Home Blog Page 204

দেড় ঘণ্টা জীবনের সাথে পাঞ্জা লড়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন মিনহাজ

0

এমকে তুহিন:

‘আমার বড় আদরের ছেলে, সবার ছোট ছিল সে। সে যেই সেই ইঞ্জিনিয়ার ছিলনা। তিনজনের কাজ একাই করতো সে।’ কথাগুলো বলছিলেন ৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বুলেটের আঘাতে নিহত মিনহাজের বাবা আলাই মিয়া।

গুলিবিদ্ধ অবস্থায় প্রায় দেড় ঘণ্টা তার প্রাণ ছিল। তিনি বলেন, আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে সিলেট নর্থইষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে তারা বলেন সে জীবত আছে। তারা তাকে ব্যান্ডেজ করে দ্রুত ওসমানি হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলেন। আমরা যখন সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজে নিয়ে যাই তখনও সে জীবিত ছিল। চিকিৎসার জন্য তাকে ৩ তলায় আইসিইউ তে পাঠানো হলে কিছুক্ষণ পর খবর আসে সে মারা গেছে।

সাঈদ আহমদ বলেন, আমার ভাইয়ের লাশ নিয়েও আমাদেরকে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। প্রথমদিন নানান অজুহাতে আমাদের লাশ দেওয়া হয়নি। সারাদিন অনেক দৌড়াদৌড়ি, এখানে সেখানে যাওয়া-আসার পর পরের দিন রাতে ফোন আসে লাশ দেওয়া হবে। আমাদের বলা হয়েছিল থানা থেকে ক্লিয়ারেন্স আনার জন্য কিন্তু থানা ঘেরাও থাকায় আমরা থানায় ঢুকতেই পারিনি। কোতোয়ালি থানায়ও ছিলনা পুলিশ। এককথায় দুইটা দিন লাশের জন্য আমাদেরকে খুব বেশি হয়রানি করেছে। তিনি বলেন, যখন আমার ভাইকে গুলি করা হয় তখন পুলিশ ও বিজিবির সাথে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতারাও।

মিনহাজের বাবা ছেলের স্মৃতিচারণ করে বলেন, আমার বড় আদরের ছেলে, সবার ছোট ছেলে সে। আমার এই দুই ছেলে আমার পরিবারের দেখাশোনা করতো। আমার ছেলে যেই সেই ইঞ্জিনিয়ার ছিলনা।

তিনি বলেন, আমার ছেলেকে আল্লাহ নিয়ে গেছেন কেউ তো আর ফিরিয়ে দিতে পারবেনা কিন্তু এই জালিম সরকার যেন আর না আসে সেই ব্যবস্থা করতে হবে।

উল্লেখ্য, ৪ আগষ্ট বেলা তিনটার দিকে গোলাপগঞ্জ চৌমহনা এলাকায় বিক্ষোভকারীরা জড়ো হতে থাকেন। একপর্যায়ে গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতা–কর্মীরা সেখানে আসেন। পরে পুলিশ ও ছাত্রলীগের নেতা–কর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এসময় গোলাপগঞ্জ থানার দিক থেকে আসা একটু বুলেট মিনহাজের পেট ছিদ্র করে বের হয়ে যায়।

