Home Blog Page 226

তুরাগতীরে দেশের বৃহত্তম জুমার জামাত অনুষ্ঠিত

0

আধুনিক ডেস্ক:

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমার ৫৭তম আসরের দ্বিতীয় পর্বে দেশের বৃহত্তম জুমার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। শুক্রবার সকাল থেকেই ইজতেমার ময়দানে নামাজে অংশগ্রহণে জড়ো হয় লাখো মুসল্লি।

জুমার নামাজের পরে আরবিতে বয়ান করেন শায়েখ মোফলে, তাৎক্ষণিকভাবে তা বাংলায় তরজমা করেন মাওলানা শেখ আব্দুল্লাহ মনসুর, আসরের পর বয়ান করবেন মাওলানা মোশাররফ, মাগরিবের পর বয়ান করবেন ভারতের মাওলানা ইউসুফ বিন সাদ, তাৎক্ষণিকভাবে তা বাংলায় তরজমা করবেন মাওলানা জিয়া বিন কাশেম। এর আগে আজ বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে মাওলানা সাদ অনুসারীদের ইজতেমার প্রথম দিনের আনুষ্ঠানিক কার্যক্রম।

মাওলানা সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমা পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম জানান, শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ফজরের নামাজের পর উর্দু ভাষায় বয়ান করেন মাওলানা সাদ কান্ধলভীর ছোট ছেলে মাওলানা ইলিয়াস বিন সাদ কান্ধলভী। বাংলায় তরজমা করেন বাংলাদেশি মাওলানা মনির বিন ইউসুফ। সকাল ১০টায় ভারতের মাওলানা ইলিয়াস তালিম করেন, জুমার আগে জুমার ফাজায়েলের ওপর ১০ মিনিট বয়ান করেন মাওলানা মনির বিন ইউসুফ।
ইজতেমা মাঠে পবিত্র কোরআন-হাদিসের আলোকে বয়ান চলছে। দেশ-বিদেশের মুসল্লিদের উপস্থিতিতে ইবাদত-বন্দেগি, জিকির-আজগার ও তাকবির ধ্বনিতে মুখর বিশ্ব ইজতেমা ময়দান।

পাঁচ ঘন্টা পর মুক্ত হলেন এমসি অধ্যক্ষ, শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

0


আধুনিক রিপোর্ট:

শিক্ষার্থীদের আন্দোলনে দীর্ঘ পাঁচ ঘন্টা অবরুদ্ধ ছিলেন সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল আনাম মো. রিয়াজ। পরে রাত নয়টার দিকে অধ্যক্ষের কার্যালয়ের তালা খুলে দেন আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা।

এরআগে বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক সংকট, ছাত্রাবাসের বঙ্গবন্ধু হলের পানি সমস্যা ও ছাত্রী নিবাসের নাম বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব নামকরণের দাবিতে অধ্যক্ষকে অফিসে অবরুদ্ধ রেখে বাইরে তালা দেয় শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের স্লোগানে স্লোগানে উত্তপ্ত ছিল এমসি ক্যাম্পাস। শিক্ষার্থীদের দাবি, কলেজের ইতিহাস বিভাগে মাত্র চারজন শিক্ষক ছিলেন। গত কয়েক মাস থেকে একজন শিক্ষকও নেই এ বিভাগে। এছাড়া ছাত্রাবাসে দীর্ঘদিন ধরে পানির সংকট। এসব সমস্যা সমাধানে অধ্যক্ষকে লিখিত আবেদন দেওয়া হলেও তিনি কোনো উদ্যোগ নিচ্ছেন না। বৃহস্পতিবার এসব সমস্যা নিয়ে অধ্যক্ষের কার্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসেন অধ্যক্ষ আবুল আনাম মো. রিয়াজ। বৈঠকে কোনো সমাধান হয়নি। এতে বিক্ষোব্ধ শিক্ষার্থীরা অধ্যক্ষকে অবরুদ্ধ করে আন্দোলন করেন।

