Home Blog Page 229

জুড়ীতে শিশুমৃত্যুর প্রতিবাদে মানববন্ধন

গত রোববার বাবার সাথে রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় নিহত তালহার প্রতি সহমর্মিতা দেখিয়ে চালকের বিচার দাবি ও ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে নিরাপদ সড়ক চাই জুড়ী উপজেলা শাখা।

মঙ্গলবার দুপুরে এম এ মুমিত আসুক চত্বরে সংগঠনের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সিরাজুল ইসলামের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পূ, সাংবাদিক সাইফুল ইসলাম সুমন, উপজেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন, নিরাপদ সড়ক চাই জুড়ী উপজেলার সহ সভাপতি জহিরুল ইসলাম সরকার, অর্থ সম্পাদক জসীম উদ্দিন, অটো মোবাইল মেকানিক সমিতির সহ সভাপতি সোহেল আহমদ, তাজুল ইসলাম, নিহত তালহার পিতা মোস্তাকিম হোসেন, উপজেলা বাস লাইটেস সমিতির সহ সভাপতি হিরা মিয়া প্রমুখ।

সিলেটে দরগাহ গেইটে বাসে আগুন

সিলেটে দরগাহ গেটে পার্কিং করা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে হযরত শাহজালাল (রহ.) মাজারের পশ্চিম পাশের গেটে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

এ সময় স্থানীয়রা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার হেলাল আহমদ জানিয়েছেন, বাসের ভেতর থেকে আগুন লেগেছে। গাড়ির যান্ত্রিক গোলযোগ কিংবা বৈদ্যুতিক ফ্যান থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে বাসের কয়েকটি আসন পুড়ে গেছে।

জানা যায়, নারায়ণগঞ্জ থেকে মাজার জিয়ারতের উদ্দেশে বাসযোগে সিলেটে পৌঁছান দর্শনার্থীরা। রাত ১০টার দিকে বাসটি মাজারের পশ্চিম গেটে পার্কিং করা হয়। দর্শনার্থীরা মাজার জিয়ারতে যাওয়ার আধা ঘণ্টা পর বাসটিতে আগুন লাগার খবর পান তারা।

সিলেটের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইন উদ্দিন শিপন জানান, বাসের ফ্যানের কয়েল থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নাশকতার কোনো তথ্য পাওয়া যায়নি।

গণতন্ত্রী পার্টির সব প্রার্থীর মনোনয়ন বাতিল

এবারের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক দল গণতন্ত্রী পার্টির সবার মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে নির্বাচন কমিশনের উপসচিব মো. মাহবুব আলম শাহ্ স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, নির্বাচন কমিশনের সঙ্গে নিবন্ধিত গণতন্ত্রী পার্টি নামীয় রাজনৈতিক দলটির সভাপতি ও সাধারণ সম্পাদকের দেওয়া পৃথকভাবে দাখিল করা কমিটি নামঞ্জুর করেছে কমিশন। কারণ গণতন্ত্রী পার্টি নামীয় রাজনৈতিক দলের অনুমোদিত কোনো কমিটি বর্তমানে বিদ্যমান নেই।

গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির দ্বন্দ্বের কারণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৫টি আসনে জমা দেওয়া সব প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ইসি।

এর আগে, গণতন্ত্রী পার্টির দু’পক্ষের সঙ্গে নির্বাচন কমিশন বৈঠক করে। বৈঠক শেষে কমিশন কোনো সিদ্ধান্ত দেয়নি। গণতন্ত্রী পার্টি নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দল হলেও সম্প্রতি দলটি দুভাগে বিভক্ত হয়েছে। এ কারণে সম্প্রতি নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোকে সংলাপের জন্য আমন্ত্রণ জানালেও গণতন্ত্রী পার্টির একটি পক্ষকেও চিঠি দেয়নি।

ওই ঘটনার পর দলটির কোন অংশ নির্বাচন কমিশনের নিবন্ধিত, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তাই তাদের প্রার্থীদের দেওয়া দলীয় মনোনয়নে কার সই থাকবে সেটিও কমিশনের কাছে স্পষ্ট করতে পারেনি দলটির প্রার্থীরা।

শহীদ বুদ্ধজীবী দিবসে জাতীয় র্কমসূচি

স্টাফ রিপোর্ট
আগামীকাল ১৪ ডসিম্বের, শহীদ বুদ্ধজীবী দিবস। দিনটাকে কেন্দ্র করে জাতীয় র্পযায়ে বভিন্নি র্কমসূচি গ্রহণ করা হয়েছে।
জাতীয় র্পযায়রে র্কমসূচরি মধ্যে রয়েছে
সকাল ৭টা ৫ মনিেিট রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দনি এবং ৭টা ৬ মনিেিট প্রধানমন্ত্রী শখে হাসনিা মরিপুর শহীদ বুদ্ধজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক র্অপণ করবনে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদশে টেলিভিশিনসহ বেসরকারি টিভি চ্যানলেগুলো।
একই দনি সকাল ৭টা ২২ মিনিটে মুক্তযিুদ্ধবষিয়ক মন্ত্রীর নেতৃত্বে শহীদ বুদ্ধজিবী পরবিাররে সদস্যরা এবং যুদ্ধাহত ও উপস্থতি বীর মুক্তেিযাদ্ধারা মরিপুর বুদ্ধজিবী স্মৃতেিসৗধে পুষ্পস্তবক র্অপণ করবনে। এরপর সকাল সাড়ে ৮টায় রায়রে বাজার বধ্যভূমি স্মৃতিসৌধেও পুষ্পস্তবক র্অপণ করবনে তারা।
এ ছাড়া সকাল সাড়ে ৮টা থেকে রাজনৈতকি ও সামাজকি সংগঠনসহ র্সবস্তররে জনগণ বুদ্ধজিবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক র্অপণ করবেন।
শহীদ বুদ্ধজিবী দিবস উপলক্ষে পৃথক বাণী দিবেনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দনি ও প্রধানমন্ত্রী শখে হাসনিা। এ ছাড়া দশেরে সব জলো ও উপজলো র্পযায়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বাংলাদশে বতোর, বাংলাদশে টলেভিশিনসহ অন্যান্য বসেরকারি টিভি চ্যানলে দবিসটরি তাৎর্পয তুলে ধরে বশিষে অনুষ্ঠান সম্প্রচার করবে।
দিবসটি উপলক্ষে দেশের সব মসজদি, মন্দরি, গর্জিা, প্যাগোডা এবং অন্যান্য উপাসনালয়ে বিশষে মোনাজাত ও র্প্রাথনা করা হবে।
দিবসটির পবত্রিতা রক্ষায় শহীদ বুদ্ধজিীবী স্মৃতিসৌধ এলাকায় মাইক বা লাউড স্পকিার ব্যবহার না করতে মুক্তিযুদ্ধবষিয়ক মন্ত্রণালয় থেেক র্সবসাধারণরে প্রতি অনুরোধ জানানো হয়েছে।

গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘে প্রস্তাব পাস

ইন্টারন্যশনাল ডেস্ক
গাজায় মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে ১৯৩ সদস্যের জাতিসংঘের সাধারণ পরিষদে (ইউএনজিএ) একটি প্রস্তাব পাস হয়েছে। মঙ্গলবার প্রস্তাবটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় পাস হয়। খবর আল জাজিরার।
যুদ্ধবিরতির পক্ষে ভোট দেয় ১৫৩টি দেশ। ২৩টি দেশ ভোট দেওয়া থেকে বিরত থাকে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলসহ ১০টি দেশ বিপক্ষে ভোট দেয়। যদিও রেজল্যুশনটি বাধ্যতামূলক নয়, তবে এটি বিশ্বব্যাপী মতামতের সূচক হিসাবে কাজ করে।
ভোটের পর জাতিসংঘে সৌদি আরবের রাষ্ট্রদূত বলেন, আমরা তাদের সবাইকে ধন্যবাদ জানাই যারা এ খসড়া রেজল্যুউশনে সমর্থন জানিয়েছেন, যেটি সবেমাত্র বিপুল সংখ্যাগরিষ্ঠ ভোটে গৃহীত হলো।
তিনি বলেন, এটি রেজল্যুশন কার্যকর করার আহ্বান জানানোর জন্য আন্তর্জাতিক অবস্থানকেই প্রতিফলিত করে।
গাজায় ৭ অক্টোবর থেকে শুরু হওয়া হামলা বন্ধে ইসরায়েলের ওপর চাপ আন্তর্জাতিক চাপের মধ্যেই জাতিসংঘের সাধারণ পরিষদে যুদ্ধবিরতির আহ্বানের প্রস্তাবের ওপর ভোট হলো।
উপত্যকাটিতে এ পর্যন্ত ১৮ হাজারের বেশি ফিলিস্তিনির প্রাণ গেছে, যার বেশিরভাগই নারী ও শিশু। সেখানকার ২৩ লাখ বাসিন্দার ৮০ ভাগই বাস্তুচ্যুত।
বিরামহীন বিমান হামলা এবং ইসরায়েলি অবরোধ ফিলিস্তিনি ভূখণ্ডে মানবেতর পরিস্থিতি তৈরি করেছে, যেটিকে জাতিসংঘের কর্মকর্তারা ‘মর্ত্যের নরক’ বলে আখ্যা দিয়েছেন। ইসরায়েলি সামরিক হামলা গাজা উপত্যকায় খাদ্য, জ্বালানি, পানি ও বিদ্যুতের প্রবেশাধিকার কঠোরভাবে সীমিত করেছে।
গেল শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) যুদ্ধবিরতির একটি প্রস্তাব উঠলেও তা ব্যর্থ হয়। যুক্তরাষ্ট্র এতে ভেটো দেয়।

পাঁচ বছরে লাখ টাকাও আয় বাড়েনি এমপি মোকাব্বিরের!

স্টাফ রিপোর্ট
পাঁচ বছরে বর্তমান সংসদ সদস্যদের অনেকে সম্পদের পাহাড় গড়েছেন। ব্যতিক্রম কেবল সিলেট-২ আসনের বর্তমান সংসদ সদস্য মোকাব্বির খান।
ক্ষমতার পাঁচ বছরে সম্পদের ছিটেফোঁটাও বাড়েনি তার। আয়ও ছাড়ায়নি লাখের কোটা। তবে পেশা বদল হয়েছে। প্রবাসী ব্যবসায়ী থেকে হয়েছেন ‘রাজনীতিবিদ’। নির্বাচন কমিশনে দাখিলকৃত তার হলফনামায় এ তথ্য উঠে এসেছে।
যদিও হলফনামায় সংসদ সদস্য হিসেবে সম্মানী ভাতা উঠে আসেনি। অথচ বিগত দিনে এই আসনের সাবেক সংসদ সদস্যদের রয়েছে বিপুল সম্পদ ও অর্থকড়ি। যা এবারে তাদের হলফনামাও উঠে এসেছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে প্রার্থী হয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন মোকাব্বির খান।
পাঁচ বছর ক্ষমতায় থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে আবারও প্রার্থী হয়েছেন গণফোরামের নির্বাহী সভাপতির দায়িত্বে থাকা মোকাব্বির খান।
গত ৩ ডিসেম্বর মনোনয়ন বাছাইয়ে দলীয় প্রধানের স্বাক্ষর জটিলতায় তার মনোনয়ন বাতিল করেন রিটানিং কর্মকর্তা সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। ভোটের মাঠে ফিরতে নির্বাচন কমিশনে আপিল করেন তিনি।
অবশেষে সোমবার আপিল শুনানির দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পান মোকাব্বির খান।
হলফনামা ঘেঁটে দেখা গেছে, গত পাঁচ বছর সংসদে থাকলেও স্থাবর-অস্থাবর সম্পদ বাড়েনি তার। এবার নির্বাচনে হলফনামায় নিজের সম্পদ বিবরণীতে এই প্রার্থী নিজের এবং নির্ভরশীলদের কোনো আয় দেখাননি।

পাঁচ বছরে অস্থাবর সম্পদের মধ্যে নগদ মাত্র এক লাখ টাকা দেখিয়েছেন হলফনামায়। আর্থিক প্রতিষ্ঠানে জমা রয়েছে ৬৯ হাজার ২২৮ টাকা, আসবাবপত্র দেখিয়েছেন ২ লাখ টাকার। আর স্থাবর সম্পদের মধ্যে যৌথ মালিকানায় প্রার্থীর অংশে ৪ বিঘা জমি এবং যৌথ মালিকানায় একটি বাড়ির মালিক তিনি। যা একাদশ সংসদ নির্বাচনে হলফনামায়ও এই সম্পদ উল্লেখ করেছিলেন।
সে সময় পেশা বিদেশে ব্যবসা দেখালেও এবার পেশা দেখান রাজনীতি। সেই সঙ্গে অস্থাবর সম্পদ দেখিয়েছিলেন নিজ নামে নগদ এবং ব্যাংকে ৫০ হাজার টাকা করে দেখান। আর আসবাবপত্র আগেও দুই লাখ টাকা দেখিয়েছিলেন, এবারো তা-ই আছে। একাদশ সংসদ নির্বাচনে হলফনামায় বছরে আয়ের কোটা শূন্য দেখিয়েছিলেন। এবারও বছরে আয় শূণ্যের কোটায় রয়ে গেছে তার।
এ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীর বছরে আয় দেখান ৪ লাখ ৬১ হাজার ৯১৭ টাকা। অস্থাবর সম্পদ দেখিয়েছেন এক কোটি ৯০ লাখ ৭৮ হাজার ১৩৫ টাকার।
এরমধ্যে স্বর্ণ ১০০ তোলা বিবাহকালীন অর্জনমূল্য দেখিয়েছিন ১ লাখ টাকা। আর স্থাবর সম্পদ দেখান ৩৫ লাখ ২৯ হাজার ৪৮ টাকার। যার মধ্যে উল্লেখযোগ্য ২২ দশমিক ৮২ একর চা বাগানের মূল্য দেখিয়েছেন মাত্র ২৯ হাজার ২৯২ টাকা।
এই আসন থেকে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ইয়াহইয়া চৌধুরী দশম জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীকে মহাজোটের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। একাদশ সংসদ নির্বাচনে তিনি প্রার্থী হলেও মোকাব্বির খানের কাছে পরাজিত হন।
এবার হলফনামায় এনআই অ্যাক্টের ৪টি মামলার তথ্য দেন। এর ২টিতে খালাস এবং ২টি চলমান রয়েছে। পেশা দেখিয়েছেন দেশ ফিসারিজ অ্যান্ড অ্যাগ্রো। এইখাতে বছরে আয় ৯ লাখ ১০ হাজার ৫০০ টাকা, শেয়ারে ৪ লাখ টাকা, ভাইবোনদের রেমিটেন্স আসে ১৩ লাখ ৭৪ হাজার ২৬০ টাকা।
তিনি অস্থাবর সম্পদ দেখিয়েছেন ৬৩ লাখ ৭৮ হাজার টাকার। তন্মধ্যে নগদ ৮ লাখ ও ব্যাংকে জমা এক লাখ ৪৩ হাজার টাকা, গাড়ির দাম দেখিয়েছেন ৫১ লাখ ৩৫ হাজার টাকা, স্বর্ণ, আসবাবপত্র ও ইলেক্ট্রনিক্স সামগ্রী এক লাখ করে ৩ লাখ টাকার। তবে স্থাবর সম্পদের কোনো তথ্য উল্লেখ করেননি তিনি।
একাদশ সংসদ নির্বাচনেও হলফনামায় ইয়াহইয়া চৌধুরীর বিরুদ্ধে কোনো মামলার তথ্য ছিল না। বছরে দেখিয়েছিলেন ব্যবসা ও সম্মানী ভাতা বাবদ ১২ লাখ ৯৫ হাজার টাকা। অস্থাবর সম্পদ দেখিয়েছিলেন ৮৪ লাখ ৬৮ হাজার ৪৪৪ টাকা।
এরমধ্যে নগদ টাকা ছিল ১৭ লাখ ৬৬ হাজার ৩৬৪ টাকা। ব্যাংকে ৪ হাজার ২৮২ টাকা, মোটরগাড়ির মূল্য দেখান ৬৩ লাখ ৯৭ হাজার ৭৯৮ টাকা, স্বর্ণ, ইলেক্ট্রনিক সামগ্রী ও আসবাবপত্র এক লাখ করে ৩ লাখ টাকার।
এছাড়া দশম জাতীয় সংসদ নির্বাচনে ব্যবসা থেকে বছরে আয় দেখিয়েছিলেন ১ লাখ ৮০ হাজার টাকা। অস্থাবর সম্পদের মধ্যে নিজের নামে নগদ টাকার পরিমাণ ছিল এক লাখ ৩০ হাজার টাকা। ওই সময়ও কোনো স্থাবর সম্পদ উল্লেখ করেননি এই প্রার্থী। দশম থেকে একাদশ সংসদ নির্বাচনের পাঁ বছরেই তার অস্থাবর সম্পদ বাড়ে ৮১ লাখ ৫৮ হাজার ৪৪৪ টাকা।
এ আসনে স্বতন্ত্র প্রার্থী আলতাফুর রহমান সুহেলের হলফনামায় বছরে আয় ৪ লাখ ৪০ হাজার টাকা। অস্থাবর সম্পদের মধ্যে আছে নগদ ৩০ হাজার টাকা, বৈদেশিক মুদ্রা ৫ লাখ টাকার, স্বর্ণ স্ত্রীর ৪ ভরি ৪ লাখ টাকা মূল্যের, ইলেক্ট্রনিক সামগ্রী ও আসবাবপত্র ১ লাখ টাকার উল্লেখ করেন।
তৃণমূল বিএনপির প্রার্থী মো. আব্দুল মান্নান খান পেশা ছিলেন ব্রিটিশ সরকারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তিনি বছরে আয় দেখান ৩ লাখ ৬০ হাজার টাকা। আর অস্থাবর সম্পদ আছে নগদ ৫ লাখ টাকা, অন্যান্য ২ লাখ টাকা, অকৃষি ২ একর ১৫ লাখ টাকা মূল্য।
বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী সিলেট-২ মো. জহিরের ব্যবসা থেকে বছরে আয় ৬ লাখ ১৭ হাজার ৮৪৪ টাকা, পেশা থেকে ২৫ হাজার ৩৩৩ টাকা, অন্যান্য জমি বিক্রির টাকা দেখান ১৬ লাখ ৫৪ হাজার। অস্থাবর সম্পদের মধ্যে নগদ আছে ৬ লাখ ৪৭ হাজার ৯১৩ টাকা, স্বর্ণ ৬ লাখ টাকার, আসবাবপত্র ৪০ হাজার টাকার একং স্ত্রীর নামে ২ লাখ ৯৪ হাজার ১৯৫ টাকার স্বর্ণ ও ২ লাখ টাকার আসবাবপত্র দেখান।

গাজীপুরে রেললাইন কেটে ফেলায় ইঞ্জিনসহ ৭ বগি লাইনচ্যুত, নিহত ১

স্টাফ রিপোর্ট
গাজীপুরের বনখড়িয়া এলাকায় রেললাইন কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এসময় রাজেন্দ্রপুর স্টেশন থেকে ছেড়ে আসে ঢাকা অভিমুখী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় নিহত হয়েছে একজন এবং আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।
আজ ভোরে জয়দেবপুর-ময়মনসিংহ রেল লাইনে এ ঘটনাটি ঘটেছে। নিহত আসলাম হোসেন (৩৫) ময়মনসিংহের গফরগাঁও থানার রওহা গ্রামের বাসিন্দা।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শহিদুল্লাহ হিরো বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রাতের কোনো এক সময় বনখড়িয়া এলাকায় গ্যাসকাটার দিয়ে রেললাইন কেটে ফেলে দুর্বৃত্তরা। এ সময় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। কিছুদূর যাওয়ার পরপরই ট্রেনটি বনখড়িয়া এলাকায় পৌঁছলে ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় ট্রেনের এক যাত্রী মারা যান। ঘটনার পর উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
এসআই শহিদুল্লাহ হিরো জানান, ইঞ্জিনসহ ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছে। কে বা কারা রাতের অন্ধকারে রেললাইন কেটে ফেলে। ফলে ট্রেনটি এ দুর্ঘটনার শিকার হন। ঘটনার পর থেকে রেললাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমসি কলেজ হোস্টেলের ড্রেনে মিললো বস্তাবন্দি লাশ

নিজস্ব প্রতিবেদক:: সিলেট নগরীর বালুচর এলাকায় ড্রেন থেকে বস্তাবন্দি অবস্থায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ১০টায় নগরীর বালুচরস্থ এমসি কলেজ হোস্টেলের শ্রীকান্ত ব্লক সংলগ্ন ড্রেন থেকে দুটি বস্তাবন্দি অবস্থায় এই মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন
পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ।

নিহত ব্যক্তির নাম রণজিৎ সরকার (৫৮) তিনি নগরীর আখালিয়ার দুসকি এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত বঙ্ক সরকার।

এ ঘটনায় জড়িত সন্দেহে নগরীর বাদামবাগিচা এলাকার আব্দুল মালেক নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন মির্জাপুর গ্রামের মৃত মখন মিয়ার ছেলে।

এর আগে গত শুক্রবার নিখোঁজ হন রণজিৎ সরকার। শনিবার নগরীর জালালাবাদ থানায় তার ছেলে শংকর দাস একটি সাধারণ ডায়েরি করেছিলেন।

পুলিশসূত্র জানায়, স্থানীয়রা এমসি কলেজ হোস্টেলের শ্রীকান্ত ব্লক সংলগ্ন ড্রেন থেকে প্রচন্ড দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি অবস্থায় রণজিৎ সরকারের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে। রাত ১১ টায় পুলিশ বুর‍্যে অফ ইনভেস্টিগেশন সদস্যরাও সেখান থেকে আলামত সংগ্রহ করেন। প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড হিসেবে ধারণা করা হচ্ছে।

লাশ উদ্ধার হলেও অটোরিকশাটি এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছেন নিহতের ছেলে শংকর দাস।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ।

বিয়ানীবাজারে অর্ধ শতাধিক শিক্ষার্থীর জাতীয় ছাত্রসমাজে যোগদান

বিয়ানীবাজার প্রতিনিধি:

বিয়ানীবাজারে অর্ধ শতাধিক শিক্ষার্থী জাতীয় ছাত্রসমাজে যোগদান করেছেন। সোমবার সন্ধ্যায় জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের আন্তর্জাতিক উপদেষ্টা সেলিম উদ্দিনের বাড়িতে তাঁর হাতে ফুল দিয়ে যোগদান করেন তারা।

এ সময় বিয়ানীবাজার উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক সফর উদ্দিন, শফিক আহমদ, সদস্য সচিব আজিজুল ইসলাম লুকু, বিয়ানীবাজার উপজেলা জাতীয় ছাত্রসমাজের সাবেক আহবায়ক নুরুজ্জামান আকন্দ, সাবেক সাধারণ সম্পাদক শহিদ আহমদ ও আহবায়ক শফিউর রহমান উপস্থিত ছিলেন।

নতুন যোগদানকৃতদের প্রতি শুভেচ্ছা জানান সাবেক এমপি সেলিম উদ্দিন।

সারাদেশের ন্যায় গোয়াইনঘাটের শিশুরাও খেলো ভিটামিন-এ ক্যাপসুল

গোয়াইনঘাট প্রতিনিধি: গোয়াইনঘাটে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ১০ টায় গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ৬ মাস হতে ১১ মাস বয়সী ৬০০০ হাজারের অধিক শিশুকে একটি নীল রঙের ভিটামিন-এ ক্যাপসুল ও বারো মাস থেকে ৫৯ মাস বয়সী ৪৯ হাজারের অধিক শিশুকে একটি লাল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

উপজেলার ২১৯ টি কেন্দ্রে প্রায় ৫৬ হাজার শিশুকে এই ক্যাপসুল খাওয়নো হবে। উদ্বোধনী ক্যাম্পেইনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. কিশোলায় সাহা ও স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসকগণ।

ডা. কিশোলায় সাহা জানান, উপজেলার ২১৯ টি কেন্দ্রে প্রায় ৫৬ হাজার শিশুকে এ টিকা খাওয়নো হবে।

তিনি বলেন কেউ বাদ পড়লে আগামী চার দিন ১৩, ১৪-১৭ ও ১৮ ডিসেম্বর পর্যন্ত ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে পারবে।