তামাবিল স্থলবন্দরে চুনা পাথর আমদানি শুরু

0


জৈন্তাপুর প্রতিনিধি-
দীর্ঘ প্রায় একমাসের বেশী সময় ধরে তামাবিল স্থলবন্দর বন্ধ থাকার পর অবশেষে ৯ই সেপ্টেম্বর ২০২৪ ইং সোমবার শুরু হলো চুনাপাথর আমদানি। এতে করে ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে দেখা দিয়েছে স্বস্তি।
গত ৫ই আগষ্ট ছাত্রজনতার গণঅদ্ভুত্থানে সরকার পতনের পর তামাবিল কয়লা, চুনাপাথর আমদানি রপ্তানি কারক ব্যবসায়ী গ্রুপের দীর্ঘদিনের নির্বাচনবিহীন কমিটিকে নানান দূর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত করে সাধারণ ব্যবসায়ীরা।
সে সময় ব্যবসায়ী গ্রুপের সভাপতি এম লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন ছেদুর নেতৃত্বাধীন কমিটির উপর দীর্ঘদিনের ক্ষোভ ছিলো সাধারণ ব্যবসায়ীদের। তারা দাবী করেন সাবেক কমিটি শীর্ষ নেতাদের মাধ্যমে সাধারণ ব্যবসায়ীদের হয়রানি, শ্রমিক হ্যান্ডেলিং এর নামে অবৈধ চাঁদাবাজী সহ ব্যবসায়ী সংগঠন গ্রুপের কোটি কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠে।
৫ই আগষ্ট সরকার পতনের দিনে সাধারণ ব্যবসায়ীরা তামাবিল কয়লা চুনাপাথর আমদানি রপ্তানি কারক গ্রুপের কমিটিকে বিলুপ্ত করে অফিস নিজেদের নিয়ন্ত্রণে নেন তারা।
পরের সপ্তাহে একটি গ্রহনযোগ্য নির্বাচন ও বন্দরের আমদানি কার্যক্রম স্বাভাবিক রাখতে জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
পরবর্তীতে আমদানি জটিলতা নিরোসনের পূর্বে একটি ব্যবসায়ী কমিটির নাম আত্মপ্রকাশ করলে শুরু হয় নতুন করে জটিলতা। এর ১২ ঘন্টা অতিবাহিত হওয়ার পূর্বেই একে একে পাল্টা আরো দুইটি কমিটি আত্মপ্রকাশ করে। এ সময় অভিযোগ উঠে সাবেক কমিটির ক্ষমতাচ্যুত নেতৃবৃন্দ কৌশলে তাদের এজেন্ডা বাস্তবায়নে ব্যবসায়ীদের মধ্যে গ্রুপিং সৃষ্টি করছে। এ সময় পরিস্থিতি শান্ত হওয়ার বদলে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র আলোচনা সমালোচনা।
এতে করে অনিশ্চিত হয়ে পড়ে স্থলবন্দরে ব্যবসায়ীদের ঐক্য। অনিশ্চিত হয়ে যায় পাথর আমদানি। যার ফলে ব্যবসা বন্ধের পাশাপাশি, পাথর সংশ্লিষ্ট মিল কারখানা শতভাগ বন্ধ সহ বেকার হয়ে পড়ে কয়েক হাজার স্থলবন্দর ও ক্রাশারমিলের পাথর শ্রমিক।
উদ্বুদ্ধ এই পরিস্থিতি সামাল দিতে সেপ্টেম্বর মাসের শুরুতে জরুরি বৈঠক আহবান করে উপদেষ্টা পরিষদ কমিটি। সেই বৈঠকে সাধারণ ব্যবসায়ীদের সমন্বয়ে উপদেষ্টা পরিষদ ব্যবসায়ী হেনরী লামিনকে প্রধান সমন্বয়ক করে তামাবিলে পাথর আমাদানি স্বাভাবিক করার দায়িত্ব অর্পন করেন। পরে গত ৩রা সেপ্টেম্বর মিস্টার হেনরী লামিনের নেতৃত্বে সাধারণ ব্যবসায়ীরা মেঘালয়ের ব্যবসায়ীদের নিয়ে তামাবিল ডাউকি জিরো পয়েন্টে একটি দ্বি- পাক্ষিক বৈঠক করেন। বৈঠকে পরিস্থিতি আলোর মুখ দেখতে শুরু করে। অবশেষে দুই দেশের ব্যবসায়ী নেতৃবৃন্দের ঐক্যমতে চুনাপাথর আমদানির বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
এরই ধারাবাহিকতায় সোমবার ডাউকি হয়ে আনুষ্ঠানিকভাবে তামাবিল স্থলবন্দরে দুপুর ১:১৫ মিনিটে চুনাপাথর বোঝাই ভারতীয় ট্রাক প্রবেশ করতে শুরু করে।
এর আগে দীর্ঘ একমাস বন্ধ থাকার পর আনুষ্ঠানিকভাবে পাথর আমদানি শুরু হওয়ার পূর্বে দুই দেশের ডাউকি তামাবিল জিরো পয়েন্টে ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এ সময় মেঘালয় চুনাপাথর রপ্তানিকারক ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মিস ডলি কংলাহ্’ র নেতৃত্বে মিস্টার লবপাতাম, মিস্টার ড্যানিয়েল কংলাহ্ সহ মেঘালয়ের ব্যবসায়ীবৃন্দ।
এ সময় তামাবিল ব্যবসায়ীদের পক্ষে হেনরী লামিনের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল হাফিজ, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, ব্যবসায়ী বাবলু বখত, রফিকুল ইসলাম শাহপরান, সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, ব্যবসায়ী আবদুল মান্নান, ইলিয়াস উদ্দিন লিপু, আবদুল আহাদ, কবির আহমেদ, আবদুল আলিম,নাজিম খান,মিসবাউল আম্বিয়া, জাহিদ খান, ইসমাইল হোসেন সহ অন্যান্যরা।
এদিকে দীর্ঘ একমাসের বেশী সময় পাথর আমদানি বন্ধের পর পুনারায় শুরুতে স্বস্তি ফিরে এসেছে শ্রমিকদের মধ্য। তামাবিল পাথর কয়লা শ্রমিক সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বলেন, শ্রমিকদের মধ্যে যে হতাশা ছিলো তা কেটে গেছে। আশাকরি সম্মানিত ব্যবসায়ীদের ঐক্যমতে তামাবিলে ব্যবসায়ীবান্ধব পরিবেশ বজায় থাজবে।
এ বিষয়ে তামাবিল স্থলবন্দরের ব্যবসায়ী আবুল হাসিম বলেন, আজ থেকে তামাবিল আওয়ামী সিন্ডিকেট দালালমুক্ত হলো। এখন থেকে তামাবিলে শুধু ব্যবসা ও ব্যাবসায়ীদের প্রধান্য দেয়া হবে। এখানে থাকবে না কোন ব্যবসায়ীক জিম্নি কিংবা চাঁদাবাজি৷তিনি আরো বলেন, বর্তমান উপদেষ্টা পরিষদের নিকট আহবান থাকবে সকল ব্যবসায়ীদের অংশগ্রহণে একটি গ্রহনযোগ্য নির্বাচনের আয়োজন করা। পাশাপাশি বিগত কমিটির নেতৃত্বে যে কোটি কোটি টাকার দূর্নীতি ও সেচ্ছাচারিতা সংগঠিত হয়েছে তা তদন্ত সাপেক্ষে বের করার পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন ও সদস্যপদ বাতিলের আহবান জানান তিনি।