দীর্ঘ চার ঘন্টা অবরুদ্ধ থাকার পর সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি মো. নাজমুল ইসলামের মধ্যস্ততায় শিক্ষার্থীদের দাবি আদায়ে কলেজ প্রশাসনের সঙ্গে বৈঠকে রাজি হন আন্দোলনরত শিক্ষার্থীরা।
পরে রাত সাড়ে আটটার দিকে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি মো. নাজমুল ইসলামের মধ্যস্ততায় সিলেট সিটি কর্পোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রুহেল আহমদসহ কলেজ প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেন।
দীর্ঘ বৈঠকের পর অধ্যক্ষ অধ্যাপক আবুল আনাম মো. রিয়াজের আহবানে আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা। পরে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আন্দোলন স্থগিতের বিষয়টি ঘোষণা করা হয়।

এছাড়া অবরুদ্ধ থাকাকালীন অধ্যক্ষ আবুল আনাম মো.রিয়াজ জানান, শিক্ষক ও ছাত্রাবাসে পানি সংকট নিয়ে শিক্ষার্থীরা আমাদের সঙ্গে বসেছিল। তাদের দাবি মেনে নিতে কিছু সময় চাওয়া হয়েছে। কিন্তু তারা তাতে রাজি না।
তিনি বলেন, শিক্ষার্থীদের দাবি-আজকের মধ্যে ডিপটিউবওয়েল বসাতে হবে। কিন্তু একটি টিউবওয়েল বসাতে কমপক্ষে ২ লাখ টাকা লাগবে। একদিনের মধ্যে এটা চাইলেই সম্ভব না। একটা প্রক্রিয়া আছে, সময় লাগবে। তাছাড়া শিক্ষক সংকট সমাধান করতে হলে মন্ত্রণালয় থেকে শিক্ষকদের পদায়ন করতে হবে। এটা আমার হাতে নেই। তাই শিক্ষার্থীরা আমাকে তালাবদ্ধ করে রেখেছে। আমি এখন কার্যালয়ের ভেতরে অবরুদ্ধ অবস্থায় রয়েছি।

গোয়াইনঘাটে প্রতিপক্ষের হামলায় ১০ জন আহত, মামলা করে বিপাকে বাদী

0

গোয়াইনঘাট প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় প্রতিপক্ষের হামলায় ১০ জন আহত হয়েছেন। গত ২৬ জানুয়ারি সকালে উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের ঘোষগ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় গত ৩০শে জানুয়ারী সিলেট চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১০নং আমলী আদালতে আল আমিন (৩৩) বাদী হয়ে অভিযোগ দায়ের করেন।

মামলার বাদী আল আমিন জানান মামলা করার কারে তারা বিপাকে আছেন।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) মামলার বাদী আল আমিন বলেন, এই ঘটনায় আদালতে মামলা করার কারণে আসামিরা তাকে প্রাণে মারার জন্য বিভিন্নভাবে হুমকি প্রদান করছেন। তাকে তার বাড়ীতে প্রবেশ করতে দিচ্ছেননা। চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী পরিবারের লোকজন।

গ্রামের মুরব্বিরা জানান, গত ২৬ জানুয়ারি সকালে ইয়াছিন আলীর বাড়ীতে ইয়াকুব আলীর ঘুষ্টি হামলা করেছে। এতে ইয়াছিন আলীর মেয়ে সহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আমরা চেষ্টা করেছি স্হানীয়ভাবে শালিস করে বিষয়টি শেষ করার। কিন্তু একপক্ষ বিছার/শালিস মানলেও অন্য পক্ষ রাজি হয়নি।

অত্র ওয়ার্ডের মেম্বার নিজাম উদ্দিন বলেন আমি মারামারির সময় ঘটনাস্থলে ছিলাম, বার বার চেষ্টা করেছি মারামারি থামানুর জন্য। এক পর্যায় ইয়াকুব আলীর গ্রুপ ইয়াছিন আলীর বাড়ীতে উটে যায়। আমি সহ গ্রামের কেউ মারামারি থামাতে পারি নাই। ঘটনাস্থলে কয়েকজন আহত হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাটাই।

এদিকে অভিযুক্তরা বলছেন, আল আমিন আমাদের গ্রুপের একজনকে রাতে রাস্তায় একা পেয়ে মারপিট করেছে। সেজন্য আমরা তাদেকে মেরেছি।

এ বিষয়ে জানতে চাইলে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, এই মামলার একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত মামলার তদন্তকারী কর্মকর্তা পিংকু দাস এর সাথে কথা বলতে বলেন, তদন্তকারী কর্মকর্তার মুঠোফোন একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।

আদালতের অভিযোগ সূত্র জানা যায়, গত ২৬ জানুয়ারি ভোরে পূর্ব শত্রুতার জের ধরে ঘোষগ্রামের বাসিন্দা ইয়াছিন আলী, ইব্রাহীম আলী, আব্দুল আলীর (৪৫) ও তাদের পরিবারের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় ইয়াকুব আলী গ্রপের লোকজন। এতে গুরুতর আহত হয়েছেন পুলিশ সদস্য হানিফের মা বাবা, এবং আল আমীন তার পরিবার সহ অন্তত ১০ জন আত্বীয়স্বজন। পরে প্রত্যক্ষদর্শীরা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে। এই ঘটনায় আহত কয়েকজন চিকিৎসা নিয়ে বাড়ী ফিরলেও এখনো কয়েকজন চিকিৎসাধীন রয়েছেন।

এই ঘটনায় ২৩ জনকে আসামি করা হয়েছে। আসামীরা হলেন, একই গ্রামের মৃত শুক্কুর মিয়ার ছেলে ইয়াকুব আলী (৪৫)। মৃত কলিম উল্লার ছেলে কামাল উদ্দিন (৩৫), মৃত আজিজ উল্লার ছেলে সুলেমান আহমদ,(৩৫) খলিলুর রহমানের ছেলে উমর আলী (২৮), আজমত উল্লার ছেলে মকবুল হোসেন (৩২)
আব্দুর রশিদ এর ছেলে জাকারিয়া (২৩), আহমদ আলীর ছেলে আব্দুর রশিদ (৫৫), আব্দুর রশিদ এর ছেলে ইয়াহিয়া (২১), মৃত- মাহমুদ আলীর ছেলে ইসলাম উদ্দিন (৬০), মখলিছ (৩৫), মোশাহিদ (৪২), আহাদ (২०), বাহার উদ্দিন (২৫), কুদরত উল্লা (৫৫), হেলাল (৩৫), বদরুল (৩০), সুলেমান (৪০), মাসুক (২৫),সিফাত উল্লা (৪০), জিয়াউল (২৫) সহ আরো কয়েকজন।

এদিকে

বিশ্বনাথে পর্দা উঠলো লক্ষ টাকার ফুটবল টূর্ণামেন্টের

0

বিশ্বনাথ প্রতিনিধি:

বর্ণাঢ্য আর জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠলো সিলেটের বিশ্বনাথের বিশ্বকাপ খ্যাত বিগ বাজেটের ফুটবল টূর্ণামেন্ট ‘লক্ষ টাকার ফুটবল টূর্ণামেন্ট’ এর ৪র্থ আসরের।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে জানাইয়া মাঠে আকাশে বেলুন উড়িয়ে টূর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাফুফের কার্যনির্বাহীর সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশ^নাথ উপজেলা ক্রীড়াঙ্গণে অনেক দূর এগিয়ে গেছে। বিশ^নাথের মতো এতো টূর্ণামেন্ট আর কোন উপজেলায় আর আয়োজন হচ্ছে না। তিনি বলেন, খেলাধুলায় বুদ হয়ে থাকলে যুব সমাজ কোনদিনও বিপদগামী হবে না। তাই সিলেটের সবকটি উপজেলাই বিশ^নাথকে অনুসরণ করে বেশি বেশি করে টূর্ণামেন্টের আয়োজন করে ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেয়া প্রয়োজন। এসময় তিনি অর্থদাতা সকল প্রবাসীদের প্রতি ধন্যবাদ জানান।

প্রবাসীদের অর্থায়নে ও উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি আয়োজিত টূর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমাপ্রসাদ চক্রবর্তি, বিশ্বনাথ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মকদ্দছ আলী, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য সিরাজ উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আলতাব হোসেন, সদর ইউপি চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার। অনুষ্ঠানে সভাপত্বি করেন উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি লোকমান মিয়া। পরিচালনায় ছিলেন ধারাভাষ্যকার একেএম তুহেম।

উদ্বোধনী ম্যাচে ঘানা থেকে আগত ফুটবলার ওসমানের একমাত্র গোলে এসআর স্পোর্টস ওয়ার্ল্ড সিলেটকে হারিয়ে জয়লাভ করে হিরামন স্পোটিং ক্লাব জানাইয়া। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ফুটবলার শাহিন।

এমসি কলেজে ৩ দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন, অধ্যক্ষ অবরুদ্ধ

0

আধুনিক ডেস্ক:

সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে পানি ও ইতিহাস বিভাগে শিক্ষক সংকট নিরসনসহ তিন দফা দাবিতে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। বিক্ষোব্দ শিক্ষার্থীরা অবরুদ্ধ করে রেখেছে অধ্যক্ষকে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল চারটা থেকে অধ্যক্ষের কার্যালয় তালা দিয়ে রেখেছে শিক্ষার্থীরা। কার্যালয়ের ভেতরে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন কলেজের অধ্যক্ষ আবুল আনাম মো.রিয়াজ।

অপরদিকে দাবি আদায়ের লক্ষ্যে ক্যাম্পাসে মিছিল ও আন্দোলন করছে সাধারণ শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি, কলেজের ইতিহাস বিভাগে মাত্র চারজন শিক্ষক ছিলেন। গত কয়েক মাস থেকে একজন শিক্ষকও নেই এ বিভাগে। এছাড়া ছাত্রাবাসে দীর্ঘদিন ধরে পানির সংকট। এসব সমস্যা সমাধানে অধ্যক্ষকে লিখিত আবেদন দেওয়া হলেও তিনি কোনো উদ্যোগ নিচ্ছেন না। বৃহস্পতিবার এসব সমস্যা নিয়ে অধ্যক্ষের কার্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসেন অধ্যক্ষ আবুল আনাম মো. রিয়াজ। বৈঠকে কোনো সমাধান হয়নি। এতে বিক্ষোব্দ শিক্ষার্থীরা অধ্যক্ষকে অবরুদ্ধ করে রেখে আন্দোলন করছেন।

এ বিষয়ে এমসি কলেজের অধ্যক্ষ আবুল আনাম মো.রিয়াজ বলেন, শিক্ষক ও ছাত্রাবাসে পানি সংকট নিয়ে শিক্ষার্থীরা আমাদের সঙ্গে বসেছিল। তাদের দাবি মেনে নিতে কিছু সময় চাওয়া হয়েছে। কিন্তু তারা তাতে রাজি না।

তিনি বলেন, শিক্ষার্থীদের দাবি-আজকের মধ্যে ডিপটিউবওয়েল বসাতে হবে। কিন্তু একটি টিউবওয়েল বসাতে কমপক্ষে ২ লাখ টাকা লাগবে। একদিনের মধ্যে এটা চাইলেই সম্ভব না। একটা প্রক্রিয়া আছে, সময় লাগবে। তাছাড়া শিক্ষক সংকট সমাধান করতে হলে মন্ত্রণালয় থেকে শিক্ষকদের পদায়ন করতে হবে। এটা আমার হাতে নেই। তাই শিক্ষার্থীরা আমাকে তালাবদ্ধ করে রেখেছে। আমি এখন কার্যালয়ের ভেতরে অবরুদ্ধ অবস্থায় রয়েছি।

সুবিপ্রবিতে নিয়োগে অনিয়ম, ভিসির অপসারণের দাবিতে মানববন্ধন

0

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারী নিয়োগ নিয়ে লুকোচুরি অনিয়মের প্রতিবাদে ও বিশ্ববিদ্যালয়ের ভিসির অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সচেতন সুনামগঞ্জবাসীর ব্যানারে সুনামগঞ্জ আদালত প্রাঙ্গণে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, সাবেক সভাপতি অ্যাডভোকেট. রবিউল লেইস রোকেস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট. শেরেনূর আলী, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট. রুহুল তুহিন, মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য, অ্যাডভোকেট. বুরহান উদ্দিন দুলন, অ্যাডভোকেট. এনাম আহমদ।

বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারী নিয়োগ নিয়ে ভিসি লুকোচুরি ও অনিয়ম করছেন। নিয়োগ প্রক্রিয়া সুনামগঞ্জে না করে ঢাকা, গাজীপুরে করছেন। অনিয়ম-দুর্নীতির সাথে জড়িত ভিসির অপসারণের দাবি জানান তাঁরা।

ঘুষ দুর্নীতির মধুর হাড়ি ‘গোয়াইনঘাট সাব-রেজিস্ট্রি অফিস’

0

গোয়াইনঘাট প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সাব-রেজিস্ট্রি অফিস নিয়ে অভিযোগের অন্ত নেই। ঘুষ, অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই কার্যালয়টি। এখানে যে কোনো কাজ করাতে হলে আগে টাকা গুনতে হয়। টাকা দিলে সকল অনিয়মই এখানে নিয়মে পরিণত হয়। অফিসে কোন পদ পদবী না থাকলেও সাব-রেজিস্টার এর মনোনীত সবুজ আহমদ (৩০) নামের স্থানীয় এক ব্যাক্তির নেতৃত্বে দালাল চক্রের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে পড়েছেন এই অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষ।

উপজেলা সাব-রেজিস্ট্রার মাসুদ পারভেজ এর ছত্রছায়ায় নিজের মনগড়া নিয়োগকৃত সবুজ আহমেদ, মহরার আব্দুল মালিক এর বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও নানা অনিয়ম করে লাখ লাখ টাকার মালিক হওয়ার অভিযোগ উঠেছে। তাদেরকে ‘খুশি’ না করে এ অফিসে কোনো কাজই করা সম্ভব হয় না।

উপজেলা সাবরেজিস্ট্রি অফিস সূত্রে জানা যায়, গোয়াইনঘাট থানা সদরের (গোয়াইন গ্রামের) বাসিন্দা মৃত বশির উদ্দিন এর ছেলে সবুজ আহমদ। তিনি ২০২০ সালে গোয়াইনঘাট সাব-রেজিস্ট্রার অফিসে অস্থায়ী কর্মচারী হিসাবে যোগ দেন। যোগদানের পর থেকেই শুরু হয় সবুজ সিন্ডিকেটের দৌরাত্ম।

সাব-রেজিস্টার মাসুদ পারভেজ এর ভয়ে মুখ খুলতে চায়না অফিসে কর্মরত কেউই। কয়েকজন দলিল লেখক নাম প্রকাশ না করার শর্তে ‘ প্রতিবেদককে জানান, প্রতিটি দলিলের ক্ষেত্রে দাখিলা বাবত ৭ শত টাকা, এক লক্ষ টাকা মুল্যের দলীলে ১ হাজার টাকা, ৫০ লক্ষ টাকা মূল্যের দলীলে ৫০ হাজার টাকা, খরিদদার অনুপস্থিত থাকিলে ৫শত টাকা, প্রতি শতক বাড়ীর জমিতে ১ হাজার টাকা, প্রতি শতক (আবাসিক) জমিতে ১ হাজার টাকা, বিকেল ৩টার পর দলীল প্রতি ১ হাজার টাকা, প্রতি দলীলে কমিশন বাবত ২০-৩০ হাজার টাকা দিতে হয়। সাব-রেজিস্ট্রার মাসুদ পারভেজ এর যোগসাজেশে এসব টাকা উত্তোলন করেন সবুজ আহমদ, মহরার আব্দুল মালিক চক্র।

দীর্ঘদিন থেকে এসব অনিয়ম দুর্নীতি হলেও কেউই মুখ খুলতে রাজি হয়না।

অবশেষে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) উপজেলার পুর্ব আলীরগাঁও ইউনিয়নের বাসিন্দা সিরাজ উদ্দিন এসব অনিয়মের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়,  গত ৭ ফেব্রুয়ারি তিনি গোয়াইনঘাট এস.আর অফিসে দলিল দাতা হিসাবে উপস্থিত হলে তার পিতার নাম জাতীয় পরিচয়পত্রে আব্দুল আজিজ এবং জমির পর্চায় আব্দুল ওয়াজিদ হওয়ায় দলিল আটকানো হয়। পরে ইউনিয়ন চেয়ারম্যানের প্রত্যয়ন জমা দিলে দলিল লেখক জহুরুল ইসলাম বলেন, ৫ (পাঁচ) হাজার টাকা সাব-রেজিষ্টারকে না দিলে দলিল হবে না। পরে সাব-রেজিষ্টারের মনোনিত অফিসের কোন পদে নয় এমন ব্যক্তি সবুজ আহমদ এর মাধ্যমে ৩ হাজার টাকা দিলে দলিল নিবন্ধন হয়। তিনি বলেন সাবরেজিস্টার  এখানে যোগদানের পরই অযথা লেইট ফিঃ দলিল প্রতি ২/৩ হাজার টাকা আদায় করেন। তিনি এভাবে অনেক দলিলে জাতীয় পরিচয়পত্রের নাম ও পর্চার নামে অমিলের কারণে প্রতি দলিলে ৩ থেকে ৫ হাজার টাকা নেন। তিনি আরও বলেন, গোয়াইনঘাট সাব-রেজিস্ট্রার অফিসের সবুজ আহমদ সিন্ডিকেট এর কাছে নগদ টাকা দেওয়া ছাড়া কোনো দলিল বা কাজই হয় না। দলিল প্রতি তাকে ১ হাজার থেকে ৩ হাজার টাকা দিতে হয়। অফিসের একজন দলিল লেখক নাম প্রকাশ না করার শর্তে প্রতিবেদককে বলেন, গোয়াইনঘাট সাবরেজিস্ট্রি অফিসে ঘুষ ছাড়া কোনো কাজই হয় না। কোনো কারণে যদি দিনের বেলা দলিল না হয়, ঘুষ দিলে রাতেই দলিল হয়ে যায়। অভিযোগের বিষয়ে জানতে চাইলে সবুজ আহমদ বলেন, আমাদের বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে তা ঠিক নয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাব-রেজিস্টার মাসুদ পারভেজ নিজেকে নির্দোষ দাবী করে বলেন, আমার অফিসে কেউ দুর্নীতি করলে আমাকে লিখিতভাবে জানালে আমি ব্যবস্থা নেব।

সংরক্ষিত আসনে আওয়ামীলীগের ফরম নিয়েছেন সাড়ে ১৫০০ নারী

0

আধুনিক ডেস্ক:

দ্বাদশ সংসদে আওয়ামী লীগের টিকিটে সংরক্ষিত নারী এমপি হতে চান ১৫৪৯ জন নারী। তারা গত তিন দিনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম তুলেছেন। জাতীয় সংসদের ৫০ সংরক্ষিত আসনের মধ্যে এবার ক্ষমতাসীন দলটির জন্য বরাদ্দ আছে ৪৮টি। প্রত্যাশীদের কাছে প্রতিটি মনোনয়ন ফরম অর্ধলাখ টাকায় বিক্রি করেছে আওয়ামী লীগ। মনোনয়ন বিক্রি বাবদ দলটির আয় মোট ৭ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা।

বৃহস্পতিবার বিকেল ৫টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে, মঙ্গলবার থেকে ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়। যা আজ বৃহস্পতিবার বিকাল ৪টা পর্যন্ত চলে। শেষদিন দলটি ২১৭টি মনোনয়ন ফরম বিক্রি করে। বিপরীতে আয় করে ১ কোটি ৮ লাখ ৫০ হাজার টাকা।
দ্বিতীয় দিন ৫২২টি ফরম বিক্রি করা হয়। এ থেকে মোট আয় হয় ২ কোটি ৬১ লাখ টাকা। প্রথম দিন বিক্রি করেছিল ৮১০টি ফরম।

সাড়ে ১৫০০ নারীর মধ্যে চিত্রজগনের বিভিন্ন অঙ্গনের ১৩ তারকা মনোনয়ন ফরম কিনেছেন। তারা হচ্ছেন- অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, তারিন জাহান, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, শিমলা, শাহনূর, তানভীন সুইটি, মেহের আফরোজ শাওন, শমী কায়সার, রোকেয়া প্রাচী, সোহানা সাবা, ঊর্মিলা শ্রাবন্তী কর ও শামিমা তুষ্টি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর আগে জানিয়েছেন, নায়িকাদের মধ্যে দুতিন জনকে এমপি করা হবে।

শিল্পকলায় শেষ শ্রদ্ধার পর গাজীপুরে আহমেদ রুবেলের দাফন

0

আধুনিক ডেস্ক:

সদ্য প্রয়াত অভিনেতা আহমেদ রুবেলের মরদেহ সকালে শিল্পকলা একাডেমিতে নেওয়া হয়েছে। সেখানে তার মরদেহের প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। ঢাকা থিয়েটারের উদ্যোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ আনুষ্ঠানিকতা চলবে বেলা সাড়ে ১২টা পর্যন্ত।

এরপর বৃহস্পতিবার বিকেলে মরদেহ নিজ এলাকা গাজীপুরে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে গাজীপুর গোরস্থানে তাকে সমাহিত করা হবে।

অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম জানিয়েছেন, সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত শিল্পকলায় শেষ শ্রদ্ধা জানানোর পর গাজীপুরে উত্তর ছায়াবীথি, জোড়পুকুরে নিজ গ্রামে আহমেদ রুবেলের দাফন সম্পন্ন হবে।

১৯৬৮ সালে নিজ শহর চাঁপাইনবাবগঞ্জে জন্ম হলেও ছোটবেলা থেকেই বেড়ে উঠেছেন ঢাকা শহরে। পরিবারসহ তিনি থাকতেন গাজীপুরে। গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নযাত্রা’ দিয়ে নাটকে পা রাখেন তিনি।

এরপর তিনি হুমায়ূন আহমেদের ‘পোকা’-তে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা লাভ করেন। এই নির্মাতার ‘বৃক্ষমানব’ নাটকটি তাকে সব শ্রেণির দর্শকের মধ্যে জনপ্রিয় করে তোলে।

আনিসুল হকের লেখা মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত আলোচিত মেগা ধারাবাহিক ‘৫১বর্তী’ নাটকে রুবেলের ‘মেন্টাল বাহাদুর’ চরিত্রটিও বেশ সাড়া ফেলেছিল।

নাটকের পাশাপাশি সিনেমায়ও দুর্দান্ত সব চরিত্রে রূপদান করেছেন আহমেদ রুবেল। অভিনয় করেছেন ‘চন্দ্রকথা’, ‘ব্যাচেলর’, ‘মেঘলা আকাশ’, ‘দ্য লাস্ট ঠাকুর’, ‘শ্যামল ছায়া’, ‘অলাতচক্র’, ‘লাল মোরগের ঝুঁটি’তে।
রুবেল অভিনীত নূরুল আলম আতিক পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পেয়ারার সুবাস’ ৯ ফেব্রুয়ারি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।

বাংলাদেশে আশ্রয় নেয়া ১শ’ সীমান্তরক্ষীকে ঘুমধুম থেকে টেকনাফে স্থানান্তর

0

আধুনিক ডেস্ক:

বান্দরবানের ঘুমধুমে আশ্রয় নেওয়া ১০১ জন বিজিপি সদস্যকে টেকনাফের হ্নীলায় স্থানান্তরিত করেছে বিজিবি। বৃহস্পতিবার বিকেলে ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তাদের নিয়ে যাওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বর্তমানে মিয়ানমারের অভ্যন্তরে দেশটির সরকারি জান্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘাত চলছে। সংঘাতে বিদ্রোহীদের সামনে টিকতে না পেরে দেশ ছেড়ে ঘুমধুম সীমান্ত দিয়ে বাংলাদেশে আশ্রয় নেন ১১৩ জন বিজিপি সদস্য। পরে বিজিবির তত্ত্বাবধানে তাদের তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় দেওয়া হয়। আজ তাদের মধ্য থেকে ১০১ জনকে বিজিবির তত্ত্বাবধানে টেকনাফের হ্নীলায় নিয়ে যাওয়া হয়।

বান্দরবান পুলিশ সুপার সৈকত শাহীন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থানরত ১০১ জন বিজিপি সদস্যকে হ্নীলায় নেওয়া হয়েছে।