Home Blog Page 196

শাবির ‘রোবোসাস্টের’ অরিয়েন্টেশন সম্পন্ন

0

শাবিপ্রবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একমাত্র রোবোটিকস গবেষণাধর্মী ক্লাব ‘রোবোসাস্ট’ এর অরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার মাসব্যাপী প্রধান ইভেন্ট ‘দ্য মিথিক্যাল রোবোসাস্ট মান্থ’ এর সূচনায় অরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন হয়েছে বলে শুক্রবার সংগঠনটির পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

অরিয়েন্টেশন প্রোগ্রামে শাবিপ্রবির নবীন শিক্ষার্থীদেরকে রোবোটিকসের মৌলিক ধারণা প্রদান, প্রকল্প প্রদর্শনী, আইডিয়া প্রতিযোগিতা সম্পর্কে ধারণা দেওয়া হয়। তাদেরকে আগামী দিনের ওয়ার্কশপ সম্পর্কে অবগত ও রোবোটিকসে নিজেদের প্রতিভা কাজে লাগানোর জন্য প্রয়োজনীয় উৎসাহ ও দৃঢ় সংকল্প জাগানো হয়।

প্রোগ্রামে প্রায় শতাধিক শিক্ষার্থী রোবোটিকস সম্পর্কে জানতে অংশ নেন। এছাড়াও রোবোসাস্টের ৮ম কার্যনির্বাহী কমিটির সদস্য এবং ৭ম কার্যনির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক মোয়াজ বিন আব্দুল করিম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আইডিয়া প্রতিযোগিতায় নতুন শিক্ষার্থীরা তাদের ৫টি সৃজনশীল আইডিয়া উপস্থাপন করেন, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানের প্রতিটি সেগমেন্টে অংশগ্রহণকারীদের মধ্যে নতুন আগ্রহ এবং উদ্যম সঞ্চারিত হয়।

প্রকল্প প্রদর্শনী সেগমেন্টে রোবোসাস্টের ছয়জন কার্যনির্বাহী সদস্য তাদের কিছু উল্লেখযোগ্য প্রকল্প প্রদর্শন করেন, যেমন অটোমামা, অর্কা, কেম-ই-কার, সিএনসি লেজার ইনগ্রেভার, মিনি ড্রোন ও সাস্টস্যাট।

প্রতিযোগিতার বিজয়ীরা আকর্ষণীয় পুরস্কার লাভ করেন, যার মধ্যে রয়েছে রোবোসাস্ট টি-শার্ট, চাবির রিং ও অন্যান্য উপহার।

এছাড়াও, নতুনদের জন্য ৮ দিনের একটি কর্মশালা ‘ইন্ট্রোডাকশন টু রোবোটিকস- ফেজ ১ (সেন্সর ও সার্কিট)’ ও ‘ইন্ট্রোডাকশন টু রোবোটিকস- ফেজ ২ (লাইন ফলোয়ার রোবট)’ শীর্ষক দুটি পর্যায়ে পরিচালিত হবে, যা আজ থেকে শুরু হবে। এই কর্মশালায় নতুন শিক্ষার্থীরা হাতে-কলমে শেখার সুযোগ পাবে।

১২ টি ক্যাটাগরিতে ‘সিভিল সার্জন অ্যাওয়ার্ড ২০২৪’ প্রদান

0

আধুনিক কাগজ:

সিলেট জেলা স্বাস্থ্য বিভাগে ১২ টি ক্যাটাগরিতে ‘সিভিল সার্জন অ্যাওয়ার্ড ২০২৪’ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৩১ শে ডিসেম্বর) সিলেট সিভিল সার্জন কার্যালয়ের তৃতীয় তলার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

সিলেট জেলার সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিভাগীয় পরিচালক স্বাস্থ্য সিলেট বিভাগ ডা. মো. আনিসুর রহমান।

সিলেট সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার- সিএস ডা. স্বপ্লীল সৌরভ রায়ের সঞ্চালনায় এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত।