বন্যার্তদের পাশে শাবিপ্রবির স্বপ্নোত্থান

0


মাইন উদ্দিন, শাবিপ্রবি-
দেশের বন্যা পরিস্তিতিতে দ্বিতীয় ধাপে বিপর্যস্ত মানুষের পাশে দাড়িয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নোত্থান। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটির প্রচার সম্পাদক কাউছার আহমেদ তথ্যটি জানান।
স্মরণকালের ভয়াবহ বন্যায় বাংলাদেশের বিভিন্ন জেলাসমূহে পানি কিছুটা কমলেও দুর্ভোগ কমেনি। লক্ষ্মীপুর জেলায় এখনো বন্যা পরিস্থিতির তেমন উন্নতি না হওয়ায় পানিবন্দি লাখ লাখ মানুষ খাদ্য ও সুপেয় পানির সংকটে ভুগছে। পানিবন্দি এই অসহায় অবস্থায় তাদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির ভোগান্তি কিছুটা লাঘবের উদ্দেশ্যে ৮সেপ্টেম্বর “স্বপ্নোত্থান” লক্ষ্মীপুরের ১৪ নং দক্ষিণ মান্দারী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড পুরাতন ভুঁইয়া বাড়ি, ৫ নং ওয়ার্ড গণক বাড়ি এবং ৬ নং ওয়ার্ড চতলিয়া গ্রামের এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পন্ন করে। এসময় সংগঠনটির স্বেচ্ছাসেবীরা লক্ষ্মীপুরের প্রায় ১০৩ টি বন্যার্ত পরিবারের মধ্যে ত্রানসামগ্রী বিতরণ করেন। ত্রাণসামগ্রী হিসেবে ছিল চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, লবণ এবং প্রয়োজনীয় ঔষধ সামগ্রী। এছাড়াও মেয়েদের জন্য প্রয়োজনীয় স্যানিটারি প্যাড প্রদান করা হয়।
সার্বিক বিষয়ে ‘স্বপ্নোত্থান’ -এর সভাপতি মাহাবুবুর রহমান বলেন,”বন্যা কবলিত অনেক জায়গায় বন্যার পানি কমে গেলেও লক্ষ্মীপুর বেশ কিছু জায়গায় এখনো পানিতে তলিয়ে আছে। পথ দুর্গম হওয়ার কারণে যে-সকল জায়গায় ত্রাণ পৌঁছায়নি সেসকল জায়গায় আমরা ত্রাণ পৌঁছানোর চেষ্টা করেছি। আমরা আশা করছি দ্রুতই মানুষ তাদের দুর্ভোগ কাটিয়ে, স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করবে।”
‘বন্যার্তদের পাশে স্বপ্নোত্থান’-এর মাধ্যমে সর্বমোট ৪৫৩ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। উল্লেখ্য ১ম ধাপে ৩৫০ এবং ২য় ধাপে ১০৩ পরিবারকে সাহায্যের মাধ্যমে এবারের ‘স্বপ্নোত্থান’ কর্তৃক আয়োজিত ‘বন্যার্তদের পাশে স্বপ্নোত্থান’ -এর কার্যক্রম সমাপ্তি করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৪ শে আগস্ট ‘বন্যার্তদের পাশে স্বপ্নোত্থান’ অনলাইন কার্যক্রম শুরুর মাধ্যমে ‘স্বপ্নোত্থান’ অর্থ সংগ্রহ শুরু করে এবং প্রথম ধাপে ২৮ শে আগস্ট একই জেলার সদর এলাকায় কয়েকটি ওয়ার্ডে ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পন্ন করেছে।

