Home Blog Page 225

‘সরকার বাণিজ্য কুটনীতিকে অগ্রাধিকার দিচ্ছে’

0

আধুনিক ডেস্ক:

দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি প্রতিরোধে সরকার আন্তরিকভাবে কাজ করছে। রমজান মাসের চাহিদা বিবেচনায় এরইমধ্যে কয়েকটি পণ্যের আমদানি শুল্ক কমানো হয়েছে। তবে ভোক্তা পর্যায়ে এর সুফল পেতে কিছুটা সময় লাগবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রয়োজনীয় অভিযান পরিচালনা করা হচ্ছে। কেউই রাষ্ট্রের চেয়ে শক্তিশালী নয়। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলমান থাকবে।

শুক্রবার ঢাকায় এফডিসিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বর্তমান সরকারের প্রধান চ্যালেঞ্জ শীর্ষক এক ছায়া সংসদে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ. এইচ. এম সফিকুজ্জামান এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বাজার মনিটরিংয়ের বিরুদ্ধে কোনো প্রভাবশালী মহলের চাপ নেই। পণ্যের দাম নিয়ন্ত্রণে মন্ত্রণালয়গুলো ও সংস্থাসমূহ সমন্বিতভাবে কাজ করছে। বাণিজ্য কূটনীতিকে সরকার অগ্রাধিকার দিচ্ছে। বাংলাদেশ কোনোভাবেই শ্রীলঙ্কা বা ভেনিজুয়েলা হবে না। বর্তমানে বিশ্বে ৩৮তম বৃহত্তম অর্ধনীতির দেশ বাংলাদেশ। মানুষের কষ্ট লাগবে সরকার বাজার ব্যবস্থাপনায় সুশাসন নিশ্চিতে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দিচ্ছে। এরইমধ্যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিস্টেম চালু হয়েছে, যা পণ্যের উৎপাদন ও সরবরাহ ব্যবস্থাকে পর্যবেক্ষণ করবে।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বর্তমান সরকারের প্রধান চ্যালেঞ্জ শীর্ষক ছায়া সংসদে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের বিতার্কিকদের পরাজিত করে প্রাইম ইউনিভার্সিটির বিতার্কিকরা বিজয়ী হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন ড. এস এম মোর্শেদ, উন্নয়ন বিশ্লেষক সাজিদ রায়হান, সাংবাদিক মাঈনুল আলম, সাংবাদিক সেলিম মালিক ও সাংবাদিক মো. গোলাম ময়নুল আহসান।

প্রতিযোগিতা শেষে বিজয়ী দলকে ট্রফি ও সনদপত্র দেওয়া হয়।

নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি ভুল করেছে : ওবায়দুল কাদের

0

আধুনিক ডেস্ক:

নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি যে ভুল করেছে, সেই ভুলের খেসারত অনেক দিন দিতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, প্রধান বিচারপতির বাসভবনে হামলাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির কাল হায়ে দাঁড়িয়েছে।

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপদপ্তর সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী প্রমুখ।

শেখ হাসিনা একজন স্ট্রং লেডি বললেন ভারতের রাষ্ট্রপতি

0

আধুনিক ডেস্ক:

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। এ সময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেছেন। শুক্রবার দুপুরে নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী বলেন, অত্যন্ত আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে। তাকে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছি। তিনি (ভারতের রাষ্ট্রপতি) প্রধানমন্ত্রীর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন এবং এমন একজন স্ট্রং লেডি, যিনি পরপর চারবার এবং পঞ্চমবারের মতো দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, সেজন্য তাকে অভিনন্দন জানিয়েছেন।

নারী ক্ষমতায়ন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কাজ করছেন, সেটির সঙ্গে ভারতের রাষ্ট্রপতি সহমত পোষণ করেছেন বলে জানান তিনি।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের আমন্ত্রণে নয়াদিল্লি সফরে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। তিনি ভারতের ডেপুটি প্রেসিডেন্ট জগদীপ ধনখড় এবং বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গেও দেখা করেছেন।
গত মাসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম দ্বিপক্ষীয় সফর। ৭ ফেব্রুয়ারি জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে পৃথক বৈঠক করেন হাছান মাহমুদ। কলকাতায় দুটি অনুষ্ঠানে অংশ নিয়ে আজ রাতে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

