বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এমপি বলেছেন, নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে জামায়াত-বিএনপি। কোটা সংস্কারের নামে তাদের সন্তান মাঠে নামিয়েছে তারা। এতদিন দলের ব্যানারে আন্দোলন করে সফল হতে পারেনি। এবার তারা কোটা সংস্কারের নাম নিয়ে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে।তিনি সবাইকে সজাগ থাকার আহব্বান জানান।
শুক্রবার দুপুরে সিলেটে বন্যা কবলিতদের মাঝে ত্রাণ সহায়তা প্রদানকালে তিনি এসব বলেন।
তিনি বলেন, যুবলীগ-ছাত্রলীগসহ আওয়ামী পরিবারের নেতাকর্মীরা যখন মানুষের পাশে দাড়িয়েছে তখন দেশ বিরোধীচক্র জামাত-বিএনপি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে ৩১ কোটি টাকার বিদেশি লবিস্ট নিয়োগ করে। এতে ব্যর্থ হয়ে এখন তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। বিএনপি জামাতের কাউকেই মানুষের পাশে দাড়াতে দেখা যায় না। দুঃসময়ে সবসময় মানুষের পাশে থাকে যুবলীগসহ আওয়ামী পরিবারের নেতাকর্মীরা। এই বন্যায়ও প্রধানমন্ত্রীর নির্দেশে বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা করে যাচ্ছে।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠার পর থেকেই নানা সংকট ও চ্যালেঞ্জ মোকাবিলা করে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। এটি একটি মানবিক যুবসংগঠন। দেশের যেকোন ক্রান্তিলগ্নে যুবলীগ রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মানে যুবলীগ নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে যাবে।
তিনি বলেন, যুবলীগ এলিট শ্রেণির সংগঠন নয়। এটি শ্রমিক ও মেহনতি মেধাবী যুবকদের সাংগঠনিক ক্ষমতাসম্পন্ন একটি রাজনৈতিক সংগঠন। শিক্ষিত ও সাধারণ মানুষকে নিয়ে গঠিত যুবসংগঠন। এখানে কোনো অনুপ্রবেশকারী, দুষ্কৃতকারী, দুর্নীতি ও ক্যাসিনোবাজদের ঠাঁই নেই। সিলেট জেলা ও মহানগর যুবলীগের সকল মানবিক কার্যক্রমের ভূয়শী প্রশংসা করে বলেন আমরা দেখেছি করোনা ও বন্যা পরিস্থিতির সময় মানুষের পাশে দাড়িয়েছে সিলেট যুবলীগের প্রতিটা নেতাকর্মী। তাত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে শুক্রবার সিলেট সিটি কর্পোরেশনের ৩২ নং ওয়ার্ডে, জেলা যুবলীগের উদ্যোগে বিকাল ৩ টায় দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ও বিকাল ৪ টায় ওসমানীনগরে বন্যাদূর্গত ক্ষতিগ্রস্থ অসহায় গরীর ও দুস্থদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেন তিনি।
এতে প্রধান বক্তার বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, যুবলীগ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করে যাচ্ছে। সিলেট মহানগর যুবলীগ একটি সুশৃঙ্খল যুব সংগঠন। বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে যুবলীগ আজ মানবিক যুবলীগ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
সিলেট জেলা যুবলীগের সভাপতি ও ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ ভিপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শামীম আহমদের পরিচালনায় ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিলেট বিভাগের দ্বায়িত্ব প্রাপ্ত নেতা রফিকুল আলম জোয়ার্দার সৈকত, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগের দায়িত্ব প্রাপ্ত নেতা অধ্যাপক ড. রেজাউল কবির, সম্পাদক মন্ডলীর সদস্য মুকিত চৌধুরী, মীর মোহাম্মদ মহিউদ্দিন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য গিয়াস উদ্দিন আজম, ইঞ্জিনিয়ার মোঃ মুক্তার হোসেন চৌধুরী কামাল, ড. বিমান বড়ুয়া, নুরুল ইসলাম নুর মিয়া, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারন সম্পাদক মুসফিক জায়গীরদার, দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান বদরুল ইসলাম প্রমুখ।