নগরীতে অসহনীয় লোডশেডিং ‘দিনে ৮ ঘণ্টা কাজের ৬ ঘণ্টাই বিদ্যুৎহীন থাকতে হয়’

0

এমকে তুহিন

বাইরে তীব্র গরম। ঘরেও নেই স্বস্তি লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। গরমের সঙ্গে পাল্লা দিয়ে লোডশেডিং বাড়ায় ভোগান্তি পোহাচ্ছে সাধারণ মানুষ। ব্যাবসায়ীরাও চরম দূর্ভোগ পোহাচ্ছেন। প্রতি ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিংয়ের দুর্ভোগেরয়েছেন সাধারণ মানুষ। ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন সরকারি- বেসরকারি অফিসে নষ্ট হচ্ছে কর্মঘন্টা। গত ৩-৪ সিলেট মহানগরীতে প্রায় ৮-১০ ঘন্টা লোডশেডিং হয়।
লোডশেডিং বৃদ্ধি পাওয়ায় বহুতল ভবন ও বিপনী বিতানের মালিকরা জেনারেটর নির্ভর হয়ে পড়েছেন। বিদ্যুতের উপর নির্ভরশীল ব্যবসায়ীরা সময়মত তাদের কাজের ডেলিভারি দিতে পারছেন না।
এদিকে লোডশেডিং এর কারণে ব্যবসায়ীদের কাজের বিভিন্ন সরঞ্জামদি, বাসাবাড়ির ফ্রিজ, টেলিভিশন, কম্পিউটারসহ অন্যান্য ইলেক্ট্রক যন্ত্রপাতি নষ্ট হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে ইন্টারনেট সেবা।
আইটি ব্যাবসায় লোডশেডিংয়ের প্রভাব নিয়ে কম্পিউটার দোকান ব্যবসায়ী শফিক হোসেন বলেন, বিদ্যুতের যন্ত্রনায় কাজই করা যাচ্ছে না। আমাদের প্রতিষ্ঠানের সেবা বিদ্যুতের উপর বির্ভরশীল। দিনের বেশিরভাগ সময়ই বিদ্যুৎহীন থাকতে হয়।কাস্টমার এসে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকে । আমরা তাদের সময়মতো সেবা দিতে পারি না। এতে মনোমালিন্যও হয়। আমাদের যে ক্ষতি হচ্ছে তা আসলে পুশিয়ে ওঠা মুশকিল।
মোবাইল ইঞ্জিনিয়ার সানি চৌধুরী বলেন, অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে ঠিকমতো কাস্টমার সার্ভিস দিতে পারছি না। বিদ্যুৎ ছাড়া আমাদের কোন কাজই হয় না। এখন দেখা যাচ্ছে একজন কাস্টমার সেবা নিতে আসেলে তাকে ১ ঘণ্টা সময় দিয়ে বিদ্যুতের জন্য তিন-চরে ঘণ্টা বসতে হয়। এতে কাস্টমার এবং আমার উভয়েরই ক্ষতি হচ্ছে।
তিনি আরো বলেন, হঠাৎ বিদ্যুৎ আসা-যাওয়ার কারণে আমাদের সার্ভিসিংয়ের যন্ত্রপানি ন্ষ্ট হয়। আমরা অনেকদিন ধরে এই সমস্যায় ভোগতেছি। কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি দ্রততম সময়ে যেন এই সমস্যার সমাধান হয়।
কম্পিউটার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার বাপ্পি মিয়া বলেন, প্রচুর কাজ জমে আছে কিন্তু একমাত্র বিদ্যুতের জন্য কাজ করতে পারতেছি না। ৪৫ মিনটি বিদ্যুৎ থাকলে ২ ঘণ্টা বিদ্যুৎহীন থাকতে হয়।
তিনি বলেন, ব্যবসায়ীদের কাছ থেকে কিছু পেতে হলে সরকারকে এদিকে নজর দিতে হবে। ব্যাবসায়ীদের নিয়ে আলাদা করে ভাবতে হবে। এতে উভয়ই উপকৃত হবে। ব্যাবসা ভালো হলে আমরাও সময়মতো ট্যাক্স দিতে পারবো
অভিজিৎ দত্ত অনাথ বলেন, ইদানিং বিদ্যুতের মারাত্মক অবস্থা। প্রতিদিন প্রায় ৬ থোকে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। আমরা কাজই করি ৮ ঘন্টা, এরমধ্যে ৬ ঘণ্টা বিদ্যুৎ না থাকলে আমরা কাজ করবো কীভাবে?
তিনি বলেন, আসলে আমরা আইটি ব্যবসায়ীরা খুবই ক্ষতিগ্রস্ত। সময়মত কাস্টমারদের সেবা দেওয়া সম্ভব হচ্ছে না অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে।
কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ খুব দ্রুত সমস্যার সমাধান করবেন। বানিজ্যিক এলাকাগুলোতে যেন ব্যাবসার সময় অতিরিক্ত লোডশেডিং কমানো যায় সেদিকে লক্ষ রাখবেন। এতে করে আমাদের রুটিরুজির জন্য ভালো হবে।

