Home Blog Page 205

টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে বাংলাদেশও

0

স্পোর্টস ডেস্ক ।।

পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ় জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপেও ঊর্ধ্বমুখী বাংলাদেশ। টেস্ট চ্যাস্পিয়নশিপের লড়াইয়ে চতুর্থ স্থানে উঠে এল তারা। পাকিস্তানকে নামিয়ে দিয়েছে অষ্টম স্থানে। মঙ্গলবার ৩ সেপ্টেম্বর পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয় পাকিস্তান। ওই দিনই আইসিসি ২০২৫ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভেন্যু ও তারিখ ঘোষণা করেছে। ফাইনাল হবে লর্ডসে। সেখানে কি খেলার সুযোগ পাবে বাংলাদেশ?

টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় প্রথম দুইয়ে থাকা দল ফাইনাল খেলার সুযোগ পায়। এই মুহূর্তে শীর্ষে রয়েছে ভারত। ৯ ম্যাচে ৬৮.৫২ শতাংশ পয়েন্ট পেয়েছে তারা। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়া পেয়েছে ৬২.৫০ শতাংশ পয়েন্ট। তৃতীয় স্থানে থাকা নিউ জ়িল্যান্ড পেয়েছে ৫০ শতাংশ পয়েন্ট। পাকিস্তানের বিরুদ্ধে জিতে বাংলাদেশ এখন চতুর্থ স্থানে। তারা পেয়েছে ৪৫.৮৩ পয়েন্ট। ইংল্যান্ড নেমে গিয়েছে পঞ্চম স্থানে। তারা পেয়েছে ৪৫ শতাংশ পয়েন্ট।

ষষ্ঠ স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তারা পেয়েছে ৩৮.৮৯ শতাংশ পয়েন্ট। শ্রীলঙ্কা রয়েছে সপ্তম স্থানে। তারা পেয়েছে ৩৩.৩৩ শতাংশ পয়েন্ট। অষ্টম স্থানে থাকা পাকিস্তান পেয়েছে ১৯.০৫ পয়েন্ট। সবচেয়ে নীচে ওয়েস্ট ইন্ডিজ়। ১৮.৫২ শতাংশ পয়েন্ট পেয়েছে তারা।

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের আর চারটি ম্যাচ বাকি রয়েছে। পাকিস্তানের বাকি রয়েছে সাতটি ম্যাচ। ম্যাচ বাকি রয়েছে সব দলেরই। ফলে ক্রমতালিকায় পরিবর্তন হবে। বাংলাদেশ কি পৌঁছতে পারবে ফাইনালে। এখন সেটিই দেখার বিষয়।

সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও শহীদুল হক রিমান্ডে

0

ডেস্ক রিপোর্ট ।।

পৃথক হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল–মামুন ও এ কে এম শহীদুল হককে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। রাজধানীর মোহাম্মদপুরের মুদিদোকানি আবু সায়েদ হত্যা মামলায় চৌধুরী আবদুল্লাহ আল–মামুনের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। অন্যদিকে রাজধানীর নিউমার্কেটের ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় শহীদুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এ ছাড়া শিশু আলিফ অপহরণ মামলায় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আবদুল্লাহিল কাফীর ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ বুধবার ৪ সেপ্টেম্বর সকাল সাড়ে সাতটার দিকে এসব আদেশ দেন। প্রত্যেক আসামির ক্ষেত্রেই ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছিল।

আবু সায়েদ হত্যা মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ মামলায় চৌধুরী আবদুল্লাহ আল–মামুনকে রিমান্ডে নেওয়ার আবেদনে বলা হয়, শেখ হাসিনা শক্ত হাতে ছাত্র–জনতার আন্দোলন দমন করার নির্দেশ দিয়েছিলেন। মামলার আরেক আসামি ওবায়দুল কাদের গণমাধ্যমে আন্দোলন দমনের নির্দেশ দেন। মামলার ৩ নম্বর আসামি চৌধুরী আবদুল্লাহ আল–মামুনসহ অন্যরা ছাত্র-জনতার আন্দোলন দমনে অধীনস্থ পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছিলেন। মামলার ৫ নম্বর আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান পুলিশকে ছাত্র-জনতার মিছিলে গুলি করার নির্দেশ দেন। সরকারের বিভিন্ন মন্ত্রী ও পুলিশ কর্মকর্তার নির্দেশে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