সিলেট জেলা স্বাস্থ্য বিভাগে মোট ১২ টি ক্যাটাগরিতে সিভিল সার্জন অ্যাওয়ার্ড ২০২৪ প্রদান করা হয়। পুরস্কার প্রাপ্তদের মধ্যে ফেঞ্চুগঞ্জের ইউএইচএন্ডএফপিও ডা. মো. রাশেদুল হক-কে হাসপাতাল ব্যবস্থাপনা ক্যাটাগরিতে, বালাগঞ্জের ইউএইচএন্ডএফপিও ডা. হেপী দাশ-কে শুদ্ধাচার ক্যাটাগরিতে, ওসমানীনগরের ইউএইচএন্ডএফপিও ডা. মো. মঈনুল আহসান-কে ফিল্ড সার্ভিস ব্যবস্থাপনা ক্যাটাগরিতে, গোলাপগঞ্জের ইউএইচএন্ডএফপিও ডা. সুদর্শন সেন-কে হেলথ সিস্টেম স্টেন্থেনিং ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আহমদ শাহরিয়ার-কে প্রশাসন ক্যাটাগরিতে, কানাইঘাটের মেডিকেল অফিসার ডা. রিয়াজ মাহমুদ তমাল-কে ফিল্ড সার্ভিস ক্যাটাগরিতে, ফেঞ্চুগঞ্জের সিনিয়র স্টাফ নার্স মোসা. শাহিনুর আক্তার, বালাগঞ্জের পরিসংখ্যানবিদ সুখলাম্ভর চন্দ্র নাথ, সিলেট সদরের এমটি ইপিআই মনিন্দ্র দেবনাথ, দক্ষিণ সুরমার স্বাস্থ্য সহকারী নাজমিন বেগম, বিয়ানীবাজারের ছোটদেশ কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মো. মাহবুবুর রহমান, ও কোম্পানীগঞ্জের অফিস সহায়ক আহমদ আলী-কে শ্রেষ্ঠ কর্মীর পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কারপ্রাপ্ত সবাইকে সম্মাননা সূচক একটি ক্রেস্ট ও একটি সার্টিফিকেট প্রদান করা হয়।

এ সময় প্রধান অতিথি ডা. মো. আনিসুর রহমান বলেন, ‘এটি নিশ্চয়ই খুবই প্রশংসনীয় একটি উদ্যোগ। এজন্য আমি সিলেট জেলার সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী-কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এই উদ্যোগ পুরস্কারপ্রাপ্ত সবাইকে দ্বিগুন উৎসাহ নিয়ে কাজ করতে সাহায্য করবে।’

এ সময় অনুষ্ঠানে সভাপতি ডা. মনিসর চৌধুরী ২০২৪ সালে বছর ব্যাপী আন্তরিকভাবে কাজ করার জন্য সিলেট জেলা স্বাস্থ্য বিভাগের সবাইকে ধন্যবাদ প্রদান করেন ও সামনে ও এই ধরনের উদ্যোগ চালু থাকবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।

এ সময় অনুষ্ঠানে সিলেট জেলার বক্ষব্যাধি হাসপাতাল, বক্ষব্যাধিক ক্লিনিক, কুষ্ঠ হাসপাতাল, খাদিমপাড়া হাসপাতাল এর তত্ববধায়ক, সিলেটের ১৩ টি উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার-আইসিটি, পরিসংখ্যানবিদ, এমটিইপিআই, এইচআই ইনচার্জসহ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, ব্র্যাক, হীড, আইসিডিডিআরবি এর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

আধুনিক কাগজ’র সম্পাদক মঈন উদ্দিনকে সিলেট মহানগর যুবদল-ছাত্রদলের অভিনন্দন

0

আধুনিক রিপোর্ট

দৈনিক আধুনিক কাগজ’র সম্পাদক মঈন উদ্দিন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় ফুলের শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মহানগর যুবদল-ছাত্রদল নেতৃবৃন্দ।


এঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে দৈনিক আধুনিক কাগজের কার্যালয়ে তারা ফুল দিয়ে অভিনন্দন জানান ও শুভেচ্ছা বিনিময় করেন।


শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক আধুনিক কাগজের প্রকাশক সাঈদ চৌধুরী টিপু।
অনুষ্ঠানে মহানগর যুবদল-ছাত্রদল নেতৃবৃন্দেও মধ্যে উপস্থিত ছিলেন, মো. লায়েক আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক সিলেট মহানগর যুবদল, মো. সাজ্জাদুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক, মো. শাহজান আহমদ, মো: জুমেল আহমদ, মো. সুমন আহমশামসুজ্জামান যুগ্ম আহ্বায়ক ২৬ নং ওয়ার্ড ছাত্রদল, মেহেদী হাসান যুগ্ম আহ্বায়ক ২৬ নং ওয়ার্ড ছাত্রদল, রাফাত আহমদ যুগ্ম আহ্বায়ক ২৬ নং ওয়ার্ড ছাত্রদল, রাজু আহমদ, আল-মাহদী মুন্না ইমরান আহমদ প্রমুখ।

সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক নাসির

0

আধুনিক ডেস্ক:

উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট জেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। বিপুল উৎসাহ-উদ্দীপনায় শনিবার (২৮ ডিসেম্বর) বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ। সন্ধ্যার পর গণনা শেষে ঘোষণা করা হয় চূড়ান্ত ফলাফল।

নির্বাচনে দৈনিক আধুনিক কাগজের সম্পাদক মঈন উদ্দিন ৬৪টি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী সমকালের স্টাফ রিপোর্টার (সিলেট) ফয়সল আহমদ বাবলু পেয়েছেন ৪৫টি ভোট।

সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক শ্যামল সিলেটের চিফ রিপোর্টার ও বাংলানিউজ২৪ডটকম’র সিনিয়র করেসপন্ডেন্ট (সিলেট) মোহাম্মদ নাসির উদ্দিন। তিনি পেয়েছে ৮৭টি ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী দৈনিক একাত্তরের কথা’র বার্তা সম্পাদক মিসবাহ উদ্দীন আহমদ পেয়েছেন ২৪ ভোট।