কারাগারে মৃত্যুর ঘটনায় আন্তর্জাতিক তদন্তের দাবি বিএনপির

0

আধুনিক ডেস্ক:

দেশের প্রতিটি কারাগারে কারাবিধির সমস্ত সুযোগ-সুবিধা কেড়ে নিয়ে বন্দি নেতাকর্মীদের ওপর বীভৎস নিপীড়ন চালানো হচ্ছে বলে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গত তিন মাসে কারা নির্যাতনে বিএনপির ১৩ জন নেতার মৃত্যু হয়েছে।

প্রত্যেকটি মৃত্যু পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে কারা হেফাজতে মৃত্যুর প্রতিটি ঘটনার আন্তর্জাতিক তদন্তের দাবি জানান তিনি। শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন রুহুল কবির রিজভী।

তিনি বলেন, অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করার উদগ্র বাসনা চরিতার্থ করতে গত ৭ জানুয়ারি বিরোধী দলহীন উদ্ভট ডামি নির্বাচন নির্বিঘ্ন ও কণ্টকমুক্ত করার জন্য গুম-খুন-গায়েবি মামলা, হুলিয়া, গ্রেপ্তার-হয়রানি, নিপীড়ন, নির্যাতন, অগ্নিসংযোগ, বাড়িঘর ভাঙচুরের যে ভয়াবহতা চলছিল, তা এখনো অব্যাহত রেখেছে একনায়ক ডামি সরকার। অরাজকতা, নৈরাজ্য আর বিশৃঙ্খলার বৃত্তে জনমানুষকে বন্দি করা হয়েছে।

রিজভী বলেন, জনগণকে প্রতারিত করে, রাষ্ট্রীয় পেশীশক্তির জোরে ৭ জানুয়ারি ভোটারহীন পাতানো ভুয়া নির্বাচনে ষোলকলা পূর্ণ করলেও ক্ষমতা হারানোর ভয়ে থেমে নেই বিরোধী দল-মতের ওপর বহুমাত্রিক জুলুম, উৎপীড়নের অমানবিক নিষ্ঠুরতা। দেশজুড়ে বেপরোয়া গ্রেপ্তার অব্যাহত রয়েছে।

বিএনপির এই মুখপাত্র অভিযোগ করে বলেন, দেশের কারাগারগুলো ধারণক্ষমতার কয়েকগুণ বেশি বিএনপি নেতাকর্মীতে ঠাসা। কারা সেলগুলো একেকটি শ্বাসরুদ্ধকর কনসেন্ট্রেশন ক্যাম্পে পরিণত করা হয়েছে। অতিমাত্রায় উৎসাহী কর্মকর্তারা গেস্টাপোদের ন্যায় মূর্তিমান আতঙ্কে পরিণত হয়েছে। প্রতিটি কারাগারের ভেতরে কারাবিধির সমস্ত সুযোগ-সুবিধা কেড়ে নিয়ে বন্দি নেতাকর্মীদের ওপর চালাচ্ছে বীভৎস নিপীড়ন। খাওয়ার কষ্ট দেওয়া হচ্ছে। চিকিৎসা দেওয়া হচ্ছে না।

হবিগঞ্জে টমটম চালক আতাউর হত্যাকাণ্ড, আটক ২

0

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের চুনারুঘাটে ব্যাটারিচালিত ইজিবাইক টমটম চালক আতাউর রহমান (৫৫) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই জনকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এসময় আতাউরের কাছ থেকে ছিনতাই হওয়া টমটম উদ্ধার করা হয়েছে।

শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ পিবিআই’র পুলিশ পরিদর্শক মো. আব্দুল মালিক পিপিএম।
তিনি বলেন, টমটম চালক হত্যাকাণ্ডের ঘটনায় দুইজনকে আটকসহ টমটমটি উদ্ধার করা হয়েছে। এখনও অভিযান চলমান রয়েছে। তাই তদন্তের স্বার্থে আটককৃতদের নাম বলা যাচ্ছে না।

এর আগে বৃহস্পতিবার সকালে উপজেলার বালিয়ারি গ্রামে একটি পুকুর পাড় থেকে আতাউর রহমানের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আতাউর রহমান (৫৫) উপজেলার মধ্য বালিয়ারি গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। মরদেহ উদ্ধারের পর থেকেই ঘটনাটি তদন্তে মাঠে নামে পিবিআইসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

প্রতিযোগিতায় অংশ নিতে ভারত যাচ্ছে সুনামগঞ্জের ‘ধামাইল দল’

0

সুনামগঞ্জ প্রতিনিধি:

শিলচর শিশু উদ্যানে সম্মিলিত লোকমঞ্চ আয়োজিত ১০ ও ১১ ফেব্রুয়ারি দুই দিনের সমবেত ধামাইল কম্পিটিশন ও ধামাইল কন্যা প্রতিযোগিতায় অংশ নিতে ভারত যাচ্ছে সুনামগঞ্জের একটি ধামাইল দল। আগামীকাল শনিবার তারা এই ধামাইল প্রতিযোগিতায় অংশ নিবে।

মুঠোফোনে ধামাইল দলের পরিচালক ও বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক দিরাই পৌরসভার দোওজ গ্রামের সঞ্জয় কুমার রায় শিপলু বলেন, শুক্রবার সকাল ৯ টায় ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছি। শনিবার আমরা তিন ক্যাটাগরিতে মোট ১২ জন এই প্রতিযোগিতায় অংশ নিব।

জানা যায়, এর আগে ভারতের শিলচরের সম্মিলিত লোকমঞ্চের সাধারণ সম্পাদক ভাস্কর দাস স্বাক্ষরিত এক পত্রে বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ এর সভাপতি দেবদাস চৌধুরীকে ধামাইল কম্পিটিশন ও ধামাইল কন্যা কম্পিটিশনে আমন্ত্রণ জানানো হয়। এতে বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদের সভাপতি দেবদাস চৌধুরী,সহ সভাপতি রাম কৃষ্ণ সরকার অনুষ্ঠানে বিচারক হিসেবে ও সহ সভাপতি মোস্তাফ বাহার,সাধারণ সম্পাদক চিনু চক্রবর্তী, সহ – সাধারণ সম্পাদক মিহির তালুকদার ও সাংগঠনিক সম্পাদক সঞ্জয় কুমার রায় শিপলু প্রতিনিধি হিসেবে এবং ধামাইল শিল্পী হিসাবে তুলি রানী দাস, পূর্নিমা দেবী ও নৃত্য শিল্পী আঁখি, পিংকি, সোনালী, অর্পি প্রতিযোগিতায় অংশ নিবে।

বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক চিনু চক্রবর্তী বলেন,আঞ্চলিক এই লোকগানের উৎকর্ষ বৃদ্ধি করেন সুনামগঞ্জের রাধারমণ দত্ত। হাওরাঞ্চলে ব্রত, পালা-পার্বণ, জন্ম, বিবাহের অনুষ্ঠানে আনন্দ-উৎসবের জনপ্রিয় মাধ্যম ঐতিহ্যবাহী ধামাইল গান। আমাদের হাওরাঞ্চলের এই ঐতিহ্যবাহী জনপ্রিয় ধামাইল গানটি কে আন্তরজার্তিক ভাবে প্রসারিত করতে আমরা কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় এই প্রোগ্রামে অংশগ্রহণ।

বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ এর সভাপতি দেবদাস চৌধুরী বলেন,বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ আমাদের বাংলা লোকসংস্কৃতির অন্যতম ধারা- “ধামাইল ” নিয়ে কাজ করে যাচ্ছে দীর্ঘদিন ধরে।এরই ধারাবাহিকতায় ভারতের শিলচর শহরে সম্মিলিত লোক মঞ্চ, শিলচর, আসাম,ভারত-এর আমন্ত্রণে বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ ধামাইল পরিবেশন করবে। বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ ধামাইল দল এর জন্য সবার কাছে আশীর্বাদ প্রার্থী করেন তিনি।

উল্লেখ্য, ভারতের আসামের শিলচর সম্মিলিত লোকমঞ্চের ধামাইল কম্পিটিশন ও ধামাইল কন্যা কম্পিটিশনে চব্বিশটি দল অংশগ্রহণ করেছে।

‘আমি চাই দেশে সৎ ও উন্নতমানের ডাক্তার তৈরি হোক’

0

আধুনিক ডেস্ক:

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন বলেছেন, আমি চাই দেশে সৎ ও উন্নত মানের ডাক্তার তৈরি হোক। নিজে সারাজীবন সৎ থেকেছি, এদেশের পরবর্তী প্রজন্মের প্রতিটি ডাক্তারও সততা, স্বচ্ছতা নিয়ে মানুষের সেবা করবে সেটাই চাই। শুক্রবার দুপুরে মেডিকেল ভর্তি পরীক্ষা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এবারের মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা অন্যান্য সময়ের তুলনায় স্বচ্ছ ও সুন্দর হয়েছে। পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ায় এবার পরীক্ষাকেন্দ্রে কেন্দ্র ম্যাজিস্ট্রেটসহ কারো কাছেই কোনোরকম মোবাইল যন্ত্র অ্যালাউ ছিল না। এমনকি প্রতিটি প্রশ্নপত্র বহনকারী ট্রাঙ্কে একটি ইলেক্ট্রনিক ডিভাইস লাগানো ছিল, যে কারণে এবার প্রশ্নফাঁসের সুযোগ ছিল না।

ডা. সামন্ত লাল সেন বলেন, এবার কোনো মেডিকেল কোচিং গত এক মাস খোলা ছিল না। শুধু তাই নয় আমাদের গোয়েন্দা সংস্থার তৎপরতায় পরীক্ষার আগের দিন ফেসবুকে কোনোরকম প্রশ্নফাঁসের গুজব ছড়ানোর সুযোগ পায়নি কেউ। মোট কথা, এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় যতরকম সতর্ক থাকা যায়, আমরা থেকেছি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ বছর এমবিবিএস ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনয়ন, প্রকৃত শিক্ষার্থীদের হয়রানি ও অনিয়ম বন্ধ এবং মেধাবী শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিতকরণের লক্ষ্যে ভর্তি প্রক্রিয়া ডিজিটালাইজেশনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। সরকারি মেডিকেল কলেজে বিগত কয়েক বছর অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পন্নকরণ এবং ডিজিটালাইজেশনের ফলে প্রশ্নপত্র ফাঁস বন্ধ হয়েছে এবং একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয়েছে।

শাবিতে চেয়ারে বসা নিয়ে ছাত্রলীগের দুই কর্মীর হাতাহাতি

0

শাবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে রিডিংরুমে চেয়ারে বসা ও এসি অন-অফ নিয়ে দুই ছাত্রলীগ কর্মীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এর জেরে মধ্যরাতে জিআই পাইপ নিয়ে ছাত্রলীগ কর্মীদেরকে মহড়া দিতে দেখা গেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হলে নৃবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগ নেতা মামুন শাহ সমর্থক রিয়াদ মিয়া এবং বাংলা বিভাগের একই সেশনের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগ নেতা নাজমুল হুদা শুভয়ের সমর্থক জয়পালের মধ্যে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে প্রক্টরিয়াল বডি, সহকারী প্রভোস্ট, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও ছাত্রলীগের নেতারা গিয়ে পরিস্থিতি শান্ত করেন। হল র্কর্তৃপক্ষ জানান, ঘটনায় জড়িত দুই ছাত্রকেই লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, বৃহস্পতিবার সৈয়দ মুজতবা আলী হলের নিচতলার রিডিংরুমে রিয়াদের সঙ্গে চেয়ারে বসা ও এসি চালু-বন্ধ নিয়ে জয় পালের মধে প্রথমে তর্কাতর্কি হয়।

এক পর্যায়ে উত্তপ্ত বাক্য বিনিময় হলে দুজনের মধ্যে হাতাহাতি পর্যন্ত গড়ায়। ঘটনার বিষয়ে জানাজানি হলে ছাত্রলীগের সমর্থকরা জিআই পাইপ নিয়ে মহড়া দেয়। এসময় হলের দরজা জানালায় সজোরে আঘাত করেন তারা। তাদেরকে জয় বাংলা স্লোগান দিতে দেখা যায়। এতে পুরো হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের মধ্যে আতংক বিরাজ করতে দেখা যায়। এ বিষয়ে জানতে মুঠোফেনে কল দিলে রিয়াদ ও জয়পালের কোনো সাড়া পাওয়া যায়নি।