চৌধুরী আবদুল্লাহ আল–মামুনকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে জামিন চান তাঁর আইনজীবী। আদালত শুনানি নিয়ে তাঁর ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

অপরদিকে, শহীদুল হকের রিমান্ডের আবেদনে বলা হয়, নিউমার্কেটের ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় তাঁর জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এই হত্যার রহস্য উদ্‌ঘাটনে তাঁকে রিমান্ডে নেওয়া প্রয়োজন। রিমান্ডের আবেদন নাকচ করে শহীদুল হকের জামিন চান তাঁর আইনজীবী। শুনানিতে শহীদুল হক বলেন, তিনি কোনো হত্যার সঙ্গে জড়িত নন। তিনি নিরপরাধ। আদালত শুনানি নিয়ে তাঁর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সম্প্রতি শিশু আলিফ অপহরণের অভিযোগে রাজধানীর হাজারীবাগ থানায় একটি মামলা হয়। এই মামলায় আবদুল্লাহিল কাফীকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের আবেদন করা হয়। আদালত শুনানি নিয়ে তাঁর ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

চৌধুরী আবদুল্লাহ আল–মামুন ও শহীদুল হককে গ্রেপ্তারের কথা মঙ্গলবার ৩ সেপ্টেম্বর রাতে জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে বলা হয়, শহীদুল হককে উত্তরা ১৬ নম্বর সেক্টর থেকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে চৌধুরী আবদুল্লাহ আল–মামুন সেনা হেফাজতে ছিলেন। তাঁর বিরুদ্ধে মামলা হওয়ায় তিনি সেনা হেফাজতে থাকা অবস্থায় আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন। রাতে তাঁকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এই সরকারে আইজিপির দায়িত্বে ছিলেন চৌধুরী আবদুল্লাহ আল–মামুন। সরকার পতনের পরদিন তাঁর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। অন্যদিকে শহীদুল হক ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আইজিপি হিসেবে নিয়োগ পান। তিনি ২০১৮ সালের ৩১ জানুয়ারি অবসরে যান। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফীকে সোমবার ২ সেপ্টেম্বর রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করার কথা জানানো হয়। তখন অবশ্য বলা হয়েছিল, গত ৫ আগস্ট আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় পুলিশ কর্মকর্তা আবদুল্লাহিল কাফীর সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে।

রাষ্ট্র সংস্কারের কাজে সফল আমাদের হতেই হবে : প্রধান উপদেষ্টা

0

রাষ্ট্র সংস্কারের কাজে সফল আমাদের হতেই হবে: ড. ইউনূস

তিনি বলেন, ‘লক্ষ্য একটাই উদার, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার। আমরা এক পরিবার, আমাদের একটাই লক্ষ্য। কোনো ভেদাভেদ যেন আমাদের স্বপ্নকে লক্ষ্যভ্রষ্ট না করতে পারে।’

রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি।

ড. ইউনূস বলেন, ‘চ্যালেঞ্জ গ্রহণে আমরা প্রস্তুত। আজ আমি সরকারের পক্ষ থেকে আপনাদের দোয়া ও সহযোগিতা কমানা করতে আপনাদের সামনে এসেছি। শুধু আমি বলব, আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। এখনই সব দাবি পূরণ জন্য জোর করা, প্রতিষ্ঠানে ঢুকে ব্যক্তিবিশেষকে হুমকির মুখে ফেলা, মামলা গ্রহণের জন্য চাপ সৃষ্টি করা, বিচারের জন্য গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতে হামলা করে আগেই  একধরনের বিচার করে ফেলার যে প্রবণতা তা থেকে বের হতে হবে। ছাত্র-জনতার বিপ্লবের গৌরব ও সম্ভাবনা এসব কাজে ম্লান হয়ে যাবে। নতুন বাংলাদেশ গড়ার প্রচেষ্টাও এতে ব্যহত হবে। রাতারাতি এ পরিস্থিতি থেকে উত্তরণ কঠিন। নড়বড়ে এক কাঠামো, আমি বলব জনস্বার্থের বিপরীতে গঠিত এক কাঠামোর ওপর দাঁড়িয়ে আমাদের দেশ সংস্কারের কাজে হাত দিতে হয়েছে। আমরা  এখান থেকেই বাংলাদেশকে এমনভাবে গড়তে চাই, যেন এদেশে জনগণই সকল ক্ষমতার উৎস হয়। বিশ্ব দরবারে একটি মানবিক ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে সমাদৃত হয়।’

প্রধান উপদেষ্টা বলেন, কাউকে মতের কারণে বা ধর্মের কারণে আমরা শত্রু মনে করব না, আমরা সবাই সমান।

তিনি বলেন, বৈষম্যবিরোধী যে আন্দোলন হয়েছে তার অংশীদার আমিও। আমি চাই সমাজ থেকে বৈষম্য দূর হোক। এ আন্দোলনে আপনারাও অংশ নিন।

নির্বাচনের বিষয়ে ড. ইউনূস বলেন, দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা সরকারের দায়িত্ব গ্রহণ করেছি। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদের ছেড়ে দেবেন। 

১২ দিন পর চালু হলো ফেসবুক-হোয়াটসঅ্যাপ

0

টানা ১২ দিন বন্ধ থাকার পর জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও হোয়াটসঅ্যাপ খুলে দেওয়া হয়েছে।
বুধবার (৩১ জুলাই) দুপুর ২টার পর থেকে ব্যবহারকারীরা কোনো ধরনের ভিপিএন অ্যাপ্লিকেশন ছাড়াই ফেসবুকে ও হোয়াটসঅ্যাপ লগইন করতে পারছেন।

এর আগে আজ বিকেল থেকে সব সামাজিক যোগাযোগমাধ্যমগুলো খুলে দেওয়া হবে বলে ঘোষণা আসে।
দুপুর ১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কার্যালয়ে ব্রিফিং করে এ ঘোষণা দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বৈঠকে টিকটকের প্রতিনিধিরা সশরীরে এবং ফেসবুক ও ইউটিউবের প্রতিনিধিরা অনলাইন প্ল্যাটফর্মে অংশ নেন।

টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, বৈঠক শেষে আমরা এ ব্রিফিং করছি। এটা শেষ হলেই ফেসবুক খুলে দেওয়া হবে। তখন ভিপিএন ব্যবহার কমবে। ইন্টারনেটে গতিও বাড়বে। ফেসবুকের ক্যাশ সার্ভার ঠিক হয়ে গেলে স্বাভাবিকভাবে সবাই তা ব্যবহার করতে পারবেন। আমরা হোয়াটস্যাপ ওপেন করে দিচ্ছি। সবগুলোই ওপেন করে দিচ্ছি। তাদের কমিউনিটি গাইডলাইন মেনে চালু হবে।

তিনি বলেন, ফেসবুক-ইউটিউব ও টিকটককে বাংলাদেশে তাদের অফিস স্থাপনের অনুরোধ করেছি। আমরাও চাই এ দেশে তাদের বিনিয়োগ হোক। বাংলাদেশে অফিস ও ডেটা সেন্টার স্থাপন করলে আমরাও তাদের সঙ্গে যোগাযোগ করতে পারব।

গত ১৮ জুলাই রাত ৯টার দিকে সারাদেশে ইন্টারনেট শাটডাউন করা হয়। ওই সময় থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমগুলোও বন্ধ ছিল। ২৩ জুলাই ব্রডব্যান্ড এবং ২৮ জুলাই মোবাইল ইন্টারনেট সচল করে দেওয়া হলেও বন্ধই ছিল মেটার চারটি প্ল্যাটফর্ম ও টিকটক। তবে এ সময় ইউটিউব চালু ছিল।

