Home Blog Page 195

লুৎফুজ্জামান বাবরের মুক্তিতে বাধা কাটল

0

১০ ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ পাঁচ আসামিকে খালাস দিয়ে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। এ মামলায় বিভিন্ন মেয়াদে পাঁচজনকে সাজা দেওয়া হয়েছে। এর আগে ১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় খালাস পেয়েছিলেন বাবর। এর ফলে তার মুক্তিতে বাধা কাটল। ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামিদের করা আপিলের ওপর শুনানি নিয়ে মঙ্গলবার (১৪ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন। লুৎফুজ্জামান বাবর ছাড়া প্রয়াত মতিউর রহমান নিজামী খালাস পেয়েছেন। মারা যাওয়ায় তাঁর আপিল অ্যাবেট (পরিসমাপ্তি) ঘোষণা করেছেন হাইকোর্ট।

আদালতে বাবরের পক্ষে আইনজীবী শিশির মনির খালাস চেয়ে এ আবেদন করেন। রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবী ও সহকারী অ্যাটর্নি জেনারেল আসিফ ইমরান জিসান। অন্য পাঁচজন আসামির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান।

গত ১৮ ডিসেম্বর বহুল আলোচিত চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় করা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, মহসিন তালুকদার, এনামুল হক, রাজ্জাকুল হায়দারসহ ছয় আসামিকে খালাস দেন হাইকোর্ট।

মৃত্যুদণ্ডে দণ্ডিত অন্য ছয় আসামির সাজা কমিয়ে ১০ বছর করে কারাদণ্ড দেন আদালত। এছাড়া ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়েছে।

সাবেক মন্ত্রী শাহাব উদ্দিন ও তার ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

0

আধুনিক ডেস্ক ::

সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী শাহাব উদ্দিন ও তার ছেলে জাকির হোসেন জুমনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৪ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। 

এর আগে মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক নাজমুল ইসলাম তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। দুদকের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর। পরে বিচারক নিষেধাজ্ঞার আদেশ দেন।

নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়, শাহাব উদ্দিন ও তার ছেলে জাকির হোসেন জুমনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতপূর্বক অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে শাহাব উদ্দিন ও তার ছেলে জাকির হোসেনের বিদেশ যাওয়া রোধ করা প্রয়োজন। এতে কমিশনের অনুমোদন রয়েছে।

জুলাই-আগস্টের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব: মির্জা ফখরুল

0

আধুনিক ডেস্ক ::
চলতি বছরের জুলাই-আগস্টের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সম্ভব বলে মনে করে বিএনপি। এ ব্যাপারে উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ জাতীয় স্থায়ী কমিটি। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির এ মনোভাবের কথা তুলে ধরেন। সোমবার (১৩ জানুয়ারি) রাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির সভা হয়। সভার সিদ্ধান্ত জানাতেই এ সংবাদ সম্মেলন করা হয়।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা বারবার বলছি, নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। এটা গণতন্ত্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা মনে করি, এ বছরের মাঝামাঝি অর্থাৎ জুলাই-আগস্টের মধ্যেই নির্বাচন সম্ভব। এ কারণে আমরা সরকার, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি, দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য ব্যবস্থা নিতে পারি।’

স্থায়ী কমিটির সভায় জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার (অধ্যাপক মুহাম্মদ ইউনূস) যে বক্তব্য ছিল, এই বছরের শেষের দিকে অথবা পরবর্তী বছরের অর্থাৎ ২০২৬ সালের মাঝামাঝি সময়ে…এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটিতে গতকাল দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। আমরা মনে করি, এত বিলম্বিত করার কোনো কারণ নেই।’

বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা মনে করি, যেহেতু নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে এবং গভর্ন্যান্সের মধ্যে মোটামুটি একটা স্ট্যাবিলিটি (স্থিতিশীলতা) এসেছে। আগামীকাল বুধবার সংস্কার-সংক্রান্ত কমিশনের প্রতিবেদন এসে যাবে। সুতরাং মনে হয় না আরও বিলম্বিত করার কোনো কারণ আছে। যত বিলম্ব হচ্ছে, ততই রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট বৃদ্ধি পাচ্ছে।’

জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের প্রশ্নই ওঠে না বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা আগে সংসদ নির্বাচন চাই। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে আমাদের সুস্পষ্ট সিদ্ধান্ত হচ্ছে, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের প্রশ্নই আসে না। কারণ, এখন তো পুরো দেশের পুরো জাতির ফোকাসটা হচ্ছে এই জাতীয় সংসদ নির্বাচনের ওপরে। ক্রাইসিসটা ওই জায়গায়।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘গত তিনটি জাতীয় নির্বাচন হতে পারেনি, মানুষ সে জন্য নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র উত্তরণের পথটাকে পূরণ করতে চায়। আপনাদের বুঝতে হবে, স্থানীয় সরকার দেশ চালায় না। দেশ চালায় কিন্তু জাতীয় সংসদ, আইন প্রণয়ন করে জাতীয় সংসদ, গণতন্ত্রের মূল বিষয়টা হচ্ছে জাতীয় সংসদ…এটা কার্যকর হলে গণতন্ত্র ফাংশনাল হয়।’

মির্জা ফখরুল ইসলাম বলেন, নির্বাচনের জন্য কতগুলো আনুষ্ঠানিকতা আছে, যেমন ভোটার তালিকা। যদি কেউ হালনাগাদ করতে চান, সেটা এক মাসের মধ্যেই করতে পারবেন। এরপর প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগসহ বিভিন্ন কাজ এক-দুই মাসের বেশি সময় লাগার কথা নয়। সবই তো তৈরি।

মির্জা ফখরুল ইসলাম আরও বলেন, নির্বাচন কমিশন বলেছে, নির্বাচন করার জন্য তারা প্রস্তুত এবং তারা জাতীয় সংসদ নির্বাচন করতে তৈরি আছে। তারা পরিষ্কার করে বলে দিয়েছে, দুটি নির্বাচন একসঙ্গে সম্ভব নয়। সুতরাং এটা জাতির স্বার্থে প্রয়োজন, এই নির্বাচন (সংসদ নির্বাচন)। এ প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, ‘এ রকম ক্রিটিক্যাল সময়ে জাতীয় সংসদ নির্বাচন ছাড়া অন্য নির্বাচন করার চিন্তাটা আসে কোত্থেকে? নির্বাচন পেছানোর চিন্তাটাই–বা আসে কোত্থেকে? কারণ, এটা তো আপনার প্রথম কাজ। আপনি দেশকে যদি একটা লাইনে… রেললাইনের ওপরে তুলতে চান, তাহলে নির্বাচনের কোনো বিকল্প নেই।’

বিএনপির এই নেতা আবারও বলেন, ‘সংস্কার তো চলমান প্রক্রিয়া। আমরাই তো সংস্কার আগে তৈরি করেছি, জাতির কাছে উপস্থাপন করেছি। সেই ২০১৬ সালে আমরা ‘ভিশন-২০৩০’ দিয়েছি, ২০২৩ সালে ৩১ দফা দিয়েছি। আমরাই তো সবচেয়ে বেশি সংস্কার করেছি।’

চব্বিশের গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের কাছ থেকে ঘোষণার খসড়াপত্র পেয়েছি। উনি আমাদের মতামত জানাতে অনুরোধ করেছেন।’

মির্জা ফখরুল বলেন, ‘বিষয়টা এত বেশি সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ যে এক দিনের নোটিশে এটা করা সম্ভব নয়। আমরা (দলে) এ বিষয়ে আলোচনা করেছি এবং আরও আলোচনা করব। অন্যান্য দলের সঙ্গে এ বিষয়ে আলোচনা করতে হবে। শুধু তা–ই নয়, সংবিধান বিশেষজ্ঞ যাঁরা আছেন, তাঁদের সঙ্গেও কথা বলতে হবে। কারণ, সংবিধানের ব্যাপারেও বহু কথা আছে, যেগুলো আমাদের দেখতে হবে।’

সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিবের সঙ্গে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।

জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে, বিতর্কের সুযোগ নেই : হাইকোর্টের পর্যবেক্ষণ