কোটা সংস্কারের নামে বিএনপি জামায়াতের সন্তানেরা মাঠে নেমেছে : এমপি নিখিল
জমি নিয়ে বিরোধে শিক্ষানবিশ আইনজীবী খুন
শ্রীমঙ্গল প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক শিক্ষানবিশ আইনজীবি খুন হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
শুক্রবার সাড়ে ১০টার দিকে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের তৈলিআব্দা গ্রামে এ খুনের ঘটনা ঘটে। নিহত নিজাম উদ্দিন রাকিব (৩০) ওই গ্রামের আজিম উদ্দিনে ছেলে। এ ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
শ্রীমঙ্গল থানা সুত্রে জানাযায়, উপজেলার সিন্দুরখার ইউনিয়নের তেলিআবদা এলাকার কোনাগাও গ্রামে খলিল মিয়া গং ও তেলিআবদা গ্রামের অজিম উদ্দিন গং এর সাথে ৪২ শতাংশ ধানি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে গ্রাম্য সালিসে সমাধান না হয়ে আদালতে মামলাও হয়।
এ অবস্থায় শুক্রবার সকালে আজিম উদ্দিনের তিন ছেলে ট্রাক্টর নিয়ে জমিতে হাল চাষ করতে গেলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর এক পর্যায়ে আজিম উদ্দিনের ছোট ছেলে ইমাদ উদ্দিন রকিবের বুকে ছুলফি/ টেটো দিয়ে আঘাত করে। অপর ভাই হেলাল উদ্দিন ও রইছ উদ্দিন আহত হন।
আহতবস্থায় তাদের শ্রীমঙ্গল উপজেলা ৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ইমাদ উদ্দিন রকিবকে মৃত ঘোষনা করেন। হেলাল উদ্দিনকে গুরুতর আহতবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং অপর ভাই রইছ উদ্দিনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
নিহত রকিবের পিতা আজিম উদ্দিন জানান, একই গ্রামের রুপ তালুকদারের স্ত্রী জরিনা বেগমের কাছ থেকে ৪২ শতক জমি ক্রয় করেন ভোগদখল করে আসছিলেন। এই জমির পূর্ব মালিক ছিলেন খলিল মিয়া গং। বিগত আরএস রেকর্ডে এই জমি চলে যায় খলিল মিয়া গংদের নামে। এ নিয়ে একাধিক সালিসে সমাধান না হলে তিনি মৌলভীবাজার দেওয়ানী আদালতে মামলা করেন।
তিনি জানান, তার ছেলে ইমাদ উদ্দিন রকিব সিলেট লিডিং ইউনিভার্সিটি থেকে আইন শিক্ষায় অনার্স মাস্টার্স করে বার কাউন্সিলের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন।
শ্রীমঙ্গল থানার ওসি মো. বিনয় ভূষণ রায় জানান, জমিসক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় শিক্ষানবিশ আইনজীবি নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থল আশ-পাশ এলাকায় পুলিশ মোতায়েন আছে। হত্যার সাথে জড়িত আসামীদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।
কুলাউড়ায় বিদ্যুৎ বিভাগের অনিয়ম দুর্নীতি ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন
কুলাউড়া প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নে বিদ্যুৎ বিভাগের অনিয়ম দুর্নীতি ও মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শুক্রবার বিকেল ৬টায় স্থানীয় নবাবগঞ্জ বাজারে ঐক্যবদ্ধ ভূকশিমইল ইউনিয়নবাসী ও বাজার ব্যবসায়ীদের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে বাজার ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ জাকারিয়া আলম মিতুলের পরিচালনায় একাত্মতা পোষণ করে বক্তব্য দেন ভূকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি হেলাল উদ্দিন, নবাবগঞ্জ বাজার মসজিদের ইমাম মাওলানা আফজল হোসেন, উপজেলা যুবলীগের সহ-সম্পাদক আব্দুল জলিল তুলা, সমাজসেবক সিরাজুল ইসলাম রাজু, ব্যবসায়ী হেলাল উদ্দিন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ভূকশিমইল ইউনিয়নের নবাবগঞ্জ বাজার এলাকাসহ আশপাশের ১০ টি গ্রামে টানা কয়েকদিন বিদ্যুৎ না থাকার কারণ জানতে চাইলে উল্টো বিদ্যুৎ বিভাগ কর্তৃক এলাকার নিরীহ ৪ জনকে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। এলাকায় ঘন ঘন লোডশেডিং ও বিদ্যুৎ অফিসের কর্মচারীদের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় ভূকশিমইল নবাবগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক রেজাউল হাসান রাজুসহ ৪ জনের উপর বিদ্যুৎ বিভাগ মিথ্যা মামলা দায়ের করে।
গত ২ জুন বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী অমিত কুমার বিশ্বাস বাদী হয়ে ভূকশিমইল গ্রামের মৃত চেরাগ মিয়ার ছেলে ও নবাবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি গিয়াস উদ্দিন (৫২), একই গ্রামের মাসুক মিয়ার ছেলে ও বাজারের সাধারণ সম্পাদক রেজাউল হাসান রাজু (৩৫), বাদে ভূকশিমইল গ্রামের মৃত আব্দুল মন্নানের ছেলে রবিউল ইসলাম (৪০) ও মৃত মানিক মিয়ার ছেলে আবুল হোসেন (৩২) এর বিরুদ্ধে সরকারী কাজে বাঁধা প্রদান ও মারপিটের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন।
এদিকে রোববার তারা আদালতে জামিন নিতে গেলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন। বক্তারা বলেন, ঘটনার সময় যাদেরকে আসামী করা হয়েছে তারা কেউ ঘটনাস্থলে ছিলেন না। বিদ্যুৎ অফিসের গাড়ি ভাঙ্ধসঢ়;চুরের বিষয়টি এলাকায় ঘটেনি। গত মে মাসের শেষের দিকে টানা ৪ দিন ধরে ভূকশিমইল ইউনিয়নের কানেহাত, ভূকশিমইল, কালেশার, জাবদা, বাদে ভূকশিমইল, শশারকান্দি, মুক্তাজিপুর গ্রামসহ বিভিন্ন গ্রামে বিদ্যুৎ ছিল না। বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন মাধ্যমে বিদ্যুৎ বিভাগে যোগাযোগ করা হয়।
পরে বিদ্যুৎ বিভাগের লোকজন নবাবগঞ্জ বাজারে আসলে এলাকার লোকজন ও বাজারের ব্যবসায়ীরা বিদ্যুৎ না থাকার বিষয়ে জানতে চান। তখন বিদ্যুৎ বিভাগের লোকজন জানান, কখন বিদ্যুৎ আসবে সেটি তারা বলতে পারবেনা। ইউনিয়নের শশারকান্দি এলাকায় লাইনের ত্রুটি রয়েছে, এমনকি অফিসে জনবল সংকট তাই লাইনের কাজ করতে বিলম্ব হবে।
এসময় বাজারের লোকজন ও এলাকাবাসী বাজারের ভেতরে সেকশন করার দাবি জানান। তখন এলাকার লোকজনের কাছে বিদ্যুৎ বিভাগের কয়েকজন কর্মচারী ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেয়ায় বিদ্যুৎ বিভাগের লোকজনের সাথে এলাকার লোকদের বাকবিতন্ডা হয়। পরে বিদ্যুৎ বিভাগের লোকজন বাজার এলাকা ছেড়ে অন্যত্র গিয়ে তাদের ব্যবহৃত গাড়িটি ভাঙচুর করে নিজেরা শরীরে আঘাত করে এলাকার নিরীহ ৪ জন লোকের বিরুদ্ধে নাটক সাজিয়ে মিথ্যা মামলা দায়ের করে বলে এলাকাবাসীর অভিযোগ করেন।
এলাকার লোকজন যদি গাড়িটি ভাঙচুর করতো তাহলে বাজারের ভেতরে ৮টি সিসিটিভি ক্যামেরা আছে সেটি পর্যবেক্ষণ করলে পরিস্কারভাবে বিষয়টি বুঝা যাবে।
ঘটনার পর স্থানীয় ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান দু’পক্ষের মনমালিন্যর বিষয়টি সমাধান করলেও বিদ্যুৎ বিভাগ রাজি হয়নি।
এরপর ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু বিদ্যুৎ অফিসে গিয়ে নির্বাহী প্রকৌশলীর সাথে আলোচনা করলে বিষয়টি নিষ্পত্তি হয়েছে বলে তিনি আশ^স্ত করেন। তারপরও কেন ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা রেকর্ড হলো সেটা আমরা জানতে চাই।
এরআগে গত ২৯ মে বিদ্যুৎ বিভাগের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে এলাকাবাসী মানববন্ধন করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা কুলাউড়া থানার এসআই আতিকুল আলম খন্দকার বলেন, প্রাথমিকভাবে মামলাটি তদন্ত করেছি।
পুরো তদন্তকাজ শেষে প্রতিবেদন আদালতে জমা দিব। এ বিষয়ে কুলাউড়া বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী ও মামলার বাদী অমিত কুমার বিশ্বাস বলেন, বিদ্যুৎ বিভাগের কর্মচারীদের মারধর ও গাড়ি ভাঙচুর করা হয়েছে। তাই জড়িতদের বিরুদ্ধে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে মামলা করা হয়েছে।
ধর্মপাশায় হাওরের পানিতে ডুবে বউ-শাশুড়ির মৃত্যু
ধর্মপাশা ও মধ্যনগর সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশায় অন্তঃসত্ত্বা বউকে বাঁচতে গিয়ে হাওরের পানিতে ডুবে বউ-শাশুড়ি দুইজনেরই মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা সদরের জানিয়ারচর গ্রাম সংলগ্ন মগড়ার হাওরে এ দূর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, জানিয়ারচর গ্রামের ফিরুজ আলীর স্ত্রী রেজিয়া খাতুন (৪৫) ও আব্দুল হকের স্ত্রী পিপাসা আক্তার (২০)।
ধর্মপাশা সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো.নেকচাঁন মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নেকচাঁন মিয়া জানান, উপজেলার জানিয়ারচর গ্রামের আব্দুল হকের ৬-৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী পিপাসা আক্তার শুক্রবার দুপুরে বাড়ির পাশের মগড়ার হাওরের পানিতে নেমে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তলিয়ে যান। বিষয়টি টের পেয়ে শাশুড়ি রেজিয়া আক্তার তাঁর অন্তঃসত্ত্বা পত্রবধূকে বাঁচাতে সেখানে ঝাঁপ দিয়ে দুইজনই পানিতে ডুবে তলিয়ে যান। পরে বাড়ির লোকজন ঘটনাস্থলে অনেক খোঁজাখুঁজির পর ওইদিন বিকেল সাড়ে ৩ টার দিকে দুইজনকেই উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা বলেন, এমন একটি মর্মান্তিক দূর্ঘটনার খরর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পাশাপাশি এ বিষয়ে থানায় আইনগতভাবে যা করার প্রয়োজন সেসব কাজ করা হচ্ছে।
কাউন্সিলর আজাদের বাসভবন পরিদর্শনে সাবেক মন্ত্রী নাহিদ
আধুনিক ডেস্ক:
সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদের বাসভবন হামলার তীব্র নিন্দা জানিয়েছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানান তিনি।
বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে নগরীর পূর্বশাপলাবাগস্থ কাউন্সিলর আজাদের বাসভবন পরিদর্শন শেষে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি আসামিদের শাস্তির দাবি জানান।
এসময় তিনি বলেন, ‘সিলেট শান্তিপ্রিয় নগরী হিসেবে বিশ্বব্যাপী সমাদৃত। অনেক মানুষ এখানে বেড়াতে আসে। এরকম অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে মানুষ তো এখানে আসবে না। মানুষ তো নিরাপদ বোধ করবে না। এমন ঘটনায় জনমনে ভীতির সৃষ্টি হচ্ছে। কোনো সমস্যা হলে সিলেটের মুরব্বিয়ান আছেন, দেশে সরকার আছে, আইন আদালত আছে। কারো বাসায় হামলা করা কোনোভাবেই উচিৎ নয়। এরকম করলে তো দেশ, সমাজ চলবে না। এরকম হামলা খুবই নিন্দনীয়। আমরা আশা করব আইনশৃঙ্খলা বাহিনী যাতে আসামিদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় নিয়ে আসে। যাতে ভবিষ্যতে এধরণের ঘটনা না ঘটে।’
এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট আব্বাস উদ্দিন, কাউন্সিলর আজাদের সহধর্মিণী লন্ডনের ক্যামডেন সিটির কাউন্সিলর, সাবেক মেয়র ও লেবার পার্টির হ্যাম্পস্টেড ও কিলবার্ন শাখার সাধারণ সম্পাদক নাজমা রহমান, সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, যুগ্ম সাধারণ সম্পাদক সুবেদুর রহমান মুন্না, সিলেট সিটি কর্পোরেশনের সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর হাজেরা বেগমসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
রোববার থেকে নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ২য় ভর্তি মেলা
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ফল ২০২৪ সালের তিন দিনব্যাপী ২য় ভর্তি মেলা আগামী রোববার ১৪ জুলাই থেকে শুরু হচ্ছে।
ছাত্র-ছাত্রী ভর্তির জন্য মেলা চলবে ১৬ জুলাই ২০২৪ পর্যন্ত। ভর্তি মেলার ১ম দিন ১৪ জুলাই রোববার সকাল ১০ টায় নগরীর শেখঘাট ক্যাম্পাসে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস ফিতা কেটে বর্ণাঢ্য এ আয়োজনের উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে অনার্স কোর্সে বিবিএ, বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ইন সিএসই, ইংলিশ ও এলএলবি এবং মাস্টার্স কোর্সে এমবিএ, এমএ ইন ইংলিশ, এলএলএম, মাস্টার্স ইন ডেভেলপমেন্ট স্টাডিজ (এমডিএস) ও মাস্টার্স অব পাবলিক হেল্থ (এমপিএইচ) এ ভর্তি চলছে।
ভর্তি মেলায় বিভিন্ন বিভাগের প্রধানগণ ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী ও তাদের অভিবাবকবৃন্দকে স্বাগত জানাবেন এবং নিজ নিজ বিভাগ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করবেন।
ভর্তি মেলা উপলক্ষে বিশেষ ছাড় ঘোষণা করা হয়েছে। ভর্তিতে ৩০ শতাংশ ও টিউশন ফিতে ৩০ শতাংশ বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। এছাড়া ভাল ফলাফলকারী ছাত্র-ছাত্রীর জন্য টিউশন ফিতে শতভাগ পর্যন্তবিশেষ ছাড় রয়েছে।
পিএসসির ৫ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করতে দুদকে চিঠি
বিসিএসসহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) ৫ জন কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন। এরই মধ্যে তাদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের গতকাল মঙ্গলবার সাময়িক বরখাস্ত করেছে পিএসসি। এবার তাদের বিরুদ্ধে তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনকে চিঠি দিয়েছে সংস্থাটি।
এ পাঁচজন হলেন, উপ-পরিচালক মো. আবু জাফর ও জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক মো. আলমগীর কবির এবং পিএসসির কর্মচারী ডেসপাস রাইডার খলিলুর রহমান ও অফিস সহায়ক সাজেদুল ইসলাম।
বুধবার সন্ধ্যায় পিএসসি থেকে দুদকের সচিব বরাবর এ চিঠি পাঠানো হয়। পিএসসির প্রশাসন শাখার সিনিয়র সহকারী সচিব জামিলা শবনম চিঠিতে স্বাক্ষর করেন।
চিঠিতে বলা হয়, বাংলাদেশ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র অবৈধ উপায়ে সংগ্রহ, পরীক্ষার পূর্বে প্রশ্নপত্র প্রকাশ এবং বিতরণ করে দায়িত্বপ্রাপ্ত কর্মচারী হিসেবে অপরাধ সংঘটনে জড়িত থাকার অভিযোগে কর্ম কমিশনের ৫ (পাঁচ) জনসহ অন্যান্যকে আসামি করে পল্টন থানার মামলা হয়েছে। এদের মধ্যে ৫ জন কর্মচারী গ্রেপ্তার হয়ে বর্তমানে জেলে আছেন।
তাছাড়া, তাদের নিজ নামে ও তাদের পরিবারের সদস্যের নামে অসাধু উপায়ে অর্জিত ও তাদের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ স্থাবর-অস্থাবর সম্পত্তির দখলে রয়েছেন বা মালিকানা অর্জন করেছেন মর্মে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়েছে এবং হচ্ছে। এভাবে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ স্থাবর-অস্থাবর সম্পত্তির মালিকানা অর্জন দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর তফসিলভুক্ত অপরাধ হওয়ায় দুর্নীতি দমন কমিশন কর্তৃক তদন্তপূর্বক উপযুক্ত আদালতে বিচারার্থ মামলা দায়ের করার লক্ষ্যে সাক্ষ্য প্রমাণাদি সংগ্রহের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। তাই এসব অভিযোগ তদন্ত করে কমিশনকে অবহিত করতে অনুরোধ করেছে সংস্থাটি।
চিঠির বিষয়ে জানতে চাইলে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য আসছে তাই এগুলো অধিকতর তদন্ত ও তথ্য সংগ্রহের জন্য দুদকে চিঠি দেওয়া হয়েছে। পিএসসি এসব বিষয়ে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে। তাদের বিষয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি নাম গোপন করে তথ্য দিতে চায় তারাও পিএসসিতে জানতে পারবে।
জনদুর্ভোগ তৈরি থেকে বিরত থাকুন : তথ্য প্রতিমন্ত্রী
সর্বোচ্চ আদালতের আদেশে ২০১৮ সালে কোটা বাতিল সংক্রান্ত সরকারের পরিপত্র বলবৎ হয়েছে উল্লেখ করে জনদুর্ভোগ তৈরি থেকে আন্দোলনকারীদের বিরত থাকার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।
বুধবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে প্রতিমন্ত্রী এ আহ্বান জানান।
নিজ ফেসবুক পেইজে প্রতিমন্ত্রী বলেছেন, সর্বোচ্চ আদালত শুধু স্থিতাবস্থার আদেশ দেননি। শুধু স্থিতাবস্থার আদেশ দিলে কোটা বিষয়ে সরকারের পরিপত্র বাতিল করে উচ্চ আদালত যে রায় দিয়েছিল সেটি বলবৎ থাকতো। খেয়াল করতে হবে, সর্বোচ্চ আদালত কোটার বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোকে স্থিতাবস্থা বজায় রাখতে আদেশ দিয়েছেন অর্থাৎ কোটা বিষয়ে সরকারের জারি করা পরিপত্র এখন আবার বলবৎ হলো।
দেশের অর্ধেক মানুষ চিকিৎসার জন্য বিদেশে যান: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, দেশের অর্ধেক মানুষ বিদেশে চিকিৎসার জন্য যান। এখানে শুধুমাত্র টেকনোলজিক্যাল সমস্যা রয়েছে বলে রোগীর পরীক্ষা-নিরীক্ষা সঠিক হয় না। একেক জায়গায় একেক ধরনের রিপোর্ট তৈরি করে। রোগীর চিকিৎসা দিতে হলে অবশ্যই তার পরীক্ষা-নিরীক্ষা সঠিক হতে হবে। রোগীর পরীক্ষা-নিরীক্ষা সঠিক হলে চিকিৎসার জন্য আর বিদেশ যেতে হতো না।
বুধবার দুপুরে মাদারীপুরের শিবচরে শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি পরিদর্শন শেষে প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের দেশে অনেক ভালো ডাক্তার রয়েছেন। দেশে অনেক ভালো মানের হসপিটাল তৈরি করা হচ্ছে কিন্তু আমাদের ব্যাপক জনবল সংকট রয়েছে। শুধু হসপিটাল বা ভবন নির্মাণ করলেই চলবে না। জনবল সংকট দূর করতে হবে। আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। চিকিৎসার মান অবশ্যই উন্নত করতে হবে।
ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। লেখাপড়া করে আগামীতে তোমরা চিকিৎসা বিজ্ঞানকে এগিয়ে নিতে পারবে। বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে যখন তোমরা কাজ করবে তখন মনোযোগ সহকারে রোগীর পরীক্ষা নিরীক্ষায় বিশেষ অবদান রাখবে অবশ্যই। তোমরাই পারবে এ দেশে শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে।
তিনি বলেন, ঢাকার হাসপাতালগুলোতে রোগীর চাপ কমাতে উপজেলা পর্যায়ের স্বাস্থ্য সেবা সাবলম্বী করতে হবে। এ সময় বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নুর-ই- আলম চৌধুরী এমপি, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা।
এসময় আরও উপস্থিত ছিলেন- স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আজিজুর রহমান, স্বাস্থ্য সেবা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবির, স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটো মিঞা, স্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার বিগ্রেডিয়ার জেনারেল সরোয়ার হোসেন, হাসপাতাল ও ক্লিনিকসমূহের পরিচালক ডা. মাইনুল আহসান বাপ্পি, ঢাকা ডিভিশনের পরিচালক ডা. মো. জাফুরুল ইসলাম, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, জেলা প্রশাসক মারুফুর রশিদ খান, পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান, সিভিল সার্জন ডা. ইকরাম হোসেন, শিবচর উপজেলা চেয়ারম্যান ডা. মো. সেলিম প্রমুখ।
রিজার্ভ আবার কমে ২০ বিলিয়নে
এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মে ও জুন মাসের আমদানি বিল বাবদ ১৪২ কোটি ডলার পরিশোধের ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ২০ দশমিক ৪৭ বিনিয়ন ডলারে নেমে এসেছে। চলতি মাসের শুরুতে ছিল ২১ দশমিক ৭৯ বিলিয়ন ডলার।
বুধবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
কোটা আন্দোলনের যুক্তি মানতে হবে, দুর্ভোগ নিয়ে ভাবতে হবেকোটা আন্দোলনের যুক্তি মানতে হবে, দুর্ভোগ নিয়ে ভাবতে হবে
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রায় গঠিত বিভিন্ন তহবিলসহ মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৬ দশমিক ১৭ বিলিয়ন ডলার। একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএএফ) হিসাবায়ন পদ্ধতি অনুসারে রিজার্ভ দাঁড়িয়েছে ২০ দশমিক ৪৬ (বিপিএস৬) বিলিয়ন ডলার। এর বাইরে বাংলাদেশ ব্যাংকের নিট বা প্রকৃত রিজার্ভের আরেকটি হিসাব রয়েছে, যা শুধু আইএমএফকে দেয়। প্রকাশ করা হয় না।
তবে জুনের শেষ দিকে আইএমএফের ঋণ সহায়তা পাওয়ার পর দুই বিলিয়ন ডলারের বেশি রিজার্ভ বেড়ে যাওয়ায় আনুষ্ঠানিকভাবে তা জানিয়ে দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। ওই সময় (৩০ জুন) বাংলাদেশ ব্যাংকের নেট ইন্টারন্যাশনাল রিজার্ভ (এনআইআর) বা ব্যয়যোগ্য রিজার্ভ ছিল ১ হাজার ৬৭৭ কোটি মার্কিন ডলার বা ১৬.৭ বিলিয়ন ডলার।
এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) হলো আঞ্চলিক আমদানির জন্য প্রতিষ্ঠান। আকুর এই পেমেন্ট ব্যবস্থার অধীনে ৯টি সদস্য দেশ—বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা- আর্থিক লেনদেন সম্পন্ন করে। প্রতি দুই মাস পর পর আকুর বিল পরিশোধ করতে হয়।
গত ২ জুলাই বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্য অনুসারে, সেদিন মোট রিজার্ভ ছিল ২৬ দশমিক ৮১ বিলিয়ন ডলার; আইএমএফের হিসাবায়ন অনুসারে ২১ দশমিক ৭৯ বিলিয়ন ডলার (বিপিএম৬) ও নিট আন্তর্জাতিক রিজার্ভ (এনআইআর) ছিল ১৬ দশমিক ৭৭ বিলিয়ন ডলার।