এবার দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত

0

আধুনিক ডেস্ক ::

এবার দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের আবাসিক হলও ছাড়তে হবে। এ বিষয়ে নির্দেশনা দেওয়ার জন্য সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

মঙ্গলবার (১৬ জুলাই) রাতে ইউজিসি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কাছে দেওয়া এক চিঠিতে বলেছে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মেডিকেল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং কলেজ, অন্যান্য কলেজসহ সব কলেজের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আবাসিক হল ত্যাগের নির্দেশনা দিতে বলা হয়েছে।

https://683b5705654c87d33499ff100df4ee48.safeframe.googlesyndication.com/safeframe/1-0-40/html/container.html এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধের ঘোষণা দেয় মন্ত্রণালয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোও বন্ধ ঘোষণা করা হয়। অন্যদিকে বৃহস্পতিবার ১৮ জুলাই অনুষ্ঠেয় সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছে। কোটা সংস্কারের আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতির মধ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রক্তাক্ত ট্রাম্পের ছবি দিয়ে টি-শার্ট বানিয়ে চীনাদের রমরমা ব্যবসা

0

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে আহত হওয়ার পর রক্তাক্ত ট্রাম্পের ছবি দিয়ে টি-শার্ট ছাপিয়ে ফেলেছে চীনের একটি সংস্থা। আর সেই টি-শার্টও বিক্রি হচ্ছে হটকেকের মতো।

টি-শার্টে দেখা যাচ্ছে, ট্রাম্পের ওপর হামলার মুহূর্তের ছবি। এর ওপরে লেখা, ‘গুলি আমাকে আরও শক্তিশালী করেছে। ’

এদিকে এই টি-শার্ট দেখে বিস্মিত অনেকেই। কারণ, ট্রাম্পের ওপর হামলা ঘটনার মাত্র দুই ঘণ্টার মধ্যেই টি-শার্ট তৈরি করা হয়েছে। এটা কীভাবে সম্ভব হলো, তা নিয়ে চলছে আলোচনা।

এর জবাব দিয়েছেন টি-শার্ট প্রস্তুতকারী সংস্থাটির অন্যতম কর্ণধার লি জিনওয়েই।

তিনি জানিয়েছেন, তারা ট্রাম্পের ওপর হামলার একটি ছবি ডাউনলোড করেন। এরপর ডিজিটাল প্রিন্টিং টেকনোলজির সহায়তায় দ্রুত টি-শার্টের উপর ছবিটি ছাপানো সম্ভব হয়েছে।

লি জিনওয়েই বলেন, ট্রাম্পের ওপর হামলার পরেই এই বিষয়ে টি-শার্ট চেয়ে যুক্তরাষ্ট্র এবং চীনের প্রায় ২ হাজার জন আবেদন করেন। আমরা তাদের জন্য দ্রুতই টি-শার্টটি প্রস্তুত করি। তার পরই অনলাইনে ওই টি-শার্টগুলো বিক্রির জন্য ছেড়ে দিলেই হু হু করে বিক্রি হতে শুরু করে।

স্থানীয় সময় শনিবার ৬টা ২ মিনিটে ট্রাম্প মঞ্চে ছিলেন। উপস্থিত জনতার উদ্দেশে তিনি হাত নাড়ছিলেন। তিনি সীমান্তে অভিবাসনপ্রত্যাশীদের ভিড় নিয়ে প্রেসিডেন্ট বাইডেনের সমালোচনা করছিলেন।

৬টা ১৫ মিনিটের দিকে গুলির আওয়াজ আসে। ট্রাম্পের ডান কানের ওপরের অংশ ভেদ করে চলে যায় একটি গুলি। সিক্রেট এজেন্টরা মঞ্চে গিয়ে ট্রাম্পকে ঘিরে ফেলেন।

এমন সময় ট্রাম্পকে বলতে শোনা যায়, আমাকে জুতা নিতে দাও, আমাকে জুতা নিতে দাও। হাত মুষ্ঠিবদ্ধ করার আগে তিনি বলছিলেন, অপেক্ষা করো, অপেক্ষা করো, অপেক্ষা করো।