সহসাধারণ সম্পাদক পদে ডেইলি সাউথ এশিয়ান টাইমস’র বিশেষ প্রতিনিধি (সিলেট) রবি কিরন সিংহ (মাইস্লাম রাজেশ) ফের নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৬১টি ভোট। তার দুই প্রতিদ্বন্দ্বী আনন্দ টিভি’র সিলেট প্রতিনিধি এম. আর. টুনু তালুকদার পেয়েছেন ৩৬টি ও দৈনিক ইত্তেফাকের নিজস্ব প্রতিবেদক (সিলেট) অমিতা সিনহা পেয়েছেন ১৩টি ভোট।

এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন দৈনিক শুভ প্রতিদিন’র সহকারী বার্তা সম্পাদক মো. সোহেল আহমদ সুহেল (নবীন সোহেল) (প্রাপ্ত ভোট ৮২- প্রথম), দৈনিক যুগভেরী’র স্টাফ ফটোগ্রাফার রনজিৎ কুমার সিংহ (বর্তমান) (প্রাপ্ত ভোট ৭৬- দ্বিতীয়), দৈনিক প্রতিদিনের সংবাদ’র সিলেট প্রতিনিধি তুহিন আহমদ (প্রাপ্ত ভোট ৭১- তৃতীয়) ও দৈনিক জাগ্রত সিলেট’র বার্তা সম্পাদক রাজীব আহমেদ রাসেল (রাজীব রাসেল) (প্রাপ্ত ভোট ৬৯- চতুর্থ)।

আরও দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী দৈনিক যুগভেরীর সিনিয়র রিপোর্টার রায়হান উদ্দিন ৩৫ ও দৈনিক একাত্তরের কথার চিফ ফটো জার্নালিস্ট মো. মোহিদ হোসেন ২৭টি ভোট পেয়েছেন।

এদিকে, নির্বাচনে ৮টি পদে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন ৮ জন। তারা হলেন- সহ-সভাপতি (প্রথম) মনিরুজ্জামান মনির, সহ-সভাপতি (দ্বিতীয়) সজল ঘোষ, কোষাধ্যক্ষ আনন্দ সরকার, দপ্তর সম্পাদক আব্দুল আহাদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শাহজাহান সেলিম বুলবুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রেজাউল হক ডালিম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জামিল আহমদ (আহমেদ জামিল) এবং পাঠাগার সম্পাদক মো. আলী আকবর চৌধুরী কোহিনূর।

সিলেট জেলা প্রেসক্লাব নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ. কে. এম সামিউল আলম। বাকি দুই নির্বাচন কমিশনার ছিলেন- মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মণ ও সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সিলেট সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী।

ফলাফল ঘোষণা অনুষ্ঠানে বর্তমান সভাপতি হাসিনা বেগম চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেলসহ কার্যকরী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশন সূত্র জানায়, ক্লাবে মোট ভোটার ১১৯ জন। এরমধ্যে শনিবারের নির্বাচনে ১১১টি ভোটাধিকার প্রয়োগ করা হয়েছে।

নির্বাচন পরিদর্শন :

সিলেট জেলা প্রেসক্লাবে ভোট চলাকালে নির্বাচন পরিদর্শনে আসেন বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সাংবাদিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ। তাদের মধ্যে ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দীকি, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ আহমদ চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবে উপদেষ্টা ও শ্যামল সিলেটের সম্পাদকমন্ডলীর সভাপতি সামসুজ্জামান জামান, ইসলামি আন্দোলন বাংলাদেশের সিলেট মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আমির উদ্দিন, সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন, মহানগর শাখার সহ-সাধারণ সম্পাদক প্রভাষক বুরহান উদ্দিন, জেলা শাখার প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা সোলাইমান আহমদ শাহী এবং মহানগর শাখার স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আরিফুর রহমান, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স’র সহ-সভাপতি আব্দুল জব্বার জলিল, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়শনের (ইমজা) সভাপতি সজল ছাত্রী, সিলেট উইমেন্স জার্নালিস্ট ক্লাবের (সিইউজা) উপদেষ্টা সেলিনা চৌধুরী, বিএনপি নেতা চৌধুরী মোহাম্মদ সোহেল, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুর রহমান তালুকদার, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, বাসদ সিলেট জেলা শাখার আহ্বায়ক আবু জাফর, লায়ন্স ক্লাব অব সিলেটের সভাপতি হুমায়ূন কবীর, চৈতন্য প্রকাশনীর প্রকাশক রাজিব চৌধুরী, শফিকুন নুর স্মৃতি সংসদের সদস্য সচিব সামছুল ইসলাম রুবেল, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহেদ আহমদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মতিন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, সাবেক সভাপতি জাহাঙ্গির আলম খায়ের এবং কবি ও সাহিত্যিক নোমান মিয়া প্রমুখ।

উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর জেলা প্রেসক্লাবের নির্বাচনি তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী ১৩ ডিসেম্বর ক্লাব কার্যালয়ে নির্বাচন কমিশনের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেন আগ্রহী প্রার্থীরা। পরবর্তী দুদিন বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মনোয়নয়নপত্র সংগ্রহ করা হয়।

১৭ ডিসেম্বর বিকাল থেকে রাত ৮টা পর্যন্ত উৎসবমূখর পরিবেশে একে একে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। এসময় ক্লাবের সদস্য এবং ভোটাররাও উপস্থিত ছিলেন। ঐতিহ্যবাহী ক্লাব কার্যালয় তখন মিলনমেলায় পরিণত হয়। ১৫ পদে ২২ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

পরে ১৮ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ হয়। ১৯ ডিসেম্বর বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার ও আপিল শুনানির সময় ধার্য্য ছিলো। এসময় দুই পদে মনোনয়ন কেনা এক প্রার্থী একটি পদ থেকে প্রার্থিতা প্রত্যাহার করেন। আর ২০ ডিসেম্বর প্রকাশ করা হয় চূড়ান্ত প্রার্থী তালিকা। এসময় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের নাম ঘোষণা করে নির্বাচন কমিশন।

খাদিমনগর ইউনিয়ন বিএনপির কর্মীসভা সম্পন্ন

0

আধুনিক ডেস্ক:

সাম্য ও মানবিক সমাজ বির্নিমাণের লক্ষ্যে সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সোমবার বৈশাখী কমিউনিটি সেন্টারের হলরুমে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

৩নং খাদিমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি কছির উদ্দিন সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপি সহ-সভাপতি শাহ কামাল নুরুল হুদা। এসময় তিনি বলেন, গত ১৭ বছর ধরে বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে বিএনপির কর্মীরা সর্বোচ্চ ত্যাগ শিকার করেছেন। যখনই নির্বাচন আসতো বিএনপির নেতাকর্মীরা ঘর ছেড়ে বনজঙ্গলে থাকতে হতো। বেগম খালেদা জিয়ার আপোষহীনতায় ছিল জাতীয়তাবাদী আদর্শের প্রত্যেকটি নেতাকর্মীর হাতিয়ার। তাঁর এই আপোষহীনতার মনোবলের কারণে বিগত দিন বিএনপি আরো শক্তিশালী হয়েছে। দেশের বাহিরে থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যার তারেক রহমান দলকে সুসংগঠিত করতে শহর থেকে গ্রাম পর্যন্ত প্রত্যেকটি নেতাকর্মীর সাথে সর্বদায় সক্রিয় ভূমিকা রেখেছেন। তিনি বলেন, বিগত ১৭ বছরের বিএনপির আন্দোলনের ফল হচ্ছে ৫ই আগষ্ট।

প্রধান বক্তা জেলা বিএনপির সহ-সভাপতি এ. কে. এম তারেক কালাম, বিশেষ অতিথি সহ-সভাপতি আলহাজ্ব শহীদ আহম, সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, জেলা বিএনপির উপদেষ্টা ইলিয়াছ আলী, সিলেট মহানগর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজুল করিম জেহীন, সদর বিএনপির যুগ্ম সম্পাদক হাজী জাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক আকবর আলী, ৩নং খাদিমনগর ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাজী মানিক মিয়া।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মামুন আহমদ মিন্টু, লায়েক মিয়া, মঈনুল ইসলাম, নুরুল ইসলাম, দেলোয়ার হোসেন দিলু, সিরাজুল ইসলাম, আব্দুল সালাম লয়লু, জুনেদ আহমদ মহব্বত আলী, কছির উদ্দিন, সাইদুর রহমান, জহিরুল ইসলাম, শহীদুল ইসলাম, রইছ আলী, মঈনুদ্দিন, রাজু আহমদ, পারভেজ আহমদ, সাইদুল ইসলাম সাজু, সাইদুর রহমান মুন্না, সাহেদ আহমদ, সুরমান আলী, মন্তাজ আলী, হারুন মিয়া, কাওছার আহমদ, শামীম, আলাল, নান্টু সরকার, সালা উদ্দিন, জসিম উদ্দিন, আতিকুর রহমান, আব্দুর রহিম রিজভী, করিম উদ্দিন প্রমুখ।

বিভাগীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শাবিপ্রবির “এসইউডিএস চেতনা ৭১”

0

শাবিপ্রবি প্রতিনিধি:

মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ডিবেটিং‌ ক্লাব আয়োজিত ১ম এমজিএইচএসডিছি বিভাগীয় বিতর্ক উৎসব ২০২৪ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি (এসইউডিএস) এর বিতর্ক দল “এসইউডিএস চেতনা ৭১”।

সোমবার (২৩ ডিসেম্বর) মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত ফাইনাল বিতর্ক প্রতিযোগিতায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি’র বিতর্ক দল “সাউডিএস বর্ণমালা” কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় “এসইউডিএস চেতনা ৭১”।‌

বিজয়ী দলের সদস্যরা হলেন মোহতাসিম ফিরদৌস মাহিন, আবু সাঈদ শাওন ও আব্দুল্লাহ আল সামিন।

বিতর্ক প্রতিযোগিতায় সিলেট বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৮ টি বিতার্কিক দল অংশগ্রহণ করে। গ্রুপ পর্বে সকল বিতর্কে জেতার মাধ্যমে ‘টপ ব্রেকিং টিম’ হিসেবে সেমি ফাইনালে উত্তীর্ণ হয় “এসইউডিএস চেতনা ৭১”

উক্ত বিতর্ক প্রতিযোগিতায় টুর্নামেন্টের সেরা বিতার্কিক ও চূড়ান্ত পর্বের সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছেন যথাক্রমে মোহতাসিম ফিরদৌস মাহিন ও আব্দুল্লাহ আল সামিন।

দেশের প্রশ্নে সব দল ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছে: আসিফ নজরুল

0

ডেস্ক রিপোর্ট ::

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অস্তিত্ব ও মর্যাদার প্রশ্নে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেছেন, আজ বুধবারের বৈঠকে উপস্থিত রাজনৈতিক দলগুলোর নেতাদের মধ্যে রাজনৈতিক আদর্শের ভিন্নতা ছিল। তবে সবাই দেশের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন। জাতীয় ঐক্যের আহ্বান নিয়ে বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন ড. ইউনূস। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আসিফ নজরুল।

বৈঠকে ভারতে বাংলাদেশবিরোধী বিভিন্ন তৎপরতা, আগরতলায় সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার, বাংলাদেশের অভ্যন্তরে হস্তক্ষেপ ইত্যাদির তীব্র নিন্দা জানানো হয় বলে উল্লেখ করেন আসিফ নজরুল। তিনি বলেন, বৈঠকে এসবের বিরুদ্ধে বর্তমান সরকারের পদক্ষেপ ও সাহসী ভূমিকার প্রশংসা করা হয়েছে এবং সরকারের সঙ্গে একাত্মতা প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, বৈঠকে ভারতের বিরুদ্ধে আরও শক্তিশালীভাবে সরকারকে বিষয়গুলো ‘অ্যাড্রেস’ করার কথা বলা হয়েছে। এ জন্য প্রবাসী বন্ধু ও অন্য বন্ধুরাষ্ট্রের সহযোগিতা নেওয়া এবং আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোকে ডেকে নিয়ে আসার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারের যোগাযোগ দক্ষতা ও আইনি দক্ষতা বাড়ানোর পরামর্শও এসেছে।

আসিফ নজরুল বলেন, বৈঠকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরে ভারতের সঙ্গে বাংলাদেশের হওয়া চুক্তিগুলো প্রকাশ করা এবং রামপাল বিদ্যুৎকেন্দ্রসহ দেশের জন্য ক্ষতিকর চুক্তি বাতিলের দাবি জানানো হয়েছে। বাংলাদেশের প্রতি ভারতের যে অর্থনৈতিক নিপীড়ন, সাংস্কৃতিক আধিপত্যবাদের যে চেষ্টা, অভ্যন্তরীণ হস্তক্ষেপের যে চেষ্টা, সেটির নিন্দা জানান বৈঠকে উপস্থিত রাজনীতিবিদেরা। পাশাপাশি তাঁরা ভারতকে মর্যাদাশীল এবং সৎ প্রতিবেশীসুলভ আচরণ করার আহ্বান জানিয়েছেন।

আসিফ নজরুল জানান, ভারত বাংলাদেশবিরোধী যে বিভিন্ন প্রচারণা চালাচ্ছে, সেই পরিস্থিতি মোকাবিলায় সব সম্প্রদায়ের মানুষের ভূমিকার প্রশংসা করা হয়েছে বৈঠকে। পাশাপাশি যেকোনো উসকানির মুখে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। তিনি বলেন, ‘সবাই বলেছেন, আমাদের আর শক্তিহীন, দুর্বল ও নতজানু ভাবার কোনো অবকাশ নেই। যেকোনো ধরনের অপপ্রচার ও উসকানির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকব, সাহসী থাকব।’

বৈঠকে সবাই মিলে একটি সমাবেশ করা, সবাই মিলে একটি ‘পলিটিক্যাল’ কাউন্সিল করা, নিরাপত্তা কাউন্সিল করাসহ বিভিন্ন প্রস্তাব এসেছে বলে জানান আসিফ নজরুল। তিনি বলেন, ‘সভার মূল সুর ছিল, আমাদের মধ্যে মত, পথ ও আদর্শের ভিন্নতা থাকতে পারে, অবস্থানে ভিন্নতা থাকতে পারে; কিন্তু দেশ, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সবাই এক। সবার ওপরে দেশ। রাজনৈতিক সমাবেশের মাধ্যমে এই বার্তা জানিয়ে দিতে বলা হয়েছে।’

প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়। বিএনপির প্রতিনিধিদলে আরও ছিলেন আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ চার সদস্যের প্রতিনিধিদল এবং বাংলাদেশ ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুস আহমাদ ও প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন বৈঠকে অংশ নিয়েছেন।

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী ও সদস্যসচিব আখতার হোসেন আজকের বৈঠকে ছিলেন।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মো. শাহ আলম ও সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, জাতীয় পার্টির (জাফর) মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) উপদেষ্টা খালেকুজ্জামান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খান, এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু ও যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান ফুয়াদ বৈঠকে অংশ নেন।

বৈঠকে আরও অংশ নেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির শহীদউদ্দিন মাহমুদ, বাংলাদেশ জাসদের শরীফ নুরুল আম্বিয়া ও নাজমুল হক প্রধান, জাতীয় মুক্তি কাউন্সিলের ফয়জুল হক লালা, জাতীয় জোটের এহসানুল হুদা, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, বিকল্প ধারা বাংলাদেশের (একাংশ) নুরুল আমিন ব্যাপারী, ভাসানী অনুসারী পরিষদের রফিকুল ইসলাম বাবলু, বাংলাদেশ খেলাফত মজলিসের মামুনুল হক, খেলাফত মজলিসের আবদুল বাসিত আজাদ ও জাহাঙ্গীর হোসেন, জমিয়তে ওলামায়ে ইসলামের আবদুর রব ইউসুফী ও মঞ্জুরুল ইসলাম আফেন্দি, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মুফতি ফখরুল ইসলাম, গণ অধিকার পরিষদের (ফারুক) সদস্যসচিব ফারুক হাসান, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএমের ববি হাজ্জাজ, জাগপার (একাংশ) রাশেদ প্রধান, এনডিপির আবু তাহের প্রমুখ।

আরও কিছু রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন।

জাতীয় ঐক্যের লক্ষ্যে ছাত্রনেতা, রাজনৈতিক দল ও ধর্মীয় সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা। মঙ্গলবার জাতীয় ঐক্যের উদ্যোগের কথা জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। মঙ্গলবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে বৈঠক হয়। আজ হয়েছে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা বসবেন ধর্মীয় নেতাদের সঙ্গে।

চায়ের দেশে চা-কন্যার বেশে জ্যোতি-গ্যাবি

0

স্পোর্টস রিপোর্ট ::

চায়ের দেশ সিলেটে টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। বুধবার (৪ ডিসেম্বর) হলো ট্রফি উন্মোচন। ট্রফি উন্মোচন পর্ব ছিলো। একটু ব্যাতিক্রমই। চায়ের দেশে চা-কন্যার বেশে ট্রফি উন্মোচন করলেন দুই অধিনায়ক। বুধবার দুপুরে উপমহাদেশের প্রথম চা বাগান মালনীছড়ায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন করেন দুই অধিনায়ক।

ট্রফি উন্মোচনে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা এবং আইরিশ অধিনায়ক গ্যাবি লুইস সাজেন চা কন্যার বেশে। মাথায় গামছা, পিঠে ঝুড়ি এমন বেশেই অফিশিয়াল ফটোশ্যুট সেরেছেন তারা। অভিনব কায়দার এই ট্রফি উন্মোচন সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলেছে বেশ। সিলেটে এর আগেও চা বাগানে ট্রফি উন্মোচনের অনুষ্ঠান হয়েছে। তবে দুদলের অধিনায়ক এমন সাজে সাজলেন এবারই প্রথম।

ঘরের মাঠে ওয়ানডেতে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ নারী দল। ওয়ানডে সিরিজ শেষে এবার এই দুই দল মুখোমুখি হবে টি-টোয়েন্টি সিরিজে।  ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। দুই দিন বিরতি দিয়ে দ্বিতীয় ম্যাচ শুরু হবে ৭ ডিসেম্বর। সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচ আগামী ৯ ডিসেম্বর। সবগুলো ম্যাচই আয়োজিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।

হাইকোর্টের আদেশ : সিলেটে দাফন হবে হারিছ চৌধুরীর দেহাবশেষ

0

ডেস্ক রিপোর্ট ::

ঢাকার অদূরে সাভারে ২০২১ সালে মাহমুদুর রহমান নামে দাফন করা লাশটি বিএনপি নেতা হারিছ চৌধুরীর। তাঁর সঙ্গে মেয়ে সামিরা তানজিন চৌধুরীর ডিএনএ মিলেছে। এমন প্রতিবেদন উপস্থাপনের পর হারিছ চৌধুরীকে তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী দাফন করার অনুমতি দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার ৪ ডিসেম্বর এ-সংক্রান্ত আবেদন মঞ্জুর করে আদেশ দেন। হারিছ চৌধুরীর দেহাবশেষে এখন ঢাকা মেডিকেলে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে হারিছ চৌধুরীর শেষ ইচ্ছা অনুযায়ী সিলেটের কানাইঘাটের নিজের প্রতিষ্ঠিত শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানায় দাফন হবে তার দেহাবশেষ। হারিছ চৌধুরী বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ছিলেন।

এর আগে হারিছ চৌধুরীর মেয়ে সামিরা তানজিন চৌধুরীর করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ৫ সেপ্টেম্বর হাইকোর্ট রুলসহ আদেশ দেন। সাভারের একটি মাদ্রাসার কবরে ‘মাহমুদুর রহমান’ নামে সমাহিত হারিছ চৌধুরীর লাশ (দেহাবশেষ) তুলে ডিএনএ পরীক্ষা করতে নির্দেশ দেন হাইকোর্ট। হারিছ চৌধুরীর প্রকৃত পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিচালককে এ নির্দেশ দেওয়া হয়। নির্দেশ অনুসারে, সাভারে ২০২১ সালে ‘মাহমুদুর রহমান’ নামে দাফন করা লাশটি (দেহাবশেষ) গত ১৬ অক্টোবর কবর থেকে তোলা হয়। দেহাবশেষ উত্তোলন করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা। হারিছ চৌধুরীর পরিচয় নিশ্চিত হতে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে ইতিবাচক ফল আসে, যার মধ্য দিয়ে হারিছ চৌধুরীর প্রকৃত পরিচয় নিশ্চিত হয়।

রিট আবেদনে প্রার্থনা ছিল, সাভারের মাদ্রাসা প্রাঙ্গণে হারিছ চৌধুরীর দেহাবশেষ যা আছে, তা তুলে ডিএনএ পরীক্ষা করে তাঁর প্রকৃত পরিচয় নির্ধারণ। তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী বীর মুক্তিযোদ্ধার প্রাপ্য সম্মানসহ নিজ বাড়িতে দাফন করা। আগের ধারাবাহিকতায় বুধবার বিষয়টি আদালতে ওঠে। রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মাহদীন চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. ইছা।

আইনজীবী মাহদীন চৌধুরী গণমাধ্যমকে বলেন, হারিছ চৌধুরীর মেয়ের সঙ্গে ডিএনএ মিলেছে। অর্থাৎ, মাহমুদুর রহমান নামে দাফন করা ব্যক্তিই হারিছ চৌধুরী। দেহাবশেষ এখন ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছে। বীর মুক্তিযোদ্ধা হিসেবে যথাযথ সম্মান দিয়ে তাঁকে তাঁর পরিবারের ইচ্ছা অনুযায়ী দাফন করার অনুমতি দিয়েছেন আদালত।

সহকারী অ্যাটর্নি জেনারেল মো. ইছা বলেন, ডিএনএ মিলেছে। এর পরিপ্রেক্ষিতে আদালত আদেশ দিয়েছেন। বীর মুক্তিযোদ্ধা হিসেবে যথাযথ সম্মান দিয়ে দাফন করার আদেশ দিয়েছেন।

রিট আবেদনকারীর আইনজীবীর ভাষ্য, তৎকালীন সরকারের রোষানল থেকে বাঁচার জন্য হারিছ চৌধুরী আত্মগোপনে ছিলেন। পরবর্তী সময়ে মাহমুদুর রহমান পরিচয়ে ঢাকা শহরেই ছিলেন তিনি। আমৃত্যু ঢাকা শহরেই ছিলেন। ২০২১ সালের ৩ সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়ে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান। কিন্তু তৎকালীন সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাপে তাঁর মৃত্যুর বিষয়টি ধামাচাপা দিয়ে জোরপূর্বক ঢাকার অদূরে সাভারের একটি মাদ্রাসা প্রাঙ্গণে তাঁকে কবর দিতে বাধ্য করা হয়। সরকার সে সময় তাঁর প্রকৃত পরিচয় অনুযায়ী কোনো মৃত্যুসনদ দেয়নি। একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাঁর প্রাপ্য সম্মান দেয়নি।

১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজে টেস্ট জিতল বাংলাদেশ

0

স্পোর্টস রিপোর্ট ::

স্যাবাইনা পার্কে যখন ওয়েস্ট ইন্ডিজকে ১৮৫ রানে অলআউট করে জয়ের আনন্দে ভাসছেন মেহেদী হাসান মিরাজরা তখন বাংলাদেশে ভোরের আগমনী বার্তা। কিংস্টনের আকাশে সূর্য তখন হেলে পড়ার অপেক্ষায়। জ্যামাইকার এমন শেষ বিকেলেই হাজার মাইল দূরের বাংলাদেশের জন্য আনন্দময় ভোর এনে দিলেন মেহেদী হাসান মিরাজরা।

কিংস্টনে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ১৮৫ রানে অলআউট করে বাংলাদেশ জিতল ১০১ রানে। যে জয়ে দুই টেস্টের সিরিজে ১-১ সমতা তো হলোই, সেই সঙ্গে ঘুচল ১৫ বছর আর ৭ টেস্ট পর আবার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট জয়ের দীর্ঘ অপেক্ষাও। আর যদি ঘরে-বাইরের সব ম্যাচ বিবেচনায় নেওয়া হয়, তাও ক্যারিবীয়দের বিপক্ষে জয় এল ৬ বছর পর। সর্বশেষ ২০১৮ সালে দেশের মাটিতে দুই টেস্টেই জিতেছিল বাংলাদেশ।