সাংবাদিক ছানির পিতার মৃত্যুতে আধুনিক কাগজের শোক

0

দৈনিক আধুনিক কাগজের সুনামগঞ্জ প্রতিনিধি মমিনুল বখত সানির পিতা এ.টি.এম হায়দার বখত রমিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—–রাজিউন)। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃতুতে আধুনিক কাগজের সম্পাদক মইন উদ্দিন ও প্রাকশক সাঈদ চৌধুরী টিপু শোক প্রকাশ করেছেন। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

দিবানিশি লুটপাট দেশের একমাত্র ভোলাগঞ্জ রোপওয়ে, নেই নিরাপত্তা বাহিনী

0

ফখর উদ্দিন, কোম্পানিগঞ্জ:

১৯৬৪-৬৯ সালে সোয়া দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত ভোলাগঞ্জ রোপওয়ে প্রকল্পের দৈর্ঘ্য ১৮ দশমিক ৬ কিলোমিটার ও টাওয়ার এক্সক্যাভেশন প্লান্টের সংখ্যা ছিল ১২০টি। ৩৫০ একর জমি নিয়ে গঠিত ভোলাগঞ্জে লোডিং স্টেশন (বাঙ্কার) থেকে পাথর বাকেটে করে সরাসরি নিয়ে যাওয়া হতো পার্শবর্তী উপজেলা ছাতকের খালাস স্টেশনে। এতে আরো রয়েছে স্বাধীনতা যুদ্ধে নিহত মুক্তিযোদ্ধাদের কবর। দেশের ঐতিহ্যের ধারক ভোলাগঞ্জ রোপওয়ের সংরক্ষিত এলাকায় দুর্বৃত্তদের লেলুপ দৃষ্টির কারণে বিলীন হতে চলেছে স্থাপনাটি। দিন-রাত লুটপাট হচ্ছে রোপওয়ের মেশিনারি পার্টসের গুরুত্বপূর্ণ মালামাল, গাছগাছালী ও আসবাবপত্র।

সরেজমিনে দেখা যায়, সেখানের বিভিন্ন রুমের তালা ভেঙ্গে ছোট-বড় মটর, কয়েলের বান্ডিল, জেনারেটর ও জেনারেটরের পার্স রোপওয়ের ইঞ্জিনের গুরুত্বপূর্ণ মালামাল, লোহার স্পেনসহ সব কিছু নিয়ে গেছে দুষ্কৃতকারীরা। এছাড়া বাংকারের মসজিদের মাইক, ব্যাটারী, ফ্যান সহ সব ধরনের মালামাল লুটপাট হয়ে গেছে। এছাড়াও দিনে-দুপুরে কেটে নেওয়া হচ্ছে বড় বড় গাছ। গত ৫ আগস্ট সেখানে কোন হামলা হয়নি। কিন্তু পরদিন থেকে লুটপাট শুরু হয় যা এখন পর্যন্ত চলমান। এগুলো যেন দেখার কেউ নেই।

আরএনবি সূত্রে জানা যায়, গত ৬ আগষ্ট রাত ৯টায় এক দল দুর্বৃত্তরা হামলা চালায় রোপওয়ে নিরাপত্তায় থাকা আরএনবি সদস্যদের উপর। এসময় সেখানে দায়িত্বে থাকা আরএনবি সদস্যদের মারধর করে তাদের মোবাইল টাকা-পয়সাসহ এমনকি অস্ত্র ছিনিয়ে নেয়। মারধরে বেশ কয়েকজন আরএনবি সদস্য আহত হন। পরে হামলাকারীরা নদীর পাড়ে অস্ত্রগুলো ফেলে চলে যায়। এরপর তাদেরকে সেখান থেকে প্রত্যাহার করা হয়েছে।