এ সময় দেখা যায়, ট্রাম্পের ডান দিকের কানের পাশ থেকে রক্ত বেরোচ্ছে। তার মুখেও রক্ত দেখা যায়। তিনি হাত দিয়ে কান চেপে ধরেন। সভায় উপস্থিত বাকিরাও নিচু হয়ে বসে পড়েন। দ্রুত সেখান থেকে ট্রাম্পকে সরিয়ে নিয়ে যান তার নিরাপত্তারক্ষীরা। সভাস্থলে আতঙ্কে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। হোয়াইট হাউসের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, এই ঘটনার মূল অভিযুক্ত নিহত।

আ-১১৭

ফাঁস হওয়া প্রশ্নে উত্তীর্ণ কর্মকর্তাদের তালিকা প্রকাশে আইনি নোটিশ

0

ফাঁস হওয়া প্রশ্নে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিভিন্ন সরকারি দপ্তরে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের তালিকা প্রকাশ করতে সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়েছে।

আজ রবিবার ইমেইল ও ডাকযোগে মন্ত্রিপরিষদ সচিব ছাড়াও বাংলাদেশ কর্ম কমিশনের চেয়ারম্যান ও সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বরাবর এই লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। মানবাধিকার সংস্থা ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের দুই আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব ও ব্যারিস্টার মোহাম্মদ কাওছার এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, বিভিন্ন পত্রপত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত রিপোর্টে দেখা যায়, বাংলাদেশ কর্ম কমিশনের সাবেক গাড়িচালক ও অন্যান্য কর্মচারী কর্তৃক গত কয়েক দশক ধরে বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র লাখ লাখ টাকার বিনিময়ে পরীক্ষার্থীদের নিকট সরবরাহ করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আবেদ আলীসহ কর্ম কমিশনের এ পর্যন্ত ১৭ জন কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জিজ্ঞাসাবাদে আবেদ আলী ছাড়াও অন্যান্য অসাধু কর্মচারীরা কীভাবে বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষার্থীদের কাছে টাকার বিনিময়ে বিতরণ করে প্রত্যেকে সম্পদের পাহাড় গড়েছেন, তার বিবরণ দিয়েছেন। এমনকি পুলিশ গ্রেপ্তার আবেদ আলী ও কর্ম কমিশনের অন্যান্য কর্মচারীদের কাছ থেকে ফাঁসকৃত প্রশ্নপত্রে উত্তীর্ণ হয়ে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকা প্রণয়ন করেছে।

নোটিশে আগামী ১৫ দিনের মধ্যে বিসিএস পরীক্ষায় প্রতারণার মাধ্যমে উত্তীর্ণ হয়ে সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগপ্রাপ্ত বিসিএস কর্মকর্তাদের নাম, ঠিকানা, বর্তমান পদবী উল্লেখপূর্বক তালিকা প্রণয়ন করে কর্ম কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করার অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া নোটিশে এসব কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়ার পাশাপাশি এ পর্যন্ত বেতন-ভাতাদিসহ যাবতীয় গৃহীত আর্থিক সুবিধা ফেরত নিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধও জানানো হয়েছে।

সিসিক ৩৬নং ওয়ার্ডের কাউন্সিলর নিপু কারাগারে

0

সিলেট সিটি কর্পোরেশনের ৩৬নং ওয়ার্ডের কাউন্সিলর ও সিলেট জেলা ছাত্রলীগ সভাপতি হিরন মাহমুদ নিপুকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রবিবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১ টায় সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক সগির আহমদ টুটুলের আদালতে হাজির হলে আদালত জামিন না মঞ্জুর করে করাগারে পাঠান।