0

আধুনিক ডেস্ক

সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ নেওয়াকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, বাংলাদেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে, কাজেই এ নিয়ে বিতর্ক থাকতে পারে না। সোমবার ১৩ জানুয়ারি বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ রিট খারিজ করে এ পর্যবেক্ষণ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মহসীন রশিদ।

এর আগে সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ নেওয়া চ্যালেঞ্জ করে রিট করেন আইনজীবী মহসীন রশিদ।

উল্লেখ্য, গত ৮ আগস্ট নোবেল বিজয়ী ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত চাওয়া হয়। সেদিন তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের ৭ জন বিচারপতি অন্তর্বর্তী সরকার গঠনের পক্ষে মতামত দিয়ে স্পেশাল রেফারেন্স দেন। সুপ্রিম কোর্টের মতামত ও বৈধতা পাওয়ার পর রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকারকে শপথ পাঠ করান।

জুলাই-আগস্ট গণহত্যা : শেখ হাসিনাসহ জড়িতদের কল রেকর্ড প্রসিকিউশনের হাতে

0

আধুনিক ডেস্ক
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় গণহত্যার ঘটনায় শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। একইসঙ্গে গুমের ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণও মিলেছে। তবে ট্রাইব্যুনালকে তথ্য প্রদানে বিভিন্ন সংস্থার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেছে প্রসিকিউটরা। সোমবার (১৩ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার গুরুত্বপূর্ণ কল রেকর্ড ও গুমের তথ্য-প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে প্রসিকিউশন টিম। গণমাধ্যমে ব্রিফিংয়ে প্রসিকিউটর তানভীর জ্বোহা বলেন, ‌‘গুমের গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ মিলেছে। হত্যাকাণ্ডের আলামত গায়েব করতে সব ধরনের আয়োজন করা হয়েছিল।’

এদিন জুলাই-আগস্ট গণহত্যা চলাকালীন শেখ হাসিনাসহ অন্যান্যদের পাওয়া কল রেকর্ডের সিআইডিতে ফরেনসিক পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

এ বিষয়ে প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘অনলাইন প্ল্যাটফর্ম ও বিভিন্ন উৎস থেকে পাওয়া জুলাই-আগস্ট গণহত্যার সময়ে শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ডের সত্যতা যাচাইয়ের জন্য ফরেনসিক পরীক্ষার অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল।’

ঘরের মাঠে শেষটা ভালো হলো না সিলেটের

0

ঘরের মাঠের পর্বটা জয় দিয়ে শেষ করতে পারল না সিলেট স্ট্রাইকার্স। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ চিটাগং কিংসের কাছে ৩০ রানে হেরে গেছে আগের দুই ম্যাচেই জয় পাওয়া দলটি। অন্যদিকে টানা তৃতীয় জয় পেল চার ম্যাচ খেলা চিটাগং কিংস। ম্যাচ জিততে ২০৪ রানের লক্ষ্য পেয়েছিল সিলেট। বিপিএল ইতিহাসে এত বেশি রান ছুঁয়ে জয়ের ঘটনা মাত্র তিনটি। সেই কীর্তিতে চতুর্থ হতে যেমন শুরু দরকার ছিল, সিলেট তা করতে পেরেছিল। চিটাগং কিংসের বাঁহাতি স্পিনার নাবিল সামাদ দ্বিতীয় বলে পল স্টার্লিংকে ফেরালেও ওই ওভারে ১৭ রান তুলল সিলেট। ১৩-ই এসেছে স্টার্লিংয়ের বিদায়ের পর ব্যাটিংয়ে নামা জাকির হাসানের ব্যাট থেকে।

আগের দুই ম্যাচেই ফিফটি পাওয়া জাকিরের ব্যাটে আরেকটি জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল সিলেট। তবে সেই স্বপ্ন ধূসর হয়ে যায় পঞ্চম ওভারে জাকির বিদায় নিতেই। বিপিএলে সিলেট পর্বে খেলা প্রথম চার ম্যাচে তিনটি ফিফটি করা জাকির আজ আউট হলেন ১৯ বলে ২৫ রান করে। জাকিরের বিদায়ের ৬ বল পর আউট দলটির ওপেনার রনি তালুকদারও (৯ বলে ৭)। ৪২ রানে ৩ উইকেট হারিয়ে ফেলা সিলেটের রানের চাকাও মন্থর হয়ে যায় জোড়া আঘাতে। এরপর জর্জ মানসি (৩৭ বলে ৫২) ও জাকের আলীরা (২৩ বলে অপরাজিত ৪৭) শুধু ব্যবধান কমানোর কাজটাই করতে পেরেছেন। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৭৩ রান তুলে থেমেছে দলটি।

এর আগে চিটাগং কিংস করে ৬ উইকেটে ২০৩ রান। বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির দলে সুযোগ পাওয়া পারভেজ হোসেন ১০ বলে ৭ রান করলেও যখন আউট হলেন দলের রান, ৪ ওভারে ৩২। আরেক ওপেনার পাকিস্তানি ব্যাটসম্যান উসমান খান স্বস্তি দেননি সিলেটের বোলারদের। পারভেজের বিদায়ের পর গ্রাহাম ক্লার্ককে নিয়ে ৩৯ বলে যোগ করেন ৬৮ রান। আগের দুই ম্যাচে সেঞ্চুরি ও ফিফটি করা উসমান আজ ফিরেছেন ৩৫ বলে ৫৩ রান করে। ইংলিশ ব্যাটসম্যান গ্রাহাম ক্লার্ক ৫ ছক্কায় ৩৩ বলে করেছেন ৬০ রান। বিপিএল ক্যারিয়ারে প্রথম ফিফটি করে ক্লার্ক যখন ফিরলেন, চিটাগংয়ের স্কোর ১৫.৩ ওভারে ১৪৮/৩। সেখান থেকেই দলটির রান ২০০ পেরোয় হায়দার আলীর ঝড়ে। পাকিস্তানি ব্যাটসম্যান ১৮ বলে ৪২ রান করে অপরাজিত ছিলেন। ৬০ রান করে ম্যাচসেরা হয়েছেন চিটাগং কিংসের ইংলিশ ব্যাটসম্যান গ্রাহাম ক্লার্ক।

মামলা-হামলার ভয়, দেশে আসতে ভয় পাচ্ছেন যুক্তরাজ্য প্রবাসী

0


কমলগঞ্জ প্রতিনিধি:
মামলা ও হামলার ভয়ে দেশে ফিরতে ভয় পাচ্ছেন যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। যুক্তরাজ্য প্রবাসী আব্দুল্লাহ আল মামুনের অভিযোগ, দেশের বাড়িতে মা-বাবার কাছে হুমকি, ধামকি প্রদান করা হচ্ছে।
এছাড়াও যুক্তরাজ্যে অবস্থান করেও মামলার আসামি হওয়ায় এখন তিনি আতঙ্কিত।
দেশে ফিরলে হামলার ভয় রয়েছে।

গত বছরের জুলাই ও পাঁচ আগষ্ট পর্যন্ত বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে বিগত আওয়ামীলীগ সরকারের ছাত্রলীগ, যুবলীগ ও কতিপয় পুলিশের হামলা ও আক্রমনে শত শত শিক্ষার্থী নিহত ও আহত হয়েছেন। সে সময়ে হামলাকারীদের বিরুদ্ধে মামলায় বর্তমানে অনেকেই কারাবরন করছেন।
কিন্তু ঐ সময়ে আব্দুল্লাহ আল মামুন দেশের বাইরে ব্যাক্তিজীবন নিয়ে ব্যাস্ত ছিলেন বলে জানান তিনি।
তিনি বলেন, দীর্ঘদিন থেকে আমি রাজনীতির বাইরে। তবুও আমাকে অহেতুক মামলার আসামি করে হয়রানি করা হচ্ছে। আমার পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে।

জানা যায়, জেলা পর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর সশন্ত্র হামলার ঘটনায় কমলগঞ্জে যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনসহ ১৫০ জনকে আসামী করে মৌলভীবাজার থানায় মামলা দায়ের করা হয়।
তিনি অভিযোগ করেন, মামলা, হামলার ভয়ে আতঙ্কগ্রস্ত আছি এবং বর্তমানে দেশে ফেরা নিয়ে শংকিত ।

পথ শিশুদের নিয়ে বিপিএল ট্রফি উন্মোচন করলেন অভিনেতা মুরাদ

0

আধুনিক ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এর সিলেট পর্বে আজকে কোন খেলা হচ্ছে না। এ দিনে বিভিন্ন টিমের খেলোয়ারদের কেউ কেউ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেছেন। আবার কেউ হোটেলে বিশ্রাম নিয়েছেন। বিরতির দিনে সিলেটবাসীকে প্রথমবারের মতো দেখানো হলো বিপিএলের সোনালি ট্রফি।

শনিবার (১১ জনুয়ারি) বিকাল সাড়ে তিনটায় পথ শিশুদের নিয়ে বিপিএলের ট্রফি হাতে নেন সিলেট স্ট্রাইকার্স হোস্ট স্মিতা চৌধুরী। সাথে ছিলেন আরেক হোস্ট বেলাল আহমেদ মুরাদ। গ্র্যান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্টের সামনে সিলেটবাসিকে দেখালেন সোনালি ট্রফি।

পরে পথ শিশুদের নিয়ে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

টিকিট ছাড়াই মিলছে ভিআইপি আসন, বিসিবির নিরাপত্তাকর্মী দিচ্ছেন পাস!

0

আহমেদ সবুজ:

বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) টিকিট ছাড়াই মিলছে ভিআইপি আসনে বসে খেলা দেখার সুযোগ । দেড় হাজার টাকা চুক্তিতে বিসিবির কার্ডধারী সিকিউরিটি গার্ড নিজেই বিসিবির গাড়িতে করে নিয়ে যান ভিআইপি গ্যালারিতে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মানেই যেনো অন্যরকম উল্লাস, বিপিএলের ১১ তম আসরের ঢাকা পর্ব শেষে চলছে সিলেট পর্ব। বিপিএলে ক্রিকেট প্রেমিরা একটি টিকিটের জন্য দিক বেদিক ছুটে চলে, আর তার ফায়দা নিচ্ছে কালোবাজারিরা।

কালোবাজারিদের সাথে পাল্লা দিয়ে টিকিট সিন্ডিকেটে জড়িয়ে পড়েছেন বিসিবির কর্মকর্তারাও।

শুক্রবার (১০জানুয়ারি) বিকেলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মেইন গেইটের পাশে এনাম নামের এক নিরাপত্তা কর্মীকে পাকড়াও করে জনতা ও গণমাধ্যম কর্মীরা। পরে তাকে নিয়ে যায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দায়িত্বরত নিরাপত্তাকর্মীদের কাছে।

শুক্রবার দুরন্ত রাজশাহী-খুলনা টাইগার্সের ম্যাচ চলাকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মেইন গেইটের টিকিট কালোবাজারি চক্রের পাশে বিসিবির সিকিউরিটি গার্ড এনামকে পাওয়া যায়।

টিকিট ছাড়া দেড় হাজার টাকার বিনিময়ে ভিআইপি গ্যালারিতে বসিয়ে দেয়ার দরদাম করছেন তিনি।

এসময় পরিচয় গোপন রেখে সেখানে এই প্রতিবেদকসহ স্থানীয় গণমাধ্যমকর্মী দর্শক সেজে কথা বলেন এনামের সাথে। এনাম জানালেন তিনি বিসিবির লোক।

দেশের সব ভেন্যুতে তিনি কাজ করতে পারেন। নিজেকে পরিচয় হিসেবে প্রদর্শন করেন বিসিবির দেয়া কার্ড ও ওয়াকিটকি।

এসময় সাংবাদিক পরিচয় দিলে মূহুর্তে সব অস্বীকার করেন সিকিউরিটি এনাম। সঙ্গে সঙ্গে জনতা তাকে পাকড়াও করে বিসিবির দায়িত্বশীলদের কাছে হস্তান্তর করে।

এমন কর্মকান্ডে ক্ষুব্ধ দর্শকরা। তারা বলছেন বিসিবির কর্মচারীরা এভাবে কালোবাজারিদের সঙ্গে হাত মিলিয়ে আমাদেরকে ফাঁদে ফেলে বেশি দামে টিকিট বিক্রি করে।

এব্যাপারে দৈনিক আধুনিক কাগজকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সিকিউরিটি কমিনিউটির সিনিয়র সিকিউরিটি কো-অর্ডিনেটর আলী ওয়াসিকুজ্জামান চৌধুরী বলেন, এনাম ঢাকা থেকে এসেছিলো। ঘটনাটি জানতে পেরে আমরা সঙ্গে সঙ্গে তার কার্ড জব্দ করেছি।

তিনি বলেন, ঘটনাটি সাথে সাথে ঢাকায় জানানো হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা ঢাকা থেকে গ্রহণ করা হবে।

আলী ওয়াসিকুজ্জামান চৌধুরী বলেন, বিপিএলের জন্য আমাদের প্রায় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার মানুষের প্রয়োজন হয়। এতো জনবল বিসিবির নেই। তাই বাহির থেকে কিছু মানুষকে আনা হয়, আর এই সুযোগটিই কাজে লাগিয়েছে এনাম।

দিনশেষে দর্শকদের মনে প্রশ্ন থেকে যায়, এতো এতো সিকিউরিটি থাকা সত্ত্বেও কিভাবে টিকিট ছাড়া ভিআইপি আসনের সিট পায়। দর্শকদের ধারণা শুধু এনাম নয় একটি চক্র এখানে কাজ করছে!

শাবিপ্রবির রিম মিউজিক্যাল ক্লাবের দায়িত্বে মিথুন ও হাসনাত

0

শাবিপ্রবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম সাংস্কৃতিক সংগঠন রিম মিউজিক্যাল ক্লাবের ২৪তম কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মিথুন প্রসাদী এবং সাধারণ সম্পাদক হিসেবে জিওগ্রাফি এন্ড এনভাইরনমেন্ট বিভাগের একই বর্ষের শিক্ষার্থী নুরুল হাসনাত জিলান পরশকে মনোনীত করা হয়।

শুক্রবার (১০ জানুয়ারি) সংগঠনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ ই জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের রিম মিউজিক্যাল ক্লাব প্যাড প্রাঙ্গনে একটি সাধারণ সভায় ৩৬ সদস্য বিশিষ্ট ২৪ তম নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আবদুল্লাহ আল মাসুদ, সহ-সাধারণ সম্পাদক রিয়াসাত তাসিন চৌধুরী, ব্যান্ড লিডার গাজী ফাহমিদুর রহমান, সহকারী ব্যান্ড লিডার মাহমুদুল হাসান সোহান,
সাংগঠনিক সম্পাদক মুজাহিদ বিল্লাহ ফারুকী মুশফিক, সহ-সাংগঠনিক সম্পাদক তাহফিমুল হক, তারেকুল আলম, সাদিয়া তানজিম আলভী, অর্থ সম্পাদক এন এম রাকায়েত হাসান, সহ-অর্থ সম্পাদক মাহাদী হাসান, রাফিয়া তাসকিন নূর দোলা, সায়েদ আদন আহমেদ অতি, মিউজিক স্কুল সমন্বয়ক প্রনয় কৃষ্ণ বর্মন, সহ-মিউজিক স্কুল সমন্বয়ক অর্ক প্রভ রায় দিব্য, বৈশাখী ভ্যারোনিকা কুবি, সাইফুজ্জামান আকাশ, ব্যান্ড ম্যানেজার মহিদুল ইসলাম চৌধুরী আদিল, সহ-ব্যান্ড ম্যানেজার সৌরভ হাসান।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন আশিক বিল্লাহ, সাদমান হৃদয়, সুমন,নাফিজ আহমেদ, মাজহারুল ইসলাম তোহা, আকাশ সরকার,কৌশিক গোয়ালা, আদিত্য, নকিব হাসান শুভ, নুমান হাসান শুভ্র, অভিজিত কুমার চৌধুরী, সৌরভ কুমার সরকার, বর্ন, ইমন চন্দ্র দাস, শাহরিয়ার হাসান ফাহিম।

উল্লেখ্য রিম মিউজিক্যাল ক্লাব শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রোকন এবং ইফেতেখার ভাইদের অকাল মৃত্যুতে তাদের স্বরণে, সংগীত চর্চার জন্য ১৯৯৭ সালে যাত্রা শুরু করে।