এ ব্যাপারে মামুন শাহ ও নাজমুল হুদা শুভ জানান, হল কর্তৃপক্ষ বিষয়টি সমাধান করবেন। সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক আবু সাঈদ আরফিন খান বলেন, ঘটনায় জড়িত দুই ছাত্রই নির্দোষ দাবি করছে। তাদেরকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। প্রভোস্ট বডির মিটিংয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

0

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুরের (মধ্যে চুনঘর) এলাকায় পানিতে ডুবে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাতে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত দুই স্কুলছাত্রী চুনঘর এলাকার তাহীর আলীর মেয়ে মেঘলা বেগম (৮)। সে চুনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী। অন্যজন একই বাড়ির মো. বিলাল মিয়ার মেয়ে মোহনা বেগম (৬)। সে চুনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী।

নিহত মেঘলা ও মোহনার চাচা আশিদ মিয়া জানান, মেঘলা মোহনাকে নিয়ে তার বাবার বোরো ক্ষেতে যায়। সেখানে তার বাবার কাছ থেকে মেঘলা ও মোহনা বিকেল সাড়ে ৪টার দিকে ২০ টাকা নিয়ে বাড়িতে ফিরে আসে। বাবা ক্ষেতের কাজ শেষ করে সন্ধ্যায় বাড়িতে এসে মেয়ের কথা জিজ্ঞেস করলে পরিবারের লোকজন মেঘলা বাড়িতে আসেনি বলে জানান। মেয়েকে খুঁজতে গিয়ে বাড়ির পাশে একটি বড়ই গাছের পাশে ডুবাতে লাশ ভাসতে দেখতে পান। সেখান থেকে লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাজার মূসলিম এইড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, মোহনার চাচা জায়েদ মিয়া ও জুহুর আলী একই ডুবা থেকে মোহনার লাশও উদ্ধার করেন।দুই শিশুর মৃত্যুতে নিহত শিশুদের বাড়িতে শোকের মাতম চলছে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আলী মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, ময়না-তদন্ত ছাড়া লাশ দাফনের জন্য জেলা প্রশাসকের অনুমতি চাওয়া হয়েছে। অনুমতি সাপেক্ষে লাশ দাফন করা হবে।

সীমান্তে মিললো আরও একটি অবিস্ফোরিত মর্টার শেল

0

আধুনিক ডেস্ক:

মিয়ানমার সীমান্তঘেঁষা তুমব্রু বাজারের পার্শবর্তী রাস্তার কাছে আরও একটি অবিস্ফোরিত মর্টারের গোলা পাওয়া গেছে। শুক্রবার দুপরে অবিস্ফোরিত গোলাটি পথচারীরা দেখতে পেয়ে বিজিবিকে খবর দেয়। বর্তমানে ওই স্থানে জনসাধারণ ও যান চলাচল সীমিত করেছে বিজিবি সদস্যরা।

অপরদিকে, নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম-তুমব্রু সীমান্তের নোয়াপাড়ায় পরিত্যক্ত অবস্থায় উদ্বার করা অবিস্ফোরিত মর্টারের গোলাটি নিষ্ক্রিয় করেছেন সেনা বোমা বিশেষজ্ঞ দলের সদস্যরা। শুক্রবার সকালের দিকে রামু সেনানিবাস থেকে আসা সেনা বোমা বিশেষজ্ঞ দল মর্টারের গোলাটি ধ্বংস করে নোয়াপাড়া এলাকায়।
স্থানীয় পথচারী সাইফুল ইসলাম জানান, বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে অবিস্ফোরিত মর্টারের গোলাটি দেখতে পাওয়া যায়। বর্তমানে সীমান্তের পরিস্থিতি মোটামোটি শান্ত অবস্থায় রয়েছে। তবে মাঝে-মধ্যে মিয়ানমারের অভ্যন্তরীণ এলাকায় কিছু কিছু গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহাংগীর আজিজ জানান, সীমান্ত পরিস্থিতি মোটামোটি শান্ত। তবে বিভিন্ন জায়গায় পরিত্যক্ত অবিস্ফোরিত গোলা পড়ে থাকায় শংকিত রয়েছে জনগণ। তাছাড়া পরিস্থিতি স্বাভাবিক মনে হচ্ছে। গত ২ দিন ধরে আশ্রয়কেন্দ্রের আশ্রিত স্থানীয়রা নিজ বসতঘরে ফিরেছে।