এর আগে এ বছরের ১৯ মার্চ তিনি কারাগার থেকে জামিনে মুক্তি পান। এর ৮ দিন আগে ১১ মার্চ হাইকোর্টের বিচারপতি জাফর আহমদ ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের বেঞ্চে নিপুর জামিন আবেদনের উপর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত পরবর্তী ৬ মাসের জন্য হিরণ মাহমুদ নিপুর জামিন মঞ্জুর করেন। আইনি প্রক্রিয়া ১৯ তিনি কারাগার থেকে মুক্তি পান।

এর আগে ১২ ফেব্রুয়ারি নিপু সিলেটের আলোচিত ছাত্রলীগ কর্মী আরিফ হত্যা মামলায় আদালতে হাজিরা দিয়ে সিলেট মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ২০ নভেম্বর রাত ১২টার দিকে মহানগরের বালুচরের টিবি গেইট এলাকায় ছুরিকাঘাতে গুরুতর আহত হন ছাত্রলীগ কর্মী আরিফ। পরে আশঙ্কাজনক অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর রাত দেড়টার দিকে তিনি মারা যান। পরে এ ঘটনায় নিহত আরিফের মা আঁখি বেগম বাদী হয়ে এসএমপি’র এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন। মামলায় কাউন্সিলর হিরণ মাহমুদ নিপুসহ ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়।

গত বছরের ২৮ নভেম্বর হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ হিরণ মাহমুদ নিপুকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়ে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন।

উৎপাদন বাড়াতে সরকার বিনামূল্যে সার-বীজ বিতরণ করছে: ইমরান আহমদ এমপি

0

গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় খরিপ-২/২০২৪-২০২৫ মৌসুমে উফশী রোপাআমন ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য প্রান্তিক ও ক্ষুদ্র ১৬৮০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার (ডিএপি ও এমওপি) বিতরণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ এমপি।
শুক্রবার বিকাল ৪ টায় গোয়াইনঘাট উপজেলা প্রশাসনিক ভবন মাঠে উক্ত সার ও বীজ বিতরণ করা হয়।
গোয়াইনঘাট উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় ও গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত সার ও বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইমরান আহমদ এমপি বলেন, সরকার উৎপাদন বৃদ্ধির জন্য সারাদেশে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করছে।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে ও গোয়াইনঘাট উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনির পরিচালনায় উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ আলম স্বপন, ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম পিপিএম, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুভাস চন্দ্র পাল ছানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, সিলেট জেলা পরিষদ সদস্য সুবাস দাস, ইউপি চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, মুজিবুর রহমান, নজরুল ইসলাম, রফিকুল ইসলাম, মিনহাজ উদ্দিন, এম নিজাম উদ্দিন, গোলাম রব্বানী সুমন, শাহাব উদ্দিন শিহাব প্রমুখ।

প্রবাসীরা সকল দূর্যোগে দেশের মানুষের পাশে থাকেন: প্রতিমন্ত্রী শফিক

0

বিশ্বনাথ প্রতিনিধি
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, বিপদ আপদে যে প্রতিবেশী সহযোগিতার জন্য পাশে দাঁড়ায়, হাত বাড়ায় সেই হচ্ছে প্রকৃত শুভাকাঙ্ক্ষী। এই বন্যার শুরু থেকেই সরকারের পাশাপাশি প্রবাসীরা বন্যার্তদের পাশে দাঁড়িয়ে প্রকৃত বন্ধু ও মানবতার পরিচয় দিয়েছেন। তারা সকল দূর্যোগে-ক্রান্তিলগ্নে দেশের মানুষের পাশে থাকেন।
তিনি শুক্রবার বিকালে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আরশ আলীর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছেন। তিনি প্রতিনিয়ত খোঁজ-খবর নিচ্ছেন। সেই সাথে সিলেট বিভাগের বন্যার্তদের জন্য পর্যাপ্ত ত্রান ও অর্থ বরাদ্দ দিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট শাহ মোশাহিদ আলী, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সহ সভাপতি সমছু মিয়া, যুগ্ম সম্পাদক মুকদ্দুস আলী, খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি, খাজাঞ্চি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুন নুর, সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, উপজেলা ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রোকনসহ অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।