Home Blog Page 221

মিয়ানমারে সংঘাত: টেকনাফ সীমান্তে থেমে থেমে গুলি ও বিকট বিস্ফোরণ

0

আধুনিক ডেস্কঃ

দুই সপ্তাহ মিয়ানমারের অভ্যন্তরের সংঘাতের আঁচে বাংলাদেশ সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি এবং কক্সবাজারের উখিয়া ও টেকনাফ অস্থির। টানা কয়েকদিন সংঘাতের পর চারদিন ধরে নাইক্ষ্যংছড়ি ও উখিয়া সীমান্ত পরিস্থিতি এখন অনেকটা শান্ত। তারপরও সীমান্তঘেঁষা খেতখামারে যেতে ভয় পাচ্ছেন চাষি ও কৃষকরা।

দুই সপ্তাহ মিয়ানমারের অভ্যন্তরের সংঘাতের আঁচে বাংলাদেশ সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি এবং কক্সবাজারের উখিয়া ও টেকনাফ অস্থির।
মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সীমান্তচৌকির নিয়ন্ত্রণ নিয়ে চলমান সংঘাত এখন মংডুর দিকে ছড়িয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত থেমে থেমে গুলি, মর্টারশেলসহ ভারী অস্ত্রের বিকল বিস্ফোরণ শোনা গেছে। দু-তিনটি শব্দের সঙ্গে কম্পন টের পেয়েছেন এপারের বাসিন্দারা।

দুদিন ধরে টেকনাফের পূর্ব ও দক্ষিণাংশের ওপারে রাখাইনের মংন্ডুতে তুমুল সংঘর্ষ চলছে বলে খবর পাওয়া গেছে। সেখানে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) কয়েকটি সীমান্তচৌকি রয়েছে। এসব চৌকির নিয়ন্ত্রণ নিয়ে সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির সঙ্গে লড়াই চলছে। এতে এপারের সেন্টমার্টিন ও শাহপরীর দ্বীপে দুই-তিন ধরে গুলি ও ভারী অস্ত্রের শব্দ পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টা থেকে আজ শুক্রবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত থেমে থেমে গোলাগুলির শব্দ শুনেছেন। মাঝেমধ্যে বিকট শব্দও কানে আসছে। সকালে প্রায় এক ঘণ্টা তীব্র গোলাগুলিতে এপারের মানুষের ঘুম ভাঙে। ওপারের মংডু এলাকায় আজ সকালে আকাশে হেলিকপ্টার চক্কর দিতে দেখা গেছে। এরপর দুটি বিকট শব্দে কেঁপে উঠে সীমান্ত এলাকা। কোনো কোনো এলাকায় অগ্নিসংযোগও হচ্ছে।

নাফ নদীর পূর্ব ও দক্ষিণাংশে মিয়ানমারের রাখাইন রাজ্য। রাখাইনের মংডুর শহরের আশপাশের মেগিচং, কাদিরবিল, নুরুল্লাহপাড়া, মাংগালা ও ফাদংচা এলাকা অবস্থিত।

টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ৯ নম্বর ওয়ার্ড। এ ওয়ার্ডের ইউপি সদস্য আবদুস সালাম আজকের পত্রিকাকে বলেন, ‘এসব এলাকার সীমান্তচৌকি ঘিরে সংঘর্ষ হচ্ছে বলে মনে হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘শুক্রবার সকাল ৮টার দিকে দুটি বিকট শব্দে এপারের মাটি কেঁপে উঠে। এ অবস্থায় সীমান্তের নারী-শিশুরা আতঙ্কে রয়েছেন।’

সেন্ট মার্টিনের উত্তর পাড়ার বাসিন্দা আবদুল করিম ও জসিম উদ্দিন বলেন, বুধবার থেকে সেন্টমার্টিনে গেলাগুলির শব্দ শোনা যাচ্ছে। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত কয়েকটি বিকট শব্দ হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতময় পরিস্থিতির কারণে সীমান্তে বিজিবি ও কোস্টগার্ডের টহল বাড়ানোর হয়েছে। সীমান্তের লোকজনকে সতর্ক থাকতে বলা হয়েছে।

এবিষয়ে ২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহি উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে থেমে থেমে রাতভর গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন সীমান্তে থাকা বিজিবির সদস্যরা। উদ্ভূত পরিস্থিতিতে সীমান্তে নিরাপত্তা জোরদারের পাশাপাশি বিজিবির টহল বাড়ানো হয়েছে।

গত ২ ফেব্রুয়ারি রাত থেকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে তমব্রু রাইট ও লেফট ক্যাম্পের নিয়ন্ত্রণ নিয়ে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষ হয়। দুই-তিনদিন তীব্র লড়াইয়ের পর তমব্রু ও ঢেঁকিবনিয়া সীমান্তচৌকি দখলে নেয় আরাকান আর্মি। সেখানে বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে ঠিকতে না পেরে ৩৩০ জন বিজিপি, সেনা ও বেসামরিক নাগরিক পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন। তাদের গতকাল বৃহস্পতিবার সাগরপথে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বিজিবি।

গত ৫ ফেব্রুয়ারি নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের জলপাইতলী গ্রামের একটি রান্নাঘরের ওপর মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে দুজন নিহত হন। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি নারী এবং অন্যজন রোহিঙ্গা পুরুষ। এছাড়া গোলাগুলিতে আহত হন আরও ৯ জন। অনেকেই এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিএনপির পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নেওয়া উচিত: কাদের

0

আধুনিক ডেস্কঃ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনের কথা না ভেবে বিএনপির এখন থেকেই পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নেওয়া উচিত।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের যৌথ সভায় এ কথা বলেন তিনি।

বিজয় না হওয়া পর্যন্ত বিএনপি আন্দোলন করবে এ বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল সাহেব জেল থেকে বের হয়ে আবার দিবা স্বপ্নে বিভোর হয়ে পড়েছেন। পরবর্তী আন্দোলনের কথা না ভেবে বিএনপিকে এখন থেকেই পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নেওয়া উচিত। জনগণের সরকার ক্ষমতায় থাকলে আন্দোলনের বস্তুগত পরিস্থিতি খুঁজে পাওয়া যায় না। জনগণের সরকার ক্ষমতায় থাকলে দেশে ইস্যুভিত্তিক আন্দোলনের যে ইস্যু খুঁজে পাওয়া যায় না বিএনপির সেটা হাড়ে হাড়ে টের পাওয়া উচিত। জার্মানিতে নিরাপত্তা সম্মেলনে বাংলাদেশের উপস্থিতি, এই সম্মেলনে অংশগ্রহণের মধ্য দিয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য বিরাট সম্মান বয়ে এনেছেন। আজকে গণতান্ত্রিক বিশ্ব বাংলাদেশের গুরুত্ব মেনে নিয়েছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থানটা আমাদের শত্রুতার জন্য অনেকের উর্বর ক্ষেত্র। বঙ্গোপসাগর, সেন্টমার্টিনের প্রতি লোভাতুর দৃষ্টি অনেক বাজপাখির রয়েছে। তবে শেখ হাসিনার সরকার ভারসাম্যপূর্ণ কূটনীতি সাফল্যের দিকে নিয়ে গেছে।

এ সময় তিনি আওয়ামী লীগের মেয়াদ উত্তীর্ণ কমিটি নতুন করে গঠনসহ দলের অভ্যন্তরীণ বিরোধ মেটাতে বিভাগীয় দায়িত্বপ্রাপ্তদের দলীয় সভাপতির নির্দেশনা জানান৷

ওবায়দুল কাদের বলেন, মেয়াদোত্তীর্ণ বিভিন্ন শাখার সম্মেলন, সহযোগী সংগঠনের প্রত্যেকের অসমাপ্ত সম্মেলন, কমিটি গঠন প্রক্রিয়ায় বিলম্বসহ সাংগঠনিক সমস্যার সমাধান করা জরুরি। বিভাগীয় দায়িত্বপ্রাপ্তরা সব শাখাগুলোকে ঢাকায় ডেকে বসতে পারেন। সমস্যা ও বিরোধ থাকলে তা সমাধানে অনতিবিলম্বে কাজ শুরু করতে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি।

যৌথসভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাসিমসহ আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর দক্ষিণ, ঢাকা জেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক।

কারাগারে মারা গেলেন পুতিনের সমালোচক নাভালনি

0

আন্তর্জাতিক ডেস্কঃ 

রাশিয়ার বিরোধীদলীয় নেতা ও গত এক দশক ধরে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টোর সমালোচক অ্যালেক্সি নাভালনি কারাগারে মারা গেছেন। আজ শুক্রবার কারাবন্দী অবস্থায় তিনি মারা গেছেন বলে রুশ কারা দপ্তর নিশ্চিত করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিরি খবরে বলা হয়, নাভালনিকে ১৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। দণ্ডের পর তাকে আর্টিক পেনাল কলোনিতে নেওয়া হয়, যেটিকে সবচেয়ে কঠিন কারাগার হিসেবে বিবেচনা করা হয়।

রাশিয়ার ইয়ামলো-নেনেটস জেলার কারা দপ্ত জানায়, হাঁটাহাঁটির সময় নাভালনি খারাপ বোধ করেন। তিনি দ্রুতই জ্ঞান হারান। এ সময় মেডিকেল টিমকে ডাকা হয় এবং তার জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয়। তবে তাতে সফল হওয়া যায়নি।

তারা আরও জানায়, জরুরি বিভাগের চিকিৎসকরা কারাবন্দী নাভালনিকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর কারণ খুঁজে দেখা হচ্ছে।

রাশিয়ায় নাভালনিকেই একমাত্র বিরোধী নেতা বলে মনে করা হতো। তিনি সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিতে রাশিয়াজুড়ে বিপুল সংখ্যক মানুষকে জড়ো করতে সক্ষম ছিলেন।

২০১১-১২ সালে রাশিয়ার নির্বাচনে কারচুপির অভিযোগে ব্যাপক বিক্ষোভ হয়। ওই বিক্ষোভ আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন নাভালনি। রাশিয়ার সরকারের দুর্নীতির বিভিন্ন তথ্য সামনে এনেছিলেন তিনি। এ ছাড়া পুতিন ঘনিষ্ঠদের বিভিন্ন গোপন তথ্যসংবলিত ভিডিও প্রকাশ করতেন তিনি। যা লাখ লাখ মানুষ দেখতেন।

২০১৩ সালে নাভালনি রাশিয়ার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠেন। ওই বছর মস্কোর মেয়র নির্বাচনে তিনি ২৭ শতাংশ ভোট পান। রাশিয়ার বেশিরভাগ মানুষের বিশ্বাস ছিল মস্কোর মেয়র নির্বাচন স্বচ্ছ ছিল না। কিন্তু তা সত্ত্বেও তিনি এত ভোট পেয়েছিলেন।

নাভালনিকে ২০২০ সালে সাইবেরিয়ায় বিষ প্রয়োগ করা হয়েছিল। তবে সেবার তিনি বেঁচে যান। ওই সময় উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যাওয়া হয়। পশ্চিমা দেশগুলোর ল্যাবে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায় নাভালনির দেহে নার্ভ এজেন্ট নামের একটি পদার্থ প্রয়োগ করা হয়েছে।

সুস্থ হয়ে ২০২১ সালে আবারও রাশিয়ায় ফিরে আসেন নাভালনি। তবে দেশে ফেরার সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করা হয়।

বঙ্গবীর ওসমানীর ৪০তম মৃত্যুবার্ষিকী : কেউ ভোলে না, কেউ ভোলে

0

আহমেদ সবুজ
তার নামে রাজধানীতে স্মৃতি মিলনায়তন রয়েছে অথচ তাকে স্মৃতিতে ধরে রাখার প্রয়াস নেই। নীরবেই চলে যায় তার জন্ম ও মৃত্যুদিবস। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি বঙ্গবীর মুহম্মদ আতাউল গণি ওসমানীর ৪০তম মৃত্যুবার্ষিকী আজ। পরিবার ও সুহৃদ ছাড়া আর কারও পক্ষ থেকে দিবসটি উপলক্ষ্যে তেমন কোনো কর্মসূচি নেই। অথচ বাংলাদেশের নাম যতদিন থাকবে ততদিন ওসমানীা নামটি প্রাসঙ্গিক। ইতিহাসের পাতায় পাতায় লেখা থাকবে তার নাম স্বর্ণাক্ষরে।

এমএজি ওসমানী ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের ৎসময় দেশকে ১১টি সেক্টরে ভাগ করে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালের ১১ এপ্রিল বাংলাদেশের অস্থায়ী প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ কলকাতা থেকে প্রচারিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ভাষণে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান সেনাপতি হিসেবে ঘোষণা দেন। মুক্তিযুদ্ধে নের্তৃত্বে অসামান্য প্রজ্ঞার পরিচয় দেন ওসমানী। যুদ্ধ চলাকালে প্রদর্শন করেন অভূতপূর্ব সমরকৌশল। তাঁর মেধা ও সামরিক যুদ্ধ কৌশলে পরিচালিত হয় মুজিবনগর সরকারে যুদ্ধ পরিকল্পনা। মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক হিসেবে মুক্তিপাগল মানুষকে নিয়ে পৌঁছেন বিজয়ের বন্দরে।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর প্রধান, রাজনীতিবিদ জেনারেল মহম্মদ আতাউল গণি ওসমানীর জন্ম ১৯১৮ সালের ১ সেপ্টেম্বর পিতার কর্মস্থল সুনামগঞ্জে। তার পৈত্রিক নিবাস সিলেটের ওসমানীনগরের (ওসমানীর মৃত্যুর পর তার নামে গঠিত উপজেলা যা এর আগে বালাগঞ্জের অন্তর্গত ছিলো) দয়ামীরে। তার পিতা বাবা খান বাহাদুর মফিজুর রহমান, মাতা জোবেদা খাতুন। তার শিক্ষাজীবন শুরু হয় আসামের গৌহাটিতে (বর্তমানে গুয়াহাটি)। ১৯২৩ সালে ‘কটনস্ স্কুল অব আসামে -এ ভর্তি হন তিনি। ১৯৩২ সালে ওসমানী সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় এ ভর্তি হন। ১৯৩৪ সালে অসাধারণ কৃতিত্বের সাথে ম্যাট্রিক পাশ করেন। ওসমানী ১৯৩৮ সালে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। এরপর শুরু হয় তারা সেনাজীবন। ১৯৩৯ সালে তিনি রয়্যাল আর্মড ফোর্সে ক্যাডেট হিসেবে যোগ দেন। ১৯৪০ সালে কমিশনড অফিসার হিসেবে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেন। এ সময় একটি ব্যাটেলিয়নের কমান্ডার হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধেও অংশ নেন তিনি। ১৯৪১ সালে তিনি ক্যাপ্টেন পদে উন্নীত হন। পরের বছরই উন্নীত হন মেজর পদে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তিনি বার্মা রণাঙ্গনে ব্রিটিশ বাহিনীর অধিনায়করূপে যুদ্ধ করেন। দেশ বিভাগের পর ১৯৪৭ সালে লেফটেন্যান্ট কর্নেল হিসেবে ওসমানী পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৪৮ ১৯৪৯ সালে ওসমানীকে সেনাবাহিনীর চিফ অব দি জেনারেল স্টাফের সহকারি নিয়োগ করা হয়। ১৯৫০ থেকে ১৯৫৫ সাল পর্যন্ত সময়ে ওসমানী চতুর্দশ পাঞ্জাব রেজিমেন্টের নবম ব্যাটালিয়নে রাইফেল কোম্পানির পরিচালক, পূর্ব পাকিস্তান রাইফেলসের অতিরিক্ত কম্যান্ডান্ট এবং সেনাবাহিনীর জেনারেল স্টাফ অফিসার পদে কর্মরত ছিলেন। ১৯৫৬ সালে তিনি কর্নেল পদে উন্নীত হন। এরপর তিনি আর্মি হেডকোয়ার্টারে জেনারেল স্টাফ ও মিলিটারি অপারেশনের ডেপুটি ডিরেক্টর নিযুক্ত হন। ১৯৬৭ সালে কর্নেল হিসেবে পাকিস্তান সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন ওসমাী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে আওয়ামী লীগে যোগ দিয়ে ১৯৭০ সালের নির্বাচনে জাতীয় পরিষদের সদস্য (এমএনএ) নির্বাচিত হন তিনি। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর প্রধান হিসেবে অসামান্য কৃতিত্ব প্রদর্শন করেন। স্বাধীনতার পর ১৯৭১ সালের ২৬ ডিসেম্বর তাকে বাংলাদেশ আর্মড ফোর্সের জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়। ১৯৭২ সালে দায়িত্ব থেকে অবসর নিয়ে বঙ্গবন্ধু সরকারের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পদে আসীন হন। ১৯৭৩ সালের সংসদ নির্বাচনেও বিজয়ী হন তিনি। ১৯৭৪ সালে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। পরে বাকশাল গঠনের প্রতিবাদে ১৯৭৫ সালে সংসদ সদস্য পদ ও আওয়ামী লীগের সদস্যপদ ত্যাগ করেন। সপরিবারে বঙ্গবন্ধু হত্যার পর ১৯৭৫ সালের ২৯ আগস্ট খন্দকার মোশতাক আহমেদের প্রতিরক্ষা উপদেষ্টা পদে নিয়োগ পান। তবে ৩ নভেম্বর জেলহত্যা (ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে জাতীয় ৪ নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন মো. মনসুর আলী, এ এইচ এম কামারুজ্জামানকে হত্যা) ঘটনার পর ওই পদ থেকে পদত্যাগ করেন জেনারেল ওসমানী। ১৯৭৬ সালে জাতীয় জনতা পার্টি নামে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন তিনি। ১৯৭৮ সালের রাষ্ট্রপতি নির্বাচনে সম্মিলিত বিরোধী দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৯৮১ সালের রাষ্ট্রপতি নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেন ওসমানী। ক্যান্সারে আক্রান্ত হয়ে ১৯৮৪ সালের ১৬ ফেব্রুয়ারি যুক্তরাজ্যের লন্ডনে মৃত্যু হয় চিরকুমার ওসমানীর।

আমার বাপজান আমার ভালোবাসা, আমার পৃথিবী

0


বিনোদন ডেস্কঃ

একমাত্র ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে ভালোবাসা দিবস কাটালেন শবনম বুবলী। ভারতের আগ্রার তাজমহলে দিনটি উদযাপন করেছেন মা-ছেলে। ভালোবাসা দিবসে ছেলেকে নিয়ে ভালোবাসার নিদর্শনের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন অভিনেত্রী। ছবিতে বুবলী নীল রঙের শাড়ি পরেছেন আর বীরও পরেছে নীল রঙের পাঞ্জাবি।

ছবিগুলো প্রকাশ করে বুবলী ফেসবুকে লিখেছেন- ‘আমার বাপজান আমার ভালোবাসা, আমার পৃথিবী।’

তিনি বলেন, প্রতিটি দিনই ভালোবাসার। তারপরও একটি দিন একটু বেশি ভালোবেসে বিশেষভাবে কাটালে ক্ষতি কী! সবাইকে বিশ্ব ভালোবাসা দিবসের অনেক শুভেচ্ছা।

বুবলী বর্তমানে কলকাতার ছবি ‘ফ্ল্যাশব্যাক’-এ অভিনয় করছেন। রাশেদ রাহার পরিচালনায় এতে তার বিপরীতে আছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা কৌশিক গাঙ্গুলী ও সৌরভ দাস।

সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার এই সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খায়রুল বাসার নির্ঝর। প্রযোজনায় আছেন নারায়ণ চট্টোপাধ্যায় ও কাজী জাফরিন মুন।

শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি প্রার্থী মিশা, সম্পাদক ডিপজল

0

বিনোদন ডেস্কঃ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৫ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন হবে আগামী ১৯ এপ্রিল (শুক্রবার)। এফডিসিতে এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিল্পী সমিতির নির্বাচন কমিশনের আপিল বোর্ডের সদস্য সামছুল আলম।

এবারের শিল্পী সমিতির নির্বাচনে জোট বেঁধেছেন ঢাকাই চলচ্চিত্রের দাপুটে দুই অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও মিশা সওদাগর। ছবি: ফেসবুক থেকে নেয়া।

এবারের শিল্পী সমিতির নির্বাচনে জোট বেঁধেছেন ঢাকাই চলচ্চিত্রের দাপুটে দুই অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও মিশা সওদাগর। এদিকে নির্বাচনকে ঘিরে অনেক তারকাই ইতোমধ্যে প্রস্তুতি সেরে ফেলেছেন।

জানা গেছে, আসন্ন নির্বাচনে মিশা সওদাগর সভাপতি প্রার্থী এবং ডিপজল সাধারণ সম্পাদক প্রার্থী হয়ে প্যানেল তৈরি করবেন।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন মিশা সওদাগর। ছবিতে দেখা গিয়েছে ডিপজল ও মিশা একে অন্যের হাত ধরে রেখেছেন।

ক্যাপশনে অভিনেতা লেখেন, ‘ভালোবাসায় জাত, কূল, ধর্ম, বর্ণ, ছোট বড় কোনো প্রভেদ নেই। তেমনি আমাদের শিল্পীদের মধ্যেও জাত, কূল, ধর্ম, বর্ণ, ছোট বড় কোনো প্রভেদ নেই। আমরা সবাই শিল্পী। আমাদের দায়িত্ব হচ্ছে এদেশের চলচ্চিত্রকে সমৃদ্ধ করা। আমরা হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের যোগ্যতা এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যেতে চাই। আসুন আমরা সবাই শিল্পী অঙ্গনকে বসন্তময় করে তুলবো।’

এ বিষয়ে গণমাধ্যমে ডিপজল বলেন, আমরা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করছি। এখনও সবকিছু চূড়ান্ত হয়নি। শিগগিরই প্যানেল গুছিয়ে আমরা সংবাদ সম্মেলনের আয়োজন করব।

শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনে মিশা-জায়েদ প্যানেল থেকে সহ-সভাপতি পদে নির্বাচন করেন ডিপজল। বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি।

অন্যদিকে বতর্মান সভাপতি ইলিয়াস কাঞ্চন এবার আর নির্বাচন করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। তাই সাধারণ সম্পাদক নিপুণ আক্তার এখন ব্যস্ত সভাপতির খোঁজে।
এবারের শিল্পী সমিতির নির্বাচনে জোট বেঁধেছেন ঢাকাই চলচ্চিত্রের দাপুটে দুই অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও মিশা সওদাগর। ছবি: ফেসবুক থেকে নেয়া।

এবারের শিল্পী সমিতির নির্বাচনে জোট বেঁধেছেন ঢাকাই চলচ্চিত্রের দাপুটে দুই অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও মিশা সওদাগর। এদিকে নির্বাচনকে ঘিরে অনেক তারকাই ইতোমধ্যে প্রস্তুতি সেরে ফেলেছেন।

জানা গেছে, আসন্ন নির্বাচনে মিশা সওদাগর সভাপতি প্রার্থী এবং ডিপজল সাধারণ সম্পাদক প্রার্থী হয়ে প্যানেল তৈরি করবেন।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন মিশা সওদাগর। ছবিতে দেখা গিয়েছে ডিপজল ও মিশা একে অন্যের হাত ধরে রেখেছেন।

ক্যাপশনে অভিনেতা লেখেন, ‘ভালোবাসায় জাত, কূল, ধর্ম, বর্ণ, ছোট বড় কোনো প্রভেদ নেই। তেমনি আমাদের শিল্পীদের মধ্যেও জাত, কূল, ধর্ম, বর্ণ, ছোট বড় কোনো প্রভেদ নেই। আমরা সবাই শিল্পী। আমাদের দায়িত্ব হচ্ছে এদেশের চলচ্চিত্রকে সমৃদ্ধ করা। আমরা হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের যোগ্যতা এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যেতে চাই। আসুন আমরা সবাই শিল্পী অঙ্গনকে বসন্তময় করে তুলবো।’

এ বিষয়ে গণমাধ্যমে ডিপজল বলেন, আমরা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করছি। এখনও সবকিছু চূড়ান্ত হয়নি। শিগগিরই প্যানেল গুছিয়ে আমরা সংবাদ সম্মেলনের আয়োজন করব।

শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনে মিশা-জায়েদ প্যানেল থেকে সহ-সভাপতি পদে নির্বাচন করেন ডিপজল। বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি।

অন্যদিকে বতর্মান সভাপতি ইলিয়াস কাঞ্চন এবার আর নির্বাচন করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। তাই সাধারণ সম্পাদক নিপুণ আক্তার এখন ব্যস্ত সভাপতির খোঁজে।

ঢাকায় গান শোনাতে আসছনে বলউিড র‍্যাপার বাদশা

0

বিনোদন ডেস্কঃ

ঢাকায় একটি সংগীতানুষ্ঠানে পারর্ফমরে জন্য আসতে যাচ্ছনে বলউিডরে আলোচতি ও জনপ্রয়ি সংগীতশল্পি র‍্যাপার বাদশাহ। বুধবার (১৪ ফব্রেুয়ার)ি বকিলেে সামাজকি যোগাযোগমাধ্যম ফসেবুক পজেে একটি পোস্টে বষিয়টি জানয়িছেে মোবাইল ফোন প্রস্তুতকারী প্রতষ্ঠিান টকেনো।

আগামী ১ র্মাচ ইন্টারন্যাশনাল কনভনেশন সটিি বসুন্ধরায় (আইসসিবি এক্সপো জোন) এক মিউজিক ফেস্টেরে আয়োজন করছেে মোবাইল ফোন প্রতষ্ঠিান টকেনো। সখোনইে শ্রোতাদরে গান শোনাবনে বলউিড বাদশাহ। বাদশাহর সঙ্গে আরও পারর্ফম করবে ফুয়াদ অ্যান্ড ফ্রন্ডেস, প্রীতম হাসান, জফোর, ব্ল্যাক জ্যাং ও সঞ্জয়।

প্রসঙ্গত, বাদশার আসল নাম আদত্যি প্রতীক সংি সসিোডযি়া। তবে তনিি মঞ্চে বাদশাহ নামইে পরচিতি। এই শল্পিী একাধারে হন্দি,ি হরযি়ানি ও পাঞ্জাবী গানরে জন্য বখ্যিাত।

বাদশা ২০০৬ সালে ইয়ো ইয়ো হানি সংিয়রে সঙ্গে তার ব্যান্ড মাফযি়া মান্দীর-এ তার সংগীত জীবন শুরু করনে। পরে ২০১২ সালে হানি সংি থকেে আলাদা হয়ে তার স্বতন্ত্র হরযি়ানি গান কার গায়ি চুল মুক্তি দনে, যা পরে ২০১৬ সালরে বলউিডরে কাপুর অ্যান্ড সন্স চলচ্চত্রিে ব্যবহার করা হয়।

সিলেটে বাস চাপায় পুলিশের উপ কমিশনারসহ ছয় পুলিশ সদস্য আহত

0

আধুনিক রিপোর্ট:

সিলেটে পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে বাস চাপায় উর্ধ্বতন তিন কর্মকর্তা ও এক ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ(ওসি) ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।এই ঘটনায় বাসচালক পালিয়ে গেলেও বাসের সুপারভাইজার ও বাসটি আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের তেমুখী এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত আজবাহার আলী শেখ, অতিরিক্ত উপ কমিশনার সাদেক কাওসার দস্তগীর, এয়ারপোর্ট থানার সহকারি (এসি) জহুরুল ইসলাম, সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুনু মিয়া, উপ সহকারি পুলিশ কর্মকর্তা (এএসআই) রেজাউল করিম ও গাড়ি চালক নায়েক হাবিবুর রহমান।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশ কমিশনার জাকির হোসেন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোরবেলা বিশেষ অভিযান পরিচালনায় সিলেট -সুনামগঞ্জের আঞ্চলিক মহাসড়কের তেমুখী সড়কে চৌকি বসিয়ে গাড়ি তল্লাসী করছিল এসএমপির উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ’র নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম। এমন সময় সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা রিয়েল কোচ নামে বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ কর্মকর্তাদের চাপা দেয়। এতে উর্ধ্বতন তিন কর্মকর্তাসহ ছয় পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।

তিনি আরও বলেন, গুরুতর অবস্থায় উপ কমিশনার আজবাহার আলী শেখ কে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।তাকে ডাক্তাররা নিভিড় পর্যবেক্ষণে রেখেছেন। ঘটনার পর চালক পালিয়ে গেলেও বাসের সুপারভাইজার ও বাসটি আটক করা হয়েছে।এসময় পুলিশের একটি ভ্যানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিয়ন্ত্রন হারিয়ে দূর্ঘটনায় আহত দুই

0


সিলেট তামাবিল মহাসড়কের একটি মিনি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে দোকান ঘরে প্রবেশ করে । এই ঘটনায় দুই জন গুরুত্বর আহত হন। তারা হলেন গোয়াইনঘাট উপজেলার ৫নম্বর পূর্ব আলিরগাঁও ইউনিয়নের নয়ামাঠি গ্রামের মৃত মাসুক উদ্দীনের ছেলে সাইফুল ইসলাম (৩০) এবং একই ইউনিয়নের লামাকুটা পাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আলী আমজাদ (৩২)।

দূর্ঘটনার পরপর স্থানীয় জনতা দূর্ঘটনায় আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন । তারা বর্তমানে মুমুর্ষ অবস্থায় চিকিৎসাধিন আছেন।

এমন ঘটনার পরপর এলাকাবাসী সিলেট তামাবিল মহাসড়ক প্রায় দুই ঘন্টা অবরোধ করে এবং পুলিশের বিরুদ্ধে শ্লোগান দেয়। তারা সিলেট তামাবিল মহাসড়কে মানুষ চলাচলের নিরাপত্তা চায় । জৈন্তাপুর ও গোয়াইনঘাট পুলিশকে চোরাচালন বন্দের দাবী জানান।

স্থানীয় ময়মুরবীদের সহায়তায় সিলেট তামাবিল মহাসড়কের অবরোধ তুলে নেওয়া হয়।

এঘটনায় তামাবিল হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ ইউনুস আলী জানান, তামাবিল হাইওয়ে রোডের বাগের সড়কের এই ঘটনায় ২ জন আহত হয়েছে।

তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং গাড়ীটি উদ্বারের জন্য পুলিশের একটি টিম ঘটনাস্থলে আছে। এই ঘটনার আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

ভারতে কৃষক আন্দোলনের দ্বিতীয় দিনেও পুলিশের টিয়ার শেল নিক্ষেপ

0

আন্তর্জাতিক ডেস্কঃ

ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের (এমএসপি) দাবিতে ভারতে কৃষকদের ‘দিল্লি চলো’ আন্দোলনের দ্বিতীয় দিন বুধবার (১৪ ফেব্রুয়ারি)। আগের দিনের মতো এদিনও তাদের থামাতে পুলিশ টিয়ার শেল ছুড়েছে।

আন্দোলনে যোগ দেওয়া বেশির ভাগ কৃষকই পাঞ্জাব রাজ্য থেকে আসা। তারা এখনো দিল্লি থেকে ২০০ কিলোমিটার (১২৫ মাইল) দূরে হরিয়ানা রাজ্যের শম্ভু সীমান্তে রয়েছেন।

কৃষকদের প্রবেশ ঠেকাতে রাজধানীর চারদিকে ধারালো তার, সিমেন্টের ব্লক এবং তিন দিকে বেড়া দেওয়া হয়েছে। মঙ্গলবার তারা পথে দেওয়া ব্যারিকেড সরাতে শুরু করলে হরিয়ানা রাজ্যের পুলিশ তাদের ওপর টিয়ার শেল ছোড়ে।

রাতে কৃষক নেতারা বিরতির ঘোষণা দিয়ে বলেন, তারা সকালে আবার পদযাত্রা শুরু করবেন।

বুধবার সকালে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, আন্দোলনকারীদের দূরে রাখতে দিল্লি সীমান্তে হাজার হাজার দাঙ্গা পুলিশ এবং আধাসামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

শম্ভু সীমান্তে কৃষকরা আন্দোলনকারীদের মধ্যে প্রতিরক্ষামূলক চশমা বিতরণ করছেন, কেননা পুলিশ টিয়ার গ্যাসের শেল ছুড়ে তাদের থামাতে চাইছিল।

কৃষক নেতারা এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, কৃষকদের ওপর প্লাস্টিক ও রাবার বুলেট ছোড়া হয়েছে।

তারা মিডিয়া কভারেজের সমালোচনা করে বলেন, এরকম একটি ধারণা তৈরি করে দেওয়া হয়েছে যে, কৃষকরা সন্ত্রাসী অথবা তারা বিরোধী দলগুলোর সঙ্গে যোগ দিয়েছেন।

কৃষক নেতা সারওয়ান সিং পান্ধার সাংবাদিকদের বলেন, অন্য কারো সঙ্গে আমাদের কিছুই করার নেই। শুরু থেকেই আমাদের একই দাবি।

পান্ধার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আহ্বান জানিয়ে বলেন, এমএসপির জন্য আমাদের আইন করে দেওয়া হোক।

ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) হলো সরকারের স্থির করে দেওয়া একটি মূল্য। এ মূল্যে কৃষকরা তাদের ফসল বিক্রি করতে পারবেন। এর চেয়ে বেশি দাম পেতেই পারেন কৃষকরা, কিন্তু এর থেকে কম নেওয়া যাবে না।

কৃষক নেতারা বলেন, মঙ্গলবার থেকে আন্দোলনকারী অন্তত ডজনখানেক কৃষককে পুলিশ আটক করেছে। সেদিন কৃষক ইউনিয়ন ও ফেডারেল মন্ত্রীদের সঙ্গে আলোচনা ব্যর্থ হয়।

দিল্লি চলো কর্মসূচিতে দুই শতাধিক ইউনিয়ন অংশ নিচ্ছে। কৃষকদের লক্ষ্য হরিয়ানা পাড়ি দিয়ে রাজধানীতে পৌঁছানো।

মঙ্গলবার রাজধানীর উত্তর দিকের আমবালা শহরের ওপর পাতলা টিয়ার গ্যাসের মেঘ দেখা যায়। শম্ভু সীমান্তে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘাতের ঘটনা ঘটে। পুলিশ ড্রোন ব্যবহার করে টিয়ার শেল ছোড়ে।

পুলিশের পদক্ষেপে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন। নিরাপত্তাকর্মীরাও আন্দোলনকারীদের ছোড়া ইট-পাথরের আঘাতে আহত হন। দিল্লিজুড়ে যানজট ও যানচলাচল ব্যাহত হওয়ার ঘটনা ঘটেছে, কেননা কর্তৃপক্ষ রুট পরিবর্তনের পাশাপাশি অনেক সড়ক আটকে দিয়েছে।