ছাতক-ভোলাগঞ্জ রেলওয়ে দায়িত্বে থাকা আই.ডাব্লিউ আব্দুল নুর জানান, বাঙ্কারের বিভিন্ন স্থাপনা ও মেশিনারি পার্টসের গুরুত্বপূর্ণ মালামাল চুরি হচ্ছে। সেখানে নিরাপত্তার জটিলতায় নিরাপত্তা বাহিনীরও কেউ নেই। গত ৭ আগষ্ট অফিশিয়ালি আরএনবি সদস্যদের প্রত্যাহার করা হয়েছে। উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে সেখানের নিরাপত্তা ব্যবস্থা বিষয়ে।

লুট হওয়া ১৮৮৫ অস্ত্র ও ৩ লাখ গোলাবারুদ উদ্ধার হয়নি এখনও

0

আধুনিক ডেস্ক:

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারাদেশে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও হামলা চালায়। এরই মধ্যে থানা ও ফাঁড়িতে হামলার পর অস্ত্র-গোলাবারুদ লুট করে নেয় দুর্বৃত্তরা। ৩ সেপ্টেম্বর সেই অস্ত্র-গোলাবারুদ জমা দেওয়ার শেষ দিন ছিল। এরপর ৪ সেপ্টেম্বর থেকে লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, ঢাকাসহ সারাদেশে লুট হওয়া বিভিন্ন অস্ত্রের সংখ্যা ৫ হাজার ৮১৮টি। এর মধ্যে ৫ সেপ্টেম্বর পর্যন্ত উদ্ধার হয়েছে ৩ হাজার ৯৩৩টি অস্ত্র। তবে রাইফেল, এসএমজি, এলএমজি ও পিস্তলসহ এখনও উদ্ধার করা যায়নি ১ হাজার ৮৮৫টি অস্ত্র। এছাড়া প্রায় ৩ লাখ লুট হওয়া গোলাবারুদ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

যত অস্ত্র এখনো উদ্ধার করা যায়নি;-
লুট হওয়া অস্ত্রের মধ্যে চায়না ফাইফেল উদ্ধার ৮৩৯টি, উদ্ধার হয়নি ২৯৬টি। বাংলাদেশি রাইফেল উদ্ধার ৯টি, উদ্ধার হয়নি ১টি। এসএমজি উদ্ধার ১৯১টি, উদ্ধার হয়নি ৬০টি। এলএমজি উদ্ধার ২১টি, উদ্ধার হয়নি ১১টি। পিস্তল উদ্ধার ৭৩১টি, উদ্ধার হয়নি ৮২৫টি।

৯x১৯ মি.মি. এসএমজি/এসএমটি উদ্ধার ৩২টি, উদ্ধার হয়নি ১টি। শটগান উদ্ধার ১৬২৪টি, উদ্ধার হয়নি ৬৭টি। গ্যাস গান ৪৭৬টি উদ্ধার, উদ্ধার হয়নি ১১৭টি। টিয়ার গ্যাস লঞ্চার (সিক্স শট) উদ্ধার ৯টি, উদ্ধার হয়নি ৫টি এবং সিগন্যাল পিস্তল উদ্ধার ১টি, উদ্ধার হয়নি ২টি।

যত গোলাবারুদ এখনো উদ্ধার করা যায়নি;-
বিভিন্ন বোরের গুলি উদ্ধার হয়েছে ৩ লাখ ১২ হাজার ৮৫৭টি, উদ্ধার করা যায়নি ২ লাখ ৯৪ হাজার ৪০৫টি। টিয়ারগ্যাসের শেল উদ্ধার ২৩ হাজার ১৯৪টি, উদ্ধার করা যায়নি ৮ হাজার ৮১১টি। টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার ৭০৪টি, উদ্ধার করা যায়নি ৭৫১টি। সাউন্ড গ্রেনেড উদ্ধার ২ হাজার ১২৮টি, উদ্ধার সম্ভব হয়নি ২ হাজার ৫৬৪টি।

কালার স্মোক গ্রেনেড উদ্ধার ২১৩টি, উদ্ধার করা যায়নি ৭৮টি। মাল্টিপল ব্যাং স্টান গ্রেনেড উদ্ধার ১৮টি, উদ্ধার করা যায়নি ৩৭টি।

ফ্ল্যাশ ব্যাং গ্রেনেড উদ্ধার ৫৩৩টি, উদ্ধার করা যায়নি ৩৬০টি। গ্যান্ড হেল্ড টিয়ার গ্যাস স্প্রে (ক্যানিস্টার) উদ্ধার ৯৪টি, উদ্ধার করা সম্ভব হয়নি ৮৩টি।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, চলমান এ যৌথ অভিযানে অংশ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কোস্টগার্ড এবং র‍্যাব।

কমলগঞ্জে ধলাইর পার থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ভাঙ্গছে নদীর বাঁধ

0

নূরুল মোহাইমীন মিল্টন, কমলগঞ্জ:

