রতিবেদক:

সিলেটের খুনীরচক এলাকায় অভিমানে বাড়ি থেকে বের হয়ে ধর্ষিত হয়েছে এক কিশোরী। রোববার (১০ ডিসেম্বর) রাতে অভিমানে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর দলবদ্ধ ধর্ষণের শিকার হয় এই কিশোরী ।
সোমবার (১১ ডিসেম্বর) সকালে ভিকটিমকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

এই ঘটনায় সোমবার রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ থানায় মামলা দায়ের করা হয়েছে। শাহপরাণ থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, রোববার সন্ধ্যার পর সিলেটের পীরের বাজারে বাবা-মায়ের সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে আসে ওই কিশোরী। সেখান থেকে পার্শ্ববর্তী পরগনা বাজার সংলগ্ন খুনীরচক এলাকায় পৌঁছামাত্র চার যুবকের খপ্পরে পড়ে।

সেখানে যুবকরা তাকে তুলে নিয়ে নির্জন স্থানে রাতভর দলবদ্ধ ধর্ষণ করেন। সকালে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করেন।

শাহপরাণ থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য জানান, ধর্ষণের ঘটনায় ভিকটিমকে ওসিসিতে ভর্তি করা হয়েছে।ভিকটিমের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা করছে।

অবরোধের প্রভাব: পর্যটক শূন্য বিছনাকান্দি

রাহাত, গোয়াইনঘাট:

চলমান রাজনৈতিক অস্থিরতা ও হরতাল-অবরোধের বিরূপ প্রভাব পড়েছে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন খাতে। পর্যটনের ভরা মৌসুমেও নেই পর্যটক। দেশের অন্যতম পর্যটন কেন্দ্র বিছনাকান্দি এখন পর্যটক শূন্য। শুধু বিছনাকান্দিই নয় গোয়াইনঘাটের জাফলং, পান্তুমাই, রাতারগুলেও নেই পর্যটক। টানা অবরোধ, হরতাল আর রাজনৈতিক অস্থিরতায় ধস নেমেছে পর্যটন শিল্পে। পর্যটন খাতের এমন ধসে মারাত্মক লোকসানে পড়েছেন ব্যবসায়ীসহ পর্যটন সংশ্লিষ্টরা। অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত দেশে সাধারণত পর্যটন মৌসুম বিরাজ করে। তবে গোয়াইনঘাটের বিছনাকান্দি, জাফলংয়ে বছরের অন্যান্য সময়েও কিছু না কিছু পর্যটকদের আনাগোনা থাকে। কিন্তু এবার পর্যটন মৌসুমের শুরুতেই দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা, হরতাল-অবরোধের প্রভাব পড়েছে এই শিল্পে। ২৮ অক্টোবরের পর ধস নামে পর্যটন কেন্দ্রগুলোতে। যার কারণে পর্যটন সংশ্লিষ্টদের আয় রোজগার একেবারে শূন্যের কোটায় নেমে পড়েছে।

বৃহস্পতিবার, শুক্রবার বিছনাকান্দি ও জাফলং প্রায় পর্যটক শূন্য থাকতে দেখা গেছে। শতাধিক ব্যবসায়ী, পর্যটন রেস্তোরাঁর কর্মকর্তা-কর্মচারি, পর্যটক পুলিশ, পর্যটক সহায়করা অলস সময় পার করছেন। ব্যাবসায়ীরা জানান, প্রায় মাসখানিক ধরে বিছনাকান্দি ও জাফলংয়ে পর্যটক আগমন কমে গেছে। অনেক ব্যবসায়ী এখন আর দোকানই খুলছেন না। স্থানীয় ব্যাবসায়ীরা জানান, গত ২৮ অক্টোবরের পর থেকে দূরদূরান্তের কোন পর্যটক আসছেন না। স্থানীয় ২/৪ জন আসলেও ব্যবসা-বাণিজ্যে তাদের কোন ভুমিকা নেই। যেখানে প্রতিদিন কয়েক হাজার পর্যটক আসতেন, এখন সেখানে যেন এক ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে।

৮ মামলায় নিপুন রায়ের আগাম জামিন বহাল

স্টাফ রিপোর্ট
প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ আট মামলায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।
এর আগে সোমবার (৪ ডিসেম্বর) নিপুণ রায় চৌধুরীর আগাম জামিন মঞ্জুর করেন বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ। আগামী ১১ জানুয়ারি পর্যন্ত তাকে আগাম জামিন দেওয়া হয়। ওই সময়ের মধ্যে তাকে নিম্ন আদালতে হাজির হতে বলা হয়।
রাজধানীর রমনা ও পল্টন থানায় সাতটি এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দায়ের করা এক মামলায় তাকে জামিন দেওয়া হয়। অ্যাডভোকেট নিতাই চৌধুরী জামিনের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
নিতাই চৌধুরী বলেন, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলা হয়। তার বিরুদ্ধে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও নাশকতার অভিযোগে রমনা ও পল্টন থানায় সাতটি এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা হয়। এসব মামলায় আগাম জামিন আবেদন করলে আদালত জামিন মঞ্জুর করে আদেশ দেন।

অবরোধের প্রভাবে পর্যটক শূন্য বিছনাকান্দি

আধুনিক কাগজ ডেস্ক
চলমান রাজনৈতিক অস্থিরতা ও হরতাল-অবরোধের বিরূপ প্রভাব পড়েছে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন খাতে। পর্যটনের ভরা মৌসুমেও নেই পর্যটক। দেশের অন্যতম পর্যটন কেন্দ্র বিছনাকান্দি এখন পর্যটক শূন্য। শুধু বিছনাকান্দিই নয় গোয়াইনঘাটের জাফলং, পান্তুমাই, রাতারগুলেও নেই পর্যটক। টানা অবরোধ, হরতাল আর রাজনৈতিক অস্থিরতায় ধস নেমেছে পর্যটন শিল্পে। পর্যটন খাতের এমন ধসে মারাত্মক লোকসানে পড়েছেন ব্যবসায়ীসহ পর্যটন সংশ্লিষ্টরা। অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত দেশে সাধারণত পর্যটন মৌসুম বিরাজ করে। তবে গোয়াইনঘাটের বিছনাকান্দি, জাফলংয়ে বছরের অন্যান্য সময়েও কিছু না কিছু পর্যটকদের আনাগোনা থাকে। কিন্তু এবার পর্যটন মৌসুমের শুরুতেই দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা, হরতাল-অবরোধের প্রভাব পড়েছে এই শিল্পে। ২৮ অক্টোবরের পর ধস নামে পর্যটন কেন্দ্রগুলোতে। যার কারণে পর্যটন সংশ্লিষ্টদের আয় রোজগার একেবারে শূন্যের কোটায় নেমে পড়েছে।
সরেজমিনে বৃহস্পতিবার, শুক্রবার বিছনাকান্দি ও জাফলং প্রায় পর্যটক শূন্য থাকতে দেখা গেছে। শতাধিক ব্যবসায়ী, পর্যটন রেস্তোরাঁর কর্মকর্তা-কর্মচারি, পর্যটক পুলিশ, পর্যটক সহায়করা অলস সময় পার করছেন। ব্যাবসায়ীরা জানান, প্রায় মাসখানিক ধরে বিছনাকান্দি ও জাফলংয়ে পর্যটক আগমন কমে গেছে। অনেক ব্যবসায়ী এখন আর দোকানই খুলছেন না। স্থানীয় ব্যাবসায়ীরা জানান, গত ২৮ অক্টোবরের পর থেকে দূরদূরান্তের কোন পর্যটক আসছেন না। স্থানীয় ২/৪ জন আসলেও ব্যবসা-বাণিজ্যে তাদের কোন ভুমিকা নেই। যেখানে প্রতিদিন কয়েক হাজার পর্যটক আসতেন, এখন সেখানে যেন এক ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে।

মার্কিন ভেটোতে গাজায় রক্তের বন্যা বইছে: রাশিয়া

ইন্টরন্যাশনাল ডেস্ক
রাশিয়া বলেছে, গত সপ্তাহে গাজায় জরুরি মানবিক যুদ্ধবিরতির অনুরোধ জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবে মার্কিন ভেটোর কারণে ফিলিস্তিনের গাজায় রক্তের বন্যা বইছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে সোমবার বলা হয়েছে, গাজায় ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ১৮ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। গত শুক্রবার সাধারণ পরিষদে জরুরি মানবিক যুদ্ধবিরতির অনুরোধ জানিয়ে উত্থাপিত একটি প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র।
বিবৃতিতে আরো বলা হয়, ‘ভেটো দেয়ার অর্থ হল গাজায় ভয়াবহ রক্তপাত অব্যাহত রাখার স্বীকৃতি। এর মাধ্যমে মানবিক বিপর্যয় আরো স্থায়ী হবে। ধ্বংসযজ্ঞ চলতেই থাকবে।’
সংযুক্ত আরব আমিরাত এবং তুরস্কসহ ৯০টিরও বেশি দেশ খসড়া রেজুলেশনটির পক্ষে নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশনে ভোট দেয়।
কাউন্সিলের ১৩ সদস্য রাষ্ট্র হ্যাঁ ভোট দিয়েছে, এসময় যুক্তরাজ্য ভোটদানে বিরত ছিল। একমাত্র যুক্তরাষ্ট্র এ যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়েছে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, নিরাপত্তা পরিষদের ৫ সদস্যই শুধু ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে। এখন সময় এসেছে নিরাপত্তা পরিষদের সংস্কারের।

২৯ ডিসেম্বও থেকে ১০ জানুয়ারি পর্যন্ত মাঠে থাকবে সেনাবাহিনী

স্টাফ রিপোর্ট
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামী ২৯ ডিসেম্বর থেকে মাঠে থাকবে সেনাবাহিনী।
সোমবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান। এর আগে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।

জামিন পেলেন জারিন খান

বিনোদন ডেস্ক
আর্থিক প্রতারণার মামলায় অভিযুক্ত বলিউড অভিনেত্রী জারিন খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে পশ্চিমবঙ্গের শিয়ালদহ আদালত।
শিয়ালদহ আদালতে আত্মসমর্পণের পর জামিনের আবদন করেন ওই বলিউড অভিনেত্রী।
পরে বিচারক শুভজিৎ রক্ষিত তাঁকে শর্তসাপেক্ষে অন্তর্র্বতী জামিন দেন। ৩০ হাজার টাকার বন্ডে অভিনেত্রীকে জামিন দেয়া হয়।
জামিনের শর্ত, আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না জারিন। প্রতিটি শুনানিতে অভিনেত্রীকে আদালতে হাজির থাকতে হবে। মামলার পরবর্তী শুনানি ২৬ ডিসেম্বর।
শুনানি চলাকালে এজলাসের একটি বেঞ্চে বসে ছিলেন সালমান খানের ‘বীর’ ছবির এ নায়িকা। তার বিরুদ্ধে অভিযোগ, ২০১৮ সালে কালীপুজোর সময় উত্তর কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় ৬টি অনুষ্ঠানে থাকার জন্য একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কাছথেকে ১২ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। কিন্তু সেই অনুষ্ঠানগুলোতে তিনি আসেননি।
ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার মালিক বিশাল গুপ্তের অভিযোগ, জারিনকে নিয়ে আসার সবরকম ব্যবস্থাপনার পেছনে তাঁদের প্রায় ৪৫ লক্ষ টাকা খরচ হয়েছে। অভিনেত্রী অগ্রিম ১২ লক্ষ টাকা নিয়েছিলেন।
বাকি টাকা জারিনের নিরাপত্তা, বিমান ভাড়া, হোটেল ভাড়া বাবদ খরচ হয়েছে। ২০১৮ সালে জারিন ও তার প্রাক্তন ম্যানেজারের বিরুদ্ধে নারকেলডাঙা থানায় অভিযোগ দায়ের করেন বিশাল।
এ দিন আদালত চত্বরে বিশালের আরও অভিযোগ করে বলেন, ‘জারিন অনুষ্ঠানে যোগ না দেয়ায় তার কাছ থেকে ৪৫ লক্ষ টাকা ফেরত চাওয়া হয়। এসময় অভিনেত্রী আমাকে প্রাণনাশের হুমকি দেন। আমাকে মুম্বাই ছাড়তে বাধ্য করা হয়।’
অবশ্য জারিনের আইনজীবী পবন আগারওয়ালের দাবি, ‘জারিনের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ মিথ্যা।’
আদালত সূত্রের খবর, ইতিমধ্যে ওই মামলার চার্জশিট আদালতে পেশ করেছে পুলিশ। জারিনের প্রাক্তন ম্যানেজার মামলাটিতে আগাম জামিন পেয়েছেন।

গুয়েতেমালার শতাধিক এমপির ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা

ইন্টারন্যাশনাল ডেস্ক
গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের জেরে গুয়েতেমালার শতাধিক পার্লামেন্ট সদস্যের (এমপি) ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১০০ জনেরও বেশি এমপিসহ গুয়েতেমালার প্রায় ৩০০ নাগরিকের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের কথা জানায়।
উল্লেখ্য, গুয়েতেমালার পার্লামেন্ট কংগ্রেসে মোট সদস্য ১৬০ জন। অর্থাৎ দেশটির পার্লামেন্ট সদস্যদের প্রায় দুই-তৃতীয়াংশ যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞায় পড়েছেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে, যারা গুয়েতেমালায় গণতন্ত্র ও আইনের শাসন রক্ষা এবং জনগণের ইচ্ছাকে সম্মান করা নিশ্চিত করতে কাজ করছেন তাদের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র গুয়েতেমালার গণতন্ত্রকে অবজ্ঞা করে এমন ব্যক্তির ওপর এই ধরনের বিধি-নিষেধ আরোপ করার উদ্যোগ অব্যাহত থাকবে।