Home Blog Page 227

‘মিয়ানমারের সেনাদের সমুদ্রপথে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে’

0

আধুনিক ডেস্ক:

মিয়ানমারের রাখাইন রাজ্যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে চলমান সংঘাত থেকে প্রাণে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নেওয়া দেশটির সেনাবাহিনী, সীমান্তরক্ষী বাহিনীসহ (বিজিপি) বিভিন্ন সংস্থার সদস্যদের সমুদ্রপথে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান মুখপাত্র সেহেলী সাবরীন।

মুখপাত্র বলেন, মিয়ানমারের চলমান সংঘাতের কারণে বাংলাদেশে আশ্রয় নেওয়া সেনা সদস্যদের নিরাপত্তার কথা চিন্তা করে তাদের গভীর সমুদ্র দিয়ে দেশে ফেরত পাঠানো হবে।

তিনি বলেন, মিয়ানমারের চলমান সংঘাতের কারণে বাংলাদেশে আশ্রয় নেওয়া সেনা সদস্যদের নিরাপত্তার কথা চিন্তা করে তাদের গভীর সমুদ্র দিয়ে দেশে ফেরত পাঠানো হবে।

সেহেলী সাবরীন বলেন, মিয়ানমার সরকারের নিয়মিত বাহিনী বিজিপি সদস্যদের আশ্রয়দান এবং রোহিঙ্গাদের আশ্রয় দেওয়াকে এক করে দেখা ঠিক হবে না। আশ্রিত বিজিপি সদস্যদের নিরাপদ দ্রুত প্রত্যাবাসন প্রধান বিবেচ্য বিষয়। বিমান বা নৌরুটের বিষয়টি গুরুত্বপূর্ণ না কিংবা পূর্বশর্তও না। যত দ্রুত সময় তাদের প্রত্যাবাসন করা সম্ভব, সেটা বিবেচনায় নিয়ে বাংলাদেশ এমন প্রস্তাব দিয়েছিল।

তিনি বলেন, কিছুদিন আগে মিয়ানমার ভারত থেকে বিমানযোগে সেনা নিয়ে এসেছিল। সে কারণেই বাংলাদেশ বিমানযোগে সেনাদের ফেরত নেওয়ার প্রস্তাব দিয়েছে। বাংলাদেশ দ্রুততম সময়ে তাদের প্রত্যাবাসন চায়। এখানে সময়ক্ষেপণের সুযোগ নেই। আশা করা যায়— তাদের দ্রুত ফেরত পাঠানো হবে, সেটা আকাশ কিংবা বিমানযোগে। সবচেয়ে জরুরি হচ্ছে, তাদের নিরাপদে ফেরত পাঠানো।

তিনি বলেন,মিয়ানমারের সীমান্তরক্ষীদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক কিংবা রাজনৈতিক কোনো কারণ থাকার প্রশ্ন অবান্তর। সম্প্রতি ভারতেও মিয়ানমারের বিজিপি সদস্যরা আশ্রয় নিয়েছিল। ভারত থেকে তারা নিজ দেশে ফিরে গেছেন।

মুখপাত্র জানান, মিয়ানমারের সরকার তাদের সেনা ও বিজিপি সদস্যদের ফিরিয়ে নিতে এরই মধ্যে আগ্রহ ব্যক্ত করেছেন। তাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ে আলোচনা চলছে। এ বিষয়ে মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত গতকাল বিকেলে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। আশা করা যাচ্ছে, যত দ্রুত সম্ভব তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হবে।

ঘুমধুম সীমান্তে অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার

0

আধুনিক ডেস্ক:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের নয়াপাড়া এলাকা থেকে অবিস্ফোরিত অবস্থায় একটি মর্টারশেল উদ্ধার করেছে বিজিবি।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মর্টারশেলটি উদ্ধার করা হয়।

স্থানীয় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নুর হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, ঘুমধুম নয়াপাড়া বিজিবি চেকপোস্টের দক্ষিণে পরিত্যক্ত অবস্থায় মর্টারশেলটি দেখতে পেয়ে বিজিবিকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে বিজিবি অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে স্থানটি লাল পতকা দিয়ে ঘিরে ফেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য নুর হোসেন বলেন, দুপুর ১২টার দিকে বিজিবির সদস্যরা অস্ত্রটি উদ্ধার করে নিয়ে যান। এ ব্যাপারে বিজিবির বক্তব্য পাওয়া যায়নি।

নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান ঢাকা পোস্টকে বলেন, ঘুমধুমে একটি মর্টারশেল পাওয়ার খবর শুনেছি। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানি না।

ফজিলাতুন্নেছা মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া

0

আধুনিক রিপোর্টঃ

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ১৪ মাসের বকেয়া বেতনের দাবিতে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে নগরের চৌহাট্টাস্থ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ে এ ঘটনা ঘটে।

এ সময় কয়েকজনের হাতে দেশি অস্ত্র দেখা গেছে। কোতয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, ১৪ মাস থেকে বিশ্ববিদ্যালয়ে কর্মরত ২১৩ জন কর্মকর্তা-কর্মচারী বেতন-ভাতা পাচ্ছেন না।

এ নিয়ে তারা সম্প্রতি আন্দোলন শুরু করলে বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের বিষয়টি সমাধানের আশ্বাস দেয়। কিন্তু তারপরেও কোনও সুরাহা হয়নি। বৃহস্পতিবার সকালে বেতন-ভাতা বঞ্চিতরা প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন। বুধবার রাতে উপাচার্য বিষয়টি জেনে কর্মকর্তা-কর্মচারীদের তার দফতরে দেখা করার জন্য ডাকেন। দেখা করার প্রস্তুতি চলাকালে বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী অফিসে বেলা ২টার দিকে কয়েকজন সাংবাদিক ভেতরে প্রবেশ করতে গেলে নিরাপত্তাকর্মীরা বাধা দেন। এ সময় আন্দোলনকারীদের কয়েকজন নিরাপত্তাকর্মীদের কাছে সাংবাদিকদের প্রবেশ করতে না দেওয়ার কারণ জানতে চাইলে তারা ‘উপাচার্য স্যারের নির্দেশ রয়েছে’ বলে জানায়। এতে উত্তেজনা দেখা দেয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের একটি পক্ষের সঙ্গে আন্দোলনকারীদের কথা কাটাকাটি শুরু হয়। এরপর উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।

তবে কোতয়ালি থানার ওসি মাঈন উদ্দিন জানান, বেতন-ভাতা নিয়ে একটু ঝামেলা হয়েছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

মোগলাবাজারে ২ ছিনতাইকারী গ্রেপ্তার

0

আধুনিক রিপোর্ট:

সিলেটের মোগলাবাজারে ছিনতাই হওয়া সিএনজিচালিত অটোরিকশা উদ্ধারসহ ২ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত ৩ টার দিকে মোগলাবাজার থানার রাঘবপুর, উত্তরপাড়া এলাকার মুছব্বির মিয়ার ছেলে সেহান আহমদ (১৯) হুমায়ুন রশিদ চত্ত্বর হতে একটি সিএনজি চালিত অটোরিকশা যোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। গাড়ীটি রয়েল সিটি আবাসিক এলাকায় পৌঁছালে ড্রাইভার আবজল আলী রাজু ও যাত্রী তারেকুর রহমান তানভির ধারালো চাকুর ভয় দেখিয়ে সেহান আহমদ এর কাছে থাকা ১টি চড়পড় ঢ২ মোবাইল সেট ছিনতাই করে এবং ধারালো ছুরি দিয়ে আঘাত করতে চাইলে তিনি তা প্রতিহত করার চেষ্টা করেন। এসময় তার বাম হাতের তর্জনি ও মধ্যমা আঙ্গুলে কাঁটা রক্তাক্ত গুরুতর জখম করে গাড়ী থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ছিনতাইকারীরা।