“দীর্ঘদিন ধরিয়া বালু তোলার কারনে নদীর পার ভাঙ্গিয়া এখন আমরার ঘরের লগে আইছে। আরো একটু আইলেই আমরার ঘর নদীত যাইবো গিয়া। কেউ আমরার কথা শুনেন না। ক্ষতির কথা আর বালু না তোলার কথা কইলে তারা হুমকি দেয়। মারধোরও করে। আর মেশিনের এতো শব্দ, কিচ্ছু হুনা (শোনা) যায় না। ৯ বছরের বাচ্চাটা নদীতে পরি গেছে। আমরা কিচ্ছু কইতে পারি না শব্দের কারনে।” কথাগুলো বলেন কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের ধলাইপার গ্রামের বাসিন্দা সাফিয়া বেগম ও ইয়াছমিন বেগম।

অনুসন্ধানে জানা যায়, ধলাই নদীর কমলগঞ্জের ধলাইর পার থেকে দীর্ঘদিন ধরে কোনো রকমের লিজ ছাড়াই অবৈধভাবে বালু উত্তোলন চলছে। ড্রেজার মেশিনে বালু উত্তোলনে ধ্বসে পড়ছে নদীর প্রতিরক্ষা বাঁধ। হুমকির মুখে রয়েছে নদী তীরের অর্ধশতাধিক বসতঘর। মেশিনের উচ্চ শব্দে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা। ভারী যানবাহনে বালু পরিবহনে ধ্বসে পড়ছে সড়কপথ। স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী মহল অবৈধ বাণিজ্য চালিয়ে গেলেও পরিবেশ অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসন নিরব ভূমিকা পালন করছে। অন্যদিকে সরকার হারাচ্ছে লক্ষ লক্ষ টাকার রাজস্ব।

মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের ইজারাযোগ্য সাধারণ বালু মহালের তালিকায় ধলাই নদীর কমলগঞ্জের ধলাইপার এলাকার নাম পাওয়া যায়নি। স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীরা প্রভাব প্রতিপত্তির কারণে নির্দ্ধিধায় বাণিজ্য চালিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। অবৈধভাবে বালু উত্তোলনের পর আবার ১০ চাকার গাড়িতে অতিরিক্ত বোঝাই করে পরিবহনের কারনে ভানুগাছ-মাধবপুর এবং শ্রীমঙ্গল সড়কের বিভিন্ন স্থানে দেবে গেছে।

ধলাই নদীর তীরবর্তী ধলাইপার গ্রামের বাসিন্দা নেকজান বিবি, কচিরা বিবি, আলিক মিয়া, মনাই মিয়া, নাজির মিয়া, পারভেজ মিয়াসহ স্থানীয়রা জানান, বালু উত্তোলনকারীরা কারো কথা শুনে না। আমাদের বাড়ির সাথে নদীতে মেশিন বসিয়ে দিনরাত বালু উত্তোলন করছে। ফলে নদীর এই স্থানে বড় ধরণের গর্ত তৈরি হয়েছে এবং নদীর বাঁধ ভেঙ্গে পড়ছে। এমনকি বাঁধের উপর বাঁশঝাড়টিও ধ্বসে পড়েছে। এখন যে অবস্থা আমাদের বাড়িঘর ধ্বসে পড়ার অপেক্ষায়। তারা আরো বলেন, কয়েকটি ড্রেজার মেশিনের শব্দে আমরা ঘুমাতেও পারি না। সবাই অতিষ্ঠ। কেউ কিছু বললেই তারা হুমকি ধামকি দেয়। এমনকি দু’চার জনকেও শ্রমিকদের দিয়ে মারধোর করা হয়েছে।

রুজেল হাসান বক্তসহ স্থানীয় যুবনেতারা বলেন, বালু উত্তোলনকারী স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীদের বিরুদ্ধে কিছু বলা যায়নি। এতোসব ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের দেখানোর পরও তারা একই স্থান থেকে দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিনে বালু তুলে বিশাল স্তুপ করে বাণিজ্য করছেন। এতোদিন আমরা সহ্য করেছি। এখন সরকার পরিবর্তন হওয়ায় কথা কইতে পাররাম।

অতিরিক্ত বালু বহনকারী গাড়ির কারনে রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় সড়ক বিভাগ, মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. কায়সার হামিদ গত ১৯ মে মৌলভীবাজার জেলা প্রশাসকের কাছে লিখিত সচিত্র পত্রে বলেন, কুলাউড়া-শমশেরনগর-শ্রীমঙ্গল সড়কে ২২ মে.টন লোড বহন করার অনুমোদন রয়েছে। তবে বালু বহনকারী ধারণ ক্ষমতার অধিক ভারী গাড়িতে বালু মহালদারদের ৪০ থেকে ৫০ টন বালু বহনকারী ভারী ট্রাক নিয়মিত চলাচলের কারনে ফাউন্ডেশনসহ সড়ক পেভমেন্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক মাইদুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে আপনি নিউজ করেন। আমরা ব্যবস্থা গ্রহণ করবো।