অ্যান্টিগায় প্রথম টেস্টে ২০১ রানে হেরে যাওয়া বাংলাদেশ যে দ্বিতীয় টেস্টে জিতে যেতে পারে, সেটি অনেকটা স্পষ্ট হয়ে উঠেছিল ম্যাচের তৃতীয় দিনেই। প্রথম ইনিংসে পাওয়া ১৮ রানের লিডকে সঙ্গী করে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৯৩ রান তুলে দিন শেষে এগিয়ে গিয়েছিল ২১১ রানে।

মঙ্গলবার ৩ ডিসেম্বর ম্যাচের চতুর্থ দিনের সকালে এই লিডটাই পৌঁছে যায় ২৮৬ রানে, যেখানে বড় অবদান জাকের আলীর। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৯১ রান করে জাকেরই বোলারদের দিয়ে যান ক্যারিবীয়দের চেপে ধরার ভালো পুঁজি। আর সেটিই দারুণভাবে কাজে লাগিয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম, সঙ্গ দিয়েছেন তিন পেসার তাসকিন আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ।

শুরুটা অবশ্য তাইজুলই করেছেন। ২৮৬ রান তাড়া করতে নামা ওয়েস্ট ইন্ডিজ লাঞ্চের আগে কয়েক ওভারের জন্য ব্যাট করতে নামলে তাইজুল ওপেনার মিকাইল লুইসকে তুলে নেন শর্ট লেগে শাহাদাতের ক্যাচ বানিয়ে।

১ উইকেটে ২৩ রান নিয়ে দ্বিতীয় সেশন শুরু করা ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ধাক্কা দেন তাসকিন, কিসি কার্টিকে ফেরান লিটনের ক্যাচ বানিয়ে। এরপর স্বাগতিকদের ইনিংসের মেরুদণ্ড ভেঙে দেওয়ার কাজটা প্রায় একাই করেন তাইজুল। পানি পানের বিরতির পর নিজের টানা দুই ওভারের মধ্যে ফেরান ক্রেইগ ব্রাফেট ও অ্যালিক অ্যাথানাজকে।

এরপর চা বিরতি থেকে ফিরে তাইজুল তাঁর তৃতীয় শিকার করে ফেরান কাভেম হজকে। রান তাড়ায় ওয়েস্ট ইন্ডিজ যেটুকু আশার আলো দেখছিল, তা এই হজের ব্যাটের দিকে তাকিয়ে। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ফিফটি তুলে ফেলা হজ ফেরেন তাইজুলের বলে এলবিডব্লু হয়ে (৭৫ বলে ৫৫)।

১৪৩ রানে পঞ্চম উইকেট হারানোর পরের ৪২ রানের মধ্যে বাকি ৫ উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্যে তাসকিন আগের টেস্টের সেঞ্চুরিয়ান জাস্টিন গ্রিভসকে ফেরানোর পর তাইজুল জশুয়া ডি সিলভাকে এলবিডব্লুর ফাঁদে ফেলে ইনিংসে ৫ উইকেট পূর্ণ করেন। হাসান মাহমুদ একই ওভারে আলজারি জোসেফ ও কেমার রোচকে আউট করার পরের ওভারে শামার জোসেফকে বোল্ড করে ম্যাচের ইতি টানেন নাহিদ রানা।

২০০৯ সালের সফরে গ্রেনাডা টেস্টের পর ওয়েস্ট ইন্ডিজে এটি বাংলাদেশের প্রথম জয়। সেবার ভাঙা ওয়েস্ট ইন্ডিজকে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ।

কিংস্টনের এই ম্যাচটি ছিল বাংলাদেশ দলের জন্য ২০২৪ সালের শেষ টেস্ট। জয় দিয়ে বছর শেষ করার মাধ্যমে নিজেদের পুরোনো এক কীর্তিও ছুঁয়েছে বাংলাদেশ। ২০১৪, ২০১৮ ও ২০২৩ সালের পর আবার এক বছরে চারটি টেস্ট জিতল বাংলাদেশ। এ বছরের আগের তিন জয় ছিল পাকিস্তান (দুটি) ও নিউজিল্যান্ডের বিপক্ষে।

দুই ইনিংস মিলিয়ে ৬ উইকেট আর ব্যাট হাতে প্রতিরোধের কারণে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তাইজুল। যৌথভাবে সিরিজ-সেরা হয়েছেন দুই দলের দুই পেসার তাসকিন আহমেদ ও জেইডেন সিলস্। দুই টেস্টে তাসকিন নিয়েছেন ১১ উইকেট। অনেকটা ছাড়িয়ে যা তাঁর সেরা টেস্ট সিরিজ।