পরবর্তীতে সেহান আহমদ মোগলাবাজার থানার এসআই কৌশিক সরকারকে পেয়ে বিস্তারিত জানালে তিনি ফোর্সসহ মোগলাবাজার থানাধীন কুচাই আসাসিক এলাকা হতে আসামীদের গ্রেপ্তার করেন।

এসময় তাদের কাছ থেকে চড়পড় ঢ২ মোবাইল সেট, ১ টি সিএনজি অটোরিক্সা যার রেজিঃ নং- সিলেট- থ-১২-৭১৫৯ ও ১টি চাকু উদ্ধার করে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
এ ঘটনায় সেহান আহমদ বাদী হয়ে মামলা দায়ের করেন। আসামিদের আজ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংসদীয় স্থায়ী কমিটি : পররাষ্ট্রে মোমেন, প্রবাসীতে ইমরান

0

আধুনিক ডেস্ক:

জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ৫ম দিনে আরো ১২টি স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। বুধবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে হওয়া অধিবেশনে কমিটিগুলো গঠিত হয়।

এর মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে সভাপতি হিসেবে সিলেট-১ আসনের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আবদুল মোমেন ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদকে রাখা হয়েছে।

এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে কমিটির সদস্য রাখা হয়েছে সিলেট-৬ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ ও সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমানকে। এছাড়াও কমিটির অন্যন্য সদস্যরা হলেন-জাহিদ আহসান রাসেল, শাহরিয়ার আলম, নাহিম রাজ্জাক, নিজাম উদ্দিন জলিল জন ও সাইমুম সরোয়ার কমল।

অপরদিকে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে সদস্য রাখা হয়েছে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিককে। এ কমিটির অন্যন্য সদস্যরা হলেন- আব্দুল মোতালেব, মহিউদ্দিন আহমেদ, নিজাম উদ্দিন হাজারী, মাজহারুল ইসলাম, আবুল কালাম আজাদ ও সিরাজুল ইসলাম মোল্লা।

সংবিধানের ৭৬ অনুচ্ছেদ অনুসারে— সংসদ নেতার অনুমতিক্রমে চিফ হুইপ নূর ই আলম চৌধুরী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।
এর মধ্যে কার্যপ্রণালি বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি ও বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

‘ইসলামী মূল্যবোধের মাধ্যমে শিক্ষার্থীদেরকে দেশ প্রেমে উদ্বুদ্ধ হতে হবে’

0

আধুনিক ডেস্ক:

সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার জাকির হোসেন ও পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাকির হোসেন খান পিপিএম বলেছেন, দেশ প্রেম ঈমানের অঙ্গ। তাই শিক্ষার্থীদের ইসলামী মূল্যবোধের মাধ্যমে গড়ে উঠে দেশ প্রেমে উদ্বুদ্ধ হতে হবে।

তিনি বৃহস্পতিবার সকাল ১০ টায় নগরীর পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সীরাতুন্নবী (সাঃ) মাহফিল ও ইসলামি সংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি কথাগুলো বলেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যুৎ জ্যোতি চক্রবর্ত্তীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জাকির আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) তোফায়েল আহমদ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য কলামিস্ট ও সাংবাদিক আফতাব চৌধুরী, স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহবায়ক সিনিয়র শিক্ষক ( ইসলাম ধর্ম ) নাজির আহমদ। দোয়া পরিচালনা করেন পুলিশ লাইনস জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি শাহ নেওয়াজ।

শান্তিগঞ্জকে একটি আধুনিক উপজেলায় রুপান্তর করতে চাই : এমপি মান্নান

0

শান্তিগঞ্জ প্রতিনিধি:

পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, আমার রাজনীতির উদ্দেশ্য সাধারণ মানুষের জন্য কাজ করা। গ্রামের সাধারণ পরিবারে আমার জন্ম। আমি দেখেছি গ্রামের কষ্ট, দুর্দশা। তাই আমি রাজনীতিতে এসেছি গ্রামের জন্য কাজ করতে। আমি কিছু কাজ করেছি। সকল কাজ কেউই করতে পারে না। আরও অনেক কাজ বাকি রয়েছে। হতাশ হওয়ার কোনো কারণ নেই। আওয়ামী লীগ আছে, শেখ হাসিনা আছেন, কাজ হবে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে ২০২৩-২০২৪ অর্থ বছরের বিভিন্ন ক্রীড়া ক্লাব/প্রতিষ্ঠানের অনূকূলে আর্থিক অনুদান প্রদান ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এম এ মান্নান আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে দেশ। এখন দেশের প্রতিটি জায়গায় উন্নয়নের আলো ঝলমল করছে। বিশেষ করে গ্রামের দিকে সরকার বেশি গুরুত্ব দিচ্ছে। গ্রামাঞ্চলে আইকনিক সড়ক, ব্রীজ কালভার্ট, টিউবওয়েল ল্যাট্রিন দেয়া হচ্ছে যা কেউ চিন্তাই করতে পারেনি। এর একটাই মূল উদ্দেশ্য, আমরা গ্রামকে শহরে রূপান্তর করবো। এজন্য যা প্রয়োজন সব করা হবে। আমি মন্ত্রী না হলেও চলমান সকল কাজ অবশ্যই হবে। আমরা সবাইকে নিয়ে শান্তিগঞ্জকে একটি আধুনিক উপজেলায় রূপান্তর করতে চাই।

উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইকবাল হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজী মোক্তাদির হোসেন প্রমুখ।

এরপর বিভিন্ন স্কুলের প্রধানদের হাতে অনুদানের চেক তুলে দেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
এরআগে সকাল ৯ টায় ডুংরিয়া বাজার থেকে জামলাবাজ পর্যন্ত রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন ও সকাল ১০ টায় উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় অংশগ্রহণ করেন এম এ মান্নান এমপি।

স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট নাগরিক প্রয়োজন : আনোয়ারুজ্জমান

0

আধুনিক ডেস্ক:

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে স্মার্ট নাগরিক প্রয়োজন। আর স্মার্ট নাগরিক গড়ে তুলতে অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অপরিহার্য।

তিনি আরও বলেন, শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশের অগ্রগতি, উন্নতি ও অর্থনৈতিক মুক্তি সম্ভব হয়েছে। আমাদের ক্লিন সিলেট-গ্রিন সিলেট প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। মনে রাখতে হবে, মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠায় রাজপথে শিক্ষার্থীরাই রক্ত দিয়েছিলেন। আজকের শিক্ষার্থীরাই আমাদের আগামী দিনের সম্পদ।

বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) সকালে মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় কলেজের অবকাঠামোগত উন্নয়নের জন্য প্রধান ফটক, মাঠ ও শহিদ মিনার করে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মেয়র বলেন, ‘আমার প্রতিশ্রুতি আমি রাখবো। কিন্তু তোমাদেরকেও প্রতিশ্রুতি দিতে হবে যে, যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলবে না এবং অন্য কাউকেও ফেলতে দেবে না। তবেই আমাদের সিলেট শহর সুন্দর ও আলোকিত হবে।’

মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবিদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পরিষদের চেয়ারম্যান ড. আহমদ আল কবির, বিশিষ্ট সাংবাদিক সুভাষ সিংহ রায়, কলেজ পরিচালনা পরিষদের সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন ও সিসিকের কাউন্সিলর তারেক উদ্দিন তাজ।

সহকারী অধ্যাপক রহিমা বেগম ও প্রভাষক আলমগীর হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বার্ষিক ক্রীড়া সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতার আহ্বায়ক সহকারী অধ্যাপক আজির উদ্দিন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক কৃষ্ণপদ সূত্রধর ও শিক্ষক পর্ষদের সম্পাদক এনামুল হক চৌধুরী। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাইশা রহমান।

বিশেষ অতিথির বক্তব্যে ড. আহমদ আল কবির বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে কর্মীবান্ধব শিক্ষায় শিক্ষিত হতে হবে। পাশাপাশি কারিগরি শিক্ষার প্রসার ঘটানোর বিকল্প নেই। শিক্ষার্থীদেরকে পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে হবে। মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন প্রভাষক সায়মা আক্তার। শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী নুসরাত জাহান বুশরা, গীতা পাঠ করেন শিক্ষার্থী প্রথমা দাস, লোকগান পরিবেশন করেন শিক্ষার্থী পূর্ণিমা রাণী সূত্রধর ও দলীয় নৃত্যে অংশগ্রহণ করেন রাহনুমা নুড়াইন অনতি ও সাদিয়া আক্তার শিমা।

এমবিবিএস ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

0

আধুনিক ডেস্ক:

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, এবারের এমবিবিএস ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার সংক্রান্ত বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

ডা. সামন্ত লাল সেন বলেন, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা আজ সকাল ১০টা হতে বেলা ১১টা পর্যন্ত দেশের ১৯টি পরীক্ষাকেন্দ্রের ৪৪টি ভেন্যুতে একযোগে অনুষ্ঠিত হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশে ৩৭টি সরকারি মেডিকেল কলেজ রয়েছে, যাতে মোট আসন পাঁচ হাজার ৩৮০টি। এ ছাড়াও বেসরকারি পর্যায়ে অনুমোদিত ৬৭টি মেডিকেল কলেজ রয়েছে, যাতে মোট আসন ছয় হাজার ২৯৫টি।

মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, এবারের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সরকারের সংশ্লিষ্ট সব ইউনিট সুচারুরূপে দায়িত্ব পালন করবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আজিজুর রহমান, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম খুরশীদ আলম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক টিটু মিয়া, স্বাচিপ সভাপতি জামাল উদ্দিন চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. শারফুদ্দিন আহমেদসহ অন্যান্যরা।

রমজানে মাধ্যমিক খোলা থাকবে ১৫ দিন, প্রাথমিক ১০ দিন

0

আধুনিক ডেস্ক:

শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে রমজান মাসেও প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ক্ষেত্রে ১০ রমজান পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা থাকবে। অন্যদিকে মাধ্যমিক বিদ্যালয়গুলো খোল থাকবে ১৫ রমজান পর্যন্ত।

বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় আলাদা আলাদাভাবে এ তথ্য জানিয়েছে।

এ বছরের শুরুতে শিক্ষাসংশ্লিষ্ট দুই মন্ত্রণালয় যে বার্ষিক ছুটির তালিকা শিক্ষাপঞ্জি প্রকাশ করেছিল, তাতে ১১ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত ৩৯ দিন ছিল ছুটি। এর মধ্যে ছিল রমজান, ঈদুল ফিতর, গ্রীষ্মকালীন অবকাশ, স্বাধীনতা দিবস ও ইস্টার সানডেসহ বিভিন্ন সরকারি ছুটি। সেই ছুটির তালিকাতেই পরিবর্তন এসেছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২৪ শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধন করে আসন্ন রমজান মাসের প্রথম ১০ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত পাঠদান কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এদিকে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ১১ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত ১৫ দিন দেশের সব সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম চালু থাকবে। চাঁদ দেখাসাপেক্ষে আগামী ১১ বা ১২ মার্চ দেশে রমজান মাস শুরু হতে পারে। সেক্ষেত্রে ১৫ রমজান পর্যন্তই বিদ্যালয়গুলো খোলা থাকছে।
দুই মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এ বছর দেশের বিভিন্ন এলাকায় তীব্র শীত পড়ায় বিশেষ করে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জেলাতেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের শিখন ঘাটতি যেন পূরণ করা যায়, সে লক্ষ্যেই রমজানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।