এব্যাপারে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, এখানে লিজ ছিল না, রাজনৈতিক বিষয় সম্পৃক্ত। তাদের আর বালি উত্তোলন না করার জন্য বলেছি। আর বালি উত্তোলন করবে না। যেগুলো উত্তোলন হয়েছে সেগুলো তারা নিয়ে যাবে।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকন শাহীনকে বিমানবন্দরে সংবর্ধনা

0

আধুনিক ডেস্ক:

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (সহ-সভাপতি পদ মর্যাদা) ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির উদ্দীন শাহীন দীর্ঘ ১৫ বছর পর স্বদেশ প্রত্যাবর্তন করলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দেওয়া হয় বিশাল গণ সংবর্ধনা।

এ সময় ফ্র্যান্স স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আশিকুজ্জামান আশিকের শুভেচ্ছা জানানো বিভিন্ন প্লে কার্ড সংবর্ধনা অনুষ্ঠান স্থলে শোভা পায়।


বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে অসংখ্য নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী, সিলেট মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এমদাদুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সাবেক কাউন্সিল রেজাউল হাসান কয়েছ লুদী, সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মুমিন, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামান, সদস্য সচিব শাকিল মুর্শেদ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, সদস্য সচিব আফসর খান।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট সদর উপজেলা ছাত্র দলের সাবেক আহবায়ক আবু সাইদ শাহীন, সিলেট জেলা যুবদল নেতা সিদ্দিকুর রহমান, আলমগীর হোসেন, রেহান আহমদ কামরান, রানা, মিছবাহ উদ্দিন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইছরাক আহমদ, নির্বাহী সদস্য সাজ্জাদ হোসেন, ইকতিয়ার হোসেন বকতিয়ার, জেলা ছাত্রদল নেতা শাহজাহান আহমদ, সিলেট সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আলমগীর হোসেন, সিলেট সদর উপজেলা যুবদল নেতা রায়হান আহমদ, শামীম আহমদ, আনোয়ার হোসেন, আলী হোসেন, কয়েছ আহমদ, বাচ্চু মিয়া, আব্দুস শহীদ, গোয়াইনঘাট উপজেলা যুবদল নেতা আব্দুল মন্নান, শরিফ উদ্দিন, দুলাল মিয়া, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদল নেতা এহিয়া আহমেদ, খাদিমনগর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমদ, ইউনিয়ন ছাত্রদল নেতা জুয়েফ আহমদ, মিনহাজ উদ্দিন, সুমেল আহমদ, সাইনুল ইসলামসহ সিলেট জেলা বিএনপি, মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মৌলভীবাজার জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন সিলেট বারের সদস্য সাইফ উদ্দিন রতন

0

বাংলাদেশের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসাবে নিযুক্ত হলেন সিলেট জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সাবেক নির্বাচিত সদস্য, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপীল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট মো. সাইফ উদ্দিন রতন।

গত বুধবার আইন মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে অ্যাডভোকেট মো. সাইফ উদ্দিন রতনকে বাংলাদেশের সহকারী অ্যাটর্নি জেনারেল নিযুক্ত করে আইন মন্ত্রনালয়।


অ্যাডভোকেট মো. সাইফ উদ্দিন রতন বাংলাদেশের সহকারী অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হওয়ায় তার নিজ বাড়ি কুমিল্লা জেলার মেঘনা উপজেলা ও সিলেটে আনন্দের বন্যা বইছে।

উদ্দিন রতন সিলেট জজকোর্টে আইনজীবী হিসাবে দীর্ঘদিন কর্মরত ছিলেন।

এ ব্যাপারে সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. সাইফ উদ্দিন রতন বলেন, সর্ব প্রথম আমি মহান রাব্বুল আলামীনের প্রতি শুকরিয়া আদায় করি। আমাকে এই পদে মনোনীত করায় আমি সংশ্লিষ্টদের প্রতি চির কৃতজ্ঞা প্রকাশ করছি। আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালনে আইনজীবীসহ সকলের সহযোগিতা চাই। সংবিধান সমুন্নত রাখাই আমার মূল দায়িত্ব।


উল্লেখ্য যে, অ্যাডভোকেট মো. সাইফ উদ্দিন রতন কুমিল্লা জেলার মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়ন এর জলারপাড় নয়াগাঁও গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে।